ইয়ুথ উইংস চ্যানেলে বস্তারের স্বাধীন ইউটিউবার বিকাশ (রাণু) তেওয়ারির সাক্ষাৎকাররাণু তেওয়ারি - যা মনে আসে বলতে পারব?সঞ্চালিকা - একদম।সাক্ষাৎকার শুরুসঞ্চালিকা - নমস্কার, জয় জোহার এন্ড ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আপনারা জানেন ইয়ুথ উইংস এখন বস্তারে, এখানে আমরা নকশালদের ব্যাপারে খবর করছি আর এখানের জীবনশৈলীর খবরও করছি মানে লোকে কেমন আছে আরকি। আজ আমরা তার থেকেও জমাটি কিছু আপনাদের জানাবো। আপনারা জানেন, আমরা দেশের নামজাদা সাংবাদিকদের নিয়েও এক অনুষ্ঠান করি। এইরকমই একজন যাঁর সামনে নিজেদের খুবই ছোট মনে হয়, হ্যাঁ রাণু ভাইয়া, আমরা সব সাংবাদিক যাঁকে ভালোবেসে রাণু ভাইয়া বলি, যাঁর করা খবরে দেশে শুধু নয় বিদেশেও বাওয়াল ... ...
মাওবাদী দলের সাধারণ সম্পাদক যে সে লোক নন। তাদের রীতিমত সশস্ত্র বাহিনী আছে। ভারতের কেন্দ্রে প্রত্যন্ত এক অরণ্যখণ্ড আছে আর সেখানে মূলবাসী গোণ্ডরা থাকেন। সেখানে, সেই অবুঝমাড়ের প্রত্যন্ত অরণ্যে, বেশ কিছুদিন ধরে অপারেশন কাগার, অপারেশন ব্ল্যাক ফরেস্ট এইসব অদ্ভুত নামের পুরোদস্তুর সামরিক অভিযান চলছে। যার লক্ষ্য মধ্যভারতের ... ...
চাড্ডি ঘনিষ্ঠদের প্রোগ্রামে লিখিয়ে বাবু বিবিদের দলে দলে ভিড়তে দেখা যাচ্ছে! ভাব করছে কেউ কিচ্ছুটি জানে না!! সেই দেখে গান বেঁধেছি। কেত্তনের স্টাইলে গাইতে হবে। ওরা ন্যাকা সেজে সেজে চলে যায়বলে আমি তো আমার সকলি খামারফসল তুলিতে রোখে সাধ্যি কার।ওরা ন্যাকা সেজে সেজে চলে যায়। ... ...
কয়েকটা রিপোর্টিং আসতে শুরু করেছে সীমান্তবর্তী রাজৌরি পুঞ্চ এলাকার। দেখা যাচ্ছে বহু মানুষ হতাহত। সীমান্তের তিন কিলোমিটারের দূরে শহর পুঞ্চে আশি ভাগ মানুষ পালিয়েছে। ঘরে ঘরে কান্নার রব। ভেঙেছে ঘরবাড়ি মন্দির, মসজিদ গুরদোয়ারা। বাজার দোকান পেট্রল পাম্প বন্ধ হাসপাতালে ওষুধ নেই। একটি মেয়ে, যার পরিজন মারা গেছে, বলল যে আহত হলে চিকিৎসার জন্য ২০০ কিলোমিটারের বেশি দূরে জম্মুতে নিয়ে যেতে হবে। সেখানে সামরিক নিরাপত্তা বলয় আছে। ভারত তার নিরাপত্তা বলয় নিয়ে বড়াই করার সময় ভুলে যাচ্ছে সব জায়গা আকাশ হানার নিরাপত্তা বলয়ের অধীনে থাকার মতো সামর্থ্য ... ...
সরকার বা রাষ্ট্র নিজেই যেটা করতে চাইছে না সেটা আগ বাড়িয়ে করছে গদি মিডিয়া। যেমন এই যে সব ড্রোন ছোঁড়াছুড়ি সেটা দুই দেশের মধ্যে খারাখারি থাকলে হরবখত ঘটে সেটাকে পুরোপুরি আক্রমণ বলে না আজকের যুদ্ধ শাস্ত্রে। কিন্তু এসব দেখে গুলগাপ্পা মিশিয়ে তাকে যুদ্ধ বলে চালানোর চেষ্টা হলো যা রাষ্ট্র অনুমোদন করলো না। যুদ্ধ জিগির দিয়ে যুদ্ধ জেতা যায় না। ভোটে জেতা যেতে পারে। যারা বেশি চেঁচাচ্ছে আর লাফাচ্ছে সেই নির্বোধ শিক্ষিতের দল, গদি মিডিয়া তাদের জন্যই তৈরি হয়েছে। তারাও গদি মিডিয়ার বাড়বাড়ন্তের জন্য দায়ী। তারা মিডিয়ায় কল্পনায় যুদ্ধ জিতছে। একটা আত্মঘাতী ইকো সিস্টেম তৈরি ... ...
জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বিজেপির দুচোখের বিষ হওয়ার কারণ ছিল সেখানে বাম মতাদর্শের দবদবা। এবারের ভোটে এই অবস্থাটা বদলানোর একটা সুযোগ তাদের তাদের ছাত্র সংগঠন এবিভিপি পেয়েছিল কিন্তু সেটা হতে দিলো না আইসা-ডিএসএফ জোট। মজার ব্যাপার এবিভিপির বামদের সম্পর্কে অভিযোগ ছিল ক্ষমতার জন্য নিজেদের মধ্যে কামড়াকামড়ি। এই কামড়াকামড়ি হয়েছিল সিপিএম আর নকশালদের দুই জোটের মধ্যে। মুখে যাই বলা হোক যা জানা যায় প্রেসিডেন্ট পদ নিয়েই দুদলের মনোমালিন্য। আগের বার নকশাল ঘেঁষা আইসার ধনঞ্জয় ছিলেন সভাপতি। এবার এসএফআই হয়ত বড়দা হিসেবে সেন্ট্রাল প্যানেলের ওই প্রধানপদের দাবিদার হতে চেয়েছিল। মুখে অবশ্য তারা আম্বেদকারপন্থী বাপসার সঙ্গে ঐক্যের কথা বলে। ভোটের ফলাফল মোটামুটি পরিষ্কার কারণ ... ...
লালদেদ কবে জন্মেছিলেন? সে বলা বড় মুশকিল, একদম ঠিকঠাক তারিখ বলা যাবে না কারণ তা কোথাও লেখা নেই। অনুমান করা হচ্ছে চতুর্দশ শতকের প্রথম দিকে তাঁর জন্ম। কিন্তু লালদেদ যে কাশ্মীরে জন্মেছিলেন, তিনি যে এক ভাবোন্মাদ শৈব যোগিনী ছিলেন, ল্যাংটো হয়ে ঘুরে ঘুরে গান গেয়ে মন্ত্রমুগ্ধ করতেন জাতি ধর্ম নির্বিশেষে হাজারো মানুষকে আর তারা যে তাঁর অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করত - এসব অনেক কিছু নিয়ে কারুর কোনো সন্দেহ নেই।লালদেদের সময় কেমন ছিল কাশ্মীর? সমসাময়িক ইতিহাসকার জনারাজা, প্রাজ্ঞভট্ট, হায়দার মালিক চাদুরা কিন্তু লালদেদের উল্লেখ করছেন না। মৌখিক সাহিত্যে গানে গানে লালদেদের মিথ নির্মিত হচ্ছে। দেখা যাচ্ছে হিন্দুরা তাঁকে লালেশ্বরী বা লাল্লা ... ...
কাশ্মীরীদের প্রধানধারার রাজনৈতিক দলগুলো সেখানে ৩৭০ ধারা তোলার ব্যাপারে ক্ষুব্ধ। কিন্তু লক্ষ্যণীয় যেটা তা হলো কাশ্মীরে একটা সোচ্চার নাগরিক সমাজ তৈরি হয়েছে। যা ভারতীয় মূলধারার সঙ্গে শুধু ব্যবসা নয় নাগরিক সক্রিয়তা বিষয়েও সংহতি পোষণ করে। এই সব নাগরিক সমাবেশ রাষ্ট্রীয় সামরিক প্রস্তুতির থেকে কম তৎপর নয়, কম গুরুত্বেরও নয়। এতে মহিলাদের সুচিন্তিত অংশগ্রহণ আশাপ্রদ। সন্ত্রাসবাদী মতাদর্শগত প্রভাব এই নাগরিক তৎপরতার ফলে প্রান্তিক হয়ে পড়ছে ক্রমশ। এটাই সাম্প্রতিক সন্ত্রাসী আক্রমণের হাজার দুঃখের আঁধারে আশার আলো। এই কাশ্মীর সত্যিই কাশ্মীর ই বেনজির। ... ...
আমি নকশাল নেতা একজনের কাছে শুনেছি, যিনি জরুরি অবস্থায় সোস্যালিস্ট ও নানা ধারার বামেদের সঙ্গে জেলে ছিলেন, একটা ঘটনার কথা। ওই নেতা বেঁচে আছেন তাই নাম নেব না ধরা যাক কবাবু। যিনি প্রশ্নকর্তা তাঁর নাম হচ্ছে প্রয়াত কিংবদন্তী সোস্যালিস্ট নেতা সুশীল ধাড়া।সুশীল ধাড়া - ও কবাবু কী ব্যাপার বলুন তো ?কবাবু - কেন ?সুশীল ধাড়া - সিপিএময়ের লোকেদের কী ব্যাপার বলুন তো ?কবাবু - কী হলো ?সুশীল ধাড়া - না ওদের মারতে মারতে জেলে পুরলো! মিসা দিল সবার মতোই। কিন্তু জেলে ঢুকে ওরা জেলারকে খুশি করতে জেলের খাতা লিখবে! কী ব্যাপার বলুন তো?কবাবু - দাদা আপনিই তো বলেছেন। সুশীল ধাড়া ... ...
আকবরের তোষাখানায় ক্যাশের দরকার ছিল। এলাকায় এলাকায় সার্ভে করে জমির দশ বছরের উৎপন্নের গড় করে তার ভিত্তিতে আদায়যোগ্য রাজস্বের পরিমাণ ঠিক করা হতো। টোডরমল এর ওস্তাদ ছিলেন। সার্ভে করে দস্তুর এ আমাল নামক শিডিউলে তুলে রেখে জাগিরের দর ঠিক হতো। মানিটাইজেশন অফ রেভেনিউ ডিমান্ড-টাকায় ভূমি রাজস্বের আদায়যোগ্যতার পরিমাণ স্থিরীকরণ। এটা করতে গেলে কখন রায়তের-চাষির হাতে টাকা থাকে তার আন্দাজ পেতে হয়, না হলে টাকায় রাজস্ব আদায় ফক্কা হবে। আকবরকে চাষির চালে সন ঠিক করতে হয়। তিনি ফাদল আল্লাহ সিরাজীকে বিজাপুরের দরবার থেকে নিয়ে এসেছিলেন। যুক্তিবাদী-মাকুলাত ঘরানার মহাপণ্ডিত জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ য্ন্ত্রবিদ্যা পারঙ্গম সিরাজী হিজরি ছেড়ে চাষিদের অনুসৃত ক্যালেন্ডার বানালেন যা বিজ্ঞানসম্মত ... ...