Supriya Choudhury কে?
Supriya Choudhury কী? বন্দিনী কবিতা ————— সুপ্রিয়া চৌধুরী ————— বন্দিনী তুমি কবির ভাষায় কখনো মখমল মোলায়েম আস্তরণে ঢাকা, কখনো বা বাস্তবতার নগ্নদৃশ্যে লজ্জিতা, তুমি কুন্ঠিতা - প্রতিবাদের শব্দে জাগাও রন্ধ্রে ... ...
সাদা কালোর দ্বন্দ্ব —————— সুপ্রিয়া চৌধুরী —————— সাদা বলে, - তুই এত কালো কেন একেবারে বোকা হাঁদা, কালো বলে,- আমি আছি তাই তুই চোখেতে লাগাস ... ...
কবিপ্রণাম----------- সুপ্রিয়া চৌধুরী —————এই পূণ্যতিথিতে তোমায় প্রণাম জানাই-আমরা তোমার ভাষায় কথা বলি তোমার ভাষায় গাই। তোমার এই অমৃত বাণী, মুছে দিয়ে সব গ্লানি, জাগিয়ে দিক্ অন্তর চেতনা- স্নিগ্ধ হয়ে উঠুক মনের ভাবনা- এই টুকু করো আশীর্বাদ, বাইশে শ্রাবণে আজ। ... ...
মহামানবের আহ্বান———————- সুপ্রিয়া চৌধুরী ——————-যদি বলতে পারতাম আমি, কবিগুরুর মত-“বিশ্বসাথে যোগে যেথায় বিহারো”-তোমার আমার যোগসূত্রের, সেটাই হোতো শুরু,-না চাই বিজন, না চাই সুজন,একাকীত্বের ও নেই প্রয়োজন,যোগসূত্র ত বাঁধাই আছে একে অন্যের সাথে,এমন সহজ অনুভূতি যেন হারিয়ে যায় না পাছে।যদি বলতে পারতাম আমি, কবিগুরুর মত-“আমার এই পথ চলাতেই আনন্দ”-ক্লান্তিহীন পথিকের মত,চলতাম ক্রমাগত।যে পথের কোনো শেষ নেই, শুধু চলাই জীবন-মহাজাগতিক সঞ্চয়ের আনন্দে,অসীমের খোঁজে ছুটে চলে যায় মন।যদি বলতে পারতাম আমি, কবিগুরুর মত-“একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে”-এক মুহুর্তে সেই আবেশের রেশ যেন ছুঁয়ে যায় হৃদয়ে, মনে, দেহে।শিহরণ জাগে মনের গভীরে,আনন্দ ধ্বনি বাজে চারিধারে,উপলব্ধি হয় যেন, সে এসেছে,-সে এসেছে, -আহ্বান জানাতে, ডেকে নিতে মোরে, মহামানবের গেহে !যদি বলতে পারতাম আমি, কবিগুরুর মত-“সমুখে শান্তি পারাপার”-একি আনন্দ অনুভূতি, এ কি অপুর্ব শান্তি !আর কিছু নেই, এই জীবনে চাইবার !হিসাব চুকলো সব দেনা পাওনার,-মিলন হলো,-মানবের সাথে মহামানবের,-অবশেষে ! বিশ্বের দরবারে। ————————————————— ... ...
রাজার প্রজা সদাই খুশী ———————— সুপ্রিয়া চৌধুরী ———————— নেতা মোদের রাজা মশাই আমরা হলেম প্রজা, ভীড় ভাড়াক্কা আমরা যোগাই, কাজই মানুষ খোঁজা। মণ্ডা মিঠাই ভাতা দিয়ে, ... ...
মাটির টান ————— সুপ্রিয়া চৌধুরী ————— আবার আসিব ফিরে, আসিব বারংবার - যেখানেই যাই, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো ঠিকানায় — যতই সুখের স্মৃতি জমা হয়ে থাক, যতই প্রেম বিনিময় হোক তোমায় ... ...
এটাই কি অনুভূতি ——————- সুপ্রিয়া চৌধুরী —————-মনের এলোমেলো ভাবনা গুলো যখন উড়ে এসে বসে কবিতার পাতায়-দুঃখ-বেদনা-ভালবাসা-প্রেম সব মিলেমিশেএক হয়ে যায় সৃষ্টির অপূর্ব বারতায়।প্রসারিত পাখায় সে ধরতে চায় অনন্ত আকাশ। অসীম আকাশের সহস্র কিরণে,-আলোর বিচ্ছুরণে নিজেকে সাজিয়ে নিয়ে,কত শত মন কে রাঙিয়ে তোলে আপন মহিমায়। ঝর্ণার মতো সে রেখে যায় পদচিহ্নমানুষের মনের গভীরে তার সাবলীল বহমান ধারায় !শব্দ বর্ণালীর সেই মোহময় মায়াজালে মানুষ হয় স্বপ্নাবিষ্ট !! বিভোর !!শুধু রেশ টুকু রয়ে যায়,-বহুকাল ! কখনো বা হয়ে যায় স্মৃতি ! — এটাই কি অনুভূতি ??———————————- ... ...
চুরির রকমফের ————— সুপ্রিয়া চৌধুরী ————— এই তো সেদিন কালু ভুলু পড়লো ধরা চুরির দায়ে, পকেট থেকে সরিয়ে ছিলো হাজার পাঁচেক দুই ভায়ে। ফাঁসির সাজা শুনলো তারা,- শুনেই কুপোকাৎ- আর কোথা যায় ... ...
জয় টমেটো—————সুপ্রিয়া চৌধুরী—————লালটুসী গোলগাল নরম তুলতুলে,কোথা যে হারিয়ে গেলো, ফেরে না পথ ভুলে।ঝালমুড়ি, চাটনী, কষাকষি রান্না -খেতে হয়, তাই খাই, মনে চেপে কান্না।যতদূর মনে পড়ে গোল ছিলো আকারে,চেহারাটা ভুলে গেছি চেনো কি তোমরা তারে?তোমাদের ও মনে নেই? অতি প্রিয় টমেটো টা !তার ই কথা বলছি গো,—শুনে নাও গল্পটা। শুনলাম ইস্কুলে, প্রথম যে ক্লাসে হবে !সে নাকি একটা গোটা-লাল টমেটো পাবে !দ্বিতীয় স্থানে নাকি আধখানা মিলবে,তৃতীয়তে খানিকটা রস শুধু গিলবে। শিক্ষক আছেন যারা সবাইকে একটা -গোটা গোটা টমেটো !! কম কথা নয় এটা। দেখো যদি কোনোমতে হতে পারো শিক্ষক !তবেই মিলবে গোটা !! টমেটোর জয় হোক্ !————— ... ...
বয়স তখন আট ———————— সুপ্রিয়া চৌধুরী ———————— ঘুম থেকে উঠে দেখি বরফেতে সাদা, যেতে যেতে বৃষ্টি পড়ে হয়ে গেলো ... ...