আজি বসন্ত জাগ্রত দ্বারে ……. আজ কত তারিখ বলুন তো ? ঠিক বলেছেন। আজ ২১ মার্চ, আজ বসন্ত বিষুব দিবস। আজ থেকেই পৃথিবীর উত্তর গোলার্ধের মানুষেরা বসন্ত কালকে আহ্বান জানায়। শীতের দীর্ঘ শীতল অনুভূতি দূরে সরিয়ে একটু উষ্ণতার জন্য আকুল হৃদয়ে দিনটিকে স্মরণ করার চেষ্টা। আর একটু খোলাসা করেই না হয় তাহলে বলি। সবসময় কি আর হেঁয়ালি ভালো লাগে? এ কথাতো সকলেরই জানা আছে যে আমাদের পৃথিবী সৌর পরিবারের ... ...
রোডামিন-বি ও কিশোরবেলার ফাঁকি মিঠাই (১) চলুন একটু ঘুরে আসি। ভাবছেন কোথায়? না, না। একদম চিন্তা করবেন না। আমরা এখন স্মৃতি পথে মানসযাত্রা করবো। একেবারে হাল আমলের কচিকাঁচাদের বাদ দিয়ে পঞ্চাশোর্ধ্ব বা ষাটোর্ধ্ব মানুষজনের কাছে এই যাত্রা যে খুব স্মৃতিমেদুরতায় ভরা এক চনমনে আনন্দের পথচলা হবে তা আমি গোড়াতেই হলফ করে বলতে পারি। গরমের ছুটি পড়েছে স্কুলে। মধ্যাহ্ন ভোজনের পাট চুকিয়ে ... ...
পলাশ পলাশ তোমার আগুন রঙে, পিয়াসী মনআজ মজেছে। পলাশ তোমার ফাগুন আগুন, আমায় যে আজ ডাক দিয়েছে। আমার ঘরে আসবে তুমি? আমার ছোট্টঘর উঠোনে? আসবে বলো আসবে তুমি - রক্ত রাঙাএই ফাগুনে। আসবে বলো, আসবে তুমি আগুন রাঙা, এই ফাগুনে। ... ...
বরফহীন কাশ্মীর ও কিছু প্রশ্ন তাপমাত্রা শূন্য ডিগ্রির ঘরে পৌঁছে গেলেই টলমল জল জমে বরফ। এই খবর চাউর হতেই পদযুগলও চলচল করতে থাকে টহলদারির জন্য। আর টহলদারের আনাগোনা বাড়লেই ফুলেফেঁপে ওঠে অর্থনীতি, বাণিজ্য। এমনটাই যে সম্পর্কের সহজ সমীকরণ। এই সহজ হিসেবনিকেশের ওপর ভর করেই এতদিন বহাল তবিয়তে চলেছে মর্ত্যলোকে বিরাজমান বেহেস্তের মানুষজনের অর্থনীতি সমাজ ও সংস্কৃতি, এমনকি রাজনীতিও। এমনিতেই ... ...
আজ মকর সংক্রান্তি। মকর ক্রান্তিরেখা ছুঁয়ে সূর্যদেব আবার তাঁর উত্তরমুখী চলন শুরু করবেন। উত্তর থেকে দক্ষিণ,কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত সীমাবদ্ধ রবিচলন পথ বা রবিমার্গ। এই চলন পথ ধরে সূর্যদেবের আসা যাওয়ার ফলেই ঋতু চক্রের পরিবর্তন। এবার একটু করে উত্তর গোলার্ধে বাড়বে উষ্ণতার অনুভব। এই দিনে দেশের সমস্ত প্রান্তে পালন করা হচ্ছে ফসল কাটার উৎসব। নানান নামে ... ...
মাননীয় পাঠক, আপনি কি শহরতলির বাসিন্দা? আপনার বাড়িতে কি এক চিলতে জমি বা বাগান আছে? সেখানে আপনার যত্নে বা অযত্নে ডালপালা মেলে বেড়ে ওঠা ঝোপঝাড় আর গাছগাছালিও নিশ্চয়ই আছে? তাহলে আপনি অশেষ ভাগ্যবান। ভাবছেন, কেন বলছি এমন কথা, তাইতো? এমনটা যদি সত্যি হয়, জানবেন আপনি জীববিজ্ঞানের এক আশ্চর্য প্রয়োগশালার কর্মমুখর পর্যবেক্ষক তথা গবেষক। একখণ্ড জমি, গুটিকয়েক গাছ, একটু ভালোবাসা ... ...
হেডমাস্টার মশাই কেমন আছেন আমাদের ছেড়ে এই একটা বছর?নিশ্চয়ই ভালো নেই। কি করে ভালো থাকবেন বলুন তো? ওখানে হেডমাস্টার মশাই বলে হাঁকডাক হৈ চৈ করার লোকজন কোথায়? যারা সেখানে আছেন তাঁরা হিমাদ্রী, অথবা মিহির নামেই আপনার খোঁজখবর করছেন। অন্য কিছু লোকজনের মুখে আপনি মিহির দা ডাক শুনছেন বটে যেমন নিশীথ দা, মৃদুল দা, সুকান্ত দা, শঙ্কর দা, অরিন্দম দা কিংবা গৌরী দি, মায়া দি, নিভা দি,সুলেখা দি, স্নিগ্ধা দি যারা আপনার আগেই দিকশূন্যপুরের পথে পা বাড়িয়েছেন বয়সের অনুক্রমের কথা না মেনেই। এখন এরা সবাই মিহির দাকে পেয়ে হয়তো বেজায় খুশি। আপনার দুই সহোদরা- দিদি আর রুবি দি নিশ্চয়ই ভালো মন্দ রেঁধে ... ...
কোনো এক গাঁয়ের কথা শোনাই শোনো….. ….. রূপকথা নয় সে নয়। এক অনুসরণীয় উদাহরণ। প্রতিদিনের সংবাদপত্রের পাতায় ভরে থাকা অজস্র নারী নির্যাতনের ঘটনার খবর দেখে দেখে যখন মন ভারাক্রান্ত হয়ে উঠেছে ঠিক তখনই অন্য একটি খবর অনেক দিনের দাবক্লিষ্ট দিনের পর এক পশলা স্বস্তির বৃষ্টি হয়ে রুখা,শুখা মনজমিনটাকে যেন খানিক ভিজিয়ে দিল। সেই গল্প শোনাবো বলেই ... ...
দুয়ারে প্রস্তুত গাড়ি বিছানা ছেড়ে উঠে পড়েছি অনেক ভোরে। কাঁচের সার্সির ওপারে তখনও নিকষ কালো আঁধারের রবরবা। কন্যার কড়া হুকুম - “উঠে পড়ো। চারটায় গাড়ি এসে যাবে। এরপর গেলে কোনো লাভ নেই। আমরাতো শুধু বেড়াতে যাচ্ছিনা।” স্পন্সর সাহেবার এমন ফরমানের পর আর কথা বাড়ানো চলে না। রাতবিছানা পরিপাটি করে গুছিয়ে রেখে ঝটপট তৈরি হতে থাকি যথাসম্ভব দ্রুততার ... ...
এক ভোরের শিশির, হিমেল চাদরে ঢাকেশীতের শরীর। দুই একা থাকলে, মনের আশমানে বাদল ঝরে। তিন ভুল করলে সজাগ হতে হয় নিজেকে নিয়ে। চার ভোর আকাশে এ কিসের ইঙ্গিত? স্বস্তি না শঙ্কা? পাঁচ এক পেয়ালা চাযেন জাদুর মতো, তন মন চাঙা। ছয় কাছে থাকলে ... ...