Malay Roychoudhury
গ্রাহক হন
যে ভারত বাঁচবে, বাঁচাবে।। ইমানুল হক ১৯৯৮-এ গুজরাতে নির্বাচনী সমীক্ষায় গিয়ে সুরাত স্টেশনে চোখ টানে মননঋদ্ধ প্রাচীরচিত্র। সেখানে লেখা ছিল: মন্দির মসজিদ নে বাঁট লিয়া ভগবানকোসাগর বাঁটো জমিন বাঁটোমৎ বাঁটো ইনসানকো ২০০২-এ গণহত্যা-পরবর্তী কালে ত্রাণ নিয়ে গিয়ে দেখি, সেই দেওয়ালে অন্য ছবি আঁকা। আর আসল ভারতের চেহারা দেখি, আমদাবাদ শাহ আলম ত্রাণ শিবিরে।ভগবতী দেবী দু’মাস ধরে ছিলেন ত্রাণ শিবিরে। ‘সহেলি’ রোশেনারার দুঃখে অংশীদার হবেন বলে। ‘মুসলমান’-দের তেমন ঘেন্না করেন না বলে তাঁর বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ভগবতী দেবী এক থালায় খেতেন অন্যদের সঙ্গে। ত্রাণ শিবিরে তো কারও নিজের থালা ছিল না।— কেন এলেন এখানে?— উও মেরি সহেলি হ্যায়। মেরি জান। পাশাপাশি ঘর। বিয়ের পর থেকে ... ...
সেদ্ধ পিঠে বর্ধমানের আদি বাসিন্দারা করতেন নারকেলের পুর দিয়ে অথবা দুধের ছাঁচি বা ক্ষীর দিয়ে। চিতই/ আঁশকে, সরু চাকলি, কল পিঠে, চালের আটার রুটি, ধুঁকি, চুষি পিঠে, পাকান, গোঁজা বা পুর পিঠে বা সিদ্ধ পিঠে ছিল। ছিল সুন্দর নকশা করা নারকেলের পুর ভরা ছাই পিঠে। এটা ভাজা হতো তিলের তেলে। তখন সয়াবিন পাম এসব তেল আসেনি। কেউ কেউ পুর পিঠে মাংস দিয়েও বানাতেন। হিন্দু মুসলমান সব বাড়িতেই হতো। কেউ কেউ বলছেন, মুসলমান বাড়িতে নাকি পৌষ সংক্রান্তি হয় না। এত বুদ্ধি তাঁদের কোথায় রাখেন!!! সব পূর্ব বঙ্গ শেখায়নি। ... ...
কফি হাউসের আড্ডায় উনিশ শতকের নয়ের দশকে এক বন্ধু বলেছিলেন, জার্মানির কমিউনিস্ট শাসক এরিখ হোনেকার যদি জিনস পরার এত বিরোধী না হতেন ক্ষমতায় থেকে যেতেন। আজ জানলাম, বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাম কার্লসেনকে নিউ ইয়র্কে বিশ্ব রাপিড ও ব্লিৎজ প্র তিযোগিতায় নবম রাউন্ডে খেলতে দেওয়া হয়নি।কেন? জিনস পরে এসেছিলেন বলে।কার্লসেন ক্ষুব্ধ। আর বিশ্ব দাবা সংস্থা ফিডে বলেছে, জিনস পরা নিয়মের মধ্যে নেই। আবার পরে এলে ২০০ ডলার জরিমানা করা হবে। জিনস তৈরিতে শুনেছি ৭০০০ থেকে ১০ হাজার লিটার জল লাগে। ... ...
বাংলা মাধ্যম না বাঁচলে তিন লাখ শিক্ষকের চাকরি থাকবে না। সবমিলিয়ে ৩৬ লাখ মানুষ কাজ হারাবেন। অঙ্গনওয়াড়ি থেকে এস এস কে, এম এস কে, কলেজ বিশ্ববিদ্যালয় মিলিয়ে ৩৬ লাখ।বাংলার বেশিরভাগ শিক্ষক এই বাস্তবতা বুঝতে চাইছেন না। করোনার পর একটা বড় সমস্যা হচ্ছে, মোবাইল এবং মানসিকতার বদল। সবাই প্রায় অস্থির। ছাত্র ছাত্রীদের মধ্যে শুধু নয়, শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও বই পড়া কমেছে। অভিভাবক অভিভাবিকাদের মধ্যেও। ছাত্র ছাত্রীদের ফেল চালু করা দরকার? চালু করবেন!!! ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে নম্বর দিতে বলা হলে কতজন শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা পাশ করবেন? নরওয়ের অভিজ্ঞতা সবজায়গায় দরকার। ছেলে মেয়ে খারাপ ফল করলে শিক্ষক শিক্ষিকাদের কৈফিয়ত দাবি করে সরকার। সেখানে অবশ্য কুড়িজন পিছু একজন শিক্ষক আছেন। ছাত্র ছাত্রীদের ... ...
পাশ তো আছেই। ফেল ফেরানোর সিদ্ধান্ত ভুল। গণশিক্ষার নীতি আর এলিটিজম এক নয়। গণশিক্ষা সমাজ বিকাশে খুব জরুরি। মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের ভাবনাই সব নয়। সুবিধাবঞ্চিতদের কী হবে? দু চারজন এলিট বা এলিটপেশার লোক তৈরি সরকারের একমাত্র কাজ হতে পারে না। নিজের নাম সই এবং মিথ্যা কাগজে সই না করতে শেখাও একটা বিরাট বিষয়। লাখ লাখ মানুষ ১৯৭৭ এর আগে এই পড়তে না পেরে টিপ সই দিয়ে জমি বাড়ি ঘটি হারিয়েছেন। আমি গ্রামের ছেলে। আমাদের বাড়িতে ভাত ছিল। আটকে গেলে দেখিয়ে দেওয়ার লোক ছিল। যাঁদের এ-রকম অবস্থা নয়, তাঁদের কথাও ভাবা দরকার। নাম সই আর যাতে সই করছেন সেটুকু পড়তে শেখানো খুব জরুরি। ভুল জায়গায় টিপ ছাপ দিয়ে ৫০ টাকা ... ...
সংবাদ মূলত কাব্য! সংবাদ সাহিত্য নয়। সংবাদের ভাষা হতে হয় স্পষ্ট ঋজু। আমাদের সাংবাদিক জীবনে গদ্যের দুটি ধারা। এক. অশোক দাশগুপ্ত। দুই. বরুণ সেনগুপ্ত। অশোকদার গদ্য অনবদ্য। অনুকরণীয়। অনেকেই অক্ষম চেষ্টায় ব্যর্থ। অনিরুদ্ধ চক্রবর্তী, এখন সিপিএমের সাহিত্য মুখপত্রের সম্পাদক, বললেন, অন্য কথা।বললেন, বাংলা গদ্য দেখো বরুণ সেনগুপ্তের।আমরা যখন লিখছি মানুষ কংগ্রেসকে ঘৃণা করছে।উনি নিজের লেখার শিরোনাম করছেন, লোকে কংগ্রেসকে ছ্যা ছ্যা করছে।এইটা মানুষ সহজে নেবেন ও বুঝবেন।#পার্টি করার সময়, বিশেষ করে, বর্ধমান জেলায়, জ্যোতি বসুর বিরুদ্ধে নানা কথা হতো। বিশেষ করে ওর বক্তৃতা করার ধরন নিয়ে ব্যঙ্গ হতো।'কী বলেন! একটা বাক্য শেষ করেন না'।অনেকেই বিশ্বাস করতেন, জ্যোতি বাবু পার্টিটাকে শেষ করে ... ...
কালো ছিল একসময় বীরত্বের প্রতীক। বিদ্রোহের প্রতীক। ইরাকে দশম শতকে একদল নতুন চিন্তার মানুষ কালো পতাকা উত্তোলন করে লড়াই করেন। তারপর বিদ্রোহ লড়াই মানেই কালো পতাকা। ইউরোপিয় অসভ্যতা কালো মানে খারাপ, শোক, দুঃখ বোঝায়। তারা কালো পতাকা কে খারাপ বলে চিহ্নিত করল। সাদা ফর্সা মানে ভালো। বাঙালির চিন্তায় ফর্সা ছিল খারাপ।ভবিষ্যৎ ফর্সা। মানে ভবিষ্যৎ নেই। ঝরঝরে। ... ...
৫০০ বছরের পুরাতন আরেকটি মসজিদের সমীক্ষা প্রথমদিন নির্বিঘ্নে হয়। দ্বিতীয় দিন সমীক্ষক দলের পেছনে গিয়ে কিছু দুষ্কৃতী সংখ্যালঘুদের বিরুদ্ধে উত্তেজক শ্লোগান দেন। প্রতিবাদ হয়। গুলি চালানো হয়। চারজন মারা যান। গত সপ্তাহের ঘটনা। আপনি জানেন? কিছু বলেছেন নিজের দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে? ইস্কন বাংলাদেশে বেশি দিন হয়নি। সেই মন্দির রক্ষার পক্ষে অবশ্যই বলতে হবে। কিন্তু ভারতে ৫০০ বছরের প্রাচীন স্থাপত্য ভেঙে ফেলা ... ...
বাঙালির খাদ্য সিরিজ ৫বন্ধুরাও যোগ করুন (রোগ এসে যায়, যোগ লিখলেই!) বন্ধুরা আসেন। আসাম ত্রিপুরা বাংলাদেশ, জেলা এবং দু-একজন বিদেশ থেকে? কী আনবো? জিজ্ঞাসা। বলি, কিচ্ছু না। তবে এসে যায়: শুঁটকি, বই, ইলিশ, আরবিয় খেজুর, বিরিয়ানি এবং মিষ্টি ও চানাচুর। জামা এবং রঙিন পানীয়ও পেয়েছি। কিন্তু তাতে উৎসাহ কম। সম্প্রতি পেয়েছিলাম আরবিয় খেজুর। সাচ্চু ভাই ও নীতু ভাবি এনেছিলেন। মধুমেহ রোগী। তাও খেলাম। অপূর্ব। এত ভালো খেজুর আগে খুব একটা ... ...
পরমতসহিষ্ণুতা আর পরানুকরণ এক নয়। পরমতসহিষ্ণুতা নিজেকে উন্নত করে। পরানুকরণ হ্যাংলামো। দুটো গুলিয়ে ফেলছেন বলেই বেশ কিছু বাঙালি আর বাঙালি নয় কাঙালি হয়ে যাচ্ছেন। কাঙালপনার বিরোধিতা করা আর বিদ্বেষ পোষণ এক নয়। যেটা আজকাল কেউ কেউ করছেন। বলিউড উপাস্য নয়। কিন্তু হয়ে যাচ্ছে। বাংলা ছবির পরিচালক এবং দর্শক দু পক্ষই দায়ী। সবচেয়ে বড় দায়ী প্রযোজক এবং মিডিয়া। অবাঙালি প্রযোজক বলেই ... ...