লিখেছেন কৌশিক দত্ত:বিচারের দাবিতে আমি কেন পথে নামব?কারণ এই আন্দোলন হেরে গেলে, অপরাধচক্রগুলো বেঁচে গেলে আমরা কেউ নিরাপদ নই। যে-কোনওদিন, যে-কেউ ধর্ষিত বা নিহত হতে পারি।একটা মেয়ের ধর্ষণ-খুনের বিচারের দাবিতে এত হাঙ্গামা কেন?তিলোত্তমা হত্যাকাণ্ড হিমশৈলের চূড়ামাত্র। অজস্র অপরাধের একটা, যা ভয়াবহতার কারণে সকলকে নাড়িয়ে দিয়েছে। এরকম ঘটনা প্রতি মাসে বা সপ্তাহে ঘটার সম্ভাবনা প্রবল। সেগুলোকে আটকানোর জন্যই ... ...
মহালয়ার এই গুরুত্ব আগে বুঝিনি। মেয়ে নিজে হাতে বাড়িতে দুর্গাপুজো শুরু করার পরেও না। প্রতি বার মেয়ের ডিউটি থাকে। ভোরে মহালয়া শুনে বেরিয়ে যায়। কোনও কোনও বার মহালয়ার ভোরটা ওর হাসপাতালেই কাটে। কিন্তু এ বারের পুজো একেবারে আলাদা। মহালয়াও আলাদা। এত দিন মনে হচ্ছিল, আমার বাড়িতে আর কোনও দিন আলো জ্বলবে না। আমার দুর্গার বিসর্জন হয়ে গিয়েছে। কিন্তু আজ বলছি, আমার দুর্গার বিচার এখনও ... ...
নিয়োগ দুর্নীতিতে পার্থ গ্রেফতার হয়েছিল EDর হাতে। সম্ভবত: চার্জ সিট দিতে পারেনি। তাই জামিন পেত। সিবিআই নতুন কেসে গ্রেফতার করল। আরো কিছুদিন হাজতে থাকবে। আমার একটা ছোট্ট প্রশ্ন: যে কেসে সব ধরছে কোনটাতেই প্রমাণ করতে পারছে না। কিন্তু এদের কাছে এত টাকা কী করে এল সেই ব্যাপারটা কী প্রমান হচ্ছে না? আয়ের সঙ্গে সংগতিবিহীন সম্পত্তি থাকলে আয়কর দপ্তর শাস্তি দিতে পারে তো? ... ...
একজন ডাক্তারী ছাত্রী খুন হলেন। কে বা কারা করেছে কেন করেছে এর তদন্ত সিবিআই করছে আর স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টে। যদি কাউকে দোষী মনে হয় তার বিচার হবে বঙ্গের কোন কোর্টে। এখানে পশ্চিম বঙ্গ সরকারের উকিলের কাজ কি? জনগনের 47 লাখ টাকা শুনানি পিছু দিচ্ছে ঠিক কি কারণে? মনে হচ্ছে না যে এই বিচার প্রক্রিয়াতে বিঘ্ন ঘটানো লক্ষ্য? একজন বঙ্গ সরকারের উকিল থাকতে পারবে না তার জন্য ... ...
জবরদস্তি নম্বর বাড়ানোর খবর দেখলাম। টাকা পয়সার খেলা আছে কিনা জানি না। ডাক্তাররা এই নিয়েও সোচ্চার। খুন হওয়া মেয়েটার কাছে নাকি ১৫ লাখ চেয়েছিল -আনন্দবাজারে ও বেরিয়েছে। যাই হোক নিচের লিঙ্কে দেখুন কী চলছে ... ...
ডাক্তার বিষাণ বসু লিখলেন: যেসব চিকিৎসকরা এরপরও শাসকদলের চাটুকারিতা করে চলবেন, তাঁদের মনে করিয়ে দিই : তেল মেরে ডাক্তারদের দীর্ঘমেয়াদী সুবিধে হওয়া মুশকিল, কেননা ডাক্তার, তিনি যে পদেই থাকুন না কেন, তাঁদের ছেঁটে ফেলা সম্ভব। সহজেই সম্ভব। সরকার-বাহাদুর একেবারে অনায়াসে তাঁদের ছেঁটে ফেলতে পারে। রাজনৈতিক সমীকরণ ও পাব্লিক হ্যান্ডলিং-এর মুহূর্তে ডাক্তারদের উপস্থিতি কাম্য হলেও হতে পারে, কিন্তু সেই উপস্থিতি র সমীকরণ ... ...
ধরণা মঞ্চে এসে হাজির। যাদবপুরে যেমন এসে অভিজিৎ কে বরখাস্ত করেছিল। ... ...
নির্ভয়া কেস নিযে অভিজিৎ কি বলছেন? ... ...
আর জি করে যত ঘটনা।(পেলাম বাবুন মিত্রের কাছ থেকে) আর.জি. করের বর্তমান ঘটনা, যা ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছে এবং হয়ত আরও করবে, সেটি ছাড়াও আরো কয়েকটা অদ্ভুত ঘটনার খোঁজ পেলাম একটু ইন্টারনেট নাড়াচাড়া করে। ওটা হাসপাতাল না রহস্যময় কোনো ওয়েবসিরিজের গল্প -- সেটা নিয়ে ধন্দ জাগছে। যতখানি সম্ভব পরপর ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটি ঘটনার সঙ্গে সেইসময়ের বিভিন্ন নিউজপেপার-এর লিংকও দিয়েছি ... ...
সুমনের কথায়, 'এমনিতে আমি মাননীয়া মমতার ভোটার ও প্রগ্রেসিভ বিপ্লবী মধ্যনাগরিক বাঙালিদের কাছে এক নিবেদিতপ্রাণ "চটিচাটা"। এ হেন আমিও মনে করছি "উৎসবে ফিরুন" কথাটা বলা অন্যায় হয়েছে। উনি অবশ্য ওই 'ভদ্র' মহিলাকে চটি বুড়ি বলার নিন্দা করেন। ... ...