পাগলা গণেশ কে?
পাগলা গণেশ কী? আমি যদি মানুষ না হয়ে পাথর হতাম! কয়েক দশক, শতক বা যুগ কেটে যেত, আমি চির, ধীর, স্থির, অনড়, অচল, স্থবির হয়ে রয়ে যেতাম। সৃষ্টির শুরু, শেষ সব দেখতাম চেয়ে। এত উদ্ধত হতাম, সব দেখতাম, তারপর - যদি ঈশ্বরও ডাকত সাক্ষী দিতে, আমি একদম চুপ করে কাটিয়ে ... ...
তুমি জানো বিনীতা, যেখানে আমরা বসে থাকতাম, কথা বলতাম জন্মজন্মান্তরের, সেখানে এখন লোকে যায় না আর, ঝোপে ঢেকে গেছে। হয়তো কিছু পথভোলা সাপ বুকে হেঁটে যায়..... কতদিন যাই না সেখানে আমি। আমি চলে গেছি বহুদূর দেশে। তুমিও তো নেই! তোমার মনে পড়ে? তুমি সূর্যাস্ত খুব ভালোবাসতে, পাখিদের ঘরে ফেরার দৃশ্যও। এখন দেখার সময় পাও? সাথী কি হয় কেউ? আমি আজকেই দেখলাম, সূর্য ডুবে গেল, একটু তাড়াতাড়িই যেন। কেউ নেই, কে দেখে! যদি আবার ফিরি, যদি আবার ভালবাসি ... ...
আমার মৃতদেহের উপর দিয়ে যখন তোমার পুলিশ, তোমার সৈন্য হেঁটে গেল নির্দ্বিধায়, তুমি কোথায় ছিলে? সামনে থেকে আমি যখন অসীম বিশ্বাসে বুক পেতে দিলাম, আমার পুলিশ আমার উপর গুলি চালাতে পারবে না, হোক না সে সশস্ত্র, আমার ভাই তো!যখন গুলি চালিয়ে দিল, তমহন আমার চোখ বিস্ফারিত, যন্ত্রণার চেয়ে অবিশ্বাস বেশি সেখানে। তুমি চেয়েও দেখো না, ক্ষমতা তোমার চোখে ঠুলি পরিয়ে দিয়েছে। ... ...
আগে, যখন এই দৌড়ে বেরিয়েছিলাম, তখন আমার প্রতিদ্বন্দ্বী অনেক, আমি প্রাণপণে ছুটেছিলাম, এগিয়ে গিয়েছিলাম অনেককে, অনেকে এগিয়ে গিয়েছিল আমাকে। তারপর পিছু ফিরে তাকাইনি ... ...
চারিদিকে সুগাঢ় মেরুন গোলাপের মাঝে, সে জুঁইফুলের মতো ফুটে ছিল। কিচ্ছু বলেনি সে, একটা কথাও না, কিন্তু তার ফুটে থাকা প্রতিটি মুহূর্ত চপেটাঘাত ছিল; অনুচ্চারিত প্রতিটি শব্দ বলছিল, "না তুমি সব জয় করতে পারোনি, এক খন্ড জমি আছে, যেখানে আমি ফুটে আছি।" সে অভিজাত সমাজে খুব সুন্দর, সুগন্ধী, বিরল কিংবা দামী বলে খ্যাত ছিল না, শুধু কিছু অশিক্ষিত মূর্খ লোক ছিল, আর ছিল আমার মতো কয়েকজন পাগলাটে কবি, যারা জনপ্রিয় নয়, স্নিগ্ধ সৌন্দর্য্য ... ...
মানুষ স্মৃতি সঞ্চয় করে পরে দুঃখবিলাস করবে বলে, পুরোনো ঘা চাঁটবে বলে,পরে কখনো অবেলায়, সময় পেলে, যদি কাজ কিছু না থাকে হাতে, যদি বিষন্ন বিকেল, কিংবা অতি সুখ হানা দেয় ঘরে। মনে হয় যদি এখন তত ভালো নেই, আগের দিনগুলো যদি আসত ফিরে! যদিও তখনও সে এই অভিযোগই করত। শুধু তখনের সময় কেটে গেছে, পরিস্থিতিও পাল্টেছে এখন, সেই মানুষটাও পাল্টে ... ...
ভিড়ের প্রতিটা মুখ তার মতো ছিল, আমি বারবার খুঁজে হয়রান হয়ে গেছি, কোথায় খুঁজিনি তাকে! নদীর মোহনায়, ইউক্যালিপটাস গাছের বিরল ছায়ায়, দুর্দান্ত গোবির বুকে, কিংবা মালয়েশিয়ার পাম বাগানে, কিন্তু না, সে কোথাও ছিল না। যখন প্রথমবার তাকে দেখেছিলাম, তেমন গুরুত্ব দিইনি, ভেবেছিলাম, "এ মুখ তো সবার হয়।" পরে খুঁজতে গিয়ে যখন সবার মুখে তার ... ...
আমি একযুগ তার চুলে মুখ ডুবিয়ে বসেছিলাম,উঠে দেখি পৃথিবী পাল্টে গেছে,সেই মানুষ, গাছপালা, সমাজ, সংস্কার সব পাল্টে গেছে।আমি যাকে আমার প্রেয়সী বলতাম,যার চুলের গন্ধ আসমানী মেশকের গন্ধ লাগত,তার শুধু চুলগুলো এখনো আমার হাতে ধরা,হাড়গুলোও ক্ষয়ে গেছে কবে,আমি জানতে পারিনি।আমাকে সে প্রায়ই বলত,"তুমি আমাতে আগ্রহ হারিয়ে ফেলবে না তো!"প্রতিবারে আমি বলেছি, "আমি সূর্যের মৃত্যু পর্যন্ত, ব্রহ্মান্ডের শীতল মৃত্যু পর্যন্ত শুধু তোমাকে ভালোবেসে কাটিয়ে দেব।"আমি কথা রেখেছি,কিন্তু যে প্রতিজ্ঞা আদায় করে নিয়েছিল,সে কোথায়?আমি ধীরপায়ে সেইদিকে এগিয়ে যাই,যেখানে একযুগ আগে আমরা থাকতাম,মনে হচ্ছে সেখানে সবই ওর স্মৃতি,আমি পাগল হয়ে যাব।আমি চিনতে পারছি না কিছুই,পথ নেই; যেখানে ছিল,সব পাল্টে গেছে!এখন আমার আফসোস হচ্ছে,ওর শেষ চিহ্নগুলোও ... ...
তবুও যেতে হয়, কত রাত একসাথে তারা দেখা বাকি খোলা আকাশের নিচে শুয়ে, কত সূর্যোদয়, সূর্যাস্ত দেখব বলে ভেবেছিলাম, আর দেখা হল না। আমি ভেবেছিলাম তুষার ছুঁয়ে দেখব, পাহাড়ের কোলে শুয়ে হার না মানা জেদি গাছটাকে দেখব কিছুদিন, কয়েকটা নাছোড়বান্দা মাকড়সা দেখে আশান্বিত হব। কিন্তু দেখো, কিছুই হল ... ...
চারিদিকে এত আলো, আমি মরি না কেন? সবসময় শুধু খারাপ, কুৎসা, কলঙ্ক দেখতে পাই, সব ভালো আমার চোখের পাতার উপর পিছলে চলে যায়, আমি দেখতে পাই না। পৃথিবীর রূপ, রস, গন্ধ - যা কিছু ভালো আমি অনুভব করি না। ওই যে সর্পিল স্রোতা বলে না! আমি ইউটোপিয়ার স্বপ্ন দেখি, ভাবি সবকিছু নিখুঁত সুন্দর, ভালো হবে না কেন? সবকিছু যখন ঈশ্বরের তৈরি! তারপর দেখি ঈশ্বর নিজেও ষড়যন্ত্রকারীদের ... ...