Supriya Choudhury কে?
Supriya Choudhury কী? এইটুকু অনুরোধ—————সুপ্রিয়া চৌধুরী—————স্বাধীনতার উন্মাদনায় ভুলে গেলে সবমর্যাদা মান অভিমান ?জাতির জনক ধূলায় লুটায়ে এই তাঁর পরিণাম !!এ কেমন স্বাধীনতা ? সত্যিই আছে মুক্তির আশ্বাস ?যেখানে বিজয় পতাকারবদলে আকাশে উড়ছে পরাজয়ের অন্তর্বাস ??রবি ঠাকুরের সোনার বাংলা খুঁজে কোথা পাই ?নজরুলের বাংলাদেশ ?জীবনানন্দের রূপসী বাংলা ?চিহ্নটি নেই কোত্থাও আজ, সব আজ নিঃশেষ !!তবু এইটুকু অনুরোধ -অশ্লীলতার মাঝে খোঁজো না মুক্তি-গ্রহণ করো অর্জিত স্বাধীনতা আলোর মাঝে ভুলে সব প্রতিরোধ-ক্ষত বিক্ষত এ পথ হোক্ ইতিহাস পারস্পরিক আলিঙ্গনে -বিষাদের অশ্রুজলে নয়, স্বাধীনতায় বাঁচবে এসো, মুক্তির প্রাঙ্গনে। ————— ... ...
জাগাও ভালবাসা ————— সুপ্রিয়া চৌধুরী ————— চাই কি রক্তাক্ত বিজয় পতাকা ক্ষমতা অহংকার ? ধর্ম অধর্ম বিচার ভুলেছে মানবিক অধিকার। উন্মত্ত উন্মাদনায় ভুলে গেছো ... ...
লক্ষহীন পঁচিশ লক্ষ —————— সুপ্রিয়া চৌধুরী —————— প্রমাণ তো দিয়েছো কত শত শত বার আর তো চাই নি প্রমাণ তোমাদের কাছে !! বুঝিয়ে দিয়েছো মান হুশের আর লেশ মাত্র নেই বেঁচে ! তবু বার বার, আর কতবার, আর কতটুকু নামবে ... ...
হেরে জেতা নাকি জিতে হারা ———————— সুপ্রিয়া চৌধুরী ———————— কেউ বা হেরেও জেতে আবার কেউ বা জিতেও হারে শুরুর থেকেই হোক্ না শুরু এবার প্রতিকারে। অহংকারেই ডুবলো তরী ভাবলে হবেই ... ...
আছে কি উত্তর ? ————— সুপ্রিয়া চৌধুরী ————— নেই হাওয়া নেই গাছের ছায়া নেই জল নেই আলো নতুন প্রজন্ম সামনে দাঁড়িয়ে প্রশ্নবাণে জর্জরিত তুমি- আছে উত্তর,-বলো ? কংক্রিটে ঢেকেছো ভোরের আকাশ ঢেকেছো সোনালী ... ...
এসো হে মহান প্রাণ —————— সুপ্রিয়া চৌধুরী —————— তুমি ই কি সেই ক্ষণজন্মা তুমিই কি সেই কবি? শব্দে তুমি আগুন ঝরাও আঁকো মানবতার ই ছবি ! তুমি অগ্নিবীণার সুর ঝংকারে লিখেছো রক্ত লিখা মরমী কণ্ঠে ‘মানুষেরে’ ... ...
সত্যি করে বলো ত মা !———————সুপ্রিয়া চৌধুরী———————মা ! তুমি কোথায় আছো, কেমন আছো ?কই ! ভাবছো না তো আমার কথা !একটু ফিরতে দেরী হলে বকে নিয়ে ধমকে দিয়ে জড়িয়ে ধরে বুকে তোমার চুমু দিয়ে ভরিয়ে দিতে অশ্রুধারায় !মূল্য দিতে পারিনি সেই ভালবাসার !তাই বুঝি মা চলে গেলে আকাশ মাঝে ?সত্যি করে বলো ত মা !এখন যখন দেরী করে বাড়ী ফিরিকিংবা যখন মন খারাপে লুকিয়ে কাঁদি,-তুমি ও কি মা আমার সাথে আমার হয়ে কেঁদে বেড়াওওই আকাশে ?তাই তো আমি মাঝে মাঝেই আকাশ পানে চেয়ে থাকি।দিনের আকাশ বড্ড খারাপ, কড়া মেজাজ-আমার থেকে সারাক্ষণই তোমায় যেন লুকিয়ে রাখে !রাতের আকাশ মায়ায় ভরা ঠিক যেন সে তোমার মতন ! তা'তেই খুঁজে বেড়াই ... ...
পঁচিশে বৈশাখ ————— সুপ্রিয়া চৌধুরী ————— ফিরে এলো পঁচিশে বৈশাখ ফুরালো যে কত যুগ, তবু যেন শুনি আজ নতুনের ডাক রেখে গেছো কত গান কত কথা কত সুর দুঃখে সুখে অনুরাগে ... ...
হাসতে মানা নেই ————— সুপ্রিয়া চৌধুরী ————— আকাশ যে আজ বেজায় খুশী মলিন মেঘে ঢাকবেনা তাই তো হাসে অট্টহাসি বৃষ্টি হয়ে কাঁদবে না। প্রখর তাপে তপ্ত ধরা মাটি ফেটে চৌচির চলো সবাই খুঁজবে চলো কোথায় নদী ? নদীর ... ...
মে দিবসে শ্রমিক তোমারে নমি ————— সুপ্রিয়া চৌধুরী ————— তুমি যাযাবর কর্মে হয়েছো বেঘর নির্মান করেছো কত ইমারৎ কত অগুনতি ঘর ! জীবন ধারণের প্রতিটি কর্মে মর্মে মর্মে তোমার রক্ত ঘাম এ ঋণ শোধ ... ...