জান যায়, লেকিন ক্যরিয়ার না যায়! আমরা যে কালে একটু একটু করে বেড়ে উঠছি সে কালে ক্যারিয়ার শব্দটা আমাদের শরীর ও মনের ওপর সেভাবে কখনোই জেঁকে বসেনি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। ফলে বাবা - মায়ের লড়াইয়ের আমরা ছিলাম সহযোদ্ধা। ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে তাঁরা খুব বেশি উদ্বিগ্ন ছিলেন তেমন হয়তো নয়, ফলে ক্যারিয়ারের বিষয়ে আমরাও সেই বিষয়ে একরকম উদাসীন ছিলাম। এ কালের অভিভাবকদের হ্যাপা অনেক। সন্তান হামাগুড়ি দিচ্ছে দেখলেই একালের বাবা – মায়েরা দাবার বোর্ডে গুঁটি সাজানোর মতো করে সন্তানের ভবিষ্যৎ জীবনের জন্য ছক কষতে শুরু করেন – কোন্ স্কুলে ভর্তি করা হবে থেকে শুরু করে ভবিষ্যতের কর্মজীবনের ছবিটি পর্যন্ত আঁকা হয়ে যায় ... ...
মন ভালোর গল্প এখনও রাতের অন্ধকার ফিকে হতে অনেকটাই সময় বাকি। বিছানা ছেড়ে উঠে পড়েছে গুলাব, গুলাব যাদব। গরমের আঁচ এখনও তেমন প্রখর হয়নি তাঁদের এলাকায়। ছোটবেলায় নানীর মুখে শোনা কথা মনে পড়ে গুলাবের – হোলি পর্যন্ত সাবধানে থাকতে হবে। ঠাণ্ডার আমেজ এখনও বেশ রয়ে যায়। বিস্তর ছেড়ে ওঠার সময় বিলকুল মালুম হয় গুলাবের। পাশেই শুয়ে আছে অভিষেক, গুলাবের এক লৌতা বেটা। নিজে উঠতে উঠতেই বেটা অভিষেকের গায়ে আলতো করে টোকা মারে। তারপর চাপা গলায় ডাকে - উঠ যা বেটা। সেহরি কা ওয়াক্ত নিকল জায়গা। সবকো জাগানা হ্যায় বেটা। কথাগুলো শোনার পর বিছানা লেপ্টে আর পড়ে থাকেনা অভিষেক – পিতাজী সিনিয়র বচ্চন ... ...
প্রার্থনার সুর আজ ভোররাতে বহু দূর থেকে ভেসে আসা এক প্রার্থনার সুর মনকে কেমন আচ্ছন্ন করে ফেললো। অন্ধকার ঘরে কান উঁচিয়ে উৎকীর্ণ হয়ে রইলাম, যদি সেই ভেসে আসা সুরের নিহিত বাণী মর্মে এসে বাজে। খানিকক্ষণ পরে মৃদঙ্গ ও খঞ্জনির বোলচাল স্পষ্ট হতেই বুঝতে পারি এ আমাদের বাংলার আদি ও অকৃত্রিম কীর্তনের প্রভাতী সুর। আর কয়েকদিন বাদেই ঘোষ পাড়ার হরিমণ্ডপে বসবে বার্ষিক কীর্তনের আসর। হয়তো এখন তারই জাগরণের পর্ব চলছে। এই সুর বেলা হলে এমন সুরেলা প্রাণস্পর্শী মনে হতো কিনা জানিনা কিন্তু ভোরের আলোআঁধারির ঐ মায়াঘন মুহূর্তে তা আমার মনকে ছুঁয়ে গেল, মন ভরে উঠলো পরম শান্তিতে। প্রত্যেক প্রার্থনার সুরের মধ্যে ... ...
লা টোমাটিনা থেকে টোম্যাটেরা…এক অপচয়ী উল্লাস। আজ সকালেই বিকাশের কাছ থেকে ১ কিলোগ্রাম টম্যাটো কিনেছি ৪০ টাকায়। বিকাশ আমাদের সবজি দেয়। করোনা মহামারীর সময় থেকেই ভ্যান রিক্সায় সবজির পশরা নিয়ে ফেরি করে বিক্রির চল হয়েছে। সবজি বিক্রেতাদের অনেকেই কাজ হারিয়েছে মহামারীর সময়। সেই কাল উৎরে গেলেও পুরনো কাজে আর ফিরে যাওয়া হয়নি বিকাশের মতো আরও অনেকের। পাল্লায় খানিকটা বেশি টম্যাটো তোলা হয়ে গিয়েছিল। সেই অতিরিক্ত বোঝা নামাতে নামাতে বিকাশ তার চেনা ঢঙে বলে – “কাকা ! দেড় কিলো দিয়ে দেবো? এরপর কিন্তু দাম আরও বাড়বে।” দাম যে বাড়বে তাতে সন্দেহ নেই। গত সপ্তাহে কিনেছিলাম এক কিলো ২০ টাকায়, তার দু সপ্তাহ আগে ... ...
নীল, গাজন ও চড়কের আখ্যান। চৈত্র, বাংলা দিনপঞ্জির অন্তিম মাস। শুকনো পাতার মতো ক্যালেন্ডার থেকে এই মাসটি ঝরে যাবার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে নতুন বছরের জাগর গান। বাইরে তীব্র খরতাপ। মাঠ, ঘাট, পুকুর - ডোবা মায় নদী পর্যন্ত এইসময় শুকিয়ে ফুটিফাটা। মানুষজনের চরম দুর্গতি। তাই বলে, বারো মাসে তেরো পার্বণের বাঙলায় উৎসব থেমে থাকে ? না, থাকেনা। আম জনতার মতে চৈত্র মাস হলো ভগবান শিবের আরাধনার মাস। ইদানিং অবশ্য কর্পোরেট কায়দায় শিবকে ঘিরে উৎসব চলছে মহাসমারোহে। সেখানে হাজির থাকছেন দেশের মন্ত্রী সান্ত্রী থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রের মান্যগণ্য মানুষেরা। এমন সব জাঁকালো অনুষ্ঠানে সমাজের একেবারে ... ...
তিয়াসা, শুধুই তোর জন্য মেঘলা দিন হলেই বাবানের মনটা কেমন যেন উদাস হয়ে যায়। কেন এমন হয় ? এর উত্তর অবশ্য ঠিকঠাক জানা নেই তাঁর। তিয়াসাকে এই কথা বললেই বলে, “তোর যত আজব ভাবনা। মেঘলা দিন হলো গুমোট গরমের দিন। তুই টের পাসনা?” বাবান কোনো উত্তর দেয়না। সে জানে তাঁর একান্ত ভাবনার সাথে তিয়াসা কখনোই একমত হবে না। সমান্তরাল রেখার মতো যেন তাঁদের অবস্থান। যত ভাব, তত খুনসুটি। অনেকদিন পর আজ নদীর দিকে ... ...
গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আমি চড়াই বলছি। হ্যাঁ গো হ্যাঁ, সেই ছোট্ট চড়াই। এমন অবাক চোখে তাকিয়ে আছো কেন তোমরা। কপালে চোখ তুলে বিস্ময়ে হতভম্ব হয়ে থাকা তোমাদের মুখগুলো দেখে না সত্যি সত্যিই আমার বেশ মজা হচ্ছে। আজকের তারিখটা কি মনে আছে? না সব ভুলে গেছো ? আজ মার্চ মাসের ২০ তারিখ – আন্তর্জাতিক চড়াই দিবস। আমার মতো এমন ছয় ছোট্ট চেহারার এক পাখিকে নিয়ে একটা দুনিয়াজোড়া আলোচনা, আলোড়ন… সত্যি বলছি আমি বিশ্বাসই করতে পারছি না। কী করে বিশ্বাস করবো বলো, আমি কি সত্যিই তোমাদের কাছে এতটা আদরের, এতটা ভালোবাসার ? জানো বন্ধুরা, একটা সময় তোমাদের ছায়া ঘেরা গ্রাম থেকে ... ...
দেহলী কম্পমান। আজকের প্রভাতী সংবাদপত্রের অন্যতম আলোচিত শীর্ষ সংবাদ হলো দেশের রাজধানী দিল্লির ভূমিকম্প। যেভাবে দিকে দিকে বিচিত্র সব বিপর্যয় নিয়ত ঘটে চলেছে তাতে ভূকম্পন, বিশেষ করে আমাদের দেশে, নতুন সংযোজন। খুব বড়ো রকমের ক্ষয়ক্ষতি, প্রাণহানি না ঘটলে এই পোড়া দেশে মানুষের টনক নড়ে না,তাই খবরটা সংবাদ পত্রের পাতায় ঠাঁই পেলেও খুব হৈচৈ ফেলেনি। অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী আম জনতার উদ্দেশ্যে সতর্কতা জারি করে বলেছেন – “গুজবে কান দেবেন না। সরকার ঘটনার ওপর তীক্ষ্ণ নজর রেখেছে।” ঠিক কথাই বলেছেন তিনি।গুজব যে কতটা ক্ষতিকর এবং সুদূরপ্রসারী তার প্রভাব তার সাম্প্রতিক নানান ঘটনা সূত্রে দেখেছি। তবে খাস ভূকম্পন তালুকে থাকা দিল্লিতে এমন ঘটনা খুব ... ...
ভ্যালেন্টাইন’স ডে এবং একটি কল্পিত আখ্যান। বৈঠকখানা ঘরে টাঙানো ক্যালেন্ডারের ফেব্রুয়ারি মাসের পাতাটা উল্টে দিতে গিয়ে ভোলানাথের শরীর আর মন দুটোই কেমন আনচান করে উঠল। পাশের দেয়ালের আয়নায় নিজেকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেয় সে। নাহ্, ঠিকই আছে সব। হাতের মুঠোয় আঁকড়ে ধরে রাখা মুঠোফোনটাকে নিজের দিকে তাক করে খটাশ শব্দ তুলে ক্যামেরার শাটারটা টিপে দিল ভোলানাথ। সেলফি ! বেশ হয়েছে! মনে মনে এমনটা ভেবে বেজায় খুশি হয় সে। হাত পা ছড়িয়ে বিশাল কৌচে বসে একটু জিরিয়ে নেয়। সামনে ঝোলানো ক্যালেন্ডারের দিকে আবারও তাকায়। বেশ খুশি হয়। এবার সেই বিশেষ দিনটা শুক্রবারে পড়েছে দেখে তিড়িং বিড়িং করে লাফাতে থাকে আনন্দে। একে ... ...
আকিও এবং এই সময়ের নিপ্পন সকালে সংবাদপত্রের পাতায় খবরটা দেখে সেভাবে গা করিনি, কিন্তু রাতে ভালো করে খবরটা পড়ে রীতিমতো আৎকে উঠলাম। খবরের অকুস্থল আমাদের রাজ্য নয়, আমাদের দেশও নয় তবুও শিহরিত হলাম। সেই সুদূর দ্বীপ রাষ্ট্র নিপ্পন, যেখানে পৃথিবীর দেশগুলোর মধ্যে সবচেয়ে আগে পূর্ব আকাশে অংশুমালি সূর্যদেবের উদয় হয় সেই দেশের খবর এইটি। আসুন খবরটা শুনে নেওয়া যাক। খবরটা পাঠিয়েছে South China Morning Post। খবরে বলা হয়েছে জনৈকা ৮১ বছর বয়স্কা জাপানি মহিলা আকিও সম্পূর্ণভাবে নিজের ইচ্ছায় এক অপরাধমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছেন এবং স্বাভাবিক ভাবেই আকিওর ঠাঁই হয়েছে জেলখানায়। প্রশ্ন হলো, এমন বয়সে হঠাৎ কী এমন ঘটলো যে ভদ্রমহিলাকে অপরাধ ... ...