এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • গুরুচণ্ডা৯র বই
  • ঘ্যামা ঘ্যামা বইয়ের বড় বড় ব্যাপার, যেমন গড়ন, তেমনই দাম। ওদিকে নজর না দিয়ে আমরা বানিয়েছি সস্তা কাগজের চটি বই, যা সুলভ ও পুষ্টিকর। গুরুচণ্ডা৯ চলতে শুরু করল ২০০৪ সালে। প্রথম চটি বই বেরোলো ২০১০-এ। বিজ্ঞাপনের কারবার নেই। নিজেদের লেখা, ছবি, ভিডিও, হাতে গড়া রুটির মতো, সামিজ্যাটের সাইক্লোর মতো ছড়িয়ে রাখি ইতিউতি জালে (ওয়েব আর কী)। যে খুশি খুঁটে খান। তাতে খুব যে মারকাটারি বিশ্ববিজয় হয়ে গেছে তা নয়। কিছু বইয়ের হাজারখানেক কপি এক বইমেলায় শেষ হয়, কিছু বইয়ের হয় না। প্রথম চটি বইগুলোর কারো কারো চার-পাঁচটা সংস্করণ হয়েছে, কারো দুটো। ওয়েবে কতজন পড়েন, সঠিক ভাবে মাপা মুশকিল। গ্রুপে কিছু হাজার, সাইটে কিছু। কুড়ি কোটি বাঙালির কাছে এসবই খুব বেশি কিছু না। তবে এই ক’বছরে সস্তায় পুষ্টিকর চটি বইয়ের ব্যাপারটা বিলক্ষণ বুঝেছি। বিজ্ঞাপনী নেটওয়ার্ক নয়, মডেল সুন্দরীদের মার্জারচলন নয়, ঠোঙা নয়, মোড়ক নয়, লেখা তেড়ে সাইক্লো করুন, সুযোগ পেলে একটু হেঁকে নিন, ব্যস। লেখায় দম থাকলে চুপচাপ ছড়িয়ে যাবে। ইহাই চটির ম্যাজিক। ঐতিহ্যমণ্ডিত চটি সিরিজ জিন্দাবাদ। জ্জয়গ্গুরু।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান ই-বুক বই দত্তক নিন
  • পাতা: ১১১০ই-বুক লিস্টসম্পূর্ণ তালিকা
  • রাধিকা সংবাদ - স্ফটিকে পতঙ্গশরীর - সায়ন কর ভৌমিক(১৮২)
    এই ছোট্ট কবিতার বইটিতে আছে একটা সেপিয়া রঙের ছবি, যেন চেনা বায়োস্কোপ। একটানা কবিতাগুলি পড়তে হবে বিকেলে, তারপর বুকের উপর আর্ধেক ভাঁজ করে বইটি রেখে চোখ বুজলেই দেখা যাবে সেই অদ্ভুত ছবি। সেই ছবি আমার চেনা, তবু সেই ছবি যেন দূরে সরে যায়, ঘষা কাচের ওপারে। প্রত্যেকটি শব্দ যেন দাঁড় বেয়ে যেতে চেষ্টা করছে সেই ছবির কাছে, অথচ, প্রত্যেকটি শব্দই অবধারিত ভাবেই তাকে নিয়ে চলেছে আরও দূরে। স্রোত তাকে অপর করেছে। শহর থেকে, নদী থেকে, প্রায়ান্ধকার বাড়ি থেকে। সে চলেছে সেখানে, যেখানে তাকে কেউ চিঠি লিখবে না প্রত্যহ।
    প্রকাশ: ২০২৬ | ৬৬ টাকা Buy
  • মেঘনগরী - জয়ন্তী অধিকারী(১৮১)
    কবিতা পর্যটনময়। সত্যিকারের কবিতা হাত ধরে বেড়াতে নিয়ে যায়, দেখায় কোথায় সুউচ্চ প্রেমের শিখর, কোথায় আছে স্নেহের সমুদ্রটি। এইভাবে জানা হয় কবির বিষাদ-যন্ত্রণা নিয়ে বয়ে যাওয়া অত্যন্ত গোপন দুর্গম ঝর্ণাটি পাহাড়ের গায়ে একলা বইছে। কবি জয়ন্তী অধিকারী এই বইয়ে অত্যন্ত সীমিত পরিসরে বেড়াতে নিয়ে যান তাঁর মেঘনগরী-তে।
    প্রকাশ: ২০২৬ | ৬৬ টাকা Buy
  • সেই দিন সেই মন - অমলেন্দু বিশ্বাস(১৮০)
    এ কাহিনী এক গৃহহীন পিতৃহীন তরুণের, যার বর্তমান সমস্যাসমাকীর্ণ, ভবিষ্যৎ অনিশ্চিত, তবু সে কবিতা লেখে, স্বপ্ন দেখে - দারিদ্র্য তাকে ম্রিয়মাণ করেনি, অভাব তাকে নত করেনি, সে অহরহ নিজেকে নিয়ে ভাবে, আত্মবিশ্লেষণ করে। স্বাচ্ছল্য থেকে দারিদ্র্য, ব্যর্থতা থেকে সাফল্য, আনন্দ দুঃখ বেদনা বিচ্ছেদ, প্রেম ভালোবাসা, উত্থান পতন, মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা, সব মিলে এ এক বর্ণময় জীবন। এ শুধু ঘটনার বিবরণ নয়, এ লিপি হৃদয়ের কলতান যে গান মনের মধ্যে বেজেছে তার অনুরণন। জ্ঞহায়, কোথায় গেল আমার কবিতা, আমার সাহিত্য, আমার সুন্দরের সাধনা। আমার একান্ত নিজস্ব উচ্চতর পৃথিবী। সারাদিন যে অর্থ চিন্তার সময় যাচ্ছে। আমার সামান্যতম উদ্যম ও ক্ষমতা যে খাওয়া পরার দায় সামলাতেই কেটে যাচ্ছে। কোথায় আমার পরমার্থ- নাকি এটাই আমার পরমার্থ।ঞ্চ এ শুধু এক ব্যক্তির জীবন গাথা নয় – এ এক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিবর্তনের ইতিহাস। আছে দেশ বিদেশের বহু বিখ্যাত ও গুণীজনের সাহচর্যের অবিস্মরণীয় মুহূর্তের স্মৃতি। প্রাঞ্জল, সাবলীল ও গতিময় ভাষায় এ-আলেখ্য পাঠককে নিমজ্জিত করবে এক চেনা-অচেনা জগতে।
    প্রকাশ: ২০২৬ | ৪৯৯ টাকা Buy
  • সীমানা (দ্বিতীয় খণ্ড) - শেখরনাথ মুখোপাধ্যায়(১৭৯)
    বিশ শতকের বিশের দশকের শেষ অংশে এবং ত্রিশের দশকের প্রায়-শুরুতে নজরুলের শ্রেষ্ঠ কবিতাগুলির প্রায় সবই ছাপা হয়ে গেছে অথবা হচ্ছে, কিন্তু কবি নজরুলের প্রতি সমাজ আর সরকারের, বিশেষত সরকারি প্রশাসনের, ব্যবহার কীরকম? তাঁর কবিতাগ্রন্থের প্রকাশ হয়, হৈ হৈ পড়ে যায় চারদিকে, কয়েকদিন পরেই শোনা যায় গ্রন্থটি বাজেয়াপ্ত করেছে সরকার, অতএব প্রকাশ্যে বই বিক্রি বন্ধ। অথচ পড়তে-ইচ্ছুক গ্রাহকের অভাব নেই। অতএব বাজার-অর্থনীতির নিয়মে গড়ে ওঠে একটা কালোবাজার গোছের বাজার, লুকিয়ে লুকিয়ে ছাপা হয় বই। মুদ্রিত মূল্যের তুলনায় অনেক বেশি মূল্যে সেই বই কেনেন পাঠক। লেখক-স্বত্বের প্রশ্ন ওঠেই না, ফলত অন্তরাল বাজারের পরিচালকদের মুনাফা ভালোই, বাদ পড়েন লেখকই শুধু! বিনা-অনুমতিতে প্রকাশ্যে নজরুলের বিদ্রোহী কবিতা হাজারে হাজারে ছেপেছেন সে-আমলের প্রতিষ্ঠিত প্রকাশকরা। গ্রন্থ স্বত্বের টাকা ঠিক মতো পেলে ওই একখানা কবিতাই নজরুলকে বড়লোক করে দিতে পারত!
    প্রকাশ: ২০২৫ | ৩৯৯ টাকা Buy
  • ইহুদি রসিকতা - হীরেন সিংহরায় (১৭৮)
    গোল্ডার্স গ্রিনে বসবাস ও বহুদিন জার্মানিতে থাকার সুবাদে ইহুদি সমাজ ও সংস্কৃতিকে একেবারে কাছ থেকে দেখতে পেয়েছেন লেখক হীরেন সিংহরায় ও জহুরির চোখ দিয়ে বেছে বাঙালি পাঠকের কাছে তুলে ধরেছেন ইহুদি জাতির ওঠাপড়ার ইতিহাস ও জীবনযাত্রার মাঝে লুকিয়ে থাকা অসম্ভব রসবোধ ও জীবন দর্শন। গুরুচণ্ডা৯ -তে ধারাবাহিক ভাবে প্রকাশ পাওয়া জনপ্রিয় রচনার পরিমার্জিত ও পরিবর্ধিত রূপ এই বই।
    প্রকাশ: ২০২৫ | ৩৩৩ টাকা Buy
  • বৈঠকী আড্ডায় - হীরেন সিংহরায়(১৭৭)
    বাংলা সাহিত্যে, সাহিত্যেই কি শুধু, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ বৈঠকি আড্ডা। যদিও তার সে তেজ আর নাই, মুজতবা লিখেছেন, 'ফের বহু সিন্ধু পেরিয়ে দেশে এসে দেখি, সেই আড্ডার বিন্দুটি খরতাপে বাষ্পপ্রায়।' আড্ডার ঠেক পালটে পালটে গেছে, পাড়ার রক আর 'পস্তলা-দস্তলার' চাতাল থেকে সে চলে গেছে সাঙ্গুভ্যালি চায়ের কেবিন, কল্লোলের আড্ডা থেকে কফি-হাউসের টেবিল, সেই কফির কাপের তুফান হয়তো ঘুরতে ঘুরতে, বইতে বইতে পৌঁছে গেছে দেশে দেশান্তরে। সেই নতুন দেশে পৌঁছেও বাঙালি ঠিক খুঁজে নিয়েছে তার বেরাদরদের। ঠেকে ঠেকে জমে উঠেছে নিতুই নব আড্ডা। আর বাঙালি দেখে না শিখুক, আড্ডার ঠেকে নিয্যস শিখেছে গালগল্পের মাঝে হাইজাম্প ও লংজাম্পের কায়েদা।
    প্রকাশ: ২০২৫ | ১৯৯ টাকা Buy
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে - সঞ্জয় মুখোপাধ্যায়(১৭৬)
    ৩৭টি প্রবন্ধ জুড়ে এ বইয়ে লেখকের বিচরণ। শিরোনামগুলির প্রতিটি একাই যেখানে একাধিক প্রবন্ধের সম্মিলিত বিস্তৃতি নিলে অবাক হওয়ার নয় সেখানে একটি করে প্রবন্ধের স্বল্প পরিসরে লেখক যা করেছেন তা মূলত পাঠকের মনে বিভিন্ন চিন্তাকে উস্কে দেওয়া। তাকে বিভিন্ন সম্ভবপরতার রাস্তার সংযোগস্থলে পৌঁছে দেওয়া। নিজস্ব সরস ভঙ্গিতে সঞ্জয় সেটি করেছেন অনায়াস স্বাচ্ছন্দ্যে। কখনও তা ফুটে উঠছে আমাদের চেতনার রাজনৈতিক-সামাজিক বিবর্তনের ক্যানভাসে আবার কখনও ঘুরে বেড়ায় চলচ্চিত্রের সাদায়-কালোয়, রুপালি পর্দার মিথ সৃষ্টির প্রক্রিয়ার রহস্য অনুসন্ধানে।
    প্রকাশ: ২০২৫ | ২২২ টাকা
  • সহজ গলপ - সুস্মিতা কুণ্ডু(১৭৫)
    যত দিন যায়, পাঠক তত দুনিয়াকে দেখতে থাকে, এই বিশ্বের নানা জটিল গল্পের সাথে পরিচয় ঘটতে থাকে তার। মাঝে মাঝে হাঁফ ধরে যায়। কিন্তু অ্যাালিসের মতন সেও জানে যে ফিরে যাওয়ার চেষ্টা করার কোন মানে হয়না। তাই তার মন খুঁজে ফেরে সহজ গলপদের, যেখানে কাহিনির চরিত্রদের সে নিজেও ঘুরে বেড়ায়, অনায়াসে। পাঠক, এমন ইচ্ছে যদি আপনার মনকে নাড়া দিয়ে থাকে, আপনি একেবারে ঠিক জায়গায় এসে গেছেন, সহজ গলপর পাতায় পাতায়। বাস্তব জগতের মালমসলা দিয়েই সুস্মিতা এই গলপগুলি বানিয়েছেন, সাথে মিশিয়েছেন সেই অতিরিক্ত কিছু যা দিলে তৈরি হয় আশ্চর্য রূপকথারা।
    প্রকাশ: ২০২৫ | ১৪৪ টাকা Buy
  • বেড়াল ও সেতারধ্বনি - দেবর্ষি সারগী(১৭৪)
    গোড়ার দিকে লেখা এই গল্পগুলিতে লেখকের পরবর্তী বিবর্তনের সমস্ত পূর্বাভাসই চোখে পড়ে। মানুষের শাশ্বত জীবনজিজ্ঞাসা থেকে শুরু করে প্রেম, শোক, অনটন, শিল্পানুরাগ, মৃতুÉচেতনা, হারানো যৌবনের হাহাকার -এরকম নানান সংকট নিয়ে এই গল্পসংকলন। কথকের মতো যেন লেখক গল্প বলেন। বাঁকে বাঁকে রহস্যের হাতছানি। সঙ্গে জীবনের বেদনা ও আনন্দ, শিল্পের মায়া ও সৌন্দর্য। জোনাকির আলোর মতো চমকিত চিত্রকল্প। বস্তুত, গল্পকার হিসেবে নিজের স্বকীয়, নাছোড়বান্দা প্রবণতা থেকে এই লেখক পরবর্তীকালেও মুক্ত হতে পারেননি। শুধু হয়তো আরও একটু উজ্জ্বল ও পরিণত হয়েছেন। ভূতের গল্প লেখেন না তিনি কখনই। কিন্তু এখানে একজোড়া ভৌতিক গল্পও আছে। দেবর্ষি সারগীর গল্পচেতনার জন্ম ও বেড়ে ওঠা কাছ থেকে বোঝার জন্য লেখকের এই গল্পগ্রন্থটিও পাঠকের কাছে যে সমান আদরণীয় হবে, তা আশা করা যায়।
    প্রকাশ: ২০২৫ | ২২৫ টাকা Buy
  • স্বাধীন, বাংলাদেশ কেমন আছে? - স্বাধীন(১৭৩)
    ২০২৪এর জুলাই মাস থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সময়প্রবাহ উত্তাল। শুরুর ঘটনাবলীকে যাঁরা আশাপ্রদ বলে ভেবেছিলেন, এখন তাঁদেরই অনেকে আশঙ্কাজনক বলে মনে করছেন। আন্দোলন যখন শুরু হয়, কারো নিয়ন্ত্রণ থাকে না। জনজাগরণ কারো চাকর নয়। কিন্তু প্রতিটা জনজাগরণের সময়ই নেপথ্যে কিছু শক্তি হিসেব করে চলে। যেকোনো পক্ষেরই। ১৯১৭ সালে লেনিনের হিসেব তো প্রবাদপ্রতিম হয়ে আছে। যেন বীজগণিত। ৬ তারিখ ক্ষমতা দখলের পক্ষে খুব তাড়াতাড়ি, ৮ এ খুব দেরি হয়ে যাবে। তাই ৭-ই চাই। এবং সেই দিনটা ইতিহাসে অক্ষয় হয়ে আছে। উল্টোদিকে কেরেনস্কিরও কিছু অঙ্ক ছিল, যা আমরা জানি না। বাংলাদেশের আন্দোলনকারীদের রক্তঢালা যখন চলছে, ঠিক তখনই কেউ না কেউ হিসেবও করে চলেছে। প্রাথমিক উন্মাদনা থিতিয়ে পড়ার পর 'মেটিকুলাস প্ল্যান'এর সরকারি ভাষ্য প্রকাশ্যে এসেছে। এই উন্মাদ সময়ে সেদিকে নজর দেওয়া অসম্ভব মনে হয়। কিন্তু কেউ কেউ নজর দিয়েছিলেন, সাধ্যমত লিপিবদ্ধ করে রাখছিলেন সেই সময়ের ঘটনাবলী। এই বই সময়ের সেরকম একটি দলিল। লেখক গুরুচণ্ডা৯র পাতায় লিখে রাখছিলেন তাঁর অতি প্রিয় দেশের হাল হকিকত। দুই মলাটে ছেপে বের হওয়া এই বইয়ে সঙ্গত আশঙ্কার কারনেই লেখকের পরিচয় গোপন রাখা হল।
    প্রকাশ: ২০২৫ | ২৭৭ টাকা Buy
  • মহারাজ ছনেন্দ্রনাথের রোমাঞ্চকর গল্পসমূহ - রমিত চট্টোপাধ্যায়(১৭২)
    সেই কবে কোথায় পড়েছিলাম, এক নদীতে দুই বার স্নান সম্ভব নয়, কিন্তু ছনেন্দ্রনাথের দলে ভিড়ে গিয়ে মনে হচ্ছে যায়, আবার সেই সব দিনে ফিরে যাওয়া যায়; ফেরি পার্কে মাইকে বাজে গান - এক পরদেসি মেরা দিল লে গয়া, হরি মন্দিরে তরুণ সম্মিলনীর নববর্ষ উৎসবে তাই তো নাটক, ভিহার টকিজ সিনেমায় খাঁচার ভেতরে লাইন দিয়ে টিকিট কেটে দেব আনন্দের সিআইডি দেখা, বঙ্গ বিদ্যালয়ের সামনে আলু কাবলি, হজমি গুলি, আমার ফেলে আসা ঝরিয়া-ধানবাদ, শীত পড়লে আমাদের আমলাপাড়ায় নিউ বেঙ্গল বয়েজ ক্লাবে ব্যাডমিন্টন। এক আশ্চর্য ম্যাজিকে ছনেন্দ্রনাথের সঙ্গে পা ফেলি। এইখানে থেকে যাওয়া যায়? আর ফিরতে ইচ্ছে করে না। ইউ ক্যান লিভ টোয়াইস!
    প্রকাশ: ২০২৫ | ২৭৭ টাকা Reviews Buy
  • ক্যালিডোস্কোপে দেখি - অমিতাভ চক্রবর্তী(১৭১)
    ছোটবেলার সবচেয়ে প্রিয় খেলনাগুলোর একটি। তিন আয়নাভরা একটা নলের এক প্রান্তে কয়েকটা রঙ্গীন, হালকা, টুকিটাকি টুকরো-ভাঙ্গা চুড়ি, ছোট পুঁতির দানা। নল ঘোরালে, আয়নারা ঘোরে, টুকরোরা ঘুরে ঘুরে রচনা করে ছবির পর ছবি, অজস্র, অফুরান এক মুহুর্তের ছবি পরের মুহুর্তে হারিয়ে যায়। অন্ধকার গাঢ় হত। তারার মেলা। ... ওটা কালপুরুষ। আমার বুক কেঁপে উঠত। ওটা লুব্ধক, কালপুরুষের শিকারী কুকুর। ওটা ... আমার আর দেখতে ইচ্ছে করত না। বড্ড বেশী রহস্যময়, বড্ড বেশী ভাসিয়ে নিয়ে যাওয়া। প্রস্ফুটিত কদম ফুলে হাত রেখেছি আমি, ছোঁয়া নিয়েছি গালে, চোখে, ঠোঁটে তুলে নিয়েছি তার শিরশিরে কোমলতা। এখন থেকে সমস্ত পরম স্পর্শ মাপা হয়ে চলবে এই ছোঁয়ায় ছোঁয়ায়, চাই বা না চাই।
    প্রকাশ: ২০২৫ | ২৩৩ টাকা Buy
  • “বাংলাদেশ ২.০”: ১০১ দিন - দীপু আহকাম(১৭০)
    বাংলাদেশে পরিচিতজনদের সাথে কথা বলে বুঝি- প্রকাশক ও লেখকের নিরাপত্তার স্বার্থে এই সময়ে এটি বই আকারে বাংলাদেশ থেকে প্রকাশ করা সম্ভব নয়। কাকতালীয়ভাবেই গুরুচণ্ডা৯র মানুষজনের সাথে আলাপ। তাঁরা রাজী হলেন, নতুন বাংলাদেশ অথবা 'বাংলাদেশ ২.০' এর প্রথম ১০১ দিনের রোজনামচা প্রকাশে।
    এই কয়দিনে বাংলাদেশ ভারত রাষ্ট্রীয় সম্পর্ক চুড়ান্ত বৈরীতায় নেমে এসেছে। মানুষে মানুষে সম্পর্কেও এর প্রভাব পড়েছে। মানুষকে উত্তেজিত, মোহগ্রস্ত রাখলে তাতে শাসকদের লাভই হয়। এরকম পরিস্থিতিতে ভারতের একটি প্রকাশনী থেকে এই বইয়ের প্রকাশনা। লেখক হিসেবে আমার জন্য যেমন ঝুঁকি, প্রকাশক হিসেবে গুরুচণ্ডা৯রও হয়তো ঝুঁকি।
    তবু এই ঝুঁকিটুকু আমরা নিলাম সম্মিলিতভাবেই। সবশেষে আমরা এক পৃথিবীতে বাস করা, একই ভাষায় কথা বলা, পরস্পরের প্রতি শুভ ইচ্ছা প্রকাশ করা মানুষ।
    -দীপু আহকাম
    প্রকাশ: ২০২৫ | ৬৫০ টাকা Buy
  • ভোগবতী - বিপুল দাস(১৬৯)
    ভোগবতী আসলে পাতালগঙ্গা। গঙ্গা স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে জাহ্নবী, পাতালে ভোগবতী। কোথাকার জল কোথায় গড়ায়। কোথায়, কোন সমুদ্রে তুফান উঠল, তার ঢেউ এসে লাগে সরসুনার ঝিলে। জলে প্রচণ্ড ঢেউ ওঠে। তাহলে তলে তলে যোগ আছে মহান সমুদ্র আর পাড়াগায়ের এঁদো পুকুরেও। ভোগবতী জলের এক অন্তর্প্রবাহের গল্প। কোথাকার জল অন্তঃসলিলা হয়ে কোন ঘাটে পৌঁছয়, কেউ বলতে পারে না। কোন বনেদি বংশের রক্তধারা অন্তঃসলিলা হয়ে কোন বিশ্বাসবংশে প্রকট হয়ে ওঠে, এ এক আশ্চর্য রূপকথা। তলে তলে জলের মেলামেশা জলে। সংসারে সংকরায়ন অবশ্যম্ভাবী। নইলে বড় বৈচিত্র্যহীন হয় জগত। ভোগবতীও সেই মিলনের গল্প, ঘাট আঘাটের বৃত্তান্ত। কোথাকার জল কোথায় গড়ায় - সেই ইতিহাস।
    প্রকাশ: ২০২৫ | ৩৯৯ টাকা Buy
  • লেবারের বিদেশ যাত্রা - মঞ্জীরা সাহা(১৬৮)
    দালাল, দালালের আন্ডারে আবার দালাল, বড় দালাল তার মাসতুতো, ভাই, শালা, জামাই, খুড়ো, মোজায়েক করা বাড়ি, ফেক পাসপোর্ট, লোন, লোন শোধ দিতে আবার লোন - এসব নিয়েই চলছে লটারি কাটার মতো রাজ্যের পাড়া পাড়া থেকে লেবারের বিদেশ যাত্রা। কখনও দেশের অন্য রাজ্যগুলোই বিদেশ। কখনও মোকামা কার্ড, উট, বালি, মরুভূমি, ছাগল, সোনা, ডলার, কফিনে ভরা ডেডবডির সত্যিকারের বিদেশ।
    প্রকাশ: ২০২৫ | ২৭৭ টাকা Buy
  • সিরিয়া ও প্যালেস্তাইনের কবিতা - অনুবাদ: শ্রীমন্তি সেনগুপ্ত(১৬৭)
    সিরিয়া ও প্যালেস্তাইনের কবিতা
    প্রকাশ: ২০২৫ | ৪৪ টাকা Buy
  • তারে বাঁধা স্বর - মোহাম্মদ কাজী মামুন(১৬৬)
    মামুন যত্নে গল্প খুঁটে তোলেন গঞ্জ শহর গ্রাম মফস্বল থেকে, সকালের অনাবিল আলো বা সন্ধ্যের রহস্য থেকে, আশেপাশের মানুষদের নৈমিত্তিকতা থাকে। গল্পের চরিত্রগুলির সঙ্গে গল্পকার হেঁটে যান নিঃশব্দে, গল্পের স্থান, কাল, পাত্রে সঙ্গে বদলে যায় তাঁর ভাষা, শব্দের ব্যবহার। বারোটি ছোটগল্পের এই সঙ্কলনে মামুন কখনও পাঠকের কাঁধে হাত রেখে কিসসা শোনান, কখনো নিরাসক্ত কথকের মত বয়ান করেন আখ্যান। পেশায় ব্যাংকার, নেশায় কথক মোহাম্মদ কাজী মামুন মানুষের কাহিনি বলেন জীবনের মতই বহমান গদ্যময় স্বরে।
    প্রকাশ: ২০২৫ | ১৪৫ টাকা Buy
  • পূর্ব ইউরোপের ডাইরি - তৃতীয় খণ্ড - হীরেন সিংহরায়(১৬৫)
    পূর্ব ইউরোপের ডায়েরি সিরিজের প্রথম খণ্ডে পোল্যান্ড, পূর্ব জার্মানি ও রাশিয়া, দ্বিতীয় খণ্ডে কাজাখস্তান, বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়ার কাহিনি লিখেছেন হীরেন সিংহরায়। সেই কাহিনিতে জনজাতির হর্ষবিষাদ, অর্থনীতির গলিঘুঁজি, রাজনীতির চাল, সংস্কৃত ও ভূগোল জারিত হয়ে আছে ব্যক্তিগত সমানুভূতি ও একাত্মতায়। তৃতীয় খণ্ডে লেখক নিয়ে চলেছেন আরও চারটি দেশে- ম্যাসিডোনিয়া, স্লোভাকিয়া, চেকিয়া ও হাঙ্গেরি।
    প্রকাশ: ২০২৫ | ২২৩ টাকা Buy
  • ময়ূরঝর্ণা - এক মাওবাদীর জন্মরহস্য - বিতনু চট্টোপাধ্যায়(১৬৪)
    এই উপন্যাসের কোনও ঘটনা বা চরিত্রের সঙ্গে কেউ যদি দেখা বা শোনা কারও বা কোনও ঘটনার মিল খুঁজে পান, তিনি বুঝবেন তা একেবারেই আকস্মিক বা ঘটনাচক্রে নয়। ময়ূরঝর্ণা গ্রামের এক আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করে বড় হয়ে ওঠা এক যুবকের নাম সিংরাই মান্ডি। সিংরাই মান্ডি নামটা কাল্পনিক। তাঁর আসল নাম লিখলে লালগড় আন্দোলন পর্বে সংবাদপত্র পড়া এবং এরাজ্যে মাওবাদী আন্দোলনের খোঁজখবর রাখা মানুষ সহজেই চিনে ফেলবেন তাঁকে, যার ফলে হয়তো তাঁর এবং পরিবারের সামাজিক জীবন সমস্যায় পড়তে পারে! কিন্তু নামটাই কাল্পনিক, বই ছেড়ে হাতে বন্দুক তুলে নেওয়া থেকে শুরু করে সিংরাই মান্ডির জীবনের প্রত্যেকটা সত্যি ঘটনা অবলম্বনে এই উপন্যাস।
    প্রকাশ: ২০২৫ | ২৭৭ টাকা Buy
  • খাঁচার ভিতর অচিন পাখি - প্রতিভা সরকার(১৬৩)
    জেলের আখ্যান আমরা কম পড়িনি। জাগরী পড়েছি। জুলিয়াস ফুচিক পড়েছি। হন্যমান পড়েছি। জেলের ভিতরে জেল পড়েছি। কিন্তু সবই বহুদিন আগের। নিদেন পক্ষে সত্তরের দশকের। তাহলে জেল কী উঠে গেছে? রাষ্ট্র কি নরম-সরম-পেলব বার্বি-পুতুলে পরিণত? আসলে রাষ্ট্র ততটা বদলায়নি, যতটা আমরা বদলে গেছি। যে মস্তিষ্কগুলো চিন্তাভাবনা করত, এখন টিভির সান্ধ্যকালীন খেউড়কেই রাজনীতি ভাবে। মিডিয়াই আপনার জগতের জানলা, তাই জানলা দিয়ে কী দেখা হবে, সেটা তারাই ঠিক করবে। কনসেন্ট নিয়ে ফাটিয়ে দেওয়া লোকজনকেও এই ম্যানুফ্যাকচারিং নিয়ে কিছু বলতে শোনা যায়না। কারণ মস্তিষ্কই কুয়াশায় ঢেকে আছে। কিন্তু জিনিসটা সেখানেই ফেলে রাখলে তো হবেনা। তাই এই উপন্যাস, দস্তুরমতো রাজনৈতিক, কিন্তু সেটা টিভির রাজনীতি না। জেলের গরাদের ভিতর যে অচিনপাখিরা আছে রাষ্ট্রীয় নিপীড়ন এবং হিংস্রতার জগতে, তাদের নিয়ে লেখা।
    প্রকাশ: ২০২৫ | ১৯৯ টাকা Buy
  • পাতা : ১১১০
  • Phone: +91 93303 08043
    WhatsApp: +91 93303 08043
    Online: CollegeStreet.net
    প্রাপ্তিস্থান (বইয়ের দোকান): কলকাতা - দেজ, ধ্যানবিন্দু, উবুদশ, দে বুক স্টোর, ভারতী বুক স্টল / সোদপুর - পাপাঙ্গুল / চূঁচুড়া - বিদ্যার্থী / কৃষ্ণনগর - সংকলন / ঢাকা - উজান, বিদিত, বাতিঘর
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত