এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৬১৫৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:০৯496120
  • বাংলার মেধাকে বাংলায় থাকতেই হবে কেন?
  • aka | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:২২496231
  • কোন মেধা?
  • siki | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৭496342
  • পুলিসে খবর দেওয়া হয়েছে?
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৮496453
  • আরে বসুধৈব্‌কুটুম্বকম! কূপমন্ডুক নহে বাঙালী --দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে তাই জ্ঞানের আলো
  • Tim | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:১৩496564
  • চালান আর তেমন কই? ভালো দর পাওয়া যায় না.... চিনেরা বাজার ধরে ফেলেচে কিনা। কারুর কাচে শস্তায় কয়েকমণ মেধা থাকলে বলবেন, দক্কার ছেলো।
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:১৮496675
  • বাংলায় মেধার সাথে যা দুর্বিনীত ব্যবহার করা হল, আর থাকেন !
  • siki | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৯496688
  • কিন্তু তাই বলে অ্যাকেবারে বিদেশে চালান? দেশে কোথাও জায়গা হল না?
  • dhrubak | ২৯ সেপ্টেম্বর ২০১১ ০৫:৩০496699
  • আরে ধুর মহায়, চিংড়ি, ইলিশ ইত্যাদি সরেস জিনিস পাচার নিয়ে লিখবেন কোথায়, তা না নামগোত্রহীন মেধা কে নিয়ে পড়েছেন! আমাদের দেশে তো মেধা তো "পটোলের মত পটলডাঙায়", অথবা "ঢ্যাঁড়সের মত গাছের ওপর", কিংবা "চালের ওপর চাল-কুমড়োর মত ফলে"। দু-চারশো চালান গেলেও মহাভারত কে গঙ্গাজলে ধুতে হবে না। :-))
  • dhrubak | ২৯ সেপ্টেম্বর ২০১১ ০৫:৩২496710
  • কি কাণ্ড! দুবার "তো" হয়ে গেছে দেখছি! তাই বলে "তো তো করছি ভাববেন না কিন্তু!
  • siki | ২৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:১০496121
  • তো?
  • dukhe | ২৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:২০496132
  • কোন মেধা ? মধ্য না নিম্ন ?
  • PT | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৬496143
  • এমন অসংখ্য মেধা বিদেশে চালান হয়েছে যারা এদেশে থাকলে একটা লেকচারারের চাকরিও জোটাতে পারত না। তারা যাওয়াতে দেশ এবং ব্যক্তি উভয়েরই উপকার হয়েছে।
  • m | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:০৬496154
  • এরমধ্যে ৩৪ বছরের মেধাদের ধরা আছে না বাদ?
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:১৩496165
  • পিটিদা, তার থেকেও বড় কথা, তাদের মধ্যে অনেকেই পার্টির কোন উপকারে লাগছিল না :)
  • nyara | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:১৮496176
  • পিটিবাবু, লেকচারারের চাকরি খুব নিম্নমেধার বুঝি?
  • T | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৮496187
  • ইয়ে, আমার মেধা নেই, আমাকে ঐ ফাউ হিসেবে কেউ চালান দিন না।
  • T | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩২496198
  • @ন্যাড়া, আলবাত! বঙ্গে মশাই সবাই লেকচারার। ওসব বলে আলাদা খাতির পাওয়া যাবে না।
  • PT | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫২496209
  • @pi
    আমার চেনা অসংখ্য মানুষ আছেন যাঁরা পার্টির কাজ (এই ঘনঘোর অবস্থাতেও) করছেন এবং তাঁদের পার্টির সঙ্গে সম্পর্ক ইস্তক কোন সুযোগ নেননি।

    আর লেকচারারের চাকরির সঙ্গে রাজনীতির যোগ প্রসঙ্গে যদি মন্তব্য করে থাকেন তাহলে জানাই যে প: বঙ্গে চাকরী ১৯৭৭-এর আগেও দাদাদের দোর ধরা ছিল।

    জেনে আশ্চর্য হবেন যে ২৪ শে মে, ১৯২১ আচার্য্য পি সি রায় মেঘনাদ সাহাকে লেখা একটি চিঠিতে আচার্য্যর প্রিয় ছাত্রটিকে চাকরী না হওয়ার জন্য ""আশু বাবুর বিদ্বেষ্মুলক"" আচরণকে দায়ী করেছিলেন!!

    সত্তরের দশকেও সময়ে দোর্দণ্ডপ্রতাপ প্রফেসররেরা ভাগ্যনিয়ন্ত্রা ছিলেন। সেটা বাম আমলে অভিমুখ বদলে পার্টির দোর ধরা হয়েছিল। তবে সেটাই সর্বসত্য নয়। ব্রাত্য বসু, অভিরুপ সরকার, তথাগত রায় এবং এরকম আরও আনেক বাম-বিরোধী বা অতিবাম মানুষেরা অনেকেই (সরকারী) বাম আমলেই চাকরী পেয়েছেন।

    তবে সমস্যাটা অন্য রকম। অন্তত: সেই সময়ে (আমার মতে কম করে ১৯৯০ পর্যন্ত) লেকচারার হওয়ার মত বেশীর ভাগ মানুষ জন পার্টি ক্ষমতায় আসার আগে থেকেই পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। কাজেই ঠিকমত বাছাই হলে চাকরীগুলো তাঁরাই পেতেন।

    দেখলেন না এত বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে ক্ষমতায় এসেও মুখ্যমন্ত্রী পার্টির কাউকে অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর পদের জন্য খুঁজে পেলেন না!!
  • Moloy | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৫496220
  • ৭০' : ছাত্র + প্রফেসর এর দুয়ার ধরা = চাকরি
    -----------------------------------------------
    ৮০' - ৯০' : ছাত্র + পার্টির এর দুয়ার ধরা = চাকরি AND ব্রাত্য বসু + পার্টির এর দুয়ার অধরা = চাকরি
    সুতরাং ছাত্র + পার্টির এর দুয়ার ধরা != চাকরি
    আসলে ছাত্র + লেকচারার হবার যোগ্যতা = পার্টির এর দুয়ার ধরা AND ছাত্র + যোগ্যতা = চাকরি
    ----------------------------------------------
    ২০১১ : মমতা + অনেক বিধায়ক = ক্ষমতা AND শিক্ষামন্ত্রী != বিধায়ক
    সুতরাং ছাত্র - লেকচারার হবার যোগ্যতা = বিধায়ক
  • Tim | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৬496232
  • ন্যাড়াদার প্রশ্নটা আমারো। লেকচারার কি নিম্নমেধার চাকরি? আর লেকচারার বলতে কি সরকারী কলেজের কথাই হচ্ছে শুধু? পিটিদা, সময় করে উত্তরটা লিখবেন।

    আমি তো এখানে পশ্চিমবঙ্গ থেকে আসা জনতা যাদেরই দেখি, তারা সকলেই আইআইটি বা অন্যান্য মোটামুটি ভালো ইউনি থেকে কৃতিত্বের সাথে পাশ করা। দেশ থেকে ডক্টরেট করে যারা কলেজে পড়াচ্ছেন, তাঁদের থেকে বিদেশের জনতা খারাপ এই তথ্যের ভিত্তি কি? বরং আমি তো দেখেছি কলেজ সার্ভিস কমিশনে ফার্স্ট বা নেটে ব্যাপক রেজাল্ট করা ছেলে এদেশে চলে এসেছে। এবং সেগুলো মোটেও এক্সেপশনাল কেস না।
  • pi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৩:০৩496243
  • এদিকে পিটিদার ৭:৫২ পড়ে আমি এত ঘেঁটে গিয়েছি যে প্রশ্নও পাচ্ছে না।
  • Tim | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৩:১২496254
  • বাংলা থেকে অন্য রাজ্যে চলে যাওয়াকে কি মেধা চালান বলা হচ্ছে না? না হলে, কেন? যাতে এত বছর ধরে পিটিবাবুরা যে মৌরসিপাট্টা গড়ে তুলেছেন সেটায় দাগ না লাগে?
  • pi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৩:১৮496265
  • যেটা জেনে আমি আশ্চর্য্য হবো বলেছেন, সেটাকে পলিটিকাল রিক্রুটমেন্টের সাথে তুলনা করেছেন,সেটা দেখে আরো আশ্চর্য্য হয়েছি।
  • kd | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪৪496276
  • পিটির পোস্টের জবাব দেওয়াই যায়, কিন্তু কী লাভ!
  • riddhiman | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৫:৪১496287
  • টিম বাবু-- পিটি বাবুর লাইন বলছে, 'এমন অসংখ্য আছে' এতে আপনার অভিজ্ঞতা নাকচ হয় কি কোরে? তবে আপনার অভিজ্ঞতার সেট ছোট । আই আই টি ফাই আই টি বাদ দিন। ফ্যাক্ট হল এলি তেলি পনচাতেলি সবাই ভিসা পাই। ১৯৬৬ এ আমার একজন গোল্ড মেডালিস্ট পিসেম এখানে আসেন। এখন পুরো গুষ্টি এখনে ইনক্লুদিঙ্গ মি। প:ব: র একাট শিল্প নগরির মোটামুটি ভাল কলেজের গলপ বলছি। ওখনে আমাদে থারদ ইয়ারের নতুন স্যার ইউ এস থেকে ফিরে ক্লাসে এন্তার রুট কে রাউট বলত। ঘ্যাম নেবে বলে। ফ্লোরিদর কোন ইন্টার্ন্যশনাল কলেজ থেকে ডিগ্র নিয়েছে। বাপের জন্মে নামি শুনিনি। সে এত জালি মাল একবার বলেছিল এলেক্ট্রন নেগেটিভ এলেক্ট্র কি ওদে যায়। এরকম মেধা চালান হলে ভালই। আর উচ্চশিক্ষার মেধা দিয়ে দেশের ঘন্টা হবে। ও থাকা না থাকা একি ব্যাপার।
  • Sibu | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৬:২১496298
  • অনেককাল হয়ে গেল আম্রিকাতে। বাংলা থেকে আসা লোকজনের মধ্যে সব রকমই দেখি। রাম থেকে রামছাগল - দ্য ফুল স্পেঅটাম।

    তবে রামছাগলদের কথা কইলে এনারাইদের এট্টুস পেসে্‌ট্‌জ লাগে। ছেলেবেলায় পড়েছি গত দুশ বছর ধরে বাঙালী মহাপুরুষেরা সব বিদেশ গেছেন, বা বিদেষের সাট্টিপিট পেয়েছেন। আমরাও বাই অ্যাসোসিয়েশন নিজেদের একটু একটু মহাপুরুষ ভাবি। রামছাগলদের কথা মনে করিয়ে দিলে পাইপ ড্রীমে ব্যাঘাত হয়।
  • rimi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৬:৩২496309
  • সর্বত্রই রাম থেকে রামছাগল সবই আছে, দেশেও যেমন, বিদেশেও তেমনি। তবে কি না, কে রাম আর কে রামছাগল সেই বিচার কারা কি ভাবে করে? বুদ্ধি অনেক রকম হয়। যারা সফল হয়, তাদের কিছু না কিছু কোয়ালিটি থাকেই। এমন "রামছাগল" যারা দেশে লেকচারারের চাকরি জোটাতে পারত না, তারা যদি বিদেশে গিয়ে ভালো চাকরি পায়, বা লেখাপড়া ছেড়ে বেশ করে একটা ব্যবসা দাঁড় করাতে পারে, তাহলে তারা মোটেও "রামছাগল" নয়। হুঁ হুঁ বাবা, এর নাম থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স (হাওয়ার্ড গার্ডনার) :-)))
  • Sibu | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৬:৩৫496320
  • আরে, আমি-ই তো আছি যারা দেশে লেকচারারের চাকরি যোগাড় কত্তে পারত না তাদের দলে। বিএসসিতে তেড়ে ঝুলিয়েছিলাম তো।

    আর দেশ থেকে এসে এখানে সবাই ভাল চাগরি করে, বা ব্যবসা দার্হ করায় এমন তো নয়।
  • rimi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৬:৪১496331
  • হ্যাঁ তুই একটা উদাহরণ তো বটেই :-)
    যারা সফল হয় না, তাদেরও রামছাগল বলতে আপত্তি আছে আমার। অসাফল্যের পিছনে অনেক রকম কারণ থাকতে পারে।

    ব্যাটন রুজে বেঙ্গল স্টোরের যে মালিক ছিলেন, তিনি শিবপুরের ইঞ্জিনিয়ার ছিলেন, এখানে এসে চাকরি ছেড়ে দোকান চালাচ্ছেন। তাঁকে কি রামছাগল বলব? মোটেও না, তাঁর দাড়িও ছিল না।
  • Tim | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০৬:৪৪496354
  • রিদ্ধিমান,
    ""এমন অসংখ্য আছে""টাই সমস্যা। প: বঙ্গের বাঙালীদের মধ্যে এমন অসংখ্য থাকলে আমার অভিজ্ঞতার সেটেও তো কিছু আসতো, নয়কি? আমি কিন্তু একজনকেই জানি যে দেশ থেকে বিএসসি পড়তে পড়তে এখানে চলে এসেছিলো বাপের পয়সায় পড়বে বলে। কিন্তু সেও ভালো ইশকুলেই এসেছিলো, ফ্লোরিডার কোন এলেবেলে কোথাও নয়। আর এই আপনার কাছে আরেকজনের কথা শুনলাম। বরং এইরকম অনেক বেশি সংখ্যক জালি বিটেক ইত্যাদি আগে দক্ষিণ ভারত থেকে আমদানী হতো। এখানে একটা ডি: দিয়ে রাখি। ব্যক্তিগতভাবে আমি কোন শিক্ষা প্রতিষ্ঠানকেই ""জালি"" বলি না। আপনার উদাহরণটা কাটাছেঁড়া করতে গিয়ে লিখলাম।

    আমি তো এত বড়ো বড়ো কথা বলছি, আমার স্যাম্পল সেটটা কেমন বলে দি। আমি দুটো আলাদা ইশকুলে পড়েছি। মোটামুটি পাঁচটা কনফারেন্স, সামার স্কুল, কোলাবরেশন এইসব নিয়ে আরো বেশ কিছু ( সংখ্যা বলতে পারছিনা, গুণি নাই) লোকজনের সাথে কথা বলেছি। এর বাইরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যখন খুব অ্যাক্টিভ ছিলাম, তখন প্রায় ""অসংখ্য"" প্রবাসী ছাত্রছাত্রীর সাথে বন্ধুত্ব হয়েছে। তো, এরা সবাই আম্রিকার ন্যাশনাল ইউনিভার্সিটি সিস্টেমের বিভিন্ন ইশকুলের স্টুডেন্ট। পিটিবাবুর কথা অনুযায়ী, এরা দেশে থাকলে কিসুই করে উঠতে পারতো না। কিন্তু আমি দেখি, এদেশে পড়াশুনো করাকালীন এরা ভালো জার্নালে পাবলিশ করে, এবং পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে বা অ্যাকাডেমিয়ায় সুনামের সাথে কাজ করে। সবথেকে মজার কথা হলো, যখন এরা এখানে মোটামুটি প্রতিষ্ঠিত তখন দেশের অনেক প্রতিষ্ঠানই এদের জব অফার করে নিজেদের ধন্য মনে করে। বরং দেশে থেকে যাওয়া অনেক ভালো ছাত্রকে ফ্রাস্ট্রেটেড হতে দেখেছি।

    উচ্চশিক্ষা, মেধা এসব দেশের কোন কাজে আসবে কি আসবে না সে কথা আলাদা। সেখানে আমার কোন বক্তব্য নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন