এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • MJAL (মনে যা আসে লেখো )

    একক
    অন্যান্য | ০৮ মে ২০১৫ | ৩৪৪৪০ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০৮ মে ২০১৫ ১৯:৩৫677308
  • রাইস কুকারের ভেতরের বাটিটা আলাদা করে কিনতে পাওয়া যায়না বল্লো দোকানে। অতয়েব একটা রাইস কুকার সরানোর দোকানে গেসলুম যদি সে কোম্পানি থেকে আনিয়ে দিতে পারে। দোকানদারের দুটো পোষা কুকুর তাদের একজনের নাম প্রসন্ন। আমার এক বন্ধুর বেড়ালের নাম মুত্থুস্বামী। তার আবার অর্কুট প্রোফাইল ও ছিলো।
  • S | ০৮ মে ২০১৫ ১৯:৪৩677419
  • বাটি আর কিনতে হবে না। রাইস কুকারের ভার খাবেন না। প্রচুর স্টার্চ থাকে। ভাতের ফ্যান ছেঁকে খান।
  • S | ০৮ মে ২০১৫ ১৯:৪৪677530
  • সরি, ভাত বলতে চেয়েছি।
  • sosen | ০৮ মে ২০১৫ ১৯:৪৫677641
  • এক কর্মস্থানের একটি তালা মারা বাথরুমে লেখা ছিল বাথরুম ফর ফ্যাকাল্টি। মনে খুব ইচ্ছে ছিল চুপি চুপি সেটিকে উল্টে ফ্যাকাল্টি ফর(অফ)বাথরুম করে দেবো। কিন্তু তার আগেই তারা বদলে ওটিকে লেডিজ টয়লেট করে দিলো একদিন।
  • cb | ০৮ মে ২০১৫ ২০:১৬677752
  • পেট কামড়াচ্ছে, পুনে একদম সুট করছে না।

    আর ডোয়েন স্মিথের আই পি এল দেখতে হচ্ছে। কি বাজে প্লেয়ার। ১০০ ওয়ান ডে খেলে অ্যাভারেজ ১৮, সেই পাবলিক যদি ওপেন করে তালে ওঃ ইঃ এর ওয়ার্ল্ড কাপে যা অবস্থা হওয়ার তাই হয়েছে। এখন আইপিএলে বাচ্ছা বোলারদের পেটাচ্ছে।
  • একক | ০৮ মে ২০১৫ ২০:৩৭677863
  • তিনটে কাঠি আর চারটে সিগারেট পরে আছে। তিন নম্বরের বেলা মনে করে মোমবাতিটা জ্বালিয়ে রাখতে হবে। এক বা দুনম্বরে জ্বালালে রিস্ক কম কিন্তু মোম খরচ বেশি।
  • Arpan | ০৮ মে ২০১৫ ২০:৫৩677926
  • এইবার কলকাতায় ট্যাক্সির জানলা দিয়ে বাসের পেছনের অ্যাড দেখে চমকে উঠেছিলাম। নতুন সফট ড্রিঙ্ক বাজারে এসেছে, এক সুন্দরী মডেল বোতলে আমের শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন আর পাশে লেখা "ফ্রুটোর টানে জীবন মধুময়"।

    র-ফলা আর উ-কার কেমন জড়িয়ে মড়িয়ে একাকার হয়ে গেছিল।
  • dc | ০৮ মে ২০১৫ ২০:৫৭677937
  • কাল রাত্রে বার্বিকিউ করব। খাদ্য সব যোগাড় হয়ে গেছে, কিন্তু পানীয় কম পড়বে কিনা ভাবছি। টোটাল চারজন আসার কথা, কিন্তু তার মধ্যে একটা খিটকেল লোক আছে সেটাকে আমরা বাকিরা কাটানোর তালে আছি। সাক্সেসফুল হলে সব ঠিকঠাক হবে।
  • dc | ০৮ মে ২০১৫ ২০:৫৮677948
  • মিস মালামালের অ্যাডটা মনে পড়ে গেল।
  • | ০৮ মে ২০১৫ ২১:০০677309
  • দিনের আলো থাকতে থাকতে ফিরলে একবার মাছের দোকানটায় উঁকি মারি। আজ দেখি একটা দামড়া কাতলার পেটি পড়ে রয়েছে, কিলো দুয়েক ওজন হবে হয়ত, সেটা নাকি কে কিনে দাম মিটিয়ে কোথায় গেছে ফেরার সময় কাটিয়ে নিয়ে যাবে। কটা চারশো বা পাঁশো গ্রাম ওজনের রুই, ও নেওয়া যাবে না গিজগিজে কাঁটা আর স্বাদও হয় না তেমন। ট্যাংরা কটি দাঁড়িয়ে কাটাচ্ছেন একজন। কয়েকটা চিংড়ি, টেনেটুনে আধাকিলোও হবে না, চারটে রূপোলী পমফ্রেট আর একটা কালচে বড় রূপচাঁদা, ধারে আবার লালচেমত।

    নাঃ আজ মাছ নেবো না থাগ্গে।
  • potke | ০৮ মে ২০১৫ ২১:১০677320
  • ক্লান্ত লাগছিল বড় বাড়ি ফিরে।

    ছেলে বল্ল চিকেন খাবে। কটা টেংরি পড়ে ছিল, আর কিছু বাদাম। মশলা দিয়ে মাখিয়ে সয়া সস আর তেলে দিলাম ছেড়ে। কিরকম একটা কালো মত মাল নামল। ছেলে বলে "এটা কি"!!

    তার্পর খেয়ে নিয়ে বলে "বাবা, থ্যান্ক ইউ" ঃ)

    ক্লান্তি নেই আর। শক্তি পড়তে ইচ্ছে করছে।
  • - | ০৮ মে ২০১৫ ২১:৩০677331
  • এই টইটা ভাটিয়ালীর থেকে আলাদা কিসে?
  • a x | ০৮ মে ২০১৫ ২১:৩৪677342
  • এবার কথা হল আইনের ফর্মুলেশন আর আইনের ইম্প্লিমেন্টেশন এই দুটোকে কী আলাদা করে ভাবা দরকার? বেসিকালি ফর্মুলেশনের সময় ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন, সবচেয়ে আন্ডারপ্রিভিলেজড এবং এক্স্ট্রীম ঘটনা গুলোকে তাহলে মূল ধরে এগোতে হবে। কিন্তু এই ভাবে এগিয়ে ফর্মুলেটেড আইন আদতে কোথাও অ্যাপ্লাইড হচ্ছেনা। তখন ঐ আন্ডারপ্রিভিলেজরাই ইম্প্লিমেন্টেশনকে তাহলে বাইপাস করবে?
  • Arpan | ০৮ মে ২০১৫ ২১:৩৯677353
  • ট্যাক্সি এগোয় শ্লথগতিতে। দরগা রোডে একফালি রাস্তা নাকি ধসে গেছে। লোকজন ভিড় করে তাই দেখছে। পাশ দিয়ে কে যেন যেতে যেতে চাপাস্বরে তার সঙ্গীকে বলছে - এখানে কেউ হেলমেট পরে না। পুলিশের বাপের সাধ্যি নেই কেউ এদের থামায়। ট্যাক্সি আবার একটু এগোয়। আমি ব্যাগ থেকে বোতল বার করে এক ঢোঁক জল খাই। একে একে পেরিয়ে আসি আলোর নিচে জমজমাট বিকিকিনি, হাস্যরত মানুষের মুখের সারি। সকালে দেখেছিলাম মুখগুলোকে বেজার মত করে উল্টোদিকে যেতে। উল্টোদিকে যেতে যেতে ট্রেনের জানলায় বসে যেমন অবধারিত ফেলে রেখে আসতে হয় শব্দ, আলো আর স্মৃতি। তারপর একটু ঠাণ্ডা অন্ধকার। স্যাঁতসেঁতে মতন। হুটারের শব্দ। সেও মিলিয়ে যায় একসময়।

    সব থিতিয়ে গেলে উদ্বিগ্ন চোখে ধসের গভীরতা মাপতে চায় কেউ কেউ। পরিচিত কিছু মুখ। কাঁচের দরজার ওপারে।
  • একক | ০৮ মে ২০১৫ ২১:৪৪677364
  • তিন রকম মুরগি পাওয়া যায় এখানে। ব্রয়লার, দেশী ও নাটি। ব্রয়লার তো যেমন ব্রয়লার হয় ব্রয়লার। দেশী কিন্তু দেশী না। দেখে মনে হলো ডন হুয়ান আর রোড আইল্যান্ড জাতের মুরগি যারা বেশ ডিম ফিম দেয়। সেই কংগ্রেসী আমলের প্রথম দিকে পশুপালন বিভাগ এদের আনিয়েছিলো বিদেশ থেকে। আর নাটি হলো খাঁটি দিশি মুরগি এক্কেরে ছিট কোকিলের মত রং ঝুঁটো লেজ আর তেমনি তার চেল্লানি। অনেকদিন আগে ধর্মতলা থেকে একটা ক্যাসিও হাতঘড়ি কিনেছিলুম এরম মোরগডাকওয়ালা। সে অনেকদিন। যখন ঘড়ি পরার অব্যেস ছিলো।
  • sosen | ০৮ মে ২০১৫ ২১:৫৪677397
  • সিটি সেন্টার ওয়ানে হুসমুস করে জম্মোদিনের লাস মোমেন্টের কেক কিনতে গেলুম। এলিভেটর দিয়ে উঠছি। দুই পরমাসুন্দুরী ফর্সা ক্যাপ্রি পরা মা দাঁড়িয়ে গপ্পো করছেন। পিছনে তাদের ফর্সা ছানাদের কোলে করে কুচকুচে কালো ছাপা শাড়ি পরা দুজন। মুখে কোনো ভাব নেই। একছানা একজনের কালো কান টানছে। এক ছানা একজনের আঁচল চিবোচ্ছে।
    কিন্তু আমার খুব তাড়া ছিল।
  • dc | ০৮ মে ২০১৫ ২১:৫৪677386
  • সেদিন দেখি কি, একটা অ্যান্টেনার ওপর বসে আছে একটা কাক। না, আমি কাকটাকে দেখে অবাক হইনি। অবাক হয়েছি অ্যান্টেনাটা দেখে। আজকাল আবার বাড়ির ছাদে অ্যান্টেনা লাগায় নাকি? সবই তো ডিশ! ভালো করে খেয়াল করতে গিয়ে চারদিক রোদ ঝলমল করে উঠল। ঘুমটাও ভেঙ্গে গেল। দেখি পর্দার ফাক দিয়ে বিছনার ওপর রোদ এসে পড়েছে।
  • aka | ০৮ মে ২০১৫ ২১:৫৪677375
  • জীবন তো কালিদার হাতে।

    বাড়িতে কিছু কাজ করাচ্ছি। এই একই কনট্রাকটর প্রথম থেকেই কাজ করছে। আগের বার কাজ করার পরে দেখি দুটো হেডফোন - ফোনে কথা বলার ও শোনার - পাওয়া যাচ্ছে না। ভাবলাম গাম্পু বোধহয় কোথাও যত্ন করে রেখেছে। আগে একবার চাবির গোছা ওর খেলনার বাক্সর মধ্যে খুব যত্ন করে রেখেছিল। একটু সন্দেহ হলেও খুব বেশি গা করি নি। লোকের ওপর বিশ্বাস হারানো পাপ। এবারে একটা আস্ত ট্যাবলেট মিসিং। এবারে কন্ট্রাকটরকে ফোনে বললাম যে তোমার লোকেদের জিগ্যেস কর তো যে কোথাও যত্ন করে রেখেছে কিনা। একদিন পরে বলল যে বিছানার ওপর রেখেছিল তারপরে জানে না। আমি বললাম ঠিক আছে দেখি পিছন দিকে গলে গেছে কিনা। জানতাম থাকবে না। ভালো করে আবার দেখে ওকে বললাম যে বাড়িতে নেই। কনট্রাকটর বলল যে আমি এর শেষ দেখে ছাড়ব। অনেক চিৎকার চেঁচামিচি করে গতকাল সে ১৭৫ ডলার দিয়ে সেই ট্যাব ছাড়িয়ে এনেছে। যে নিয়েছিল তার কার পেমেন্ট করার সামর্থ্য নেই। আমাকে জিগ্যেস করল পুলিশে যাব কিনা। আমি বলেছি না। খারাপও লাগছে লোকের কত সমস্যা হয় ভেবে।
  • a x | ০৮ মে ২০১৫ ২২:০০677408
  • আমার মেয়েকে বুদ্ধ, বোধিসত্ত্ব ও মায়া শেখানো হয়েছে। তারপর থেকে সে হাপুস নয়নে কেঁদে যাচ্ছে, কারণ সবই তো মায়া। আজ সকালে ঘুম থেকে উঠে আমার গলা জড়িয়ে জিগাল, এটাও মায়া?
  • dd | ০৮ মে ২০১৫ ২২:১৪677420
  • চাচ্চাট্টে টুথ ব্রাশ কিন্তু সবগুলই প্রায় একই রকমের রং। মানে একটা গুলাবী হলে তো অন্যটা ফ্যাকাশে সবজে বাকীটা ম্যান্তা মারা নীলচে।ফলে কনফুশনের বাড়াবাড়ি চলে।নিজেরটায় লাল সুতো বেঁধে রাখলেও চলে না,অন্য গুলোতে সেপটিপিন বা সেলোটেপ লাগানো থাকে। ক্ষী মুষ্কিল।

    তাচ্চে বরোম খুঁজে পেতে সুবিদে হয় এরকম চশমা আবিষ্কার কল্লেই ভালো হতো। একবার ডাকলেই হোলো "চশমা বাবু, কোথায় আছেন?" ওম্নি ন্যাজ নাড়তে নাড়তে হাজির হোতো। কি এমন কঠিন ব্যাপার?

    দেখি, লরেন বাবু যদি কিছু করেন।
  • dd | ০৮ মে ২০১৫ ২২:৫১677431
  • আমার সেই পিসেমশাই কিছুতেই লুচি আর তরকারীতে ব্যালেন্স কত্তে পারতেন্না। কিছুতেই না। লুচি শেষ হয়ে গ্যালে দ্যাখেন তখনো কিছু তরকারী পাতে পরে আছে। অগত্যা আবার দুটো লুচি নিয়ে খেতে শুরু করেন আর মাজপথে তরকারী শেষ হয়ে যায়। ফের এক হাতা তরকারী নিয়ে শুরু করতেই লুচি ফিনিস। খুব অস্বস্তিতে পরতেন।

    এঁরই বাড়ীওলার মে'র ভালো নাম ছিলো প্রসন্নবদনা আর ডাক নাম ছিলো কচু।
  • dd | ০৮ মে ২০১৫ ২২:৫৩677442
  • আর ভবেন বাবুর মিশকালো ব্যাড়ালটাকে রোজ উনি ভুতের গল্পো শোনাতেন। ভয়ে ব্যাড়ালটি প্রথমে ডোরাকাটা ও পরে একেবারে সাদা হয়ে গেছিলো।

    এ আমার চোখের সামনেই দ্যাখা। যদিও কোনো লিং নেই।
  • তাপস | ০৮ মে ২০১৫ ২২:৫৭677453
  • মারুতি র যে গাড়ি গুলো আর বানায় না, সেই ওমনি র উলটো বাগে ফিরে বসলে কী গা গুলোয়!
  • dd | ০৮ মে ২০১৫ ২২:৫৯677464
  • তবে সবথেকে খাম খেয়ালী ছিলেন আতর বাবু। উনি ফরাসী বিছানায় গড়াগড়ি দিতেন। বেলের পানা খেতেন ও খাম কলেক্ট করতেন।

    তারো একটি ব্যাড়াল ছিলো যার নাম ছিলো স্ম্যাও আর কুকুরের নাম যদিও গুম্বো ছিলো কিন্তু উনি ডাকতেন ঘ্যাও বলে। এমনি খেয়ালী ছিলেন উনি।

    জিরাপ দেখতে গ্যালে ঘাড়ে ব্যাথা হবে বলে কখনো আলিপুরে যান্নি।

    হায়। এই সব লোকেরা আজ কোথায় ?
  • dc | ০৮ মে ২০১৫ ২৩:০৪677475
  • কোক স্টুডিওর সিরিজ তিনটা বেজায় ভালো বানিয়েছিল। অন্যগুলো খারাপ না হলেও তিনের মতো না।
  • dd | ০৮ মে ২০১৫ ২৩:১১677497
  • আরেকজন লোককে চিনতাম, (লোক মানে ব্যাক্তি) তিনি কলা ভালোবাসতেন না বলে মাছের পাতুরী খেতেন্না। মুখ ভেটকে বসে থাকতেন।

    তাকে কেউ কখনো, কখনো বলে নি পাতুরীর কলাপাতাটা খেতে নেই। লোকে কি নিষ্ঠুর হয়।
  • kc | ০৮ মে ২০১৫ ২৩:১১677486
  • মাঝে মাঝে হাইওয়েতে উল্টোদিক থেকে ছুটে আসা বড় গাড়ির দিকে মুখোমুখি ছুটে যেতে ইচ্ছে করে।
  • শ্রী সদা | ০৮ মে ২০১৫ ২৩:১৭677508
  • অপ্পনদার গল্প শুনে মনে পড়লো।
    মাসখানেক আগে অব্দি আমি যখন ব্রুকফিল্ডে থাকতাম, রোজ বাস এ করে জেপি নগর আসতাম আপিস করতে। আউটার রিং রোডের ধারে একটা বিশাল পোস্টার দেখতাম - বড় বড় করে মাদারহুড লেখা, ক্যাপিটাল লেটারে। সকালে সদ্য ঘুম ভাঙা পাপী চোখে রোজই কী দেখতাম আন্দাজ করার জন্যে কোনো প্রাইজ নেই।
  • dc | ০৮ মে ২০১৫ ২৩:২৬677519
  • বেড়ালের মতো শয়তান আর বদের বাসা দুটো হয়না। যারা কুকুর আর বেড়াল পুষেছে তারা জানে। সুর করে গাইলে, কুকুর মুখ উঁচু করে ঔউ করে ডাক ছাড়তে শুরু করবে। কিন্তু বেড়াল যেখানেই থাক, তেড়ে এসে কামড়ে দেবে। একবার তো একটা বেড়াল আমার নাকে কামড়ে দিয়েছিল!
  • ranjan roy | ০৮ মে ২০১৫ ২৩:৩৪677531
  • সদার পোস্ট পড়ে মনে পড়লঃ
    --বাবার সঙ্গে কোলকাতা থেকে ভিলাই ফিরে যাচ্ছি। টাটার কাছে সিনি বলে একটা স্টেশনের পাশে কাঠের গাদা, সাইনবোর্ডে লেখা " সরকারী কাম; জ্বালাউ লকড়ী"।
    বাবা আমার কোলকাতা বাস ঘুচিয়ে দিতে চান, তাই তড়িঘড়ি হিন্দি শেখাতে উদগ্রীব। বললেনঃ বানান করে সাইনবোর্ডটি পড় দেখি?

    আমি পড়লামঃ
    সরকারী কাম-চালাউ লড়কী!

    তারপর কী হইল জানে শ্যামলাল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন