এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৪৬১৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সৌভিক | ০২ জানুয়ারি ২০১৮ ১২:৫৭372272
  • কংগ্রেস ভারতের শ্রমিক শ্রেণির মিত্রশক্তি নয়। কিন্তু ফ্যাসিবাদী বিজেপিকে একাই আটকানোর মত শক্তি যে বামেদের দুটি রাজ্যের বাইরে নেই সেটা স্পষ্ট। তাই বিজেপির মত ফ্যাসিবাদীদের হারাতে ২০১৯ এ ব্যাপক জোটে বামপন্থীদের যাওয়া উচিৎ শ্রমিক শ্রেণির ও গরীব কৃষকদের স্বার্থ যতদূর সম্ভব কমন মিনিমাম প্রোগ্রামে সুরক্ষিত রাখা যায়, তা নিশ্চিত করে।
    ন্যূনতম মজুরী আঠারো হাজার টাকা করা হবে এবং কৃষকের ফসল ন্যায্য মূল্যে সরকার কিনবে - এই দুটি মৌলিক দাবিকে সামনে রেখে বামেরা নির্বাচনে ও রাস্তায় লড়াই করুক। জোটে অংশ নিক।

    http://www.thecitizen.in/index.php/en/NewsDetail/index/2/12649/Our-is-Not-a-Policy-of-Equi-Distance-BJP-Politically-Far-More-Dangerous-Than-Congress-Karat
  • সৌভিক | ০২ জানুয়ারি ২০১৮ ১২:৫৯372383
  • বামেদের দিক থেকে নিজেদের অ্যাজেন্ডা তৈরি করতে হবে। বিকল্প নীতিকে প্রচার আন্দোলনের মধ্যে দিয়ে সামনে আনতে হবে। সিঙ্গুর নন্দীগ্রাম সহ নিন্দনীয় ভুলগুলি নত মস্তকে স্বীকার করতে হবে।
  • কল্লোল | ০২ জানুয়ারি ২০১৮ ১৩:৩১372494
  • এই জোটে কি তৃণমূল থাকবে?
  • T | ০২ জানুয়ারি ২০১৮ ১৩:৩৬372605
  • আগে কে কার কি প্যাঁচা সেসব স্থির হোক।
  • sm | ০২ জানুয়ারি ২০১৮ ১৩:৩৮372716
  • এর চেয়ে বড় প্রশ্ন হল তৃণমূল কি বামেদের সঙ্গে নেবে?
    তবে রিসেন্ট সবংয়ে, বামেরা ভালই করেছে, এবাজারে।
  • | ০২ জানুয়ারি ২০১৮ ১৩:৪৭372827
  • তৃণমূল কেন থাকবে!? তৃণমূলের তো বিজেপীর সাথে লুকোচুরি খেলাতেই লাভ বেশী।
  • রোবু | ০২ জানুয়ারি ২০১৮ ১৪:০১372866
  • "ন্যূনতম মজুরী আঠারো হাজার টাকা করা হবে এবং কৃষকের ফসল ন্যায্য মূল্যে সরকার কিনবে" - এই দুটি মৌলিক দাবি (আরো কিছু যৌগিক দাবি উহ্য থাকল) নিয়ে এগোলে আমি রাজি। বিপ্লব তো আর কাল হচ্ছে না।
    ২০১৬ জোটের ঘোরতর বিরোধী ছিলাম, ফর দ্য রেকর্ড।
    যাই হোক, আমি যা চাইবো, তা হবেই এমন নয়।

    তবে সফদার হাসমি নিয়ে কংগ্রেস এক চরম নাটক দেখাল, সেও সত্যি।
  • | ০২ জানুয়ারি ২০১৮ ১৪:২৪372877
  • আরে হ্যাঁ ঐটা দেখে প্পুরো হাঁ হয়ে গেলাম। কি দিংকাল কি দিংকাল
  • সিকি | ০২ জানুয়ারি ২০১৮ ১৪:২৬372888
  • জাস্ট ভাবছিলাম ছবিটা এখানে দেব কিনা :D
  • de | ০২ জানুয়ারি ২০১৮ ১৫:০৮372273
  • সফদার হাসমি নিয়ে কি হয়েচে কেউ একটু লিখবে?
  • robu | ০২ জানুয়ারি ২০১৮ ১৫:১৫372284
  • dc | ০২ জানুয়ারি ২০১৮ ১৫:২০372295
  • বামেরা কংগ্রেসের সাথে জোট করবে কি করবে না, আর করলে কোন লেভেলে করবে আর কোন লেভেলে করবে না, এর চাইতে কঠিন তাত্ত্বিক আলোচনা আর কোথাও খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়না।
  • PT | ০২ জানুয়ারি ২০১৮ ২০:২৯372328
  • এ তো হওয়ারই কথা। যারা লড়াই করে কংগ্রেসের ভোট ভাগ করিয়ে বিজেপির নেতাকে জিতিয়ে নিয়ে এল তারা তো জানতই যে পদ্মচাষে তাদেরই বিপুল লাভ!!
  • b | ০২ জানুয়ারি ২০১৮ ২১:০৯372339
  • সফদর হাসমিঃ এ পুরো মাম্মাম্মা লেভেল।
  • এই | ০২ জানুয়ারি ২০১৮ ২৩:১৩372350
  • সফদার হাসমিকে তো কংগ্রেসীগুন্ডারাই প্রকাশ্যে খুন করেছিল, আজ তাকে কংগ্রেসই স্মরণ করছে- আহা কতই রঙ্গ দেখি দুনিয়ায়
  • dc | ০২ জানুয়ারি ২০১৮ ২৩:২৭372361
  • আর সেই কংগ্রেসের সাথেই আবার বামেরা জোট করছে? তাহলে আর কং কি দোষ করলো?
  • aranya | ০২ জানুয়ারি ২০১৮ ২৩:৫৩372372
  • 'কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি' - প্রফেট উবাচ
  • dc | ০৩ জানুয়ারি ২০১৮ ০০:২১372384
  • :d
  • PT | ০৩ জানুয়ারি ২০১৮ ০৭:৩২372395
  • ঐতিহাসিক ভুলের কথা স্বীকার করে নেওয়াই তো ভাল!! বামমার্গী হওয়া ছ্ড়া কং-এর বাঁচার রাস্তা নেই।
  • | ০৩ জানুয়ারি ২০১৮ ১১:১০372406
  • Name: dd

    IP Address : 59.207.57.212 (*) Date:03 Jan 2018 -- 09:19 AM

    যোগেন্দ্র যাদব - মানে যাকে আপনেরা ইওগেন্দ্র ইয়াদব বলেন। উনি তো আবার psephologistও। ওপিনিয়ন পোল, ইঃ এইসব ও পেশাগত ভাবে করে থাকতেন। একমত না হলেও ওনার বক্তব্যের ওজন আছে।

    ওনার একটা টিভি ইন্টার্ভ্যু শুনেছিলাম, বছর খানেক আগে। উনি কয়েছিলেন জোট করলে ভোট বাড়ে না। এমন কি দু দলে মিলে একজন প্রার্থী দিলে ভোট আরো কমে যেতেও পারে। অনেকগুলান এগজাম্পলও দিয়েছিলেন। প্লাস ভোটে যদি বা জেতেনও - তারপর কি? মিলিজুলি সরকার? জনতা দল?

    আরে না,না। লিংটিং নেই। আর এ নিয়ে তক্কো কত্তে হলে আপনেরা যোগেন বাবুর সাথেই করেন। আমি দুত মাত্র।

    Name: dd

    IP Address : 59.207.57.212 (*) Date:03 Jan 2018 -- 09:25 AM

    যারা আমার সমবয়েসী ভাম, মানে সত্তর দশকে বড়ো হয়েছি। তাদের কংরেসের উপর একটা প্রচন্ড রাগ আছে, যেমন পরের জেনারেশনের বামবাবুদের আছে তিনোমূলকে নিয়ে। ইয়ংরা যেমন তিনোমূল-সিপিএম জোটের কথা শুনলেই উৎপটাং চটে যায়, কিন্তু কংরেসের সাথে জোটের ব্যাপারে না, ভামেদের কিন্তু সেরম নয়। মানে অনেকেরি নয়।

    তা হোক, কতোই তো দেখলাম রে প্যালা। স্বৈরতন্ত্রকে রুখতে বাজপেয়ীর হাত ধল্লেম, তারপর তিনোকে রুখতে কংরেসের হাত। তো সাম্প্রদায়িকতা ঠেকাতে কংরেস আর তিনোর হাত একসাথেই ধল্লেই বা ক্ষেতি কি?

    লেনিন তো বলেইছিলেন, মানে কিছু তো একটা বলেইছিলেন। এ তো কারাতও মানবেন।
  • PT | ০৩ জানুয়ারি ২০১৮ ১২:২১372417
  • কংরেসের ওপরে রাগ করে এদ্দিন সকলে তিনোর হাত শক্ত কর্ছিল পরোক্ষে বিজেপিকে ক্ষমতাবান করার জন্যে। ঐ যেমন একসময়ে ভামেদের ইয়ং বয়সে সিপিএমের ওপরে রাগ করে কংশাল কিম্বা এখনকার ইয়ং-রা মাওমুল হওয়ার মত। খুঁজলে লিচ্চয় মহামতি লেনিনের কোন উক্তি পাওয়া যাবে এই প্রসঙ্গে!!

    কিন্তু মিলিজুলি একটা সরকার ৩৪ বছর চলেছিল কিম্বা UPA-I-ও খুব একটা খারাপ ব্যাপার হয়নি-সেসব কি ভুলে গেলেন কত্তা?
  • sm | ০৩ জানুয়ারি ২০১৮ ১৪:০২372428
  • সব ই ঠিক আছে, কিন্তু ৩৪ বছর ধরে একটি অপদার্থ সরকার কে জনগন পুষে ছিলো।
    বর্তমান সরকারের আমলে কৃষক রা ধানের ভাল সহায়ক মূল্য পাচ্ছে,-এবিপি তেই পড়লাম।
    সরকার ২২০০ কোটি টাকা খরচ করেছে, নি খরচায় চিকিৎসার জন্য। এর জন্য কলকাতার সরকারী হাসপাতাল গুলোতে প্রচুর ভিড় বেড়েছে। বিহার, ঝাড়খণ্ড এমন কি বাংলাদেশের রোগীরাও লাইন লাগাচ্ছে এটাও ওই এবিপি না এই সময় কোথায় একটা পড়লাম।
    কন্যাশ্রী তো আছেই।
    এখন কথা হলো বামেরা থাকার সময় যতটা গরীব মানুষ উপকার পেয়ে ছিল, এই সরকারের আমলে তার চেয়ে বেশি পাচ্ছে। সুতরাং, বামেদের কথা আম জনতা ভাববে কেন?
    আর রাজনীতির ময়দানে খেলতে গেলে,আসন সংখ্যা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেদিকে খ্যাল রাখতে হবে তো নাকি?
  • PT | ০৩ জানুয়ারি ২০১৮ ১৫:২১372439
  • এটা এখানে লিখলেন? তার জন্যে তো হীরাভ ছিল। তবে লিখ্লেন যখন উত্তর তো একটা দিতেই হয়। এই দুধ-মধু ও ঘিয়ের প্লাবনের সময়ে এত সুখের সময় বলেই বোধহয় পব-তে আরো একটি শিল্পের চাহিদা ও প্রসার বাড়ছে!!
  • কল্লোল | ০৪ জানুয়ারি ২০১৮ ১৩:৩৫372461
  • হেডিং পড়ে মন্তব্য করা মানুষের সাথে তক্কো করাটাও কৌতুহলদ্দীপক।
    ঐ খবরটায় মন্তব্য করা হয়েছে, বাম ও কং ভোট ক্রমশঃ বিজেপি ও তিনোতে যাচ্ছে। অর্থাৎ মানুষ ক্রমশঃ বাম ও কংএ আস্থা হারাচ্ছে, তাই তিনো ও বিজেপি ফুলে ফেঁপে উঠছে।
    আর পচার লিংএ তো পস্টো, বিজেপির তরফদারি কারা করছে।

    তবে সর্ব ভারতীয় মঞ্চে বিজেপি আটকাতে তিনোর হাত ধরতেই হবে।
  • S | ০৫ জানুয়ারি ২০১৮ ০০:১৮372472
  • বিজেপিকে আটকানোর দরকারই বা কি? আগে দেশের একটা জবরদস্ত ক্ষতি টাইপের কিছু একটা হোক, তারপরে ভাবা যাবেক্ষন। ততদিন এই টুকি টুকি খেলাটা চলুক।
  • amit | ০৫ জানুয়ারি ২০১৮ ০৩:২৪372483
  • কল্লোলদা, বিজেপি আর তিনোদের মধ্যে আদৌ তফাৎটা কোথায় একটু বলবেন ? দুজনেই তো কয়েক বছর আগে এক বিছানায় ছিল। যে আসে আসুক, ক্ষতি কি ?
  • কল্লোল | ০৫ জানুয়ারি ২০১৮ ০৯:১৫372495
  • অমিত। একসময়ে জোট ছিলো তিনো আর বিজেপির। একসময়ে জোট ছিলো সিপিএম আর জনসংঘের সাথে জয়প্রকাশের, কংগ্রেসের বিরুদ্ধে। পরে সিপিএম-কং জোটও হয়েছে পবতে। অথচ ত্রিপুরায় বা কেরলে সিপিএম-কং জোট ভাবা যাচ্ছে না এখনো। কেরলে সিপিএম-মুসলিম লীগ জোট হয়েছে কংএর বিরুদ্ধে
    এই নীতিহীন রাজনীতিতে তো এসব চলেই। এখানে একদলের সাথে অন্য দলেব্র ফারাক কমে আসছে।
    পবতে তিনোদের প্রধান প্রতিপক্ষ এখন বিজেপি। মমতার সাম্প্রতিক সব ভাষনেই বিজেপিকে আক্রমন। সিপিএমকে আক্রমন তুলনায় খুবই কম। একমাত্র ভাঙ্গরের ব্যাপারে পার্থ সিপিএমকে আক্রমণ করে।
    তিনোকে ক্ষমতায় থাকতে গেলে বিজেপির বিরোধীতা করা ছাড়া আর কোন রাস্তা নেই।
    ফারাক কমছে দলগুলোর মধ্যে এ নিয়ে আমার তো কোন সন্দেহ নেই। হ্যাঁ, ক্ষমতায় থাকা না থাকা একটা ফারাক তৈরী করেই। সিপিএম বা কং আজ ক্ষমতায় নেই, তাই ভাঙ্গর নিয়ে সিপিএমের লড়ে যেতে অসুবিধা নেই। আবার সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়ে লড়াকু তিনোরা ক্ষমতায় আছে, তাই ভাঙ্গরে উল্টো অবস্থান। কাল কং বা সিপিএম ক্ষমতায় এলে এই তিনোরাই ভাঙ্গর বা ঐ ধরনের সমস্যায় আবার লড়ে যাবে।
    এই নীতিহীনতাই তো এখন রাজত্ব করছে।
    এমনকি আমি একশো আঠেরোভাগ নিশ্চিত, যে নকশালেরা আজ ভাঙ্গর-সিঙ্গুর-নন্দীগ্রাম করে গলা ফাটাচ্ছে তারা যদি কোন অলৌকিক কারনে ক্ষমতায় আসে, তারাও উল্টো গাইবে।
    ক্ষমতা বড় বালাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন