এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল বিশ্বকাপ (শকার ব্কার ) ২০১৮

    b
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৮ | ১৮৭৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২৫ এপ্রিল ২০১৮ ২২:৩৩376182
  • Name: a
    IP Address : 213.221.205.133 (*)
    Date:25 Apr 2018 -- 09:18 PM
    ওয়ার্ল্ড কাপ নিয়ে দু চার কথা হোক। এবারের কালো ঘোড়া কারা? কোন কোন অনামী প্লেয়ারের দিকে চোখ থাকবে?
  • b | ২৫ এপ্রিল ২০১৮ ২২:৩৬376293
  • ১৪/৬ এ খেলা শুরু। রাশিয়া আর সৌদি আরব।
    তবে এ পাতাকে যদ্দুর জানি, প্রিমিয়ার/ চ্যা/ইঃ ইতাদি শেষ না হলে বিশ্বকাপ নিয়ে সেরকম নাপানাপি শুরু হবে না।
  • Ishan | ২৫ এপ্রিল ২০১৮ ২৩:০১376404
  • আবার বিশ্বকাপ?
  • aranya | ২৬ এপ্রিল ২০১৮ ০২:০৬376515
  • যাক এদ্দিনে টই নেমেচে।

    আমার মত কিছু ওল্ড ফুল আজও পিছিয়ে, ক্লাব ফুটবল দেখে না, শুধু ৪ বছর পর পর বিশ্বকাপ শকার
  • anandaB | ২৬ এপ্রিল ২০১৮ ০২:২১376626
  • আমি এখনো জুলাই ৮, ২০১৪ র বিভীষিকা থেকে পুরোপুরি বেরোতে পারিনি

    যতটা পারি নির্মোহ থাকার চেষ্টা করছি :)
  • + | ২৬ এপ্রিল ২০১৮ ১৫:৫৩376737
  • ব্রাজিলের কাছে নেইমারের চোটটা আবার সমস্যা। যে টিমে ফির্মিনো প্রথম ১১য় চান্স পায়না, তাদের নিয়ে আশা করাই যায়।

    জার্মানীকে চোখ বুঝে ফেবারিট বলতাম ন্যয়ার ফিট থাকলে, স্পেনকেও বলতাম স্ট্রাইকার (মোরাতা-আসেন্সিও-ভাকুয়েজ-দিয়েগো কোস্তা) ঠিক থাকলে।
  • T | ২৬ এপ্রিল ২০১৮ ১৫:৫৭376807
  • দিয়েগো কোস্তা একটা অসহ্য ব্যাপার। স্পেনের মাঝমাঠ তো উত্তাল। ইস্কো, আসেন্সিও দুটোই লম্বা রেসের ঘোড়া। ব্রাজিলও ভালো টিম গুছিয়েছে। নেইমার মনে হয় ফিট হয়ে যাবে। কপাল পুড়বে আর্জেন্টিনার। যা অবস্থা তাতে ভগবানেরও সাধ্য নেই এই টিম নিয়ে ভালো কিছু করার। বড়জোর কোয়ার্টার ফাইনাল।
  • b | ২৬ এপ্রিল ২০১৮ ১৬:০৮376818
  • উইশ লিস্টঃ অ্যাকটা আফ্রিকান টিম ফাইনেল উঠুক।

    সালা`হ খেললে ইজিপ্ট যাবে না?
  • + | ২৬ এপ্রিল ২০১৮ ১৬:১৬376829
  • ইজিপ্টের গোলকীপার বাজে চোট পেয়েছে। সালা-সোভি-হাগেজি-এলমাহমুদি-এলনেনি মিলিয়ে টিম খারাপ নয়, কিন্তু অভিজ্ঞতা নেই

    ব্রাজিলের সাইড ব্যাকেদের বয়েস হয়েছে। কুটিন্হো-নেইমার-জেসুস খেললে মাঝমাঠে চাপ পড়ে। সেখানে ফার্নন্দিনহো-পাউলিনহো বাদে সেরকম প্লেয়ার কে?

    আর্জেন্টিনা টিমকে শেষ করেছে ম্যান্চেস্টার। গোলকীপারের ম্যাচ প্র্যাক্টিশ নেই, ডিফেন্ডার (রোখো) বেঞ্চে, রইলো পড়ে ওটামেন্ডি !!
  • T | ২৬ এপ্রিল ২০১৮ ১৬:২০376183
  • না না। সালাহ বাদে বাকী টিম দূর্বল। এই তো সেদিন গ্রীসের কাছে হেরে গ্যালো।
  • T | ২৬ এপ্রিল ২০১৮ ১৬:২২376194
  • আর ভাই, সেদিন স্পেনের সাথে যা হ'ল! পরিষ্কার বোঝা যাচ্ছিল দুগোল খেতেই মাথা গরম করে ভুল্ভাল খেলে যাচ্ছে।
  • b | ১৮ মে ২০১৮ ১৫:৫৪376205
  • হেই, হেইঁয়ো হোঁ।
    ইংল্যান্ডের টিম ঘোষণা নিয়ে তো ফাটাফাটি চলছে, তবে আমিও নিউক্যাসলের প্লেয়ারটাকে না নেওয়াতে একটু অবাক।
    অন্য টিমগুলো কি ঘোষণা করে দিয়েছে?

    গ্রুপ এ।
    ইজিপ্ট/রাশিয়া/সৌদি/উরুগুয়ে।
    (প্রেডিকশনঃ রাশিয়া আর উরুগুয়ে, তবে ইজিপ্ট? সালাহ আছে)

    গ্রুপ বি
    ইরান মরোক্কো, পর্টুগাল, স্পেন
    (প্রেডিকশনঃ পর্টুগাল স্পেন)

    গ্রুপ সিঃ
    অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফ্রান্স, পেরু।
    (প্রেডিকশনঃ ফ্রান্স আর অস্ট্রেলিয়া)

    গ্রুপ ডিঃ
    আর্জেন্তিনা, নাইজেরিয়া,ক্রোয়েশিয়া, আইসল্যান্ড
    (প্রেডিকশনঃ আর্জেন্তিনা, নাইজেরিয়া)

    গ্রুপ ইঃ
    ব্রাজিল, কোস্টারিকা, সার্বিয়া, সুইজার্ল্যান্ড
    (প্রেডিকশনঃ ব্রাজিল আর?)

    গ্রুপ এফ
    জার্মানি, সাউথ কোরিয়া, মেক্সিকো, সুইডেন।
    (প্রেডিকশনঃ জার্মানি আর মেক্সিকো, যদিচ সাউথ কোরিয়া গেলে সুখী হই)।

    গ্রুপ জিঃ
    বেলজিয়াম,ইংল্যান্ড, পানামা, তিউনিসিয়া।
    (প্রেডিকশনঃ বেলজিয়াম আর ইংল্যান্ড। এর পর এর রাউন্ডেই অবশ্য ইংল্যান্ড ফুটবে)

    গ্রুপ এইচঃ
    জাপান, কলাম্বিয়া, পোল্যান্ড, সেনেগাল।

    (এই গ্রুপটা প্রায় জানি না। জাপান আর কলাম্বিয়া?)

    এই বিশ্বকাপে যারা নেইঃ ইতালি আর নেদারল্যান্ড্স। ভাবা যায়?
  • T | ১৮ মে ২০১৮ ১৬:০৭376216
  • গ্রুপ ডি প্রেডিকশনঃ ক্রোয়েশিয়া, আইসল্যান্ড।

    বিনীত, একজন আর্জেন্তিনা সাপোর্টার।
  • T | ১৮ মে ২০১৮ ১৬:০৮376227
  • ব্রাজিল আর স্পেনকে দেকতে চাই। ভিভা এস্পানা।
  • | ১৮ মে ২০১৮ ১৬:১২376238
  • গ্রুপ এফ থেকে জার্মানী আর মেহিকো চাই
  • T | ১৮ মে ২০১৮ ১৬:১৩376249
  • জার্মানি যেন মরে যায়।
  • + | ১৮ মে ২০১৮ ১৬:২২376260
  • ইংল্যান্ডের টিমে সাউথগেট ভালো খেলেছে। ওর সাথে যাদের বনে নিয়েছে।

    যদি ইয়ং প্লেয়ারই চাইত, তাহলে কাহিলকে না নিয়ে Lascelles কে নিত।
    মিডফিল্ডে একটাও ভালো পাস দেওয়ার লোক নেই। শেল্ভিকে নিতে পারত।
    ইপিএলের পার্ফর্মেন্সের ভিত্তিতে নিলে মার্ফিকে নেওয়া যেত (৩৪ বছর বয়েস), ওয়েলব্যাককে নেওয়ার কি কারণ কে জানে !!

    সাউথ্গেটের লাফে চাপ নেই। কোনোভাবে কোয়ার্টার ফাইনালে যেতে পারলেই হবে।

    ওদিকে ফ্রান্স lacazette আর মার্শিয়ালকে কাটিয়ে দিয়েছে!!
  • | ১৮ মে ২০১৮ ১৬:২৪376271
  • না না মরতে হলে হার্জেন্টিনা মরুক
  • + | ১৮ মে ২০১৮ ১৬:২৫376294
  • গ্রুপ ডি থেকে নাইজেরিয়া-ক্রোয়েশিয়া হলেও মন্দ হয়না
  • + | ১৮ মে ২০১৮ ১৬:২৫376282
  • আম্মো করি

    গ্রুপ এ।
    ইজিপ্ট/রাশিয়া/সৌদি/উরুগুয়ে।
    (প্রেডিকশনঃ ইজিপ্ট আর উরুগুয়ে)

    গ্রুপ বি
    ইরান মরোক্কো, পর্টুগাল, স্পেন
    (প্রেডিকশনঃ স্পেন পর্টুগাল )

    গ্রুপ সিঃ
    অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফ্রান্স, পেরু।
    (প্রেডিকশনঃ ফ্রান্স আর ডেনমার্ক)

    গ্রুপ ডিঃ
    আর্জেন্তিনা, নাইজেরিয়া,ক্রোয়েশিয়া, আইসল্যান্ড
    (প্রেডিকশনঃ ক্রোয়েশিয়া, আর্জেন্তিনা)

    গ্রুপ ইঃ
    ব্রাজিল, কোস্টারিকা, সার্বিয়া, সুইজার্ল্যান্ড
    (প্রেডিকশনঃ ব্রাজিল আর সার্বিয়া)

    গ্রুপ এফ
    জার্মানি, সাউথ কোরিয়া, মেক্সিকো, সুইডেন।
    (প্রেডিকশনঃ জার্মানি আর সাউথ কোরিয়া)।

    গ্রুপ জিঃ
    বেলজিয়াম,ইংল্যান্ড, পানামা, তিউনিসিয়া।
    (প্রেডিকশনঃ বেলজিয়াম আর ইংল্যান্ড)

    গ্রুপ এইচঃ
    জাপান, কলাম্বিয়া, পোল্যান্ড, সেনেগাল।
    (প্রেডিকশনঃ পোল্যান্ড আর সেনেগাল )
  • B | ১৯ মে ২০১৮ ০৯:১১376305
  • সেই সকালবেলায় রোনাল্ডোর অসুস্থ হওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়া, ফাইনালে মাঠে ব্রাজিলকে প্রায় খুঁজে না পাওয়া... আজ অবধি সেই রহস্যের কোন উত্তর পাওয়া যায় নি, হ্যাঁ, জিনেদিন জিদানের সেদিনের যাদুর প্রতি শ্রদ্ধা রেখেই লিখছি....

    মিশেল প্লাতিনি যা বললেন কাল, তা বোধহয় একটু একটু করে পর্দা তুলতে শুরু করলো......

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=40286&boxid=143233739

    https://www.telegraph.co.uk/football/2018/05/18/disgraced-michelplatini-admits-fixing-1998-world-cup-draw-increase/

    এর জেরেই এর পরের ২০০২ বিশ্বকাপে ফ্রান্স গ্রুপ পর্যায় থেকেই বিদায় নেয়, সম্ভবতঃ একটিও গোল না করতে পেরে। যদিও জিদান পুরো টুর্ণামেণ্ট খেলতে পারেন নি।

    এর পরে হয়ত ফাইনালের দিন রোনাল্ডোর অসুস্থতা এবং পুরো ব্রাজিল দলের দাঁড়িয়ে যাওয়ার রহস্যও উদ্‌ঘাটিত হবে, হ্যাঁ, জিনেদিন জিদানের সেদিনের যাদুর প্রতি শ্রদ্ধা রেখেই লিখলাম....
  • + | ২৩ মে ২০১৮ ১৬:৩৭376316
  • ফুটবলের টই খুঁজে পেলাম না। একটু অফটপিক।

    রোবুদা, উমেশদা, অপ্পণদাদের কি খবর?? ক্লাবের নতুন ম্যানেজার প্রসঙ্গে কি মত?
  • quark | ২৩ মে ২০১৮ ১৯:০৮376338
  • ভ্রাতৃ**
  • quark | ২৩ মে ২০১৮ ১৯:০৮376327
  • কোন্‌ ক্লাব? ভাতৃ সংঘ না তালতলা?
  • b | ২৩ মে ২০১৮ ২৩:১৮376349
  • @ B
    ৭-১ টার কোনো তদন্ত?
  • quark | ২৪ মে ২০১৮ ০১:৪৪376360
  • ও ইয়েস! ওটারও একটা হওয়া দরকার। ব্যাটাচ্ছেলে জর্মনরাও যৎপরোনাস্তি অবাক হয়েছিল। নইলে ব্রাজিলকে ৭ খানা দিয়ে ফাইন্যালে গোল দিতে খেলা গড়িয়ে গেল।
  • ব্রাজিল | ২৪ মে ২০১৮ ০৯:৪৩376371
  • যেন তাড়াতাড়ি হারে, ব্যস সেই ৭-১ আবার আসুক
  • quark | ২৪ মে ২০১৮ ১০:৫৮376382
  • অ্যাই কে আছিস? জল্লাদ কে খবর দে ....
  • B | ২৪ মে ২০১৮ ১২:৪৯376393
  • b
    এ প্রশ্নটা কি ফ্রান্স বিশ্বকাপের ব্যাপারে প্লাতিনির সাম্প্রতিক করা স্বীকারোক্তির প্রেক্ষিতে করা আমার মন্তব্যের জন্য ?
    জানি না, আপনি দেখেছিলেন কিনা নাকি আপনার মনে পড়ছে না, সেইসময় এখানেই একটি বিশ্বকাপ সুতোয়, আমি অনেক কিছুই লিখেছিলাম। সেই সময় বিশ্বকাপ টই ছেড়ে অজানা কারণে খোলামেলা আড্ডায় বিশ্বকাপ আলোচনা স্থানান্তরিত হওয়ার জন্যই হয়তো, আপনি তা দেখতে পান নি।

    আর সবার কথা জানি না, এ পাতায় ব্রাজিলের ঘোষিত সমর্থক 'যোগচিহ্ন' যুক্ত গান্ধী এবং হ্যাঁ আমিও। আমার প্রথম দিন থেকেই স্কোলারিকে খুব ভালো কোচ মনে হত না। সেটি খোলাখুলি প্রকাশ করাতে গান্ধী এবং যতদূর মনে পড়ে, লসাগুদা ২০০২-এর(তাতেও স্কোলারিই কোচ ছিলেন) কথা উল্লেখ করেন। আমি তখন দুটি দলের মধ্যে প্রতিটি পজিশনের খেলোয়াড় নিয়ে তুলনামূলক আলোচনা করি। এবং প্রথম দিন থেকেই ওই দলের যে কোন মুহূর্ত্তে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনার কথাও বলি।

    আপনার যদি মনে থাকে, তাহলে দেখবেন কলম্বিয়ার হামেস রডরিগেজ-কে নির্লজ্জের মত ফার্ণাণ্ডিন্‌হো এবং গুস্তাভো সারা খেলায় কিভাবে মেরে গিয়েছিল। মুশকিল হলো প্রিয় দলের খামতি খোলাখুলি বলতে সকলেই ইতস্ততঃ করে বা বলেই না।

    ২০০২ -এর কাফু ও রবার্তো কার্লোসের সঙ্গে দানি আলভেজ মার্সেলোর কোন তুলনাই চলে না, চলতও না। সেই দলে ছিল এক ঝাঁক প্রতিভা যেমন 'ফেনোমেনো' রোনাল্ডো, জাদুকর রোনাল্ডিন্‌হো, অসামান্য রিভাল্ডো এবং আরও অনেকে। যে খেলা নিয়ে আমার মতামতের উপর কৌতুকপ্রিয় আপনার কৌতুহল(?), সে খেলায়, মনে করে দেখবেন, জার্মানী একটা সময়ের পর খেলায় ঝাঁঝ কমিয়ে দ্যায়, নয়ত আরও বড় কিছু হতে পারতো।

    এটাকে কোন অজুহাত ধরবেন না। কিন্তু এটাও বাস্তব যে ব্রাজিলের সবচেয়ে পরিণত ও প্রতিভাবান ডিফেন্স থিয়েগো সিল্‌ভা দুটো হলুদ কার্ডের ফলে সেদিনের খেলায় ছিল না। ছিল না, কোমর বা শিরদাঁড়ার হাড় ভেঙ্গে যাওয়া এক লিজেণ্ড নেইমার'ও। ডিফেন্সে ছিল দুটি জোকার দাভিদ লুইস এবং কন্তে। তবুও গান্ধী এবং লসাগুদা, যদ্দুর মনে পড়ে, অনেক আশা করেছিলেন।
  • + | ২৪ মে ২০১৮ ১৫:০১376405
  • ব্রাজিল প্রসঙ্গে, আগেরবারের ব্রাজিল টিম জেতার মত ছিলোনা। বাচ্ছা নেইমার ভরসা ছিল, নেইমার-সিল্ভা না থাকায় টীমটা খেলার আগেই হেরে গেছিল। তবে ঐ টিমকে নিয়ে সেমিফানালে যাওয়ার জন্য ট্যাক্টিকাল খেলাই খেলতে হত, টিপিকাল 'ব্রাজিলসুলভ' খেললে অতোটা যেতনা। সে আমাদের ভালো লাগুক, বা খারাপ। আর আশা তো করতেই হয় সাপোর্ট করলে। ইংল্যান্ডের সাপোর্টাররাও হয়ত আশা করে হ্যারিকেন বিস্বকাপ জেতাবে এবার।

    সেদিক থেকে এবারের ব্রাজিল অনেকটাই ভালো। লেফ্ট ব্যাক আর সেন্ট্রাল মিডফিল্ড বাদে ব্রাজিলের টিম স্পেন-জার্মানী ছাড়া আর কারো থেকে পিছিয়ে নেই এবার। স্ট্রাইকারটা একটু ঘাঁটা কেস। জেসুসের বয়েস কম, আর ফির্মিনো ব্রজিলের সেটাপে কতটা এফেক্টিভ হবে সন্দেহ আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন