এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ৩৯৪৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৪:২১414430
  • ঢ্যাং ট্যাঁর‌্যাঁঅ্যাঁ ...
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৪:২৭414541
  • যারা যারা কাগুজেগুরু পেয়েছে তাদের জন্যে খুলে দিলুম। আমার প্রথম দেখে দু/তিনটে জিনিস বলার আছে -

    (১) প্রথম পাতা দেখে মনে হচ্ছে এর নাম বুবুভা (কারণ টাইটেল এরিয়ায় এটাই সবচেয়ে বড় এবং প্রমিনেন্ট) - ভুতো দেখালো, সিঁফোঁও শুনলাম এটা বলেছে।

    (২) পিছন পাতায় "মুদ্রণ সহায়তায়...' দুবার ছাপা হয়েছে।

    (৩) লেখাগুলো তো সবই চেনা (এখনও অবধি যা মনে হল), তাই সেগুলো নিয়ে কিছু বলছি না - তবে বাংলা হরফগুলোর মাঝে ইংলিশ লেখাগুলোর সাইজ ম্যাচ করছে না। এটা ইউনিকোডে লিখতে গিয়ে দেখেছি হামেশা হয় - ১২ পয়েন্টের টাইমস রোমান আর ১২ পয়েন্টের সোলেইমানলিপি/বাংলাপ্লেনের সাইজ আলাদা - ইংলিশগুলো বড় লাগে। আমি যেমন ব্লগে বাংলা হরফগুলো নর্মাল, আর ইংলিশগুলো "স্মল' করে রাখি - নইলে বেখাপ্পা লাগে।

    (৪) ছাপা বই বা পত্রিকায় arial হরফটা দেখতে ভালো লাগে না। ইংলিশ হরফগুলো বইয়ের পক্ষে উপযোগী ফন্ট হলে ভালো লাগতো - বুকম্যানস ওল্ড স্টাইল বা রোমান...
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩০414652
  • ৩, ৪, একমত। এক্কেবারে একমত। পরের বার থেকে এটা অবশ্যই শুধরে নেওয়া হবে।
  • d | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩২414874
  • ভেরী গুড। ঝপাঝপ সবাই লিখতে থাকো। এই মন্তব্যগুলো বেশ দরকারী।

    হ্যাঁ প্রথম গুরুতে নতুন কনটেন্ট কিছু নেই।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩২414763
  • (৩) আর (৪) একদম একমত। এমনকি ওয়েব ভার্সনেও দেখতে ভালো লাগে না।
  • dipu | ৩১ জুলাই ২০০৯ ১৪:৪৩414985
  • ব্যাঙ্গালোরের লোকজন কি পোথোম সংখাটা হাতে পাবে? কবে পাবে? জবা: চ্চাই, জবা: দ্দাও।
  • Arpan | ৩১ জুলাই ২০০৯ ১৪:৫৬415008
  • মেওয়া গাছের বীজ পোঁতার জন্য মালীর টেন্ডার ডাকা হয়েছে।
  • kallol | ৩১ জুলাই ২০০৯ ১৬:৫১415019
  • কি আশ্চয্যো, মেওয়া মালী আসেনি - ওদিকে নোকে কোতায় রাকি কোতায় রাকি কোচ্চে। নোকে নোকের ফোং নং চাইচে। অ্যাঁ।
  • rabaahuta | ৩১ জুলাই ২০০৯ ১৬:৫৭415030
  • হ্যাঁ, কাগজের নাম বুবুভা না গুচ না গুচ-র বুবুভা সেই নিয়ে আমারো মনে তুমুল দ্বিধা দ্বন্দ্ব।
  • Samik | ৩১ জুলাই ২০০৯ ১৭:০৪414431
  • কাগজের নাম বুলবুলভাজা। কর্পোরেট হাউসের নাম গুরুচন্ডা৯। বোঝা গেল?
  • san | ৩১ জুলাই ২০০৯ ১৭:০৮414442
  • আমরা কবে পাবোওওওওওওওও ?
  • rabaahuta | ৩১ জুলাই ২০০৯ ১৭:০৯414453
  • হ্যাঁ, মানে সে আমি তো জানি, কিন্তু নতুন পাঠকের জন্যে, যে নেটে পড়েনি, তার জন্যে একটু কনফিজিং নয়?
  • Arijit | ৩১ জুলাই ২০০৯ ১৭:১৪414464
  • ল্লেহ্‌। আমি তো নেটে পড়েও কনফিউজড ছিলুম যে এর নামটা ঠিক কি!
  • r | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৪৯414475
  • মলাটটা এইরম সিপিএম-সিপিএম কেন? ;-)
  • r | ০৫ আগস্ট ২০০৯ ১৬:৫৮414486
  • সিরিয়াসলি, প্রচ্ছদটা একটু অন্যরকম হলে ভালো লাগত। এইরকম কিছু এক্সপেক্ট করেছিলাম:

    http://anindiansummer-design.blogspot.com/2008/02/indian-kitsch.html
  • rokeyaa | ০৫ আগস্ট ২০০৯ ১৭:০০414497
  • কোথায়? সিপিয়েম হলে তো আরো ফ্যাকাশে হতো! এই যে গ্রেডিয়েন্ট আছে লালের, যেটা আনতে ডিজিটাল প্রিন্ট করতে হয়েছে, সেটা তো বোঝাচ্ছে নানা শেড আছে, মানে, নক্ষাল, পোমো ইত্যাদি ইত্যাদি ;)
  • r | ০৫ আগস্ট ২০০৯ ১৭:১২414508
  • বা এইরকম কিছু:

    http://www.sepiamutiny.com/sepia/archives/003148.html

    লালের মধ্যে কাগজের কোলাজ বেশ ক্লিশে ডিজাইন- ব্যক্তিগত মত।
  • Damayanti | ০৮ আগস্ট ২০০৯ ১১:২০414519
  • যদিও টইপত্তর বা ভাটিয়া৯'র নীচে দেওয়াই আছে, তবু আরেকবার জানিয়ে দিই। "টইপত্তর', "বুলবুলভাজা', "পুজো স্পেশাল', "গুরুচন্ডা৯' সাময়িকী ইত্যাদিতে বিভিন্ন সময়ে প্রকাশিত লেখা তুলে নিয়ে গুরুচন্ডা৯'র প্রিন্ট এডিশানে ছাপানো হবে। কারো যদি নিজের কোন লেখা ইন্টারনেটের বাইরে প্রিন্টে দিতে আপত্তি থাকে, সেক্ষেত্রে আমাকে বা সৈকতকে লেখার লিঙ্ক(গুলি) দিয়ে আপনার আপত্তির কথা একটু জানিয়ে দিন। অন্যথায় অনুমতি আছে ধরে নিয়ে ছাপা হবে।

    যোগাযোগ করার ঠিকানা:
    Guruchandali@ জিমেইল কম
    bsaikat@ জিমেইল কম
    tdamayanti@ ইয়াহু কম

    ধন্যবাদ।
  • h | ০৮ আগস্ট ২০০৯ ১৩:০৬414530
  • এই মেসেজটা খুব ই বাজে লাগলো। 'অন্যথা' ? এটা কি থ্রেট নাকি?

    আমি জাস্ট এই মেসেজেই বিরক্ত হয়ে গেলাম। আমি সৈকত কে ইমেল করে দিচ্ছি। আমার কোন (দৈর্ঘ্য নিরপেক্ষে) লেখা-ই আমার স্পেসিফিক অনুমতি না নিয়ে ছাপা যাবে না। সৈকত বা দময়ন্তী আশাকরি এটা মেনে চলবে। ডিসগাস্টিং। এই রকম বলা যায় নাকি। বেসিকালি এটার মানে হল, আমরা অত কিসু ফর্মালিটি মেন্টেন করতে পারবো না ভাই, একবার যখন গুরুচন্ডালি তে লিখে ফেলেছেন, বাস, নতুন ভেহিকল এ ছাপাবো কিনা তাও জানাবো না, যখন যা মনে হয় করবো, আমার সাইট, তাতে যা লেখা আছে সব ই আমার ছাপা পত্রিকার রিপোজিটরি। এটা বেসিক সৌজন্যের অভাব। এটা আমার একা আপত্তি তে আটকাবে না। কিন্তু এটা চল্লে খারাপ লাগবে, তাতে গুরুচন্ডালির কিছু এসে না গেলে আরো খারাপ লাগবে। ইউজলেস একটা মেসেজ।
  • nyara | ০৮ আগস্ট ২০০৯ ১৩:১৬414542
  • দময়ন্তীর মেসেজটা অনেকটা ঝড়ের পরে প্রকাশিত ঝড়ের পূর্বাভাস।

    অত কঠোরভাবে না হলেও আমি বেসিকালি হনুর সঙ্গে একমত। বলা যেতে পারত যে এখন থেকে প্রকাশিত লেখায় দুই মাধ্যমে প্রকাশের ইমপ্লিসিট অনুমতি ধরে নেওয়া হচ্ছে। পুরোন লেখার ক্ষেত্রে ছাপানোর আগে ব্যক্তিগতভাবে অনুমতি নেওয়া সম্ভব না হলে অন্তত: ব্রডকাস্ট করা যেতে পারে যে অমুক অমুক লেখা যাবে। আপত্তি থাকলে তমুক তারিখের মধ্যে জানান।

    আরও একটা কথা হল কিছু লেখা শুধু প্রিন্টে যাবে, এরকম ব্যাপার হলে ওভারঅল রঙ বদলে যাবে। মনে হবে মাল বেচার জন্যে এমন করা হচ্ছে। অর্থাৎ ব্যবসায়িক উদ্যোগ। তাতে অন্য কৃমির কৌটো খুলে যেতে পারে।

    সব শেষে, ব্যক্তিগতভাবে আমি এখনও 'ধুর, কাটাও'-পন্থী। ভুলভ্রান্তি হবে, অনেক ভালো কিছুও হবে। দেখা যাক না।
  • Damayanti | ০৮ আগস্ট ২০০৯ ১৩:৩৯414553
  • "থ্রেট' হতে যাবে কেন? কি অদ্ভুত! টইতে প্রচুর লেখা আছে, সেগুলোর থেকে তুলে বুলবুলভাজাও করা হয়েছে। সেইরকম লেখা প্রিন্টে দেবার ব্যপারে আপত্তি থাকলে জানাতে বলেছি। তাতে যদি "ডিসগাস্টিং' হয় তো কি আর বলব!

    আমার তরফে বোধিসঙ্কÄকে শুধু এইটুকুই বলার যে সৈকতকে মেসেজ দেবার সময় এটাও জানিয়ে দিলে ভাল হয় যে "দময়ন্তী' সম্পাদনার সাথে যুক্ত থাকলে ছাপতে অসুবিধে আছে কিনা। সেক্ষেত্রে যাবতীয় সম্পাদনা থেকে আমি সরে যাব।

    ধন্যবাদ্‌স।
  • h | ০৮ আগস্ট ২০০৯ ১৪:১২414564
  • একেবারেই কোনো অসুবিধে নেই। কারণ, এটুকু স্বীকার করে নিতে কোনো অসুবিধে নেই, যে তিনটে সাপ্তাহিক বিভাগ তুমি চালাচ্ছো, সেটা আমার চালানোর যোগ্যতা নেই, এবং শুধু তাই নয়, দিব্য চালাচ্ছো। এ ব্যাপারে গুরুচন্ডালির নিয়মিত পাঠক দের পক্ষ থেকে অনেক ধন্যবাদ তোমার প্রাপ্য।
    কিন্তু আমার এই পার্টিকুলার মেসেজে আপত্তি আছে। অবশ্যই আমাকে কেন কাউকেই জিজ্ঞেস করে সম্পাদক বা সম্পাদিকা মেসেজে দেবে না। তবে একই সঙ্গে 'প্রিন্টে ছাপাবেন না' লিখে না দিনে যে কোনো লেখা ছেপে দেওয়া যেতে পারে, এটা কীরকম থ্রেট? যত ধরণের মিডিয়া আছে, সব রকম সম্পর্কে স্পেসিফিক নোট দিতে হবে কেন। একটা লেখা, সে যেই লিখুক না কেন তাকে জানিয়ে নতুন কোন জায়্‌গায় ছাপানো টা বেসিক সৌজন্য। এই মেসেজে সেই বেসিক সৌজন্য কে অস্বীকার করা হয়েছে।
    এইবার আমার মেসেজে তোমার প্রতি অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে। এজন্য অমি সিরিয়াসলি দু:খিত এবং লজ্জিত। আমি গুরুচন্ডালির চলার পেছনে তোমার পরিশ্রম অস্বীকার করতে চাই নি ও চাই না। তবে পত্রিকার পেছনে পরিশ্রম করলেই পত্রিকাতে প্রকাশিত যেকোনো মেসেজের সম্পর্কে আপত্তি প্রকাশ করা যাবে না, এই আষাঢ়ে এক্সপেকটেশন আশা করবো তোমার নাই।

    হতেই পারে, আমি একমাত্র লোক, যে এই বিষয়টায় সেন্সিটিভ। হতেই পারে। সকলেই অলরেডি তোমাকে বা সৈকতকে মৌখিক বা ল্লিখিত মত দিয়ে দিয়েছে। আমি জানি না। জানা সম্ভব নয় আগ্রহ নাই। আমি অনেক বিষয়েই টেঢ়া বক্তব্য প্রকাশ করতে অভ্যস্ত। তাতে গাল খেতে আমার অসুবিধে নেই। গাল খেলে গাল ফেরৎ দেওয়া বা ইগনোর করা একটা মানুষ যেরকম করে প্রতিক্রিয়া করে করবো। সেটা য়ক্তিগা ব্যাপার। কিন্তু জেনেরালি একটা লেখকের লেখা যে কোনো মিডিয়ায় তার স্পেসিফিক অনুমতি না নিয়ে ছাপানো যায় না। লিগাল পজিশন জানিনা, তাতে কিসু এসেও যায় না, কিন্তু সৌজন্যে যায় না। একটা মিডিয়া থেকে একটা কন্টেন্ট অন্য মিডিয়াতে নিতে গেলে অনুমতি গ্রহণের পদ্ধতি গ্রহণ করা আমার কাছে প্রকাশনার একটা গুরুঙ্কÄপূর্ণ বিষয়, এবং এটা মেনে চলা উচিত। না মেনে চলতে পারলে সেটা দু:খজনক। সেই ইন্টেন্ট কে ওয়ান লাইনার ডিসক্লেমার হিসেবে প্রকাশ করা আরো দু:খজনক।
  • h | ০৮ আগস্ট ২০০৯ ১৪:২৭414575
  • ইন্টারেস্টিং হল, ন্যাড়া, একটা চুটকি টই থেকে তুলে ছাপানোর জন্য আমাকে সৈকত কে ইমেল করেছে। বলেছে ছাপতে চাই। এবং আমি জানিয়েছি, আমি ভেবে দেখছি। এবং এখনো ভেবে দেখি নি। হয়তো বারণ করে দেবো। কারণ আমি নিজেকে অতটা 'ন্যাচারাল' মনে করি না, যে আমার লেখা, ব্লগে আড্ডা মারতে গিয়ে লেখা একটা জিনিসকে ছাপানো যায়। কϾট্রবিউটর দের সঙ্গে পত্রিকার পরিচালকদের এই ট্রাস্ট টা থাকবে না? এটা কোন কাজের কথা নয়। হতে পারে ব্লগ এবং ছাপা পত্রিকার মধ্যে আমি পার্থক্য করছি। হ্যাঁ করছি। বেশ করছি। কারণ পার্থক্য আছে, সেটা আমার ঠিক করে দেওয়া নয়।

    হতে পারে, এটা গুরু ক্যাজু ব্যাপার, সকলের সঙ্গে সকলের বন্ধুতা না থাকলেও শত্রুতা নেই, অনেক ক্ষেত্রেই বন্ধুতা আছে, অতএব মোটামুটি নিজেদের মধ্যে অত চাপ নেই। কিন্তু ধরো গুরুচন্ডালি ছাপা পত্রিকায় সোভি সামুর বা আচিয়ে মবেম্বের লেখা দুটো ছাপা হল, তাতে অনুবাদক হিসেবে আমার আর অরিজিনাল লেখক দের স্পেসিফিক অনুমতি নেওয়া হল না। সেটা কে ব্রিচ অফ ট্রাস্ট বলা যেতেই পারে, কারণ যদ্দূর জানি ওঁদের মধ্যে একজন আমার ব্যক্তিগত বন্ধু হলেও অন্তত এখনো সৈকত কিম্বা দময়ন্তীর বন্ধু নন, বা অন্তত এমন বন্ধু নন যে না অনুমতি নিয়ে লেখা ছাপা যাবে। এটা কোনো দাবী -ই হতে পারে না। বন্ধুঙ্কÄ টা, প্রকাশনার জগতে কমার্শিয়াল কাজ করার কোনো পূর্বশর্ত হতে পারে না। অনেকক্ষেত্রে হলেও কাম্য নয়। এটা আজব এক্সপেকটেশন, এবং এক লাইনের ক্যাজু ডিসক্লেমার এক্ষেত্রে যথেষ্ট নয়। তাহলে প্রথম পাতা এবং ভাট ও টই য়ের পাতায় ব্যানার ঝোলানো হোক, যে এইখানে লেখা দিলে স্পেসিফিক অনুমতি না নিয়ে এই এই পত্রিকায় ছাপানো যেতে পারে।

    ক্যাজু ব্যাপারটারি বারোটা বেজে যতে পারে, এবং নাও পারে। এর সঙ্গে দময়ন্তীর কাজের যোগ্যতার সম্পর্ক কি? আমার থেকে যে সৈকত আর দময়ন্তের যে নানা যোগ্যতা বেশি এ ব্যাপারে আমার একেবারেই ওন সন্দেহ নাই। কিন্তু এটা কোনো স্ট্যান্ডার্ড হল। আমার থেকে তো অনেকেই ভালো, যেমন পুলিশ কমিশনার। কিন্তু তাই বলে সে কী যা খুশি করবে? সে তো ভালো চালাচ্ছে। খাটছে। কিন্তু ভলান্টারি খাটলেই কি কোনো সমালোচনা করা যাবে না। তাইলে তো আপিসের বাইরে কারো কোন কাজ সম্পর্কে কথা বলা যাবে না। পাবলিক ডোমেনে কাজ করলে পাবলিক কথা বলবেই!
  • a x | ০৮ আগস্ট ২০০৯ ২০:২৬414586
  • আমার কোনো লেখা ছাপার কালি যেন না দেখে, অনুরোধ (হবার সম্ভাবনা নেই, তাও জানিয়ে দিলুম)। যই কখনও মনে হয়, আমি লেখা পাঠিয়ে বা এখানে লিখে ছাপার জন্য বিবেচনা করার অনুরোধ জানাব।

    আর হনুর এই বক্তব্যটার সাথে আমি একমত, যে ওনাস ইস অন সম্পাদক টু জিজ্ঞেস করা কারো লেখা ছাপানোর আগে। লিংক খুঁজে বার করে আগে থেকে জানানো লেখক/লেখিকার কাজ না।
  • a x | ০৮ আগস্ট ২০০৯ ২০:২৭414597
  • যদি*
  • Somnath | ০৮ আগস্ট ২০০৯ ২১:৫৬414608
  • আমার কোনো লেখা যদি ছাপানোর কথা ভাবা হয় (যদিও সম্ভাবনা কম), তবে যেন আমাকে ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করে নেওয়া হয়। ছাপা মাধ্যমে লেখা প্রকাশ করার ব্যপারে আমার কিছু স্ট্যান্ড আছে। জিজ্ঞেস না করলে আমার কোনো লেখাই ছাপা যাবেনা ধরে নেওয়া হোক।

    - সোমনাথ দাশগুপ্ত
    ( বারাসত )
  • Ishan | ০৮ আগস্ট ২০০৯ ২২:৩০414619
  • জনতা, রাগারাগি করেন না। এমনিই অনেক ঝামেলা যাচ্ছে। একটু অপেক্ষা করুন, আমি এসে ডিটেলে লিখছি।
  • h | ০৮ আগস্ট ২০০৯ ২২:৩৭414630
  • ইশানের এই ফেইনম্যানীয় সমাধান পদ্ধতিটা ব্যাপক। হোয়েনএভার আ প্রবলেম গেটস কমপ্লিকেটেড, পোস্টপোন ইট :-) খুব পড়েছে ছেলে বেলায়, শ্যুওরলি ইউ আর জোকিং।
  • a x | ০৯ আগস্ট ২০০৯ ০০:১০414641
  • আমি ভাই রাগারাগি করিনি। সত্যি বলছি, বিশ্বাস করেন। এইসব কাগজ চালানো কত খাটনির, সময় ব্যয়ের, তা অল্প হলেও জানি। আর কুডোস এইটা শুরু করার জন্য, সবাইকে যারা যারা ইনভলভড্‌। খালি একটা ডিসক্লেমারের উত্তরে আরেকটা ডিসক্লেমার। নো রাগারাগি। সত্যি।
  • dd | ০৯ আগস্ট ২০০৯ ০০:৩১414653
  • মানে, ছেলেমানুষ বলে একটু হ্যান্ডিক্যাপ চাইছি। হি: হি:।

    অক্ষদি যা কইলেন, সেইডারে সাপোর্ট কইরা এট্টু বিড়বিড় কইর‌্যা নিজেই,মনে মনে কথা কই।

    এড্ডু ছাড়ান দ্যান। কাটান।
    এডা কোনো কমার্শিয়াল প্রজেক্ট নয়, ভুল ভাল তো হবেই। অ্যাতো রাগারাগির কি (কী) আছে?

    অভিমান? বড্ডো ( কিভাবে পলিটিকালি কারেক্ট কিছু লিখি?) খোকা মানুষী। ইসে, খুকী মানুষী।

    উফ্‌ফ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন