এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ৩৬৯৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৬ নভেম্বর ২০০৯ ০৯:০২429970
  • ১ নং প্রশ্ন প্রকাশ কারাত কি জিমে যান?
  • aka | ১৬ নভেম্বর ২০০৯ ০৯:০৯430081
  • এইযে এইটা। গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যদিও জবাব পাব না।
  • bitoshok | ১৬ নভেম্বর ২০০৯ ০৯:১৭430192
  • aka-র কোচ্চেন টা যেন কেমন কেমন লাগে :)
  • a x | ১৬ নভেম্বর ২০০৯ ০৯:২১430303
  • জিম না জিমখানা? জিমই হতে হবে? আখড়া হলে হবেনা? বা ব্যয়ামাগার? হুঁ প্রশ্নখান ঠিক সুবিধের না।
  • a x | ১৬ নভেম্বর ২০০৯ ০৯:৩১430414
  • হনেস্টলি এই প্রশ্নগুলোর সত্যিই কোনো মানে নেই, বিভিন্ন দিক বিভিন্ন সময় এই গুলো ব্যবহার করেন, কে প্লেন চড়ল, কে বিলিতি মদ্য খেল, কে সেলুনে চুল ঠিক করল। আলোচনাটা কি ইন দ্য স্ফিয়ার অফ আইডিয়াস না?
    জ্যোতি বাবু যেমন বিদেশ বিলেত ঘুরে বেরিয়েছেন, তেমনি বহুদিন অবধি নিজের কাজ নিজে করতেন কমিউনে থাকাকালীন। যখন ঐ হিন্দুস্থান রোডের বাড়িতে থাকতেন তখনও নিজের হাতে লুঙ্গি মেলছেন দেখা গেছে। এতে কি প্রমাণ হয় জ্যোতি বাবু অতি ভদ্র সচ্চরিত্র ব্যক্তি? তেমনই বিলেত বিদেশ গেছেন বলেই উল্টোটাও হয়না। তবে হ্যাঁ যদি দেখা যায় ওনার ২০০০ জোড়া স্যুট ছিল, উনি মাসে একদিন করে প্যারিস ঘুরে আসছেন, মানে এটাই ওনার ওয়ে অফ লাইফ, তাইলে কথা উঠতে পারে।
    প্রকাশ কারাত বোধহয় কোনো মিটিং/কনফারেন্স ইত্যাদিতে গেছেন। বিজনেস ক্লাসে কেন গেছেন? জানিনা, ভালো প্রশ্ন, কিন্তু এমন কিছু বিশাল ব্যপারও না। আর উনি কি মাঝে মাঝেই বিজনেস ক্লাসে বিদেশ যান, না এই একবার হওয়াতে এত গোলযোগ?
    যেমন আমার মনে হয়না বুদ্ধ লোকটা ঘুষ খায় বা পাব্লিকের টাকা মারে বা খুবই বিলাসবহুল জীবন যাপন করে। কিন্তু তাই বলে কি বুদ্ধ খুব সৎ লোক? ঐগুলো না করেও যথেষ্ট পরিমাণ অসৎ তো হওয়া যায়।
  • nyara | ১৬ নভেম্বর ২০০৯ ১০:১০430431
  • এগুলো প্রত্যেকটা আলোচনারই মানে হয়। প্রকাশ কারাতের কেস আলাদা। উনি ইলেক্টেড অফিশিয়াল নন। কিন্তু বাকিরা ইলেক্টেড অফিশিয়াল। করদাতাদের পয়সা যদি খরচ করা হয়, তাহলে করদাতাদের তার হিসেব ও ROI চাইবার সম্পূর্ণ হক আছে। যদি ব্যক্তিগত বন্ধুর পয়সায় প্রমোদভ্রমণ হয় তাহলে করদাতাদের জানার হক আছে যে বন্ধুটি কেন এই পয়সা খরচ করছেন। এর বদলে কি সরকার থেকে কোন বিশেষ সুযোগ পাচ্ছেন/পাবেন বলে ভাবছেন? এগুলো সবই reasonable checks and balances
  • PT | ১৬ নভেম্বর ২০০৯ ১০:১৩430442
  • Ishan Date:16 Nov 2009 -- 08:24 AM

    এট্টু পার্সিলিটি হল! দিদির মধুর হাতের ঘাড়ধাক্কা খাওয়া নির্বেদ রায়ও এমনি কিছু জানালেন। আসলে নির্বেদকে কোট করলে খেউড় জমেনা ঠিক। ওটা আবার সেমসাইড গোল হয়ে যায় যে!!
  • a x | ১৬ নভেম্বর ২০০৯ ১০:২৮430453
  • হ্যাঁ আমার বক্তব্যটা ইলেক্টেড অফিসিয়াল্‌সদের নিয়ে ছিলনা। কিন্তু করদাতাদের পয়সায় করা মানে বেসিকালি কোনো পাব্লিক ফান্ডের টাকা চুরি করা। এটা ধরে নেওয়ার আগে তাইলে দেখা উচিৎ লোকটার নিজস্ব আয়, পৈতৃক সম্পত্তি, ট্যাক্স রিটার্ণ ইত্যাদি। এগুলো সহজ লভ্য তথ্য হওয়া উচিৎ, মানে সহজ লভ্য করে দেওয়া উচিৎ। যেমন জ্যোতিবাবু তো ওকালতি করতেন, পয়সা কড়ি কি একেবারে বানাননি? কিম্বা পার্টি ফান্ডের টাকা কার পেছনে কতটা ঢালা হবে, এটাও কি পাব্লিক হওয়া আবশ্যিক?
    তার চেয়েও যেটা মনে হয়, এই প্রশ্নগুলো রাইট অফ দ্য স্পেকট্রামকে ফেস করতে হয়না। লেফটকেই করতে হয়, ইলেক্টেড অর নট। যেমন অরুন্ধতীকে বলা হল, তোমার MNC'র ওপর এত রাগ, তুমি পেঙ্গুইনে পাব্লিশ না করে, স্টেশনে প্যামফ্লেট আকারে বিক্রি করনা কেন? এটা কেমন ইস্যুটাকে ডাইভার্ট করার চেষ্টা মনে হয়।
  • h | ১৬ নভেম্বর ২০০৯ ১৪:৪৮429871
  • কালকে কবীর সুমন একথা সেকথা, যে গুলো বেরিয়েছে, সেগুলো বলছিলেন, তার মধ্যে একট সলিড হিউমর দিয়েছেন। 'আমি প্রেমে না পড়লে মিথ্যে কথা বলি না'। তো যা রাজনীতির অবস্থা, আমি ভেবেছিলাম, সব ছেড়ে এই নিয়েই হয়তো, আবার সুজনবাবুর উৎসাহী ভক্তরা আলোচনা করবেন, ' কী বলেছিলাম ' সেই লাইনে। ইত্যাদি।

    যাই হোক, এই 'বিস্ফোরক' মন্তব্যের একটাই রাজনৈতিক দিক, সেটা হল কংগ্রেসের লেজিটিমেসী বাড়া। পুনরায় একটু। বাকিটা চর্বিত চর্বন স্কোয়াবলিং। বেসি ভেবে লাভ নেই :-)
  • Arijit | ১৬ নভেম্বর ২০০৯ ১৪:৫২429882
  • হুঁ - ভারত সরকার কিপটে নয় ইত্যাদি। কিষণজী নয়, অন্য কারো সাথে কথা হয়েছে মনে হয়।
  • PT | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:২৯429893
  • যে বাক্কটি আমার খুব পোনিদানযোগ্গো লেগেছে...

    .......তিনি নিজে কেন মমতার সঙ্গে এনিয়ে কথা বলেননি? সুমনের জবাব,".....উনি (মমতা) জবাবে বলেছেন ওসব নিয়ে মাথা না ঘামিয়ে বরং তাঁকে কবে গীটার শেখাব তাঁকে জানাতে"

    মানে দিদি সুমনকে অনুন্নয়ন-টাকা নয় ছয়-দলদাসত্ব ইত্যাদি নিয়ে মাথা ঘামাতে বারণ করেছেন?

    অ- পকাবু, বাত্তবাবু, কাকবাবু, কচিনেতাবাবু আর সব দাদা-দিদিরা--- শুনছেন এসব কতা? এসব আলিমুদ্দিনের পোচার-যন্তের কাজ নয়ত?
  • kallol | ১৬ নভেম্বর ২০০৯ ১৭:০১429904
  • সুমন প্রসঙ্গে তৃণমূলী ১ এর Date:16 Nov 2009 -- 08:15 AM পোস্টটা দেখএ নিনি।
  • kallol | ১৬ নভেম্বর ২০০৯ ১৭:৩৭429915
  • আর একটা কথা। সুশীলবাবুদের তাহলে সৎসাহস আছে বলতে হবে। এমপি প্রাইজ পেয়েও কেমন ত্যারা ব্যাঁকা বলে দিলো। তাও কে? না কি ""কুচ্ছিত চরিত্রের"", ""বৌ পেটানো"" একটা লোক। আর সব যুধিষ্ঠিরের সন্তানগণ বাম এম্পি এমেলেকূল, দলের অন্যায়ের বিরুদ্ধে মুখে আঙুল দিয়ে বসে থাকেন। কি ছিঙ্খলা!!!
    যারা সিপিএমএর অন্যায়ের প্রতিবাদ করেছে, বিবেকের তাড়নায়, তারা তৃণমূলের অন্যায় দেখলেও প্রতিবাদ করবে।
    সেটা আবার অনেকের কাছেই গ্রহনযোগ্য না। বলতেই হবে - তুমি কোন দলে!!!
  • a | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:০৫429926
  • কল্লোল দা, একটা প্রশ্ন। সুশীলবাবুদের সাহস আছে বুঝলাম, কিন্তু এম্পি এমেলে হবার জন্যে তো দলের আদর্শে subscribe করতে হয়, সেটা কি সুমন বাবু করেছিলেন? জদি না করে থাকেন, সেটা কি সমর্থনযোগ্য? বা, সেটাকে কি সত্যি, স্‌ৎ সাহস বলা যায়?

    নিরপেক্ষ ভাবে জান্তে চাইলাম।

    আমি আপনার লেখার নিরব ভক্ত। সেই বুলেতবিদ্ধ দিঙ্গুলির আর কারাগারের কথা কি আর এগোবে না?
  • kallol | ১৬ নভেম্বর ২০০৯ ১৮:২৫429937
  • অ - না। এমপি এমএলএ হতে দলের আদর্শ মানতেই হবে, এমনটা নয়। সুমন সম্ভবত: ছিলেন তৃণমূল সমর্থিত নির্দল।
    আর যদি তা নাও হয়। কোন দলের আদর্শ বা কর্মসূচিতে লেখা থাকে - দলের অন্যায় দেখলেও চুপ করে থাকতে হবে?
    কাজেই সুমন কোন অনৈতিক কাজ করেছেন বলে মনে করি না। বরং যারা উল্টোটা করেন - দলের অন্যায় দেখে মুখ বুজে থাকেন, তারাই অনৈতিক কাজ করেন।
  • PT | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:০৪429948
  • আচ্ছা কল্লোলবাবুকে কেন কবীর সুমনের সমর্থনে কালো কোট গায়ে চড়াতে হবে?
  • janoiko | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:১১429959
  • সত্যি বলতে গেলে, কাল খাবার টেবিলে বউয়ের সাথে বক্‌বক্‌ করছিলাম বলে খবরের দিকে তেমন মন দেওয়া হয় নি। কেবল নাটকীয়ভাবে খাওয়া-খাওয়া দেখে হাসি এসে গেছিল।

    আজ দু-তিনটে কাগজে বিভিন্ন ভার্সনে ঘুরিয়ে ফিরিয়ে সুমনের স্টেটমেন্ট পড়লাম। তার কতটা সত্যি, জানি না। কিন্তু যদি সত্যি সুমন মন থেকে এই কথা বলে থাকেন, তা হলে তাঁর প্রতি সম্মান আবার বেড়ে গেল। আমাদের কৈশোরের সেই সুমন, যার গান শুনতে পেয়েছিলাম আমাদের বড় হবার দিনগুলোয়, সেই সুমনকে যেন কিছুটা হলেও ফিরে পেলাম।

    আমাকে নয়, আমার আপোষ কিনছো তুমি,
    বলো কে জিতলো তবে, জন্মভূমি, জন্মভূমি ...

    ভরসা থাকুক, টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে।
  • PT | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:২৪429971
  • একটা বাংলা প্রবচন আছে-ছাগল দিয়ে যব মাড়ানো যায় না। এটা নিন্দা করার ব্যাপার নয়। সবাই যেমন গান লিখতে, সুর দিতে এবং গাইতে পারেনা, সেইরকমই সবার রাজনীতি করা সহ্য নাও হতে পারে। সেক্ষেত্র সেইসব মানুষেরা বাবা আমতে বা মাদার টেরেসা হতে পারে।
  • aka | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:২৫429982
  • আরে গতকাল আমার প্রশ্নর আগে অন্য কিছু কথাবার্তা ছিল।

    ওপরতলার লোকেরা শুধু থিওরিটেশিয়ান হয়, নীচু তলার লোকেরা শুধু পার্টি করে, আর মাঝারিরা জোয়ারে ভেসে যায়। এইভাবেই পার্টিতে পার্টিতে অ্যাসিম্পটোটিক কনভার্জেন্স হয়। শশী থারুর ~= প্রকাশ কারাত হন।

    প্রকাশ কারাত জিম করলে কনভার্জেন্সটা দ্রুত হবে। সেইজন্যই জিগ্যেস করা। কিন্তু সেই পোস্ট টইয়ের চোরাবালিতে হারিয়ে গেছে শুধু প্রশ্নটা রয়ে গেছে।

    সত্যি জানা গেল প্রকাশ কারাত জিম করে কিনা?
  • aka | ১৬ নভেম্বর ২০০৯ ১৯:৩৪429993
  • হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। রাজনীতি করুন তো বুদ্ধু বাবুর মতন। তবে উনি রাজনীতি না করলে কবি হতেন মনে হয়। টইতে কবিতা লিখতেন। আমরা পড়তাম। মাদার টেরিজা হওয়া টেকনিকালি অসম্ভব।
  • PT | ১৬ নভেম্বর ২০০৯ ২০:১৪430004
  • পকাবুদের আবার সেই বামফ্রন্টের আয়নায় নিজেদের দেখার প্রয়াস। বামফ্রন্টের নেতাদের ভুলের "ফিগ লিফ" দিয়ে শেষ পর্যন্ত পরিবর্তনের ভগীরথদের লজ্জা নিবারণ করতে হবে?
  • aka | ১৬ নভেম্বর ২০০৯ ২০:১৯430015
  • মহাজ্ঞানী মহাজন ইত্যাদি ইত্যাদি।
  • kallol | ১৬ নভেম্বর ২০০৯ ২০:২৬430026
  • পিটি - আমাকে সুমনের জন্য কালো কোট চড়াতে হবে, কারন সুমন সত্যি কথা বলার সাহস দেখিয়েছে।
    তাহলে ""রাজনীতি"" কাদের একচেটিয়া ? বুদ্ধ আর মমতার, কিষানজী আর জয়ললিতার, লালু আর সোনিয়ার, মুলায়েম আর প্রকাশের???
    কটা পোস্ট আগেই লিখেছি (Date:16 Nov 2009 -- 05:37 PM) সুমনের এইসব কান্ডো - কিছু লোকের পছন্দ হবে না।
    তবে যতই খিল্লি করুন (এ ছাড়া আর কিইই বা করার আছে সিপিএমএর) ""রাজনীতির"" বাইরের লোকেরা রাজনীতিতে আসবে - আরও বেশী করে, যাতে ""রাজনীতির"" লোকেদের আরও অসুবিধা হয়।
  • Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২০:৩৫430037
  • আজকের প্রতিদিন সুমন বিষয়ক খবর পরিবেশনে বিরত থেকেছে। :-)
  • dukhe | ১৬ নভেম্বর ২০০৯ ২১:০৪430048
  • বুদ্ধিজীবীরা তো দেখছি অন্যায় দেখলেই প্রতিবাদ করছেন। কী অন্যায় ! এমনকি মমতাকে ডিফেণ্ডও করছেন না। কোথায় "উনি নিভৃতে কষ্ট পাচ্ছেন" বলে তারসানাই বাজাবি -
  • a | ১৬ নভেম্বর ২০০৯ ২১:০৭430059
  • কল্লোলদা, একশো বার সুমন ঠিক করেছেন, no doubt। কিন্তু আমার প্রশ্ন তো আজকের সুমনকে নিয়ে ছিল না, আমার প্রশ্ন ছিল নির্বাচন-পূর্ববর্তী সুমন কে নিয়ে। উনি নির্বাচিত এম্পি, উনি কাদের হয়ে কথা বলছেন, কাদের হয়ে প্রচার করছেন এগুলো কিন্তু imp ছিল।

    আজ উনি বলতে পারেন না:
    অ) ওনাকে জোর করে candidate করা হয়েছে

    আ) উনি সাংসদ পদ ত্যাগ করতে চান।

    সেগুলো বল্লে কিন্তু দায়িত্ব গ্যান্‌হীনতার প্রশ্ন উঠবেই

    তবে, সমর্থিত নির্দল হলে অন্য জায়গায় বসতে পারেন। এটা কি কেউ কনফার্ম করতে পারেন সুমন কোন টিকিটে ভোটে জিতেছিলেন? (আমার যদ্দুর মনে আছে, TMC টোকোটে
  • SB | ১৬ নভেম্বর ২০০৯ ২১:২১430070
  • কারোর কারোর ইচ্ছে থাকে holier than thou হয়ে রিটায়ার করতে, বোধয় সুমন তাদের মত একজন।

    ওনার বোধয় যা পাওয়ার তা পাওয়া হয়ে গিয়েছে, আর তাই তৃনমূল কি দিদিমনি, কাউকেই ওনার আর এখন দরকার নেই।

    উনি একবার ঘনিষ্ঠ মহলে বলেছিলেন এম পি পেনশনটা ভাল ব্যপার, না হলে উনি এই সব petti রাজনীতির অনেক অনেক উর্ধে।
  • a x | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৩১430082
  • হামারা ভি কুছু প্রশ্ন হ্যায় কল্লোলদাকো, সুমন কে বারি মে :-)

    ১) সুমন যখন তৃণমূল সমর্থিত ক্যান্ডিডেট হয়ে দাঁড়ালেন তখন কি উনি সত্যিই আশা করেছিলেন তৃণমূল পার্টিটা অন্য পাঁচটা পার্টির থেকে আলাদা? উনি দেখলাম একজায়গায় লিখেছেন যে জনপ্রতিরোধের ঢেউতে এতটা এসেছেন। তাহলে এটা কি পুরোটাই ইমোশনাল ইম্পাল্‌স্‌এর ব্যপার?

    ২) PT বাবু একটা কথা খুব ভুল বলেন নি। পার্টি করা সবার দ্বারা হয়না। কারণ যত যাই বলুন, সব পার্টির একটা ইন্টারনাল ডিসিপ্লিন থাকে, আমার কিছু পছন্দ না হলেই আমি টিভি পর্দায় গিয়ে হাত-পা ছুঁড়ে বক্তব্য রাখতে পারিনা। নিজের মতপ্রকাশের কিছু স্বাধীনতা খর্ব তো হয়ই পার্টি করলে। এছাড়া দরকার হয় একটা ঠান্ডা স্ট্র্যাটেজিক মাথা, সুমনের মনে হয় সেটা কোনোকালেই ছিলনা। অতীতে বহু নি-জার্ক রিয়াকশন তার সাক্ষী। লুজ ক্যানন টাইপের।

    ৩) ক্যান্ডিডেট যখন হলেন, অর্থাৎ সংসদীয় প্রতিনিধি, তখন কি ভেবেছিলেন একটা দুর্নীতিহীন ব্যবস্থার মধ্যে নির্বিঘ্নে কাজ করবেন? যদি হলেনই, শুধু মমতাকে নালিশ এবং উত্তরে গীটার শেখার বায়না, এর বাইরে আর কিছু করেছেন কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন