এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু--৫

    Boo
    অন্যান্য | ১৩ ফেব্রুয়ারি ২০১০ | ২৯৬৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Boo | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১৪:২০431776
  • এ মজা মিস করা যাবেনা :)
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৩431887
  • বু,
    ঠিক ঠিক। :)

    ===============

    হ্যাঁ আগে কোন একটা তৃ প .... টইতে দেখেছিলাম কে বা কাহারা সল্‌ঝেনিৎসিন নিয়ে কথা বলছেন। তো তাঁরা একটু ইসমাইল কাদারে ঘেঁটে দেখতে পারেন। ঠকবেন না।
  • saikat | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১৮:০৩431998
  • এই সব জটিল ব্যাপার আনার আবার কী দরকার?
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৭432109
  • কাদা ঘাঁটবেন?
  • Boo | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৩432220
  • রাসপুতিন ও ঘাঁটতে পারেন! :) ('রাসপুতিৎসা'-dissolution--বসন্তে বরফ গলে কাদায় কাদাক্কার। নেপোলিয়ন, হিটলার যাতে কাবু হয়েছিলেন, আর সাইবেরিয়ার সেই 'সাধু' তো আছেনই!)
  • ranjan roy | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০২:২৪432331
  • দময়ন্তী, কিস্যু বুঝতে পারছি না, কোন মজা?
  • Mmu | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ০৩:০৪432366
  • PT দা কোথায় আপনি ?????
  • til | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৬432377
  • অ্যাবস্ট্র্যাক্ট কিছু আলোচনা চলসে?? হাই ফাই?
  • Boo | ১৪ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৪432388
  • নাতো! নিতান্তই ডাউন টু আর্থ! ;)
  • PT | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৫431777
  • .... এমনকি সৌরবিদ্যুতের ভবিষ্যতও এইসময়ে ভারতবর্ষে খুব একটা আশাপ্রদ নয়। “India has missed the bus,” as far as silicon technology is concerned: http://beta.thehindu.com/sci-tech/science/article104703.ece। আর প:বঙ্গে তো লম্বা বর্ষাকালের জন্য সৌরবিদ্যুতের ব্যবহারের খুব ভাল সম্ভাবনা কেউ দেখছেন না। তাহলে হাতে রইল দুই: কয়লা আর পরমাণু!!

    @ranjan

    করদাতাদের পয়সায় মাইনে পাই ছেলে-মেয়েদের ""বুঝিয়ে ছাড়ার"" জন্য। তারা না বুঝলে দোষটা আমার-ই এমন কথা কর্তৃপক্ষ ইশারাতে জানিয়ে রেখেছেন। কাজেই নানাবিধ দৃষ্টিকোণ থেকে তক্ক চালিয়ে যাওয়ার অভ্যেশ জীবন-যাপনের এবং জীবন-ধারণের অংশ হয়ে গিয়েছে বহুদিন। সেই কারণে অন্য কেউ মাঝপথে তক্ক থামিয়ে দিলেও মোটেই আনন্দ পাইনা।
  • SB | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২৩431788
  • সাজতে পারলে থাক

    আগুনখেকো বুলি আর তর্জনীতোলা অভিযোগ
    শুনলে যেমন
    চলকে ওঠে ওভেনে বসানো ওথলানো দুধ
    তেমনি কালবোশেখী হয় মন।
    তারপর হুংকার----তক্কো আর গালাগালের এক্কা দোক্কা খেলে
    বত্রিশ বছরের সংশোধনবাদিতার নামে খিস্তি ----

    আ:
    বুদ বুদ মে বিসওয়াস ---
    এ আমি ?... না বোতল বন্দী জল

    অন্যদিকে পাল্টা বাস্তববাদরহিত----প্রাগৈতিহাসিক সম্বোধনে প্রতিক্রিয়া
    তারপর?
    তারপর যতি। শগিত বিপ্লবে আপাতত তালা…..
    দৈনন্দিন প্রাত্যহিক কাজ…দাঁতমাজা থেকে মৈথুন
    ইত্যাদি .. ইত্যাদি।

    ইস চোনা পড়ে গেল না ?

    বত্রিশ বছর …………..
    কমিউনিস্টরা রাজ্যে আছে টানা
    ছিল কোনকালে ?.....কখনও কোথাও
    রাষ্ট্রযন্ত্রের না পাল্টানো স্ক্রু নাট সমেত ?
    কেউ দেখতে পাই না----------কানা।

    কমিউনিস্টদের পণ রয়েছে সাজতে হবে ফিকে
    লাল’টা থাকুক বুকের ভেতর সাজতে হবে ফিকে
    সময় হলে দিন কোনো এক ছিঁড়তে হবে শিকে।

    কেউ দেখে না স্বপ্ন --------- ভাবে লাভ হয়েছে মোক্ষ
    সাজার কথা ভুলেই-------- কেউ আঙ্গুল তোলায় দক্ষ।

    রাজ্যে এসেই এই ( হো হো )
    কেন্দ্রে এলে পরে ? ( জ্বালা )
    আসল কথা ভুলে মেরে
    নিজেরা সব লড়ে।

    শিক্ষা হয়েছে খুব
    বত্রিশেও সাজতে পারিনি কেউ
    কৌশলকে ধরছি কেউ আসল-----
    কেউ ভাবিনি গাঢ় লালের ফিকে সাজা কঠিন
    হওয়া সহজ ‘লাল’ বা ‘ফিকে’------এটাই সহজ রুটিন।

    যন্ত্রনাকে সঙ্গী করে ------স্বপ্নটাকে আঁকড়ে ধরে
    যন্ত্রনাকে সঙ্গী করে ------স্বপ্নটাকে আঁকড়ে ধরে
    সাজতে পারলে থাক
    নয় ছেড়ে সব-----
    আগুনভাষণ ..মেকি বিবেক আঁকড়ে ধরে
    শিকে ছেঁড়ার কথা ভুলে
    হই পুড়ে সব খাক।

    Source:http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=27728692&tid=5437946501114710305&start=1
  • Rajdeep | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২২431799
  • http://ibnlive.in.com/news/at-least-24-cops-killed-in-bengal-naxal-attack/110193-3.html?from=tn না না এটা গণহত্যা নয় ! বিপ্লবের আগুনমাত্র .... শোক-দু:খ কিছুই থাকবে না এই ""রাষ্ট্রযন্ত্রের"" জওয়ানদের জন্য, এরপর হয়তো ঐ খুনে কিষেনকেও আলুচানাতে ডাকা হবে ... আরও অনেক জল বয়ে যাবে। এই ২৪টা পরিবারের অবস্থা ?
  • Ishan | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৩431810
  • এইটা পড়েন:

    http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=123123

    দুদিন আগেই লিংক দেব ভেবেছিলাম। হয়নি। লেখাটা ভালো লেগেছিল।
  • kallol | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৫431821
  • রাজদীপ - ঐ তো গন্ডোগোল। যেমন যৌথবাহিনীর সাথে গুলির লড়াইয়ে মাওবাদীরা মারা গেলে - সেটা গণহত্যা হয় না, তেমনি পুলিশ-মিলিটারী মারা গেলে সেটাও গণহত্যা নয়। আর পরিবার? যেসব মাওবাদী মারা যান, তারা কি গাছ থেকে জন্মেছেন?
    যখন মাওবাদীরা বিচারের নামে একের পর এক মানুষ খুন করে (সিপিএম হলেও) - সেটা গণহত্যা। যখন রাষ্ট্র মাওবাদী ধরতে না পেরে সাধারন মানুষ খুন করে - সেটা গণহত্যা।
    আশা করি বোঝানো গেলো।
    হ্যাঁ, এরপরও কিষনজীর সাথে আলোচনায় বসবে সরকার। আলোচনা ফলপ্রসূ হলে গ্রেফতার হওয়া মাওবাদীরা ছাড়াও পাবেন। তখন কোন সৈনিক (রাষ্ট্রের বা হবু রষ্ট্রের) যদি প্রশ্ন করেন - তবে আর জীবনের ঝুঁকি নিয়ে এই লড়াই করলাম কেন? কেন আমাদের সাথীরা জীবন দিলো? তখন চিদম্বরম-বুদ্ধ-মমতা-কিষনজীরা হয় জবাব দেন না, হয় খুব ঢ্যামনা হলে ফিলজফি মারাবেন।
    এই পঞ্চান্ন বছর ধরে দেখেই আসছি, সেই তেলেঙ্গানা-তেভাগা-বাস-ট্রাম ভাড়া বৃদ্ধি আন্দোলন থেকে খাদ্য আন্দোলন-নকসাল আন্দোলন হয়ে এই মাওবাদী।
    হিংসা-পাল্টা হিংসা কোন সমাধানই নয়।
  • Rajdeep | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৭431832
  • কল্লোলদা হিংসা-পাল্টা হিংসার পথ নিশ্চই নয়, কিন্তু আমার যাকে পছন্দ নয় রাতের অন্ধকারে তাকে চোরাগোপ্তা খুন করে আসব, ক্যাঙারু কোর্ট বসিয়ে কপালে ট্রিগার টিপব আর উল্টোদিকের লোকটা কিছুই প্রতিরোধ করবে না !! পিঠটা পেতে গুলি খাবে ??

    কালকের ঘটনা নিয়েই বলি - আপনার পাড়ায় পুলিস থানা বা ফাঁড়িতে এইরকম কিছু সন্ত্রাসবাদী গুলি চালিয়ে যদি ২৫ জনকে মারে - দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হবেন না?
  • Rajdeep | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৬431843
  • বিপ্লবীরা শুধু খুনই করেন নি, পরিবারের কথা ভেবেই হয়তো অনেকের দাহকার্য সমাপন করে দিয়েছেন
    http://www.ndtv.com/news/india/maoists_attack_police_camp_in_west_midnapore.php|

    ধিক্‌ এই তথাকথিত মাওবাদী খুনেবাহিনী ও তাদের মাষ্টারমাইন্ডদের
  • kallol | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪২431854
  • হ্যাঁ, নিশ্চই করবো। করিও। মাসুম থেকে এই ঘটনার নিন্দা করে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে (কেউ ছাপায় না - এই যা)।
    কিন্তু ভাই, যখন মাওবাদী ধরার নামে যৌথবাহিনী জথেচ্ছ অত্যাচার চালায়, তখন দোষীদের শাস্তি দাবী করতে সিপিএম-মমতা কাউকেই তো দেখি না - তার কি হবে?
    একটা খবর দিয়ে রাখি -
    From: Soumya Guhathakurta [email protected]
    Date:13 Feb 2010 21:51

    Subject Niyamgiri: Bolan Gangopadhyay detained by police
    Today Bolan Gangopadhyay, a senior lady journalist of Anand Bazar Patrika from Kolkata has been detained at Muniguda police station while on her way to the Niyamgiri area (in Orissa). As international pressure builds up on Vedanta with the Church of England selling off its shares and the Amnesty report coming down strongly on the refinery pollution, human rights abuses and inevitable ecological devastation if mining is allowed in NIyamgiri, the company seems to have mobilised police, administration & the media in the area to find new ways of tackling the people's movement to save Niyamgiri. Recent media reports in local newspapers said that the police was claiming that Maoists were entering the Lanjigarh area and a full fledged Operation Greenhunt styled combing operation in Niyamgiri would be undertaken very soon.
    Many people like Prafulla Samntara, Radhakant Sethi, Bhala Sadangi, & Lingaraj have expressed their deep concern for the safety of the Dongria tribals who would be terribly affected if para-military forces enter Niyamgiri hills. It is a well known fact that there are no Maoists in Niyamgiri hills and there has been no incidence in the area that indicates their presence. It seems that Vedanta is getting terribly nervous with mounting international pressure and the tribal movement picking up rapidly. The Dongria Kondh are organising a ritual-meeting in their sacred grove atop Niyamgiri later this month and it is expected that more than 5,000 tribals will attend the ritual. It seems in order to sabotage the meeting Vedanta has got the police and administration to see 'Red'. The state has successfully undertaken such operations in Narayanpatna to suppress the Chasi Mulia Adivasi Sangh's movement.

    এ নি য়ে প্রতিবাদ করেছে তো সিপিএম-মমতা?????
  • kallol | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৬431876
  • রাজদীপ ও সবাইকে - প্রতিবাদ করুন -
    We have already started campaigning on this issue. Now you can take action using your mobile phone. If you are in India pick up your mobile phone and SMS to 56677
    To take action on Vadanta type AMNESTY STOPVEDANTA (YOUR NAME) to 56677
    To join Amnesty International SMS network type AMNESTY JOIN (YOUR NAME) to
    56677
    Thanks in advance for taking action to stop human rightsviolation.
  • Rajdeep | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪431888
  • কল্লোলদা প্রতিবাদ করলাম ; কিন্ত অ্যামনেষ্টি কি বস্তু সেটাও জানি তাই হয়তো এদের মাধ্যমে কখনই করব না

    সময় পেলে অ্যামনেষ্টির সম্বন্ধে যা জানি কনস্পিরেসি থ্রেডে তুলেও দেব
  • kallol | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৮431899
  • অপেক্ষায় রইলাম - অ্যামেনেস্টির নস্টামীর।
  • kallol | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৪431910
  • আর একটা কথা। এরপর যখন মাওবাদীরা নিয়ামগিরি এলাকায় ঘাঁটি গাড়বে, আর তাদের উচ্ছেদ করতে রাষ্ট্র ""অভিযান"" চালাবে, তখন যখন কিছু মানুষ আদিবাসীদের বঞ্চনার কথা বলবেন - সেই সময় যেন শুনতে না হয় - এতোদিন এদের আদিবাসী ""প্রেম"" কোথায় ছিলো!!!!
    লালগড়/জঙ্গল মহল নিয়ে মহাশ্বেতাকেও এটা শুনতে হয়েছিলো যিনি প্রায় তিনদশকের বেশী ধরে খেড়িয়া শবরদের নিয়ে পড়ে আছেন।
    অবশ্য - এরপরেও শুনতেই হবে। স্মৃতি বড়ই দুর্বল (ঘটনা বিশেষে)।
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৭431921
  • আদিবাসী সমস্যা নিয়ে মহাশ্বেতার স্ট্যান্ড সংক্রান্ত কোনো কোচ্চেন নাই। ওঁর একটা স্ট্যান্ড নিয়েই আমার কোচ্চেন - উনি "তেনার' মধ্যে কি দেখলেন এবং কি করে...হিসেবে মেলে না।

    যাউগ্গা - একটা জিনিস বলি - বোলান গঙ্গোপাধ্যায় যে মহিলা সেটা আজ পেত্থম জানলুম। মাইরি বলছি।
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৯431932
  • হচ্ছে তো যুদ্ধ, রাষ্ট্রও ডিক্লেয়ার করেছে, মাওবাদীরাও। প্রথম জনের আছে অত্যাধুনিক যন্ত্রপাতি, লেটেস্ট হাইটেক গোপন ব্যাপার স্যাপার, ট্রেইনড বাহিনী, পরের জনের গেরিলা ওয়ারফেয়ার। মাঝে মাঝেই তো শুনি এদিক ওদিক বেশ কিছু মাওবাদী মারা গেছে। ওর্কুটে সিপিএম সমর্থকরা বেশ উৎফুল্ল হন এবং এবার পেছনে বাঁশ হয়েচে বলে তৃপ্ত হন দেখি মাঝে মধ্যে। তো হঠাৎ আজ পরের জন মেরেছে বলে স্পেসিফিকালি ধিক্‌ ধিক্‌ করব কেন বুঝলাম না।

    বরঞ্চ "মাওবাদী সন্দেহে" যখন একেবারে নিরপরাধ লোকগুলোকে ফলস্‌ এনকাউন্টার কায়দায় মারা হয় বা ছোট বাচ্চার আঙ্গুল টাঙ্গুল কেটে নেওয়া হয় তখন এই ধিক কি করে ফিক হয়ে তা বোধহয় ভাবলেই রাষ্ট্রদ্রোহিতা হয়ে যাবে।

    হ্যাঁ মাওইস্টরা কথা বলতে চেয়েছিল, সব অস্ত্র নামিয়ে বন্দীদের ছাড়া দিতে হবে এই শর্তে, রাষ্ট্র রাজী হয়নি।

    কৃষিজমি রক্ষা কমিটি বহুদিন থেকে কথা বলতে চাইছে, সেখানেও কোনো ইচ্ছে দেখছিনা সরকার বাহাদুরের, কাজেই আপাতত টিভিতে রিয়ালিটি শো'ই দেখুন।
  • ke be | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৬431943
  • শবর.... আদিবাসী... কোচ্চেন নাই... তেনার.... এবং "ম্যাগ্‌সাইসাই পুরস্কার".... নিচ্চই কোচ্চেন থাকার কথা। কোচ্চেন ছিলো এবং অবশ্যই থাকবে।

    (বোল্ড, বড় হরফ এবং আণ্ডারলাইণ্ড)
    -------------------------------
    এই পুরস্কার যার নামাঙ্কিত সেই ভদ্রলোকটির ফিলিপিন্সের কৃষক অভ্যুত্থানে কতজন কৃষককে 'গণহত্যা' করেছিলেন? এই পুরস্কার-প্রাপক হতে গেলে কি কি গুণ থাকতে হবে, তার একটা Requirement List এন্‌সাইক্লোপিডিয়া অ্যামেরিকানার ওয়েবসাইটে পাওয়া যায়।

    এই পুরস্কার পাওয়ার পর শবর-প্রেমাকুল মাননীয়া লেখিকা মনে হয় বলেছিলেন "আমি মার্ক্সের দর্শন সম্বন্ধে কিছু জানি না"- আবাপের ১ম পাতায় তা বড় করে বেরিয়েওছিলো।

    বারাসতের জনৈক চন্দন ঘোষ "চেতনা" নামে একটি পত্রিকা বার করেন। তাতে বছর চার পাঁচ আগে একটি প্রবন্ধ বেরোয়, যাতে এই কোচ্চেনের উত্তর পাওয়া যাবে হয়তো। এনার তেনার সম্বন্ধে খবরের কাগজে নিয়মিত প্রকাশিত 'মাতৃবন্দনা"- কোচ্চেনের অ্যান্‌ছারও।

    এ মন্তব্যে পাব্লিক প্যাঁদাক আর যাই করুক, কিছু করার নাই।
  • PT | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৮431954
  • পকাবু ও মাওব্যথীদের কাছে জানার আগ্রহ রইল:

    ১) এই ঘটনাটিতে অবহেলিত আদিবাসীদের কি উপকার সাধন হল?

    ২) এই হত্যাকান্ডে কত শতাংশ আদিবাসীদের সায় আছে?

    ৩) যারা রাজনৈতিক ভাবে সহিংস পদ্ধতিতে রাষ্ট্রের ধ্বংস সাধন করতে চায়, তাদের প্রতি সহানুভূতি দেখানোর কোন দায় বা কর্তব্য আদৌ রাষ্ট্রের আছে কিনা?

    ৩) এবার কি সময় হয়েছে মহাশ্বেতা দেবী ও তাঁর সাঙ্গ-পাঙ্গদের শিড়দাঁড়া সোজা করে দুদু ও তামাক একসঙ্গে খাওয়ার অভ্যাস পরিত্যাগ করার? কেননা যে সরকার যৌথ বাহিনি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, তৃণমূল তার দ্বিতীয় বৃহত্তম অংশীদার। সেই দলের নেত্রীকে মুখমন্ত্রী বানানোর চেষ্টা ও আদিবাসীদের জন্য অশ্রুপাতের ঢপ আর কতদিন চলবে?
  • PT | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৯431965
  • **৪)
  • . | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৩431976
  • "I believe in compulsory cannibalism. If people were forced to eat what they killed there would be no more war."- Abbie Hoffman
  • Rajdeep | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৯431987
  • বঙ্গে তো এখন selective cannibalism চলছে, হফম্যান সাহেব বেঁচে থাকলে দেখতে পেতেন - এই আর কি
  • saikat | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১১431999
  • force করতে গেলে আর একটা যুদ্ধ, তার জন্য আবার compulsory canniballism ইত্যাদি।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন