এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নবজাতকের বাসযোগ্য পৃথিবী ও নরওয়ে বৃত্তন্ত

    Debaprasad Bandyopadhyay
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৮১৪৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sayan | ২২ মার্চ ২০১২ ০১:০৫526725
  • ইয়েস, রিমিদি'। হিন্দু'তে দেওয়া "বাইট' অনুসারে পুরানো সব অজুহাতই গুল্প, এবং ক্যান বি প্রেসড আন্ডার ইন্টেনশনাল নন-ডিসক্লোজার অফ সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স। আর এঁরা সেই চার্জ ডিজার্ভ করেন।
  • pi | ২২ মার্চ ২০১২ ০১:০৭526727
  • যদ্দুর মনে পড়ে গুরুতে আকাদার ই পোস্ট দেখেছিলাম, স্কুলের মাস্টারমশায়দের ফিজিক্যাল শাস্তি বিষয়ে। মানে, সেগুলো দেওয়া মানেই খারাপ নয়, এরকম কিছু। সেও কি নষ্ট লজিক ?
  • pi | ২২ মার্চ ২০১২ ০১:০৮526729
  • না:। আপনার পয়েন্টে তো অন্য আপত্তি ছিল। সেটা লিখেছি।
  • SC | ২২ মার্চ ২০১২ ০১:০৮526728
  • আমাকে কোথাও একটা দেখলাম কোট করা হয়েছে। এরকম বিশ্বযুদ্ধ মার্কা তর্ক হচ্ছে দেখলে আরো অনেক ডিপ্লোম্যাটিকালি লিখতাম।অতবে এই তর্কে পার্টিসিপেট করার এই মুহুর্তে সময়ের অভাবে। পলায়ন ভাবলে কিছু করার নেই।
    হ্যাঁ, আমি মনে করি, একটা ডিসফাংশানাল পরিবারে বাচ্চার বড় হওয়াটা একেবারেই উচিত নয়।
    এবং আমি এটাও মনে করি যে বাচ্চাকে প্রোটেক্ট করার স্বার্থে স্টেটের বিরাট ভূমিকা থাকা উচিত।
    বাচ্চাকে এবিউজ করা হতো, আমি একেবারেও বলিনি। অনুরুপবাবুর কালকের অভুযোগে স্পষ্ট, ওনাদের পরিবার ডিসফাংশানাল। তার জন্য কে দায়ী আমি জানি না, এখান থেকে বসে আমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু যারা কাগজে নিজের বঊয়ের বিরুদ্ধে ভায়োলেন্সের অভিযোগ করছে, সেটাকে আমি সুখী পরিবার মানতে নারাজ। জানিনা, তর্কের খাতিরে হয়ত সেরকমও মানা হতে পারে! খেয়াল রাখবেন, উনি কিন্তু স্পষ্ট বলেছেন, যে এটা একবার ঘটে যাওয়া ঘটনা নয়, বহুবার ঘটেছে।

    এবং এবিউজ করা হয়েছে ছেলেকে এটা আমি বলিনি। ইস্যু ডিসফাংশানাল পরিবারে ছেলেমেয়ে বড় হওয়া নিয়ে। ছেলেমেয়ে দেখলো, বাবা মা রাতের বেলে নিজেদের মধ্যে মারপিট করছে, এটা কোনো সুস্থ বেড়ে ওঠা বলে মনে করি না। একশোবার স্টেট ইন্টারফিয়ার করবে। ছেলেমেয়ের প্রতি অধিকার নিয়ে যাদের টনটনে জ্ঞান, দায়িত্ব নিয়েও থাকা উচিত।
  • Binary | ২২ মার্চ ২০১২ ০১:০৯526730
  • এরকম একটা সাংঘাতিক অ্যালিগেশন-এর পরেও কি তুমি বলবে, বাবা-মা-এর কোনো প্রবলেম নেই ?

    “If I concealed the seriousness of … our family’s problems, it was because I thought that was the only way we could get our children back. But I now realise that was a mistake and I should have spoken the truth right from the start.”


    তুমি শুধু আঁচড়-কামড়ের গল্পে-ই ছাপ মেরে বসে আছো ?
  • SC | ২২ মার্চ ২০১২ ০১:১১526731
  • এক জায়গায় এরকমও পড়লাম, ওরা কি ছেলেমেয়ের সামমে মারপিট করতেন?
    এটার মানেটা কি? মারপিটের নির্দিষ্ট সময় স্লট ছিলো নাকি, "বাবু, ও ঘরে যাও তো, আমরা একটু মারপিট করে নি"।
    এক ছাদের তলায় দুটো লোক এরকম ব্যাবহার করে, আর তাদের ছেলেমেয়ের উপরে কোনো প্রভাব পড়বে না।
    তর্কের খাতিরে এটাও যুক্তি!
  • pi | ২২ মার্চ ২০১২ ০১:১২526732
  • ডিসফাংশনল পরিবার হলে ডিভোর্স হবে। সে হোক না।
    ডিভোর্স হলেও তো মা কি বাবার কাস্টডি পাবার অগ্রাধিকার। আর যেখানে মা এভাবে বাচ্চাদের চাইছে !
  • pi | ২২ মার্চ ২০১২ ০১:১৪526733
  • বাচ্চারা ঘুমিয়ে পড়লে কি অন্য ঘরে গিয়ে পেন্ডিং ঝগড়াঝাঁটি করেন, এমন কেস তো কিছু কম দেখলাম/ শুনলাম না :)

    আর, বাচ্চা কাচ্চা হয়ে গেলে স্বামী স্ত্রী মধ্যে কোন অশান্তি হয়না বা হলেও তাঁরা তার কোনরকম বহি:প্রকাশ ঘটান না, এও এই প্রথম শুনলাম :)
  • pi | ২২ মার্চ ২০১২ ০১:২৩526734
  • আর তারা তো দেশের আত্মীয়দের মধ্যে কাস্টডি চাইছে। এই চাওয়াটা কতটা অন্যায় ?
  • pi | ২২ মার্চ ২০১২ ০১:২৫526736
  • দেশের আত্মীয়স্বজনও নিতে ইচ্ছুক। অনুরূপের ভাই ও তো আজ লিখেছেন, উনি কাস্টডি নেবেন না, এমন কোন স্টেটমেন্ট দেন নি।
  • SC | ২২ মার্চ ২০১২ ০১:২৭526737
  • বাড়িতে অশান্তি হলে সকলে হিন্ধুতে যায় কি? অশান্তির অনেক স্তর আছে। এমন অশান্তি যে দুজনে একসাথে থাকতে পারছে না, সেটাকে সুখী পরিবার বলে না।
    যারা ছেলেমেয়ে ঘুমোনোর পড়ে ঝগড়া করেন, তাদের সেই কাজটা যদি রুটিনে পরিণত হয়, বা মাত্রা ছাড়িয়ে যায়, মানে শারীরিক দিকে চলে যায়, তাহলে অবশ্যই সেটা খুব সুস্থ সম্পর্ক নয়। এবং আমার আরও প্রশ্ন, যখন ছেলেমেয়ে জেগে থাকে, তখনও যদি বাবা মা নিজেদের মধ্যে এরকম একটা রাগ পুষে রাখে, তাহলে স্বাভাবিক ব্যাবহার করতে গেলে উত্তম কুমার হওয়া দরকার। হ্যাঁ, কিছু পরিচিত পরিবারে এরকম পরিস্থিতিতে ছেলেমেয়ে বড় হতে দেখেছে। সে আর কি করা যাবে, আমরা সমাজতন্ত্রের পথে হাঁটতে পারিনি। সেটাকে ঠিক করার সময় এসে গিয়েছে বলে আমি মনে করি। কারা উন্নত দেশ, কারা কি, ওসব নিয়ে আমি ভাবিত নই। আমি মনে করি সমাজতন্ত্র মানুষকে অনেক বেশি অধিকার দেয়, তাই আমি সমাজতন্ত্রের পক্ষে।

    বাবা মায়ের অধিকারের পাশাপাশি দায়িত্বও আছে। শুধু ছেলেমেয়ে জন্ম দিয়েছি বলে কারুর অধিকার জন্মে যায় না। তাদের একটা সুস্থভাবে বড় করার দায়িত্বও তাদের নিতে হবে। সেটা না নিতে পারলে আমার ছেলেকে আমি চাই, স্টেট কিছু বলবে না, এরকম অধিকার দাবী করা চলে না।
    আর অধিকার শুধু বাবা মায়ের নয়, ছেলেমেয়েরও আছে। একটা ডিসফাংশানাল পরিবারে বড় হব না, এটাও বলার অধিকার ছেলেমেয়ের আছে। তাদেরই পক্ষ নিয়ে স্টেটকে বলতে হবে। স্টেট সেইখানেই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, কারণ যেহেতু ছেলেমেয়েরা ছোট, ডিপেন্ডেন্ট, তাই তাদের হয়ে কথা বলার দায়িত্বটা স্টেটকেই নিতে হবে।

    হ্যাঁ, ডিভোর্স করে মানুষ করতেই পারে ছেলেকে। আমি তো বারণ করে আসিনি ভদ্রমহিলাকে বা ভদ্রলোককে। :)
    তারা যদি মনে করেন, ডিভোর্স করে তারপরে এপিল করুন। সেরকমটা তো হয়নি।
  • pi | ২২ মার্চ ২০১২ ০১:৩০526738
  • সমাজতন্ত্রই যখন এলো, তখন SC পরিবারপ্রথার পক্ষে কিনা সেটাও বলে যাক :)
  • rimi | ২২ মার্চ ২০১২ ০১:৩১526740
  • শুধুমাত্র বাবা মার মধ্যে ঝামেলা হয় এই অজুহাতে বাচ্চাকে নিয়ে যাওয়া হলে সেটা অবশ্যই অন্যায়। বাবা মার মধ্যে অকেশনাল ঝামেলা হয়েই থাকে।

    কিন্তু এক্ষেত্রে ঠিক কেন নিয়ে গেছে সেটা, মানে নরোয়ের ভার্সনটা ডিটেলে আমরা কিছুই জানি না।

    এতদিন পর্যন্ত একরকম মনে হত। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালী বাবা মা আর কতই বা অ্যাবিউসিভ হবে? এটাই ভাবতাম। কিন্তু এখন অনুরূপের কালকের বক্তব্যে পুরো ঘেঁটে গেছি। অনুরূপ নিজেই পরিষ্কার লিখেছে CWS যে হস্তক্ষেপ করেছে, সেটা শুধুমাত্র কালচারাল বায়াসের জন্যে নয়। এবং এই মন্তব্য আজকে অনুরূপ কোথাও প্রত্যাহার করে নি, স্ত্রীর মানসিক অসুস্থতার স্টেটমেন্টও প্রত্যাহার করে নি। শুধু সেপারেশনের ব্যপারটা ডিনাই করেছে।

    আজ ও কালকের রিপোর্ট থেকে, আমার মনে হচ্ছে যে কালচারাল বায়াস ছাড়াও অন্য সমস্যা ছিল। আর এটাও মনে হল যে এই সমস্যার অন্যান্য আরো সমাধান থাকলেও অনুরূপ বা সাগরিকার সেগুলো ভেবে বের করার মতন ম্যাচিওরিটি ছিল না।
    অনুরূপের বক্তব্যের ওজন যে অনেক কমে গেল সেটা বলা বাহুল্য। অনুরূপের প্রত্যেক কথাতেই এবার সন্দেহ জন্মাবে যে সত্যি বলছে নাকি মিথ্যা?
  • ppn | ২২ মার্চ ২০১২ ০১:৩১526739
  • আর্জিভি কই? একটা জনজমাট স্ক্রিপ্ট লিখে ফেলার যা অপেক্ষা!

    একবার গুরু ঘুরে গেলে ন্যাশনাল অ্যাওয়ার্ডও জুটে যেতে পারে।
  • Tim | ২২ মার্চ ২০১২ ০১:৩৪526741
  • গুলিয়ে দিতে চেয়েছিলো
  • rimi | ২২ মার্চ ২০১২ ০১:৪২526742
  • তবে পাই এত ইমোশনাল হয়ে পড়েছিস যে মনে হচ্ছে তুই আমাদের সঙ্গে না, খোদ নরোয়ে সরকারের সঙ্গেই কথা বলছিস। :-))

    অনুরূপ একটি গর্দভ। কাল মিডিয়াকে বৌ মেরেছে এসব বলার কি দরকার ছিল?? বাচ্চাগুলো দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করা যেত না? ভারত সরকার তো যথাসাধ্যই চেষ্টা করছিল ওদের!!
  • aka | ২২ মার্চ ২০১২ ০১:৪৫526743
  • Name:piMail:Country:

    IPAddress:128.231.22.249Date:22Mar2012 -- 01:07AM

    যদ্দুর মনে পড়ে গুরুতে আকাদার ই পোস্ট দেখেছিলাম, স্কুলের মাস্টারমশায়দের ফিজিক্যাল শাস্তি বিষয়ে। মানে, সেগুলো দেওয়া মানেই খারাপ নয়, এরকম কিছু। সেও কি নষ্ট লজিক ?

    ------------------
    কোথাকার জল কোথায়। আইডিয়াল মিসকোট (প্রায়) আর পারি নে বাপু।
  • rimi | ২২ মার্চ ২০১২ ০১:৪৮526744
  • ভারতীয় বাচ্চা, আত্মীয়স্বজন ছেড়ে বিদেশে অন্য পরিবারে বড় হবে, বাবা মা (যতই গাধা হোক) তাদের ম্যাক্সিমাম বছরে একবার দেখতে পাবে কি পাবে না - এইটা মেনে নিতে আমারো অসুবিধা হয়েছে, এখনো হচ্ছে। পাইএর পয়েন্টটা বুঝতে পারছি।

    বাচ্চারা কাছে থাকলে, হয়ত ঐ বাচ্চাদের জন্যেই, অনুরূপ সাগরিকা নিজেদের সম্পর্ক বদলাত, নিজেদের অভ্যাস বদলাত, হয়ত ম্যাচিওর হত। সাগরিকা যদি সত্যিই পোস্ট পার্টাম ডিপ্রেশনে ভোগে, তবে তার সঠিক চিকিৎসা করানো উচিত ছিল।

    কিন্তু দু:খের বিষয়, অনুরূপের গাধামো ব্যপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল।
  • pi | ২২ মার্চ ২০১২ ০১:৫০526745
  • আরে জানতে চেয়েছি তো কী বক্তব্য। মাস্টারমশায়দের শাস্তি নিয়ে তুমি লিখেছিলে, মারধোর করলেও কত স্নেহ করতেন, ভাল শিখিয়েছেন, এরকম কিছু। অন্য কিছু বলে থাকলে লেখো না।

    রিমিদি, সে বিষয়ে সন্দেহ নেই।
  • Tim | ২২ মার্চ ২০১২ ০১:৫১526747
  • গাধারা কি মিথ্যে কথা বলে? গাধারা কি বাচ্চাদের সামনে মারামারি করে? গাধা-বৌ কি গাধা-বরকে পেটায়? এইসব না জেনেই রিমিদি অনুরূপকে গাধা বললো।
  • rimi | ২২ মার্চ ২০১২ ০১:৫৪526748
  • টিম :-)))))
  • pi | ২২ মার্চ ২০১২ ০১:৫৫526749
  • গাধা ভৌ ?
  • aka | ২২ মার্চ ২০১২ ০১:৫৬526750
  • গাধারা কাপড় বয়ে খালে বিলে।

    কবি বলেছেন আমি নই।

    পাই, খুঁজে দেখো, তার সাথে এও দেখো কোন পরিপ্রেক্ষিতে কি কথা বলেছি। এই তক্কোগুলো না করলেই নয়? আমি মনে হয় বছর দুয়েক আগে সম্পূর্ণ অন্য রেফারেন্সে কথা বলেছি।
  • Sibu | ২২ মার্চ ২০১২ ০১:৫৭526751
  • বসন্তের টীকার মত ভায়োলেন্সের টীকা দেওয়া প্রয়োজন মনে হয়। টীকা না দিলে যেমন চাইল্ড অ্যাবিউস, বাবা-মা এক্কেরে মারামারি না কল্লেও সেটা চাইল্ড অ্যাবিউস বলে কনসিডার করা উচিত।
  • Tim | ২২ মার্চ ২০১২ ০২:০২526752
  • তবে অনুরূপ আর পাই এই দুটো নামই হেব্বি ম্যাথেমেটিকাল এবং ফেমাস। সেই ছোটবেলা থেকে উপপাদ্য প্রমান করতে গিয়ে কোটি কোটি বার লিখতাম,
    "অনুরূপে প্রমাণ করা যায়"" আর "" উভয়দিকে ইত্যাদি প্রভৃতি করে পাই..."

    ক্ষিই বা পেলাম! শুদু সোসন!
  • pi | ২২ মার্চ ২০১২ ০২:০৪526753
  • :))
  • kd | ২২ মার্চ ২০১২ ০২:০৭526754
  • পাইএর অনেক আগে করা প্রশ্ন।
    পয়সা না নিয়ে ফস্টার-কেয়ার = অ্যাডপশন একেবারেই নয়।
    অ্যাডপশন পার্মানেন্ট, বাচ্ছাটির পদবী পাল্টে যায়, উইল না থাকলে বার্থ-চাইল্ড আর অ্যাডপটেড-চাইল্ডের সমান উত্তরাধিকার (যদ্দুর জানি সব স্টেটেই)।
    ফস্টার-কেয়ার একটা টেম্পোরারি সিচুয়েশন - ম্যাক্সিমাম অ্যাডাল্টহুড পর্যন্ত।
  • rimi | ২২ মার্চ ২০১২ ০২:১৫526755
  • এইবার বাচ্চা ও বাপ মা সম্পর্কে একখান নির্মোহ ব দিই।

    বাচ্চা হওয়া একটা বিরাট লাইফ চেঞ্জিং ইভেন্ট। সবকিছু একদম অন্যরকম হয়ে যায় যখন বাচ্চার দায়িত্ব ঘাড়ে এসে পড়ে। ভারতবর্ষে সেটা সবসময় বোঝা যায় না কারণ মা শ্বাশুড়ি পিসি জ্যেঠি ইত্যাদি হাজার লোক একরকম ভাবে সামলে দেয়।

    কিন্তু বিদেশে, একা অনভিজ্ঞ অল্পবয়স্ক ভারতীয় বাবামার কাছে বাচ্চাকে মানুষ করাটা বিরাট চ্যালেঞ্জিং ব্যপার। একটা বাচ্চাতেই যথেষ্ট সমস্যা হয় - দুটো হলে তো আরো। ব্যপারটা বিশেষভাবে চ্যালেঞ্জিং মায়ের ক্ষেত্রে।

    ১। বাচ্চা জন্মানোর পরে, বাবা মা দুজনেরি, বিশেষ করে মায়ের, আগেকার জীবনের স্বাধীনতা এবং ফ্লেক্সিবিলিটি অনেক অনেক কমে যায় হঠাত করে। এইটা অ্যাক্সেপ্ট করতে বাবা মার অনেক সময় লাগে, বিশেষ করে বাবার।

    ২। বাচ্চার সঙ্গে বন্ডিং - সেটা তৈরী হতেও সময় লাগে। এমনকি মায়েরও। মা মাত্রেই বাচ্চাকে দেখার আগে থেকেই ভালোবাসবে এমন কিন্তু নাও হতে পারে। আর বাবার সঙ্গে বাচ্চার বন্ডিং তৈরী হতে তো আরো অনেক অনেক বেশি সময় লাগে (ব্যতিক্রম আছে)।

    ৩। বাচ্চাকে মানুষ করার ৯৯% দায়িত্ব পড়ে মায়ের ঘাড়ে। বাবারা প্রায়শই নিজেদের কেরিয়ার, কাজ ইত্যাদি বাচ্চার জন্যে কম্প্রোমাইজ করতে রাজি থাকে না। আর ভারতীয় বাবাদের তো মেন্টাল সেটাপই এমন থাকে যে তারা মনে করে বাচ্চার দায়িত্ব তো মায়েরই।

    ৪। বাচ্চার জন্মের পরে মায়ের শরীরে নানারকম হর্মোনাল পরিবর্তন হয়। সেগুলো তার মানসিক অবস্থাতেও বিরাট প্রভাব ফেলে।

    ৫। স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে সময় কাটানো অনেক কমে যায়। শারীরিক সম্পর্কে ভাঁটা পড়ে।

    একজন অল্পবয়সি অনভিজ্ঞ মায়ের কাছে এগুলো বিরাট চাপ - যেটা প্রায়শই বাবাদের বোঝার ক্ষমতা থাকে না। আর তার ফলে খুব সুখি দম্পতির মধ্যেও বাচ্চা জন্মের পরে অনেকরকম সমস্যা দেখা দেয়। অভিজ্ঞান ও ঐশ্বর্য্যের মধ্যে বয়সের তফাত মাত্র দুই। কাজেই তাদের বাবা মার একা বিদেশে কিরকম ল্যাজে গোবরে অবস্থা হয়েছিল বুঝতে সমস্যা হয় না। মায়ের শরীর এবং মন যদি সুস্থ না থাকে, মা যদি স্ট্রেসড আউট হয়ে পড়ে, তাহলে বাচ্চাদের সঠিক যত্ন যে হবে না সেটা বলা বাহুল্য। আমার ধারণা, এক্ষেত্রে সেটাই হয়েছিল।

    এই সমস্যায় বিদেশে কিন্তু অনেকরকম সাহায্য পাওয়া যায়। তবে খুঁজে নিতে জানতে হয়। বাচ্চাদের সমস্যা এবং বার্নে ভার্নের ইনভেস্টিগেশন (বাচ্চাদের নিয়ে যাবার আগে) বেশ অনেকদিন ধরে চলেছিল। অনুরূপ সাগরিকার উচিত ছিল প্রথম থেকেই ব্যপারটা সিরিয়াসলি নেওয়া, সবরকম ইনফর্মেশন জোগাড় করা, সাগরিকার চিকিৎসার ব্যবস্থা করা আর বাচ্চাদের রাখার জন্যে একটা হেল্পিং হ্যান্ড জোগাড় করা। আমি জানি না তারা কি ভাবে ব্যপারটা হ্যান্ডল করেছে। কিন্তু সাগরিকার অবস্থাটা আন্দাজ করতে পারি, ওর প্রতি সমবেদনা অনুভব করি।
  • nk | ২২ মার্চ ২০১২ ০২:১৬526756
  • আমরা কোন একটা যেন প্যারামেট্রাইজেশনে পেয়েছিলাম 2kpi। ব্যস হয়ে গেল। সবাই টুকে পাই টুকে পাই বলতে শুরু করে দিলো। :-)
  • SC | ২২ মার্চ ২০১২ ০২:২৫526759
  • এইটা আমি লিখতেই যাচ্ছিলাম। যৌথখামারে বাবা মায়ের কোনো অধিকারই তো থাকা উচিত নয় আলাদা করে।
    বাবা মায়ের ততটুকুই অধিকার, যতটা সমাজের বাকী সকলের অধিকার।
    পরিবার বলে তো আলাদা করে সেখানে কিছু থাকে না।অসেটা তো আইডিয়াল কেস। কিন্তু নরওয়েতে যৌথখামার এখনও হয়নি জানি, তাই সেখানে একেবারেই মা বাবার কোনো অধিকার নেই, সেইটে বলিনি। বিপ্লব হওয়ার পরে তাই বলব। :)

    তবে সমাজতন্ত্রের কথাটা এই জন্য টানলাম, কারণ এই ডিবেটটার একটা ক্লাসিক লিবারাল-কন্সারভেটিভ টেস্ট কেস। স্যান্টোরাম অনুরুপের নাম শোনেনি, নইলে এটা একদম ওনার ছক্কা মারার মতো ইস্যু।
    পরিবার না সমাজ, কার গুরুত্ব বেশী, এটাই সবচেয়ে সে¾ট্রাল ডিবেট সোশাল কন্সারভেটিভদের কাছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন