এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ২০৮২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৯ মে ২০১৮ ০৯:৫০374375
  • আরে তুমি ধামাচাপা দিচ্ছ বলিনি। বলছি মুলোদের এইসব লিংকই ভরসা।

    এই যে সাতাশ হাজার ক্যান্ডীডেট দিয়েছে সিপিএম, বিজেপি একত্রিশ হাজার। সমঝোতা হলে ক্যানো এইটা হত। লোকাল লেভেলে যে আমার ঘর পোড়াচ্চে তার এগেন্সটে লোকজন একজোট হবেই। তারপর আরো ইকোয়েশন আছে, কোথাও টিকিট না পেয়ে
    বিক্ষুব্ধ টিএমসির লোকজনই সিপিয়েম বিজেপি হয়ে দাঁড়িয়েছে (কাকদ্বীপ)। ভোটে জিতে গেলে ওরাই মেন তৃণমূল হয়ে দল বদলে নেবে। এটা একেবারেই তৃণমূলস্তরের অত্যাচারে বাধ্য হয়ে এইসব হচ্ছে।

    এই যে বলছ উঁচুস্তরের পার্টিকর্মীরাই বলছে এমন এটাও ফ্যাক্ট। এই তো দুদিন আগে সিপিয়েমের মিছিলে হেঁটেছে, তাকে রিসেন্টলি দেখলাম মুকুলের পাশে। রাজপথে ভরি মেহফিলমেঁ। যে যেখানে যেভাবে পারছে স্কোর সেটল করার চেষ্টা করছে। পোস্ট দুহাজার এগারোর ডোল পলিটিক্সের এইটে অন্যতম অবদান যে নীতি বোধ একদমই চুলোয়ে পাঠানো গেছে। আগে যেটা অন্ততঃ এরিয়া কমিটি দিয়ে চাপা দেওয়া যেত।

    হ্যাঁ একমত যে কর্ণাটক ইলেকশনের উপর সিপিয়েমের ভবিষ্যত নির্ভর করছে।
  • Ekak | ০৯ মে ২০১৮ ১০:০০374376
  • আরে এখানে খুবই খিটকেল কেস। ফেমিনিস্ট মুসলিম লোগ দুহাত তুলে বিজেপিকে সমর্থন করছে সেই বিলের পর থেকে। এরা একটা নির্দল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ওপেনলি পদ্মের পক্ষে। এখানে গরিব মুসলিম কম, বেশিরভাগ শাইনিং মুসলিম যাদের বিজেপি ভীতি নেই। অন্যদিকে আগেরবার ক্রিশ্চানরা ক্যাল খেয়েছিলো, নট মুসলিমস। কাজেই।

    দেখা যাক। সিচুয়েশন গম্ভীর। বিজেপি বিশাল টাকা ঢেলেছে মার্কেটিং এ।
  • PT | ০৯ মে ২০১৮ ১০:০১374377
  • "তৃণমূলকে হঠানোর জন্য বিজেপি র হাত ধরতে হলে তাই ধরব....সে নিয়েও বলবই।"
    কি যেন একটা শ্লোগান ছিল একসময়েঃ যে আসে আসুক সিপিএম যাক!! সেসব কি বিস্মরণ হল? সেই যে রাজনাথ সিং আর তথাগত রায়ের সঙ্গে দিদিদের দাদাদের মিটিন সিঙ্গুরে আর অন্য দিকে ছ্ত্রধর মাহাতোর সঙ্গেও মিটিন কিষেনজীদের হাতে রাখার জন্য। সেসবের কি নিন্দে করেছে নাকি কাগুজে বিপ্লবীরা কখনো? এমনকি কেমন করে ও কেন গত ৬/৭ বছরে তিনোদের স্নেহচ্ছায়ায় RSS-এর এত বাড়বাড়ন্ত সে বিষয়েও হিনী।
    এখন হঠাৎ অকিঞ্চিত্কর বিষয় নিয়ে তিনোদের ঢাল হয়ে সওয়াল শুরু হয়েছে। রাজনৈতিক ধ্যাষ্টামোর কি কোন সীমা-পরিসীমা নেইগো?
  • T | ০৯ মে ২০১৮ ১০:০৪374378
  • আরেসেস বাংলায় ঢুকছে কারণ রাণীমা পোলারাইজেশন চাইছেন। চোখের সামনে হিন্দু সংহতিকে বাড়তে দিয়েছেন যারা গত ভোটে খুল্লামখুল্লা রাণীমাকে সাপোর্টের ডাক দিয়েছিল। যত বেশী পোলারাইজেশন হবে তত ওঁর সাদাকালো রেটোরিকের সুবিধে। এইবার শিকার আর শিকারী পারস্পরিক জল মাপছে। কে কাকে খাবে। ওঁর পার্টি কর্মীদেরও তো একটা লক্ষ্য চাই তো প্রতিনিয়ত। সানাউল্লাকে যেমন তোল্লাই দিয়েছেন তেমন আরেসেসকেও। সাপ এবং বেদে উভয়ের মুখেই রাণীমার চুমো। কেস গড়বড় হবেই যদি না বিজেপি উড়িষ্যার মতো ছড়িয়ে ফেলে।
  • | ০৯ মে ২০১৮ ১০:০৫374379
  • আজকাল আবার 'রাইটিস্ট ফেমিনিস্ট' বলে উদ্ভট জঁর গজিয়েছে।

    'লোকাল লেভেলে এসব আকছার হয়' বা 'বিক্ষুব্ধ তিনো' ফ্যাক্টর বা 'মুলোরা এমন মারছে যে লোকালি এইগুলো স্রেফ প্রাণে বাঁচার জন্যই করতে হচ্ছে হবে' ইত্যাদি বক্তব্যে কোনও সমস্যা দেখি না। এগুলো ফ্যাক্ট।
    কিন্তু ঐ না আমি জানি ইহা সত্য নহে, আমার আর অন্য কিচ্ছু জানার প্রয়োজন নাই কিম্বা এই তো এখন যারা লিংক দিচ্ছে তারা আসলে তিনোকে ডিফেন্ড করছে এইসব বক্তব্য দেখলে আজকাল আর হাসিও পায় না, স্রেফ হিসি পায়।
  • T | ০৯ মে ২০১৮ ১০:১০374380
  • একক, খিটকেল কেস সে নিয়ে কোনো সন্দেহই নেই। কল্লোলদা একসময় আক্ষেপ কত্তেন গ্রামের দিকে গরীব মুসলিমরা ক্যানো বিজেপির দিকে ঝুঁকছে। আরে, দক্ষিণবঙ্গে এখনো অবধি গ্রামের আর্থসামাজিক পরিস্থিতিতে বিজেপি আননোন এলিমেন্ট। মানে পাস্ট হিস্ট্রি বা ব্যাগেজ কিছু নেই। তার সুবিধে ওরা পাচ্ছে। 'কী এক নোতুন পার্টি এসেছে।' দেশের কোনো প্রান্তে কোথায় গরুর মাংসের জন্য মুসলিম মেরেছে সেটার কোনো এফেক্ট এই গ্রামগুলোতে পড়ছে না। কারণ মূল প্রায়োরিটি ডিজিটাল রেশনকার্ড, আবাস যোজনায় বাড়ী করার টাকা এইসব।
  • T | ০৯ মে ২০১৮ ১০:১৬374381
  • দ দি, আমি বলিনি পাইদি ডিফেন্ড করছে। লাইনটা পড়তে ঐরম লাগছে। সোশ্যাল মিডীয়ায় তৃণমূল এইটা নিয়ে কদিন ধরে চিল্লিয়ে যাচ্ছে সেটাই বলছি।
  • | ০৯ মে ২০১৮ ১০:৩৩374382
  • হুঁ সেটা পরের পোস্টে ক্লিয়ার হয়েছে, থ্যাঙ্কু।

    তবে তুই ছাড়াও আরো লোকে লিঙ্ক দেওয়া মানে ডিফেন্ড করা এরূপ বলেছে।
  • নির্মল | ০৯ মে ২০১৮ ১০:৫২374383
  • যে আসে আসুক তত্বের প্রবল বিরোধিরা সিপিএম-বিজেপি জোটের খবরে এখন সেই তত্বের ছায়ায় আশ্রয় খুঁজছেন। রাজনৈতিক বালখিল্যতা কাটিয়ে বিলম্বিত বোধোদয় হয়েছে হয়তো।
  • S | ০৯ মে ২০১৮ ১০:৫৪374385
  • বিজেপি-তিনো-বাম-কঙ্গ ছাড়া যে আসে আসুক?
  • Fëanor | ০৯ মে ২০১৮ ১১:৫৫374386
  • ইজ ইট টু মাচ টু আস্ক ফর সাম প্র‍্যাক্টিক্যালিটি?

    শহুরে লোকজনের পঞ্চায়েত নিয়ে কোনো আইডিয়াই নেই। আবার বলি - খবরটা প্রথম করে জাগো বাংলা। সেখান থেকে এদিক ওদিক। ৪৬০০০ সীটে ভোট হবে, সিপিএমের প্রার্থী আছে (দিতে পেরেছে) ২৫-২৭০০০, বিজেপি ৩১০০০। এর মধ্যে দেওয়াল লেখা দেখে সিপিএম-বিজেপি জোটের ভিত্তি হল খান তিন চার সীট। উরিব্বাস, তাই নিয়ে এত্ত তর্ক। এই খবরটা ছড়ালে কার লাভ, কেন লাভ, সেগুলো গুলি মারো।
  • Fëanor | ০৯ মে ২০১৮ ১২:০১374387
  • পঞ্চায়েত ভোটে পুকুরের মাছ বার জলের কুয়োর রোল অনেক বেশি। গ্রামে গিয়া দ্যাখেন।
  • PT | ০৯ মে ২০১৮ ১২:২৬374388
  • যে তত্বে আশ্রয় নেওয়া হয়েছিল গোটা রাজ্যের পালা বদলের জন্য সেটা খান কয়েক সিটের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। কাজেই ভন্ডামি আর দ্বিচারিতার কথা মনে করিয়ে দেওয়াটা জরুরী। সেন্স অব প্রোপোর্শন বলেও তো একটা বস্তু আছে!!
  • j | ০৯ মে ২০১৮ ১৩:১৪374389
  • যে আসে আসুক তিনো যাক

    ব্যাস
  • এই তো | ০৯ মে ২০১৮ ১৪:০২374390
  • যে আসে আসুক তিনো যাক। বিজেপিকে নিয়ে লোকলজ্জা নিপাত যাক।
  • Fëanor | ০৯ মে ২০১৮ ১৪:০৬374391
  • না, এতে সাবস্ক্রাইব করি না। তিনো যাক অবশ্যই, আর বিজেপিও। খুব সিম্পল কথা, বুঝতে অসুবিধা নাই।
  • pi | ০৯ মে ২০১৮ ২০:০৯374393
  • এই একটা পোস্ট তৃণমূলের লোকজন করছে আর অদ্ভুত ব্যাপার, এটার কোন কাউন্টার আসছেনা!
  • pi | ০৯ মে ২০১৮ ২০:৪১374394
  • তবে এখানে কিছুজনের পোস্ট ইগ্নোর করে যে ভাল কাজ করি আজ ভুল করে পড়ে ফেলে বুঝলাম।
    যে পোস্টে তৃণ আমলে তাদের নাকের ডগায় আর এস এস এর বাড়বাড়ন্ত নিয়ে অভিযোগ, তার পরে পরেই অভিযোগ তৃণ আমলে আর এস এস নিয়ে কিছু বলা হয়না!
  • PM | ০৯ মে ২০১৮ ২০:৪২374396
  • আমিও যে আসে আসুক এর সমর্থক নয় এক্কেবারে--- একেবারে নিচের তলায় প্রান বাচাতে পারার লোকে জোটবদ্ধ হলে দোষের ও কিছু দেখি না। প্রতিবেশি ঝামেলায় পড়লে তিনো / বিজেপি/ বাম দেখে কি কেউ সাহয্য করে নাকি
  • S | ০৯ মে ২০১৮ ২১:৫১374397
  • বিজেপি চাইনা এক্কেবারে। তার থেকে দিদি কম ক্ষতিকারক। কোনো দক্ষিনপন্থী দলই কোথাও চাইনা। আজকে স্পষ্ট করে লিখে দিলাম।
  • dd | ০৯ মে ২০১৮ ২২:৩১374398
  • যে আসে আসুক তিনো, সিপিএম,লরেন পার্টী আর কংরেস না এলেই হোলো।

    নোটা পার্টীতে আপত্তি নেই।
  • sm | ০৯ মে ২০১৮ ২২:৫১374399
  • যে আছে সে থাকুক।খালি বামেরা রাজনীতি থেকে সন্যাস নিলেই ভালো।ওদের জন্য লোকসংগীত বা বাউল গানের প্রফেশন খোলা থাক।
  • pi | ০৯ মে ২০১৮ ২৩:৩৩374400
  • যাহোক, এটা পড়ে ঠিকঠাক লাগল। আশা করি এটাও কাল খবর হবে।

    Comrade Surjya Kanta Mishra’s statement. Please read the full statement. The operative parts are: immediate expulsion if any party member is found working with the BJP or TMC; two expulsions underway; support from independents to be also withdrawn if any BJP connection discovered, even if they win. The statement:

    "Our slogan in West Bengal is oust BJP-save the country and oust TMC-save Bengal."
    "Our party has publicly declared that if any of the party member maintain any contact with BJP or the enemy camp, he or she will be expelled directly according to the party constitution."

    Intentional and motivated false, baseless propaganda is being spread that the Left Parties in West Bengal are fighting against the ruling Trinamool by making an electoral understanding with BJP. Both TMC and BJP are adding fuel to this propaganda. Since 2014 they are trying for political polarisation with the means of communal polarisation. Now they are initiating false campaign against Left parties to hide whatever they have done.

    Since last four years our slogan in West Bengal is oust BJP save the country and oust TMC save Bengal. BJP is the main threat in the country and they are operating under the direction of RSS . The unit of RSS has been increased by 11 times since TMC has came to power in Bengal. They schematically want to project BJP as the main opposition in Bengal. The falsehood is being done against the Left parties to suppress this. The stories of fighting out BJP with the help of TMC or opposing TMC with assistance of BJP are being spread to mislead people. We appeal to the people not to be trapped.

    Our party has publicly declared that if any of the party member maintain any contact with BJP or the enemy camp, he or she will be expelled directly according to the party constitution.

    Immediate arrangements have also been made against two of such members . We are keeping close eye on it and if any such information is received no compromise will be made on this regard. If any of the independent member supported by party found to maintain any political relation with BJP then party will immediately detach itself with that candidate, even if he/she wins the election.

    Traditionally TMC and BJP have always maintained a smooth channel between themselves as far as switch of leadership is concerned. Immediate example is Mukul Roy. Even once a TMC leader Locket Chatterjee is now a BJP leader. But not even an example can be shown against any Left Leader of such level and stature. Strict action has been taken and will be taken if any of the party member found to be involved in any such contact.

    In the Panchayat elections where there are no candidates for Left Front or Left Front associate parties, we have appealed to the people that if any candidate contested politically against the Trinamool and the BJP, then we have to support them.

    The picture of Rama Biswas taking part in a procession in Nadia district has been completely misinformed. It is not a procession of election campaign. Villagers were organising a protest against the attack of the ruling party in a village. Being a local MLA Rama Biswas participated in the procession. Therefore participation of Rama Biswas has nothing to do with any election campaign or any electoral understanding witn enemy camp.
  • Du | ১০ মে ২০১৮ ০১:২৩374402
  • তৃণরা সাইন ও করে না কোন কিছুতে মোদীর বিরুদ্ধে। যখন মেডিয়া তিনটে সিটের দলকে বিরোধী বলে তোল্লাই দিয়ে গেলো দিনের পর দিন তখন রানী খুব খুশি ছিলেন। এখন সোজা বোমাবাজী। সুপ্রীম কোর্ট যদি রায় দেয় নমিনেশন তো কোন ছাড় ভোটটাই নেট এ দেওয়া যাবে বেশ হবে
  • Du | ১০ মে ২০১৮ ০১:২৬374403
  • যার জবাবদিহি করার কথা রাজ্যের এই পরিস্থিতিতে সে বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে আর অন্যেরা জবাবদিহি করছে।
  • cm | ১০ মে ২০১৮ ০৫:১৭374404
  • “দিদি কম ক্ষতিকারক” - পাল্লেন, এমনি করে দিদিকে আন্ডারেস্টিমেট করতে! দিদি সবার ওপরে, ওনার নীতি হল মোস্ট ডায়নামিক, ফ্লেক্সিবল। দুটি শব্দে বোঝানো যায় ব্যক্তিগত ধান্ধা।
  • PM | ১০ মে ২০১৮ ১৭:৪৫374407
  • প্রহসনটি ১৪ তরিখেই অনুষ্ঠিত হবে, হাইকোর্ট জানিয়েছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন