এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ৩৩৬৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৩627243
  • সমস্যা হচ্ছে যে USSR-এর সব ভুল প্রমাণ করার জন্য তাদের শিক্ষা পদ্ধতির নিন্দা করব। আর এই প্রেক্ষিতে ভারতের শিক্ষা ব্যবস্থাকে প্রায় ঔপনিবেশিক বলতে বলতেও ক্ষমাসুন্দর দৃষ্টিতে "এসিমিলেট" করে নেব।

    অন্যদিকে বাম সরকারের ইংরিজি তুলে দেওয়ার আলোচনাতে ইংরিজি ছাড়া পব-র শিক্ষাব্যব্স্থা যে কতটা অসম্পূর্ণ ও ক্ষতিগ্রস্ত সেটা প্রমাণ করে ছাড়ব।

    সাধে কি আর এলিটিস্ট কেজরি লেজ গুটিয়ে পালিয়ে গেল!!
  • একক | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০২627244
  • "শিক্ষা" মানে যে শিক্ষা আমরা রাষ্ট্রের কাছে দাবি করি সেটা রাষ্ট্র দেবে ক্যানো এটা নিয়ে ভাবার মনে হয় দরকার আছে। আমি বেসরকারিকরণ নিয়ে বলছিনা। সে আলাদা তর্ক। জাস্ট মোটিফ বুঝতে চাইছি। আলাদা আলাদা দেশের শিক্ষানীতি এবং এইযে সোভিএট্ শিক্ষানীতি নিয়ে যা জানছি তাতে সেই পুরনো ধারনাটাই ফিরে আসছে আবার যে কনসিউমার ক্লাসের নেচার কী তার ওপরেই দাঁড়িয়ে থাকে দেশ শুধ্ধু লোককে উচ্চশিক্ষা দেবে নাকি মোটের ওপর সাক্ষর করে ছেড়ে দেবে নাকি একদিকে পুরো অন্ধ থেকে পিরামিডের মাথা থেকে জল ঢালবে। এই কারণেই তৃতীয় বিশ্বের যা কনসিউমার ক্লাস সেই নিরিখে কখনই প্রত্যাশা করিনা যে সরকার এখানে কোনো সার্বিক শিক্ষানীতি নেবে। সিম্পলি বাজারের চাহিদা নেই।
  • hu | 12.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৪627245
  • সে-র লেখার উদ্দেশ্য USSR-এর সব কিছু ভুল প্রমাণ করা? প্রথম থেকে ফলো করেও বুঝতেই পারি নি! :o
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৩627246
  • বাজার/কনসিউমার কি আর ১৯৪৭-এ বুঝত কেউ ভারতে?
    কাছ্কাছি সময়েই স্বাধীন হওয়া চীনের লিটারেসি রেট তো দেখছি ৯২%-এর ওপরে। সেও তো তৃতীয় বিশ্বের-ই দেশ আর বাজার-ও তো বুঝল এই সেদিন।
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৫627247
  • hu-কি আমাকে বললেন? "সে"-র লেখা নিয়ে মোট্টেও এরম কিছু বলিনি।
  • hu | 12.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২২627248
  • USSR-এর শিক্ষা পদ্ধতি নিয়ে তো সে-ই লিখছিলেন। কেউই নিন্দা করেছেন বলে মনে হয়নি। তাই আপনার কথায় আশ্চর্য হলাম।
  • Sibu | 84.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩০627249
  • USSR-এর শিক্ষা পদ্ধতির সবকিছু ভুল বলা, আর কোন কোন দিক নিয়ে নিন্দা করা মনে হয় এক জিনিষ নয়। প্রথমটা সে করেন নি, এবং পিটিও সেটা বলেন নি।
  • একক | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৩627250
  • ইয়ে, মানে .............আপনার যুক্তি তা শের শাহ চালু করার আগে ঘোড়া ডাকতনা, এরকম শুনতে লাগছে। বাজার কে লোকে আলাদা করে বুঝতনা বলে বাজার নিয়ন্ত্রকের ভূমিকা নেয়নি এরকম না তো। বাজার চিরকাল ই নিয়ন্ত্রক শিক্ষানীতির। চিনে ইকনমিক মদার্নায়সেষণ আর এডুকেশন তো ওদের সেই চারটে পিলার না কি বলে তার ইন্টিগ্রাল পার্ট। এবার একটা সেন্ট্রালি প্ল্যান্দ দেশ বলতে পারে ক্লাস নাইন অবধি ইস্কুলে না গেলে পাছায় বেত মারবো। ইন্ডিয়া পারেনা। ইন্ডিয়া বেসিকালি ইংরেজ দের মডেলের লীগাসী বহন করে চলেছে। কেও সেভাবে পাল্টায় নি। এবং এরজন্যে ডান বাম কোকেই আলাদা করে খেস্তাবনা। যাইহোক, সোভিয়েত -এ ফেরা যাক।

    সোভিয়েত তার এডুকেশন রেট্ হু হু বাড়িয়েছিল বুনিয়াদী -নিম্ন বুনিয়াদী -উচ্চ সমস্ত ক্ষেত্রে। এর ফলাফল কী ? আফ্রিকায় সেউফল হয় কীনা জেনে সোভিএট্ বাসীরা কী করিল ?
    শিক্ষা মানে তো শুধু স্ট্যাম্প মেরে ছাড়া নয়। লোকগুলোর চাহিদা বাড়িয়ে দেওয়া। তার ফল কিভাবে পরেছিল ? আলোচনা চলুক।
  • Sibu | 84.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৪627251
  • আহেম। বলছিলাম কি কে শিক্ষা দেবে সে কথাটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু অন্য থ্রেডে হলে হত না?

    এখানে সে-র অভিজ্ঞতার গল্পটা শুনতেই ভাল লাগছে। তারপর কেসি আর পিটির গল্পও আছে তো।
  • একক | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৮627253
  • আমার আগের পোস্ট পিটি বাবুকে। হ্যা, এই তই টা সোভিয়েতের নীতি গুলোর দকুমেন্তেসনের জন্যই থাক। বইপত্র বা চোখে দেখা। তর্ক ইত্যাদি অন্যত্র হতে পারে।
  • Sibu | 84.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০627254
  • থ্যাংকু। ঃ-)
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৭627255
  • তাহলে এই ডকুটাও থাকে......

    almost 75% of the world's 775 million illiterate adults are concentrated in ten countries (in descending order: India, China, Pakistan, Bangladesh, Nigeria, Ethiopia, Egypt, Brazil, Indonesia, and the Democratic Republic of the Congo).

    ওসব বাজার আর কনসিউমারের শাক-পাতা দিয়ে কি নিজের দেশের ব্যর্থতার পচা মাছ ঢাকা যাবে?

    "এবার একটা সেন্ট্রালি প্ল্যান্দ দেশ বলতে পারে ক্লাস নাইন অবধি ইস্কুলে না গেলে পাছায় বেত মারবো"

    যতদূর মনে পড়ছে সুইডেনের কোন একটা সময় পর্যন্ত বাচ্ছারা স্কুলে না গেলে বাপ-মাকে জেলে ঢোকানোর একটা নিয়ম জারী ছিল।
  • ম্যামি | 69.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৯627256
  • সোভিয়েতের নীতি গুলোর মধ্যে সাম্রাজ্যবাদও পড়বে। পড়তে বাধ্য। শুধু তাই নয়, কাছের লোকেদের সন্দেহ ও অবিশ্বাসের কথাও না বললেই নয়।
  • একক | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০০627258
  • ওয়েলকাম :)
  • hu | 12.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০০627257
  • হ্যাঁ, কোন কোন দিকের নিন্দা করা আর USSRএর সব কিছু ভুল প্রমাণ করা এক জিনিস নয়। সাধারণ পাঠক হিসেবে আমার মনে হচ্ছে PT সামান্যতম সমালোচনাকেও খুব সিরিয়াসলি নিচ্ছেন। অনেক ক্ষেত্রে সমালোচনাও নয়, রজ্জুতে সর্পভ্রম - উদাঃ সে লিখেছিলেন মেয়েরা পাওয়ার স্টিয়ারিং ছাড়াই গাড়ি চালাত, উনি ভাবলেন রাশিয়ার সমালোচনা হচ্ছে। এমনটা না হলেই ভালো হয়। একক বলেই দিয়েছেন তর্ক অন্যত্র। আমি শুধু আমার 11.04-এর পোস্ট জাস্টিফাই করে গেলাম।
  • ম্যামি | 69.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৫627259
  • যেসমস্ত Marxist theorist দের বিদেয় করা হয়েছিল, তারাও সার্বজনীন শিক্ষা, বিনা মূল্যে শিক্ষা, এইসব নীতিতে বিশ্বাস করতেন।
  • PT | 213.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৫627260
  • hu
    "সে" সেরকম কোন সমালোচনা করেছেন বলে দেখতে পাইনি। বলিওনি। পাওয়ার স্টিয়ারিং থাকা না থাকা দিয়ে ভাল-মন্দ কিছুরই বিচার হয়না।

    এখনো তো USSR-এ টয়্লেট পেপার কিংবা স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়্না এসব আলোচনা শুরুই হয়নি। এইসব কথা USSR-এর কান-ঘেঁষা দেশগুলোতে নিত্যদিনের অলোচনার বিষয় ছিল আশির দশকে।

    তবে প্র্শ্ন না করে উপায় নেই। আমার 07:59 PM
    -র পোস্টিংটা দেখুন। রাশিয়ার শিক্ষাব্যব্স্থা নামক হাতির মাত্র তিনটে পা খুঁজে পাওয়া গিয়েছে-তিনটে তিন রকমের।

    শুধু "সে"-র লেখা একটি মন্তব্য সম্পর্কে প্রশ্ন রেখেছিঃ " "পরোক্ষভাবে বাধ্য করা হচ্ছে রাশিয়ান মাধ্যমে পড়াশোনা করতে। তা না করলে তুমি পিছিয়ে পড়বেই।" এটা কতটা "সে"-র মন্তব্য আর কতটা USSR-এর নীতি সেটা বোঝার জন্য।

    প্রশ্ন করা জারি থাকবে। নাহলে রাশিয়াকে বোঝা খুব একটা সহজ ব্যাপার নয়।
  • ম্যামি | 69.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৪৬627261
  • S.I. Tulpanov, Humanistic studies in the USSR (Unesco, World Survey of Education, 1963)

    "At times foreign colleagues ask how we present to the students the works and views of philosophers,
    economists, historians or representatives of the other humanities who are not Marxists: only in
    the form of criticism or an exposition of their postulates?

    Firstly, let us note that a positive exposition of one or another system does not preclude its criticism, just as criticism presupposes a knowledge of the material which is being subjected to a critical analysis.
    Secondly, there is no scientist in the world who, presenting one or another theory, would not define
    his attitude to it. Indifference with regard to the subject matter is the position of a translator, but not of a
    scientist. This we of course study (but precisely study) the conceptions of non-Marxist authors from Marxist positions

    Let be explain this by citing an example. It is known how widespread the economic theory of Keynes is in capitalist countries. Keynesians have quite strong positions in the biggest universities of the United States of America, Britain and other countries. Some practical conclusions from the economic theory of Keynes are utilized in the economic, chiefly financial policies of a number of capitalist States. Thus, this theory has gone beyond the bounds of theoretical suppositions which are completely divorced from life and therefore are Utopian and groundless, and which are not infrequently presented in university auditoriums of capitalist countries.

    Keynes' theory undoubtedly deserves study. Consequently a professor who outlines the contents of his theory, its principles and scientific arguments, analyses the actual material presented by Keynes, his main conclusions, etc. The most important work of Keynes, 'The General Theory of Employment, Interest and Money" has been translated into Russian and every student can (and a student of an economic department must) know it. Precluding crises and painful fluctuations of business activity from the life of society - all these phenomena continue to exist, etc. And lastly, we establish that many things in the theory of Keynes properly reflect the objective processes in the development of capitalism and can be utilized by us for more concrete knowledge of capitalism, its present-day phenomena, and what must be irrevocably rejected."

    http://unesdoc.unesco.org/images/0000/000013/001300eo.pdf

    .
  • ম্যামি | 69.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৫০627262
  • শেয়ার করলাম।
  • ম্যামি | 69.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৫৬627264
  • দ্বিতীয় প্যারা শেষ লাইন --Thus we of course study (but precisely study) the conceptions of non-Marxist authors from Marxist positions.
  • bratin | 122.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৪627265
  • সে র বর্ননা তাতে মিনি দির পিটি দার এবং এল সি এম দার প্রশ্ন এবং সংযোজন খুব উপভোগ করছি আর মনোযোগী ছাত্রের মতো শুনছি।
  • bratin | 122.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩১627266
  • ওহো আমি বুইতে পেরে গেছি পিটি দার চাপ কোথায়?

    USSR শিক্ষা ব্যবস্থার প্রশংসা করলে বাম আমলে ইংরেজী তুলে দেবার নিন্দা করা যাবে না। আর না হলে দুটোর উ নিন্দে করতে হবে। তাই তো পিটি দা? ;))
  • রোবু | 213.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৫627267
  • প্রিসাইজলি উলটো বুঝেছ।
  • hu | 47.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪১627268
  • রাশিয়ান মাধ্যমে পড়াশোনা করতে বাধ্য করা সম্পর্কে সে-র অবসার্ভেশনে ভুল নেই। পোস্ট সোভিয়েত জমানায় যদিও দেখতে পাচ্ছি জোর দেওয়া হচ্ছে মাতৃভাষা শেখার ওপর। কিন্তু এখনও উচ্চশিক্ষার মাধ্যম বলতে রাশিয়ান। অনেকে আছে যারা তাদের মাতৃভাষা শুধু বলতে পারে কিন্তু লিখতে-পড়তে পারে না। ইদানিং ঝোঁক হয়েছে ইংরিজি শেখার। অ্যামেরিকান মডেলে ইউনিভার্সিটি তৈরী হচ্ছে যেখানে পড়াশোনা হয় ইংরিজি মাধ্যমে।
  • ম্যামি | 69.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৬627269
  • ইউএসএসআরের ভাষা পলিসি নেশনের আইডিয়ার সঙ্গে জড়িত ছিল। রিজিয়নগুলোকে নেশন বলা হত। প্রথমে ইন্ডিজেনাইজেশন হল। মাতৃভাষার ওপরেই জোর দেওয়া হল। ত্রিশের দশকের শেষদিকে পলিসি শিফট হল। সেটাই কন্টিনিউ করল। ৫০ এর শেষে ক্রুশ্চেভ ফিউশন ইউনিটি বলায় আবার ব্রেজনেভ আবার আপত্তি করেন। কিন্তু পলিসি জারি থাকে।

    রাশানরা ওখানে সংখ্যাইয় কত? রাশানদের আয় বেশি, ফার্টিলিটি রেট কম। মোট জনসংখ্যায় তাদের অংশ বাড়তে গিয়েও বাড়ে না। ৮০র শেষের সেনসাসে রাশানদের সংখ্যা কমে ৫১ পারসেন্টে নামে।
  • ম্যামি | 69.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩২627270
  • স্ট্যালিন নিজে রাশান ছিলেন না। জর্জিয়ার লোক ছিলেন।
  • PT | 213.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৪627271
  • "রাশিয়ান মাধ্যমে পড়াশোনা করতে বাধ্য করা সম্পর্কে সে-র অবসার্ভেশনে ভুল নেই।" এই "বাধ্য" ব্যাপারটার পক্ষে একটু তথ্য চাই। অন্য অপশন কি ছিল?

    "কিন্তু এখনও উচ্চশিক্ষার মাধ্যম বলতে রাশিয়ান।"-তাতে কি সমস্যা হচ্ছে কিছু?
  • hu | 47.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০০627272
  • সমস্যা হচ্ছে বলে তো শুনি নি। আমরাও উচ্চশিক্ষা নিয়েছি ইংরিজি ভাষায়। অলটারনেটিভ ছিল না সেভাবে। বাংলাতেও যে পড়তে পারি এটা মাথাতেই আসেনি কখনও। কাজেই সমস্যা হচ্ছে বলে মনে হয়নি। তবে অনেক দেশই তাদের নিজের ভাষায় উচ্চশিক্ষা দেয়। সেই ভাষাতেই পেপার পাবলিশ হয়। তাতে তাদের আলাদা করে কি সুবিধে হয় জানি না।

    সে-র লেখা পড়ে আমার মনে হয়েছে অন্য অপশন যে ছিল না এটাই সে বলতে চেয়েছেন। সেটা ভুল হলে সে-ই শুধরে দেবেন।

    এই টইটা তৎকালীন USSR এর ডকুমেন্টেশন হয়ে থাকুক এটাই আমার একান্ত ইচ্ছা। নইলে ছোট বেলায় ইংরিজি না পড়া এবং তারপর এগারো ক্লাস থেকে ইংরিজিতে পড়তে বাধ্য হওয়া নিয়ে দু-চারটি কথা লেখা যায়, কিন্তু তাতে এই টই অন্যপথে ঘুরে যাবে। সেটা একেবারেই চাই না।
  • PT | 213.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪৪627273
  • এ নিয়ে বিস্তর কচকচি হয়েছে মাসের পর মাস ধরে অন্য টইতে। আমার মত দু এক জন ছাড়া বাকি প্রায় সকলেই মনে করেছিলেন যে তৎকালীন সরকার প্রাইমারি থেকে ইংরিজি তুলে দিয়ে ব্যাপক ভুল করেছিল এবং পারলে ভুমিষ্ঠ হওয়ার পর থেকেই ইংরিজি শেখানো উচিৎ!!

    তাই ভাবছিলাম যে USSR-এ রাশিয়ানে পড়াশুনো করতে "বাধ্য" করা সঠিক পদক্ষেপ ছিল কিনা!?
  • | 69.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৭627275
  • প্রথমেই বড় একটা :ডি দিয়ে নেই

    কেটল লজিক বা অল্টারনেটিভ প্লিডিং

    Kettle logic (la logique du chaudron in the original French) is a type of informal fallacy wherein one uses multiple arguments to defend a point, but the arguments themselves are inconsistent.

    (Kettle Logic) কেটলি যুক্তিঃ ফ্রয়েড সাহেব তাঁর 'স্বপ্নের ব্যাখ্যা' কেতাবে এই রসিকতাটি করেছিলেন। একবার একলোক তার প্রতিবেশির কাছ থেকে একটা কেটলি ধার নিয়ে ভাঙাচোরা অবস্থায় সেটা ফেরত দেন। তখন তিনি লোক বেশ কিছু 'যুক্তি' দিয়েছিলেন।

    ১. তিনি কিন্তু কেটলিটা অক্ষত অবস্থাতেই ফেরত দিয়েছিলেন। :P
    ২. তিনি যখন ধার নিয়েছেন তখনই কেটলিটা ভাঙ্গা। :/
    ৩. তিনি আদৌ কেটলিটা ধারই নেন নি। :D

    ফ্রয়েড বলেন একসাথে এই তিনটি কনট্রাডিক্টরি আর্গুমেন্ট, ব্যবহার করলে এর একটিই যথেষ্ট। কিন্তু যেটা ঘটে ফ্যাক্টস বা ডকুমেন্টস যখন কোনো নিজস্ব অবস্থান বা দুর্বলতার এগেইন্সটে চলে যায় তখন আমরা অনেক সময়ই এরকম মাল্টিপল কাউন্টার আর্গুমেন্ট তৈরি করি।

    Alternative Pleading: A pleading in the alternative sets forth multiple claims or defenses either hypothetically or alternatively, such that if one of the claims or defenses are held invalid or insufficient, the other claims or defenses should still have to be answered.

    একজন উকিল বাস এসোসিয়েশনের সভায় উদাহরণ হিসেবে গল্পটা বলেছিলেন, আসামীর বিরুদ্ধে অভিযোগ ছিল তার কুকুর আরেকজনকে কামড়ে দিয়েছে। তিনি আত্মপক্ষ সমর্থনে বললেন

    ১. দেখুন আমার আমার কুকুর কামড়ায় না
    ২. ঘটনার রাতে আমার কুকুর বাঁধা ছিল
    ৩. আপনাকে দেখে মনে হচ্ছে না আপনাকে আদৌ কুকুরে কামড়েছে!
    ৪. আমার কোনো কুকুরই নেই!

    At a late 1970s American Bar Association seminar in New York, Richard "Racehorse" Haynes gave this example: "Say you sue me because you say my dog bit you. Well, now this is my defense: My dog doesn't bite. And second, in the alternative, my dog was tied up that night. And third, I don't believe you really got bit. And fourth, I don't have a dog."

    এই থ্রেডটা একটা ঐতিহাসিক বিষয়ে কমেন্ট্রি ও ডিসকাশন (ফার্স্ট পার্সন এক্সপেরিয়েন্স ও বিভিন্ন থিওরিটিক্যাল ও আপাত বিচ্ছিন্ন ব্যক্তিগত পড়াশোনার) এর ফোরাম হতে পারত। মাল্টিপল কাউন্টার আর্গুমেন্টে যা হচ্ছে

    ১. (ক কে দায়মুক্তি দেয়া, ক এসব করে নি। এ অবশ্য ইমপ্লিসিটলি বলা হচ্ছে )

    না না, সোভিয়েত ইউনিয়নে কেউ শ্রম শিবিরে, ক্যাংগারু কোর্টের ফায়ারিং স্কোয়াডে গুলিতে সরকার সৃষ্ট দুর্ভিক্ষে মারা যায় নি। কোনো সেন্সরশিপ ছিল না, কোনো অন্তর্গত জাতির নিজের মাতৃভাষা ভুলিয়ে, রুশভাষা জোর করে চাপিয়ে দেয়া হয় নি। একাডেমিক/ ইন্টেলেকচুয়াল ফ্রিডমের কোনো ঘাটতি ছিল না।

    আর উল্টোটা কে বলেছে? এসব 'পশ্চিমা পন্ডিত'দের কথা। ব্যাটারা ডাহা মিথ্যুক, সব সিআইএ, র‍্যান্ড কর্পোরেশন আর ফোর্ড ফাউন্ডেশন পয়সা খেয়ে লিখেছে।

    কেউ যদি বই বা মুভি দেখতে রেকমেন্ড করে তবে সেটাকে রিডিক্যুল করা কেই বা গোটা পঞ্চাশেক বই বা গোটা বিশেক মুভি দেখতে পারে! যারা সোভিয়েত জমানায় সোভিয়েত মাটিতে পা রাখে নি তাদের সব পার্সেপশন, আইডিয়া ভুল।

    ২.(ক এর আলোচনায় দোষস্থালনের জন্য 'ঐতিহাসিক' ব্যাকগ্রাউন্ড হিসেবে খ কে নিয়ে আসা )

    মারা গেলেই বা কী? ওইসময়ে ব্রিটিশ-ফরাসী-ওলন্দাজ-বেলজিয়ানরা তাদের কলোনিতে কতো লোককে মেরেছে কটা লোককে মেরেছে, কতো লোক সাম্রাজ্যবাদী যুদ্ধের সময় দুর্ভিক্ষের বলি হয়েছে, কতো সেন্সরশিপ জারি করেছিল সেসব দেখবেন না? 'সেসব বড় সংকটময় সময় ছিল।

    ৩ (ক এর আলোচনায় বর্তমান ব্যাকগ্রাউন্ড হিসেবে কনট্রাস্ট হিসেবে গ কে হাজির করা)

    দেখুন এত সোভিয়েত-সোভিয়েত করে মুখের ফেনা তুলছেন এখন এই একবিংশ শতাব্দীতে দেশ x এ কতো লোক নিরক্ষর, কতো শিশু ডায়রিয়াতে মারা যাচ্ছে, কতো কলোনিয়াল হ্যাংওভার নিয়ে বিদেশী ভাষায় লেখাপড়া করছে সেসব দেখবেন না? কমপেয়ার করুন মশাই কমপেয়ার করুন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন