এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ২৫২১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • fevi | ০৪ ডিসেম্বর ২০১১ ১৯:০১632195
  • গোমেদ লিভারের ওপর কাজ করে - একটু বিষদে বলুন।

    এই চার্ট বা ছক এর একট নমুনা পাওয়া যাবে?
  • rupankar sarkar | ০৪ ডিসেম্বর ২০১১ ১৯:২২632196
  • fevi: বিভিন্ন রত্ন ( এখানে প্রবালকেও রত্ন বলা হয়) শরীরের বিন্ন অংশে কাজ করে যেমন মুক্তো (ম্ন), পলা (রক্ত) গোমেদ (লিভার ) ইত্যাদি। গোমেদ লিভারের ওপর এইভাবে কাজ করে, ধারণ করার পর তার ভেতর দিয়ে রিফ্‌র্‌যাকটেড আলো স্লিন বা চামড়াকে স্পর্শ করে, এবং সেই বিকিরণে কোনও শারিরীক মেটাবলিজম ট্রিগার্ড হয়। এর বেশী কিন্তু আমার অজানা। কিন্তু পলা, মুক্তো এই গুলোকে ঐ ভাবে অ্যাকটিভেট করা যায়না, ওদের ভেতর দিয়ে আলো পাস করেনা বলে ওদের এমন ভাবে পরতে হয়, যাতে চামড়ার সঙ্গে ঠেকে থেকে।

    আমি নিজে কখনও রত্ন ধারণ করিনা, এতে ফল খুব সামান্য। যদি কারও লিভারের সমস্যা থাকে, তো আমি উপদেশ দেব ভাল আয়ুর্বেদ দেখাতে। আয়ুর্বেদে লিভারের দারুন ওষুধ আছে।

    ছকের স্যাম্পলের কথা বলেছেন, সেটা দেখাব কি করে ? নেটে খুঁজে দেখলাম, সবই নর্থ ইন্ডিয়ান স্টাইলে। আমাদেরটা অন্যভাবে আঁকা হয়।
  • PT | ০৪ ডিসেম্বর ২০১১ ১৯:৩৩632197
  • এই চামড়ায় বিকিরণের মাধ্যমে রোগ সারানোর ব্যপার স্যাপারগুলো নিয়েই সমস্যা। রসায়ন বিদ্যা এই ব্যাপারগুলোকে আদপেই মানে না। আর চামড়ার গঠনতন্ত্র এমনই যে সেটা ভেদ করে কোন বিকিরণ অসুস্থ অঙ্গে পৌঁছতে গেলে তার অন্য ব্যবস্থার প্রয়োজন। আসলে interpretation-ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলানো উচিৎ। যেমন কিনা জ্যোতিষের ""বহু সন্তানের"" পিতা contraceptive আবিষ্কারের পরে বহু সন্তানের জনক নাও হতে পারে।
  • Bratin | ০৪ ডিসেম্বর ২০১১ ১৯:৩৫632198
  • রুপঙ্কর দা দলে আছি, কিছু ঝামেলা করতে হলে বলবেন :-))

    এটা আমার অনেক দিনের আগ্রহের বিষয়। খুব মন দিয়ে পড়ছি আপনার লেখা।
  • rupankar sarkar | ০৪ ডিসেম্বর ২০১১ ১৯:৫৬632199
  • PT অনেক কিছুই বোধবুদ্ধির বাইরে। যেমন, আমাদের রত্ন পরার আগে 'শোধন' করে নিতে হয়। পঞ্চগব্য অর্থাৎ দুধ,দই,ঘি,গোবর ও চোনা, এর সাথে জয়িত্রি জায়ফল ইত্যাদি মিশিয়ে তার মধ্যে রত্নটি ডুবিয়ে 'দোলা'তে ছত্রিশ বার দোল খাওয়াতে হবে।

    আমি এসব বুঝিনা, রত্ন সবাই পরে। সাহেবরা পরেন, ইসলাম ধর্মাবলম্বিরা পরেন ( তাঁরা অবশ্য জারকন, ফিরোজা,এইসব পাথর পরেন) কিন্তু সাহেবরা তো ক্যাটস আই, স্যাফায়ার, এমারাল্ড আমাদের মতই পরেন, কই তাঁদের তো শোধন টোধন করতে লাগেনা ?

    তবে আমি যা বুঝিনা, তা মানিও না, অবজ্ঞাও করিনা। আমি জানিনা, এইটুকু বলি। আমার একটাই মত - সবই সম্ভব।

    যুক্তিতে মানা যায়না ত তো আমিই বলছি। তবে এপিডার্মিস জোনের বাইরেও কাজ তো হয়ই। বাঙালি মহিলাদের শাঁখা/পলা/লোহা পরার পেছনে তো একটাই যুক্তি মেনস্ট্রুরাল সাইক্ল ঠিক করা, আর স্কিটজোফ্রেনিয়া আটকানো। প্লাসটিকের পলাতে অবশ্য কাজ হবার কথা নয়।

    কি করে হয় তা জানিনা, তবে জেম পরলে খানিক শরীরের ওপর কাজ করে ( ভাগ্যের ওপর কিনা জানিনা) তা দেখেছি।
  • PT | ০৪ ডিসেম্বর ২০১১ ২০:২৩632200
  • কিছু জিনিস অবশ্যই এখনো বোঝার বাইরে, কিন্তু সব কিছুই অজানা নয়। তবে এখনো অনেক জিনিষ বোঝা না গেলে ৫০০০ বছর আগের জ্যোতিষীরা কিভাবে সব বুঝতে পারত সেটা আশ্চর্যের বিষয়।

    এই সব পাথরের গঠনতন্ত্র জানা আছে এবং সুর্যের আলো তার ওপরে ফেললে কি বিকিরণ বেরোয় সেটা জানা যায় বা আছে। সেই তরঙ্গ-দৈর্ঘের বিকিরণ আদৌ চামড়া ভেদ করে শরীরের ভিতরে যাবে কিনা সেটা মাপা যায়।

    এমনকি প্রতিটি কোষও একটি আচ্ছাদন (মেমব্রেন) দিয়ে সুরক্ষিত রেখেছে প্রকৃতি - যাতে কোষের প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ বাইরে না বেরোতে পারে আর বাইরের যে কোন পদার্থ যাতে ভিতরে আসতে না পারে। কোষের ভিতরের বিক্রিয়াগুলি সুনিয়ন্ত্রিত এবং কোন একটি বিক্রিয়া ঠিক মত না হলে ব্যাপক সমস্যা হতে পারে।

    এক্ষেত্রে generalised science কাজ করবে না কেননা কোষের ভিতরের এক একটি উৎষেচকের কাজ খুব সুনির্দিষ্ট এবং এই বিক্রিয়া নিয়ন্ত্রিত করতে গেলে খুব সুনির্দিষ্ট রাসায়নিক অণুর প্রয়োজন। বাইরের থেকে বিকিরণ এসে এই জাতীয় কোন বিক্রিয়াকে বদলে দিলে তার ফল মারাত্মক হতে পারে। সমস্যা হচ্ছে এই ব্যাপারে কোন বিশেষ সিদ্ধান্তে আসতে গেলে যে পরিমাণ epidemiological study হওয়া প্রয়োজন তার কিছুই করেনি জ্যোতিষীরা। একজনের কিছু সারল বা আরেকজনের কিছু সারল না এই উদাহরণ দেখিয়ে কোন সিদ্ধান্তেই আসা যায়না বা যাবেনা।
  • rupankar sarkar | ০৪ ডিসেম্বর ২০১১ ২০:৩৭632201
  • আমি আগে বোধহয় একাধিক বার বলেছি, এই প্রক্রিয়া আমার জানা নেই। এছাড়া আমি রত্ন পরার ঘোর বিরোধী, নিজে কক্ষনো পরিনা। কিন্তু আপনার প্রতিবেদনের তৃতীয় প্যারাগ্রাফটা একটু ভুল বুঝলাম কি? সিগারেট ছাড়ার জন্য নিকোটিন প্যাচ কোথায় লাগায় ? ওটা তো একটা স্টিকিং প্লাস্টারের মত, মানে ছবিতে যা দেখেছি আর কি
  • PT | ০৪ ডিসেম্বর ২০১১ ২১:০৩632202
  • নিকোটিন একটি অণু এবং চামড়ার ভিতর দিয়ে কিছু অণু যাতায়াত করতে পারে। আর শরীরের ভিতরে নিকোটিনের সমস্ত রকমের বিক্রিয়া মোটামুটি জানা আছে। অন্যদিকে কেউ জলে ডুবে বসে থাকলেও তার শরীরের ভিতরের মোট জলের পরিমাণের কোন তারতম্য হবেনা - জলের অণুর মত ছোট অণুটিরও চামড়া ভেদ করে ঢোকার অনুমতি নেই। সব রকমের অণু চামড়ার মাধ্যমে শরীরে ঢুকলে, ইনে্‌জকশনের প্রয়োজন হত না। তাহলে ডায়াবেটিসের রোগীদের জীবন অনেক সমস্যাবিহীন হত।
  • fevi | ০৪ ডিসেম্বর ২০১১ ২১:৪৫632203
  • roopnkar দা, আপনি "আলো" বলতে কি সূর্যর আলো বলছেন? খুব চাপ দাদা। ঐ আলোর চেয়ে কম বা বেশী ফ্রিকোয়েন্সীর ওয়েভ হলে কথা ছিলো। রোগ সারাতে তার ব্যবহার-ও হয়। তবে সেখানে ন্যাচারাল ক্রিস্টাল এর ব্যবহার নেই বল্লেই চলে।

    আপনি বরং জ্যোতিষ নিয়েই লিখুন।
  • rupankar sarkar | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:০৭632205
  • খুব আনকমফর্টেবল টেরেইন-এ ঢুকতে হচ্ছে বার বার। অ্যাজ ইফ, আমি জেম থেরাপির প্রবক্তা। জল যে চামড়া ভেদ করতে পারেনা তা তো যে ভিস্তি দেখেছে সে-ই জানে। প্রশ্ন হ'লো জেম কি ভাবে কাজ করে তা আমি বিন্দু বিসর্গ জানিনা, তবে কাজ যে করে তা আমি স্বচক্ষে দেখেছি। অবশ্য যে ব্যক্তি পাঁচ আঙুলে পাঁচ আংটি নিয়ে ঘোরেন তাঁর কথা জানিনা, তবে একটা বিশেষ জেম শরীর ও কিছু ক্ষেত্রে মন(মুক্তো)এর ওপরেও প্রভাব ফেলে। আবার সেই গোমেদে এলাম। ওতে লিভার ভাল থাকে,তা দেখেছি, দীর্ঘ দিন ব্যবহারের পর। তবে কারো সিরোসিস হয়ে গেলে সারে কিনা জানিনা।

    একটা জিনিষ দেখেছি। প্রাণীজ বস্তু,পলা, মুক্তো শঙ্খ এসব ছাড়া, যাঁরা জেম কিনতে বলেন, তাঁরা খুব ভাল করে দেখে নেন, পাথরটার কাটিং এমন কিনা, যাতে একটা পয়েন্টে পুরো আলোটা কনভার্জ করছে কিনা। বিজ্ঞান অটা জানলে তো নিজেই পরতাম। আবার প্রাণীজ বস্তুকে বলেন যেন চামড়ার সঙ্গে ঠেকে থাকে। তার অনু চামড়া ভেদ করে চলে যাবে কি করে, সেটা তো একটা সলিড মাস। আমার দৌড় এতটাই
  • rupankar sarkar | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:১৯632206
  • fevi কে একটা বোকার মত প্রশ্ন করি, কিছু মনে করবেননা, মুখ্যু লোক - সূর্যের আলোর কি হীলিং পাওয়ার একেবারে নেই? হাড়ের ক্ষয় রোধ করতে vitaminD লাগেনা ?
  • rupankar sarkar | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:২৯632207
  • রিফ্‌র্‌যাকশনটাতে প্রিজমের মত কোনও এফেক্ট হয় বোধহয়, কে জানে -
  • kk | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:৪০632208
  • রূপঙ্করদা, লিখতে থাকুন। খুব ইন্টারেস্টিং লাগছে।
  • aka | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:৫৩632209
  • আমার বাবা ছোটবেলায় দেবদারু গাছ থেকে ঘুড়ি পারতে গিয়ে পড়ে গিয়েছিল। পড়ে যাবার পরে, সোজা দাঁড়িয়ে ছিল। তারপর থেকে কোমর বেঁকাতে পারত না। ডাক্তার বলেছিল আস্তে আস্তে সবটাই প্যারালিসিস হবে। আমার ছোটদাদু (দাদুর ভাই) কবিরাজী করতেন। তিনি সমুদ্রের ফেনা লাগিয়ে আর রোদ্দুরে ""ফেলে"" রেখে মাস ছয়েকের মধ্যে সুস্থ করে দিয়েছিলেন।
  • PT | ০৪ ডিসেম্বর ২০১১ ২২:৫৪632210
  • প্রিজমের বিচ্ছুরিত আলোতে কোন রোগ সারে কিনা সেটা সরাসরি পরীক্ষা করেই বোঝা যাবে।

    আমার একটা অন্য প্রশ্ন ছিল। যেহেতু জন্মসময়টা জাতকের কুষ্ঠিতে গ্রহ-নক্ষত্রর অবস্থান ঠিক করার জন্য অত্যন্ত জরুরী বিষয়, ভারতের গ্রামে গঞ্জে যে বাচ্চারা জন্মায় তাদের জন্মসময় যে ঠিক মত রেকর্ড করা হয়ে থাকে তার নিশ্চয়তা কোথায়? আর জন্মসময় ঠিক মত রেকর্ড করা না হলে কুষ্ঠিতে তার প্রভাব কতটা পড়বে?
  • rupankar sarkar | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:০৯632211
  • এক একটা লগ্ন যতক্ষণ চলে, তার মধ্যে জন্ম হলে সময়ের হেরফেরে কিছুই এসে যাবেনা। ধরা যাক একটি লগ্ন সাতটায় শুরু হয়ে সাড়ে ন'টায় পরের লগ্ন শুরু হচ্ছে। তাহলে জাতক আটটায় জন্মাল না সাড়ে আটটায় জন্মাল তাতে কিচ্ছু এসে যাবেনা।
  • rupankar sarkar | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:১১632212
  • তবে হ্যাঁ নক্ষত্রের ডিগ্রীর একটু হের ফের তো হবেই, তাতে একদম কোনও ইমপ্যাক্ট হবেনা তা বলা যায়না, তবে মেজর কিছু নয়।
  • rupankar sarkar | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:১৯632213
  • এই প্রসঙ্গে একটা ইনটারেস্টিং কথা জানিয়ে রাখি। জন্মের সময় যে নক্ষত্রগুলি আমরা রেকনিং-এ নিই, সবই আমাদের বার মাসের নামের নক্ষত্র। যেমন, বিশাখা ( বৈশাখ) জ্যেষ্ঠা ( জৈষ্ঠ) উত্তরাষাঢ়া/পূর্বাষাঢ়া ( আষাঢ়) শ্রবণা (শ্রাবণ) ভদ্রা (ভাদ্র)ইত্যাদি
  • nyara | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:২৭632214
  • ভেরি ইন্টারেস্টিং, রূপংকরবাবু।
  • pi | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:৩৪632216
  • এক শহরের সব মিলেনিয়াম বেবিদের ভাগ্য তাহলে এক ?
  • pi | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:৩৯632217
  • এই ব্যাপারটা যদি এতদিন ধরে জানাই যে গোমেদ বাহিত সূর্যরশ্মি লিভারের এনজাইমের উপর কাজ করে, তাহলে যাঁরা জ্যোতিষ নিয়ে সিরিয়াস, এগুলো নিয়ে কাজ করেন নি কেন ? এটা এক্ষপেরিমেন্ট করে দেখা তো বেশ সোজা। মেটাবলিক পাথওয়ের সব ই প্রায় জানা। ইন ভিট্রো সব এনজাইমের অ্যাকটিভিটি অ্যাসে ও করা যায়।
  • pi | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:৪৩632219
  • আমি আয়ুর্বেদের কথা বলছি না কিন্তু। আয়ুর্বেদের নানা ভেষজ বা মেটাল এক্সট্র্যাক্ট খেলে বা লাগালে কাজ না করার কথা নয়। সে নিয়ে এখন অনেক স্টাডিও হচ্ছে। আগেও কিছু হয়েছে।
    এগুলো নিয়ে হয়না কেন ভাবতে বেশ অবাক হচ্ছি। নাকি হয়েছে ?
  • rupankar sarkar | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:৪৩632218
  • সবাই বলছে 'লিখতে থাকুন' - আর কত লিখব, সেই হরোস্কোপের টই থেকে সমানে লিখে যাচ্ছি। আমার বলা তো প্রায় শেষ। অবশ্য সবকথা কি আর শেষ হয়, তবে আমি সকলকে একটাই অনুরোধ করব, - শুধু জ্যোতিষ টোতিষ নয়, যে কোনও ব্যাপারে, মনের দরজা খুলে রাখুন। যখনই বলবেন এটা হতে পারেনা, তখনই আপনি ফান্ডামেন্টালিস্ট হয়ে যাচ্ছেন। সবই হতে পারে। এনি থিং ইজ পসিব্ল। তবে হ্যাঁ ব্যাপারটা কনভিন্সিং হতে হবে।
  • pi | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:৪৬632220
  • এদিকে এটা পেলাম।

    রূপঙ্করদা, একটু দেখবেন ? এরা গ্রহ নক্ষত্র গণনাকে রিফিউট করার জন্য যে যে কারণ দেখিয়েছেন, সেগুলোতে কোথাও গলতা আছে কিনা। আপনি এগুলো নিয়ে চর্চা করেছেন, কিছু ভুল বল্লে ধরতে পারবেন হয়তো।

    http://www.astrosurf.com/nitschelm/astrology_english.html
  • rupankar sarkar | ০৪ ডিসেম্বর ২০১১ ২৩:৪৭632221
  • ও: আবার পাই এলে ? দাঁড়াও তোমার প্রশ্ন গূলোর জবাব দিই। শুধু মিলেনিয়াম বেবি কেন, বর্ন টু সেম পেরেন্টস, অ্যাট দ সেম প্লেস, আইডেন্টিকাল টুইন্স-এরো ভাগ্য আলাদা হতে পারে। একটু পিছিয়ে যাও, বলেছি। আর তোমার এনজাইম টাইম দেখছি দাঁড়াও
  • rupankar sarkar | ০৫ ডিসেম্বর ২০১১ ০০:০১632222
  • পাই তোমার লিঙ্ক পড়লাম। একমাত্র ইউরোপীয়ান সিস্টেমে অ্যাস্ট্রাল প্রেডিককশন ছাড়া, আমার মনে হয়, বাকি সব প্রশ্নের উত্তর আমার দেয়া হয়ে গেছে। ওদের জোডিয়াক সাইন মাসখানেক ধরে চলে, আমাদেরটা ঘন্টা কয়েক। তফাৎ তো হবেই, আমাদের ইকুইনক্স বা ইক্লিপটিক মুভমেন্ট অফ সান একেবারে ঠিক। পাঁজী আছেনা ? সেটা তো আসলে ক্যালেন্ডার।

    তুমি একবারটি কষ্ট করে আমার পোস্টগুলো ফালতু গ্যাঁজানো মনে করেই পড়ে দেখনা, না হয় সময় নষ্টই হবে কিছুটা
  • fevi | ০৫ ডিসেম্বর ২০১১ ০০:০৬632223
  • ভিটামিন ডি-র সিন্থেসিস হয় প্রায় আÒট্রা ভায়োলেট ফ্রিকোয়েন্সীতে। এর সাথে রত্ন-র কোনো সম্পর্ক নেই।

    প্রীজম এর গল্পটা refractive index এর। রত্নগুলোতে এর সাথে যোগ হয় anisotropy। কিন্তু তাতেও কিছু হয় না। গোমেদ যদিও isotropic

    জানালা খোলাই আছে, পর্দা ঝোলানো।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১১ ০০:১৩632224
  • ভাগ্যগণনা নিএ ডাবল ব্লাইণ্ড স্টাডি হয়েছে কিনা ই ভাবছিলাম। হয়েছে দেখলাম। জন্মসময় থেকে পার্সোনালিটি প্রেডিক্ট করা নিয়ে। যদিও রূপংকরদা বলেছেন, সবসময় তা মিলবে না, জ্যোতিষেরাও বলেছেন ৫০% টাইমে মিলবে, যেটা বাই চান্স মিলে যাবার থেকে বেশি।
    কিন্তু এক্ষপেরিমেন্টে দেখা গেছে সাকসেস রেট আরো কম, বাই চান্স মিলে যাবার থেকে আলাদা কিছু না।

    এটা নেচারে বেরিয়েছিল।

    a statistical study was very seriously carried out in 1985 in California, United States, with the agreement of forty astrologers, among the most famous. This study, which used a series of double blind tests (Carlson, S.: December 1985, "A double blind test of astrology", Nature, 318, 419-425), clearly showed in an objective way that the predictions of the astrologers only work, at the best, by pure coincidence or are, at the worst, completely erroneous: the correlation asserted and/or predicted between the position of the planets and other astronomical objects at the hour of the birth and the personality of an individual does not exist. Clearly, the scientific experiment refutes the astrological assumption.

    একটু দেখবেন ?

    http://www.nature.com/nature/journal/v318/n6045/abs/318419a0.html

    http://www.psychicinvestigator.com/demo/AstroSkc.htm


    এদিকে এটার আবার রিবাটাল ও বেরিয়েছে দেখলাম, দু জায়গায়। সেগুলো নানা অ্যাস্ট্রোলজি ব্লগে সাইটেড ও।
    : Vidmar, Joseph (2008). “A Comprehensive Review of the Carlson Astrology Experiments,” http://www.astronlp.com/Carlson Astrology Experiments.html, retrieved on 2010-08-01.,
    Ertel, Suitbert (2009). “Appraisal of Shawn Carlson’s Renowned Astrology Tests,” Journal of Scientific Exploration, (23): 2.


    কেউ এই পেলে একটু সময় করে দুটো দেখে ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ? ঋদ্ধিমান বলছিলেন না, এগুলো সহজেই প্রুভ করে দেখানো যায়।

    এগুলো এই সোসাইটি অব সায়েন্টিফিক এক্সপ্লোরেশান থেকে পাবলিশ হয় দেখলাম। এটা নিয়ে বিজ্ঞানীরা কী মনে করেন, কেউ জানেন ?

    http://www.scientificexploration.org/
  • rupankar sarkar | ০৫ ডিসেম্বর ২০১১ ০০:২৬632225
  • fevi প্রথমে। পরে pai.

    fevi: গোমেদ আইসোট্রোপিক, হীরে অ্যানিসোট্রোপিক। তাতে আমার কোনদিকে যাবার আছে? ওটা আমার বিষয় নয় তো বললাম, যা বললাম, সবই আন্দাজে। শুধু শরীরের ওপর রত্নের কিছু প্রভাব থাকে তা নিয়ে আমার সন্দেহ নেই তাও বললাম। কি ভাবে হয় কেবল সাজেস্ট করছিলাম আলোচনার খাতিরে। কিছু একটা হয় নিশ্চয়, তা না হলে প্ল্যাসিবো এফেক্ট। যে টুকু আমার জানা তার বাইরে বললে ঢিল মারা ছাড়া গতি কি?
  • rupankar sarkar | ০৫ ডিসেম্বর ২০১১ ০০:৩৬632227
  • পাই, কোন এক্ষপেরিমেন্টে ৫০% বা তার কম দেখিয়েছে? আমি স্বদেশী জ্যোতিষের কথা বলছি। এম পি জুয়েলারের দোকানের জ্যোতিষীকে ধরলে ৫% ও না হতে পারে। তাতে কী ? আমার পোস্ট ভাল করে পড়েছ কি ? সিকি বা আর একজন কে যেন বাবার অ্যাকসিডেন্ট নিয়ে লিখলেন, সেই জ্যোতিষীদের পারফর্মেন্স কেমন, সাকসেস রেটই বা কত? আমি বিদ্যেটা নিয়ে লিখছি কাল থেকে, বার বার বলছি ক্লাস টু এর ছেলে সেকেন্ডারি লেভেলের অঙ্ক করতে না পারলে অঙ্কের দোষ নয়। যাদের নিয়ে স্যামপ্লিং করা হয়, সব সময়েই তাঁরা রঙ সাইডের লোক। যে যে ব্যাপারটা হাইলাইট করতে চাইবেন, তিনি সেই স্টাট-ই দেবেন নিজের যুক্তির স্বপক্ষে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন