এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৭৫৯৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৪ জানুয়ারি ২০১৩ ১৯:০৫578002
  • ব্যান এবং কন্ট্রোলের তফাতটা আকা জানেনা। তাই একটু বুঝিয়ে দিই। ধরুন কোনো দেশে রাস্তার ধারে হিসি করা নিষিদ্ধ। তার মানে সে দেশে হিসি করা ব্যান নয়। আপনি বাথরুমে ঢুকে দিব্বি হিসি করতেই পারেন। একই ভাবে ইশকুলে বন্দুক নিয়ে ঢোকা নিষিদ্ধ মানে দেশে বন্দুক ব্যান নয়।

    বোঝাতে পারলাম কি? আমার লেখা নাই পড়লেন, যদি একটু টিভি-খবরের কাগজ পড়ার টাইম পান, দেখবেন, বন্দুক নিয়ে মূল দাবীটা ওঠে গান কন্ট্রোলের। সেটা যদি নজরে না পড়ে থাকে, তাইলে তক্কো করা চাপ।
    -------------------------------------------------------------
    ঈশান এই পোস্টটির কথা বলছিলাম। বন্দুক নিয়ে মূল দাবীটা গান কন্ট্রোলের এই ধারণাটা আদতে ভুল। একটা বড় অংশ চায় বেশ কিছু বন্দুক ব্যান হোক। বোঝা গেল? যাবে না জানি অবশ্য, ভুল স্বীকার করা সহজ নয়। জানি। থাক আমিও মুল জিনিষে ফের্ত যাই।
  • aka | ১৪ জানুয়ারি ২০১৩ ১৯:১৮578003
  • হানি সিংয়ের ঐ গানটি নিয়ে আমি কেন চরমপন্থী বক্তব্য রাখছি। রাখছি তার কারণ বর্তমান ভারত সম্বন্ধে আমার পার্সেপশন। গত কয়েক বছরের কাগজ খুলে দেখুন রোজ অন্তত একটা ঘটনা ধর্ষনের বা নারীদের প্রতি অত্যাচারের। এমনকি দুই আড়াই বছরের শিশুরাও বাদ যায় না, আজকাল। জানা নেই আগেও একইরকম ঘটনা ঘটত কিনা, নাকি মিডিয়ার বাড় বাড়ন্তে এখন শুধু বেশি রিপোর্টেড হচ্ছে, ঠিক জানি না। কিন্তু বর্তমানে আমার পার্সেপশন হল ভারতে নারীদের অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নারীদের অবমাননাকর যেকোন কিছু কড়া হাতে দমন করাই সরকারের শর্ট টার্ম গোল বলে আমার মনে হয়। কোথাও তো কন্ট্রোল করতে হবে, কেউ তো কন্ট্রোল করবে। কবে সমাজ সুশীল হবে, কবে রঞ্জনদার লেখার মতন সমাজ হবে যারা রুফ টপ রেঁস্তোরায় হানি সিংয়ের গানে নাচানাচি করবে শুধুই বিটের জন্য, তখন হানি সিংয়ের অশ্লীল গান এমনিই ফ্লপ হয়ে অতলে তলিয়ে যাবে, তারজন্য মোমবাতি হাতে অপেক্ষা করতে করতে চোখের সামনে দেখতে থাকব দিল্লির মতন এমন ব্রুটাল ঘটনা।

    আমি মনে করি না, বর্তমান ভারতীয় সমাজ হানি সিংয়ের ঐ অশ্লীল, এক্সপ্লিসিট, চূড়ান্ত মেল ডমিনেশন বা ভার্বাল অ্যাবিউজ লিরিকের জন্য তৈরি। শুধু অশ্লীলতার দায়ে হলে ক্লাসিফায়েড করলেই চলত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গানের লিরিক শুধুই অশ্লীল নয়, মেয়েদের প্রতি চূড়ান্ত অবমাননাও বটে।
  • h | ১৪ জানুয়ারি ২০১৩ ১৯:৩৫578004
  • একটু প্রসংগান্তরে, একটা কথা আমার মনে হয়, এই যে আপদের আইটেম সং, নাচ কে যদি একটা আদি বা প্রাথমিক সেকসুয়াল ফ্রিডম বলে ধরেও নি, মুশকিল হল, এই যে ক্রমাগত তার বর্ডারটা এক্সটেন্ডেড হচ্ছে। সেটা হয়তো ক্ষতি তেমোন কিছু না, দশ বছর পরে, যদি স্টেশন চত্বরের অন্ধকার ছেড়ে বাংলা পানু পত্রিকা হয়ে শপিং মলে পাওয়া যায়, বা সেক্স টয় শপ গড়ে ওঠে তাহলেও হয়্তো ক্ষতি নেই, কিন্তু মেয়েদের জন্য সম্মান অর্জন এর অন্য রাস্তা গুলো একই সাথে একই গতিতে খুলছে না। লিবারেশন কনজাম্পশনে হচ্ছে, কিন্তু অধিকারে হচ্ছে না। শীলা কি জবানি টা আর্ট কিনা তার থেকে বড় বিতর্ক হল, কেন একটা মেয়ে থানায় গেলে তার নালিশ নাও নেওয়া হোতে পারে, অসংখ্য দাদু অকারণে তাকে পোষাক নিয়ে, বাড়ি ফেরার সময় নিয়ে জ্ঞান দেবেই বা কেন।
    ব্যক্তিগত ভাবে বা মিডিয়াতে। মিডিয়া, ফিল্ম এর জগত, বিজ্ঞাপনের জগত সেল্ফ রেগুলেশন করবে না ধরে নিয়েই বলছে। হ্যাঁ সমস্ত সিনেমাতে সব মেয়ে বড় হূলো, আর আদর্শ ভারতীয় মহিলা হোয়ে গেলো বা আদর্শ পশ্চিমি লিবেরেল হোয়ে গেলো, নাই হতে পারে, কিন্তু হোয়ার ইজ দ্য স্পেস ফর ইন্ডিভিজিউয়াল গার্ল কেনো তার কাজ করে রাতে বাড়ি ফেরার অধিকার থাকবে না? সেটা কিছুতেই বাল তৈরি হোচ্ছে না।

    ছেলেরা বেসিকালি অতো খচ্চর হওয়ায়, এবোং মেয়েদের উপোরে অত্যাচার করা টাকে সব সময়ে না হলেও, অবমাননা করাটাকে পৌরুষের প্রমাণ হিসেবে ধরে নেওয়ায় চাপ হোচ্ছে।
  • riddhi | ১৪ জানুয়ারি ২০১৩ ২০:০০578005
  • পাবলিক স্পেসে ব্যান বা সেইভাবে ক্লাসিফাই করলে ঠিক আছে। এইটাই ঈশানের সঙ্গে আছি।
    আমার পয়েন্ট টা ছিল- অবমাননা ইন্স্কিকিওরিটিঃ, প্রোভোকেশান না। ব্যক্তিগত জায়গায় সবকিছুই চলতে দেয়া উচিত।
  • sosen | ১৪ জানুয়ারি ২০১৩ ২০:২৯578006
  • বাকস্বাধীনতা কোনভাবেই রুদ্ধ করা যায়না। সাহিত্যে সেন্সর, মিডিয়ায় সেন্সর শুধুমাত্র ক্লাসিফিকেশনের জন্যই। সেই জায়গাগুলো পরিষ্কার হোক। আমি বাড়িতে, হোটেলে স্যুট ভাড়া করে পাঁচটা বন্ধুকে ডেকে পর্ন দেখতেই পারি। আমার নাবালক ছেলেমেয়েকে যদি দেখাই, আমার, আমার পার্টনারের সম্পূর্ণ সম্মতি থাকলেও আমি আইনের চোখে অপরাধী। যে কোনো গান বাজনা সাহিত্যকে ঠিক কোন ক্লাসে ফেলা উচিত, এবং কোন ধরনের দর্শকের কাছে তা পৌঁছনো সীমিত করা উচিত তা ঠিক করার জন্য একটা রুল থাকার দরকার। একটা বডি থাকার দরকার। আর সেই ইনফরমেশন মানুষের, সিস্টেমের জানাও দরকার। এবার, অনেকের অভিযোগ যে সেন্সর বোর্ড ভুলভাল সিদ্ধান্ত নেয়, রাষ্ট্রের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দিলে আখেরে আমাদেরই ক্ষতি, এটাকে আমি ও সমর্থন করছি। সেজন্যই, ব্যক্তিগত জাজমেন্টের উপর বেশি নির্ভর না করে শব্দনির্ভর, ছবিনির্ভর ক্লাসিফিকেশন, আরো ডিটেইলিং অলা ক্লাসিফিকেশন ভালো। ইউ এস মোশন পিকচার্স এর রেগুলেশন এদিক দিয়ে খুবই ভালো। একদম উপরের দিকে, সেক্সুয়ালি, সেন্টিমেন্টালি এক্সপ্লিসিট বা ডিস্টার্বিং হলেও, যেটা শিল্প না শিল্প বলা যাবে না এই নিয়ে তর্ক আছে সেখানে ব্যক্তিগত জাজমেন্ট আসে। কমিটির প্রশ্ন আসে।কন্ট্রোভারসি ও আসে। হানি সিং এর গান, অজস্র ভোজপুরি সিনেমা শিল্পের সেই ক্লাসে যাবে না।

    আমার প্রশ্ন হলো, এটা তো ক্লিয়ার, যে এই গানটার কোনো ক্লাসিফিকেশন নেই, শিল্প বলতে বেশিরভাগ লোক আপত্তি জানাবেন বলেই স্বল্পবুদ্ধিতে মনে হয়, সেক্ষেত্রে এটা এবং আরো অনেক এমন মিডিয়া কোনো লাইসেন্স, কোনো প্রসিদিওর ছাড়াই মেইন স্ট্রীমে ঢুকে আসছে। এবং এই ডিসক্রিমিনেটিং ভাষা ব্যবহারকে এক ধরনের লেজিটিমেসি দিয়ে দিচ্ছে। গাল দিলে মা /বোন ধরে দিতে হবে, শহরের বুকে "সতীন কাঁটা " বলে সিরিয়ালের হোর্ডিং মহানন্দে মাথা তুলে দাঁড়িয়ে আছে, ধর্ষণের পরে/আগে চরিত্র বুঝে নিতে হবে, এই ডিসক্রিমিনেটিং কালচারের চাষে মিডিয়া ও কমিউনিকেশনের ভূমিকা কিস্যু কম নয়। বহুদিন ধরে চলছে। এই কালচারটাকে পাতি সরাতে চাই যদি, উত্সাহ না দিতে চাই, তাহলে এই মিডিয়াগুলোকে প্রসিডিওরে আনার চেষ্টা করা উচিত, না উচিত নয়?
  • Ishan | ১৪ জানুয়ারি ২০১৩ ২০:৪১578007
  • আকাকে।

    "একটা বড় অংশ চায় বেশ কিছু বন্দুক ব্যান হোক।"
    বেশ কিছু বন্দুক ব্যান আর বন্দুক ব্যান এক জিনিস নয়। বোঝা গেল? অবশ্য বোঝা সহজ নয়, সেও জানা। :)

    বাকি পরে লিখছি।
  • aka | ১৪ জানুয়ারি ২০১৩ ২০:৪৩578008
  • ঈশান নিজেরই ডেফিনিশনে নিজে জড়াচ্ছে। আমি কখনোই বলি নি বন্দুক ব্যান মানে মেলার খেলনা বন্দুকও ব্যান। অ্যাজামপশনটিও ঈশানের, খবরের কাগজ না পড়াটাও ঈশানের। ঃ)
  • riddhi | ১৪ জানুয়ারি ২০১৩ ২১:০৯578009
  • আইটেম সং প্রসঙ্গেঃ এটা নিয়ে গুরু ফেবুতে এবং অন্যত্র প্রচুর অলোচোনা চওখে এসেছে মোটামুটি একটা আর্গুমেন্ট আছে(হ-দার না, বেশ কিছু পত্র-পত্রিকায়) বলিউদি কালচার বা আইটেম সং এর নেগেটিভ রোল নিয়ে
    প্রথমত,এই ক্ষেত্রে অব্যেক্টিফিকেশান ব্যাপারটাই বকওয়াজ।(আইটেম সং এ অবজেক্টিফিকেশান তো হবেই, আর এতে খারাপ কি? ঐ গান বাদে পুরো ছবিতে কি মেয়েটার এসেন্স, অধিকার শুষে নিয়ে তাকে সেক্স অবজেক্ট বানানো হচ্ছে? তা তো না! রেপ কালচার গ্লোরিফাই করা হচ্ছে? তাও না। একদল পুরুষের অনিয়ন্ত্রিত ভোগ-আকান্খা একটা গানে, সেখানে ডমিনেশান বা কন্ট্রোল পাবেন না। শিল্পা বা বিপাশা নাচছে, তার এক্দল পুলিশ বা দেহাতি জনতা চারধ্হরে ক্ষুধার্ত ভিখিরির মত বসে অছে, টাকা ওড়াচ্ছে ইত্যাদি। এখানেই প্যারাডক্স।

    একদিকে বলব, ১) রেপ একটা হেট ক্রাইম, লাস্ট এর সাথে তার খুব ক্ষীন সম্পর্ক, তাই মেয়েদের ড্রেস ব্যাপারটাই অবান্তর, আবার ২) এই ভোগবাদ বাজে, এর পরিণতি রেপ, আইটেম সং হটাও। এই দুটো পসিজন একসাথে চলতে পারে না। আমি ১) সমর্থন করি, ২) না।
  • হেট ও লাস্টের | ১৪ জানুয়ারি ২০১৩ ২১:১৭578010
  • হেট ও লাস্টের রিলেশন নিয়ে দু-কলি হবে নাকি?
  • Ishan | ১৪ জানুয়ারি ২০১৩ ২১:১৯578012
  • তক্কো করে লাভ নেই। চকোলেট বোম ব্যান মানে শুধু বুড়িমার চকলেট বোম ব্যান নয়। এটা অতি অবশ্যই আমার অ্যাজামশন। সেটা যথেষ্ট যুক্তিসঙ্গতও মনে হয় আমার। আকা অবশ্য অন্যরকম ভাবতেই পারে। বোফর্স ব্যানকে কামান ব্যানের সঙ্গে এক করে দেখতেই পারে। সে হল বাকস্বাধীনতা। যেমনই হোক, আমি তার পক্ষে। :)

    কিন্তু এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। সময় পেলে বাকিটা নিয়ে দু পয়সা দেব।
  • aka | ১৪ জানুয়ারি ২০১৩ ২১:৩২578013
  • আচ্ছা তার মানে ঈশান বন্দুক ব্যান বলতে মেলার খেলনা বন্দুক ব্যানও বোঝে তাইতো?

    তার মানে ঈশান যখন বলে আমেরিকায় বন্দুক ব্যান হচ্ছে না হচ্ছে বন্দুক কন্ট্রোলের কথা। কাগজ পড়লেই জানা যাবে। তার মানে নিশ্চয়ই ঈশান বলতে চাইল আমেরিকায় কোন বন্দুকই ব্যান হচ্ছে না। সেটাই দেখালাম শুধু মাত্র। আমারও আর কিছু বলার নেই, শুধু লজিকাল ও কোহেরেন্ট যুক্তির নমুনাটা দেখলাম আর কি। ঃ)
  • ladnohc | ১৪ জানুয়ারি ২০১৩ ২১:৫০578014
  • আইটেম সং-এর জায়গায় নেকেড্-মুজ্রা চলবে রিদ্ধিমান বাবু?
    সেখানেও তো সীতা বা সবিতা নাচে, আর একদল দেহাতি জনতা চারধারে ক্ষুধার্ত ভিখিরির মত বসে, টাকা ওড়ায়!
    তখন আপনার পজিশন টা কি হবে?
  • ladnohc | ১৪ জানুয়ারি ২০১৩ ২১:৫৫578015
  • আর কিছু পার্টিকুলার গান(GUN) ব্যান মানে যেমন সব গান ন​য় .....
    তেমনি একটা পার্টিকুলার গান(SONG) ব্যান মানে সব গান ন​য় এটা বুঝতে মামুর প্রবটি কি সেটা বুঝলাম না!
  • riddhi | ১৪ জানুয়ারি ২০১৩ ২১:৫৬578017
  • আমার পজিশন টা ঐ জনতার সামনের সারিতে হবে। আপনার?
  • pinaki | ১৪ জানুয়ারি ২০১৩ ২১:৫৬578016
  • ওরকমভাবে রেপকে শুধুমাত্র হেট ক্রাইম বা শুধুমাত্র লাস্ট রিলেটেড ক্রাইম - এদুটোর কোনোটাই ডিটার্মিনিস্টিক ভাবে বলা যায় কি?
  • ladnohc | ১৪ জানুয়ারি ২০১৩ ২২:০৪578018
  • মুভিতে আইটেম সং ন্যাকেড-মুজ্রা দ্বারা প্রতিস্থাপিত হল সেক্ষেত্রের কথা বলছিলাম....... :)
  • dd | ১৪ জানুয়ারি ২০১৩ ২২:১০578019
  • আমার ক্যামন একটা খেই হারিয়ে গেছে।

    কেউ একজন এই টইএর একটা সামারি করে দিলে বুঝতে সুবিধে হোতো।

    এক্ষেল শীটেও করতে পারেন। একদিকে বড়ো বড়ো নামগুলো দিলেন অন্যদিকে মেইন পয়েন্টগুলো লিখলেন। এক থেকে পাঁচ পর্যন্ত্য (১=ফোঁস ফোঁস করে চিৎকার করে এগ্রী করে,২ = এগ্রী করে কিন্তু একটু খুঁতখুতুনি আছে, আছেই। ৩= বেশ ভ্যাবলা মার্কা পসিশন। কোহেরেন্টলি কইতে পারছে না।৪ +একটো ডিসকাউন্ট দিয়েতবেই ডিসেগ্রী করে।৫= শুনলেই চটে কাঁই।) এরম একটা থাকলে মানুষের সুবিধে হোতো।

    পিপিটি চাই না।
  • riddhi | ১৪ জানুয়ারি ২০১৩ ২২:২০578020
  • ladnoch সমর্থন করব তো।
    @পিনাকী,
    একটা রেপের প্রসেসে কি কি চলে বলা মুস্কিল। কিন্তু ইনিশিয়াল ট্রিগার টা কি সেটা নিয়ে হয়্তো পরিশ্কার বলা যায়। অনেক ক্ষেত্রেই সেটা হেট, কন্ট্রোল।

    অন্যদিকে আমাদের টিপিইকাল আড্ডা দেখুন। সেখানে আশেপাশের মেয়েদের নিয়ে যৌন ফ্যান্টাসির কোন লিমিট থাকে না। যারা এগুলোতে বেশী মজে, তাদেরকে আমরা মজা কারে 'পার্ভার্ট, থারকি,' ইত্যাদি বলি। তাদের সাথেও ক্থা বলে দেখেছি, রেপ নিয়ে। এরাও বলে রেপের চিন্তায় তাদের ঐটা দাউন হয়ে যায়। এর কারণ সিনেমায়, আশেপাশে, কন্সেন্সুয়াল সেক্সের সুবিধেই তারা এততাই কন্ডিশান্ড যে হেট বা কন্ট্রিওলের মোত্ট্ভেশান না থাকলে তারা এটাকে ইন্স্তিন্ক্টিভলি রিজেক্ট করে।

    একবার ভেতরে ঢুকে গেলে কি চলে সেটা বলা মুস্কিল। আমাদের এক বন্ধু র ডিপিসির হার্ডার প্রবলেম না পারলেই, হাত টা ওখানে চলে যেত। তারপরে ফ্যান্টাসি ঈ; আসলেও আসতে পারে। কিন্তু ডিপিসি নোংরা করার ইনিশিয়াল ট্রিগার টা হল হেট।
  • ladnohc | ১৪ জানুয়ারি ২০১৩ ২২:২৪578021
  • রঞ্জনবাবু,
    আপনিয যে বর্তমান প্রযন্মের মহিলার কথা বলছেন, যারা পাঁচ্তারা রেস্তেরার ছাদে মাল্-টাল খেয়ে হানির তালে টাল খাচ্ছেন, তারাই কী সমগ্র?
    আপনিও আপনার গল্পে তার কাহিনী লিখলেন যে গ্রে-এরিয়ার বাইরে;
    যদি সব মহিলা ওই গুটি ক​য় উদাহরনের মতো হতো তাহলে হানির গান নিয়ে কোনো বিতর্ক আসতো কি?
  • ladnohc | ১৪ জানুয়ারি ২০১৩ ২২:২৭578024
  • *প্রজন্ম :) টাইপো
  • ladnohc | ১৪ জানুয়ারি ২০১৩ ২২:২৭578023
  • *প্রজন্ম :)
  • riddhi | ১৪ জানুয়ারি ২০১৩ ২২:৪১578025
  • আমার সবার আগে প্রশ্ণ রন্জন দার সাথে আলাপরত ঐ 'নতুন প্রজন্মের' মহিলা'টিকে নিয়ে। একেবারে প্রথম দিকে রন্জন দা লিখলেন্যে মহিলার বক্তব্য হানি (দ্য গায়ক) পাতে দেবার যোগ্য না। তারপর আজকে বলছেন, হানির গান শুনে ঢেই ঢেই করে নাচলাম। কি ইনকন্সিস্টেন্ট মহিলা!

    রন্জন দা, এই নতুন প্রজন্মের মহিলাদের কথাই একদম কান দেবেন না। আপনাকে বোকা বানাচ্ছে।
  • ranjan roy | ১৪ জানুয়ারি ২০১৩ ২৩:২৪578026
  • নতুন প্রজন্মের মহিলাটির সঙ্গে বিমর্শঃ শেষ অংশ
    -----------------------------------------------------------
    [ মহিলাটির সঙ্গে বিমর্শ শেষ করার আগে কিছু ডিঃ
    @রিদ্ধি,
    এক
    মহিলার বক্তব্য ইনকনসিস্টেন্ট হতেই পারে। তর্কের ঝোঁকে আমিই কি সারাক্ষণ কন্সিস্টেন্সি ধরে রাখতে পারি? কিন্তু, মহিলাটি ওনার মোবাইল থেকে সেভ করা গান গুলো শোনালেন। একটাও হেট স্পীচ নয়, অশ্লীল নয়, মানে ওনার মোবাইলে যেগুলো ছিল। খেয়াল করুন মাল খেয়ে ধেই ধেই করে নাচার গান আর ঘরে বসে স্থির মস্তিষ্কে এনজয় করার গান কি কখনো এক জনরের হয়? উনি প্রথম বক্তব্যটি রেখেছিলেন সেই গানটির সম্বন্ধে যেটায় এক নারীকে জুতো মারার কথা বলা হয়েছে। যেটার লিরিক পড়ে আমারই হানি সিংকে জুতো পেটা করার ইচ্ছে হয়েছে বলে আগে লিখেছি।
    দুই, আগে কেউ এই টইয়েই হানি সিং এর অ্যালবামের বিশাল সাল তারিখ সহ লিস্টি দিয়েছেন। যাতে উনিও বলেছেন যে শুধু গোণাগুনতি কয়েকটা গান অমন ভায়োলেন্ট বা জেন্ডার বায়াসড্‌। মহিলাটিও তাই বলছে।

    @ ladnohc,
    এক, আমি কোথায় বলেছি যে ওই টাল-মাটাল মহিলাই সমগ্র? বরং দ্বিতীয় কিস্তিতে ওই পরিবেশের ছবি এঁকে এটাই বোঝাতে চেষ্টা করেছি যে উনি এক ক্ষুদ্রাংশের প্রতিনিধি। কিন্তু দিল্লি-গুড়গাঁওকেন্দ্রিক এই ক্ষুদ্র জনতাই হানি সিংয়ের গান শোনে। আপনি -আমি নামও শুনিনি। আর গ্রামের লোকও না, হিন্দিবলয়েও না। ওদের নিজস্ব হানি-সিং ভার্শন আছে, ভোজপুরি-হট সং গোত্রের। যার কথা একক ও আমি আগেই বলেছি।
    দুই, আপনি ঠিক বলেছেন। সব মহিলা ওরকম নয় বলেই তো বিতর্ক।
    @ T,
    "টোটাল ধাপ্পা!"
    নাঃ, ওটাই ওই মেয়েটার পার্সেপশন!
    ভুল হতেই পারে, অন্ততঃ আমাদের চোখে, কিন্তু ধাপ্পা অর্থাৎ জেনেশুনে "মিথ্যাচার"? কদাপি নয়।
    আমাদের বাঙালী বুড়োদের বাই-পোলার ক্লাসিফিকেশনের দায়ে অভিযুক্ত করা 'অতিসরলীকরণ'? আমারও তাই মনে হয়। আমি নিজেকে অমন সরল ভাবতে রাজি নই, শুনে বেশ রাগ হয়েছে। বয়েস কম হলে ওর কান মূলে বলতাম-' পাকা মেয়ে কোথাকার!'
    কিন্তু 'প্রগ্রেসিভ' দেখানোর চেষ্টা? না বোধহয়। কারণ, মেয়েটি কোলকাতার বাঙালী নয়। লোককে প্রগ্রেসিভ/ রি-অ্যাকশনারি বলে দেগে দেয়াটাই তার চোখে 'অতিসরলীকরণ'। মার্ক্সবাদ তার চোখে আরও হাজারটা বাদের মধ্যে একটা মাত্র। তার কোন দায় নেই অন্যের চোখে প্রগ্রেসিভ সাজার।]

    কফি ব্রেকের পর ফের কথাবার্তা শুরু।
  • T | ১৪ জানুয়ারি ২০১৩ ২৩:৪৭578027
  • এই রে, গন্ডগোল। আরে "টোটাল ধাপ্পা" ঐ মহিলার যুক্তি ইত্যাদিকে বলেছি। আপনি মিথ্যাচার করছেন বলতে চাইনি। অমন মনে হয়ে থাকলে দুঃখিত। :(
  • T | ১৪ জানুয়ারি ২০১৩ ২৩:৪৯578028
  • ওঃ আবার ছড়িয়েছি। আপনি নয় "উনি"।
  • ranjan roy | ১৫ জানুয়ারি ২০১৩ ০০:০৮578029
  • মহিলাঃ কি কাকু? মাথা ঠান্ডা হয়েছে?
    আমিঃ মাথা আমার ঠান্ডাই ছিল। কিন্তু হানি সিংয়ের লিরিকের চোটে কান ভোঁ ভোঁ করছে। যাকগে, তুমিও লাইনে এসেছ। এটা তো মানলে যে যেকোন কমিউনিটিতে তাদের কিছু নিজস্ব নিয়ম কানুন থাকবে, সেটা সমাজের মেজরিটির সমর্থিত/নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে।
    মহিলাঃ সে তো ক্লাবের ড্রেসকোড থেকে সব ব্যাপারেই হতে পারে, এটা তো স্বতঃসিদ্ধ। এ নিয়ে বিতর্কের কী আছে ? আর আপনিই বা হঠাৎ এত হাসি হাসি মুখ করে তাকাচ্ছেন কেন?
    আমিঃ খুশি হওয়ার কারণ আছে। তাহলে কোন কমিউনিটির মেজরিটি সদস্য যদি কোন গান ব্যান করতে চায় তাহলে তারা তাদের নির্বাচিত বা চয়নিত প্রতিনিধির মাধ্যমে ব্যান করতে পারে?
    মহিলাঃ আর কোন সদস্য সেই ব্যান না মানলে?
    আমিঃ তাকে সেই কমিউনিটি থেকে বহিষ্কার করতে পারে? তার হুঁকো-নাপিত বন্ধ করে দিতে পারে? কি হল? বাক্যি হরে গেল?
    মহিলাঃ না কাকু! আমি ভাবছি পারবে না কেন? করছে তো! আপনি যা যা বললেন সেগুলোই তো 'খাপ পঞ্চায়েত' করছে। তাহলে বেশ করছে?
    আমিঃ না না। খাপ পঞ্চায়েত খুব খারাপ, ওদের সমর্থন করছি না।
    মহিলাঃ কেন খারাপ? খাপ আর খারাপের মাঝখানে তো শুধু একটা 'রা' এর তফাৎ।
    আমিঃ শোন, খাপ পঞ্চায়েত ওদের নির্দেশ না মানলে মেরে ফেলে। জীবন নেয়ার অধিকার শুধু রাষ্ট্রের আছে, ব্যক্তির নেই। খাপেরা কোন আকাশে থাকে না। তারা ভারত রাষ্ট্রের অংশ। তারা ভারত রাষ্ট্রের ব্যব্স্থার পুরো সুবিধা এনজয় করে। অসংখ্য ট্যাক্স পেয়ারের পয়সায় উপলব্ধ পরিকাঠামোর সুবিধে। খালি অধিকারের ফয়দা নেবে আর কোন দায়িত্ব পালন করবে না-- এটা হয় নাকি?
    মহিলাঃ কী সেই দায়িত্ব?
    আমিঃ সংবিধানকে মেনে চলার দায়িত্ব। খপ জমির ব্যব্স্থা করতে পারে। পুকুরের জল, রাস্তার বিজলী বা স্কুলের ফী নিয়ে অনেক কর/করবে না গোছের নিয়ম বানাতে পারে। কিন্তু এমন কোন নিয়ম বানাতে পারে না যা সংবিধানের কোন ফান্ডামেন্টাল রাইট বা কোন স্বীকৃত নীতির পরিপন্থী।
    মহিলাঃ কেয়াবাৎ, ! ওয়াহ্‌ ! ওয়াহ্‌ ! বাহ্‌ কাকু, বাহ্‌ !
    আমিঃ হলটা কী?
    মহিলাঃ কিছু না, এবার আপনিও হানি সিং এর গান ব্যানের দাবি তুলে খাপ পঞ্চায়েতের দলে সামিল হলেন।
    আমিঃ এই দাবি তুলে আমি কোন ফান্ডামেন্টাল রাইট্‌সের বিরুদ্ধাচরণ করেছি।
    মহিলাঃ বাক ও মতপ্রকাশের স্বাধীনতার।
    আমিঃ বিলকুল বকোয়াস! বলতে বাধ্য হচ্ছি তোমরা স্বেচ্ছাচার ও স্বাধীনতার তফাৎ বোঝ না। ওই অশ্লীল গানটি আমি ঘরের বাচ্চাদের সঙ্গে বসে শুনতে পারব? তোমার সঙ্গে বসে শুনতে পারব? এ নিয়ে কিছু বলতে পারব না?
    মহিলাঃ কাকু, ১৯৬৯ এ আপনার বয়েস কত ছিল?
    আমি ঃ সে জেনে কি হবে?
    মহিলাঃ আরে বলুন না!
    আমিঃ১৯ বছর।
    মহিলাঃ মার কাছে শুনেছি তখন পূজোর সময় আরতি মুখার্জির একটি গান পূজো প্যান্ডেলে বাজানো হয়েছিল যার কথাগুলো ছিল" লজ্জা! মরে যাই একি লজ্জা!"
    দেশ-যুগান্তর-আবাপ'তে রিভিউয়ে লেখা হল যে গানটাতে আরতি কে দিয়ে যেভাবে 'লজ্জা' শব্দটি উচ্চারণ করানো হয়েছে তাতে শুনলে মনে হয় যে কোন নবযুবতী তার প্রণয়ীর হাতে প্রথম বসন খুইয়েছে। এটাও লেখা হয়েছিল যে এই গান বাড়িতে সপরিবারে একসাথে বসে শোনা যাবে না। কি ? মনে পড়ছে? নাকি ভুলে গেছেন?
  • ranjan roy | ১৫ জানুয়ারি ২০১৩ ০০:১২578030
  • @T,
    আমি ঠিকই বুঝেছি। আমিও তাই বলেছি যে মহিলাটি মিথ্যাচার করেন নি। যেটা ওনার পার্সেপশন উনি তাই বলেছেন, সেটা ভুল হতেই পারে। ওনার খন্ডিত-দর্শনে যা মনে হয়েছে আর কি? মহিলাটি সবজান্তা হবেন আর সবকিছু ঠিক ঠিক বলবেন তা হয় নাকি? তাহলে তো বিমর্শই হয় না।ঃ)))
  • ranjan roy | ১৫ জানুয়ারি ২০১৩ ০০:৫১578031
  • আমিঃ এখন মনে পড়ছে।
    মহিলাঃ আরও আছে। ১৯৬৮তে আশা ভোঁসলের পূজোর রেকর্ড। তাতে আশা আধো আধো স্বরে কাউকে বলছেন, " এই, একটু এদিকে এস, এসো না। কথাটি শোন, শোন না, প্লীজ!" তারপর উনি সেই পুরুষটিকে অনুযোগ করছেন যে ওনার মৌচাকে জমে থাকা মধু কেন ও নিচ্ছে না ইত্যাদি।
    খবরে বেরল যে একটি মেয়ে থানায় নালিশ করল --কিছু ছেলে রোজ স্কুল যাবার পথে ওকে অশ্লীল গান শুনিয়ে জ্বালাতন করে। যখন বড়বাবু ওদের জিগাইলেন যে ভদ্দরলোকের ছেইল্যাদের একি ব্যভার! ওরা বাড়ি থেকে লং প্লেয়িং রেকর্ডটি এনে থানায় বাজিয়ে সবিনয়ে বলল যে গানটি আশাজী গেয়েছেন এবং রোজ প্যান্ডেলে বাজানো হচ্ছে। তাহলে ওদের কী দোষ?
    আমিঃ বুঝলাম। কিন্তু তাতে কী? অশা-আরতির সঙ্গে হানি সিংয়ের গানের তুলনা?
    মহিলাঃ আছে। পার্সেপশন! সেই সময়ের, মানে ৪৪ বছর আগের পার্সেপশনে খবরের কাগজের এবং একটি মেয়ের চোখে ওগুলো অশ্লীল এবং পুলিশে নালিশ যোগ্য গান ছিল।
    আমিঃ ধেত্তেরি! তাতে আমার কী?
    মহিলাঃ অনেক কিছু। তখন আপনি কী করেছিলেন? ব্যান করার দাবি জানিয়েছিলেন? নাকি বড়দের সঙ্গে বসে অনুরোধের আসরে ওই গানগুলো চকচকে চোখে শুনছিলেন?
    আমি ঃ কোনটাই না। গান শুরু হলে হয় রেডিওটা বন্ধ করে দেয়া হত, নয় বড়রা আসর ছেড়ে চলে যেতেন।
    মহিলাঃ এই তো চাই! সেন্সর! সেল্ফ রেগুলেশন।
    আমিঃ ও! তাহলে তোমাদের পরিকল্পিত দুনিয়ায় সেন্সর থাকবে? ব্যান থাকবে? মেজরিটির ইচ্ছার মর্য্যাদা থাকবে? আমি তো এতক্ষণ অন্যরকম ভেবেছিলাম,
  • a x | ১৫ জানুয়ারি ২০১৩ ০০:৫৯578032
  • ধুত রঞ্জনদা, কেন শোনা যাবেনা হানি সিংএর গান বাচ্চা, বাবা-মা'র সাথে বসে? রেপ, বলাৎকার এই শব্দগুলোর জন্য? যৌন-ইঙ্গিতের জন্য? তাই যদি হয়, আপনি যদি গানের বিরোধিতা করেন, সেটা কি ঐ যৌন-ইঙ্গিত, বা শব্দগুলোর জন্য করছেন? আপনি নিজেই তো মহিলার কাছে আপনার পজিশন পরিষ্কার করছেন না, তাই ব্যপারটা একই বিন্দুতে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে।

    আর এইটে কি আপনিই কইলেন? "জীবন নেয়ার অধিকার শুধু রাষ্ট্রের আছে, ব্যক্তির নেই। "
  • প্পন | ১৫ জানুয়ারি ২০১৩ ০১:০০578034
  • দে'কেঃ তস্লিমা বা রুশদি লোকে "ঠিকঠাক" পড়েনি বলেই তো আরো মুশকিল নয় কি? মানে সরকার ব্যান করেনি বলে লোক খ্যাপানো তাতে আরো সহজ নয় কি?

    কোশ্নটা কিন্তু এখনো ভ্যালিড। রুশদি, তস্লিমা আর ওয়াইসি তিনজনকেই ব্যান করা রাষ্ট্রের উচিত কি উচিত নয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন