এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৩৮৫ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.*.*.* | ২৭ মার্চ ২০১২ ২৩:৫৩528992
  • ইউনিয়ন কার্বাইডের সমালোচনা না থাকার কারণ তো শিবুদার লেখাতেই পষ্ট পাই :-)))

    যেমন, কাশ্মীর প্রসঙ্গে একজন ভারতীয় ছাত্রের লেখা আর পাকিস্তানি ছাত্রের লেখায় দৃষ্টিভঙ্গীর তফাৎ থাকবে নিশ্চয়ই।
  • aka | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:০৭528994
  • ইউনিয়ন কার্বাইড পড়ানো হয়, প্রবল ভাবে পড়ানো হয়, ল ক্লাসে, এথিকস ক্লাসে। তাতে ইউনিয়ন কার্বাইড, এনরনদের ক্যাট - কমন আমেরিকান টিন এজাররা - তুলোধোনে, প্রফেসররাও ধোনে।
  • tatin | 117.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:১১528996
  • আমার পয়েন্টটা ছিল, বিদ্যে বোঝাই বাবুমশাই বানানোর যে পদ্ধতি, যা নিয়ে গত দুশতক লোকে খিস্তিয়ে যাচ্ছে, সেটাও ফেলে দেবার মতন নয়। আমেরিকা আর ভারত কম্পেয়ার কারে আমার সেটাই মনে হয়েছে।
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:১১528995
  • ওরে পাই, থ্যাংকসি্‌গভিংএর এই ইতিহাস স্কুল লেভেলে পড়ানো হয় কি না সেইটা জেনে নিয়ে বলব :-)

    আমি নিজে ট্রেইল অব টিয়ার্স সম্পর্কে কি ভাবে জেনেছি বলি। আমাদের ইউনিভার্সিটির হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে একটা প্রোজেক্ট করা হয়েছিল চার বছর আগে - প্রোজেক্টের নাম ভুলে গেছি। নেটিভ ইন্ডিয়ানদের মধ্যে যারা এখন বিভিন্ন ক্ষেত্রে সফল, তারা এসে টক দিয়েছিল। বেশ কিছু মুভি দেখানো হয়েছিল। আর একদিন বাসে করে ফোর্ট মিশেলে নিয়ে যাওয়া হয়েছিল। আমিও গেছিলাম। সেখানে নেটিভ ইন্ডিয়ান ফুড রান্না করে খাওয়ানো হয়েছিল, ট্রেইল অব টিয়ার সম্পর্কে দুজন প্রফ টক দিয়েছিলেন, আর বেশি কিছু বই বিক্রি হয়েছিল। আমি দুটো বই কিনেছিলাম, দুটৈ নেটিভ ইন্ডিয়ানদের লেখা, অত্যাচারের ইতিহাস। যাঁরা টক দিয়েছিলেন, তাদের মধ্যে একজন একথা উল্লেখ করেছিলেন যে নিজেদের সঠিক মূল্যায়নের জন্যে সঠিক ইতিহাস জানা প্রয়োজন। এইটা আমার ভালো লেগেছিল।
  • Siddhartha | 131.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:১৩528997
  • তবে আম্রিগা নিয়ে আলোচনায় পাব্লিক একটা কমন মিসটেক করে। স্টেট আর গবে্‌হ্‌মন্টকে গুলিয়ে ফেলে। সেটা করা উচিত না।

    আম্রিকান গভমেন্ট বালছাল, স্পেসালি ফরেন পলিসি।

    স্টেট খুব ভাল। কানাডা বা স্ক্যান্ডানেভিয়ান কাϾট্রগুলোর মত না হলেও ভাল। আমরা স্টুডেন্ট থাকার সময় কত-কত ডেমনে্‌স্‌ট্‌রশন করেছি, ইউনিভার্সিটির অথরিটির বিরুদ্ধে ক্যাম্পেন করেছি। কিচ্ছুটি বলেনি।
  • Siddhartha | 131.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:১৮529000
  • তবে ফ্রিডম অফ স্পীচ বা নিজেদের ইতিহাস জানার একতা লিমিট রাখে স্টেট। সেটা পেরোলেই ফিঙ্কেলস্টাইন বানিয়ে দেওয়া হয়।

    আবার ফিঙ্কেলস্টানকে নিয়ে চেচামেচি বা তাকে সম্মান জানানোটাও স্টেট-ই করে।

    এই বহু-বর্ণের বৈচিত্রের জন্য আম্রিগাকে ভাল্লাগে। মানে স্টেটকে।
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:১৮528999
  • অংকও স্কুলে লেভেলে যেটুকু শেখানো হয় খুব ভালো করেই শেখানো হয়। তবে সব স্কুল ভালো হয় না, সব ছাত্রও ভালো হয় না। সবার অংক ভালো লাগেও না। দরকারই বা কি??

    এবার উল্টোদিকে, আমাদের দেশে একটা ধারণা আছে পড়াশুনোয় ভালো মানেই তাকে অংকে ভালো হতে হবে, আর অংকে ভালো মানেই সে পড়াশুনোয় ভালো। আমেরিকাতে, সৌভাগ্যবশত, লেখাপড়া ভালো করার ধারণা এতটা সংকীর্ণ,মানে অংককেন্দ্রিক নয়।
  • Sibu | 74.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:১৮528998
  • ইউনির ছাত্তরদের ডেমোতে কিছু না বলার নমুনা:


    http://dept.kent.edu/sociology/lewis/lewihen.htm

    On May 4, l970 members of the Ohio National Guard fired into a crowd of Kent State University demonstrators, killing four and wounding nine Kent State students.





    ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া - ডেভিসে ছাত্রদের ওপর বিনা প্ররোচনায় পেপার স্প্রে করার দৃশ্য।
  • Siddhartha | 131.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:২২529004
  • সেজন্যৈ তো বললাম, অন্য সাবজেক্টের কথা জানি না, কারণ আমি তো আমার সাবজেক্টের কথাই বলব।

    অঙ্কতে/স্ট্যাটিস্টিক্সে বিশেষ কিছু শেখায় বলে তো মনে হয়না। ছেলে-মেয়েগুলো খাটে, সেটা ঠিক।
  • pi | 128.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:২২529003
  • ইউনিতে তো হয়। আমিই তো বল্লাম। আম্রিগা নিয়ে বহু কিছু জিনিস, যেগুলো এখানে বলি বলে কেউ কেউ খচে যান, সেগুলো এখানে কিছু কোর্সে এখন পড়ানো হয়। এবং এঁরা আফশোসও করেন, এগুলো নিয়ে স্কুল লেভেলে অ্যাওয়ারনেস তৈরি করা হয়না বলে।

    সম্ভব হলে এই ডিভিডি সেট টা দেখে নিও। লাইব্রেরীতে পাবে হয়তো।

    http://newsreel.org/video/UNNATURAL-CAUSES

    একটার অল্প কিছু অংশ ইউটিউবে পেলাম।



    ঐ সাইটেও কিছু excerpts আছে। দেখো।
  • aka | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:২৩529005
  • উফ সিদ্ধার্থ খুব কম কথায় সামারাইজ করে দিয়েছে।

    এক্সট্রীম কথা কয়ে যাই, আমেরিকান স্টেট মার্ক্সের সমাজতন্ত্রের রূপকথার বাস্তব রূপ।

    (প্রমাণ চাহিবেন না, ইহা একটি কনজেকচার)। :))
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:২৫529006
  • আন্ডার গ্র্যাড লেভেলের ব্যপারটা তো এলসিএমদা বলেই দিয়েছে।

    গ্র্যাড লেভেলে কিন্তু অংক জানে না অথচ সায়েন্স পড়তে এসেছে এমন আম্রিগান স্টুডেন্ট পাওয়া যাবে না :-(
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:২৮529007
  • হ্যাঁ স্কুল লেভেলে কিন্তু ইতিহাসের সিলেবাসে অনেক পরিবর্তন হয়েছে গত পনেরো বছরে। রেসিজম নিয়ে এখন অনেক নিচু ক্লাস থেকেই আলোচনা শুরু হয়। বল্লাম না আমার ছেলের ক্লাসেই আলোচনা হয়েছে? এই ব্যপারটা, আমার বন্ধুর কাছে শুনেছি, সে যখন স্কুলে পড়ত তখন ছিলই না।
  • pi | 128.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:৩০529009
  • তবে আমার যেটা ভাল লাগে, আগেও বলেছি, ফ্লেক্সিবিলিটি।
    হিস্ট্রির সাথে কেমিস্ট্রি পড়ো। টিবেটান আর্ট নিয়ে চাইলে পড়ো। উল্টোদিকের প্রেশার তেমন নেই। আবার নিনাদির লেখা পড়ে, আরো কিছুজনকে দেখে মনে হয়, অনেক বাবা মা সেটা দেনও, এখানেও।

    তবে, আগে বোধ্‌হয় বলেছিলাম, এরকম অদ্ভুত কম্বিনেশন কিন্তু আমাদের নেওয়ারও সুযোগ আছে। আমার নিজেরই মা আর উমা তে ছিল :)
    মাধ্যমিকে অ্যাডিশনাল ছিল মিউজিক, উমা তে সায়েন্সের সাথে ভূগোল :)
    যদিও সে খুঁজে বের করতে গিয়ে আর নিতে গিয়ে অনেক কাঠ খড় পোহাতে হয়েহি্‌চল।
    কিন্তু পরের দিকে গিয়ে আর পেলুম না :(।

    আচ্ছম টেন অব্দি সবাইকে অঙ্ক করতে হবে, সায়েন্স পড়তে হবে, এরকম ব্যাপার কি এখানে আছে ?
  • Siddhartha | 131.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:৩০529008
  • টিচিং-আসিসটান্টদের তো আন্ডার-গ্রাডদের-ই পড়াতে হয়। গ্রাড লেভেলে স্ট্যাট্‌স ব্যাপক পড়ানো হয়। সত্যিকারের ভাল লেভেল।

    কিন্তু সোফোমোরদের পড়াতে গিয়ে বোঝা যায় কতটা ফাটে। :(

    এই আন্ডার-গ্রাড আর গ্রাড লেভেলের পড়াশোনার লেভেলের কো-অরডিনেশনের অভাবটাও লক্ষ্য করেছি। স্কুল থেকে আন্ডারগ্রাড পর্যন্ত নিম্নমানের সিলেবাস, গ্রাডে গিয়েই সেটা বেশ ভাল হয়ে যায়।
  • Sibu | 74.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:৩১529010
  • কাশ্মীরের একটা অংশ যে ভারতের মধ্যে নয়, সেটা ইস্কুলে পড়তে জানতামই না।
  • lcm | 128.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:৩৭529011
  • ধুস্‌, ঐভাবে হয় নাকি। গুরুর একটা লিংক দিয়ে পাই জিগ্গেস করছে এটা সিলেবাসে আছে কি না। স্লেভারি পড়ায়, সিভিল ওয়ার পড়ায়, সিভিল রাইট্‌স মুভমেন্ট পড়ায়, রোজা পার্ক্‌স পড়ায়, ইউরোপিয়ান কলোনির লোকেরা কিভাবে নেটিভ ইন্ডিয়ানদের ওপর অবিচার করেছিল তাও পড়ায়...

    আর, এভাবে দেখলে সব দেশেই ইতিহাসে কি পড়ানো হয় তা নিয়ে বিতর্ক তোলা যেতেই পারে।

    যেমন শিবুদার কাশ্মীর এগ্‌জ্যাম্প্‌ল একদম ঠিক - আমিও জানতাম না স্কুলে।
  • lcm | 128.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:৩৯529012
  • সিদ্ধার্থ-র অভিজ্ঞতা নিয়ে আমি জানতে ইচ্ছুক।
    আমার কিন্তু এখানকার হাই স্কুলের ম্যাথ বেশ টাফ্‌ই লাগে, মানে সিলেবাস বেশ এক্সটেন্‌সিভ্‌।
  • Sibu | 74.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:৪১529014
  • ফর দ্যাট ম্যাটার, বেদে ইন্দ্র যে শত্রুপক্ষের মেয়েদের রেপ করা নিয়ে গর্ব করেছেন, বা, প্রফেট মহম্মদ যে পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করেছিলেন - সে সব আমি স্কুল পাস করার অনেক পরে জেনেছি।
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:৪৫529015
  • আরে আমাদের ইতিহাস পড়া??? প্লিজ, সেসব কথা না তোলাই ভালো। খানিক সাল আর রাজার নাম মুখস্ত করে পরীক্ষায় উগরে দিতে হত। কোনো অ্যানালিসিস নেই, রিসার্চ নেই, বর্তমানের সঙ্গে অতীতের কোনো কানেকশন নেই - এ একরকম ইতিহাস পড়া বটে!!!!!
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:৪৮529016
  • হ্যাঁ, এমনকি এলিমেন্টারি স্কুলের ম্যাথও যা দেখছি, তা বেশ টাফ। ভারতে, অন্তত আমি যখন স্কুলে পড়েছি, ক্লাস ওয়ানের অংক অনেক সহজ, অনেক কম ছিল।
  • nk | 151.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:৫১529018
  • আমাদের পুরো শিক্ষা ই প্রায় ছিলো টেনে মুখস্থ। একেবারে। নাকেমুখে গুঁজে মুখস্থ করে কোনোরকমে পরীক্ষা অবধি গিয়ে উগড়ে দিয়ে গঙ্গাজলে চান করে ফিরে এলো সব মুক্ত মানুষ। আর দায় নেই।
    জীবনে কী কাজে এগুলো লাগবে, এগুলো দিয়ে কী জিনিস তৈরী করা যেতে পারে যা উন্নতি ঘটাবে আমাদের- সেসবের কোনো প্রশ্নই নেই। অদ্ভুত এক "মা ফলেষু" টাইপ বিদ্যালাভ। :-)
  • pi | 128.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০০:৫১529017
  • আমাদের হিস্টরি পারফেক্ট, এরকম কোন দাবি কি আমি করেছি ?

    পিবিএস এর যে ডকুর কথা বল্লাম, সেতো এখানেই বানানো ! এখানেই কোর্সে দেখানো হয়। কিন্তু প্রশ্ন, হ্যাঁ তারাই তোলেন এই প্রশ্ন। এগুলো নিয়ে অ্যাওয়ারনেস খুব খুব কম।
  • Tim | 98.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০১:১৭529019
  • সব কিছুরই ভালো দিক আছে। ঐরকম করে গঙ্গাস্নান করে পড়াশুনো করতে হতো বলেই শেখার বিন্দুমাত্র ইচ্ছে ছিলোনা, পরীক্ষার পর ছুটিটা অত ভালো কাটতো আর বাড়ির লোকজন কুনোদিনও ""সম্ভাবনাময়"" বলে সন্দেহ করেনি। নইলে যে ক্ষি হতো ভেবে আকুল হই।
  • pi | 128.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০১:১৮529020
  • নিশি, আমাদের যা আছে সবই অতীব বাজে, এদের যা আছে সবই ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করার মত, আমার এই অ্যাপ্রোচটা সমস্যার লাগে। সেটা জাস্ট দেশভক্তি টাইপের সেন্টিমেন্ট থেকে নয়। দেশের অবস্থা নিয়ে নানা সমালোচনা নানা জায়গায় নানা সময় করেছি। কিন্তু এখানের সিস্টেমটা আদর্শ, পারফেক্ট .. আমাদের এটা কপি পেস্ট করা উচিত, এরকমই মনে করিনা। সেটাও এদের প্রতি কোন অন্ধ বিদ্বেষ থেকে নয়। এদের প্রচুর ভাল জিনিসের কথাও বহুবার লিখেছি।
    তাতিন আই আই টি তে পড়াতে গিয়ে এই হনুকরণ নিয়ে কিছু প্রশ্ন ফেস করছে। সেগুলোর মধ্যে কিছু ভ্যালিডিটি তো আছে বলেই মনে হয়। যদিও ওর সব পয়েন্টে একমত নই।
    আমিও আগেও বলেছি, মনে করি, দুটো সিস্টেমের মাঝামাঝি কিছু হওয়া দরকার। আর আমাদের দেশে যখন প্রযুক্ত হবে, সেটা আমাদের মত করে অ্যাডাপ্ট করা দরকার।
  • pi | 128.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০১:১৯529021
  • আ:, পরীক্ষার পরের ছুটি নিয়ে টিমের সাথে ক্ক!
  • pi | 128.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০১:৩১529022
  • রেসিয়াল ডিস্প্যারিটির ব্যাপারগুলো নিয়ে আরো বলছি, কারণ এখানে যতজন আফ্রিকানামেরিকান আর আমেরিকান ইন্ডিয়ানের সাতেহ কথা বলেছি, প্রত্যেকে বলে তার রেসিজম ফিল করে। আমি যখন আগেরদিন ক্লাসে বলতে গেলাম, এগুলো কমেছে, লোকজন হাঁ হাঁ করে আপত্তিও করে উঠলো ! হ্যাঁ, তারা সবাই আমেরিকান।আর তারা কিন্তু সবাই উচ্চশিক্ষিত, স্বচ্ছল। হ্যাঁ, তারাও এটা ভীষণভাবে ফিল করে।নানা ফর্মে।
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০২:০৯529023
  • রেসিয়াল ডিস্প্যারিটি যে আছে সেটা নিয়ে কোনো তক্ক আছে কি? ট্রেভন মার্টিনের মৃত্যু তো একটা বড় প্রমাণ, রেসিয়াল প্রেজুডিস মানুষের মনে গেঁথে আছে। কয়েকশো বছরের প্রেজুডিস সব মানুষের মন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে মাত্র গত কয়েক বছরের উদ্যোগে, এইটা অবাস্তব আশা।

    তবে স্কুল লেভেলে, অন্তত আমি যেটুকু দেখেছি, রেসিজম নিয়ে আলোচনা হয়। রেসিস্ট ব্যবহার বা নিছক মন্তব্যও চূড়ান্তভাবে শাস্তিযোগ্য। স্কুল, কলেজ ইউনির রুলবুকে লেখা থাকে। কেউ অভিযোগ করলে সাধারণত অভিযোগ সিরিয়াসলি নেওয়া হয়। এই যে ট্রেভর মার্টিনের মৃত্যুতে ৭৫% আমেরিকান খুনীর শাস্তি দাবী করছে, এইটা সত্তর আশি বছর আগে হয়ত কেউ ভাবতেই পারত না।

    পাইএর বক্তব্য বুঝছি না। পাই কি বলতে চাইছিস এখানে স্কুল লেভেলে থ্যাংকসগিভিংএর আসল ইতিহাস কিম্বা স্লেভারি কিম্বা সিভিল ওয়ার ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য দেয় না বলেই রেসিজম ভিতরে ভিতরে রয়ে গেছে?

    দেখ, আমেরিকার স্কুল সিস্টেম সম্পর্কে কম্প্রিহেনসিভ জ্ঞান এখানে কারুর আছে বলে মনে হয় না। আমরা শুধু নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি।
  • nk | 151.*.*.* | ২৮ মার্চ ২০১২ ০২:৩৯529025
  • পাই, কোথাও বুঝতে ভুল হচ্ছে। আমি কেবল আমাদের দিক থেকেই ব্যাপারটা দেখছিলাম, অন্য কোথায় কী আছে কত ভালো আছে সেগুলো কপি পেস্ট করা উচিত কি উচিত না সেই নিয়ে কিছুই কই নাই।
    আমি বলতে চাইছিলাম একজন কেউ, যে কিনা বাইরের কোনো সিস্টেম সম্পর্কেই কিছু জানে ও না, কেয়ারও করে না, তার মুখস্থবিদ্যাধর্মী শিক্ষায় প্রচন্ড খারাপ লাগতে পারে, সেও চাইতে পারে প্রয়োগমুখী খোলামেলা কোনো শিক্ষা র আয়োজন হোক, যেখানে মানুষ সচ্ছন্দে প্রশ্ন করতে পারে,যেখানে মুখস্থ করতে গিয়ে স্টুডেন্টদের মানসিক ভারসাম্য হারানোর উপক্রম হয় না, সেখানে পুঁথিগত বিদ্যা ছাড়াও অন্যভাবে স্টুডেন্টদের জাজ করার ব্যবস্থা আছে--ইত্যাদি ইত্যাদি। শিক্ষার পরবর্তী জীবনে যখন কর্ম করতে হবে, তখন সেইসব শিক্ষার সঙ্গে প্রাসঙ্গিক কর্ম পাওয়া যাবে, এইসব। তো, সেই সিস্টেম বিলেত আমেরিকা থেকে কপি কেন হবে? আমাদের নিজস্ব চাওয়া নেই, নিজস্ব অবস্থা বুঝে ব্যবস্থার বোধ নেই?
    আসলে বোঝাতে পারছি না, আসলে আমাদের সমাজের বিরাট পোটেনশিয়াল দীর্ঘ একটা ব্যবস্থায় দলে পিষে যাচ্ছে। একদিন হয়তো সব পাল্টাবে। সব ভালো হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন