এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪০৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৫ নভেম্বর ২০১০ ১৬:৩২426136
  • নীনা-দি,
    আমি তো চিনি দি না -- বাটিরা নাহয় অর্দ্ধপক্ষের নিয়ম/মান রক্ষার্থে চিনির চামচটা একবার ডুবিয়ে নিও ঝোলে :))
  • til | ১৫ নভেম্বর ২০১০ ১৬:৫১426137
  • বিগ এম,
    সাউত ছিটি? উকিনে একবার গিই দেখতি হবে তালি।
    খবরটা দোবার জন্যি অনেক অনেক ধন্যবাদ।
    আপনার সঙ্গি কি দেখা হবার চান্স হতিছে শীগ্গিরি?
    কোন কারণে আপনার রাগ হয়ি গেছে, নাক দে ঘি গড়াচ্ছে আর আপনি তা জিব দে চেটি নেচ্ছেন, এই মহান দৃশ্য!
    উফ! এই মাত্র ভাত খেয়ি আলাম, বমি হয়ি যাবে ঝে!
  • Nina | ১৬ নভেম্বর ২০১০ ০০:৩২426138
  • দেবু,
    নামিয়েছিলাম এই শনিবার--চিনি দিতি হয় নাই, আপেলই চিনির কাজ কল্ল। হেব্বি ভাল খতে লাগল--একবার আকার মতন করে তেঁতুল দিয়েও ট্রাই করব--দেশ থেকে ঘুরে আসি তাপ্পর!
    কিকিয়া
    নান খাব কিন্তু তোর কাছে:)আর সেদিন বাপু নাগ-টাগ করিসনা কারুর ওপর! ঐ তিলুস্যার ভয় ধরিয়ে দেছে---:-)))
  • til | ১৬ নভেম্বর ২০১০ ০১:৩২426139
  • বাহ, বাহ নিনা,
    ডিম দেয় মুরগী, খায় দারোগাবাবু। এই না হলে ইয়াঙ্কী! পেলিন দিদির সঙ্গে হাইট তো মিলতা জুলতা হ্যায়, তাই বলে তোমার বুদ্ধিও কি সেরকম? আমি দিলাম রেসিপি নাম হচ্ছে দে'দির।
    কেন হে, আমরা তার মতো তিন হাত লম্বা ইকড়ি মিকড়ি ইকোয়েশন লিখতে পারিনে বলে কি ফেলনা নাকি?
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ০২:২২426140
  • দেকেচো তোমরা তিলুস্যারের কান্ড!
    এই রেসিপিটা তো আকা দিল তেঁতুল দেয়া আর দেবু বল্ল বিনা তেঁতুলে--তুমি কবে দিলে স্যার? তোমার সব ঘ্যামা রেসিপিগুলো তো ১০০% সাকসেস---যেমন নান--আজকাল কিকি সব্বাইকে ডাকে আর খাওয়ায়--কিন্তুক এইটি তো আকা আর দেবুর--নয়?

    হে হে বেশি বুদ্ধি কি ভাল নাকি? অতি বুদ্ধির গলায় কি যেন হয় --পেলিনই তো ভাল তাবড় তাবড় বুদ্ধি-গজগজদের কেমন ঘোল খাইয়ে দেয় একটা রদ্দুরের মতন হাসি দিয়ে ;-))
  • Hozo | ১৭ নভেম্বর ২০১০ ০৬:৩১426141
  • হোজোর নাম শোনোনি?
    আরে ম্যন্ড্রেক এর ওখনে রান্না করতাম
  • Lothar | ১৭ নভেম্বর ২০১০ ০৭:৪৩426142
  • ঐ জন্যই এখন আর ম্যান্ড্রেক কে খুঁজে পাওয়া যায় না।
  • Abhyu | ১৭ নভেম্বর ২০১০ ০৮:৪৪426143
  • ধ্যাৎ। রোব্বার বাদে রোজ পাওয়া যায়। বরং রিপ কার্বিকে পাওয়া যায় না।
  • Hozo | ১৭ নভেম্বর ২০১০ ২৩:১৮426144
  • লোথার এখন Chitabouncer এর কাজ করে।
  • a x | ২১ ডিসেম্বর ২০১০ ০০:০০426147
  • একধরণের গোল গোল লাল লংকা বা শুকনো লংকা কাশ্মিরী, বা মুঘলাই রান্নায় দেয় - ওগুলোর নাম কেউ জানে/ন? ইংরেজি তে কোনো নাম আছে?
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২১:১৩426148
  • পাকরাজেশ্বর ও ব্যঞ্জনরত্নাকর থেকে দুটি নমুনা শ্রীল শ্রীযুক্ত দীপ্তেন ঠাকুরের থাবার উদ্দেশ্যে নিবেদন করলাম।

    প্রথমে পাকরাজেশ্বর থেকে
    ছাগাদি মুণ্ড রন্ধন
    -------------
    মুণ্ড - ১ টি
    ঘৃত - ১ সের
    তিলতৈল - ১ ছটাক
    বেসবার - ১ ছটাক
    উদ্বূলন - ১ তোলা
    লবণ - ১ ছটাক

    দীর্ঘ চিমটায় মুণ্ড ধরিয়া প্রঙ্কÄলিত অগ্নিতে ঝলসাইয়া তপ্তজলে ধৌত করিবে, পরে চটের উপর ঘর্ষণে লোম রহিত করিবে তৎপরে মজ্জা থাকে এমত খণ্ড খণ্ড করিয়া তৈলে বাঘারের পর বেসবার জলে ঘুলিয়া তাহাতে দিবে, সুপক্ক হইলে ঘৃতে সন্তলন পূর্ব্বক উদ্বূলন দিয়া নামাইবে।
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫০426149
  • পায়াও তো এমন করেই রাঁধে। প্রথমে পোড়াও, তারপরে ঘষে লোম তোলো। বেসবারটা কি জিনিস?
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫১426151
  • অ্যাস ইফ উদ্বূলন কি আমি জানি!
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫১426150
  • ব্যাঞ্জন রত্নাকর থেকে
    মৎস্য ভোর্ত্তা
    --------------
    মৎস্য - ১ সের
    ঘৃত - ১ পোয়া
    দারচিনি - ২ মাসা
    এলাচ - ২ মাসা
    লবঙ্গ - ২ মাসা
    মরিচ - ৪ মাসা
    আদা - ১ তোলা
    পলাণ্ডু - ১ পোয়া
    ধনে - ১ তোলা
    লবণ - ৩ তোলা

    প্রথমত: নিস্তক ও পরিস্কৃত মৎস্য খণ্ড ২ করণান্তে ছুরির পৃষ্ঠভাগ দ্বারা থুরিয়া আদার রস ও লবণ মিশ্রিত পূর্ব্বক ৪ দণ্ডের পর ধনেবাটা মাখাইয়া ৫ তবক কদলীপত্র বেষ্টিত পূর্ব্বক তপ্ত বালুকার মধ্যে পুতিয়া রাখিবে পরে নির্গত করণান্তে ভর্জিত পলাণ্ডুসহ বাঘারে উলুতপ্লুত করিয়া গন্ধদ্রব্য চূর্ণ সংযুক্তে সন্তলন করিবে।।
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৩426152
  • আহা রোসো না বাপু। তাও তো এখনও করেলার প্রলেহ রান্না শেখাই নি।
  • Abhyu | ১২ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৪৩426153
  • উদ্বূলন মানে হাতা।

    দমুদি, আর দু একপিস ছাড়ো?
  • d | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৯426154
  • উদ্বূলন মানে যদি হাতা হয় তাহলে অভ্যুদয় মানে হল গিয়ে নৈনিতাল।
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩০426155
  • ১ তোলা হাতা দিয়ে রান্না ছাগমুণ্ড?
  • d | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩১426156
  • করেলার শুষ্ক প্রলেহ
    -------------------
    মাংস - ১ সের
    করেলা - ১ সের
    ঘৃত - ১ পোয়া
    দারচিনি - ৩ মাসা
    লবঙ্গ - ১ মাসা
    এলাচ - ২ মাসা
    মরিচ - ৪ মাসা
    পলাণ্ডু - ১ পোয়া
    আদা - ১ তোলা
    ধনে - ১ তোলা
    লবণ - ৬ তোলা
    হরিদ্রা - ৩ তোলা
    দধি - ১ পোয়া

    মাংস খণ্ড ২ করিয়া সঘৃত পলাণ্ডে ভর্জ্জিত পূর্ব্বক বাঘারের পর লবণ ও বাটা ধনে ও আদা অর্পণে উলুতপ্লুত করিয়া সিদ্ধ হওনোপযুক্ত জলে সিদ্ধ করিবার পর করেলার বীজ পরিস্কার মতে হরিদ্রা মাখাইয়া রৌদ্রে রাখিবে ১ দণ্ড পরে হস্ত দ্বারা কচলিয়া তিক্ত রস নির্গত করণান্তে তিন বার নির্ম্মল জলে ধৌত করিয়া দধি মাখাইয়া চারি দণ্ড পরে উত্তম রূপ ধৌতান্তে ঘৃতে ভর্জিত পূর্ব্বক শুষ্ক প্রলেহ সহ পাক করিবে; সুপক্ক হইলে গন্ধদ্রব্য চূর্ণ ও পেষা জাফরান দিয়া নামাইবে।।
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩২426158
  • উদ্বূলন মানে গরমমশলা।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৮426159
  • তোমার মুন্ডু।

    পলাণ্ডু মানে পেঁয়াজ বুঝলাম। করলার রান্নাটাতো বেশ সহজই লাগল।
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২২426160
  • উলুতপ্লুত টা হ্যাভক!

    কিন্তু এত সাধুভাষা লিখে শেষে উচ্ছেকে করেলা লিখল? বাঙালিরা তো উচ্ছে-ই বলে, না?
  • kc | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৩426161
  • উচ্ছে আর করলা আলাদা। ছোটগুলোকে উচ্ছে বলে, আর বড়বড়গুলো করলা। করলা কম তেতো।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৭426162
  • বোঝো। সিকি উচ্ছে আর করলা আলাদা করতে পারে না। এইবার বলবে কাটাপোনা আর চারাপোনা আলাদা করে বেচার কী আছে।

    করলা উত্তরবঙ্গের একটি নদী। উচ্ছে নামে কোন নদী নেই। কাছাকাছি নামের মধ্যে উশ্রী নামে একটি নদী আছে। তিলুবাবু চেনেন।
  • kumudini | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০৭426163
  • উলুতপ্লুত - অসাধারণ,আর দীপ্তেন ঠাকুরের "থাবা"তে প্রতিবাদ।
  • Nina | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৪426164
  • ইক্কিরে সিকি ---হিন্দীটাও ভাল রপ্ত হয় নাই--বাংলাও ভুলে গেলি ;-)) যার নাম চালভাজা তার নাম কি মুড়ি?? হে হে আমরই মতন--আমারও দশা তাই---কোনওটাই ভালকরে শিখলুমনা :-((

    আর এই না হলে দমদির রান্না শেখানো--- বাপ বাপ করে ছাড়িয়ে দেলে গা---
  • d | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৪426165
  • আ-আ-আ-আমি???
    আমি কেন রান্না শেখাতে যাব?? বাংলায় প্রকাশিত প্রথম রান্নার বই থেকে কয়েকটা টুকে দিচ্ছি।
  • d | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৯426166
  • উদ্বুলন = এলাচ, লবঙ্গ, কর্পূর, মরিচ, দারুচিনি ইত্যাদি মিশ্র চূর্ণ
    বেসবার = ব্যঞ্জন মধ্যগামী হরিদ্রা চূর্ণ মিশ্র মশলা

    আরগুলো তো মোটামুটি বোঝা যাচ্ছে, তাই না?
  • d | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২২:০০426167
  • এইটে অজ্জিত আর অক্ষ'র জন্য ;-)

    হাবশি পলান্ন
    ------------

    মাংস - ১ সের
    তণ্ডুল - ১ সের
    দাড়িম্বের দানা - ১ পোয়া
    ঘৃত - ১ সের
    চিনি - ১ সের
    সুপারী - ৩ তোলা
    দারচিনি - ১ মাসা
    এলাচ - ২ মাসা
    লবঙ্গ - ২ মাসা
    মরিচ - ৪ মাসা
    পলাণ্ডু - ১ পোয়া
    আদা - ১.৫ তোলা
    ধনে - ১.৫ তোলা
    কৃষ্ণবর্ণ জিরা - ২ মাসা
    লবণ - ১.৫ তোলা
    দ্রাক্ষা - ৩ তোলা
    বাতাম্র - ৩ তোলা

    প্রথমত: খণ্ড ২ মাংস ধনে পলাণ্ডু আদা লবণ ও জল সহ সিদ্ধ করিয়া জুস বস্ত্রপুত পূর্ব্বক মাংসসহ সঘৃত লবঙ্গে বাঘারের পর মাংস পৃথক করিবে, পরে পাকপাত্রে জিরা ছড়াইয়া তদুপরি মাংস সাজাইবে এবং দাড়িম্বের রস নির্গত পূর্ব্বক সুপারি ভস্ম ও একটা পাতি নিমুর রস মিশ্রিতান্তে মাংস ভবরসে মিশাইয়া ২ চমস মাংসে ক্ষেপণে তাপে শুষ্ক হইলে অর্দ্ধসিদ্ধ তণ্ডুল মণ্ড গালন পূর্ব্বক মাংস ভবরসে সিদ্ধ করিয়া মাংসে ক্ষেপণে একবার তাপের পর ঘৃত দিয়া দম দিবে, আর ভর্জিত বাতাম্র ও দ্রাক্ষা তাহার উপর ছড়াইয়া দিবে।
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৪426169
  • আব্বে অক্ষ চোখ খুলকে উদ্বূলন কা মানে দেখলো। অলমোস্ট মিলা দিয়া থা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন