এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ জুলাই ২০২০ ২৩:২৯449589
  • দাশু বাবু নিজের সাইট খুলে সেখানে সারস্বত কে আপ্যায়ন করুন না কেন

    আপনার যুক্তি অনুযায়ী এই সাইট চালানোর খরচা হলো বাবু ও আরো কয়েকজন তাদের পকেট থেকে দিয়ে থাকেন যেমন আপনি আপনার বাড়ি র ট্যাক্স দিয়ে থাকেন

    সেক্ষেত্রে এখানে ওনাদের পছন্দের দাম আছে ও সেটা মেনে চলা বাধ্যতামূলক

  • S | ১১ জুলাই ২০২০ ২৩:২১449588
  • সেই। বন্দুক থাকতে, আদালতে কেন। এবারে দেশের আদালতগুলো তুলে দিলেই হয়।
  • dc | ১১ জুলাই ২০২০ ২৩:১৭449587
  • তেলেঙ্গানা এনকাউন্টারের সময়ে এখানে কেউ সাপোর্ট করেছিল নাকি? জানতাম না। এনকাউন্টার সাপোর্ট করার কোন কারন তো থাকার কথা না।
  • aranya | ১১ জুলাই ২০২০ ২৩:০৪449586
  • আমার ক্ষেত্রে ডিপেন্ড করে না। সকলেরই বিচার পাওয়ার অধিকার আছে
  • sm | ১১ জুলাই ২০২০ ২৩:০১449585
  • তেলেঙ্গানা এনকাউন্টার এর সময় বহু গুরু জনতা কিন্তু সাপোর্ট করেছিলো।এই সাপোর্ট বা নিন্দা কি কেস বাই কেস বা এনকাউন্টার এর ধরনের ওপর ডিপেন্ড করে??জাস্ট একটা ছোট প্রশ্ন।

  • Du | ১১ জুলাই ২০২০ ২২:৪৩449584
  • ওটাই তো দস্তুর এখন ডবল ডাউন - হা** বেটির লাz নাই- ঠিকমতো সাজানোর দরকারও নেই- যে প্রশ্ন করবে তাকে হয় জেলে ভরো, ঠুকে দাও অথবা গোদিয়া বা হোয়াতে মিথ্যা বদনাম ছড়াও।
    হা*** রা প্রবল প্রতাপে চারদিকে হে* চলেছে।
  • aranya | ১১ জুলাই ২০২০ ২২:২৯449583
  • উত্তরপ্রদেশ হয়ে গেছে এনকাউন্টার প্রদেশ। ঠোক দো - এই হচ্চে যোগীর কাজের ধারা
    বিকাশের কেসে অনেক রাঘব বোয়াল জড়িত। ওকে যে বাঁচিয়ে রাখা যাবে না, তা বোধহয় জানাই ছিল
    দিন দুয়েক আগের কাগজেও দেখলাম কোন একজন আইপিএস বলেছেন, ওকে হয়ত এনকাউন্টার করে দেওয়া হবে
    এ এক অদ্ভুত অবস্থা। দেশ শুদ্ধ লোক জানে সাজানো ঘটনা, ঠিক মত সাজায় - ও নি, দে জাস্ট ডোন্ট কেয়ার
  • aka | ১১ জুলাই ২০২০ ২২:০৪449582
  • সে তো মনস্তাত্বিকরা কবেই বলেছেন ইন্টিমেসি হল পাদার স্বাধীনতা।
  • b | ১১ জুলাই ২০২০ ২১:২০449581
  • বাঙালদের, অন্ততঃ এক দু জেনারেশন আগেও, সম্ভবতঃ প্রিয়তম ক্রিয়াপদ ছিলো হাগা। একটা উদাহরণ দেই। আমার এক পিস্তুতো দিদির বিয়েতে উলুবেড়ে গেছি। কনেযাত্রী কলকাতায়, বাসে করে যাওয়া আসা। অনেক রাত্রে ফিরে আসতে আসতে ঘুমিয়ে পড়েছি।ঘুমে কাদা আমাকে বাবা কোলে করে নিয়ে যাচ্ছেন, আমি আধো ঘুমে জিগ্যেস করছি, বাবা কোথায় এলাম? এরকম দুয়েকবার জিগ্যেস করার পরে কনের কাকা (ইনি সেই গণেশ জ্যাঠার সবচেয়ে ছোটো ভাই) বললেন, বাড়ি আইসো বাবা, কাইল সকালে জেহানে হাগবা সেইহানে আইসো।

    পুঃ পরে ভাবি, কথাটা কত সত্যি। লোকে বাড়ি খুঁজে ফেরে, দেশ খুঁজে ফেরে। কিন্তু আসলে তো যেখানে সকালে নিশ্চিন্তমনে হা** পারি, সেটাই বাড়ি, সেটাই দেশ।

    পুঃ পুঃ কোনো ভূপর্য্যটককে (কিম্বা আজকের আকাশ চষে ফেলা আইটি গাইদের) এইসব লোক নিশ্চয় জিজ্ঞাসা করতেনঃ আফনে তো মহায় বহুত দ্যাশে হা***।
  • হুলো | ১১ জুলাই ২০২০ ২০:৪৫449580
  • দাসুর বাড়ি দিকিউরড প্লেস কারণ ট্যাক্সো দেন। তা মশাই সাইটগুলান কি মিনিমাগনায় অম্নি অম্নি হয়? গড়ের মাঠে হাগবে আর হাগা তুলে পাশের গলিতে সাজিয়ে রাখতে হবে ফেলা চইলবে না। হুহ!

    এই প্রোপাগান্ডাগুলো বিযেপীর অমুক তমুক গ্রুপে একশবার হাজারবারবকরে আসে শেয়ার হয়। সেগুলানে ঢুকে গেলেই সব মিলে যাবে।
  • Du | ১১ জুলাই ২০২০ ২০:১৮449578
  • এইরকম বিকাশের একটা গল্প গুরুতে বেরিয়েছিল না?
  • Pagla Dashu | ১১ জুলাই ২০২০ ২০:০৫449577
  • দাবী নয়, অনুরোধ|

    আপনারা সু তার্কিক, আমার নিজের লেখা নিজে বুঝতে পারি না, ব্যাকরণ আর বানান তো অস্রাব্ব, তর্ক আমার কর্ম নয় | খোলা পাতা, আমি লিখতে পারি, সনাতন মন্ডল পারেন, J S o পারেন|

    আমার্ বাসা এ বিনা আমন্ত্রণ e J S পামফ্লেট বিলোতে পারেন না, হক কথা | তার জন্য দরজা আব্রু, ট্যাক্স দি | আবার tax দি বলে ময়দান এ বসে গান গাইছে এমন কাউকে উত্তক্ত করতেও পারিনা কারণ চ্যাটার্জী ইন্টারন্যাশনাল r তিন তলা r ভিউ নষ্ট হয়ে যাবে|

    চুল চেরা বিশ্লেষণ এ আমরা কেউ নিক্তির মাপ পেরোতে পারব না | আজ এই পর্যন্ত থাক|

    নমস্কার
  • অর্জুন | ১১ জুলাই ২০২০ ১৯:৩৮449576
  • করোনা আর পুলিশের সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে গেছে। এটা এ দেশেই সম্ভব। পেশেন্ট আর ক্রিমিনল এক করে দেওয়া। পেশেন্ট'র কভিডের সিম্পটম হতেই পরীক্ষা করেছে। তার পরিবারের লোকজন নার্সিংহোমে নিয়ে গেছে। ভর্তি হয়েছেন তিনি। স্থানীয় থানা ও কর্পোরেশনকে খবর দেওয়া হয়েছে। কর্পোরেশন থেকে বাড়ি স্যানিটাইজ করে গেছে। পাড়ার লোকজন কাছাকাছি থাকা পেশেন্টের দাদা, বৌদিকে সন্ধ্যেবেলা থ্রেট করছে যে 'এখুনি পুলিশ ডেকে আপনাদের বাড়ি থেকে বের করে দেব !' তার সঙ্গে কয়েকজন দল পাকিয়েছে।

    এ একেবারে অদ্ভুত ব্যাপার তো !

  • r2h | ১১ জুলাই ২০২০ ১৯:৩৪449575
  • আচ্ছা দাবী তোঃ) একজন স্প্যাম করবেন, অন্যদের সে স্প্যাম বয়ে নিয়ে অন্য জায়গায় রাখতে হবে! স্প্যাম জমানোর একাধিক টই আছে, ওখানে গিয়ে করলেই হয়।
  • Pagla Dashu | ১১ জুলাই ২০২০ ১৯:২৯449574
  • সারস্বত এর লেখা আমি পড়ি| কোনো মন্তব্য মুছবেন না | সেরকম অসুবিধা হলে লেখা গুলো কোনো টই এ সরিয়ে দিন | কিভাবে কি করবেন she কর্তৃপক্ষ ঠিক করুন, কিন্তু মুছবেন না| শুধু সারস্বত নয়, কারোর মন্তব্য i মুছবেন না, বিনীত অনুরোধ |

    নমস্কার
  • Pagla Dashu | ১১ জুলাই ২০২০ ১৯:১২449573
  • কিম্ভুত কি বেড়িয়ে পড়েছেন? দু চার জন পরিচিত ওদেশ থেকে এসে পৌঁছেছেন কোনো অসুবিধে ছাড়া| কাজ বা বেড়ান র ভিসা তে না আসলেই ভালো - যা শুনলাম, তবে ভিসা থাকলে অসুবিধে হচ্ছে না| কিছু কাগজ পত্র রাখবেন সাথে, যদি প্রমান করতে হয় যে নিতান্ত বাধ্য হয়ে বাড়ি থেকে বেরোতে হয়েছে| টেস্ট রিপোর্ট থাকলে ভালো, না থাকলেও ক্ষতি নেয়| boi, travel state, আর consulate সাইট দেখে নিন|

    নমস্কার
  • S | ১১ জুলাই ২০২০ ১৮:৪০449572
  • হ্যাঁ অনেকটা অযোধ্যার মতন। ছিল মসজিদ। বানর সেনার তান্ডবে হয়ে গেল মন্দির।
  • চাচা | ১১ জুলাই ২০২০ ১৮:৩৭449571
  • তা যা বলেছেন

    এরদোগান এর পাল্টা দেবার জন্য এখন উপযুক্ত মসজিদ খোঁজা শুরু হয়ে যাবে হয়তো

  • S | ১১ জুলাই ২০২০ ১৮:৩১449570
  • ভুলেও সুকুমার রায়কে কোট করিবেন না। তিনি কিন্তু লক্ষণের শক্তিশেল লিখেছিলেন। সেসব শাইনিং চাড্ডীরা পড়লে আবার কোথায় এক আধটা মসজিদ ভেঙে ফেলে বা আসল লেখককে না পেয়ে নিজেদের মুখেই কালি লেপটে দেয়।
  • খচ্চা আছে | ১১ জুলাই ২০২০ ১৮:২৮449569
  • আরেবাবা পোস্ট ডিলিট না হয়ে থাকলে গুরুবিরোধী সেটা পোমান করবেন কি করে ? কটা পোস্ট ডিলিট হয়েছে প্রি ও পোস্ট ডিলিট স্ক্রিনশট নিয়ে অ্যাটাচ করে দিল্লুদা কে মেইল করতে হবে , তবে তো দুটি পয়সা আসবে নাকি ? এমনি দাবি জানালেই হবে ?

    খচ্চা আছে কাকা

  • b | ১১ জুলাই ২০২০ ১৮:২০449568
  • অসাধারণ। ক্ল্যাপ ক্ল্যাপ।
  • S | ১১ জুলাই ২০২০ ১৮:২০449567
  • গুরু বিরুদ্ধে লেখা মানে সরকার পক্ষের হয়ে লেখা? তাহলে আমি যে এই প্রায় ১০ বছর ধরে গুরুর বিরুদ্ধে এত লেখা লিখলাম, একদম সেই বাম সরকারের আমল থেকে, তার জন্য প্রাপ্য বকেয়া দাবী করব কার কাছ থেকে? পিএম কেয়ার ফান্ড থেকে কিছু পাবো? পোস্ট প্রতি ৭৫ পয়সা হাতে না পাওয়া অবধি বিশ্বাস করিনা। ওসব ভিকাস, নতুন নোটে চীপ, আর ১৫ লাখের জুমলা আমাকে দিলে হবেনা।
  • গুরুনাটিকা | ১১ জুলাই ২০২০ ১৮:১৭449566
  • "শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হল। প্রথম খানিকটা অভিনয়ের পর সারস্বত এসে সভায় হাজির হলেন। এ কথা সে কথার পর তিনি গুরুকে সংবাদ দিলেন, “বারবার গুরুকে আশীষ করিয়া, দিলু ঘোষ গেল চলি স্বর্গ অভিমুখে।” বলতেই হঠাৎ কোথেকে “আবার সে এসেছে ফিরিয়া” বলে এক গাল হাসতে হাসতে গুপু, একবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এ রকম বাধা পেয়ে সারস্বত তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল, আমরাও সকলে কি রকম যেন ঘাবড়িয়ে গেলাম—লেখাপড়া হঠাৎ বন্ধ হবার যােগাড় হয়ে এল। তাই দেখে গুপু, সর্দারি করে বলল, “বলে যাও কি বলিতেছিলে।” তাতে সারস্বত আরও কেমন ঘাবড়িয়ে গেল। r2h প্রতিহারী সেজেছিল, গুপুকে কি যেন বলবার জন্যে যেই একটু, এগিয়ে গেছে অমনি গুপু “চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা” বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেল দিয়েই সে গুরুর শেষ বক্তৃতাটা—“এ পেজ এ নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র্য যাতনা” ইত্যাদি—নিজেই গড়গড় করে বলে গিয়ে, “যাও সবে নিজ নিজ কাজে” বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বােকার মতাে হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘণ্টা। বেজে উঠল আর ঝপ করে পর্দাও নেমে গেল।"

  • এনকাউন্টার | ১১ জুলাই ২০২০ ১৭:৫০449564
  • এ গুপু কঠিন গুপু হোক সে স্প্যামার বা রাজাকার

    ঘ্যাঁক করে কামড়ে দেবে নাম দেবে এনকাউন্টার

  • dc | ১১ জুলাই ২০২০ ১৭:৩৩449563
  • এ গুপু কেমন গুপু ভাটের পাতায় কোঁদল করো
    এ কেমন বায়না যখন ট্রোলিং করে অ্যাকাউন্ট ভরো।
  • সিএস | ১১ জুলাই ২০২০ ১৬:৪২449562
  • ভেঙে পড়া যাবে না, ৭৫ পয়সা দিয়েই অ্যাকাউন্ট ভরবে, নেট খরচটা উঠবে,অক্লান্ত পরিশ্রমী হতে হবে, ঢপের জয় হবেই।
  • r2h | ১১ জুলাই ২০২০ ১৬:২৫449561
  • যাব্বাবা, বিরুদ্ধমতেরও জায়গা নেই, সরকার তোষনেরও জায়গা নেই, তবে কী শুধু ইউনিভার্সের আগের এগরোলের দোকানের জায়গা আছে? কী অদ্ভুত।

    শান্তনু বাসের সিটে বসে আছে, তার পাশের সিটটা ভাঙা, বসা যাবে না, মানে লোহার ফ্রেমটা আছে, বসার জায়গাটা নেই। জনৈক অফিসযাত্রী পাশে দাঁড়িয়ে বললেন ভাই সরে বসো, শান্তনু এমনিতেই স্বরচিত কবিতাপাঠ ছাড়া কথা বলতে ভালোবাসে না, তাছাড়া তখন আমরা রাস্তাঘাটে লোকজন আপনি করে না বললে রাগ করি। তো শান্তনু সংক্ষেপে বললো 'হবে না'। ভদ্রলোক স্বভাবতই বিরক্ত হয়ে কারন জিজ্ঞেস করলেন। তাতে শান্তনু আবার সংক্ষেপে বললো - 'ওখানে শূণ্যতা'।
  • গুপু | ১১ জুলাই ২০২০ ১৬:১৫449560
  • এখানে একটা কথা সবাই স্পষ্ট বুঝে নিক, বিরুদ্ধ মত ও সরকার তোষণকারী পোস্ট এর গুরু তে কোনো জায়গা নেই

    এখানে যারা লিখছেন বহুদিন ধরে, সবাইকে বলি, গুরুর সামগ্রিক রাজনৈতিক বা সামাজিক আদর্শের সঙ্গে মেলেনা এরকম লেখা অনুগ্রহ করে লেখা থেকে বিরত থাকুন

    এই ধরণের লেখা ভবিষ্যতেও উড়িয়ে দেওয়া হবে সে যতই গুরু র নিয়মাবলী র দোহাই বা গণতন্ত্রের কাঁদুনি গাওয়া হোক না কেন

    সবাই প্রাপ্তবয়স্ক ও শিক্ষিত, আশা করি বার বার এক জিনিস বলতে হবেনা

  • সিএস | ১১ জুলাই ২০২০ ১৬:০৮449559
  • আমি গুপুকে অনুরোধ করেছিলাম, মাঝে মাঝে ন্যাজুদের ঢপকার্যর এক-আধটা প্রমাণ এখানে রেখে দিতে। কিন্তু এ গুপু খুব কড়া গুপু, এতটুকু দয়া মায়া নেই।
  • Pk | ১১ জুলাই ২০২০ ১৫:৩৩449557
  • r2h | 2405:201:8805:37c0:5ce3:22e8:639b:3594 | ১১ জুলাই ২০২০ ১৩:৫১

    ও আচ্ছা
    আমি ভুল বুঝেছিলাম, আমি ভেবেছিলাম যে আপনি ডিলিট করার আগে পোস্ট দেখেছিলেন, তাই আপনি জানতেন যে প্রতিবাদ আসবে

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত