এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৮৫২৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১১ মে ২০১৬ ০৯:৫৯670013
  • ব্যাঙ্গালোরের উন্নতিতে বাকি কর্ণাটকের লাভ হচ্ছে না কেন? এখানে লোকের মুখে উল্টোটাই শুনি। আর হেইচডিআই ডেটাও তো খারাপ না।
  • S | ১১ মে ২০১৬ ০৯:৫৯670012
  • দত্তা সামন্তের স্ট্রাইকের পরে সত্যিই তো মুম্বাই থেকে টেক্স্টাইল ইন্ডাস্ট্রি সরে যায়। আজকে একটাও নাই। সবকটা মিল মলে (বা কোনো না কোনো রিয়েল এস্টেট প্রপার্টিতে) পরিনত হয়েছে। গুজরাত (বিষেশত সুরাত) আর কোয়েম্বাটোর এখনও টেক্স্টাইল হাব রয়ে গেছে। গুজরাতের অবশ্যি অন্য কারণও আছে - সবাঅই ধিরুভাই হতে চায়। অনেকে অবশ্যি দত্তার আন্দোলনের পিছনে অন্য শিল্পপতিদের হাত/অর্থ দেখেন।

    বাঙালীদের শিল্প/ব্যবসা বিমুখতা নিয়ে লিখলাম। পস্চাদ পরিপক্ক জাত। কি আর করা যায়।
  • Arpan | ১১ মে ২০১৬ ১০:০৩670015
  • ডিসি, আলবার্ট পিন্টো কো গুস্সা কিউঁ আতা হ্যায় দেখে ফেলুন। ইউটিউবেই আছে।
  • dc | ১১ মে ২০১৬ ১০:০৩670014
  • S হ্যাঁ, গ্যাট, উদারীকরন ইত্যাদি নিয়ে সেসব জ্বালাময়ী প্রবন্ধ পড়তাম এককালে। মানে খুব বেশী দিন আগেও না, এখনো গণশক্তিতে এসব নিয়ে পোবোন্দো তো থাকেই। আগে একেবারে মাস স্কেলে ছাপা হতো এই যা।

    একক যে লিখেছেন, "খেয়াল করে দেখবেন ব্যবসায়ী দের "বেওসায়ী " বলতে বাঙালি বেশ একটা তৃপ্তি বোধ করে। ব্যবসায়ী মানে অশিক্ষিত, মাথামোটা শুধু কিকরে যেন একটা টাকা বানিয়ে বানিয়ে ফেলেছে এমন কেও। "মুনাফালোভী " বাঙালির খুব প্রিয় শব্দ, যেখানে পারে গুঁজে দেয় ", অনেক যত্ন করে অনেক সময়ে ধরে পবতে এই অ্যাটিচিউডটা গ্রো করানো হয়েছে।
  • ঢুন্ডুদাস চণ্ড | ১১ মে ২০১৬ ১০:০৬670016
  • সবাই দেখছি বান্টির সাবাং!
  • S | ১১ মে ২০১৬ ১০:০৮670017
  • অপ্পন বাবু, কর্নাটক/ব্যাঙ্গালোর নিয়ে লিখে ফেলুন। আমি অনেক আগের কথা জানি - তখনও তেমন কিসু লাভ দেখেনি রাজ্যবাসী। এসেম কৃশ্না হারলো।
  • lcm | ১১ মে ২০১৬ ১০:১০670018
  • ট্রিক্‌ল্‌ ডাউন... উন্নয়ন সবসময় ওপর তলা থেকে চুঁইয়ে চুঁইয়ে নীচে আসে ... মাধ্যাকর্ষণ ...
  • Arpan | ১১ মে ২০১৬ ১০:১৩670019
  • আচ্ছা লিখব (সময় করে)। এসেম কৃষ্ণা হারার পরে অনেক জল কাবেরী দিয়ে বয়ে গেছে।
  • kc | ১১ মে ২০১৬ ১০:১৪670020
  • মাইরি ইল্লি আর কী? ট্রেড ইউনিয়ন থাগবে না। এক্দল লোকের অন্যকে ঠকিয়ে বেশী খেয়ে চললে, খাওয়ার হিসেব চাওয়া থাকবেনা, মাথায় হাত বুলোতে এলে হাতটা নেড়েচেড়ে দেখা থাগবে না। থাগবে শুধু জি হুজুর মার্কা মোসাহেবি। তবেই সিল্প হয়ে এক্কেরে আরও মোটা হয়ে যাওয়া আটকায় কে?

    "সেই সাপ জ্যান্ত, গোটা দুই আনত / তেড়েমেরে ডান্ডা, করে দিই ঠান্ডা"

    আলোচনা ঢং দেখলে মনে হয় ভারতের বাকিসব জায়গায় লোক আর থাকেনা, বেঁচেও থাকেনা, থাকবে কি করে? সেখানে তো আর গাড়ি কারখানা কিংবা আইটি হাব নেই।
  • dc | ১১ মে ২০১৬ ১০:১৫670022
  • ইন ফ্যাক্ট যাদবপুরে যে মাঝে মাঝে গন্ডগোল হয় আর এখানে কিছু ছাত্রছাত্রীর টেম্প্লেট পোস্ট কপি করা হয় সেখানেও দেখবেন "মুনাফাখোর", "সাম্রাজ্যবাদী" কিছু শব্দ এখানে ওখানে গুঁজে দেওয়া হয়। মানে টেম্প্লেটের পার্ট হিসেবে :d বোঝাই যায় সেই বামপন্থী রেটোরিক এখনো চলছেই। তো বাঙালি কেন ব্যাবসাকে ঘৃণা করবেনা?

    কল্লোলবাবু, দত্তা সামন্তর মধ্যে হঠাত আটকে গেলেন কেন? আমি তো বলছি, মুম্বাইতে একসময়ে দত্তা সামন্ত খুবসে ট্রেড ইউনিয়ন আন্দোলন করেছিলেন, তারপর মুম্বাইতে ট্রেড ইউনিয়নিজম অপ্রাসঙ্গিক হয়ে গেছিল। কিন্তু পবতে একসময়ে জঙ্গি ট্রেড ইউনিয়নিজম দীর্ঘদিন ধরে যে সমস্যা তৈরি করেছিল সেরকম অন্য খুব বেশী রাজ্যে হয়নি।
  • dc | ১১ মে ২০১৬ ১০:১৬670024
  • ব্যাস এবার আমার ডুব মারার সময় এসেছে :d
  • শুনানি | ১১ মে ২০১৬ ১০:১৬670023
  • http://www.anandabazar.com/state/singur-industrialization-is-expected-if-it-is-for-the-public-interest-1.383478#
    পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ ছিল, সিঙ্গুরের জমি না পেলে রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিল টাটারা। এই অভিযোগ নিয়ে মুখ খুলে টাটা মোটরসের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আজ বলেন, তাদের কোনও বাড়তি সুবিধে দেওয়া হয়নি। একাধিক জমি দেখার পরে সিঙ্গুরের সুবিধাজনক অবস্থানের কারণে জমিটি বেছে নিয়েছিল টাটারা। জমি অধিগ্রহণের প্রক্রিয়াতেও তারা ছিল না। সিঙ্ঘভি জানান, টাটারা কোথাও বলেনি যে ওই জমি না পেলে তারা রাজ্য ছেড়ে চলে যাবে। টাটারা কেবল রাজ্য সরকারকে তাদের মতামত জানিয়েছিল।
    http://eisamay.indiatimes.com/state/final-hearing-of-singur-land-allocation-case-in-sc-today/articleshow/52216294.cms
    এ দিন যে কয়েকটি প্রশ্ন শুনানিতে বারবার এসেছে তা হল, টাটারা সিঙ্গুরের জমির জন্যই জেদাজেদি করেছিল কি না, জনস্বার্থে ওই জমি অধিগ্রহণ করা হয়েছিল কি না এবং রাজ্যে সরকার বদলের পর মামলায় সরকারের মনোভাব বদল ন্যায্য কি না ? টাটার আইনজীবী অভিষেক মনু সিংভি বেশ কয়েকটি রায়ের উদাহরণ দিয়ে সওয়াল করেন, জনস্বার্থে সরকার জমি অধিগ্রহণ করতেই পারে এবং তা বেসরকারি সংস্থাকে দিতে পারে৷ দীর্ঘ সওয়ালের একেবারে শেষে এসে অভিষেকের দাবি, রাজ্য সরকার যে -সব নথিপত্র জমা দিয়েছে, তাতে এক বারের জন্যও এটা প্রমাণিত হচ্ছে না যে, বিশেষ করে সিঙ্গুরের জমিই চেয়েছিল টাটা গোষ্ঠী৷ এমনকি তারা কোনও মৌজাও চিহ্নিত করেনি৷ সিংভির এই দাবি নথিভুক্ত করে রাখেন বিচারপতি গৌড়া৷ অভিষেকের বক্তব্য, খড়্গপুরে ৬০০ একর জমি ছিল বলে তাঁরা রাজি হয়ে গিয়েছিলেন৷ কিন্ত্ত সিঙ্গুরে যখন ১০৫৩ একর জমি পাওয়া গেল, তখন তাঁরা মূল পরিকল্পনা মতো চলার সিদ্ধান্ত নেন৷
  • PM | ১১ মে ২০১৬ ১০:১৭670025
  • মহারাষ্ট্রে বাম্পন্থী অ্যান্যার্কিস্মকে দমানোর জন্য আপাত ভাবে আরো অ্যানারকিস্ট শিবসেনার আমদানি হয়েছিলো মালিকপক্ষের স্পনসরশিপে।

    কল্লোলদা কি নতুন ইতিহাস বানাতে চাইছেন নাকি তর্কের জন্য?
  • PM | ১১ মে ২০১৬ ১০:৩০670026
  • "বোম্বেতে দত্তা সামন্তর জঙ্গী ট্রেড ইউনিয়ান নিয়ে কোন ধারনা আছে?? সেখানের ক্যাপিটাল ফ্লাইট নিয়ে কোন ডেটা আছে?"

    কল্লোলদা, ১৯৮২ সালে দত্ত সামন্তের ডাকা স্টাইকে যে সব মিলের শ্রমীক অংশ নিয়েছিলো ( মনে রাখবেন পুরো মহারাষ্ট্রের মিল নয়, মুম্বাই আর সন্নিহিত এলাকায়), সেই মিলগুলোর মধ্যে কতগুলো এক্সিস্ট করে এখনো আর কতো গুলো ভাপী বা গুজরাটের অন্যান্য জায়গায় চলে গেছে তার হিসেব আছে আপনার কাছে? ঐ স্ট্রাইকের আগে মোম্বাই ছিলো টেক্স্টাইলের কেন্দ্র, ৯০ দশকেই মোটামুটি ৯০ % টেক্স্টাইল মিল মুম্বাইয়ে বন্ধ হয়ে যায় ( মনে অন্যত্র শিফ্ট করে যায়)। কে বল্ল ক্যাপিটাল ফ্লাইট হয় নি!!!!
  • ঢুন্ডুদাস চণ্ড | ১১ মে ২০১৬ ১০:৩৫670027
  • অ্যাঃ কেশীও বান্টির সাবাং
  • PT | ১১ মে ২০১৬ ১০:৩৬670028
  • A no-objection certificate (NOC) from the state government will no longer be required for acquiring agricultural land for industrial development,..........

    কিন্তু বিপ্লবী মেধাজী এটা নিয়ে কোন বিপ্লব করলেন না কেন তার উত্তর কেউ জানে?
  • PM | ১১ মে ২০১৬ ১০:৪৩670029
  • In 1982 major strike of 18 months, the mills were permanently closed and triggered the end of the struggling industry. Later Phoenix mill, Dawn Nill at Lower parel, Kamla mills, Zenzi mill and other general mill industry was survival source to lakhs of mill workers in Mumbai, which is now were sold out and converted to commercial complexes, malls and high rise buildings.

    http://www.memumbai.com/textile-mills

    শুধু আন্দোলনের ইতিহাস জেনেই কলার তুলে পাঁচিলে বসে বাকিদের "কিস্সু জানে না" বললে চলবে? ক্যাপিটাল আর কাজসৃষ্টি/বিনাশের ইতিহাসটাও তো জানতি হবা, নাকি ? ঃ)

    ৬০-৭০ দশকে যখন ক্যাপিটাল ফ্লাইট হচ্ছিলো ( যে কারনেই হোক), তখন ঐ সময়ের যুবকরা কি এটাকে পোটেন্সিয়াল থ্রেট হিসেবে আইডেন্টিফাই করতে পেরেছিলেন? সামান্য তম গলার স্বর কি শোনা গেছিলো সরকারকে চাপে রাখতে-ক্যাপিটাল ফ্লাইট আটকানোর জন্য??? না হলে কেনো হয় নি? ঐ থ্রেট আইডেন্টিফাই করার মতো মেধা ছিলো না? নাকি প্রাপ্ত বয়সেও পিটার প্যানের রাজত্বের স্বপ্ন অন্ধ করে রেখেছিলো--দেখতেই পাননি?
  • কল্লোল | ১১ মে ২০১৬ ১০:৪৫670030
  • মহারাষ্ট্রের দলিত প্যান্থারের উল্টোদিকে শিবসেনার জন্ম হলেও, শিব সেনাকেই দত্তা সামন্তের পিছনে লাগানো হয়েছিলো। ১৯৮১ থেকে দত্তা সামন্তের উত্থান। ওঁকে খুন করা হয় ১৯৯৭এ।

    কেন দত্তা সামন্ত নিয়ে পড়লাম? এটা বোঝাতে যে জঙ্গী ট্রেড ইউনিয়ানের জন্য কোন ক্যাপিটাল ফ্লাইট হয় না।
    পবতে জঙ্গী ট্রেড ইউনিয়ান ছিলো ৬০ থেকে ৭০ এই দশ বছর। সেই সময়েই পব থেকে ক্যাপিটাল ফ্লাইট হয়। অর্থাৎ, ১৯৭৭এ বামেরা আসার অনেক আগেই ক্যাপিটাল ফ্লাইট হয়ে গেছে। অথচ বম্বেতে ১৯৮১ থেকে ১৯৯৭ পর্যন্ত জঙ্গী ট্রেড ইউনিয়ান থাকা সত্ত্বেও পবর মতো ক্যাপিটাল ফ্লাইট হলো না কেন?
    বড় ও প্রধান কারন মাসুল সমীকরণ নীতি।
  • PM | ১১ মে ২০১৬ ১০:৫৫670031
  • "এটা বোঝাতে যে জঙ্গী ট্রেড ইউনিয়ানের জন্য কোন ক্যাপিটাল ফ্লাইট হয় না।" ---কল্লোলদা এটা একটা আদ্যন্ত ভাটের কথা----আপনার মস্তিস্ক প্রসুত আইডিয়াকে সমর্থন করতে।

    আগের পোস্টটা পড়ুন বুঝতে পারবেন আশা করি
  • S | ১১ মে ২০১৬ ১০:৫৮670033
  • কেসিদার কাছে দুটো প্রশ্নঃ
    ১) আইটি হাবে কোথায় ট্রেড ইউনিয়ান দেখলেন?
    ২) আপনি যেখানে কাজ করেন সেখানে ট্রেড ইউনিয়ান আছে?

    "জঙ্গী ট্রেড ইউনিয়ানের জন্য কোন ক্যাপিটাল ফ্লাইট হয় না।"
  • dc | ১১ মে ২০১৬ ১০:৫৯670034
  • "পবতে জঙ্গী ট্রেড ইউনিয়ান ছিলো ৬০ থেকে ৭০ এই দশ বছর।"

    এটা কিন্তু ভুল বললেন। পবতে অন্তত নব্বুই দশক অবধি মিলিট্যান্ট ট্রেড ইউনিয়্ন, ঘেরাও, অফিসবন্দী করে রাখা রীতিমতো হয়েছে। সিটুর দাপট আশির দশকে তো বটেই, অন্তত নব্বুইয়ের দশক পর্যন্ত ভয়াবহ রকম ছিল। দুয়েক জায়গায় মালিককে এমন ঘেরাও করেছে যে লোকটা মরে গেছে। সেসব খবরের আর লিং নেই, তবে আমার ছোটবেলায় সিটুর দৌরাত্ম আর ট্রেড ইউনিয়নিজম (নব্বুইয়ের দশকে) খুব বেশী ছিল। পবতে লাল ঝান্ডা তো প্রবাদপ্রতিম। ট্রেড ইউনিয়ইজম অন্য রাজ্যেও ছিল (সে তো এখনো আছে), কিন্তু পবতে জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলন যে ফর্মে হয়েছিল, সেরকম অন্য খুব বেশী রাজ্যে হয়েছিল বলে পড়িনি।

    আর দত্তা সামন্তর ব্যাপারে PM এর পোস্ট পড়ে জানলাম যে ওখানেও ক্যাপিটাল ফ্লাইট হয়েছিল। কারনটা সিম্পল - ধরুন আপনি কোথাও এক কোটি টাকা ইনভেস্ট করতে চাইছেন। আপনি কি কোন গন্ডোগুলে জায়গায় ইনভেস্ট করবেন, টাকার লস হতে পারে জেনে সেখান থেকে সরে আসবেন না?
  • dc | ১১ মে ২০১৬ ১১:০০670035
  • S :d যাক্কলা!
  • PM | ১১ মে ২০১৬ ১১:০২670037
  • মাসুল সমীকরনও যে অন্যতম প্রধান কারন সেটা অস্বীকার করার জায়গা নেই । কিন্তু জঙ্গী শ্রমীক আন্দোলনও যে অন্যতম কারন সেটা স্বীকার না করাটাও শিশু সুলভ।

    কিন্তু প্রশ্ন হচ্ছে ৬০-৭০ এর যুবকেরা কি মাসুল সমীকরন একটা থ্রেট এটা সেই সময়ে বুঝতে পারেননি??!!! তার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে নি কেনো???? ইম্মিডিয়েট থ্রেটকে এড়িয়ে পিটারপ্যানের রাজত্বের জন্য এতো লড়াই হলো কেনো?

    অনেকটা জঙ্গী ইসলামের মতো। এজন্মে প্রান দাও, কষ্ট করো ---মরার পরে ৭২ ভার্জিন অপেক্ষা করবে ঃ) ঃ)
  • কল্লোল | ১১ মে ২০১৬ ১১:০২670036
  • পিএম। এ প্রশ্নের উত্তর হয়তো বাঙ্গালীর জিনে আছে। ১৯১১য় কেন বাঙ্গালী বঙ্গভঙ্গ রদ করতে লড়ে গেছিলো ও সফল হয়? খুবই কি খারপ কাজ ছিলো সেটা? তোমাদের লেখা পড়ে তাইই মনে হয়। তানা হলে রাজধানী দিল্লীতে যায় না। রাজধানী দিল্লীতে না গেলে কি হতো? পূর্ব বঙ্গ ও পশ্চিম বঙ্গ নামে দুটো আলাদা প্রদেশ হতো। এই তো? তার জন্য রবীন্দ্রনাথ রাখী বেঁধে গান গেয়ে বাঙ্গালীকে "ব্রেণওয়াশ" করলেন। ব্যাগড়াবাদী নং ২। ১নং অবশ্যই দীনবন্ধু মিত্র ও কাঙ্গাল হরিশ। কৃষিজমিতে নীল চাষ আটকে দিলো। ৩নং জগদীশ বোস। সেদিন রেডিওর পেটেন্ট নিলে পবতে রেডিও ইন্ডাস্ট্রি গড়ে উঠতো। উন্নতির প্লাবন বইতো। তা না করে ভারতীয় জ্ঞানের ঐতিহ্য না কি সব নিয়ে পড়ে থাকলো।
    তোমাদের লেখা পড়লে এরকম মনে হয়।
  • ন্যাড়া | ১১ মে ২০১৬ ১১:০৪670038
  • এইটা আমি চিরকাল শুনি যে ফ্রেট ইকুয়ালাইজেশন নাকি পশ্চিমবঙ্গে কারখানা বন্ধের জন্যে প্রধান কালপ্রিট। যেটা বুঝিনা, সেটা হল একটা পজিশনাল অ্যাডভান্টেজ লুজ করায় পুরো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা ভেঙে পড়তে আরম্ভ করল কেন? তখনও পশ্চিমবঙ্গের যে লীড সেটা বাড়ান বা এমনকি ধরে রাখাও গেল না কেন? ফ্রেট ইকুয়ালাইজেশন তো লেভেল প্লেইং ফিল্ড করেছিল। এরকম ত বলেনি যে কাঁচামালের যে যত কাছে সে তত বেশি মাশুল দেবে! ম্যাথেমেটিকালি কেউ বুঝিয়ে দেবেন? কল্লোলদা?
  • PM | ১১ মে ২০১৬ ১১:০৫670039
  • এই রে, দত সামন্ত দিয়ে সুবিধা করতে না পেরে কল্লোলদা দাড়ি দাদুকে ধরেছেন। জানেন ওতে খাপ খোলা সোজা নয় ঃ) ঃ)
  • dc | ১১ মে ২০১৬ ১১:০৬670040
  • kc আর কল্লোল দুজনেই এক্স্ট্রাপোলেশানের অসাধারন সব উদাহরন রাখছেন :d
  • S | ১১ মে ২০১৬ ১১:১০670042
  • সিঙ্গুর থেকে মাসুল সমীকরণ হয়ে ৩০এর দশক হয়ে ১৯১১ তে পোঁউছেছি। এর আগের ইতিহাসও পড়তে হবে সিঙ্গুরের কারখানার জন্যে? চাইনা অমন গাড়ির কারখানা ঃ)) সানন্দেই হোক।
  • ঢুন্ডুদাস চণ্ড | ১১ মে ২০১৬ ১১:১০670041
  • অঙ্কটা বিশেষ কঠিন নয়। ফ্রেট ইকুয়ালাইজেশন যদি সমস্ত কাঁচামালের জন্যে হত, তাহলেই ব্যাপারটা লেভেল প্লেয়িং হত, কিন্তু সেটা হয়নি। নির্ধারিত কিছু জিনিস, যেমন কয়লা - এর জন্যে হয়েছিলো।

    এইবার গুজরাট থেকে পঃবঙ্গে কটন মিলের জন্যে কাঁচা মাল আনতে দূরত্বের অনুপাতে মাসুল দিতে হবে, অথচ, পঃবঙ্গ থেকে কয়লা মহারাষ্ট্রে নিয়ে যেতে মহারাষ্ট্র ততটাই মাসুল দেবে যতটা পঃবঙ্গে নিয়ে যেতে লাগতে পারে।

    অর্থাৎ, কোনো কোম্পানি কটন মিলটা মহারাষ্ট্রে খুললে তার নেট মাসুল পঃবঙ্গের তুলনায় কম।
  • ন্যাড়া | ১১ মে ২০১৬ ১১:১৩670045
  • ওহ, এটা জানতাম না। এটা ভাল বাঁশ। কিসে কিসে ফ্রেট ইকুয়ালাইজেশন হয়েছিল তার সহজপাচ্য লিস্ট পাওয়া যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন