aka | ০৬ নভেম্বর ২০২০ ০৬:০৭464831জর্জিয়া গ্যাপ 3,000
Amit | ০৬ নভেম্বর ২০২০ ০৬:০৬464830জর্জিয়া ফ্লিপ হচ্ছেই। জাস্ট এক দু ঘন্টা
lcm | ০৬ নভেম্বর ২০২০ ০৬:০৫464829"He can stay, he can go. He can be impeached, or voted out in 2020. But removing Trump will not remove the infrastrcuture of an entire party that embraced him; the dark money that funded him; the online radicalization that drummed his army; nor the racism he amplified and reanimated."
- Alexandria Ocasio-Cortez (AOC)
Abhyu | ০৬ নভেম্বর ২০২০ ০৫:৪১464828npr

Abhyu | ০৬ নভেম্বর ২০২০ ০৫:৪০464827cnn

Amit | ০৬ নভেম্বর ২০২০ ০৫:৩৫464826এইটা অবশ্য বাইরে থেকে আমারও মনে হচ্ছিল। S লিখেই দিয়েছেন ০৬ নভেম্বর ২০২০ ০৫:২১-এ। রেসিজম সব দেশেই আছে আর থাকবেও আরো কয়েকশো বছর।
S | ০৬ নভেম্বর ২০২০ ০৫:২২464825স্টেসি আব্রাম পুরো হিরো।
S | ০৬ নভেম্বর ২০২০ ০৫:২১464824আমার খুব ধারণা যে কমলা হ্যারিসকে ভীপ ক্যান্ডিডেট করাটা অনেকে মেনে নেয়নি।
aka | ০৬ নভেম্বর ২০২০ ০৫:১৫464823ক্রেডিট গোজ টু স্টেসি আব্রাম।
aka | ০৬ নভেম্বর ২০২০ ০৫:১৫464822জর্জিয়াটা না জেতানো অবধি শান্তি হচ্ছে না। অসফ রানঅফে গেছে, ওয়ার্ণক o তাই। হ্যারিস কাউন্টি - বাড়ির পাশের কাউন্টি - ডিপ রেড, কিন্তু এবারে ব্লু।
lcm | ০৬ নভেম্বর ২০২০ ০৪:৪৮464821আকা,
ও বাবা! মায়ামি এলাকাতে তো ডেমোক্র্য্যটদের ভোট এতটা কমে গেছে, তাও জিতেছে! এটা দেখি নি।
কিউবান ভোটের একটা কারণ তো প্রোপাগান্ডমূলক প্রচার, যেটার কথা ছোট-এস লিখ্ছে - যে বাইডেন হল ফিদেল কাস্ত্রোর এক অবতার, ইউএসকে কে কিউবা বানিয়ে ছাড়বে, ব্লা, ব্লা। আর কিছু কারণ জেনারেল, লো-ইনকাম ওয়ার্কিং ক্লাসের অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য।
লো-ইনকাম গ্রুপে ট্রাম্পের ভোটের অনেক ডাইরেক্ট কারণ আছে, যেমন ট্যাক্স রিফর্ম, যেটার কথা বড়েস লিখেছে। তবে আমার মনে হয় সুপ্রিম কোর্টে কনসারভেটিভ জাজ পাঠানোর থেকেও বেশি ইমপ্যাক্ট হল - কোভিড স্টিমুলাস -- দুটো জিনিস হয়েছে - একটা ওয়ান টাইম পেমেন্ট চেক লোকে পেয়েছে (সঙ্গে দামড়া সাইজের ফন্টে ট্রাম্পের সই করা চিঠি), আর, যাদের কাজ গেছে তারা বেকারভাতায় রেকর্ড ভর্তুকি পেয়েছে, এমনকি কারও ক্ষেত্রে তাদের বেকারভাতার মান্থলি অ্যামাউন্ট আগে যে কাজ করত তার থেকে বেশি। এখন, এগুলো একদম টাটকা, এ বছরেই হয়েছে, ভোটের বছরেই। তো এগুলোর ডাইরেক্ট ইমপ্যাক্ট বেশি।
:-) | ০৬ নভেম্বর ২০২০ ০৪:৪৬464820"In particular, 18 percent of black men voted for Trump in 2020 compared with 13 percent in 2016, and black women increased support for Trump from 4 percent in 2016 to 8 percent in 2020."
https://news.yahoo.com/trump-won-highest-share-non-164843048.html
S | ০৬ নভেম্বর ২০২০ ০৪:৩৬464819কালোদের ভোট ট্রাম্প খুব বেশি পায়নি। তাহলে মিডওয়েস্টে এইফল হতনা।
আগেরবার যারা ট্রাম্পকে ভোট দিয়েছিল, আমরা ভেবেছিলাম যে অনেকে তারা বোধয় না বুঝেই দিয়েছিল। সেটা ভুল। তারা জেনেশুনেই দিয়েছিল। ট্রাম্পের অ্যাজেন্ডায় তাদের সমর্থন আছে। তাই আবারও দিয়েছে।
হিস্পানিকদের মধ্যে আগেরবারও ৩০-৩৫% ট্রাম্পকে ভোট দিয়েছিল। এবারেও ওরকমই দিয়েছে। মায়ামি আর সাদার্ণ টেক্সাসের কয়েকটা কাউন্টি বাদ দিলে তেমন কোনও পার্থক্য নেই। তারপরেও আরেকটা কারণও থাকতে পারে, সেটা বলছি না।
S | ০৬ নভেম্বর ২০২০ ০৪:২৯464818ট্রাম্পের ভোট কমবে কেন?
রিপাব্লিকানরা আগেরবার যারা লিবারেটেরিয়ানদের ভোট দিয়েছিল, তারাও এবারে ট্রাম্পকে ভোট দিয়েছে। ট্রাম্প দুটো দারুন কাজ করেছে রিপাব্লিকানদের জন্য। ম্যাসিভ ট্যাক্স কাট দিয়েছে আর তিনটে ক্রেজি রাইট উইঙ্গ জাজ পাঠিয়েছে সুপ্রীম কোর্টে। অন্যদিকে জিওপির সবকটা অ্যাজেন্ডা মেশিন লজ্জা ঘৃনা ত্যাগ করে ক্রমাগত রেস বেইটিং করে গেছে আর মিথ্যাকথা ছড়িয়ে গেছে।
সারাদিন কাজ থেকে ফিরে এরা তিনঘন্টা ধরে হ্যানিটি, টাকার, আর ইনগ্রাম শোনে। তারপর রাশ লিম্বো, অ্যালেক্স জোনস, আর ব্রাইট বার্ট, ওএনেন, কিউঅ্যানন এইসব গিলছে। তারা ভাবতে শিখেছে যে হান্টার বাইডেন যে বাবার পরিচয় দেখিয়ে কাজ পেয়েছে, সেটা অন্যায়, কিন্তু ট্রাম্পের ছেলেমেয়েরা দারুন।
এরা ব্রেইন ওয়াস্ড হয়ে গেছে বা রিপাব্লিকানদের সঙ্গে নিজেদের রেসিয়াল ইন্টারেস্ট অ্যালাইনমেন্ট স্পষ্ট দেখতে পাচ্ছে। নিক্সনের সাদার্ণ স্ট্র্যাটেজির আজকে সফলভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছে ট্রাম্প। তাইতো বলছে যে ট্রাম্প ওদের জীবনে দেখা সেরা নেতা।
S | ০৬ নভেম্বর ২০২০ ০৪:১৫464817"ওবামাকেয়ার আদৌ কম পয়সায় পাওয়া যায় না। যাস্ট কোন অল্টারনেটিভ নেই বলে রয়েছে এখনও।"
ওবামাকেয়ারে অনেক কম প্রিমিয়াম দিতে হয়। অনেক ক্ষেত্রে তো পুরোটাই মাফ। ফ্যামিলি সাইজ আর আয়ের উপর নির্ভর করে।
Individuals whose household incomes are between 100% and 400% of the federal poverty level (FPL) are eligible to receive federal subsidies applied towards premiums for policies purchased via a ACA exchange, provided they are not eligible for Medicare, Medicaid, the Children's Health Insurance Program, or other forms of public assistance health coverage, and provided they do not have access to affordable coverage (no more than 9.86% of income for the employee's coverage) through their own or a family member's employer
s | ০৬ নভেম্বর ২০২০ ০৪:০৮464816মায়ামি ডেড কাউন্টিতে জুন মাস থেকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে লগাতার প্রচার করে গেছে ট্রাম্প ক্যাম্পেন যে বাইডেন সোশালিস্ট। শুধু কিউবান নয়, আমার এক পেরুভিয়ান কলিগ বলেছে তার ফ্যামিলি মেম্বার যারা মায়ামিতে থাকে সবাই ব্রেন ওয়াশড। সে দিনরাত ফ্যামিলি মেম্বারদের থেকে কাস্ত্রো, ওর্তেগা আর মাদুরো কে নিয়ে হোয়াট্সয়াপ মেসেজ পেত।এই সোশালিসম নিয়ে লাগাতার প্রচার কাজ করেছে। আর মার্জিন যেখানে কম, সেখানে ২% ভোট অন্যদিকে গেলেই রেস চেঞ্জ হয়ে যেতে পারে।
সেটা অন্য কোশ্চেন | ০৬ নভেম্বর ২০২০ ০৪:০৬464815সবাই যে বলছে কারণটা ট্রাম্পের মাচো ইমেজ।
ভাল ইকনমির ব্যাপার তো আছেই
aka | ০৬ নভেম্বর ২০২০ ০৩:৫২464814*ডেড kaaunTi
aka | ০৬ নভেম্বর ২০২০ ০৩:৫১464813ল্যাদোষদা, মিয়ামি ডেব্ট কাউন্টিতে হিলারী জিতেছিল 30% পয়েন্টে, বাইডেন জিতেছে ৭%। এখানে যে বেশি ভোট ট্রাম্পের ২০১৬ r ভোটের থেকে ২০২০ r ভোটের পার্থক্যের ৭৫%। শুধু তাই নয়, এই আপসার্জ কংগ্রেসনাল ভোটকে ইনফ্লুয়েন্স করেছে। তাই ফ্লোরিডায় জেতার একমাত্র কারণ মিয়ামি ডেব্ট কাউন্টির হিসপ্যানিকরা না হলেও অন্যতম বড় কারণ। প্রশ্ন হল এরা ট্রাম্পকে ভোট দিল কেন? ইভেন ইফ ট্রাম্পের রেসিস্ট ইমেজ।
Amit | ০৬ নভেম্বর ২০২০ ০৩:৩১464812৩০ মিন আগের খবর: জর্জিয়া তে আর ৪৭০০০ মতো ভোট গোনা বাকি। ট্রাম্প এর লিড মাত্তর ১৩০০০। ফ্লিপ হতেই পারে।
lcm | ০৬ নভেম্বর ২০২০ ০৩:৩১464811ভোটিং প্যাটার্নে যেটা খুব ক্লিয়ার, যেটা নিয়ে কোনো অ্যাম্বিগুইটি নেই, সেটা হল রুরাল-আর্বান ডিভিশন।
:( | ০৬ নভেম্বর ২০২০ ০৩:২২464810ঐদিন দেখলাম কোনো এক জাতির লোক শহীদ মিনার হোলো না বলে আফসোস করছে, যে কথা ঐ লেখায় নেই তা হলো, ঐ এলাকায় আরেক জাতির জন্য কন্সেনট্রেশান ক্যাম্প বানানো হয়েছে। ..
রেস বেটিং | ০৬ নভেম্বর ২০২০ ০৩:১৯464809রেস প্রবলেম নিয়ে আপ্নেরা মনে হয় একটু বেশি মাতা ঘামাচ্চেন। গত পন্চাশ বছর সমস্যাটা ছিল না আর আজ সেটা প্রব্লেম হল? কি ভাবে বা কেন হল?
পাপী পেট কা সাওয়াল
lcm | ০৬ নভেম্বর ২০২০ ০৩:১২464808সুতরাং, ...ফ্লোরিডায় কিউবানরা ট্রাম্পকে জিতিয়েছে... এটা টেকনিক্যালি ভুল স্টেটমেন্ট ... ... কারেক্ট স্টেটমেন্ট হল - ফ্লোরিডায় ট্রাম্পের কিউবান ভোট% বেড়েছে
lcm | ০৬ নভেম্বর ২০২০ ০৩:০৯464807"... ফ্লোরিডায় কিউবান, কলাম্বিয়ান হিসপ্যানিক রা ট্রাম্পকে জিতিয়েছে ... "
আকা,
কিউবানদের ভোট% ট্রাম্প এ বেড়েছে, কিন্তু কিউবান অধ্যুষিত এলাকায় ট্রাম্প হেরেছে।
মানে ধরো, সব থেকে বেশি কিউবান যেখানে, এই ম্যাপের নীচে ডান দিকে, সেইগুলো সব নীল - মায়ামি শহর এবং আশেপাশে (মায়ামি-ডেড কাউন্টিতে কিউবান পপুলেশন ৩৪%), বা ধরো তার ওপরে ধরো ব্রোয়ার্ড কাউন্টি মানে ফোর্ট লডারডেল এলাকা (প্রায় ৫% কিউবান) বা তারপ ওপরে পাম বীচ কাউন্টি(৩.৫% কিউবান) - এসব জায়গায় ট্রাম্পের কিউবান % ভোট বেড়েছে, কিন্তু ট্রাম্প হেরেছে।
☺ | ০৬ নভেম্বর ২০২০ ০৩:০৮464806ডকু ফিল্ম দেখাচ্ছিলো এক রুরাল area তে আগে হাসপাতাল ছিলো এখন নেই ভাৰতীয় ek ডাক্তার সপ্তাহে এক দিন করে যায়
ওদের হাসপাতাল নেই হেলথ ইন্সুৰেন্স নেই, ar ভোট টা সেসব যেন না থাকে সেভাবেই দেয়। ওটুকু করার মত বেচে থাকে।
r2h | ০৬ নভেম্বর ২০২০ ০৩:০৬464805নির্যাতিতার মা ও দাদাকে প্রায় রোজই ঘণ্টার পর ঘণ্টা জেরা করছেন সিবিআই অফিসাররা। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের থেকে একের পর এক তথ্য সংগ্রহ করছেন তাঁরা। এদিনও নির্যাতিতার দাদাক সিবিআই অফিসাররা ক্যাম্প কার্যালয়ে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে অনেকক্ষণ ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাইরে এসে নির্যাতিতার ভাই জানান, সিবিআই অফিসাররা তাঁকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি আবার বোনকে খুন করেননি তো...
https://www.bengalinfo.com/newsdetail.php?newsid=108754
☺ | ০৬ নভেম্বর ২০২০ ০৩:০০464804এত বেশি ভোট পড়ার পর দেখা গেল ট্রাম্পের লোকেরাও বিপুল উৎসাহে ভোট দিতে গেছে
মিডিয়া ওদিকে আমাদের পাখি পড়া করেছে, বেশি ভোট মানে ডেম দের ল্যান্ডস্লাইড
aka | ০৬ নভেম্বর ২০২০ ০২:৫৫464803ফ্লোরিডায় কিউবান, কলাম্বিয়ান হিসপ্যানিক রা ট্রাম্পকে জিতিয়েছে। মিয়ামি এরিয়ায় বাইডেনের ভোট কাউন্ট কমেছে হিলারীর তুলনায় আর সেটা অন্যতম কারণ ট্রাম্প জিতেছে।
হ্যাঁ ওভারাল কালো আর হিসপ্যানিক ভোট বাড়ে কিকর?
☺ | ০৬ নভেম্বর ২০২০ ০২:৫৪464802আমি সরকারি ফান্ডেড হাসপাতালে যাই। ওবামা/রমনি কেয়ার না থাকাটাই বুঝি না। আমার ধারণা সাবেক সেনা ভেটারান যেমন তারা বলে - এরা ইউনিভারসাল হেলথ কেয়ার দেশে থাকা উচিত ভাবে।