এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪০৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumudini | ২১ জুন ২০১১ ১১:৩৪426203
  • ইন্দো,কাইন্দ্যা লাভ নাই।যে কোন বড় মলে চইল্যা যাও।সার সার অলিভ অয়েল পাইবা।
  • kumudini | ২১ জুন ২০১১ ১১:৪৫426204
  • আমার সাহসটা এগবার দেকেন !দাগদারদের পজ্জন্ত ভয় করি না।
  • til | ২১ জুন ২০১১ ১৩:৩৯426205
  • দে-দির কিঞ্চিৎ হিংসা উৎপাদন করা যাউক।
    আমাদের একমাত্র গাছে এবার গোটা পঞ্চাশেক অলিভ হয়েছিল। প্রতিবেশী ইয়েমেনী ভদ্রোলোক তার পিকলস বানিয়ে দিয়ে গেছেন। গাছটাও তেনার থেকে ফ্রী, এমনকি লাগিয়েও দিয়ে গিয়েছিল; তখন আমার পিঠে ব্যথা!
    অলিভ অয়েলে অলিভ জারানো।
    বাকীটা পরে...
  • kc | ২৫ জুন ২০১১ ২১:৫৮426207
  • যে কোনও ছুটির দিনে বরপশীতল দৃষ্টি উপহার পেলে কীই বা আর করবেন বলুন? সিম্পলি বাজারে যান। নিয়ে আসুন কোনও পাকা মাছ, যেমন রুই বা কাতলার পেটি নয়তো ভেটকির ফিলে।

    বাড়ি এসে মাছকে ধুয়ে অল্প নুন হলুদ মাখিয়ে ফেলে রাখুন, কিছু পরে হালকা করে ভেজে রাখুন। এবার ডিডির স্টাইলে একটা পেস্ট বানান। উপকরণ বেশী কিছু না, বেশ কিছুটা কড়াইশুঁটি, একটা সবুজ ক্যাপসিকাম, কিছুটা নঙ্কা। কোনটা কতটা? ডিপেন্ড করবে আপনি 'বেসিক্যালি' কী তার উপর। মানে আপনি ঘটি না বাঙ্গাল, লুরুওয়ালা নাকি এনারাই এইসব হ্যানাত্যানার উপর।

    তা এবার কড়াইতে মাখম গরম করুন। অল্প সাদা জিরে ফোরণ দিন। এবার দিন ঐ পেস্টটা। ভালকরে কষান। নুন দ্যান। মাঝে মাঝে জলের ছিটে দিন। কষান হয়ে গেলে অল্প জল দিয়ে মাছ ছেড়ে দিন। মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন। ঝোল ব্যাপারটাই রাখবেননা। গা মাখামাখা হবে ব্যাপারটা।

    এটার নাম গ্রিন ফিশ বলতে পারেন, তিণোমূলি মাছ, তাও বলতে পারেন। গরম বাসমতীর সঙ্গে জমবে। এতটাই জমবে যে খাওয়ার টেবিলে বউয়ের 'বকলমে' আপনার হারিয়ে ফেলা 'জিএফ' এর দেখাও পেতে পারেন।

    উইশ য়্যু বেস্ট অব লাক।
  • santanu | ২৬ জুন ২০১১ ০৮:৪৪426208
  • আজ ব্রতীন এই তৃনমুলী মাছ খাবেই খাবে।
  • til | ২৬ জুন ২০১১ ১৫:১০426209
  • এইটে বড়মের জন্য ইস্পেশ্যাল
    ---
    অলিভ অয়েল? হায় রে অলিভ অয়েল, আমার এক সেলস ট্যাক্সের বন্ধু তার ছেলেকে মাখাতো, সে বিরাট ব্যাপার! তো এদেশে এসে দেখি, অলিভ আর অলিভ নেই, জনগণের সর্ষের্তেল (বানান কে লিয়ে কৃ স্বী: দে-দি) হয়ে গেছে।
    আমার ভাই শীতের সময় গায়ে আচ্ছাকরে তেল মেখে চান করার অভ্যেস। তেল মেখে নদীর পাড়ে, ঘাটে রোদে বসে জলে নামবার সাহস সঞ্চয় করতেই এক ঘন্টা লেগে যেত! তো এদেশে তখন অত সহজে সর্ষের্তেল মিলতো না। মনে পড়ে গেল সেই সেলস ট্যাক্স বন্ধুর কথা (WB); আমিও অলিভ অয়েল মাখতে শুরু করলাম, একটু ফেয়ার অ্যান্ড লাভলী হয়েছি কিনা আমার নিরুত্তর প্রেমিকাকুলই ( সংখ্যায় কম নয়) বলতে পারবেন! এমনকি মাথায়ও! তা কেশষষ্‌স্‌ঠীর কৃপায় জা অক্ষুণ্ন রয়েছে তাতে চিতায় অগি্‌ণসংযোগের পরও অন্তত ৬৭ সেকন্ড চিড়ি্‌বড় আওয়াজ হবেই!
    কাজের কথায় আসি। শনিবার বাড়ীতে মোচ্ছব ছিল, যারে ভদলোকগণ পার্টি কন। এরকম লেগেই থাকে, খাবার এত শস্তা আর আমরা তো আদপে হাভাতেই! সে ভাল, নো অন্যায়!
    আজ রবিবার, এত খাটাখাটনির পর- তাও অনেক্ষণ বাগানে pruning করে গাত্রে হলো ব্যথা। খুব করে তেল মেখে চান করলাম। আহা, কি শান্তি, গরম জল, এক ঘন্টা ঘাটের ধারে অপেক্ষা নেই। আরও তেল মাখবার কারণ, এক ডজন স্টীলের বাটি ফ্রম spencers অফ সাউথ সিটি। আহা এইবাটি তেল মাখিবার জন্য বলি প্রদত্ত। সেই যে ইঁটা সেলুনে জলের বাটি থাকতো, জুলফিতে লাগানোর জন্যে!
    চান হলো, কিন্তু গা এত চট চট করছে কেন? এক্‌স্‌ট্‌রা ভার্জিন অলিভ বলে কথা! সংশয় প্রকাশ করতেই উত্তর এল।
    "রান্নাঘরের শিশি থেকে তেল নিলে?"
    বঙ্গালী অতিথিগণের জিভের তো খুব তার, সেইহেতু পার্টিতে পেঁয়াজি ভাজিবার নিমিত্ত, শিশিতে অলিভ অয়েল না ঢেলে, পিয়োর ভেজিটেবল অয়েল ঢালা হয়েছিল যেটা কিনা আমি তেলমাখা বাটিতে decant করি!

    আজি এ লাবণ্যে পূর্ণ প্রাণ!
  • M | ২৬ জুন ২০১১ ১৯:৫৬426210
  • খিঁক, ভালোই তো।
  • pi | ২৭ জুন ২০১১ ০৫:২৩426211
  • :))

    এদিকে আমার সাহায্য চাই !

    ডিম সেদ্ধ বসিয়ে এসে ভুলে গেসলাম।
    এদিকে পাত্রে ঢাকা দিতেও ভুলে গেসলাম।
    রান্নাঘর থেকে নানাবিধ অদ্ভুত শব্দ ও গন্ধ আসতে থাকায় দৌড়ালাম। জল তো সব উবে গেছে। ডিমের খোলার গায়ে কালো কালো পোড়াও লেগে গেছে।
    কিন্তু তারা সেদ্ধ হয়েছে কি ? একটাকে ফাটিয়ে নিয়ে দেখে নেওয়া ই যায় অবশ্য।
    আর এক পাত্র জল বাষ্পীভূত হয়ে যেতে যেতে সেদ্ধ ও নিশ্চয় হয়ে যাবার কথা।
    তবু, রান্নার গুরুরা যদি কিছু বাতলান।
  • r2h | ২৭ জুন ২০১১ ০৫:৩৩426213
  • শুধু সিদ্ধ নয়, সিদ্ধিলাভ হয়ে গেছে তাদের
    সেই সিদ্ধির একটু পোড়া পোড়া গন্ধ থাকতে পারে
  • aka | ২৭ জুন ২০১১ ০৫:৪৪426214
  • আরে অবশ্যই সেদ্ধ হয়েছে। এ আমার রোজ হয়।
  • pi | ২৭ জুন ২০১১ ০৬:৫৯426215
  • হুম্‌ম্‌ম। তাই বটে।
    কিন্ত ছাড়ানোর পর তাদের বেশ দেখতে লাগছে। সাদা ধবধবে শরীরে যেন একটা কাজলের টিকা লেপা। যে জায়গাটা পাত্রের কন্ট্যাক্টে ছিল, সেখানে হয়েছে মনে হয়।

    ও হ্যাঁ হুতো, সিদ্ধির পোড়া গন্ধও পাওয়া যাচ্ছে বটে।
  • kk | ২৭ জুন ২০১১ ২২:১১426216
  • আমি কেসি'র এই সবুজ মাছটা বানিয়েছিলাম। যা যা বলা আছে তার সাথে একটু সেলেরী সীড্‌স আর বালসামিক ভিনিগার দিয়েছিলাম। দিব্যি খেতে লাগলো।
  • Nina | ২৮ জুন ২০১১ ০২:২২426217
  • আরিব্বাস! K ফর ক্যাবাৎ ! kc র রেসিপী kk করে বলেছে ভাল--এটা আমার নেক্সট উইকেন্ডের ট্রাই!! আমি একটু ডিডির মতন গোলমরিচও দেব।
  • nk | ২৮ জুন ২০১১ ০৭:২৯426218
  • একটু সিদ্ধি বেটে নিয়ে পাইয়ের ঐ ডিমের সাথে খেতে হবে। :-)
  • a_x | ১২ জুন ২০১২ ১৭:৫৩426219
  • আকা, আমি এইভাবে করি। আদা, দৈ এবং বেশ খানিক গরম মশলা আর নুন দিয়ে মাংস সারা রাত মেরিনেড কর। সকাল বেলা ঘুম থেকে উঠেই বার করে রাখ, থাক ঘন্টা খানেক বাইরে, কিস্সু হবেনা। (মুর্গী হলে বাইরে রেখ না, কিন্তু মুর্গির কোর্মা খামোকা খেতে যাবেই বা কেন!)

    এবার মিহি করে পেঁয়াজ কুচোও, একটু দুধ গরম করে, কয়েক সুতো জাফরান ভেজাও।

    এবার ঘি গরম কর, ইয়েস, নো তেল ফেল হ্যান ত্যান, ঘি ছাড়া হবেনা। ঘি অল্প গরম হলে বেশ কিছু গোলমরিচ আস্ত দানা ছাড়। একটু চিড়িং বিড়িং শুরু করলে, আস্ত গরম মশলা দাও। কয়েক সেকেন্ড বাদে ঐ কুচোনো পেঁয়াজ দাও। পেঁয়াজ ট্রান্স্পারেন্ট হয়ে এলে, এক ছোট চামচ চিনি দাও, চিনিটা লালচে কর। এবার ঐ মাংস ঢেলে দাও, নাড়তে থাক। তেল আলাদা হয়ে এলে, দুধ, কিম্বা জল দাও, ঐ জাফরান ভেজানো দুধটাও দাও। ফুটতে দাও, নুন চেখে দেখ, নিজের পছন্দ মত কনসিস্টেন্সিতে নিয়ে যাও (গা মাখা টাইপ প্রেফারেবল)। ঐ ঘিয়ে আস্ত গোলমরিচটাই কি ইনগ্রেডিয়েন্ট।
  • aka | ১২ জুন ২০১২ ১৭:৫৪426220
  • a x এমন হত? কি বা এসে যায় কোর্মা খান।
  • মিলা | ১৩ জুন ২০১২ ০৮:৩২426221
  • পাই দি তো ডিম অক্ষত থাকা অবস্থায় মনে পড়েছে, আমার এরকম একবার মনে পরেছিল যখন তখন ডিম এর বিস্ফোরণ হয়ে তারা রান্নাঘর এর আনাচে কানাচে আশ্রয় নিয়েছিল, আবার তার পর দিনই বাড়ি ছাড়ার কথা ছিল, সারারাত বাড়ি পরিস্কার করেছিলাম :(
  • | ২৮ জুন ২০১২ ১৮:১৪426222
  • পনিরের একটা ঝটপট রেসিপি চাই, গ্যাসের সামনে ১০মিনিটের বেশি দাঁড়াতে হবে না এমন রেসিপি।

    ঝিঙ্গের কিছু হবে কি? ঝটপট? মানে ওই ১০মিনিট দাঁড়িয়ে দুটো রান্নাই হয়ে গেল এরকম কিছু?
  • pi | ২৮ জুন ২০১২ ১৯:২৫426224
  • আধাকড়া পনিরভাজা।
    লতপতে ঝিঙ্গে ভাজা।
  • | ২৮ জুন ২০১২ ১৯:৩২426225
  • ক্যাম্নে কীঃ-((

    এমনিতেই আমি নিরামিষ কিছু পারি না তায় দরকারের সময় বম্বেপি সোজাসাপ্টা পদ্য লিখে দিল, যেন এই পদ্যেতেই হয়ে যাবে সবঃ-((
  • hu | ২৮ জুন ২০১২ ১৯:৩৫426226
  • অক্ষ-কোর্মা রাঁধা হয়েছিল। আমার হাতেই যদি এমন সোয়াদ হয় তাহলে স্বয়ং অক্ষর হাতে না জানি কি দেবভোগ্য জিনিস হবে! আমার আন্দাজে ঝালটা একটু কম ছিল। ঝাল কি গোলমরিচেই বাড়ানোর নিয়ম? নাকি শুকনো লঙ্কা চলতে পারে?
  • hu | ২৮ জুন ২০১২ ১৯:৩৭426227
  • ঝিঙে-পনীর-সর্ষেবাটা দিয়ে ভাপে বসিয়ে দাও।
    (কখনও করিনি। বানিয়ে বানিয়ে বললাম।)
  • শ্রাবণী | ২৮ জুন ২০১২ ১৯:৪০426228
  • পোস্ত খাওয়ার অভ্যেস থাকলে দুটো জিনিসেরই পোস্ত করে ফেলুন, ঝিঙে + পোস্তবাটা + পেঁয়াজকুচো+কাঁচা লঙ্কা কুচি + নুন + সরষের তেল মাখিয়ে মাইক্রো ঢাকা দিয়ে অথবা গ্যাসে ঢাকা দিয়ে, খুব বেশী সময় লাগেনা......পনীরে সরষের তেল না দিয়ে অল্প সাদা তেল, অল্প আদা কুচি আর গরম মশলা গুঁড়ো (বাকি এক).....পনীর আর ঝিঙে (ভালো কচি হলে) রাঁধতে খুব অল্প সময় লাগে.....দুটোতেই জল বেরোবে, সেইমত প্রথমে অল্প আঁচে ঢাকা মিনিট পাঁচেক, পরে জল শুকোতে হাই হিট...
  • | ২৮ জুন ২০১২ ২০:০০426229
  • থেঙ্কু শ্রাবণী।

    হু,
    সর্ষে পোলায় খায় না, নইলে করেই ফেলা যেত। সাহানা খাইয়েছিল সর্ষেবাটা দিয়ে পনির। ব্যপক খেতে।
  • শ্রাবণী | ২৮ জুন ২০১২ ২০:১৯426230
  • স কি সামরান নাকি!
    আরে তুমি তো এক্সপার্ট রাঁধিয়ে, জম্পেশ করে পনীর ভুর্জি বানাও, আর ঝিঙে পোস্ত টা ঠিক আছে!
    ভুর্জি তে ভালো করে পেঁয়াজ লঙ্কা টোমাটো কুচিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে ভাজো, তাতে আদাবাটা (কুচি) অল্প জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ঝাল খেলে লঙ্কা গুঁড়ো, নুন ইত্যাদি যা খুশী সব দিয়ে (মানে আমি গোলমরিচ অরেগানো, সব দিই) ভাজা ভাজা হয়ে গেলে পনীর কে হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দাও, নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দাও!
  • pi | ২৮ জুন ২০১২ ২০:৪৩426231
  • সাম্রুদি, তুমি নাকি পারোনা ! :o

    শ্রাবণীদির রেসিপিগুলো আমারো হাত নিশপিশিয়ে দিচ্ছে !
  • b | ২৮ জুন ২০১২ ২১:৪৪426232
  • মুরগির মাংস একটু বড় বড় পিস করে কাটাবেন আর চিরে নেবেন (১ কিলো=১০/১২ টা)। প্রচুর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা নিয়ে তার রস করুন। আমি মিক্সিতে এক এক বার করে বেটে ঐ মন্ডটা কাপড়ে ছেঁকে নেই। তাতে সময় লাগে, রান্নাঘর নোংরা হয় আর আমি বিস্তর গালাগালি খাই। একটা বড় পাত্রে, এমন হবে যে ঐ জলে যেন মুরগির পিসগুলো ঢেকে যায়। এবারে ম্যারিনেট করুন, যতক্ষণ খুশি, আমি ১ দিন রেখেছিলাম।
    ****
    মুরগির পিস গুলো-র ওপরে একটু টম্যাটো সস দিয়ে (অল্প, রঙ এর জন্যে) কড়া করে ভাজুন। ককটেলের ভালো অনুখাদ্য।
    ***
    ঝোল চাইলে, অল্প একটু দই বা ক্রীম (জল, হলুদ দেবেন ন) গোলমরিচ, শাদা জিরে, গরম মশলা( বা ঐ বিশুষ্ক পেঁয়াজ-আদা-রসুন-কাঁচা লংকার মন্ড, যা কিনা আপনি আগে থেকেই বুদ্ধি করে ফ্রিজে রেখে দিয়েছেন, তবে আমি দেই না) তেলে দিন, মুরগী দিয়ে ভেজে কষিয়ে নামিয়ে রাখুন। প্রয়োজনে আরেকটু ঝাল দিতে পারেন।। মাকো মাকো করবেন।
  • | ২৮ জুন ২০১২ ২২:১৪426233
  • শ্রাবণী,
    :-)
    একটা চাইলে ১০টা আসে, এজন্যেই তো বলে লোকে, গুরু ধরুন নইলে হ্যাটাঃ-)
    আজকের মত হয়ে গেছে, পরেরবার পনির ভুর্জি শ্রাবণী।

    কেসটা কি হয়েছে, আমি সত্যিই নিরামিষ পদ দু-একটার বেশি জানি না সেও অই মাছ-মাংস খাওয়ার আগে ভাজা হিসেবে যেটুকু খাওয়া হয়। তিনবেলা মাছ-মাংস খাওয়া পাব্লিক কিনা, এদিকে শ্রী শ্রীর কল্যাণে পোলা-মাইয়া দুইটাই ভেজ ভেজ করে সন্নেসি হবার যোগাড় করেছে সঙ্গে আমাকেও ওই কী যেন বলে- ভেজিটেরিয়ান বানানোর তাল করছে। পোলায় লোভে পড়ে মাংস খেয়ে ফ্যালে মাঝে মাঝেই, কিন্তু মাছ নাকি পিওর ননভেজ অতএব নৈব নৈব চ। এদিকে আমার অবস্থা কেরোসিনের ডিবের মত টিমটিমে, তাই চটজলদি কী হয় সেই খোঁজে গুরুর শরণাপন্ন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন