এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ২৫২৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:৫৫632429
  • আর একটা কথা। জ্যোতিষে অংকের কথা যে বলা হচ্ছে - সেটা কি অংক? আমি এখনো অব্দি যা বুঝেছি তা হল - পাটিগণিত। আমি ভুল বুঝে থাকলে জানাবেন। পাটিগণিত মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর তার সাথে এক্ষেত্রে বাড়তি লাগবে একটা বড়সড় লুকাপ টেবিল। একটা ভালো সার্চ অ্যালগো-ও লাগতে পারে। কেউ বড়জোর প্রব্যাবিলিটির ডোমেনে নিয়ে গিয়ে ফেলতে পারেন পুরোটা। সেক্ষেত্রে ব্যাপারটা একটু খোলতাই রকমের জটিল করা যাবে। কিন্তু যাই লাগুক 'অন্তর্দৃষ্টি' কেন লাগবে? কেন চালু ম্যাথামেটিকাল টুল বা নলেজ দিয়ে প্রেডিকশন করা যাবে না? কেনই বা সেটা হাতে গোণা কয়েকজন ভালো জ্যোতিষীই খালি করতে পারবেন? এবং তাঁরাই বিশেষ করে পেরে যাবেন যাঁদের এই চালু ম্যাথামেটিক্যাল টুলগুলোর উপর বিশেষ দখল আছে বলে জানা যায় না। আমি, আপনি, আমজনতা বা কম্পিউটার কেন পারবে না?

    আমার এই পুরো আলোচনাটায় বারবারই যেটা মনে হয়েছে সেটা হল অংক আর বিশ্বাস একে অপরের ঘাড়ে উঠে পড়তে চাইছে। আমার মনে হয় প্রথমে আমরা এ দুটোকে আলাদা করি। বিশ্বাস নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই। আমার অংকে (যতটুকু শিখেছি তাতে) বিশ্বাস আছে। কারুর জ্যোতিষে। ফেয়ার এনাফ। কিন্তু জ্যোতিষ অংক, তাই উহা বিশ্বাসযোগ্য - একথা বললে আমার সমস্যা আছে। সমস্যা মানে, আমি মানব না, যতক্ষণ না এই প্রশ্নগুলোর সদুত্তর পাবো।
  • ridhhi | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:৫৫632428
  • কেডি দা, ঠিক বলেছেন। আমেরিকান ছাড়া সাহেব দেখিনি/শুনিনি, বিশেষ তাই সাহেব মানে ওরা। ল্যাব নিয়ে আর কি বলব, ছোট্ট থেকে একটা ছবি আছে, ধোয়া বেরোয়, সাদা কোট পরা লোকেরা এদিক ওদিক দৌড়ই টিউব নিয়ে,-- সেই ছবিটার সাথে মিল নেই বলে মনে হয়েছিল।

    এবারে পাই-এর আগের পোস্টে অনেক প্রশ্ন আছে যেগুলো কে ইংরেজিতে বলা হয় রেটোরিকাল প্রশ্ন। পাই দেখেছি এই ধরনের প্রশ্ন প্রায়ি করে থাকেন। যাই হোক, এগুলোর উত্তর দিই।
    একটা চর্চার প্রথম স্টেজে বিশেষজ্ঞ রা প্রোপোসাল টাকে পড়ে কিছুগ ভাবেন, কিচু সাজেস্ট করেন। এখন প্রথমেই ভুল হলে আর বিশেষ সময় নষ্ট করা হয় না। বহু বহু সম্ভাবনা, যুগান্তকারী তত্ব এভাবেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। ঠিক যেমন আইন্‌স্‌টাইনকে ভুল প্রমাঅন করা (নিউট্রিনো কেস টার আগে) কোটি কোটি পেপার প্রতি দিন পাঠানো হত সায়েন্টিস্টদের কাছে। এস্ট্রোলজির কেসেও ঠিক তাই। আমার নিজের শোনা ঘটনা- এক বি এইচ ইউ প্রফের কাছে এরকম জমা দিয়েছিল প্রচুর। এসব ক্র্যাংক লেখা ফিলটার কি করেতে হয়, সেই নিয়ে নিত্যনতুন এলগোরিদ্‌ড্‌ম তৈরি হচ্ছে, প্রফ দের সময় বাচাতে।

    আর পাঠানোর কথা ছাড়ুন, এক গুচ্ছ তারা, গ্রহ মানুষের জীবন নিয়ন্ত্রন করছে, এতো একটা যা তা ঘ্যাম ব্যপার। কোথায় লাগে, আপেক্ষিকতা, কোয়ান্টাম। এ রকম একটা জিনিস মার্কেটে আচে জানলেই বাঘা বাঘা লোকেরা সব ছেড়ে ওটার পেছনে পড়ে থাকবে, প্রমান, বেপ্রমাণ করার জন্য। করেও ছে। তবে ঐ আধ ঘন্টার বেশী সময় নষ্ট করেনি।
  • ridhhi | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:৫৮632432
  • আর রিমির 'খোলা মন' নিয়ে মন্তব্য কে পূর্ণ সমর্থন।
    নিজের অযুক্তি/কুযুক্তি, বা বিশ্লেষণী অক্ষমতাকে এই লিবারাল চাদর পরনোর যে প্রয়াস আমাদের শিক্ষিত সমাজে দেখি, তা খুবি হাস্যকর,
  • rimi | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:৫৮632430
  • পিনাকির সঙ্গে পুরোপুরি একমত। কিন্তু এই ধরনের প্রশ্নের উঅত্তর রুপংকরবাবুর থেকে আশা করা যায় না। উনি তো জ্যোতিষী নন, জ্যোতিষ বিশ্বাসী :-))
  • ppn | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:৫৮632431
  • অসাম শালা!

    (ইহা ন্যাড়াদার উদ্দেশ্যে। গাল নয়, মীরাক্কেলের ট্যাগলাইন)
  • Tim | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:০৪632433
  • এতো বহু পুরোনো ট্র্যাডিশন। মহাপুরুষে ( মানিকবাবুর বিরিঞ্চিবাবা) আছে।
  • ridhhi | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:০৪632434
  • পিনাঈ পাটী গণিত, ক্যালকুলাস অবদি দেখেচি। যে যতদূর পড়েছে, সে তত লাগিয়েছে। আমি একটা জায়গায় ইন্টিগ্রেশান দেখেছিলাম। কেউ যদি লাই-এলজেবরার নাম শোনে সে সেটাও লাগিয়ে দেবে। লাগানোর জন্য তো আর পয়সা লাগছে না। তাই জটিল ভাবে যে কোন নন-সেন্স প্রেসেন্ট করা যায়।
  • Tim | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:০৬632435
  • টাইপোটা গুচ্ছ হয়েছে। :-)
  • kc | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:১৬632436
  • ইয়ে! যেহেতু সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া মানা আছে, তাই একটা কথা জিগিয়ে যাই ন্যাড়াদা আর অপ্পনকে, পিটিবাউ আবার মার্ক্সবাদ টার্ক্সবাদ এসব নিয়ে হ্যানত্যান বকলেন? :-)
  • kc | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:১৮632438
  • কবে বকলেন?
  • nyara | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:২১632439
  • পিটিবাবু আবার কোথা থেকে এলেন? (আমি আকাশ থেকে পড়লাম!)
  • rimi | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:২২632440
  • হোমিওপ্যাথির ওয়েবসাইট থেকে লেডাম পলের বর্ণনা পেলাম।
    Ledum pal (wild rosemary)

    Ledum's uncanny ability to heal tissues carefully from the deepest point and working up to the surface makes it a perfect first aid remedy for puncture wounds (from needle pricks to dog bites), lacerations (especially hands and feet) and insect stings or rashes. In such wounds, it promotes faster healing and is known to help deter sepsis. It also has a knack for healing old yellowed bruises, black eyes and eye injuries (with the attention of a healthcare practitioner). Similar applications for Ledum include: itching feet and ankles that become much worse for scratching or heat; red pimples on the forehead and cheeks; rashes with red spots; and various discolorations.

    Like Ruta, Ledum can help repeated ankle sprains and stiff joint pain, but Ledum’s pains tend to begin in the feet or ankles and move up and are particularly painful in the soles of the feet, big toe or heel and other small joints.

    Ledum’s joints, punctures, sores and bruises, often feel cold to the touch, but they feel better with cold applications and worse for heat, in a warm bed, for movement, walking, or touch and for drinking alcohol.


    এই বর্ণনা যদি সত্যি হয়, আর লেডাম পলের ইনগ্রেডিয়েন্টের যা তালিকা ওয়েবেই দেওয়া আছে সেতা যদি সঠিক হয়, তাহলে লেডাম পলের সারা শরীরের টক্সিন পায়ে নিয়ে চলে চলে যাওয়া আর পা পচিয়ে সারা শরীরের অন্যান্য টিস্যু বাঁচিয়ে দেওয়া ব্যপারটা অলৌকিকের থেকেও বেশি রোমহর্ষক।
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:২৫632441
  • দু জনকে উত্তর দেয়ার আছে,pi আর pinaki প্রথমে pi কেই বলি।

    চিকিৎসা নিয়ে কোনখানটায় অসুবিধে হল, যদি একটু বল

    জ্যোতিষীরা 'আসল' লোক যাঁরা অঙ্কটা বোঝেন - আমার কোন ডেটের পোস্ট একটু বলতো, ব্যস হয়েছে, সব ছাই মনেও থাকেনা

    আমি যা বলেছিলাম বলে মনে পড়ছে, 'হোরা' বলে এক ধরণের জ্যোতিষবিদ্যা আছে, যাতে প্রচূর অঙ্ক (লিটারালি) কষতে হয়, কিন্তু তার আবার বই কিসের ? তখনি বোধহয় বলেছিলাম, পুরো পাটিগণিত, কিন্তু বিরাট ভলিউমে। আর কুষ্ঠি বা কোষ্ঠিবিচার করতে দাবা খেলার মত অঙ্ক ( আমরা অঙ্ক বলি, আসলে নানা রকম ইকুয়েশন বলা যেতে পারে, লিটারালি অঙ্ক, মানে ম্যাথেমেটিক্স নয়)

    যাঁর উদাহরণ দিলাম, আবার সেই পোস্টে ফিরতে হয়, প্রথমে এবং শেষে বলেছি বলে পষ্ট মনে আছে, লোকটি জালি। তাই জেনেই তাঁর কাছে গেছিলাম এবং তাঁর পারফরমেন্স দেখে তাজ্জব হয়েছিলাম। তাঁর কথা আসার আগে বিধান রায় টায় নিয়ে এক কাহন হয়ে গেছে, তখন বলা হয়েছে, অ্যাপার্ট ফ্রম প্ল্যানেটারি পজিশনস অ্যান্ড পারম্যুটেশন দেয়ার অফ, কিছুটা ইনটুইটিভ ব্যাপার লাগে। তাছাড়াও একটা ভন্ড লোকের ফোরকাস্টও কেমন অদ্ভুত ভাবে মিলে যায়, তাই সেই গল্প এবং কিছু পাঠকের অনুরোধে। ( যতদূর মনে পড়ে)

    আমার তত্ব এই সুতোয় ভেঙ্গে পড়লেও জ্যোতিষ যদি বিজ্ঞান হয়ে থাকে তো তাই থাকবে আর যদি বুজরুকি হয়, আমি হাজার গলা ফাটালেও সেটাই থাকবে। কি এসে যায়?
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৩১632442
  • রিমি - ওয়েবসাইট নয়, কোনও হোমিওপ্যাথের সঙ্গে আলোচনা করুন। আপনার পছন্দের যে কোনও হোমিওপ্যাথ। জ্যোতিষ নিয়ে যা বলছিলেন ঠিক আছে, তর্কাতর্কিও হচ্ছিল বেশ। এই ব্যাপারটা না বললেই নয়? ওয়েবসাইট পড়ে তো বড় বড় হোমিওপ্যাথ তৈরী হত তাহলে। আপনি বরং একটা মেটিরিয়া মেডিকা-ই পড়ে ফেলুননা। তর্ক করতে আপনারই সুবিধে হবে।
  • ridhhi | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৩৪632443
  • রূপন্‌কর বাবু, পাইয়ের পোস্ট নিয়ে বিজ্ঞান নিয়ে যেটা বললাম সেটা পড়ে দেখুন। এখানে 'যদি' র কোন প্রশ্ন নেই। বিজ্ঞান কি না, it has been decided, and it has been decided long back যাই হোক, আমি তো আগেই বলেছিলাম জ্যোতিষে আমি ঘোর অবিশ্বাসী। তবে হোমিও প্যাথ নিয়ে বিশেষ আইঅডিয়া নেই। আপনার আর রিমির পোস্ট পড়ে কিছু কিছু বোঝার চেষ্টা করছি। এই গোপালদা কি এখনো আছেন? থাকলে ওকে কি করে কন্টয়াক্ট করা যায়? আমার মায়ের একটা কেস আছে।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৩৬632444
  • জ্যোতিষ, আয়ুর্বেদ, হোমিওপ্যাথ - এই তিনটেকে একসাথে না জড়ালেই নয় কি ? :(
  • PT | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৩৭632445
  • হোমিও নিয়ে ইতিপূর্বে দীর্ঘ আলোচনা হয়েছে - আলাদা টই আছে।
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৩৭632446
  • রিমি - - আর একটু সংযোজন করি, লেডাম পল দেয়া হয় সাধারণত: টিটেনাস আটকানোর জন্য। টিটেনাসের জীবানু মাথায় না উঠতে পারলে তার কাজ হয়না। তাকে পায়ে বেঁধে রাখাই লেডামের কাজ। সেখানে তার ধীরে ধীরে মৃত্যুবরণ।
  • pinaki | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৩৯632447
  • রূপংকরবাবু, একটা জায়গায় দুটো ব্যাপার আলাদা হয়ে যাচ্ছে। আপনি যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, তাতে অংকটা গৌণ। ওটা খালি লগ্ন নির্ধারণে লাগে। যা আপনার কথামত কম্পিউটারও পারে। বাকীটা, মানে জ্যোতিষের যে ম্যাজিক পার্টটা, অর্থাৎ ভবিষ্যত বলতে পারা, যা কিনা জ্যোতিষের হার্ট, সেটা পারা যায় 'ইনটিউশন' দিয়ে। এর ফলে বাস্তবত: এটাই বলা হল যে জ্যোতিষ আসলে দিব্যদৃষ্টির ব্যাপার। কাজেই সেখানে লগ্ন নির্ধারণ ছাড়া অংকের কোনো ভূমিকা নেই। তাহলে জ্যোতিষকে অংক, বা একটা অভিজ্ঞতালব্ধ ক্যালকুলেশন - এভাবে দেখানোর তো কোনো মানেই থাকে না। দৈব বলে দিলেই ল্যাঠা চুকে যায়। এত তর্কও থাকে না। ভগবান বিশ্বাস আর জ্যোতিষ বিশ্বাস সেক্ষেত্রে সমার্থক হয়ে যায়। জ্যোতিষের আসল ব্যাপারটা অংক - এরকমভাবে দেখালে তখনই তর্কগুলো এসে যায়।
  • ridhhi | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৪৯632449
  • না না হোমিও নিয়ে কোন আলোচনা এখানে হোক চাই না। যাস্ট বলেছি আইডিয়া নেই। আর গোপালদার কন্ট্যাক্ট চেয়েছি।
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৪৯632450
  • রিদ্ধি - "ইট হ্যাজ বীন ডিসাইডেড লং ব্যাক..." বাই সাম পীপল আই প্রিজিউম ? সাম আদার পীপল মাইট নট এগ্রী ( মে বি দে আর রিডিকুলাসলি মাইনিউট ইন নাম্বার) সো হোয়ট? আপনি অবিশ্বাসী, আমি বিশ্বাসী -ফুরিয়ে গেল। আমিও আপনাকে বিশ্বাসী বানাবার চেষ্টায় লেগে নেই, আর আমি একা আঠার পাতা ধরে লড়ে যাচ্ছি দেখেও আপনার সন্দেহ গেলনা, যে বুড়োটাকে টলানো যাবেনা?

    আমারই বয়স ৬৩+ গোপালদা কি আর বেঁচে থাকলেও কর্মক্ষম আছেন? রামরাজাতলায় ওনার বাড়ি। আর এক বিখ্যাত হোমিওপ্যাথ ভোলা চক্রবর্তীর বাড়ির কাছে। খোঁজ নিয়ে দেখতে পারেন।
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৫৯632452
  • পিনাকি - আমি কি বোঝাতে ভুল করলাম? জ্যোতিষে অঙ্ক করতে হয় তো বটেই, বেশ কোমর বেঁধেই। আমি এক বর্ষীয়ান ভদ্রলোকের কাছে হোরা করাতে গিয়ে অঙ্ক করতে করতে তাঁর পরিশ্রম আর কষ্ট দেখে - থাক আর দরকার নেই বলে চলে এসেছিলাম। ইন্টুইটিভ ক্ষমতা থকলে অনেক সহজে যেটা করা যায় না থাকলে অনেক খাটতে হয়। আপনি বিধান রায়ের গল্পের সময় ছিলেননা না ? অবশ্য কেউ কেউ বলছেন ওটা মিথ। তো তাহলে তাই।

    আচ্ছা আমিই বা এত লড়ে যাচ্ছি কেন বলুনতো? জ্যোতিষটা বিজ্ঞান কিনা সেটা আমার বলার ওপর নির্ভর করে কি ? হলে হ্যাঁ আর না হলে না। আঠারো পাতা - আর দমে কুলোচ্ছেনা। নতুন কিছু বলুন আপনারা। সবাইকে একই উত্তর দিতে দিতে ক্লান্ত।
  • rimi | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৫৯632451
  • আচ্ছা বেশ, হোমিও নিয়ে তর্ক করব না। কিন্তু অ্যালোপ্যাথি নিয়ে তর্ক করলে কারুর আপত্তি নেই তো?

    ১। টিটেনাসের জীবানুকে কিভাবে পায়ে "বেঁধে" রাখা হয়? লেডাম পল তো দেখলাম টিস্যু হিলিংএর কাজ করে। জীবানু বেঁধে রাখার কাজটা কি ভাবে হয়? আন্মার হাতের কাছে কোনো হোমিওপ্যাথ নেই। কারুর হাতের কাছে যদি থাকে প্লিজ জেনে নিয়ে জানান। (তর্ক নয়, জাস্ট জানতে চাইছি)

    ২। কর্টিজোন হর্মোন নিয়ে প্রশ্ন। প্রেগ্ন্যান্ট মহিলারা কোর্টিজোন হর্মোন নিজেরা প্রোডিউস করেন? আর অন্যান্য মানুষের শরীরে কর্টিজোন ন্যাচারালি তৈরী হয় না? এটা কতটা সত্যি? মানে ওয়েবে উল্টোটাই দেখলাম কি না। কিন্তু ওয়েবকে বিশ্বাস করা যায় না। তাই গুরুর অ্যালোপ্যাথ ডাক্তারদের কাছে প্রশ্ন রইল।

    ৩। প্রেগ্ন্যান্ট হলে কি রিউম্যাটয়েড আর্থরাইটইস সেরে যাবার চান্স থাকে? যদি থাকে, তাহলে সেটা কি কর্টিজোনের কারণে?

    ৪। যদি কর্টিজোনই ঐ কানেক্টিভ টিস্যু ডিসর্ডারের অসুখ সারায় (রুপংকরবাবু যেমন বলেছেন ওঁর স্ত্রীর ক্ষেত্রে), তাহলে কর্টিজোন ইনজেকশন দিলেই তো রোগ কমা উচিত।
  • rimi | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:০৪632453
  • বিধান রায়ের গপ্পটা মিথ এটা আবার কে কোথায় বলল? কিন্তু বিধান রায়ের এই ঘটনাগুলোর যা ব্যাখ্যা দেওয়া হল সেগুলো ছাড়া অন্যান্য যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা সহজেই দেওয়া সম্ভব। বিধান রায়ও যদি অলৌকিক শক্তিসম্পন্ন হন, মানে দাক্তারদেরও যদি অলৌকিক শক্তিসম্পন্ন হতে হয়, তাহলে আর কিইবা বলার থাকে?
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:০৬632454
  • রিমি - আপনার প্রায় সব প্রশ্নের উত্তর পাই বোধহয় দিতে পারবে। শুধু, প্রেগন্যান্ট মহিলাদের কর্টিজোন তৈরী হয়, আর কারো হয়না, এমন কথা বোধহয় বলিনি। প্রেগন্যান্ট মহিলাদের প্রচূর বেশি তৈরী হয়, এমনটাই বলেছি মনে হচ্ছে।
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:০৮632455
  • রিমি - বিধান রায়ের গল্পটা(গুলো) মিথ কেউ বলেছেন বোধহয়, দেখুন তো পুরোন পোস্টগুলো।
  • pinaki | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:১০632456
  • রূপংকরবাবু, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। অংক বলতে আপনি এখনো এমন কোনো অংকের কথা বলেননি, রিগরাস পাটিগণিত বাদে, যা কিনা সাধারণ লোক বা কম্পিউটার পারে না। তাহলে ইন্টিউশন লাগবে কেন? ভালো জ্যোতিষী তো তাহলে আমি আপনি সবাই হতে পারে। অথচ ভালো জ্যোতিষীর কথা যখনই উঠছে, মানে যাদের প্রেডিকশন অনেক বেশী প্রবাবিলিটি সহ মেলে, তাদের ক্ষেত্রেই ঐ ইন্টিউশন নামক এক্স ফ্যক্টর চলে আসছে। শুধু আসছে তা-ই নয়, সেক্ষেত্রে অংকের চেয়েও সেটাই হয়ে যাচ্ছে মুখ্য। আপনি কি এটা বুঝতে পারছেন না, শুধু পাটিগণিত দিয়ে একটা মডারেট প্রবাবিলিটি সহ যদি ভবিষ্যত সত্যিই বলা যেত সমাজে বিজ্ঞানের মেইনস্ট্রীমে যথেষ্ট সম্মানের সাথেই জ্যোতিষের জায়গা হত? ঐ এক্স ফ্যাক্টরটা মুখ্য বলেই না এত তর্ক!
  • pi | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:১২632457
  • অনেক প্রশ্ন আছে। কিন্তু সময় এখন ততটাই কম।
    একটা করেই আপাতত কাটবো।

    তাহলে মেনে নিলেন তো, কোন কোন জ্যোতিষী কোন বিজ্ঞান, কোন অংক ছাড়া দৈব বলেই ফোরকাস্ট করেন ? আপনার ঐ উদা: তাই বলছে।
    উনি ভণ্ড কিনা সেকথা এখানে আসছেই না। মানে সেটা ওঁর তাবিজ দিয়ে টাকা নেওয়া প্রসঙ্গে। সে হিসেবে কোন ডাক্তার জেনেশুনে কাজ না হবার মত ওষুধ দিয়ে টাকা নিলেও ( বা না নিলেও) তাঁকে ভণ্ড, প্রতাকর বলা হবে।
    কথা হচ্ছে, জ্যোতিষের প্রেডিকশনের ব্যাপারটা জেনুইন কিনা। আপনার মনে তা ১০০% জেনুইন।
    আবার আপনা ই মতে ইনি কোনরকম অংক টংক কসে্‌শন নি।
    তাহলে বিজ্ঞান ছড়াও জ্যোতিষ হল তো ? :)
  • pi | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:১৫632458
  • আরেকটা অনুরোধ। ঐ যে বইয়ের কথা বল্লেন, যাতে অনেক শক্ত শক্ত অঙ্ক কষা আছে, তার কিছু নমুনা একটু ফোটো তুলে এখানে দেওয়া যায় কি ? এখানে তো অঙ্কের অনেক লোকজন আছেন, ইন্টারেস্টেড হতে পারেন।

    আর একজন ডাক্তার নিজে থেকেই এই টইটা পড়ে মেইল করেছিলেন।
    দেখি, যদি লেখেন তো খুব ভাল হয়।
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:১৬632460
  • পিনাকী - এইবার খানিক বলার মত যায়গায় এলাম। আমি আগেই বলেছি, কম্পিউটারে এখন অনেক তথ্যই পাওয়া যায়। কেমন করে পাওয়া যায়? ইনফোগুলো ফীড করতে হয়েছেতো। কিন্তু আউটকামগুলো এতই কন্ডিশনাল, যে সেগুলো ফীড করানূ মুশকিল আর সেরকম এক্সপার্টাইজও নেই মনে হয়। আর একটা ব্যাপারও থাকতে পারে, থাকার সম্ভাবনাতা উড়িয়ে দেয়া যাচ্ছেনা। যদি কেউ সত্যি সত্যি সেটা করে দেয়, প্রচূর লোকের ভাত মারা যাবে তাহলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন