এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ২০১২

    gandhi
    অন্যান্য | ০৪ ফেব্রুয়ারি ২০১২ | ৪১১৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৬533361
  • আজ লিভারপুল যেন হারে।

    কালকের ফার্স্ট হাফে ওটা মোটেই পেনাল্টি হত না। বক্সের ঠিক বাইরে ফ্রিকিক হত।
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩২533372
  • বোঝো। গানার্স ফ্যান স্পার্স জিতুক চাইছে! এমিরেট্‌সে প্রলয় হবে।
  • stoic | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৯533383
  • মাইরি !
    এটা পুরো 'মাই এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড' টাইপ কেস হয়ে গেছে।
    :-)
  • Netai | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫১533394
  • ঐ 'টাইপ' কেস কেন হবে, এক্‌জাক্টলি ঐ কেস ই তো।
  • gandhi | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২২533405
  • stoic দা তো ফাটাফাটি দিয়েছেন.. ক্যারল এর খেলা ভালো লাগে !!!

    আজকে স্পর্স হারবে.... লিভারপুল জিতবে... নেক্সট উইকে ম্যান ইউকে হারাবে... টপ ৪ এ থাকব... সুয়ারেজ কবে ফিরছে ??? চেলসি র থাকা উচিত নয়... ঐ মালুদা,টরেস এরা যদি চ্যাম্পিয়নস লিগে যায় কিছু বলার নেই....
  • gandhi | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৩533416
  • আজকেই ফিরছে তো ???
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩২533427
  • ক্যারলের খেলা খারাপ নয় - ভালো শট আছে, দুর্দান্ত হেড। ড্রিবল নেই বিশেষ যদিও। লিভারপুল ক্যারলকে ঠিক মত ব্যবহার করতে পারেনি, যেটা গত সীজনের ফার্স্ট হাফে নিউক্যাসল করেছিলো - কেভিন নোলানকে পার্টনার হিসেবে রেখে। ক্যারল ইউজড টু প্লে অফ নোলান। আর দুজনে একে অন্যকে কমপ্লিমেন্ট করতো। প্লেয়ার কেমন তার ওপর তো একটা দল তার ফর্মেশন আর স্টাইল ঠিক করবে।

    ম্যানিউ-এর সাথে এফ-এ কাপের ম্যাচটাতে ক্যারল কিছুটা আগের ফর্মে খেলেছে - কার্টেসি জেরার্ড।
  • umesh | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৪533438
  • আমি শুধু ভাবছি Abramovich এর কি হলো।
    এর থেকে কম খারাপ রেজাল্ট করে স্কোলারী'র চাকরী গিয়েছিলো।
    Ancelotti তো FA কাপ দিয়েছিলো, তাও চাকরী গিয়েছিলো।
    আর AVB 'র চাকরী এখনো বহাল তবিয়তে টিকে আছে।
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৯533461
  • ৩০ না কত মিলিয়ন পাউন্ড লেগেছিলো তো AVB-র জন্যে কমপেনসেশন হিসেবে। উয়েফা ফেয়ার প্লে নিয়মের জন্যেই হয়তো খরচে লিমিট রাখতে হচ্ছে - তাই এখনো তাড়ায়নি। দু এক বছরের মধ্যে চেলসী আর সিটি এই নিয়মটার চাপে পড়ে যাবে।
  • stoic | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৯533449
  • আব্রামোভিচের অনেক গপ্প আছে। কালকে পড়ছিলাম যে বাজারে গুজব মোরিনহোকে ফিরিয়ে আনতে পারে। মোরিনহোকে স্যাক করার পর থেকে আব্রামোভিচ ওর সাথে ভাল রিলেশান রেখে গেছে। ইন ফ্যাক্ট যাস্ট স্যাক করার পরেই মোরিনহোকে একটা ফেরারি প্রেজেন্ট করেছিল, দু:খ ভোলাতে।
    :-)
  • stoic | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০৩533472
  • এফ এ কাপের ম্যাচটা দেখেই তো লিখেছিলাম যে ক্যারল মনে হয় আগের ফর্মে ফিরছে। তবে এটা ঠিক যে নিউক্যাসলের হয়ে অনেক বেটার খেলছিল। দেখা যাক আজ কিরম খেলে।
    জীবনে দু:খ একটাই যে ২০০২ এ লাস্ট স্ট্যামফোর্ড ব্রিজে জিতেছিলাম। অর্থাৎ দশ বছরে একবারও জিতিনি। এরম বাজে রেকর্ড বোধহয় আর কোনো টিমের এগেইনস্টে নেই।
    :-(
  • gandhi | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০৮533483
  • AVB এর ম্যাচ রিডিং ও খুব বাজে লাগলো কালকে... মালুদা কে মাঠে রেখে স্তারিজকে তুলে নিল... ওকে তো বামদিকে ইউস করতে পারত... মালুদাটা খুব বাজে খেলছে আজকাল...
  • demba ba | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৭533494
  • আমার এখনো AVB-কে খুব আহামরি কিছু লাগেনি।
  • ppn | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৩533505
  • গান্ধী, চার্চিল হেরেছে। যা-তা ব্যপার।
  • umesh | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৪533516
  • পুনে'র টীম গুলো ইবে আর মোবা দের হয়ে খেলে যাচ্ছে।
  • gandhi | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৮533527
  • পুনে মুম্বাই এফ.সি এরা ভালো খেলছে .... কিন্তু লাভ কি ?? ইবে বা মোবা যদি বাই-চান্স জিতে যায় সেটা অঘটন হবে...
  • Tim | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫০533538
  • দ্যাখো কি বলেছিলাম। প্রয়াগও হারলো। কলকাতার দলগুনোর যত কেরদানি সব নিজেদের মধ্যে।
  • ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩২533549
  • প্রয়াগকে আজ জোর করে হারানো হল। শুধু পেনাল্টিই দেয়নি তা নয়, বক্সের মধ্যে ওই ট্রিপটা করার জন্য গোলকিপারের লাল কার্ড দেখে বেরিয়ে যাবার কথা।

    কলকাতার টিমগুলো এবার বাজে রেফারিঙের টার্গেট করা হচ্ছে শুরু থেকেই। ইবে-চার্চিল ম্যাচ দিয়ে শুরু হয়েছে।
  • gandhi | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৯:০৩533560
  • প্রগ কে জোর করে হারিয়েছে...

    কাল ড্র হলো :(
  • demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:০০533572
  • লিভারপুল-স্পার্স ড্র। সব্বাই কেমন কথা শুনছে। বা:।
  • ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৩533583
  • হ্যাঁ, সামনের শনিবারের স্পার্সের সাথে তোমাগো ম্যাচটাও যেন এমন রেজাল্ট হয়। :-)
  • gandhi | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪০533594
  • হা... স্পার্স-নিউক্যাসল ড্র

    আমরা ম্যানু কে হারিয়ে দেব... যদি না রেফরি আবার নিজের খেলা দেখায়...
  • ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৭533605
  • ওল্ড ট্র্যাফোর্ডে খেলা ;-)
  • gandhi | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৬533616
  • ধুর... নিজের মাঠে খেলা হলে যেন কত জেতে :( ... অন্যের মাঠে বাই-চান্স তো জিতে যেতেই পারে :) আর ম্যান ইউ তো হমে ২ খানা হেরেছে...
  • demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৮533627
  • স্পার্স-নিউক্যাসল ম্যাচে তিন পয়েন্টের আশা দুরাশা। ড্র-ও কঠিন, মিডফিল্ডে টিয়টে আর ক্যাবায়ে নেই। গাথরি ফর্মে আছে, তবে জেম্‌স পার্চ কি আর টিয়টে?
  • ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৯533638
  • আরে না রে ভাই। ওল্ড ট্র্যাফোর্ডে অনেক সময়ই বারো জনে খেলে।
  • gandhi | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৬533649
  • ১২ !!!! পারলে ১৪... ইবে আর ম্যানু এই বিষয়ে একদম এক.... আগে শুধু হোম ম্যাচে ছিল... এখন আওয়ে ম্যাচে ও ১২ জনে খেলে.... চেলসি ম্যাচ উদাহরণ...

    কালকের খেলাটা দেখতে পারিনি... খেলা কেমন হয়েছে ???
  • demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৮533660
  • ওল্ড ট্রাফোর্ডে ১২ নয়, ৭২০১২ জনে খেলে।
  • ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৪533671
  • বোঝো! এর মধ্যেও ইবে আর মোবা। পুরো ম ব কেস তো!!
  • gandhi | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৫533683
  • কালকের ম্যাচের হাই-লাইটস দেখলাম এতক্ষণ.... বেল আর ক্যারল যা বাজে বাজে মিস করলো... দেখা যায়না... আর সুয়ারেজ তো এসেই রেড খেতে খেতে বেঁচে গেল ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন