এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৫২৩৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ১৮ এপ্রিল ২০০৭ ২১:১৩693312
  • ইয়ে আমি কিন্তু আটকে আছি।
  • Arijit | ১৮ এপ্রিল ২০০৭ ২১:১৫693323
  • মানে হারি = হাঁড়ি আর সেই থেকে কলসী এটা বুঝেছি। এর সাথে আরো কিছু আছে কিনা সেটা বুঝতে পারছি না।
  • AS | ১৮ এপ্রিল ২০০৭ ২১:৪১693334
  • ছেলের তখন সবে 1 to 10 বানান শিখেছে, আর count কোরতে পারে 1 to 100

    ছেলের এই সাফোল্যে পিত্তৃ গর্বের দাঢ্রের ওপোর যেনো আলোক্‌পাত ঘটলো আমার। ছেলের এই অদ্ভুত ক্ষমতা দেখানোর অভিপ্রায় কিছু বন্ধু, বান্ধোব ডেকে ফেল্লাম। আমার এক বন্ধু, প্রথমেই ছেলেকে বানান জিগ্গেস কোরলো ইলেভেন!

    আমার মুখ ছোটো হোয়েগেলো, ছেলে তো ইলেভেন বানান জানেনা! ছেলেও প্রোথমে ঘাবড়ে গিয়েছিলো, সামলে নিয়ে, পাল্টা প্রস্নো করে, ওয়ান ওয়ান ইলেভেন? বার দুএক জিগ্গেস কোরে নিসচিত হবার পরে উত্তর দিলো, “o n e, o n e”.
  • S | ১৯ এপ্রিল ২০০৭ ১০:৪৬693345
  • মেয়ে সংখ্যা চিনতে শিখেছে। জিরো থেকে নাইন। আচমকা কাল আবিষ্কার হল। লিফটে যে কোনও সুইচে আঙুল রাখলে টকাটক বলে দিচ্ছে এটা নাইন, এটা ছিক্‌ছ। এমনকি তেরো দেখালেও বলে দিচ্ছে এটা ওয়ান, এটা থিরি।
  • AS | ২২ এপ্রিল ২০০৭ ০৪:০০693356
  • এখনকার বাচ্চারা দারুণ স্মার্ট। মাঝে মাঝে নিজের ছোটোবেলার কথা মনে পোড়লে হাঁসি পায়। কেউ নাম জিগ্গেশ কোরলে কান্না, আর কিছু পরে "মা হোয়েগেছে"!! মা বোলতেন আবার প্যান্টে কোরে ফেলেছিস!!
  • m | ২৫ এপ্রিল ২০০৭ ০৩:০৬693367
  • ঘেনু কে বাবা একদিন রাতে দাঁত মাজাতে নিয়ে গেছে,ঠিক দু মিনিটের মধ্যে দেখি ছেলে হাজির,আমি তো অবাক, এত তাড়াতাড়ি কি করে হয়ে গেলো।ছেলে কে বল্লাম,বাবান ভালো করে দাঁত মেজেছে,ছেলে মুখের বাঁদিক টা দেখিয়ে জানালো, না,ভালো করে ক্লিন করে নি,তুমি ক্লিন করে দাও।আমি বল্লাম, থাক আজ আর করতে হবে না,কাল করে দেবো,তিনি কেঁদে কেটে আবার দাঁত মাজিয়েই ছাড়লেন।

    গতকাল সন্ধ্যেবেলা কি একটা কারণে আবার দাঁত মাজার কথাটা এসেছে,ছবি দেখতে দেখতে ছেলে বল্লো,দাঁত ভালো করে ক্লিন করে নি,এদিক (বাঁদিকেআঙুল দিয়ে দেখিয়ে)টা ক্লিন ও করে নি, সেদিন চান করিয়েছে,অয়েল ম্যাসাজ ও তো করে নি।:))))

    আমি ছিলাম না,তাই বাবা একদা চান করিয়েছিলেন,চানের আগে তেল মাখান নি,ছেলে সেকথা মনে রেখে দিয়েছে। অপ্রস্তুত বাবার চক্ষু ছানাবড়া:)))))))
  • m | ২৫ এপ্রিল ২০০৭ ০৩:১১693378
  • আজ সকালে টিভি তে এক মহিলা ছোট্ট ছেলেকে আদর করতে করতে মাই সান কথাটা দু একবার বলেছেন, আমি ছেলেকে বল্লাম ইউ আর মাই সান,ঘেনু আমার দিকে ভুরু কুঁচকে উত্তর দিলো,বেবি তো সান নয়,সান তো স্কাই তে থাকে:))
  • raatri | ১১ মে ২০০৭ ২০:২৫693389
  • টুংকাই-এর মাসি মানে নিন্নিন শ্বশুরবাড়ি যাচ্ছে,গাড়িতে উঠেছে,টুকটাক কান্নাকাটি চলছে...টুংকাই এই ফাঁকে গাড়িতে উঠে পড়েছে।এক হাত তুলে ঘোষণা করে দিল 'আমি এছে গেছি..কোনো ভয় নেই'।আর তাকে নামানই গেলো না।আমিও চেপে বসলাম।
    ও বাড়ি পৌছে ওদের পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে থাকলো সারাক্ষণ।গরমে আমার হাল খারাপ দেখে মাসিমা মানে বোনের শাশুড়ি খাঁচাটা ঘরে এনে দিলেন।সেই খাঁচা তুলে নিন্নিনকে দেখাতে গিয়ে সে খাঁচাই দিলো উল্টে।সে এক কান্ড!উয়ো লোগ(includingচিড়িয়ালোগ) ভি ক্যায়া ইয়াদ রাখেঙ্গে!
  • raatri | ১১ মে ২০০৭ ২০:২৮693400
  • কনেযাত্রীর বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই তার বক্তব্য-'এই পথ জোদি না ছেছ হয়?'
  • pipi | ১২ মে ২০০৭ ১৮:৩৫693412
  • দূর্দ্ধর্ষ:-))))))))))
  • raatri | ১৩ মে ২০০৭ ১৬:০৬693423
  • একটা common কথা যেটা অনেক বাচ্চার মতো টুংকাই-ও বলেছে-'জেয়ি কি বলে?তম্যান্দ কি কয়ে?' tom & jerry-র টম হয়ে যায় টম্যান্ড।

    বাথরুম আর রান্নাঘর টুংকাই-এর দাআআরুন ফেভারিট জায়গা।রান্নাঘরে জলের সাথে সাথে চাল,ডাল,মশলা,তরিতরকারী-কত্তো খেলার আর ফেলার জিনিশ!রান্নার দিদিকে বলাই আছে ওদিকে গেলে জোর ধমক দিতে।সেদিনও সে বেচারা প্রাণ বাঁচাতে ধমক দিয়েছে বাচ্চাটাকে।টুংকাই দেখি দড়ি খুঁজছে।মজা দেখার জন্য তাকে দেওয়া হল একটা দড়ি।সে তো মহা খুশী।আমাদের কাছে গিয়ে এক গাল হেসে বললো-'মাছিকে বেধে আখবো।মাছিকে আআআর ছাড়বো না।'তাই শুনে আমিও হাসছি,রান্নার দিদিও হাসছে,শাশুড়িও হাসছেন।টুংকাই হাসি থামিয়ে গম্ভীর হয়ে আড় চোখে আমার দিকে তাকিয়ে বললো-'জে আমায় বববে(বকবে)তাকেই বেধে আখবো।'অর্থাৎ হেসে নাও দুদিন বই তো নয়!!
    খুব ভয়ে ভয়ে বেঁচে আছি।
  • raatri | ১৪ মে ২০০৭ ২১:০৬693434
  • টুংকাইকে ঘুম পাড়াচ্ছি,সে কিছুতেই ঘুমোয় না,বকবকানি চলছে।আমি বললাম-'তুমি মাম্মাকে একটুও ভালোবাসো না,বাসো?'
    সংক্ষিপ্ত উত্তর এলো-'হু'।
    আমার প্রশ্ন-'কতটা?'
    উত্তর-'এক-দুই'।
    তারপর আমার একটা চেনা প্রশ্ন-'কাকে সবচেয়ে বেশী ভালোবাসো?'এর আগে অবধি বলতো মাম্মাকে বা নিন্নিনকে।এই দিন বললো-'তোমাকে'।
    এবার একটু pause।মুখে লাজুক হাসি।তারপর দ্বিধাবিজড়িত গলায়-'বলবো?.....কথাতা?'
    আমি বললাম-'বলো'।
    'তোমাকে একতা হাম্পা দেবো'।
    বললাম-'তোর কি লজ্জা লাগছে?'
    'হ্যাঁ,লদ্দা লাগছে'।
    হরি,হরি!!এ আবার নতুন রূপ!
  • Arijit | ১৪ মে ২০০৭ ২১:১৯693445
  • আর কাউকে লজ্জা পেতে দেখেছে হয়তো...
    ;-)
  • I | ১৪ মে ২০০৭ ২১:২৫693456
  • কাকে? কাকে? কোথায় সে সব সাক্ষ্যপ্রমাণ?
  • Arijit | ১৫ মে ২০০৭ ০০:৫৯693467
  • ঠাকুরঘরে কে রে? আমি তো কলা খাইনি।
  • pipi | ১৫ মে ২০০৭ ০১:০৯693478
  • :-))))))))))))
  • Ishan | ১৬ মে ২০০৭ ২৩:৩৮693489
  • ছেলে নমস্কার আর স্যালুট করাটা শিখে ফেলেছে। কদিন ধরেই "চেয়ারম্যান মাও' বলানোর চেষ্টা চালাচ্ছিলাম। তিনি আবার কিছু বলতে বললে সেটা একদম বলবেন না। তো, কালকে হঠাৎ বলে বসল "চেয়ারম্যান ম্যাও'। সেটা কি? জিজ্ঞাসা করায় বুঝিয়ে বলল, "যে ম্যাও চেয়ারে বসে'।
  • Du | ১৭ মে ২০০৭ ০০:৩৬693500
  • :-)))))
  • raatri | ৩১ মে ২০০৭ ২০:৪০693511
  • গরমে অতিষ্ঠ ছেলে খাওয়াদাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছে।আর ওষুধ খাওয়ানো মানে তো চিরকালই বিশ্বযুদ্ধ।আজ শুনি মিকি মাউসকে বলছে-'ওষুধ কেয়ে নাও।ছব বাচ্চায়া ছোদ্দি হোলে খায়।বেছি বেছি কাও।গায়ে ছক্তি হবে।বেয়াম কোয়ে নাও।তোমার বেছি বেছি ছক্তি হবে কি কোয়ে,হ্যাঁ,তোমার বেছি বেছি ছোক্তি হবে কি কোয়ে?'জ্ঞানপাপী আর কারে কয়!!

    আর আমাকে'তুমি একটা নতি বয়!আমার থংগে এত্তাও কথা বোব্বে না।আমি এগে গেছি।আমাকে মাম্মা বোলে দাকবে না।আমি তোমার মাম্মা হবো না।'
  • pipi | ৩১ মে ২০০৭ ২১:০২693523
  • উহুহুহু হাসতে হাসতে কুমড়ো গড়াগড়ি:-))))))
  • S | ৩১ মে ২০০৭ ২৩:২৯693534
  • তবেই না পিপি কুমড়োপটাশ!!

    আরে আত্তির, সেম হিয়ার। সর্বক্ষণ বেবি ডলকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, 'আমি আচি তোওওওওও', 'নিন্নি আ জা', নয় তো খাওয়াচ্ছে: 'কিঁউ চিবোচ্ছে না, অ্যাঁ?' 'এত্তু হাঁ কলো, বলো কোলে হাঁ কলো, চিবু চিবু কলো, আচ্ছি বাচ্চি হো না? গুড গার্ল হো না?' এই চলছে।
  • m | ০৫ জুন ২০০৭ ০৪:৪৬693545
  • খেলার সময় বাঁচাতে ঘেনু বাড়িতে সব খাবার ই টপাটপ গিলে খেতে পছন্দ করে।অনেক বুঝিয়ে-বকে শিখিয়েছি,সব খাবার চিবিয়ে খেতে হয়।কেমন শিক্ষা হয়েছে,বুঝতে হাতে ধরিয়েছি এক টুকরো আপেল,সেটা হাতে নিয়ে বহুক্ষণ ঘুরিয়ে -ফিরিয়ে দেখে আর ছোট করে একটা কামড় দেয়,মুখে নিয়ে দুদিকে র চোয়ালে বত্রিশ বার করে চিবিয়ে তারপর গেলে,একটুকরো আপেল মানে পাক্কা ৪৫ মিনিট- দুদিন ধৈর্যের পরীক্ষা দিয়ে তৃতীয় দিন আমি মরিয়া,
    বাবা একটু তাড়াতাড়ি খাও না-
    ছেলে একমনে চিবিয়ে চলে,উত্তর নেই।

    একটু তাড়াতাড়ি খাও না বাবা প্লিজ,স্বরে বিরক্তি চাপতে পারি না,এই বার উত্তর এলো-

    অত তাড়া তাড়া(তাড়াহুড়ো) কল্লে কি হবে,চিবিয়ে খেতে হবেতো- একটু বিরতি,
    তোমার দাঁত গুলো কি কত্তে আছে!!
  • raatri | ০৬ জুন ২০০৭ ২১:০৪693556
  • অনেক নতুন নতুন শব্দ শিখছি আজকাল।কনুই-এর ভিতরের দিকে হাতের যে ভাঁজ,তার নাম নাকি 'গোগোল'।আর পুতুলের কপাল দেখিয়ে এটা কি জানতে চাইলে উত্তর আসে 'আউবাউ'(eyebrow)!!!
  • S | ০৬ জুন ২০০৭ ২৩:২৪693567
  • সাঁঝও ইংরিজি শিখছে, তবে হায়, সবই দিল্লি অ্যাক্সেন্টে। টেন হচ্ছে ট্যান, পেন হচ্ছে প্যান, ফোরহেড হচ্ছে ফোরহ্যাড।

    কথা বলে এসপারান্তোতে। অর্ধেক ইংরেজি, অর্ধেক হিন্দি, বাকিটা বাংলা। 'এটা কৌনসা কালার হ্যায়?'
  • c | ০৭ জুন ২০০৭ ০০:১৩693578
  • ইউ হ্যভ বীন ফ্রেম্‌ড বলে এক টা প্রোগ্রাম হয় তাতে সেদিন দেখালো এক টা বছর চারেকের বাচ্চা স্টেজে ভায়োলিন বাজাতে বাজাতে প্রবল বেগে হেঁচে উঠ লো তাতে তার বাজ্‌নার কোনো ইন্টেরাপ্‌শন হলো না কিন্তু গোটা হল জোরে হেসে উঠ লো, সে কিন্তু তাতেও থাম লো না বাজাতেই লাগ লো এবং সে নিজে এক টা পিকিউলিয়ার ভঙ্গিতে হাস তে লাগ লো। তাতে না এম্ব্যারাস মেন্ট না দুষ্টুমি বোঝা মুশ কিল। তার্পর বাজানো শেষ হতে জামার দুই হাতা দিয়ে নাক টা মুছে তিনি স্টেজ থেকে বিদায় নিলেন।
  • Moloy | ০৭ জুন ২০০৭ ০০:৫৪693589
  • আমার শ্যালিকা র মেয়ে বোচো। আড়াই বছর বয়স। সে আজকাল "দুটো" তে চলছে।
    যেমন,
    - তোমার কতটা ক্ষিদে পেয়েছে?
    - দুটো ক্ষিদে পেয়েচে

    - তুমি মাকে কতটা ভালোবাস?
    - দুটো ভালোবাচি

    সেদিন ফোনে আমাদের নেমন্তন্ন করছিল
    - আমাদের বাড়ী আসবে। দুটো আসবে।
  • I | ০৭ জুন ২০০৭ ০৩:৪৭693600
  • আমার ছেলে বলে -এক, দুই।

    ছেলে আমায় একদম মিস করেনা। এই যে এত্তদিন বাড়ির বাইরে আছি, কোনো উচ্চবাচ্য নেই। না থাকলে অবশ্য সুবিধাই-বাড়িতে আর কাউকে তেমন ভয় নেই,মজা মন্দ না। ডক্টর পাপালু না থাকলে দৃশ্যতই সুবিধা।
    একদিন মা-র কোলে চড়ে আমায় এগিয়ে দিতে গিয়েছিল; পরে শুনলাম বলেছে-ডক্টরকে তুলে দিয়ে এলাম।
    ডক্টরকে অবশ্য এন্দেক্তান দ্যায় খুব জোরে: প্যা-অ্যা-ক....
  • Paramita | ০৭ জুন ২০০৭ ০৪:০৭693611
  • দৃশ্যত: বিদেশে না থাকলে শিশু টকে বাবাদের পায়ের ধুলো একদম পড়েনা।
  • I | ০৭ জুন ২০০৭ ০৪:২৩693622
  • মেলালাম।
  • I | ০৭ জুন ২০০৭ ০৪:২৫693634
  • সরি, আগেরটা পথ ভুলে।
    পামিতাদি, যখন থাকি দূরে ইত্যাদি।
    তা নিয়ে এত আওয়াজ দেবার কি আছে, হ্যা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন