এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৪৬১৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৫ জানুয়ারি ২০১৮ ১০:১৫372506
  • আসল কথা হচ্ছে তিনোরা পবে বিজেপিকে প্রধান বিরোধি হিসাবে চায়। কারণ তাইলে বিজেপির জুজু দেখিয়ে মাইনরিটি ভোটের পুরোটা নিজেদের পকেটে রাখা যাবে। আর পবে মাইনরিটি ভোট পকেটে থাকলে ইলেকশনে জেতা প্রায় নিস্চিত।

    পিটিদার পেঁচা আর ছাগল - দুটো থিয়োরিই ক্রমশঃ প্রমাণিত হচ্ছে দেখছি।
  • রাইটো | ০৫ জানুয়ারি ২০১৮ ১০:২৪372517
  • সেইজন্যই তো সিপিএমের লোকেরা দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছে। আর বলছে তিনো বিজেপি একই ব্যাপার। তিনোতে যেতে পারছি না তো বিজেপিতেই যাই।
  • কল্লোল | ০৫ জানুয়ারি ২০১৮ ১০:৫৬372528
  • S অসাধারণ যুক্তি!! অবশ্য আদৌ কি একে যুক্তি বলা যায়!! তাহলে ২০১১ আর ২০১৬র নির্বচনে তিনোর এইভবে জিতল কোংকোয়ে?
    এতো গেলো পিটির প্যাঁচা। আর ছাগল!! এই ছগলেরাই তবে ৩৪ বছর...........
    হাহাপাহযা
  • S | ০৫ জানুয়ারি ২০১৮ ১১:২২372539
  • সব ইলেক্শন একই অ্যাজেন্ডায় জিততে হবে কে বলেছে? ২০১৪র ইলেক্শন কি মোদি রামমন্দিরের অ্যাজেন্ডায় জিতেছে? পবে ২০১১র ইলেকশনের আগে তো আপনরাই বলতেন যে আসে আসুক, বামেরা যাক। ঐ ইলেকশন তো বামেদের হারানোর ইলেকশন। ২০১৬র ইলেকশনে মাইনরিটি ভোট বিশাল ফ্যাক্টর ছিলো।

    তাহলে বলছেন যে ৩৪ বছর মানুষ বাম সরকারকে রেখে খুব ঠিক কাজ করেছিলো?
  • সিকি | ০৫ জানুয়ারি ২০১৮ ১১:৩৬372550
  • খুবই পঃইঃ কথা, কিন্তু ওপরের ঐ লালকুঠিমার্কা ছবিতে হেডলাইনটা পড়ে ইস্তক আমার কেমন যেন প্রচণ্ড হিনী পাচ্ছে।
  • S | ০৫ জানুয়ারি ২০১৮ ১১:৪৪372561
  • হাহাপাহযা? পঃইঃ?
  • কল্লোল | ০৫ জানুয়ারি ২০১৮ ১২:৫০372572
  • ছাগলেরাই তো ৩৪ বছর বামেদের রেখেছিল তাহলে? তাই তো?
  • বাবুরাম সাপুড়ে | ০৫ জানুয়ারি ২০১৮ ১৬:৩৩372583
  • আচ্ছা বিজেপি ঠিক কোন কোন জায়গায় তৃনমূলের চেয়ে বেশী খারাপ। যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে সমর্থন করতে হবে?
  • কল্লোল | ০৫ জানুয়ারি ২০১৮ ১৬:৫২372594
  • বিষয়টা বেশি বা কম খসরাপের নয়। তৃনমূল বিজেপি বিরোধী, যেমন লালু বা অখিলেশ, তাই জোট।
  • cm | ০৬ জানুয়ারি ২০১৮ ১৩:০৪372606
  • বিজেপি আর তিনোর ফারাক খুব সোজা। তিনোদের একটিই নীতি ধান্ধা, বিজেপির অন্যরকম নীতিগত অবস্থান থাকতেও পারে।
  • cm | ০৬ জানুয়ারি ২০১৮ ১৩:০৬372617
  • বিজেপিকে আটকাতে তিনোর হাত ধরা হল সুগভীর রাজনৈতিক প্রজ্ঞার নবরূপ, এ ঐ যে আসে আসুকের দ্বিতীয় কিস্তি।
  • modi | ০৬ জানুয়ারি ২০১৮ ১৬:০১372639
  • পিসিমনি বিজেপি বেরোধী নাকি? পিসিমনি মোদী বিরোধী। মোদী গেলে, বা মোদী গ্র্যান্টি দিলে যে সামন্তরানীর নিজের জমিদারিতে নাক গলাবে না, তাহলেই পিসিমণি আবার বিজেপি হয়ে যাবে। একবার বাজপেয়ীর মিনিস্ট্রিতে ছিল, অসুবিধা কি?
  • PT | ০৭ জানুয়ারি ২০১৮ ০৭:৫১372650
  • "একসময়ে জোট ছিলো সিপিএম আর জনসংঘের সাথে জয়প্রকাশের, কংগ্রেসের বিরুদ্ধে।"

    কল্লোলদার ইতিহাস বিকৃতি করার ক্ষমতা এখন প্রবাদপ্রতিম হয়ে দাঁড়িয়েছে। সিপিএমের সঙ্গে "জনতা" পার্টির জোট হয়েছিল জরুরী অবস্থার বিরুদ্ধে জয়প্রকাশের নেতৃত্বে। জরুরী অব্স্থার বিরুদ্ধে জোট করাটা "নীতিহীন" রাজনীতি ছিল? এক কংশালদের মূখপাত্রের মুখ উঁকি মারছে নাকি?

    সমস্যা হচ্ছে যখন দেখি কল্লোলদার মত রাজনীতির বোদ্ধা, জরুরী অবস্থাবিরোধী জনতা পার্টি আর বাবরি ধ্বংসকারী ও গোধরার হত্যাকারী বিজেপির মধ্যে কোন ফারাক দেখে না!! এতো এক্কেবারে তিনোদের ধান্দাবাজী রাজনীতির লাইন। একি কোন কংশালের তিনোশালে রূপান্তর?

    তিনোরা কবে থেকে বিজেপি বিরোধী হল? তিনোরা আরেসেস/বিজেপির সর্বভারতীয় এজেন্ডা পব-তে এক্সিকিউট করছে। বিজেপি মোট্টে চায়না বামেরা ক্ষমতায় ফিরুক। তিনোদের অব্স্থানও তাই। কাজেই বিজেপি নিজেরা যতক্ষণ না পব-তে ক্ষমতা দখল করতে পারছে ততক্ষণ তারা তিনোদের মোট্টে ডিস্টেবিলাইজ করবে না। দরকার হলে দিল্লী স্থানীয় নেতাদের দিয়ে তিনোকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করবে। দিলীপ ঘোষকে জিতিয়ে আনার জন্যে তিনোদের কাছে পব-র বিজেপির মাথা বিকিয়ে আছে।
  • noku | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:১৯372661
  • তিনোদের সাথে নকু রা জোট করুক না। কদিন আগেও তো ছিল। ভিতরে ভিতরে।
  • কল্লোল | ০৮ জানুয়ারি ২০১৮ ০৯:১০372672
  • জনতা পার্টি গঠিত হয়েছিলো ১৯৭৭ সলের জানুয়ারী মাসে। আর জরুরী অবস্থা ঘোষনা হয়েছিলো ১৯৭৫এ। তার আগে থেকেই জেপির আন্দোলন চলছিলো।
    এই আর কি।

    নকুরা কাদের সঙ্গে জোট করলো কি না করলো, তাতে কি আসে যায়!! এখন তো তারা কোন ফ্যাক্টরই নয়।
    তবে কি ভাঙ্গড়ে বোধহয় নকু-তিনো জোট হয়েছে। তাই তো?
  • PT | ০৮ জানুয়ারি ২০১৮ ০৯:১৯372683
  • তো?
  • কল্লোল | ০৮ জানুয়ারি ২০১৮ ০৯:২৪372694
  • তো? জেপির নেতৃত্বে কলকাতায় একটা ঝান্ডাহীন হয় মিছিল। তাতে সিপিএম ছিলো সাথে হরিপদ ভারতীও ছিলেন। সেটা জনতা পার্টি গড়ার আগেই।
    এই আর কি।
  • কল্লোল | ০৮ জানুয়ারি ২০১৮ ০৯:২৫372705
  • * ঝান্ডাহীন মিছিল হয়।
  • modi | ০৮ জানুয়ারি ২০১৮ ১০:১০372717
  • কল্লোল মনে হয় ঠাট্টা করছেন। বিজেপির মন্ত্রীসভায় যোগ দিয়ে মন্ত্রী হওয়া (মমতা করেছিলেন), আর জরুরী অবস্থার শেষে ইন্দিরা গান্ধীর মত স্বৈরাচারীকে ক্ষমতা থেকে সরানোর জন্য জনতা পার্টিকে সমর্থন দেওয়া, এদুটোকে এক করে দেখা একমাত্র রসিকতার ছলেই সম্ভব।
  • রসিকতা | ০৮ জানুয়ারি ২০১৮ ১০:৪৪372728
  • আরে ছ্যা ছ্যা। সেই যে - ১৯৮৮। যেবার মাজরা পোকা হল। ইন্দিরা গান্ধীকে সরানোর জন্য জ্যোতিবাবু আর বাজপেয়ীর ফটো সেশন। ময়দানে। ত্যাকোন তো সেলফিও হয়নি। কল্লোল সব ভুলে মেরেচে।
  • ল্যাগব্যাগর্নিস | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:৪৩372750
  • ইন্দিরা গান্ধী!
    হিঁক!
  • রোবু | ০৮ জানুয়ারি ২০১৮ ১১:৫৬372761
  • ১৯৮৮-তে ইন্দিরা গান্ধীকে সরানোর জন্য? ওকে। খুব ছোট ছিলাম তো, ভুলে গেছি।
  • সিকি | ০৮ জানুয়ারি ২০১৮ ১২:১৫372772
  • :)
  • . | ০৮ জানুয়ারি ২০১৮ ১২:৪১372783
  • '৮৪ তে মরে যাওয়া লোককে'৮৮ তে সরানো? ওটা বোফর্স দূর্নীতির বিরুদ্ধে হবে।
  • S | ০৮ জানুয়ারি ২০১৮ ১৯:৫৪372794
  • বাবরী মসজিদ কবে?
  • . | ০৮ জানুয়ারি ২০১৮ ২০:৩৬372805
  • ১৯৯২-৬ই ডিসেম্বর
  • j | ১১ জানুয়ারি ২০১৮ ১৬:৪০372816
  • মব্যার অনুগত কেষ্টা তো বাম্ভোন্নোবাদ পোতিষ্ঠায় আরও ওপরের লেভেলে

    http://www.anandabazar.com/district/purulia-birbhum-bankura/hindu-prie
    st-conference-at-bolpur-1.736982?ref=purulia-birbhum-bankura-new-stry

    তারাপীঠের হংসানন্দ মহারাজ বলেন, ‘‘অতি প্রাচীন কালের পুঁথিতে এরকম সভার কথা পড়েছি। আজ চোখে দেখতে পেল সকলে। পুরোহিতবাদ প্রতিষ্ঠিত হোক।’’

    হউক হউক পোতিস্ঠে হউক আরেসেস বর্ণিত " কমুনিস বিরোধী দুগ্গা মায়ের " হাত ধরেই হোক

    যারা মব্যাকে পোকিতো বাম লোকায়ত দেবী টেবী ইত্যাদি বলে থাকেন তেনাদের থিওরিও গোকুলে বাড়ছে, ক্ষণিকের অপেক্ষামাত্র
  • PT | ১১ জানুয়ারি ২০১৮ ২২:১৯372828
  • নাগপুর কখনো স্বপ্নেও ভাবেনি যে বিজেপি ক্ষমতায় না থাকলেও পব-তে তাদের আদর্শ এত সুচারু ভাবে রূপায়িত হবে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন