এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল বিশ্বকাপ (শকার ব্কার ) ২০১৮

    b
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৮ | ১৮৬৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ২৪ মে ২০১৮ ১৮:৩২376416
  • নে(ই)মারকে বাদ দিলেন?
  • quark | ২৪ মে ২০১৮ ১৮:৩৫376427
  • আর হ্যাঁ, সেই ম্যাচের পরে গত কয়েক বছরে রিয়ালে মার্সেলোকে দেখে সত্যিই সেদিনের মার্সেলোর সাথে মেলাতে পারিনি।
  • T | ২৪ মে ২০১৮ ১৮:৪০376438
  • দূর, মার্সেলো একই রকম আছে। আর ব্রাজিল টিমে কী জন্য ক্যাসেমিরোকে নিয়েচে কে জানে। কী লজ্জার কথা!
  • + | ২৪ মে ২০১৮ ২০:৩৩376449
  • নে(ই)মার তো একটু নিচ থেকে খেলে, রোনাল্ডিন্হো-রিভাল্ডোর সাথে স্টাইলের তুলনায় আসতে পারে। কিন্তু রোনাল্ডোর জায়গায় কেউ নেই।

    ২০০২ টিমেও গিলবার্তো সিলভা- ক্লেবারসন ছিল, ১৯৯৪ এ তো দুঙ্গা ছিলই। জিততে গেলে এরকম একজন লাগেই। ক্যাসেমিরো-ফার্নান্দিন্হো ঠিকঠাক খেললে ব্রাজিলের টিম ভালই।

    আগেরদিন যখন রিয়াল গোল খাচ্ছিল মার্সেলো তখন চুল ঠিক করছিল। দেখে ঠিক ২০০৬ এ রবার্তো কার্লোসের জুতোর ফিতে বাঁধার কথা মনে পড়েছিল।
  • B | ২৪ মে ২০১৮ ২২:৫১376460
  • মনে হয় b আর ইচ্ছুক নন এই ব্যাপারে আলোচনা করতে বা চালাতে। যাউগ্গা।

    এবারের ব্রেজিল দল গতবারের থেকে অনেকটাই ভালো বলে মনে হচ্ছে। কিন্তু সেরকম পরিণতমনস্ক লীডারের বেশ অভাব আছে দলটায়। কঠিন সময়ে ভেঙে না পড়ে দলকে টেনে নেওয়ার মত ম্যাচিওরিটী নেইমারের এখনও আসে নি বলেই মনে হয়। তাছাড়া ও একটু বেশী আঘাত খেতে ভয় পায় (সঙ্গত কারণেই), আর তার সুযোগটা জঘন্যভাবে প্রতিপক্ষের খেলোয়াড়েরা নেয়। সাম্প্রতিক খেলা দেখলে যেরকম খারাপ লাগে মার্সেলো বা ক্যাসেমিরোর মেসিকে কুৎসিতভাবে চোরাগোপ্তা মারতে দেখা। হেড দেওয়ার নাম করে উপরে উঠে মার্সেলো যেভাবে রেফারীর চোখ এড়িয়ে কনুই দিয়ে মেসির ঠোঁট মুখ ফাটিয়ে দিয়েছিল কয়েকটা খেলা আগে, তাতে ওর ডিফেন্সিভ কোয়ালিটী ও ক্লাস নিয়ে খুবই সন্দেহ হয়। কাফু বা রবার্টো কার্লোসদের পিক সময়ে এগুলো তাদের করতে হত না, যদিও কার্লোস যথেষ্ট রাফ ও টাফ বলেই পরিচিত ছিল।

    জেসুস খুবই উঁচু ক্লাসের তবে সেই অভিজ্ঞতার অভাব যেটা ফির্মিনোর মধ্যে অতটা লাগে না, অনেক পরিণত লাগে। আর পাউলিন্‌হো???!! নো কমেণ্ট্‌স্‌...

    দেখা যাক কি হয়।
  • b | ২৫ মে ২০১৮ ০৮:৪৭376471
  • আরে না না, আমি সিরিয়াস নই এক্কেবারেই। আপনার ঠ্যাঙ টানছিলাম এই আর কি। অত পাত্তা দেবেন না। আর দিলেও ওয়ান লাইনার (যেমন `যাঃ ফোট এখান থেকে' এরকম)

    কিন্তু ব্রাজিলের সাইডব্যাক এবার কারা? যারা বিভিন্ন সময়ে ওভারল্যাপে উঠে অত্যন্ত প্রয়োজনীয় গোলসমূহ প্রদান করিয়া থাকে?
  • B | ২৫ মে ২০১৮ ১০:৫৪376482
  • দেখুন, জানুন, বুঝুন -
  • b | ২৫ মে ২০১৮ ১৫:০২376493
  • অঃ। এরা তো বলে বলে গোল ...বে
  • + | ২৫ মে ২০১৮ ১৭:৩২376504
  • মার্সেলো দানিলো খেলবে আশা করি। দানিলোকে তো পেপ বসিয়েই রেখেছিল গোটা বছর। যেকটা ম্যাচ খেলেছে, খারাপ নয়। ফাগ্নার বলে যে আরেকজন আছে, লিখেছে তো তারও ফর্ম ভালো জানিনা। মার্সেলোর থেকে ফিলিপে লুইস ডিফেন্সের দিক থেকে ভালো, কিন্তু চান্স পাবেনা।

    স্পেনের টীম বা জার্মানী নিয়ে কি মত?
  • T | ২৫ মে ২০১৮ ১৯:০৪376516
  • স্পেনের ফরোয়ার্ড বাদে বাকী সবই আছে। দিয়েগো কোস্তা গোঁতাগুঁতি করে গোল কত্তে পারলে হ'ল, নয়ত গ্যালো।
  • + | ২৫ মে ২০১৮ ২০:১২376527
  • স্পেনের সাইড ব্যাক?? কার্ভাজাল ছাড়া বাকিরা?

    জার্মানী??
  • T | ২৫ মে ২০১৮ ২০:৫০376538
  • সার্জিও রবের্তো কে ক্যানো মরতে বাদ দিয়েছে বুঝিনি।
  • SKM | ২৭ মে ২০১৮ ২১:১৩376549
  • Liverpool -mainly one man team!!!
  • + | ২৮ মে ২০১৮ ১৭:২৯376560
  • এরকম ওয়ান লাইনারগুলো বিশাল ভালো। ডিফেন্ড করতে হয়না।
  • SKM | ২৯ মে ২০১৮ ০৪:৩৪376571
  • ভালো টীম এর কাছে আটকে যায়- যেমন মেসি আর্জেন্টিনা কে কোনো ট্রফি দেয় নি
  • B | ২৯ মে ২০১৮ ১১:০৩376582
  • "Liverpool -mainly one man team!!!"

    খুব ভালো কথা; তার মানে একজন খেলোয়াড় রিয়াল মাদ্রিদের এগারোজনের তিনগুণ, কারণ ওই একজন(কে?") থাকাকালীন রিয়ালের এগারোজন নিজেদের হাফলাইন পেরোতে পারে নি।

    ধন্য সের্গেই র‌্যামোস, হলুদ কার্ড এবং লাল কার্ডের সংখ্যার প্রেক্ষিতে আজীবন ব্যালন ডিওর'এর একমাত্র দাবীদার তুমি।
    --------------------------------------------------
    "ভালো টীম এর কাছে আটকে যায়- যেমন মেসি আর্জেন্টিনা কে কোনো ট্রফি দেয় নি"

    তার মানে গত বিশ্বকাপে ফাইনালের আগে আর্জেণ্টিনা একটিও ভালো টিমকে পায় নি।

    (আর ২০১৪-র ফাইনালটা বারবার দেখলে পেত্যয় হয়, জার্মানীর সত্যিই চওড়া কপাল। )
  • + | ২৯ মে ২০১৮ ১৪:১৮376593
  • SKM কে

    ঠিক ঠিক। আপনার লজিকটা খুব সহজ।

    বার্সিলোনাও 'ওয়ান ম্যান টিম'; মেসি ছাড়া শেষ ১০ বছরে একটাও ট্রফি জেতেনি। আর্জেন্টিনা 'ওয়ান ম্যান টিম' নয়, কারন তারা মেসি সমেতও জেতেনি।

    অদ্ভুত লোকজন মাইরি!!
  • + | ২৯ মে ২০১৮ ১৪:২৩376604
  • লিভারপুলের দোষ বা খামতি ধরুন, অনেক আছে। ফাইনালেও সালা উঠে যাওয়ার অর প্ল্যান বি বলে কিছু কাজ করেনি। তারপরও এই স্কোয়াড ডেপ্থ নিয়ে ফাইনালে এই পার্ফর্মেন্স দেওয়া যথেষ্ট।

    করিয়াসকেও দোষ দেওয়ার কোনো মানে হয়না। ও এতোটাও বাজে গোলকীপার নয়, সেইদিন নার্ভ রাখতে পারেনি প্রথম গোলের পর।
  • skm | ৩০ মে ২০১৮ ০৭:০৬376615
  • প্রথম গোল ব্যাড লাক। শেষ গোল টা শট টা খুব জোর ছিল। Bale suddenly শট টা নিয়েছিল।
    কাল ফ্রান্স সিমিলার গোল করলো এগেইনস্ট আয়ারল্যান্ড।GK ঠিক punch করতে পারলো না
  • S | ৩০ মে ২০১৮ ০৮:৫৬376627
  • বাজে গোলকিপিঙ্গ। ক্যারিয়াল খুব ক্যাজুয়াল ছিলো আর তাড়াহুড়ো করছিলো। বিশেষ করে যেখানে ফাইনাল ম্যাচ আর সলাহ নেই মাঠে।

    তবে বিশ্বকাপের ঠিক তিন সপ্তাহ আগে ফাইনাল রাখার কি মানে বুঝিনা। এই বছরগুলোতে স্কেডিউলটা আরেকটু ভালো করতে পারেনা? সলাহ খেলবে?
  • S | ৩০ মে ২০১৮ ০৯:০০376638
  • গ্রুপ ডির দিকে কেউ নজর দিলে ভালো হবেনা কিন্তু বলে দিলুম।

    ব্রাজিলকে এতো সহজ গ্রুপ দিয়েছে। এমনিতে ওয়াকওভার দিয়েই সেমিতে তুলে দিতে পারতো।
  • a | ৩১ মে ২০১৮ ০৩:৪৭376649
  • গ্রুপ এইচ টা জমবে। জার্মানির গ্রুপ্টা বেশ টাফ পড়েছে। দেখা যাক
  • S | ৩১ মে ২০১৮ ০৩:৪৯376660
  • গ্রুপ এইচ টা ঠিক কি বেসিসে হলো?
  • + | ৩১ মে ২০১৮ ১৫:৪৩376671
  • AHFD

    চারটে গ্রুপই জমা উচিত
  • skm | ০৩ জুন ২০১৮ ২২:২৩376682
  • ইংল্যান্ড মে not গো সেকেন্ড round
  • + | ০৪ জুন ২০১৮ ০৪:৩৩376693
  • আজ ব্রাজিল খারাপ খেলেনি। কিন্তু আমার কোচ নিয়ে চাপ লাগছে। ম্যাচ শুরু করেছিলো জেসুসকে ক্যাপটেন করে !!!
  • T | ০৪ জুন ২০১৮ ০৪:৪৪376704
  • হেইডা কী কইলি! ফার্স্ট হাফ দেখে তো ভাতৃ সংঘ বনাম তালতলা বয়েজ মনে হচ্ছিল। একটা শোল্ডার চার্জে মার্সেলো দু ফুট দূরে গড়াগড়ি দিচ্ছে। বিরক্ত হয়ে বন্ধ করে দিলুম।
  • + | ০৪ জুন ২০১৮ ১৫:৫০376715
  • ২ন্ড হাফ ভালো হয়েছে। মর্সেলোটাই দেখলে? ওটা তো মার্সেলো বরাবরই করে। থিয়াগো সিলভাকে কেমন দিল দেখলে না? যদিও ব্রাজিলের সখি-সখি খেলা (কাসেমিরো ফার্নান্দিন্হো বাদে) আটকাতে রাশিয়াতেও এরকম হবেই। ব্রাজিল ডিফেন্স বেশ ভালো খেলছে। কিন্তু সিলভা চোট পেলে কি হবে বলা মুশকিল।

    ওদিকে ইংল্যান্ড কি করবে কে জানে? মাঝ্মাঠটা কেমন ঘাঁটা। ডায়ার পাশ দিতে পারেনা আর ডেলে আলি-লিঙ্গার্ড-স্টার্লিং সব একসাথে নামলে ব্যালান্স থাকবেনা। আগেরদিন নাইজেরিয়ায় একটা ঠিকঠাক ফরোয়ার্ড থাকলেই ৩-৪ টে গোল খেত। আইয়োবি বেশ খেললো আগেরদিন।
  • T | ০৪ জুন ২০১৮ ১৬:০১376726
  • কাল দিয়েগো কোস্তা রোনাল্ডো হতে চেয়েছিল। বলে পা লাগাতে পারেনি অবশ্য। :)
  • + | ০৪ জুন ২০১৮ ১৬:০৪376738
  • তাহলে তো ৮০% রোনাল্ডো হয়েই গেলঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন