এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ৩৯৪৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ০৯ আগস্ট ২০০৯ ০১:৪৯414664
  • বড়ো করে লিখব ভেবেছিলাম, কিন্তু সত্যি সময় হবেনা। ছোটো করেই লিখি।

    আমি দময়ন্তীর মতের পক্ষে নই। টই বা ভাটিয়ালিতে আমরা লিখিনি, যে, ছাপা অক্ষরে লেখা প্রকাশিত হবে। অতএব ছাপার আগে অনুমতি নেওয়াটা জরুরি। এমনকি এখন নোটিস ঝুলিয়ে দিলেও সেগুলো আগের লেখা সম্পর্কে প্রযোজ্য হবেনা।

    ইতিমধ্যেই ওয়েবে "প্রকাশিত' লেখাগুলির কেসটা একটু আলাদা। ওখানে প্রকাশিত লেখাগুলির ক্ষেত্রে ধরে নেওয়া হয়, যে, ওগুলো লেখক ছাপার জন্যই দিয়েছেন। তবুও ছাপার আগে একবার দেখিয়ে নেওয়াই উচিত। জানানো তো উচিতই।

    এবার অনেকগুলো ক্ষেত্রেই এরকম করা হয়েছে। কিছু কিছু জায়গায় মিস হয়েছে। যেমন ন্যাড়াদার একটা লেখা বেরিয়েছে, আমি ভেবেছিলাম, আমি সেটা জানিয়েছি, এই খেয়াল পড়ল, যে আসলে জানাইনি। মেলটা ড্রাফট করে রেখে দিয়েছি সেন্ড করিনি। আমার ব্যস্ততা ইত্যাদি যা কিছুই থাক, এটা করা আমার উচিত হয়নি। আমি ন্যাড়াদা সহ, যাদের জানাইনি, তাদের কাছে ক্ষমাপ্রার্থী (যদিও বাকি সবাইকে মনে হয় জানিয়েছি)।

    টইয়ের ব্যাপারটাও এভাবেই করা হচ্ছে। টই থেকে কারো লেখা তোলা হলে অবশ্যই তাকে জানানো হবে। তবে ঐ ক্ষমা করিনি জাতীয় টইগুলো থেকে কিছু টুকরো তুললে, আলাদা করে জানানো সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে, সেটা টইয়ে আলাদা করেই বলে দেওয়া হবে।

    আর এসব করতে গেলে কিছু ভুলভাল হবে। বাদটাদ যাবে। ভুল ভ্রান্তি হলে বলবেন, কিন্তু খুব ইচ্ছাকৃতভাবে সেসব করা হচ্ছে ধরে নেবেন না। একটু নিজের মনে করে মানিয়ে গনিয়ে নেবেন। আমাদের এমনিতেই একটু ঝাড় যাচ্ছে। ইপ্সিতার তো দীর্ঘদিন ধরেই ঘাড়ের উপর যাবতীয় বোঝা নিয়ে ২৪X৭ চলছে, বাকিদেরও কিছু কম যাচ্ছেনা। সব মিলিয়ে বেশ এলোমেলো অবস্থা আরকি। :)

    আরেকটা কথা। ফাইনালি। ছাপা হোক বা অছাপা, গুরু ব্যাপারটা তো সেভাবে কমার্সিয়াল কিছু না। ভালোলাগার জায়গা থেকে পাতি আমাদের নিজেদের কণ্ঠস্বরকে শোনানোর উদ্দেশ্যে ঐদিকে এগোনো। এখানে "আমরা' বলতে এখানে যাঁরা লিখছেন সব্বাই। সব্বাই এই কাজটায় টুকটাক করে এগিয়ে এলে ভালো হয়। এটা অনেকদিনের ইচ্ছে, কিন্তু অগোছালোভাবের জন্য হয়ে ওঠেনি। এই টইয়ের খোঁচাটার জন্য সেটা এবার হয়েও যেতে পারে। :)
  • Tim | ০৯ আগস্ট ২০০৯ ০১:৫২414675
  • হনুদাকে সাপোর্টালাম (অ্যাজ ইফ আমার সাপোটের অপেক্ষায় কেউ বসে আছে)। তবু, কথাগুলো এত স্পষ্টভাবে বলার জন্য অভিনন্দন।
    তবে কেউ রাগ করে আছে বলে মনে হয়না। এটারে উত্তপ্ত বাইক্যবিনিময় অব্দি বলা যেতে পারে, তার চে বেশি কিসু না। :)
  • h | ০৯ আগস্ট ২০০৯ ১২:৫৬414686
  • ইশান, আমার ভালো লাগলো, অসংখ্য গাঁট ইনস্টিটিউশনাল হেডের মত তুই একটা ইন্ডিফেন্সিবল জিনিসকে ডিফেন্ড করিস নি। দ্যাখ ভাই, তোদের কাজে ব্যাগড়া দেওয়া আমার কাজ নয়। একটা কথা বল্লাম, মানবি মানবি না মানবি, কিসু করার নেই। বোর হওয়ার আগে পর্যন্ত বলবো। তবে একটা লেখা, সে টই, হোক, ভাট হোক, সাপ্তাহিক বিভাগ হোক গুরুচন্ডালি ওয়েব সাইটের যে কোনো বিভাগের হোক, সেটাকে অন্য কোন ফর্মে প্রকাশ করতে গেলে অনুমতি নেওয়াটা উচিত। এটাতে ভ্রান্তি হতে পারে, তবে সেটা পলিসি হতে পারে না।
    আর একটা কথা হল, এই এন্টারপ্রাইজের নন কমার্সিয়াল নেচার, বড় মাপের সত্যি হলেও, প্রথমত: লিগালি অ্যাডমিসিবল নয়, কারণ 'বিনিময় মূল্য' কথাটা তোর পত্রিকায় লেখা থাকছে, দ্বিতীয়ত: ভলান্টারিজম বা নন কমার্শিয়াল নেচার অফ এন্টারপ্রাইজ, দুটো-ই অনুমতই গ্রহণ না করার ভ্রান্তিকে ঢাকার পক্ষে যথেষ্ট নয়।

    অতএব, তোর পার্সোনালি যে অভ্যেস আছে, লোক কে জিজ্ঞেস করে নেওয়া, সেটা আরেকটু নিয়মিত চালা, আর সমস্ত বিভাগের ক্ষেত্রেই চালা। এটাই অনুরোধ।

    ভলান্টারিজম এর খুব মূল্য আমার কাছে নেই। তার কারণ আগেই বলেছি। আমি মনে করি না, এই সাইটে লিখে তোর বা তোর বন্ধুদের বা পরিবারের বা বাংলা সাহিত্যের কোন উপকার আমি করছি। যদি পত্রিকার লেখা জোগাড় বা অন্য কাজে সাহায্য-ও করি তাহলেও উপকার করবো না। আর এইখানে লেখার মত একটা ফোরাম পেয়েছি বলে গুরুচন্ডালি আমার বাপোদ্ধার করে দিচ্ছে তাও নয়। এটা আমার কাছে একটা মিউচুয়ালি বেনেফিসিয়াল রিলেশনশিপ, বন্ধুঙ্কেÄর মত। কেউ কারো উপকার করছে না। অতএব রাগারাগির কিছু হয় নি। পৃথিবীতে বেশির ভাগ অব্যবস্থা আর ছাগলামো সম্পর্কে আমার প্রচুর বক্তব্য থাকা সঙ্কেÄও কেউ -ই আমার কথা শুনছে না, তোর শোনার চান্স আছে, তাই বলছি। উদ্ধার করছি না, বংশোদ্ধার ও কর্ছি না।

    আমি জানতাম না ইপ্সিতা বা শমিক এরাও খাটছে, তাদের কেও ধন্যবাদ জানিয়ে রাখছি। আর আমি একেবারেই খাটছি না, বলে যে একেবারেই লজ্জিত নই, সেটাও জানিয়ে রাখলাম, জাস্ট ইন কেস;-) তবে ঐ বাংলা বই দুটোর রিভিউ আমি শিয়োর কাউকে না কাউকে দিয়ে করানোর চেষ্টা হনেস্টলি করবো।
  • pi | ০৯ আগস্ট ২০০৯ ১৩:১৭414697
  • হনুদা, অনুমতি নেওয়াটাই পলিসি তো।
    কোন ক্ষেত্রে না নেওয়া হয়ে থাকলে সেটা ভ্রান্তি ই।
  • Ishan | ০৯ আগস্ট ২০০৯ ২০:০৬414708
  • আমারও এখানে এক খান কথা বলার আছে। প্রথম সংখ্যার "বিনিময় মূল্য' প্রসঙ্গে। যদিও জিনিসটার পিছনে একটা বিনিময় মূল্য লেখা আছে, কিন্তু সেটা মূলত: দোকানে ডিসপ্লে করার জন্য। ওটা না থাকলে দোকানে রাখবেনা। কিন্তু প্র্যাকটিকালি "আমাদের' লোকজন, এই সংখ্যাটি কলকাতায় যাঁরা পেয়েছেন, তাঁরা বিনিময় মূল্য ছাড়াই পেয়েছেন। ভুতো নামক একটি বালক প্রেস থেকে বই তুলে এনেছে, ব্ল্যাংকি নামক আরেকটি বালক সেটি বিলিবন্দোবস্ত করেছে (এই নিয়ে ব্ল্যাংকিকে আমি দুকথা বলেওছি, কিন্তু সেটা অন্য গপ্পো)। পুরোটাই ইনফর্মালি হয়েছে।

    জিনিসটার ডিসট্রিবিউশনের এই নেচার (অন্তত: প্রথম সংখ্যার ক্ষেত্রে) খুব অস্বাভাবিক লাগেনি। কারো চোখেই। "আমাদের' লোকজন বই পাবে, এবং না পেলে খচে যাবে এটা খুবই স্বাভাবিক বলেই মনে হয়েছে। যাদের কাছে বই যায়নি (যেমন দিল্লীর লোকজন, আমেরিকার লোকজন), তাঁদের কাছেও জিনিসটা পৌঁছতে পারলেই ভালো হত।

    তো, এই "আমাদের' লোকজন বই পাবে, এই দাবী, বা সদিচ্ছা, বা সদিচ্ছার অভাব, একটা দিকেই অঙ্গুলীনির্দেশ করে, যে, শুধু কমার্সিয়াল নয়, জিনিসটার একটা কমিউনিটি অভিমুখও আছে। বই নিশ্চয়ই বিক্রিবাটা হবে, ছাপা জিনিস বিনামূল্যে দেওয়া যায়না (দিতে পারলে ভালই হত যদিও), তার অবশ্যই একটা লাভ-ক্ষতি-হিসেব-নিকেশ থাকবে, কিন্তু গুরু কমিউনিটিকে হিসেব থেকে উড়িয়ে দিয়েশুধু কমার্সিআল/লিগাল অ্যাঙ্গেল থেকে "আমাদের' লোকজন কথা বলবে, এটা আমার ঠিক পছন্দ নয়।
  • a x | ০৯ আগস্ট ২০০৯ ২০:৩৯414719
  • আরে আমার তো ঠিক উল্টো মনে হয়, যে প্রথম দিকে "আমাদের লোক"এরাই কিনবে পয়সা কড়ি দিয়ে। আমি যদি হাতে পাই, আমি একেবারেই এক্সপেক্ট করবনা যে সেটি গ্র্যাটিস পাব। যদি বিক্রি হয়ে যায়, হাতে না পাই, তাতে "খচে" যাব কেন? বরঞ্চ ঐ বাড়ির লোক পরে খায় টাইপের ফিলিং কাজ করবেনা? আর সব কপি বিক্রি হয়ে গেলে তো খুবই ভালো। ক্যাশ ফ্লো হলে আরো বেশি সংখ্যায় ছাপা, তখন "বাইরের লোক"এর কাছে আরো বেশি বেশি পৌঁছনোর চেষ্টা।
  • h | ০৯ আগস্ট ২০০৯ ২১:২১414730
  • ইশান, ফাইন। লোকজন বলতে আমি। আমি কমার্শিয়াল আর লিগাল অ্যাংগল এনে কথা বলেছি। যা বলেছি, তুমি সেটা বুজেছো, ফাইন।
  • h | ০৯ আগস্ট ২০০৯ ২১:২৫414741
  • তবে ভলান্টারিজম বিষয়ে যা কথা বলেছি, সেটা বুঝিস নি বা পড়িস নি। যদি পড়তি তাহলে বুঝতি, আর বুঝলে দেখতি, সেখানে কম্যুনিটির কথা শুধু ইমপ্লিসিট নয়, এক্সপ্লিসিট।

    বাট ফাইন। আই ক্যান লিভ উইথ দিস।
  • h | ০৯ আগস্ট ২০০৯ ২১:৩১414752
  • পাই, ইশানের আর তোর ক্ল্যারিফিকেশন আমার পক্ষে যথেষ্ট। অন্যদের কথা বলতে পারবো না।
  • Samik | ০৯ আগস্ট ২০০৯ ২৩:৫২414764
  • অনুমতির পয়েন্টটা আমার মাথাতেই আসে নি এর আগে, সত্যি! আসলে গুরুর জন্মলগ্ন থেকে আমার ঐ একটা শব্দ হেব্বি পছন্দ হয়ে গেছিল, মাথায় গেঁথে নিয়েছিলাম। কপিলেফ্‌ট।

    আমার ব্যক্তিগত ডি:, আমার যে কোনও লেখা আরামসে তুলে ছাপানো যেতে পারে, না-ও যেতে পারে, আমার কোনও আপত্তি নাই। আমার লেখার ওপরে আমার নামটা থাকলেই হল।
  • h | ১০ আগস্ট ২০০৯ ০৬:১২414775
  • শমিক, তোমার স্পিরিট টা ব্যাপক। গুরুচন্ডালি পত্রিকার হয়তো তোমার মত সম্পূর্ণ নি:স্বার্থ কম্যুনিটি কϾট্রবিউটরদেরি প্রয়োজন।

    তবে কপিলেফট ব্যাপারটার সঙ্গে তার সম্পর্ক কম। এই ডিক্লেয়ারেশন টা একান্তই তোমার ব্যাপার। এছাড়া অনেকের লেখাই গুরুচন্ডালি ওয়েবসাইটে থাকতে পারে, যাঁদের পক্ষে তোমার মত আবার ওয়েবসাইটে এসে ঘোষণা করার সুযোগ কম। উইকি থেকে উদ্ধৃতি টা দিলাম।

    "While copyright law protects the rights of the creator by providing control of distribution and modification, the idea of copyleft is to grant subjective libre freedom to end users. Copyleft licenses specify clauses which explicitly remove those restrictions the creator considers to not provide libre freedom to the end user. In software, open source copyleft licenses place the primary restriction that information helpful in supporting modification of software (e.g. source code) must be made available to a user with a copy of the licensed software and allows the original author to be acknowledged."
  • h | ১০ আগস্ট ২০০৯ ০৬:৪১414786
  • বিনি পয়সায় পাবো, আমিও এক্সপেক্ট করিনি। করি না বলে। কিন্তু ভুতো/বুনান পয়সা না নিলে কি করবো।
  • arjo | ১০ আগস্ট ২০০৯ ০৬:৫১414797
  • বিনিময় মূল্য ছাড়া পত্রিকা ছাপা হবে কোথা থেকে? লোকের নিজের গাঁটের পয়সা দিয়ে? মাথার ওপর দিয়ে গেল। ভলান্টিয়ার, আদর্শ, নন প্রফিট, খোলা বাজার ইত্যাদি নিয়ে বহুবিধ আলোচনা, পর্যালোচনার পরেও বই ছাপতে পয়সা লাগে। সব কপি বিক্রি না হলেও সব কপিরই পয়সা প্রেসকে দিতে হয়। প্রেস থেকে বই নিয়ে বিভিন্ন দোকানে পৌঁছে দিতে হয়। এইসব আর কি।

    আর এই নিয়ে এখনো কি চলছে বুঝি না।

    পত্রিকাতে লেখা ছাপতে হলে সবাইকার লিখিত পারমিশন নিতে হবে পিরিয়ড। ঈশানের পার্সোনাল অভ্যেস কি জানি না। কিন্তু এটা একটা প্রসেস হিসেবে আসতে হবে। কারণ একা ঈশান কাজ করছে এমন নয়। এতদিন বিভিন্ন কারণে সেই প্রসেসটা ছিল না বা সব সময়ে ফলো করা হত না, এবারে হবে সেটাই আশা। এবং ফলো না করা হলে তার দায় যারা এই কর্মযজ্ঞের সাথে যুক্ত সবাইকার। এতদিন যে ফলো করা হয় নি বা এই নিয়ে বিশেষ চিন্তাভাবনা করা হয় নি সেই দায়টাও যেমন যুক্ত সবাই এড়িয়ে যেতে পারে না।

    প্রসেস ছাড়া প্রফিট মেকিং, লো প্রফিট, নন প্রফিট কোনো কিছুই চলে না। এমন না যে প্রসেস থাকলেই চলে, তবে সুচিন্তিত প্রসেস ছাড়া যে চলে না সেটা বলাই যায়।

    তবে যারা এসব করছে তারা সাংঘাতিক অভিজ্ঞতা আছে তা নয়। ঠেকে ঠেকে শেখা দেখে শেখার থেকে ভালো। তবে একটা জিনিস বুঝি না অল্পেই লোকে খড়গহস্ত কেন? বেনিফিট অফ ডাউটটা কি একটু পজিটিভলি ইউজ করা যায় না?
  • Arpan | ১০ আগস্ট ২০০৯ ০৮:৪২414808
  • কোথা হইতে কী হইতেছে কিছু বুঝা যাইতেছে না।

    বিনিময়মূল্য কত হবে, কীভাবে জমা পড়বে ইত্যাদি এখনো কিছুটা পরীক্ষা-নিরীক্ষার স্তরে আছে। প্রথম সংখ্যার পর থেকে সেগুলোকে দাঁড় করানোর চেষ্টা চলছে। ভুতো/বুনান পয়সা নেয়নি কারণ তারা সেই পয়সা নিয়ে কী করবে কেউ জানে না। এই খামতিগুলো একটু একটু করে সামনে আসছে আর সেগুলোকে চেষ্টা চলছে একটা প্রসেসের মধ্যে দাঁড় করানোর।

    কিন্তু লোকে এত অল্পেই খচে কেন? এই প্রশ্নটা আমারো।
  • h | ১০ আগস্ট ২০০৯ ০৯:২৩414819
  • 'লোকে' বলতে আমি? আমি খড়্‌গহস্ত নই। আর হলেও কোন ক্ষতি নেই। কারণ খড়গ ঐতিহাসিক ভাবে ভোঁতা।
    পয়সা দিতে চাই না, কোথায় বল্লাম। একশোবার দিতে চাই। আমি মনে করি না, বিনি পয়সায় কাগজ চালানো সম্ভব। আর অনুমতিগ্রহণ প্রসেসেও এসে যাবে তাতে আমার সন্দেহ নেই, পাই/ইশান এরা তো বলেই দিয়েছে।
    দময়ন্তীর একটা স্টেটমেন্ট, সেটা নিয়ে আমি কোন কাজ না থাকায়, কিছু কথা বলেছি। এটা কী এইখানে অশ্রুতপূর্ব? কিছু বল্লেই যদি মনে করিস ঝগড়া করছি, কিছু বলার নেই। গুরুচন্ডালির ইউজার রা, মূলত: নীরবতা চাইছেন, এটা আমার জানা ছিল না।
  • h | ১০ আগস্ট ২০০৯ ০৯:২৮414830
  • বিনিময় মূল্য ছাড়া গুরুচন্ডালি পত্রিকা পড়তে চাই, এই কথাটা কোথায় বল্লাম, এটা আমি সিরিয়াসলি খুঁজে পাচ্ছি না। এই আজব দাবির দায় আমি গ্রহণ করবো কেন?

    আর ভুতো/ব্ল্যাংকি ভাই, একটা সময় ঠিক করো। দু পাত্তর বীয়ার খাওয়া যাবে, আর পত্রিকার টাকাটা নিয়ো প্লিজ। আমি সিরিয়াসলি, বিনি পয়সায় বই কিনতে চাই না।
  • h | ১০ আগস্ট ২০০৯ ০৯:৩৬414841
  • ভলান্টারিজম এর কথা কেন বলেছিলাম, হতে পারে আর্জো বা অর্পণ সেটা বোঝে নি। পরিষ্কার করে দেই। আমি দেখেছি, আগেও, গুরুচন্ডালি পত্রিকার কাজে সৈকত কে যাঁরা সাহায্য করেন, তাঁদের কাজের আউটপুট নিয়ে কোন দ্বিমত প্রকাশ করলেই, মূল যে যুক্তি টা ঘুরে ফিরে আসে, সেটা হল, কষ্ট করে এত করলাম, এর পরে আবার সমালোচনা? ইত্যাদি।

    আমার সিম্পল বক্তব্য হল, কষ্ট করে, বিনে পয়সায়, ভালোবেসে একটা কাজ করলেই তার সমালোচনা হতে পারবে না, এটা বোগাস এক্সপেকটেশন। আমি প্রচুর ভালোবেসে উপন্যাস লিখলেও, যেহেতু আমার লেখা, কেউ ই পড়বে না, অথবা পড়লেও গাল দেবে। দেবে নাই বা কেন, মালটা বাজে হলে বা ভালো হওয়ার কোন সম্ভাবনা না থাকলে, দেবে নাই বা কেন? সৈকত কে যদি আমি অনেক সাহায্য করে দেই, তাই বলে একটা 'ভালো' কাজ ও যদি করি, তার সম্পর্কে সৈকত বা অন্য কেউ দ্বিমত প্রকাশ করতে পারবে না, জাস্ট বিনে পয়সায় করছি বলে?

    এটা আমার কাছে, বাজে আষাঢ়ে এক্সপেকটেশন।
  • pi | ১০ আগস্ট ২০০৯ ০৯:৫৮414852
  • আমার তো মনে হচ্ছে, এখানে আপাতত কেউ ই কারুর সাথে ভিন্নমত পোষণ করে না।
    ১। ছাপাতে হলে লেখকের অনুমতি লাগবে, সে নিয়ে একমত
    ২। বিনিময় মূল্য একটা থাকতে হবে সে নিয়ে একমত।

    তালে আর তর্ক হচ্ছে কেন ? :)
  • Ishan | ১০ আগস্ট ২০০৯ ০৯:৫৯414863
  • এই মধ্যরাত্রে, যখন বুলবুলভাজা তোলার কাজ বাকি, তখন, আবার এইটা নিয়ে কেঁচে গন্ডুষ করলে আমি কিন্তু খুবই রেগে যাব কমরেড। আমার বিনীত অনুরোধ, মাথা ঠান্ডা করুন, অন্তত: এই প্রজেক্টটা নিয়ে উত্তপ্ত তক্কাতক্কি করবেন না। পিলিজ।
  • h | ১০ আগস্ট ২০০৯ ১০:০৪414875
  • পাই, আমি কেন কতগুলো কথা বলেছি, সেগুলো আর্জো আর অর্পণ বোঝেনি, আমি তাই নিজের পজিশন ক্ল্যারিফাই করছিলাম।

    ইশান, তোকে আবার কি বল্লাম। বাট, ওকে, ফাইন।

    ভুতো, কল মি।
  • sinfaut | ১০ আগস্ট ২০০৯ ১০:০৭414886
  • আমিও একখান ছাপাগুরু পেয়েছি। না চাইতেই। ভুতো আমারে দিল। তো, আমি বললাম, পাঁচটাকা দিই, বললো, ও যেখান থেকে এনেছে সেখানে তো পয়সা দেয় নি। তাঈ ঐ পাঁচটাকা নিয়ে ও কী করবে। "না চাইতে" - কারন, ভেবেছিলাম, প্রথম ছাপাগুরুর ক্রেজ বেশি হবে। আগে যারা যারা কিনতে/পড়তে চায় নিক, তারপর আমি না হয় পড়ে নেব। হয়তো ছাপা কম আছে বলে, নাও পেতে পারি। কোনো আপত্তি ছিল না।

    এটা এইজন্য বললাম, ঐ ঐ জন্য।

    কিন্তু হানুদা মাইরি ক্ষ্যাপা আছে। তোমারে তো কেউ এটা অ্যাকিউজ করে নি, যে তুমি পয়সা না দিয়ে বইটা গেঁড়িয়ে দিতে চাইছো। কি হাস্যকর কথাবার্তা। আর শুধুমুদু দুটো আলাদা বিষয় - লেখার অনুমতি আর বিনিময় মূল্য একসাথে ঘেঁটে নিয়ে যত ঝামালি। উফফ। একটু গাজর খ্যাও।
  • Arpan | ১০ আগস্ট ২০০৯ ১০:২০414897
  • কমরেড হনু, আউটপুট নিয়ে দ্বিমত একশোবার প্রকাশ করবেন। সেই নিয়ে আমি অন্তত মনে পড়ে না কখনো বলেছি ভাই, বিনে পয়সায় খেটেখুটে ভালোবেসে করা কাজের সমালোচনা করেন ক্যান? যেহেতু কথায় কথায় ব্ল্যাংকি/ভুতো কেন দাম নেয়নি সেই প্রসঙ্গ তুললেন তখন সেইটা আমি মনে হল একটু জানিয়ে দেই যে টাকা-পয়সা কালেকশনের ব্যপারটা এখনো দাঁড়ায়নি। সেই জন্যই নেওয়া যায়নি। এফ ওয়াই আই।

    আমি নিজে ঈশানের প্রসেস (অর ল্যাক অব ইট) বা তার আউটপুটের বহুবার সমালোচনা করেছি। অনলাইন এবং অফলাইন। সাহায্য করার কাজে সরাসরিভাবে যুক্ত থেকেও বা না থেকেও। ভবিষ্যতেও করে যাব ইচ্ছে করলেই।

    বাকি যে লাইনটা লিখেছি সেইটা মনে হল দময়ন্তীকে জবাব দেবার সময় আপনি একটু উত্তেজিত হয়ে আছেন। সেই জন্য খচে যাওয়া ইত্যাদি বলা। নইলে নীতিগতভাবে আপনার মূল বক্তব্যের সাথে আমি এবং এখানে অনেকেই একমত।

    আর ঐতিহাসিকভাবে দেখা গেছে আপনি এর পরেও বলে যাবেন যেহেতু হনু কোন কাজের সাথে যুক্ত নয়, সেহেতু ইনি এমন কি হনু এনার মতামত শুনতে হবে? ইচ্ছে হলে এবারো বলুন কমরেড। তবে তার আর জবাব দেব না। কারণ অন্য কোন এক প্রসঙ্গে তার জবাব আগেই দিয়ে দিয়েছি।
  • dipu | ১০ আগস্ট ২০০৯ ১০:২৯414908
  • একটু শান্তিজ্জল ছড়াচ্ছি। সবাই পা ঢেকে বোসো।
  • Arijit | ১০ আগস্ট ২০০৯ ১০:৪২414930
  • ইপ্পির Date:10 Aug 2009 -- 09:58 AM-এর পোস্টের সাথে একমত।
  • h | ১০ আগস্ট ২০০৯ ১০:৪২414919
  • ধুস। ওকে।
  • r | ১০ আগস্ট ২০০৯ ১৬:৩৫414941
  • না, এমনিই। বেশি কিছু না। দেখছি 'দাম"কে "বিনিময়মূল্য" বলা হচ্ছে। কেন? মানে, কোনো গূঢ় ব্যঞ্জনা থাকতেও পারে তো, বলা যায় না। তাই জানতে চাইছি।
  • Samik | ১০ আগস্ট ২০০৯ ১৬:৪৫414952
  • ইয়ে সব কেয়া হো রহা হ্যায়???
  • san | ১০ আগস্ট ২০০৯ ১৭:০৪414963
  • দাম আর বিনিময়মূল্যের মধ্যে কোনো তফাৎ আছে না কি ? এমনিই জানতে চাইছি।
  • arjo | ১০ আগস্ট ২০০৯ ১৭:০৯414974
  • হানুদাও আমার কথা বোঝে নি। আমি তো যারা এই কাজের সাথে জড়িত তাদেরই বেশি বলেছি। প্লিজ ভুল বোঝেন না। ইপি ও অজ্জিতের সাথে একমত। :))
  • arjo | ১০ আগস্ট ২০০৯ ১৭:১২414997
  • আর হানুদা ব্ল্যাংকি যত কপি সংগ্রহ করেছে তারমধ্যে এক কপি আমারও আছে। ;)। ব্ল্যাংকির সাথে গ্রীন লেবেলের ডিল হয়েছে।

    এনিওয়ে রাগ কইরেন না। প্লিজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন