এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ২৫২১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:২৫632461
  • আর রিমিদিকে আমি কী উত্তর দেবো। আমি নিজেই তো ওগুলো পড়ে ঘেঁটে আছি। বল্লাম তো আগেই। বেশ কিছু জিনিস বুঝতে পারিনি।
  • pinaki | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:২৬632463
  • আর বড় পাটিগণিতের অংক আজকের দিনে কেউই কম্পিউটার ছাড়া হাতে করে না। যে পাটিগণিত অনেক খাটনি করেও আল্টিমেটলি হাতে কলমে করা যায়, আজকের যুগে দাঁড়িয়ে বুঝতে হবে সেই পাটিগণিতকে কম্পিউটারে মাত্র কয়েক লাইনের কোড লিখেই নামিয়ে দেওয়া যায়। কাজেই যখন কম্পিউটার ছিলনা, সেযুগে এইসব কঠিন অংক ইত্যাদি বলে ঘ্যাম নেওয়া যেত বটে ক্লোজ সার্কেলে, আজকের যুগে সে সুযোগ নেই বল্লেই চলে। কাজেই অংকের দৌড় যদি পাটিগণিত হয় তাহলে পৃথিবীর সবাই বড় জ্যোতিষী হতে পারে। একেবারে দিনক্ষণ দেখে না মেলালেও মাস বা বছর লেভেলে ফাঁড়া টাঁড়া দিব্যি ছকে ফেলতে পারে। কিন্তু দু:খের বিষয় হল, এতদসঙ্কেÄও কেউই বাস্তবে সেটা পারে না। পারেন কেবল সেই চোজেন ফিউ। যাঁদের অন্তর্দৃষ্টি আছে।

    এইজন্যেই জ্যোতিষ জ্যোতিষই। তাকে 'অংক' বলে আপাতত: না দাবী করাই মনে হয় ভালো।
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:২৬632462
  • পাই আবার গুলিয়েছ। ভদ্রলোক জ্যোতিষী নন, যেমন কিনা জিনি ডিক্সন। আসলে ব্যাপারটা এত লম্বা হয়ে গেছে, কারোর পক্ষেই অত পুরোন পোস্ট মনে রাখা সম্ভব নয়। যেমন, আমি রত্নকে ডিফেন্ড করিনি, কিন্তু অ্যাট্যাকড হয়েছি রত্ন নিয়ে। জ্যোতিষীরা হিসেব করে বলেন। যাঁদের ইনটুইশন আছে, তাঁরা কোনও জ্যোতিষ চর্চা ছাড়াই বলেন। ইনি মাদুলি, তাবিজ, এইসব দেন। পলা মুক্তো পরাননা।
    এঁর গল্পটা কিছু পাঠকের অনুরোধে লিখেছিলাম, আমার নানা রকম এক্সপিরিয়েন্স আছে বলাতে।
  • I | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৩০632464
  • নচ্ছার নাক তবুও গলে যায়।
    প্রেগন্যান্সিতে রিম্যাটয়েড আর্থ্রাইটিসের প্রকোপ কেন কমে আসে, তা নিয়ে অনেকগুলো থিওরি আছে। কোনোটা দিয়েই পুরোপুরি এক্ষপ্লেন করা যায় না। কর্টিজোলের ক্ষরণবৃদ্ধি ( শুধু একা কর্টিজোল নয় অবশ্য, ইস্ট্রোজেন ও প্রোজেস্টিনের বাড়বাড়ন্তও কারণ, যেটা রূপঙ্করবাবু জানেন না) এর অন্যতম। আরো নানান কারণ আছে, সেল-মেডিয়েটেড ও হিউমোরাল ইমিউনিটি কমে যাওয়া,অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন বেড়ে যাওয়া ইত্যাদি।

    আর একটা কৌতূহল। রূপঙ্করবাবুর লেখা পড়ে মনে হল টিটেনাস কেবল পা থেকেই ছড়ায়। কেনে গা? শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ কি বানের জলে ভেসে এসেছে?
  • rimi | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৩৪632465
  • অ্যাইত্তো ইন্দোদাদাকে পেয়েছি। এইবার বলো, প্রেগ্ন্যান্সিতে ঐসব হর্মোন ক্ষরণের জন্যে যদি কোনো অসুখ কমে, তবে যারা প্রেগ্ন্যান্ট নয় তাদের শরীরে ইনে্‌জকশন দিয়ে ঐসব হর্মোন ঢোকালে রোগ কমবে কি না? অ্যালোপ্যাথি কি এই চেষ্টা করে নি?
  • rimi | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৩৬632466
  • লেডাম পল নিয়ে আমার এমন কৌতূহল হয়েছে যে একখান বইই জোগাড় করে ফেল্লাম। তাতে লেডাম আর টিটেনাসের সম্পর্কে যা লেখা আছে সেটা খুব মজার। কিন্তু এখানে বলছি না, কারণ প্রথমত আর সময় নাই। দ্বিতীয়ত হোমিও নিয়ে আমাকে কিছু বলতে বারণ করা হয়েছে। :-(
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৩৭632467
  • রিমিদির উত্তর তাহলে আমিই দিই।

    আগেরগুলো তো আলোচিত হয়েছে। তিন নম্বর হল, হ্যাঁ প্রেগন্যান্ট হলে রিউম্যাটয়েড আর্থারাটিস সেরে যেতে পারে। এমন ঘটনা প্রচূর আছে। নিশ্চয়ই কেউ করোবোরেট করবেন। মানে, এটা তো আর জ্যোতিষ নয়

    কর্টিজোন ইঞ্জেকশন নয়, সামলাতে পারবেনা, কর্টিজোনের রিঅ্যাকশন খুব বেশি। তবে মাইল্ড ডোজে খাওয়ালে বা খাওয়াতে থাকলে অসুখের বৃদ্ধিটা আটকানো বা পিছিয়ে দেয়া যায়। তবে রিউম্যাটয়েড আর্থারাইটিস সারলেও সব সি টি ডি ওভাবে সারেনা। খানিক দমিয়ে রাখা যায়।
  • I | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৩৯632468
  • থিওরি এলেই এম্পিরিসিজম এসে যায়। ডাক্তারী সত্যি একটি কিয়দংশে এম্পিরিক্যাল বিদ্যা। অঙ্ক নয়। তবে কেউ কেউ যেমন সর্বাংশে এম্পিরিক্যাল ভাবেন ততটা নয়। অনেক রোগের ক্ষেত্রে ডাক্তারী (পশ্চিমী চিকিৎসা বলা ভালো, নইলে কনফিউশন হতে পারে) অল্প জানে, অনেক রোগের ক্ষেত্রে মাঝারী রকম, অনেক ক্ষেত্রে প্রায় পুরোটাই। এবং এভিডেন্স বেসড মেডিসিন বলে একটি জিনিষ আছে, যেটি বারেবারে রিপ্রোডিউসিবল নানান দুনিয়াজোড়া স্টাডির মাধ্যমে প্রমাণিত হয়ে চলেছে, যার ফলাফলও সবার কাছে উন্মুক্ত। তেমন ঢাকাচাপা নেই। যে কেউ চাইলেই দেখতে পারেন। এবং এতে অন্তর্দৃষ্টি ও ভবিষ্যদৃষ্টি-র কোনো এলিমেন্ট, হায়, অদ্যাবধি অন্তর্ভুক্ত হয় নাই।
  • Sankha | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৪৩632469
  • তাহলে বিধান রায়ের সাইকিক কেসটা? আরব্য রজনীর ১০০২ নং কিস্যা?
  • pinaki | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৪৭632471
  • না:, আজ আর তর্ক নয়। ঘুমোতে যাই। :-)

    রূপংকরবাবু, তর্কটাকে পার্সোনালি নেবেন না প্লিজ। প্রতিটা মানুষের নিজস্ব বিশ্বাসের জায়গা আছে। মানে ব্যাপারটা মোটেও এরকম নয় যে এই ফোরামে আপনি একমাত্র 'বিশ্বাসী' আর বাকিরা সবাই যুক্তির পরাকাষ্ঠা, তাদের কারুর জীবনেই ব্যক্তিগত বিশ্বাসের কোনো জায়গা নেই। এরকম হয় না। কিন্তু এক্ষেত্রে তর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল একটা যুক্তিকাঠামোকে (পড়ুন জ্যোতিষ) আর একটা যুক্তিকাঠামো (পড়ুন অংক বা বিজ্ঞান) ব্যবহার করে ব্যাখ্যা করতে চাওয়ায়। সেখানে অনেকটাই ব্যাখ্যাতীত থাকছে।

    যাকগে, পরে হবে কখনো।
  • I | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৫০632472
  • রিউম্যাটয়েড আর্থ্রাইটিস কস্মিন কালেও সারে না। ক®¾ট্রাল করা যায়, এইমাত্র। প্রেগন্যান্সিতে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস সেরেছে, এমন কোনো গল্প কদাচ শুনি নাই। তালে সব RA পেশেন্ট দলে দলে প্রেগন্যান্ট হত। সহজবোধ্য কারণ। প্রেগন্যান্সির ইমিউনোলজিক্যাল এফেক্ট চাইল্ডবার্থের পরে চলে যায়; আবার যে কে সেই।
    আর স্টেরয়েড তো রিউম্যাটয়েড আর্থরাইটিস চিকিৎসার একটি পদ্ধতি বটেই। সেই কবেত্থেকে। RA-র ওষুধগুলিকে কয়েকভাগে ভাগ করা হয়েছে; তাদের একটি হল বায়োলজিক্স (ইমিউনোমড্যুলেটর), যেমন ইটানারসেপ্ট, ইনফ্লিক্সিম্যাব। বড্ড দামী।তো আমাদের মত গরীব দেশে স্টেরয়েডই ইমিউনোমড্যুলেটর- দেবাশিস দান্ডা বলেছিলেন- ভেলোর সিএমসি-র রিউম্যাটোলজি-র প্রধান। বহু RA রোগী লো ডোজ স্টেরয়েডের ওপর বেঁচে আছে।
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৫০632473
  • পিনাকী - অনন্ত তর্ক করা যখন কপালে ( আবার সেই কপাল) তখন না করে উপায় কি? হোরা জ্যোতিষে পাটি গণিত। সেটা আবার স্টেজে স্টেজে, মানে একটা স্টেজে এক আউটকাম এল তো আবার খানিক অঙ্ক। আমি বুঝি কম, আপনাদের মত অত বিদ্বানও নই। কিন্তু কন্ডিশনাল কিছু এইভাবে কম্পিউটারে ফীড করা যায়?

    আর কুষ্ঠি ঠিকুজির যে হিসেব, তা হয়তো যায়, কিন্তু সেটাও এত গুলো কন্ডিশনের ওপর নির্ভরশীল, যে তা ফীড করানোর মত এক্সপার্টীজ জ্যোতিষীদের আছে বলে মনে হয়না। তা ছাড়া অন্য কারণ তো থাকতেই পারে। যেগুলো ডেটা নির্ভর সেগুলো তো অলরেডী আছেই কম্পিউটারে।
  • ridhhiman | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৫৮632474
  • রুপংকর বাবু, আপনি যেটা লিখেছেন সেটা আমার ( ও আমার ফ্যামিলির কাছে) খুব মূল্যবান, জ্যোতিষ এস্পেক্ট টা না ঐ হোমিওপ্যাথি ও রিকভারির ব্যপারটা।
    রামরাজাতলা যখন বললেন তখন তবে 'গোপাল' নাম টা হালকা মনে পড়ছে। এটুকু মনে আছে, চাইল্ড স্পেশালিস্ট শিশির বোস ওনার কথা এক্বার বলেছিলেন। তবে নাম ধামে বরাবরি উইক। সেই গোপাল্‌দা কাছেই, আমাদের চোখের ডাক্তার সুনীল বাগি্‌চর ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল হাইলি। আমার কাছে দুটো কারণে এটা খুব গুরুত্বপূর্ন । একটা খুব ব্যক্তিগত, মা কে নিয়ে। পারলে মেলে বলব। এটুকুই যে খুব সাফার করছেন ইদানীং। এস ইউ নো ফার্স্ট স্টপ ছিলো ভোলা চক্কত্তি। কিন্তু কিছুই হয়নি। যাই হোক আপনি যখন বললেন উনি আর কর্মক্ষম নন, মনে হয় সেগুড়ে বালি। দ্বিতীয় কারণ আমার খুড়তুতো ভাই নব্যেন্দু(ওনার বাবা দীপ্তেন্দু কলকাতার হিন্দি ভাষীদের নিয়ে এক্কালে ডকু বানিয়েছিলেন) একটা প্রোজেক্টে নিয়ে ইদানীং ব্যস্ত। টার্মিনাল ইলনেসে প্রিভেন্‌শানে মিরকুলাস রিকভারি/সার্ভাইভালের ব্‌য়্‌পারে তথ্য সংগ্রহ করছেন, বেশ কিছু ক্লিনিক্সে ইণ্টার্ভিউনেওয়া হয়ে গেছে, পেশেনট ফ্যামিলি ও ফি্‌শশিয়ান দুটো দিকি কভার করছে(৯০ শতাংশ এলোপ্যাথি, মানে এলোপাথিতেও অনেক মিরকুলাস কিছু হয় !) আমি কালকে ওকে আপনার স্ত্রীর কেস টা পড়াতেই হি ওয়াজ ভেরি ঈন্টারেস্টেদ। যাই হোক, ওন প্রিনসিপ্লে আমার আর আমর ফ্যামিত্রির এসব কেস ইন্টার্ভিউয়ের খুব বিরোধি। নিজের ঠেলায় শালা মরে যাচ্ছি, ক্যমেরার সামনে এসব জেচে বলতে যাওয়া সিরিয়াস্লি খুব কুরুচিকর ঠেকে। তাই ওর নিজের ফ্যামিলিরি কেউ রাজী হয়নি, কিন্তু ফিজিশিয়ান দের অনেক ডেটা নেওয়া হয়ে গেছে। যদি গোপাল বাবু বেচে থাকেন কিছু একটা কন্ট্যাক্ট, ফোন, স্ট্রীত এদ্রেস, এনিঠিং পেলে খুব ভাল হয়।
    নব্যেন্দু কিন্তু নিজে নো ডাক্তার :) ছোড়া সেন্ট সেভিয়ার্স থেকে মাস কম করে বোম্বেতে স্টুডিওতে ছিল। বাট সামথিং চেন্‌জ ড হিস লাইফ, ফর বেটার ওর ফর ওয়ার্স, কোনদিনি জানতে পারব না।
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৫৯632475
  • আই - আপনি ডাক্তার, আমি গোদা লোক, কিন্তু আমার পরিচিত মহিলা, যাঁকে পাঁজাকোলা করে বাথরুম নিয়ে যেতে হত, তিনি সন্তান লাভের সময় থেকে আর/এ থেকে পুরোপুরি সেরে গেছেন। সেটাও বছর পঁচিশ আগে। এবং যিনি ট্রীট করেছেন তাঁর মুখে শোনা, এমন নাকি আরও হয়েছে। আমার স্ত্রীর অবশ্য আর/এ হয়নি, তবু আমাদের ডাক্তার ( অনেকের মধ্যে একজন) একই কথা বলেছেন। যে পোস্টটা উড়ে গেছে, সেটা যাঁরা পড়েছেন তাঁরা দেখেছেন। এখন ডাক্তাররা ভুল বলে থাকলে তার দায়িত্ব আমার নয়। ঐ জন্যই তো ডাক্তারদের সঙ্গে জ্যোতিষীদের তুলনা করলুম।
  • ridhhi | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:০০632476
  • যদি ওনার কন্ট্যাক্ট না থাকে, ওনার ফ্যামিলি এনি একোয়েন্টেন্স? ভোলা বাবুর অফিসে কল করলে কি ওনার হদিস পাওয়া যেতে পারে?
  • I | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:১০632477
  • কার কাছে কী শুনেছেন রূপঙ্করবাবু, সেটা নিয়ে তর্ক হয় না এটা বোধ হয় মানবেন। মুশকিল হল আপনি কখনো কোনো অথেন্টিক রেফারেন্স দেয়া পছন্দ করেন না। অ্যানেকডোট আপনার কাছে রেফারেন্সের থেকে দামী। কেউ কেউ আবার অন্যরকম ভাবে। যাগ্গে !
    আর "সেরে যাওয়া' অনেক সময় একটা সাবজেক্টিভ ব্যাপার। যিনি কিছুদিন আগে হাঁটতে পারছিলেন না, তিনি যদি বাকি জীবন সামান্য গাঁটে ব্যথা (কিন্তু চালিয়ে নেওয়া যায়) নিয়ে বেঁচে থাকেন, তাহলে তাঁর মনে হতে পারে সেরে গেছি। কিন্তু ল্যাব এভিডেন্স সেকথা নাও বলতে পারে।
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:১৭632478
  • রিদ্ধি - এই গোপালদা কয়েকটা এমন রোগ সারিয়েছেন এবং এমন ভাবে, যে - আচ্ছা খুলেই বলি। আমি একটা ব্যাঙ্কে চাকরি করতুম। গোপালদাও ব্যাঙ্কেরই একটা ডিপারে্‌ট্‌মন্টের মাথা ছিলেন। ওনার মিরাকল এমন তরো, যে ব্যাঙ্কের তরফ থেকে ওঁকে বিরাট একটা খুব উন্নত মানের চেম্বার বানিয়ে দেয়া হয় এবং জাবতীয় ওষুধ কিনে দেয়া হয়। উনি অবশ্য হোমিওপ্যাথ ডিপ্লোমাধারি ছিলেন। উনি সেই চেম্বারে বসে ব্যাঙ্ক অফিসার ও তাদের পরিবারবর্গের চিকিৎসা করতেন।

    ওঁর যে কটা মিরাকল কিওর নিজের চোখে দেখেছি, তা বলতে গেলে আবার জ্যোতিষ শাস্ত্রের মত গাঁজাখুরি অপবাদ সইতে হতে পারে।

    আমার স্ত্রীর বেলা, উনি লেডাম পল দেবার সময় বলে দিয়েছিলেন ঠিক এক সপ্তাহ পর ব্লিস্টার (ফোস্কা) দেখা যাবে এবং আলসারেশন শুরু হবে। এবং তার পর থেকে শরীরের উর্ধাংশে কোনো রকম সমস্যা হবেনা ( যা হচ্ছিল) আজ কুড়ি বছর হয়নি।

    যাঁরা জ্যোতিষ নিয়ে ফুট কাটছেন কাটুন, আমিও ব্যাপারটা এঞ্জয় করছি। কিন্তু আমাকে মিথ্যেবাদী বললে খামোখা এই পরিবেশে সময় নষ্ট করবনা। যদি কেউ ভেবে থাকেন ( ভাবছেন দেখতেই পাচ্ছি), ভাল একটা মুর্গি পাওয়া গেল, তবে তাঁদের নিরাশ হতে হবে। এটা দেখছি তর্কের চেয়ে বেশি উইচ হান্টিং এর আসর।
  • I | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:২১632479
  • বড় বড় টেক্‌স্‌ট-এর নাম নিচ্ছি না, এই সহজপাচ্য সাইট-টির লিং দিলাম শুধু- there is no known cure for rheumatoid arthritis.

    http://www.medicinenet.com/rheumatoid_arthritis/article.htm
    তবে ওয়েবসাইটে ভরসা না থাকলি অন্য কথা।
  • rupankar sarkar | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:২৪632480
  • আই - কি অথেন্টিক রেফেরেন্স চাইছেন? বললামতো দুজন ডাক্তারের মুখে শোনা, যার নধ্যে একজন আমার স্ত্রীর চিকিৎসা করেছেন। এখন তাঁরা বলেছেন, না আমি মিথ্যে বলছি, তার প্রমাণ তো দিতে পারবনা।
  • I | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:২৬632482
  • Harrison's principles of Internal Medicine,17th edition:

    ....None of the therapeutic interventions is curative & therefore all must be viewed as palliative, aimed at relieving the signs and symptoms of the disease. (page 2089)
  • I | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:৩০632484
  • অথেন্টিক রেফারেন্স বলতে এই। যেমন আমি দিলাম। কোনো মান্য ডাক্তারি বই/জার্নালের রেফারেন্স। আপনার/আপনার ডাক্তারের মুখের কথা নয়।
  • ridhhi | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:৩০632483
  • রুপংকর বাবু, মিথ্যে -অমিথ্যের তো এখানে কোন ব্যাপারি নেই। আপনি আপনার অভিজ্ঞতা ১০০ ভাগ সত্য বর্ণ ণা করছেন আর জ্যোতিষ ১০০ ভাগ মিথ্যে, আমার মতে এই দুটো পোজিশান একেবারেই ক¾ট্রাডিকটরি নয়। এই বর্ণনা র ব্যখ্যা নিয়েই তো অত তর্ক। মিথ্যে সত্যির কেস আসছে কোত্থেকে? আর কারা উঐচ হান্টিং কারছে, আপনি নাম নিয়ে বলুন।
    আর হোমিও আলাদা কেস। এই টাইতে দুটো নিয়ে আসা নিয়ে আমি নিজেই দু:খিত। হোমিও নিয়ে আমার নিজেরি কিছু আশচর্জ জনক অভিজ্ঞতা আছে বলেই জিগেস করছি গোপাল বাবুর কনট্যাক্ট টা। পেলে খুব উপকার হয়।
  • pi | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:৫২632485
  • রূপঙ্করদা, মিথ্যেবাদী মনে হয় কেউই বলেনি আপনাকে। আপনার অভিজ্ঞতার কথা বলেছেন, লোকে জানতে চেয়েছে বলে বলেছেন, সেটা বানিয়ে বলছেন কেন ভাবতে যাবো !
    আমার খালি দুটোই বক্তব্য।আর সেটাও আপনার লেখার ভিত্তিতেই।
    এক। এই অভিজ্ঞতার সাথে সম্পর্কিত জ্যোতিষীর প্রেডিকশানে কোন বিজ্ঞান নেই। এটা আশা করি মানবেন।
    দুই। এই কেস দিয়ে চিকিৎসা বিজ্ঞান ভুল, এটা প্রমাণ হয়না। আমি এ নিয়ে আর বেশি লিখতে চাইনা। কাল লিখেছিলাম, স্টেরয়েড ওষুধ, সেটা তো এই চিকিৎসাবিজ্ঞানই দিলো, আপনি তার পরে লিখলেন, স্টেরয়েড দিলে ওষুধ দেবে না ক্যানো।
    আশা করি ইন্দোদার পোস্টে একটু কনভিন্সড হবেন।
  • ridhhiman | ০৮ ডিসেম্বর ২০১১ ০৩:২২632486
  • রুপন্‌কর বাবু, কোন ব্যান্‌ক? ঐ ব্যানে্‌কর ম্যানেজমেন্টের কাছে কি গোপালবাবুর ঠিকানা থাকবে? আমি একটা কেস জানি থাইরড প্লাস সুগার প্লাস স্পন্ডিলাইস্লিসের রুগিকে নিয়ে। তিনটে অসুখ কে একে অপরের বিরুধে্‌হ লাগিয়ে দেয়া হয়েছিল। যাই হোক, পুরো না সারলেও এখন কিছুটা বেটার। তবে সেটা মিরাকুলাস ফাস কিছু না। জ্যোতিষ ও না।
    তাড়াহুরোর কিছু নেই, আপনি সময় পেলে এখানেই গোপাল্বাবুর কোন কন্ট্যাক্ট দিয়ে যাবেন প্লীজ।
  • dd | ০৮ ডিসেম্বর ২০১১ ০৯:৫৪632487
  • কম্পিউটার দিয়ে জ্যোতিষ কি করে হবে? জ্যোতিষ কি একটা? নানান রকমের জ্যোতিষ শাস্ত্র আছে।

    একেকটায় একেক রকম সাইন বেরোবে। যেমন দ্যাখেন না উত্তর ভারতীয় আর ইউরোপীয়ান সান/মুন সাইনে কতো ফারাক।

    একটাতে আপনি জমজমাট সিংহ রাশি আর গোধুলি লগ্ন,অন্য টায় আপনি নেহাৎই ভেড়া রাশি ও ছাগল লগ্ন।

    আর পাঁজি টাজি সব ভুল ভাল তথ্য দেখায়। সরকার থেকেখুব চেষ্টা করা হয়েছিলো সংস্কারের কিন্তু মুলত: জ্যোতিষ পন্ডিতদের বিরোধিতায় সেটা করা যায় নি।

    গুপ্তপ্রেস আর আরেকটা কি আছে না? দুটো পাঁজি? একদম আলাদা রিডীং দেয়।
    কম্পুটার দিয়ে সব একত্তর করতে গেলে এতোদিনকার শাস্ত্রের মুল বেস নিয়েই টানাটানি পরে যাবে।
  • abastab | ০৮ ডিসেম্বর ২০১১ ১০:১৩632488
  • রূপংকর বাবুর লেখায় যেহেতু ওনার নিজের কষ্টের দিকটিও আছে তাই ইচ্ছে থাকা সঙ্কেÄও এই টই-য়ে লিখতে ভয় হচ্ছে পাছে ওনাকে মানসিক ভাবে আঘাত দিয়ে ফেলি। উনি কষ্ট পাবেননা ধরে নিয়ে জানাচ্ছি আমি তো এই টইটা তারানাথ তান্ত্রিকের গপ্পের মেজাজে নিলাম, মানে ঐ জ্যোতিষীর অংশটুকু।

    সবসময় অত বিজ্ঞান বিজ্ঞান করলে হয়?
  • siki | ০৮ ডিসেম্বর ২০১১ ১০:২৮632489
  • গুপ্তপ্রেস আর বিশুদ্ধ সিদ্ধান্ত।
  • dd | ০৮ ডিসেম্বর ২০১১ ১০:৪৯632490
  • আগেও লিখলাম, সুধু দেশী আর বিদেশী ই না, উত্তর আর দক্ষিণ ভারতীয় ছক ও আলাদা। সামুদ্রিক জ্যোতিষের ছকও আলাদা।

    পঞ্জিকার নক্ষত্র স্থান একেবারে উল্টা পাল্টা।

    তো আপনি সাইন্টিফিক স্টাডি করবেন ক্যামনে? মুলটাই যে অসম্ভব গড়বড়ে।

    এই জন্যেই দুনিয়ার সব ধর্ম শাস্ত্রেই বার বার ল্যাখা আছে শ্রদ্ধা ছাড়া জ্ঞান হয় না। শ্রদ্ধা= মেনে নেওয়া, আনকন্ডিশনালি। এই সব মানলেই প্রেডিকশন হুবহু মিলে যায়।

    কিন্তু আপনারা সব জিনিসেই তর্কো করেন। এইটাই দোষ।
  • dd | ০৮ ডিসেম্বর ২০১১ ১১:০৩632491
  • তো এই নীতিকথাটি শুনুন। খুব শিক্ষামূলক।
    দুই ভাই। বড়োজন নিষ্ঠাবান ধার্মিক ও পুজারী আর ছোটোটি একেবারে পাজীর পা ঝাড়া,ঢাক পিটানো লোক দেখানো নাস্তিক।

    বড়জন শ্রদ্ধাভরে পুজো করতে বসলেই ছোটোটি এসে লাথি মেড়ে সব পুজা নষ্ট করে দেয়। বক দেখায়। গালি দেয়।
    তো ঠাকুরের আর সহ্য হলো না এই রেকারিং ইনসল্ট। তিনি বড়োভাইএর কাছে এসে কইলেন "আর তো সহ্য হয় না রে,ফ্যালা। লোকে যা তা কইছে। আমি কি ঢোঁড়া সাপ ? আমি তোকে এখুনি চিবিয়ে খেয়ে ফেলবো।"''

    বড়ো ভাই তো কেঁদেই আকুল "সে কি স্যার। আমি তো সব সময়ে আপনাকেই পুজা আচ্চা করি। ছোটো ভাইএর দোষ। ও কে না খেয়ে আমারে খাবেন? তা ও আবার চিবিয়ে?"

    ঠাকুরের মুখ মলিন হয়। "ঠিকই তো কইলি রে ফ্যালা। কিন্তু প্রবলেম হলো তোর ছোটো ভাই যে আমাকে বিশ্বাসই করে না। তাকে ক্যামনে খাই বল?"

    এই বলে তিনি কড়ড় মড়ড় করে বড়ো ভাইকেই ......

    নীতিকথাটা টের পেলেন তো ? বিশ্বাসটাই আসল। নইলে কিচ্ছু মিলবে না। অলৌকিক কেও আপনেরা " ও তো হয়েই থাকে' বলে চলে যাবেন।
  • Bratin | ০৮ ডিসেম্বর ২০১১ ১১:১২632494
  • আহা কত দিন কাউকে বক দেখাই নি। ছোটো বেলায় কত দেখিয়েছি। :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন