এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৪ জুলাই ২০১৪ ১০:৫৬644014
  • আর স্যার ফার্গিকে স্যার সম্বোধন সব সময় শ্রদ্ধায় অবনত হয়ে আপনা থেকেই মুখ দিয়ে বেরিয়ে আসে তাও ঠিক নয়। ঃ)
  • aranya | ০৪ জুলাই ২০১৪ ১১:১১644015
  • :-I -এর লেখা পড়তে ভাল লাগছে। অনুমতি আবার কিসের, মুড হলেই লিখতে থাকুন। মুড-টা য্যান সর্বদাই ল্যাখার অনুকুল থাকে :-)

    আপনার ছেলে মাহিন্দ্রার জুনিয়র টিমে ছিল - দারুণ ব্যাপার তো। গর্ব হচ্ছে শুনে। শুভেচ্ছা রইল ওর জন্য
  • b | ০৪ জুলাই ২০১৪ ১২:১৭644016
  • আমি বলি কি, :-I একটা বুলবুলভাজা বা/টই/ব্লগ লিখুন কলকাতা ফুটবল সম্পর্কে। এখানে থাকলে হারিয়ে যাবে।
  • dri | ০৪ জুলাই ২০১৪ ২০:৫১644017
  • কলাম্বিয়া আর কোস্টা রিকাকে কি কয়েকটা নকুলদানা দেওয়া উচিত না?

    গুড লাক টু দেম।
  • :-I | ০৫ জুলাই ২০১৪ ০০:১১644018
  • অর্পণ(দেখলেন তো, 'বাবু' বললাম না), অরণ্য ও b কে ধন্যবাদ।

    অর্পণ - আন্দাজ আপনা আপনা (এ নামে আমীর খানের একটা সিনেমাও ছিল)। দুটি কথা-
    ১ - আপনি সব লেখা সব টই-এ পড়েন না মনে হয়।
    ২ - "রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়,
    কেমন করে রাক্ষুসীরা মানুষ হয়ে রয়।"
    লেখার থেকে লেখক-নামা জানতে আগে হয়।
    পড়ার আগে জানতে হবে লেখক পরিচয়।

    "প্রচলিত ধারা" অনুযায়ী IP Address ডিকোড করে অক্ষাংশ দ্রাঘিমাংশ বিশ্লেষণ করে লেখকের কোষ্ঠী বা গুষ্টি বিচারের অভ্যেস নেই আপনার? তাহলে থাক। এই আমি-কে "(মুখে কুলুপ :-I) ভ্যাবাচ্যাকা" বলে ডাকতে পারেন
    ক্ষমা? ভুলের জন্য ক্ষমা করার আমি কে? কোন ভুল? :-)
    'হাই-ফাইভ'টি কি বস্তু? ছেলেদের পেশ করা বাপ বাদ কেন?

    অরণ্য - মুড কিসের? সে তো এ সাইট খুললেই হাত নিশপিশ করে। কিন্তু সাইট খোলা আর লেখা নেশার মত হয়ে গেলেই তো মুশকিল। আবার "গোপনে মদ ছাড়ান" হাতুড়েদের কাছে দৌড়তে হবে।
    এখন ও মাহিন্দ্রাতে নয়, কলকাতার প্রথম ডিভিশনের (সুপার নয়) কোন এক দলে খেলে। পড়াশুনা করে কেরিয়ার তৈরীর দুনিয়ায় ওর এই উল্টোরথের কৃতিত্বের প্রথম দাবীদার ওর মা। আমি শুধু ভোর ছটায় প্র্যাক্‌টিসে পৌঁছে দিতে যাই। ওর প্যাশন, প্যাশন আর প্যাশন তাড়ির নেশার থেকেও ভয়ঙ্কর। আপনার শুভ-বার্তা দিয়ে দিয়েছি।

    b - দেখুন, ও ব্যাপারটা করতে গেলে প্রচুর ছদ্মনামের মানুষ, প্রচুর ছদ্মনামের দল তৈরী করতে হবে। নতুবা ওর বর্তমান ভবিষ্যৎ দুইই ঝুলে যাবে (কে জানে Under Cover কোনো কর্মকর্তা বা তার কেউ এখানে আছেন কিনা)। আমার কলমশৈলী মতিবাবুর মত নয়, যিনি অনেক আগে শোভাজার স্পোর্টিং, যুগের যাত্রী ইত্যাদি নাম দিয়ে সবই প্রায় বলে গেছেন। ওই জায়গায় বর্তমান সব দলের কেষ্টো-বিষ্টুদের নাম বসিয়ে পড়ুন। মিলে যাবে।

    তবে চেষ্টা করব। দেখি।
  • :-I | ০৫ জুলাই ২০১৪ ০০:১৩644019
  • শোভাবাজার।
  • :-I | ০৫ জুলাই ২০১৪ ০০:২৩644020
  • এরকম মহাজাগতিক ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের মত অজ্ঞ মানুষজনকে আগাম সজাগ করার ব্যাপারে অনলস পরিশ্রমী লেখক দ্রি বাবুর কাছে ওই দলগুলোর জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা তিরুপতি-লাড্ডু আশা করাই যেত। কৃপণতাসুলভ নকুলদানা নয়। একটা নকুলদানা গলায় আটকে গেলো। রাতে না বিষম খাই। :-(
  • Arpan | ০৫ জুলাই ২০১৪ ০০:২৪644021
  • আইপি দরকার নেই, লিখনশৈলীতেই সবাই দুলালচন্দ্র ভড়!

    সেইসব পুরনোদিনের কথা মনে করে একটা হাই-ফাইভ। ঃ)
  • :-I | ০৫ জুলাই ২০১৪ ০১:২২644022
  • এটাই এখনকার মত শেষ পোস্ট। দুলাল চন্দ্র ভড় কে? তালমিছরির দুলাল? মোক্ষম সময়ে দিয়েছেন। নকুলদানাটা নেমে গেলো।
    কিন্তু হাই ফাইভ কি বললেন না। অর্বাচীন হলেও প্রাচীন তো, একটু বুঝিয়েই দিন না।

    (কি যে হল? ফাইভ-এ 'ভ' আর ভড়েও 'ভ'। আমাকে বোধহয় 'ভ'-য়ে পেয়েছে। বা 'ভ'-য় ধরেছে। এই কিছুক্ষন আগে অন্য এক সুতোয় দেখলাম কে একজন লিখেছেন, ".... দলবদলের কথা ভাবছেন?" আমি পড়লুম, "ভোলবদলের কথা ভাবছেন?" ভাবলুম লিখি। তারপর ভাবলুম কি থেকে কি হয়। ভদ্রলোক ভোলানাথ কিনা। ভয়ে-ভক্তিতে-ভালোবাসায় ভোলা ওনার ভারী ভালো অভ্যেস। ভর দুপুরে বা ভর রাতে ভল্ট খেয়ে ভোল পাল্টানো কোন ব্যাপারই নয়। কিন্তু ওনার ওই ভল্ট খেয়ে ভোল্টেজ পরিবত্তন আমার সয় না। তাই লিখলুম না।)
  • robu | ০৫ জুলাই ২০১৪ ০১:২৮644024
  • সেশে মাইকন!!
  • + | ০৫ জুলাই ২০১৪ ০৩:৫৬644025
  • দুদিন অন হতে পারিনি।

    -! এর লেখা ভালো লাগছে। আমি নিজে না খেললেও অনেক বন্ধুরা এখনো ফার্স্ট ডিভিশনে খেলে, কোলকাতার মাঠ নিয়ে যা লিখেছেন, কিছুটা বুঝি। পড়তে ভালো লাগছে।

    মাইকন ছিল বলে আজ বেঁচে গেছে, ডিফেন্স অত খাজা লাগেনি। দানি আল্ভেজ থাকলে হয়ে গেছিল। থিয়াগো সিলভা না থাকাটা চাপ। তবে চিন্তা নেই, ফাইনালে কোস্টারিকা/বেলজিয়াম ম্যাচে তো সিলভা থাকবেই
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৪ ০৫:৩১644026
  • নেইমারের চিলি চোট পুরো সারেনি। ফাইনাল টাকেলে বলএর জন্য যাচ্ছিলো না। তার উপর পিঠে চোট পেলো। খেলবে হয়তো। কিন্তু চিন্তার আছে।
    মাইকন তো ভালোই খেললো।
  • aranya | ০৫ জুলাই ২০১৪ ০৬:৪৪644027
  • :-I, ছেলে-র মা এবং আপুনি - দুজন-কেই ব্যাপক ভাল লাগা জানাচ্ছি। এই বিষম র‌্যাট রেস, কম্পিটিশনের যুগে, ছেলের এই 'পাগলামি'-কে যে সাপোর্ট করছেন - সেটাই বিরাট ব্যাপার।
    মতি নন্দী-র কথা উঠলেই আবেগ চেপে ধরে - কি সব বই। পল্টুদা-র ব্যালান্স না হারানো-র উপদেশ খেলার মাঠের বাইরেও কাজে আসে।

    আমার এক ভাগনে ভাল ফাস্ট বোলার ছিল, বেঙ্গল আন্ডার ১৪-এ খেলে। তারপর বাবা- মা জোর করে খেলা ছাড়িয়ে দেয়, পড়াশুনো-কেরিয়ার ইঃ। ক্রিকেট-কেই কেরিয়ার করতে বলায়, মামার জবাব ছিল - কিছু না হলে কি সারা জীবন তুই দেখবি? হ্যাঁ বলতে পারি নি।

    এখন ইঞ্জিনিয়ার, চাকরি করে, ভাল-ই আছে হয়ত..
  • skm | ০৫ জুলাই ২০১৪ ০৬:৫৫644028
  • Neymar is out of world cup - Sad news from Brazil doctor
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৪ ০৭:৫৩644029
  • মনটা কু ডাকছিলো। হাঁটু দিয়ে কোমড়ের যেখানটা মারলো, তাতে তখনই মনে হয়েছিলো কপালে দুঃখ আছে।
    চলো, পরেরবার নিশ্চই আরও পরিনত নেইমার পাওয়া যাবে।
  • :-I | ০৫ জুলাই ২০১৪ ১১:১১644031
  • যাক, কাদম্বরীর মেরুদণ্ড (নিজের এবং দলের) ভাঙ্গাইয়া প্রমাণ করিতে হইল, যে সে 'কাটা লাউ'এর ভূমিকায় অভিনয় করিতেছিল না।
  • :-I | ০৫ জুলাই ২০১৪ ১১:৩৩644032
  • কাদম্বিনী
  • Manish | ০৫ জুলাই ২০১৪ ১১:৫৫644033
  • what a co incidence
    GrA- Argentina vs. Gr.B Belgium
    Gr.G Germant vs. Gr.F France
    Gr.D Dutch Vs. Gr C Costarica
    Gr. B Brasil vs. Gr. C Colombia
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৪ ১২:৩২644035
  • আমার কেন যেন মনে হলো, এটা বোধহয় ব্রাজিলের শাপে বর হলো। এইরকম অবস্থায় খেলাধূলার লোকেরা খুব চেগে যায়। নেইমারের জন্য কাপ জিততে হবে গোছের মোটিভেশন কাজ করবে।
    ওঃ এই সময় আমাগো পিকের দরকার ছিলো ব্রাজিলে। ওঃ ক্ষী ভাষণটাই না দিত্তো। ফ্রেডও হ্যাট্রিক করে ফেলতো।
  • Bhagidaar | ০৫ জুলাই ২০১৪ ১২:৪২644036
  • কিন্তু ১১:৫৫ কিছুই বুঝলাম না তো!
  • - | ০৫ জুলাই ২০১৪ ১২:৪৪644037
  • ওমা, না বোঝার কি আছে? এ ফর আর্জেন্টিনা, বি ফর বেলজিয়াম, এফ ফর ফ্রান্স এইত্তো বেপার!
  • Bhagidaar | ০৫ জুলাই ২০১৪ ১২:৪৯644038
  • কিন্তু আর্জেন্টিনা গ্রুপ এ তো নয়? আর পর পর হয়েছে বললে ইথীয়পিয়া কি? ;)
  • Bhagidaar | ০৫ জুলাই ২০১৪ ১২:৫০644039
  • কই*
  • Manish | ০৫ জুলাই ২০১৪ ১২:৫৮644040
  • Closest Alphabet

    A: Argentina vs. B: Belgium
  • dri | ০৫ জুলাই ২০১৪ ২১:০৫644041
  • আজ মেসির সামনে ম্যারাদোনা হয়ে ওঠার সুবর্ণ সুযোগ।

    এই বিগ ম্যাচে পারবে কি মেসি?
  • :-I | ০৫ জুলাই ২০১৪ ২৩:২৯644042
  • "আমার কেন যেন মনে হলো, এটা বোধহয় ব্রাজিলের শাপে বর হলো। এইরকম অবস্থায় খেলাধূলার লোকেরা খুব চেগে যায়। নেইমারের জন্য কাপ জিততে হবে গোছের মোটিভেশন কাজ করবে।"
    ******
    নেইমারের না থাকার থেকে অনেক বেশী ক্ষতি থিয়েগো সিলভার না থাকা। ওই জায়গায় দান্তে-র মত দন্তরুচি কৌমুদী, উফ্‌ ভাবা যায় না। ব্যক্তিগত মত- থিয়েগো-ই এই ব্রেজিল দলের একমাত্র খেলোয়াড় যে অনায়াসে ২০০২ দলে ঢুকতে পারত। খেলাটা কাল দেখি নি। আজ REPEAT-এ দেখেছি। লুইজের ওই ফ্রি কিকের সময় যেভাবে থিয়েগো সিলভা পুরো ফরোয়ার্ড লাইনকে পরিচালনা করলো, আর সরিয়ে দিলো, যেখান দিয়ে বলটা ঢুকলো, অনবদ্য। ওই ফুটবল সেন্স আর পরিণত মানসিকতা এই দলের কারুর এখনও গড়ে ওঠে নি।
    কল্লোল পরশুর আনন্দবাজারে বেরোনো কাফুর ইণ্টারভিউটা পড়েছেন কিনা জানি না। যদিও থিয়েগোর কথা লেখে নি, কিন্তু নেইমারের উল্লেখ আছে। কাফু এ কথা বলেছেন যেহেতু ওর দলে রোনাল্ডো নামে একটি মোটকা ছেলে ছিল, যার সম্বন্ধে জিদানের মত লোক বলেছিলেন, "যে প্লেয়ার টপ ফর্মের ক্যানাভারো, মালদিনি, নেস্তা, থুঁরদের অনায়াসে কাটাতে পারে তার থেকে বড় ফরোয়ার্ড আমি ভাবতে পারি না"। অ্যাট্‌লেটিকো মাদ্রিদের তৎকালীন কোচ লুইস্‌ আরাগোনেজ্‌ বিপক্ষের রোনাল্ডো (বার্সিলোনায় তখন) সম্বন্ধে বলেছিলেন, "রোনাল্ডোকে আটকাতে আমাকে যে পদ্ধতির অবলম্বন করতে হবে, তাতে আমার এক হাজারবার জেলে যেতে হতে পারে।" (এই আরাগোনেজ পরে স্পেন-এর কোচ হয়ে স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করেছিলেন এবং তিকিতাকা ফুটবলের স্পেন পৌঁছোনোর রাস্তায় এনারও বড় ভূমিকা ছিল)।

    কাফু-র ইণ্টারভিউ
    http://www.anandabazar.com/khela/%E0%A6%AC-%E0%A6%B0-%E0%A6%9C-%E0%A6%B2-%E0%A6%AF-%E0%A6%A8-%E0%A6%96-%E0%A6%B2-%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%A6-%E0%A7%9F-%E0%A6%95-%E0%A6%A8-%E0%A6%A8-%E0%A7%9F-%E0%A6%A8%E0%A7%9F-1.47212

    সেমি-তে থিয়েগোর না থাকা খুব কস্ট্‌লি হোয়ে যাবে। যদি না রেফারীর আনুকূল্য গতকালের মতো ব্রেজিলের অনুকূলে থাকে। কারণ কাল হার্ণাণ্‌ডিন্হোর অনেক আগে মার্চিং অর্ডার পেয়ে মাঠ ছেড়ে চলে যাওয়ার কথা। রড্‌রিগেজ্‌কে অন্ততঃ ছটা ফাউল ও করেছে, কয়েকটি কুৎসিততম, কিন্তু একটি বারের জন্যেও নিদেনপক্ষে হলুড কার্ডও দেখে নি। একটা সময় রড্‌রিগেজ জাস্ট্‌ ব্রেজিলকে নাচাচ্ছিল আর হার্ণান্‌ডিন্‌হো ওকে মেরে আটকাচ্ছিল।

    যেভাবে মেসিকে সুইৎজারল্যাণ্ড মেরেছে বা আজ বেলজিয়াম মারছে।

    তবে মেসি মেসি-ই। এত বরফ-ঠাণ্ডা মাথা, ওই ফ্যাক্টর।

    শুধু মেসি-র জন্যই "প্রকৃত ফুটবলপ্রেমী" ব্রাজিল সমর্থকদের আর্জেণ্টিনার জয় দেখে দুঃখিত হবার কথা নয়।
  • dri | ০৫ জুলাই ২০১৪ ২৩:৪৬644043
  • মেসি ভালো খেললো। খুব ভলো নয়।

    ম্যারাদোনা হতে সেফা অব্দি অপেক্ষা করতে হবে।

    আর্জেন্টিনা তাদের গোল স্নোরিঙ্গ কেপেবিলিটি খুব জোরালোভাবে এস্ট্যাব্লিশ করতে পারলো না। বরঙ্গ ডিফেন্সটা আজ ভালো করেছে।
  • কল্লোল | ০৬ জুলাই ২০১৪ ০০:৫২644044
  • জানি না কেন মনে হচ্ছে, নেইমারের না থাকাটা শপে বর। হয়তো আমি ব্রাজিলকে কাপ হাতে দেখতে চাই, তাই।

    যখন এমন একটা পরিস্থিতি আসে তখন কে আছে কে নেই এই ভাবনাটাকে উড়িয়ে দেয় একটাই উদ্দীপনা - ওরা নেই, তাই ওদের জন্যই জিততে হবে। এটা একটা মারাত্মক অ্যাড্রনালীন জোয়ার।
    তাতে ভালোও হয় খারাপও হয়। জানিনা কি হবে। তবে একটা জিনিস পরিষ্কার মেসি মারাদোনা নয়। নেইমারও রিভাল্ডো বা রোনাল্ডিনিহো নয়। তবে নেইমার ভবিষ্যতে হয়ে উঠতেও পারে, মেসির আর সুযোগ নেই। মেসি খুব বড় ফুটবলার। কিন্তু মারাদোনা বা পেলে হতে গেলে ওর আরও দুটো জন্ম নিতে হবে।
  • T | ০৬ জুলাই ২০১৪ ০০:৫৮644046
  • কেউ কলতলায় বালতি বসাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন