এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ২১ মার্চ ২০১৫ ০৭:০৭71028
  • রাগ ফলানো নয়তো। হোস্টেলের জনতার ইউনিটি প্রচন্ড, সেটা যাদবপুর হোক বা রামপুরহাট - সর্বত্র। কোনো আন্দোলনের সাধ্য নেই সেই ইউনিটিতে আঘাত দেওয়ার, তাহলে ছাত্ররাই আর পাশে থাকবে না। আন্দোলনের ফোকাস সরিয়ে ভিসি তাড়ানোতে দেওয়া হল, এখন সেটা হয়ে যাওয়ার পর হঠাৎ আন্দোলনের তেজ ১/১০০০০ হয়ে গেল - আল্টিমেটলি কিস্যু হবে না। দোষী ছাত্রগুলো দিব্যি চাগ্রীবাগ্রী নিয়ে বেরিয়ে যাবে।
  • ?? | ২১ মার্চ ২০১৫ ০৭:১৮71029
  • এটাই তো হওয়ার কথা ছিল। নকুদের উদ্দেশ্যই ছিল এটাকে রাজনৈতিক আন্দোলন করে ভিসি তাড়ানো। এখন আর সেই বিদেশের বিভিন্ন জায়গা থেকে আবেগ তাড়িত একটিও মেল বা পোস্টিং হয় না সেই মেয়েটির জন্য। এই কুচ্ছিত ছাত্র খেপানো রাজনীতি বন্ধ হোক।
    আজও একই রকম একটি অভিযোগ এসেছে, এরা যদি নকু না হয় দেখবেন কি বীরত্ব দেখাবে ছাত্র সংসদ আর গুরুর ইন্ধনকারীরা। আর তারা যদি নকু হয় আবার একটি বিষয় নিয়ে আন্দোলন করে ঘুরিয়ে দেওয়া হবে সব।
  • pi | ২১ মার্চ ২০১৫ ০৭:২২71030
  • ঃ)

    ৩৬৫ দিনের প্রতিবেদন পড়ছি ঃ)
  • shatadal | ২১ মার্চ ২০১৫ ০৭:৩৩71031
  • রাজনীতির প্রধান উদ্দেশ্য ক্ষমতায় থাকা। ক্ষমতায় থাকতে গেলে পাইয়ে দিতে হবে। নকু-মাকু-তৃণ-পদ্ম-ঝাড়ু কেউ এর বাইরে না।

    যাদবপুরের ছাত্রনেতারা তাদের সমর্থকদের প্রোটেকশন দিয়েছে, সে আন্দোলন করেই হোক বা যেভাবেই হোক। আশ্চর্য্য হবার কি আছে?
  • শ্রী সদা | ২১ মার্চ ২০১৫ ০৭:৩৪71032
  • এবং অন্ততঃ কলেজের ছাত্রছাত্রীরা সরল গোলগাল নিষ্পাপ দেবশিশুর দল, তারা পবিত্র ক্রোধে ফেটে পড়ছে ধান্দাবাজ বুর্জোয়া সিস্টেমের বিরুদ্ধে - মোটামুটি এই বয়ান তো গুরু এবং ফেবুতে কম দেখলাম না। এই ইসেগুলো ও এবার বন্ধ হোক। কলেজ জীবনে লোকজন পয়সার বিনিময়ে কোশ্চেন লিক,মদ-গাঁজা-ড্রাগ, রেপ, সেক্সুয়াল অ্যাবিউজ, বুলিইঙ্গ এগুলোর কোনোটাতেই তাদের দাদা-দিদিদের থেকে আলাদা কিছু নয়, এটা আমার অভিজ্ঞতা। খুব বেশীদিন আগে তো কলেজ ছাড়িনি ....
  • Abhyu | ২১ মার্চ ২০১৫ ১০:২১71033
  • এবারের অভিযোগও তো কলেজের ছাত্রদের বিরুদ্ধেই।

    http://www.anandabazar.com/calcutta/student-molested-again-in-jadavpore-university-1.126267

    কারও ব্যাগে মাদকদ্রব্য রয়েছে কি না, সেটাই মূলত দেখা হচ্ছিল। ... কিন্তু অনুষ্ঠানে ঢোকার সময় ব্যাগ তল্লাসিতে আপত্তি করলেন কেন? ওই পড়ুয়ার জবাব, “ছাত্রছাত্রীরা যে কোনও ধরনের নজরদারির বিরুদ্ধে। ‘হোক কলরব’ আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারগুলিতে পুলিশ পিকেটিংয়ের বিরোধিতা করেছিলাম। ব্যাগ দেখে অনুষ্ঠানে ঢুকতে দেওয়া এক ধরনের নজরদারিই। তাই আমি এতে আপত্তি জানাই।”
  • s | ২২ মার্চ ২০১৫ ০১:২৬71034

  • এখন তো ভিসি নেই। এবার কে ঘেরাও হবেন?
  • pi | ২২ মার্চ ২০১৫ ০১:২৯71073
  • আরেকটা কথা, আমি যদ্দুর জানি, ফেস্টের সময় এই সবার ব্যাগ সার্চ এবারে নতুন কিছু ঘটনা নয়, বরাবরই হয়। স্মৃতি যদি খুব তঞ্চকতা না করে, তাহলে আমাদের সময়েও হয়েছিল আর আমরাও করেছিলাম। ইন জেনেরাল ক্যাম্পাসে সার্ভেইলেন্স নিয়ে আপত্তির সাথে ফেস্টের মত কোন স্পেসিফিক পাবলিক ইভেন্টে ব্যাগ তল্লাশি নিয়েও আপত্তি আগে রাখা হয়েছিল বলে, বা এই নিয়ে আপত্তি ছিল বলে শুনিনি। হয়তো কেউ বলবেন, করা উচিত ছিল, কেউ একমত হবেন, দ্বিমতও থাকবে, এটা আমার মতে কিছুটা তর্কসাপেক্ষ ব্যাপার। বিশ্ববিদ্যালায় ক্যাম্পাসে ফেস্ট বা বিশেষ কোন পাবলিক ইভেন্ট বিহীন দিনে ঢুকতে গেলে ব্যাগ সার্চের থেকে এটার কিছুটা পার্থক্য আছে, সেই পয়েন্টটাও আসতে পারে। আমার নিজের পক্ষে বা বিপক্ষে খুব জোরালো অবস্থান নেই এক্ষেত্রে। যাই হোক, যেটা বলার ছিল, এবং সেটা আমার জাস্ট নিজের মনে হওয়ার ভিত্তিতেই, কনফার্মড নই, এইধরণের সার্চ বরাবরই হয়, জোক কলরবের ফলে কিছু লোকজান ক্ষমতার কেন্দ্র হয়েছে বলে এভাবে ক্ষমতা দেখাচ্ছে, এরকম কিছু নয় বোধহয়।
  • sm | ২২ মার্চ ২০১৫ ০১:৩৫71074
  • যদুপুরের কথা হচ্ছিল;গোল পোস্ট সরে গেল জোকার দিকে।জোকা তে কি কলরবিরা আন্দোলন করেছে বলেই সরকার পিছু হটল?যদ্দুর জানি রাজ্য সরকারের ওপর কর্মচারীদের বেতন প্রভৃতি দায়ভার চাপিয়ে কেন্দ্রীয় সরকার সরে পড়তে চাইছিল।রাজ্য সরকারের দোষ কোথায়?
    যদি কোর্ট ডিসিশন নিয়ে থাকে ভালো কথা। যদি রাজ্য সরকার ব্যয় ভার বহন করতে রাজি থাকে, আরো ভালো কথা।
  • a | ২২ মার্চ ২০১৫ ০১:৩৬71075
  • অনেকদিন বাদে, হয়তো প্রথমবার, পাইএর সাথে একমত হওয়া গেলো। জোক কলরব কথাটি একফম সঠিক কয়েনেজ ;)
  • sm | ২২ মার্চ ২০১৫ ০১:৪১71077
  • আমার আমলে এরকম সার্চের সম্মুখীন কদাপি হই নি।
    সার্চ করলে নিরাপত্তা রক্ষী করবে, ছাত্র ছাত্রীরা কেন?এটাও কি তাদের দাবির অংশ নাকি?
    ইউনিভার্সিটির চত্তরে সি সি টি ভি বসানো তো আশু কর্তব্য।আজকাল মলে যেতে হলে ব্যাগ সার্চ হচ্ছে।
    বর্তমান পরিস্থিতি তে কোনো ইন্স্তিতুশনে সি সি টি ভি তুলে দেওয়ার সওয়াল কেউ করে নাকি?
  • pi | ২২ মার্চ ২০১৫ ০১:৪১71076
  • অয়নবাবুর সাথে তর্কে যাবার ইচ্ছা নেই। খালি একটাই কথা জানাবার, জোকার আন্দোলন রাজ্য সরকারের বিরুদ্ধে হয়েছিল বা হয়েছিল বলে কেউ ক্লেইম ও করেনি।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০১:৪৮71078
  • পড়তে পড়তে একটা কথাই মনে এল - যাদবপুরে আজকাল (মানে গত এক বছর ধরুন) পড়াশুনো হয়? মানে পেপার টেপার বলছি না - সেগুলো ছমাস-নমাস পড়াশুনো না হলে ধরা পড়বে না, পাইপলানেই জিনিস দিয়ে চলে যাবে - কিন্তু জাস্ট ক্লাসটাস, ছানাপোনাদের ল্যাব ইত্যাদি ঠিকমতো হয়?
  • - | ২২ মার্চ ২০১৫ ০১:৫৫71079
  • সেল্ফ সেন্টার্ড কাজকম্ম কম হয়।
  • কল্লোল | ২২ মার্চ ২০১৫ ০২:০০71080
  • গুরুচন্ডা৯ এখন বাংলা নেট পত্রিকা জগতে পরিচিত নাম বল্লেও খুব বিনয় করা হয়।
    এই যে বড় হয়ে যাওয়া, এটা নিয়ে আমার ভয়।
    আমি খুব খুব খুব কাছ থেকে তিন তিনটে প্রতিষ্ঠানকে "বড়" হতে দেখেছি। প্রথমটির নামে ও গায়েগতরে বড় হওয়া একসময় সক্রিয়ভাবে সমর্থন করেছি। পরে ঐ "বড়" হওয়ার তিক্ত স্বাদ সারা চেতন জুড়ে আজও বয়ে নিয়ে বেড়াই।
    পরেরটিকে "বড়" হওয়ার তীব্র বিরোধীতা করেছি, তাই সে গায়ে গতরে বাড়ে নি, কিন্তু নামে বেড়েছে। এটা আটকনো বেশ মুস্কিলই নয় প্রায় অসম্ভব। তাই ছেড়ে এসেছি।
    আর তৃতীয়টিকে নামে ও গয়ে গতরে "বড়" হওয়ার বিরোধীতা করেও অসফল হয়েছি। নিজেকে বিযুক্ত করে নিয়েছি।
    তিনতিনটি প্রতিষ্ঠান আজও ভালো কাজ করে। খুবই প্রশংসিত। কিন্তু তাদের মধ্যে Vছিঃ সুলভ আচরণ খুবই প্রকট এখন।
    তাই ভয় করে।

    হোককলরব নিয়ে নানা কথা কানে আসে। এই হালের ঘটনায় একটা পক্ষের কথা শুনলাম। তারা বলছে ষড়যন্ত্র। হতেও পারে। অন্য পক্ষের সাথেও কথা হলো, তারা যথারীতি দোষ চপাচ্ছে "অসচেতন", "তথাকথিত স্বাধীন" নেতৃত্বের উপর।
    হনুর সাথে একদম একমত -"আন্দোলন টা যেখানে সার্ভেলেন্স বিরুদ্ধেও ছিল, সেখানে ছেলে মেয়েরা নিজেরা তাদের ই বন্ধু বান্ধব দের ব্যাগ চেক করবে কেন"
    কথা হলো এটা আর নতুন কি? আলাদা করে এতে ক্ষমতার প্রদর্শন কোথায়? না, এটাই হয় সব জায়গায়। একটা ছাত্রদের অনুষ্ঠানে যেখানে নেশা ইঃর ইতিহাস খুবই গাঢ়, সেখানে সেসব হতে না দেওয়া, বা অন্যদের অসুবিধা না করে হতে দেওয়ার জন্য কিছু করার প্রয়োজন। দর্শকদের কাছে ক্রমাগত আবেদন করা - অন্যদের অসুবিধাকে সম্মান জানানোর। আর যতক্ষন না অসুবিধা হচ্ছে ততক্ষন অন্যদের আচরণে নাক না গলানোর।
    এতে কিছু গোলমাল হবেই। সেটাকে মানবিকভাবে সামলানোই তো আসল পরীক্ষা। সেটা হোককলরবীদের কাছে, হোক্চুম্বনদের কাছে আশা করেছিলাম।
    সেখানে এরাও সেই ক্ষমতার কাছে মাথা নোয়ালেন, বন্ধুদের আস্থা অর্জনের পথে না হেঁটে, বরং তাদের ওপর খবরদারীর প্রথাকে মেনে নিয়ে।
    আবারও কথা হতে পারে - আরেঃ একটু ব্যাগই তো দেখতে চেয়েছে, জামাকাপড় তো খুলতে বলেনি।
    ঠিকই। তাহলে, বর দুটো চড় মারলে আর কিই বা হয়েছে - এসব যারা বলে, তাদেরকেও মেনে নিতে হয়।
  • s | ২২ মার্চ ২০১৫ ০২:১০71035
  • পাই 22 March 2015 00:28:19 IST যদিও তুই সদাকে লিখেছিস তবু কয়েকটা অবসার্ভেসন তুই কি করে মিস করছিস বুঝতে পারছি না।
    ১। প্রথমত হোক কলরব আন্দোলনের সময় একটা প্রকৃত 'সরাসরি' সরকারবিরোধী আন্দোলন হওয়া দরকার ছিল। সেটা বিরোধীপক্ষরা করছে না যখন, তখন যদুপুরের ছাত্রছাত্রীরা এগিয়ে এসে করলে দুহাত তুলে সমর্থন করতাম।
    ২। কিন্তু আন্দোলনটা হয়ে গেছিল ভিসি হঠাও তে। এখন এখানে কয়েকটা সমস্যা আছে। প্রথমত শ্লীলতাহানীর ঘটনাটায় ছাত্ররা যুক্ত। যদি ছাত্রছাত্রীরা এই ঘটানাটা বা শ্লীলতাহানী ইত্যাদিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে অভিযুক্তদের শাস্তির ব্যাপারে সিরিয়াস হত, তাহলে তারা কতৃপক্ষকে/ পুলিশকে নাম ধাম ইত্যাদি দিয়ে সাহায্য করতে এগিয়ে আসত। এই কমিটিতে থাকব না, এ থাকবে না, ও থাকবে হ্যান ত্যান দিয়ে তদন্তটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করত না। এর পর তো পুলিশ ডাকার পর অন্দোলন অন্য পথে চলে গেল।

    ৩। দ্বিতীয়ত ভিসি তার অধিকারের বাইরে গিয়ে কিছু করেননি। আরও ট্যাকটিকালি সামলানো উচিৎ ছিল। হাল্কা ছড়িয়েছেন। ভাবমূর্তি বজায় রাখতে পারেন নি। বজায় রাখাও কঠিন। যেভাবে মিডিয়া পেছনে লেগেছিল। কিন্তু আইনত বা নৈতিকভাবে ভিসির অপসারণের কোনো লজিক নেই। তখনও ছিল না আজও নেই।

    ৪। এবার পুলিশ ডাকা। ১০০ ছেলে ভিসিকে ঘিরে ধরে চাপ সৃষ্টি করাটা স্টুডেন্টদের কাছে ঠিক আছে। কিন্তু ভিসি পুলিশ ডাকলে ৫০টা পুলিশ যখন স্টুডেন্টদের হঠিয়ে দিচ্ছে, সংঘর্ষ হচ্ছে, তখন নাকি কান্না কাঁদাটা পাতি ন্যাকামি। আর পুলিশের মার নিয়ে মূল অভিযোগ হলে, দম থাকলে সরাসরি যাদবপুর থানা ঘেরাও, লালবাজার ঘেরাও, নবান্ন ঘেরাও করা উচিৎ ছিল। ডিডির বা দিদির পদত্যাগ দাবী করা উচিৎ ছিল। The stake should be much higher। তার বদলে সামান্য একজন ভিসি তার পদত্যাগ দাবী করাটা (কেন তিনি পুলিশ ডেকেছেন, কেন চুপচাপ ঘেরাও হয়ে থাকেন নি) পিটিদার ভাষায় বালখিল্য।

    ৫। এবার জুটা। ভিসির দাবী অনুযায়ী যদুপুরে বাম আমলে প্রচুর গলতা নিয়োগ হয়েছে। যেগুলো তিনি খুঁড়ে বার করছিলেন এবং তার জন্য শিক্ষকদের একটা অংশ যেটা জুটার মেজরিটি অংশ, তারা তার পেছনে পড়ে যায়। এবং জুটার সেই শিক্ষকগোষ্ঠী আগাগোড়া এই আন্দোলনকে তাল দিয়ে এসেছে। তদের ক্লিয়ার মোটিভ ছিল ভিসি তাড়ানো।

    ৬। মব্যা। আন্দোলন শুরুর দিকেই বলেছিলাম মব্যার স্টেক খুব কম। কিছুদিন খেলাবে তারপর সিচুয়েশন অনুযায়ী ব্যবস্থা নেবে। এক্ষেত্রে ঠিক সময়ে ভিসিকে অপসারণ করে ছাত্রদের একটা বিশাল জয়ের অনুভুতি দিয়ে দিলেন। ছাত্ররাও খুশি হয়ে বাড়ী গেল এবং বীরগাথা রচনা করল।
    এর মধ্যে ছাত্র ইউনিয়ন নেতারা ফাঁকতালে নিজেদের গ্রহনযোগ্যতা কিছুটা বাড়িয়ে নিল।

    মোটকথা সাধারণ কলরবী ছাত্রছাত্রীরা একটা ছোট্ট পিস অব পাই-এর জন্য বিভিন্ন গোষ্ঠির হাতে ব্যবহৃত হল আর ভিসি হলেন বলির পাঁঠা।
    এই সত্যটাকে তুই চারটে ডেটা পয়েন্ট দিয়ে অস্বীকার করতেই পারিস কিন্তু দিনের শেষে এটাই ফ্যাক্ট। কালকের ঘটানায় স্বর্ণেন্দুর নামও এসেছে। এবার কত নাটকবাজী হবে সেটাই দেখার।
  • a x | ২২ মার্চ ২০১৫ ০২:১৯71036
  • ইয়ে, ফ্যাক্টকে ডেটা পয়েন্ট দিয়ে অস্বীকার করা গেলেও সেটা ফ্যাক্ট? একি রশোমন নাকি?

    আর শ্লীলতাহানি বলছে কেন? খবরে যা লেখা তাতে তো মনে হচ্ছে ফিজিকাল অ্যাসল্ট বা শারীরিক নিগ্রহ। তবে ফেস্টে ব্যাগ চেক করে ঢুকতে দিচ্ছে যারা তারাই সার্ভেলেন্সের বিরোধিতা করে (যা আমিও করি) কীভাবে - এটাতো খুবই ভ্যালিড প্রশ্ন।
  • cm | ২২ মার্চ ২০১৫ ০২:২৪71081
  • কল্লোলদা যা চাইছেন তার জন্য একটু বয়স হওয়া দরকার। নইলে পরিণতি আসেনা। একা বসে ভাবার মতন অবসর চাই যা কম বয়সে সহজে মেলেনা।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০২:২৪71037
  • শ্লীলতাহানি বললে সেটা জামিন-অযোগ্য অপরাধ হয় না?
  • a x | ২২ মার্চ ২০১৫ ০২:২৭71038
  • জানিনা - আর আমার পোস্টে ভুল বোঝার সম্ভাবনা থাকতে পরে - তাই ঠিক করে লিখি, মেয়েটি শ্লীলতাহানির অভিযোগ করলে তা নিয়ে কিছু বলার নেই, কিন্তু রিপোর্টার নিজে থেকে লিখলে ঐ প্রশ্নটা।
  • sm | ২২ মার্চ ২০১৫ ০২:২৮71082
  • তাহলে ভবিষ্যতে কলরবিরা যখন আরো কোনো আন্দোলনে যাবে, কলেজে ও বাইরে; তখন কি তাদের সাপোর্ট করবেন, না বলবেন ক্ষমতায়নের স্বাদ ওরা পেয়েছে, তাই নিজেকে বিযুক্ত করলাম।
  • Ishan | ২২ মার্চ ২০১৫ ০২:৩৫71039
  • এটা একেবারেই শ্লীলতাহানি মনে হচ্ছে না। ধাক্কাধাক্কি হলেই শ্লীলতাহানি নাকি?যাইহোক, আইসিসি আছে, তদন্ত হোক না।

    আগেরটারও তো রিপোর্ট জমা পড়ে গেছে। কেউ দোষী বেরোলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হত। যাঁরা "মেয়েটি কি বিচার পেল" কিনা প্রশ্ন করছেন, তাঁরা বিচারই চাইছেন, নাকি সামারি জাজমেন্ট চাইছেন?

    বিচার চাইলে সেটা হয়েছে। ছাত্রছাত্রীরাও, আমি যতদূর জানি বিচারই চেয়েছিল, যেজন্য আমি জিনিসটা সমর্থন করেছিলাম। "যারা করেছিল তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি?" -- এটা বস্তুত ধরে-পেটাও জাতীয় স্ট্যান্ড। কারণ কী হয়েছিল, আদৌ কিছু হয়েছিল কিনা, সেটাই বিচারের বিচার্য। কেউ দোষী বেরোলে নিশ্চয়ই শাস্তি হত/হবে, কারণ বিচার সমাপ্ত। সমাপ্ত বিচার সমাপ্ত করার দাব্তে আরেকটা আন্দোলন হয় নাকি? প্রসঙ্গত আগের আন্দোলনটা ছিল আইসিসির গঠন নিয়ে, বিচারের এক্তিয়ার পাবলিক বা ছাত্রদের ওপিনিয়নের উপর ছেড়ে দিতে হবে, এ নিয়ে হয়নি।
  • Ishan | ২২ মার্চ ২০১৫ ০২:৩৭71041
  • আমি যদ্দুর জানি, মেয়েটি নিজেই করেছে। অবশ্য সেকেন্ড হ্যান্ড ইনফো, ভুল হতে পারে।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০২:৩৭71040
  • আনন্দবাজারে লিখেছে - সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়েই ফের তিন ছাত্রের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক ছাত্রী। এ বারেও অভিযোগের আঙুল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের বিরুদ্ধে। এবং এ বারেও অভিযোগকারী ছাত্রী কলা বিভাগের পড়ুয়া।

    সুতরাং মেয়েটিই অভিযোগ এনেছে এটা ধরে নেওয়া যায়। এখন অভিযোগ টিঁকবে কিনা সেটা অন্য প্রসঙ্গ।
  • aranya | ২২ মার্চ ২০১৫ ০২:৫০71042
  • 'কেউ দোষী বেরোলে নিশ্চয়ই শাস্তি হত/হবে, কারণ বিচার সমাপ্ত'

    - বিচার সমাপ্ত হলে কাগজে তার রেজাল্ট বেরোত না? মানে, ঐ মেয়েটি-র ওপর আদৌ কোন অত্যাচার হয় নি বা প্রমাণাভাবে এ নিয়ে কোন সিদ্ধান্তে আসা সম্ভব নয় - এরকম কিছু?

    না কি কাগজে বেরিয়েছে, আমি দেখি নি? কয়েকজন ছাত্র-কে গ্রেপ্তার করা হয়েছিল, এখন তারা জামিনে মুক্ত - এর পর আর কিছু জানা গেছে?
  • Ishan | ২২ মার্চ ২০১৫ ০২:৫৯71043
  • আজই আছে তো।

    "সেই শ্লীলতাহানির অভিযোগের তদন্ত রিপোর্ট সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কাছে জমা পড়লেও তা প্রকাশ করেননি কর্তৃপক্ষ। রিপোর্টটি নিয়ে কী ভাবে এগোনো উচিত, সে ব্যাপারে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) জয়ন্ত মিত্রের মতামত চেয়েছে বিশ্ববিদ্যালয়।"
  • pi | ২২ মার্চ ২০১৫ ০৩:০০71083
  • এর আগের সুরঞ্জন দাস কমিটির রিপোর্ট নিয়ে ঃ



  • কল্লোল | ২২ মার্চ ২০১৫ ০৩:১১71084
  • এসএম। সেটা নির্ভর করে আন্দোলনের কি ও কেন'র উপর।
    আজও ঐ তিনটি প্রতিষ্ঠানের নানান কাজে সাধ্যমত ও কি-ও-কেন সাপেক্ষে থাকি। কিন্তু "আমি উহাদের একজন" বলে দাবী করি না।

    সিএম। না। বয়স খুব বড়ো বিষয় নয়। একটা বিষয় অবশ্যই, তবে, সিদ্ধান্তগ্রহনকারী বিষয় নয়। কিন্তু অভিজ্ঞতা হয়তো বিষয়। বিশদ হতে পারবো না।
  • ochena | ২২ মার্চ ২০১৫ ০৩:১৬71085
  • যাদবপুরের গত শুক্রবারের ঘটনাটা যতদুর শুনেছি একটা তর্কাতর্কি থেকে হাতাহাতির মত হয়েছিল। ২৪ ঘন্টা চ্যানেল গতকাল বারবার সেই ফুটেজ দেখিয়েছে। এবার ব্যাগ চেক করা হবে কী হবে না সেটা নিয়ে আলোচনা হতে পারে, তর্কবিতর্ক হতে পারে। কিন্তু অত লোকজনের মাঝখানে একেবারে যৌনহেনস্থা করা হয়েছে। এটা নিয়ে রিয়াক্ট করার আগে একটু সকলের ভাবা দরকার মনে হয়।
  • তাতিন | ২২ মার্চ ২০১৫ ০৩:১৮71044
  • েকটা কথা মনে হয় স্পষ্ট করা দরকার। হোক কলরব আন্দোলনকে সমর্থন করার জন্য, আমার এবং আমার অনেক বন্ধুবান্ধবের সিম্পল অয়ান পয়েন্ট এজেন্ডা ছিল অভিজিৎ চক্রবর্তীকে সরানো। ভদ্রলোক অনেক কিছু ভুলভাল করছিলেন, নিজে অ্যাকাডেমিশিয়ান হিসেবে বেশ জোলো মানের। ঠিক করে ইংরিজি অবধি বলতে পারেন না এবং যাদবপুরকে অ্যাকডেমিক নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য। ওই শ্লীলতাহানির ঘটনায় ওনার ভূমিকাকে ওনার অযোগ্যতার একটা উদাহরণ হিসেবে দেখেছিলাম, এই টুকুই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন