এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০৩:২১71086
  • শ্বশুরবাড়িতে একটু মনান্তর হলেই কিছু মেয়ে বর-শ্বশুর-শাশুড়ি-ননদ-জা-ভাসুর-বিদেশে-থাকা-ভাসুরপো-র নামে পুলিশে নির্যাতনের অভিযোগ লিখিয়ে আসে না?
  • s | ২২ মার্চ ২০১৫ ০৩:২২71045
  • বিচার চাইলে সেটা হয়েছে। ছাত্রছাত্রীরাও, আমি যতদূর জানি বিচারই চেয়েছিল, যেজন্য আমি জিনিসটা সমর্থন করেছিলাম।

    মামু, বিচার চাওয়া দাবীদাওয়ার লিস্টের মধেই থেকে গেছে। আর সিরিয়াসলি বিচার চাইলে ICC তৈরির পরদিনই স্টুডেন্ট মেম্বাররা পদত্যাগ করে আসতেন না, আর কমিটি পালটাবার জন্য ইউনিয়ন ঘেরাও শুরু করত না।
    তুমি সরল মনে ভাবতে চাও ভাবতেই পার, অতটা সারল্য দেখাতে পারছি না, দুখিঃত।

    আর ভিসিরও আশাকরি বিচার চাওয়ার অধিকার ছিল। ছাত্রছাত্রীদের দাবী সুতরাং বিনা বিচারে ভিসিকে সরিয়ে দেওয়া হবে এটাও নিশ্চয়ই কাজের কথা নয়।
  • কল্লোল | ২২ মার্চ ২০১৫ ০৩:২৬71087
  • অচেনা। এখন প্রশ্ন যৌন হেনস্তা কারে কয়। আপনি ৬০এর দশকের মূলধারার হিন্দি সিনেমা - ছাড়ুন, ইউটিউবে জীবনে কি পাবো না গানটা দেখে নিন। সৌমিত্র কি তনুজাকে যৌন হেনস্তা করেছিলো? ১৯৬৯এ - না। ২০১৫তে - হ্যাঁ।
    কোন মেয়েও যদি ঐ মেয়েটিকে মৃদু ধাক্কাও মেরে থাকে তো................
  • Ishan | ২২ মার্চ ২০১৫ ০৩:৩৬71046
  • ১। আমি মোটেই সরল মনে ভাবছিনা। যত রকমের আন্ডার কারেন্ট, সবকটা সম্পর্কেই মোটামুটি জানি। কিন্তু আপাতত আপিশিয়াল দাবী নিয়েই কথা বলছি তো, সেটাই বলা যাক। সমস্যা ছিল আইসিসির কম্পোজিশন নিয়ে, ছাত্রছাত্রীরা ভেবেছিলেন ওই আইসিসি দিয়ে "বিচার" হবেনা। তাই আন্দোলন।

    ২। ভিসি হটানো তো বিচারের আন্দোলন নয়। রাজনৈতিক আন্দোলন। টেকনিকালি মুখ্যমন্ত্রীর কি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া যেতনা, আর চাইলেও অ্যাচিভ করা সম্ভব হতনা, তাই ভিসি।

    এ অবশ্য একান্তই আমার ব্যক্তিগত মত। ছাত্রছাত্রীরা নিজেদের আলাদা ভিউ রাখতেই পারেন। তবে কলরবের যেহেতু সেভাবে মালিকানা কারো নেই, ফলে সেখানেও আপিশিয়াল কোনো বক্তব্য পাওয়া যাবেনা। :-)
  • pi | ২২ মার্চ ২০১৫ ০৩:৪৯71088
  • বচসা থেকে হাতাহাতি, কোন মেয়েও যদি ঐ মেয়েটিকে মৃদু ধাক্কাও মেরে থাকে তো.. তো যৌন হেনস্থা ?
  • কৌশিক | ২২ মার্চ ২০১৫ ০৩:৪৯71047
  • vc মুখ্যমন্ত্রীর তুলনায় সফট টারগেট ছিল। strawman খাড়া করে সেটা demolish করে যুদ্ধজয়ের আনন্দও পাওয়া যায়।
  • Ishan | ২২ মার্চ ২০১৫ ০৩:৫৭71048
  • অদুপুরে কেন পুলিশ ঢুকে ঠ্যাঙাল, সে জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া যায়? আপনারা যে কোথায় বাস করেন। :-)
  • aranya | ২২ মার্চ ২০১৫ ০৪:০৩71049
  • রিপোর্ট-টা প্রকাশ করলে ভাল হত।
    btw, মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী-ও, তার কিছুটা দায় থাকেই।
  • cm | ২২ মার্চ ২০১৫ ০৪:০৪71050
  • না পুলিশের কাজের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করা? কভি নেহি।
  • Ishan | ২২ মার্চ ২০১৫ ০৪:১৪71051
  • ও সব ব্যঙ্গ করে লাভ নেই। ভিসির বদলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে যদুপুরে পঞ্চাশটি ছেলেপুলেও জুটতনা। তখন আপনারাই বলতেন আন্দোলনটাকে বেলাইন করে শেষ করে দেওয়া হল।
  • Ishan | ২২ মার্চ ২০১৫ ০৪:১৮71052
  • আপাতত, ভিসির পদত্যাগ হয়েছে। আইসিসি তদন্তও করে রিপোর্ট দিয়ে দিয়েছে। কলরবকে সফল না বলার কোনো কারণ দেখছি না।

    হ্যাঁ, পার্থ চাটুজ্যে পদত্যাগ করলে ভালো হত, পশ্চিমবঙ্গে একটা বৃহত্তর ছাত্র আন্দোলন থাকলে ভালো হত, নাগরিক সমাজের গলা একটু বেশি জোরালো হলে ভালো হত। কিন্তু সবকিছুর দায়িত্ব তো আর কলরবের না। এইটুকুই আপাতত আমার শেষ বাণী। আপনারা মিনিময় চালিয়ে যান।
  • <> | ২২ মার্চ ২০১৫ ০৪:২০71089
  • কলরবি করলে লীলা, আমরা করলে বিলা।
  • - | ২২ মার্চ ২০১৫ ০৪:২৬71090
  • রবি-র 'পরে এই পক্ষপাতিত্ব সে দেবেন ঠাকুরের সময় থেকেই দেকচি
  • pi | ২২ মার্চ ২০১৫ ০৪:২৭71091
  • নাঃ, ঠিক জুতসই হল না।
    মেয়েটিও যে কলরবীই ঃ)
  • cm | ২২ মার্চ ২০১৫ ০৪:২৮71053
  • এই শুনছি অনিলায়ন নাকি হাতেনাতে ধরা পড়ত, সে সব ডিরেল হল আর বলছেন ভাল হল। আপুনি কি সিপুএম!
  • কল্লোল | ২২ মার্চ ২০১৫ ০৪:৩১71092
  • পাই। কেন নয়। স্টকিং আজকে অপরাধ। To follow or observe (a person) persistently, especially out of obsession or derangement.
    তিন ভুবনের পারে সিনেমাতে সৌমিত্র ও তার সাগরেদরা জীবনে কি পাবোনা গেয়ে কি করছিলো? stalking। তাই তো?
    সেটা সেদিন অপরাধ (আইনতঃ) ছিলো না। আজ রীতিমত অপরাধ।
    ধাক্কা মারা কেন যৌন হেনস্তা নয়? একজনের শরীরের অধিকারকে লঙ্ঘন করা অপরাধ নয়?
  • a | ২২ মার্চ ২০১৫ ০৪:৩১71054
  • কেউ দোষী বেরোলে নিশ্চয়ই শাস্তি হত/হবে, কারণ বিচার সমাপ্ত। ঃ বিচার যখন সমাপ্ত তখন রেজাল্টটাও বলে দিন, ঘুমোতে যাই।
    যদি আপনার কথা ঠিক ধরে নিই, তার মানে রিপোর্ট জমা পড়েছে, কোন সিদ্ধান্ত হয়নি। তো সেটাই তো বলার ছিল যে মেয়েটির সুবিচার পাবার জনেই তো আন্দোলন ছিল, (বিচারের রেজাল্ট যাই হোক না কেন)। সেটি মেয়েটি এখনো পায়নি। অথচ তার জন্যে আন্দোলন করার সময় পাওয়া যাচ্ছে না, ফেস্ট চলছে কি না!!
  • pi | ২২ মার্চ ২০১৫ ০৪:৩৬71093
  • যৌনতার সাথে সম্পর্কিত হলে যৌন হেনস্থা বলা হয় জানতাম। স্টকিং ও সেইজন্যেই। একটি (বিষমকামী) ছেলে আরেকটি ছেলেকে ধাওয়া করল, ধরা যাক কিডন্যাপ করার উদ্দেশ্যে, সেটা কি যৌন হেনস্থা হবে ?
    শারীরিক নিগ্রহ, যৌন নিগ্রহ, দুটো তো আলাদা ক্যাটেগরি ই আছে, এভাবে দেখতে গেলে তো থাকাই উচিত না। শারীরিক নিগ্রহ মাত্রেই যৌন নিগ্রহ বলা উচিত।
  • pi | ২২ মার্চ ২০১৫ ০৪:৩৯71094
  • মা মেয়েকে চড় থাপ্পড় ধাক্কা মারলে কি যৌন হেনস্থা বলবে ? সেটা তো শারীরিক নিগ্রহ বলেই জানি।
  • একক | ২২ মার্চ ২০১৫ ০৫:০০71095
  • দাঁড়া আরও ঘাঁটি।

    মা না ধাক্কা দিয়ে বাবা দিলে কি যৌন হেনস্থা ?
    মা লেসবিয়ান বা উভকামী হলে কি যৌন হেনস্তা ?
    যৌনাঙ্গে বা যৌন ভাবে সংবেদনশীল অঙ্গে স্পর্শ্ব না করে আঘাত করলেও কী যৌন হেনস্তা।
    আঘাত না করলে কাতুকুতু দিলে (লিটেরালি) কি যৌন হেনস্তা ?
    একজন সোসালি হেতেরসেক্সুয়াল পুরুষ একজন সোসালি লেসবিয়ান নারীর উপর ওই ওই করলে কী যৌন হেনস্তা ?
    দুজন সোসালি উভকামী হলে ও একজন ওই ওই করলে কি যৌন হেনস্তা ?
    ----------

    এবার অর্বিত্রারি সেট।
    যৌন অবস্থান কে ব্যক্তিগত নির্বাচন হিসেবে ধরলে ক্লাসে স্যার কোনো ছেলের কান মূলে দিলে ও সেই ফেযে ছেলেটির জেন্ডার এক্সপ্রেষণ স্যার এর কনফ্লিক্টঙ পোলারিটি তে থাকলে .......সেটা কি যৌন হেনস্থা ?

    এবং এবার অর্বিত্রারি চয়েস অফ জেন্ডার এক্সপ্রেশন +অকারেন্স টাইম ধরে ধরে আবার আগের ওই প্রশ্নগুলি।
  • pi | ২২ মার্চ ২০১৫ ০৫:০৫71096
  • মা লেখার সময় ব্র্যাকেটে বিষমকামী লিখতে গিয়েও কাটিয়ে দিয়েছিলাম ঃ)
  • sm | ২২ মার্চ ২০১৫ ০৫:১৭71055
  • একটা অদ্ভূত ব্যাপার চলছে।নজর দারী করতে কতৃপক্ষ ছাত্রদের বলেছে। তা, কথা হলো, যেখানে সি সি টি ভি, নজরদারীর বিপক্ষে এত হই হই; সেখানে ছাত্র ছাত্রীরা নজরদারি চালাবে কেন?
    যদি চালাতেই হয় তাহলে নিরাপত্তা রক্ষীদের চালানো উচিত।
    আগের আন্দোলন ছিল ভিসি ও বিশ্ব বিদ্যালয় কতৃপক্ষের জন্য বিচার দীর্ঘসূত্রতায় ভুগছে আর সঠিক বিচারও হচ্ছে না।এখন তো ভিসি গেছে; সুতরাং আপদ গেছে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল বিচার সম্মন্ধে কোনো কিছুই জানা যাচ্ছে না; এটা তো আরো অদ্ভূত।
  • >< | ২২ মার্চ ২০১৫ ০৫:২০71097
  • ছেলে কলরবি মেয়ে কলরবিকে মাতৃস্নেহে নিগ্রহ করেছে।

    ছেলে কলরবি করলে লীলা আমরা করলে বিলা।
  • sm | ২২ মার্চ ২০১৫ ০৫:২১71098
  • আনওয়ানটেড টাচ থেকেও যৌন হেনস্থার অভিযোগ আনা যায়।নির্ভর করছে অভিযোগকারিনির বক্তব্য এবং পারিপার্শ্বিক সিচুএশন এর উপর।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০৫:২৬71099
  • বিষমকামী আর বিসমকামী কি একই জিনিস?
  • একক | ২২ মার্চ ২০১৫ ০৫:৪৪71100
  • অভিযোগ এর কথা হচ্ছে না। আমি তো কোর্টে গিয়ে অভিযোগ করতে পারি এসএম আমাকে হালুম করেচেন। এবার এই হালুম টি কী সেটা একটা ফিক্সড স্কেলার রেঞ্জের সঙ্গে ম্যাপ করিয়ে দেখা গেল সেটা হয়ত ম্যাও +ঘেউ +ঘ্যাঁক করার একটা সেট। কাজি বললেন তিনমাস জেইল তেত্রিশ দিনের ফাঁসি। এই ম্যাপিং সিস্টেম টাকে বলছে বিচার ব্যবস্থা।
    এবার যৌন হেনস্থার বিচারে পটেনশিয়াল যৌন হেনস্থার ওরকম একটি জেনেরালি কন্সীভেবল প্রিডেফিনিসন থাকতে হবে। আইপিসি তে কী আছে জানি। ভাসা ভাসা ব্যাপার। আইপিসি তো সমকামিতা কেও স্বীকৃতি দেয় না। যৌনতায় নেচার খোঁজে এইসব। যাঁরা এখানে সমকামী ইত্যাদি নিয়ে সরব তাঁদের অবস্থান কী ?
  • Ishan | ২২ মার্চ ২০১৫ ০৬:৪৪71101
  • যৌন হেনস্থাকে একটা টোটাল হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলে বোধ হচ্ছে। হোক। কিঞ্চিৎ সেট-ব্যাক দরকার।
  • ranjan roy | ২২ মার্চ ২০১৫ ০৬:৫২71102
  • ঝগড়া-হাতাহাতি বোঝা যাচ্ছে।
    কিন্তু ব্যাগ চেক করার সময় দলবেঁধে যৌন হেনস্থা!!
    আমার মনে হয় এবার ওদের ব্যাপার ওদেরই মেটাতে দেওয়া হোক।
    এখানে রাষ্ট্রযন্ত্র/পুলিশের দমনপীড়নের গল্প নেই।
    আমাদেরও কাজ অল্প নেই।
    কলরবীদের আভ্যন্তরীণ ক্ষমতার আকচা আকচি নিয়ে মাথা না ঘামালেও চলবে।

    আচ্ছা, এই তারা চ্যানেল্টা সব সময় দেখায় দলে দলে লোকজন অন্য দলগুলো থেকে তিনো তে যোগ দিচ্চে আর অন্য দলের লোকজন তিনোর অফিস ভেঙে দিচ্ছে।
    এই যেমন আজ নাকি গড়িয়ায় তিনোদের অফিসে---।

    কিন্তু অন্য কোন চ্যানেলে বা পত্রিকায় এই খবরগুলোর সমর্থন পাই না। এটাই কি মিথুন/অর্পিতা/শুভা নন্দিত সারদাবন্দিত চ্যানেল?
  • a x | ২২ মার্চ ২০১৫ ০৬:৫৫71103
  • কল্লোলদা কী বলছেন, সিরিয়াসলি বুঝছিনা। সমস্ত রকম মারামারিই তো তাহলে যৌন হেনস্থা! মেয়েটি যদি যৌন হেনস্থার অভিযোগ আনে, তাহলে সে নিয়ে তদন্ত বা খতিয়ে দেখার সময় সেটাও বলতে হবে, যে কী হয়েছিল। সেটা মৌখিক কিছুও হতে পারে। সব রকম শরীরিক হেনস্থা যেমন যৌন হেনস্থা নয়, সব রকম যৌন হেনস্থাও তেমন শারীরিক না।
  • a x | ২২ মার্চ ২০১৫ ০৬:৫৬71104
  • যে মেয়েটিকে ঘিরে হোককলরবের সূচনা, সেই মেয়েটি কি ক্লাস করে এখনও? নাকি বিশ্বভারতীর মত, যেখানে কোনো কলরবই হয়নি, একেও বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে হয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন