এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ২১ অক্টোবর ২০১৫ ১০:৫৪646695
  • ব্রাজিল মনে হয়
    প্রচন্ড ফাস্ট নড়াচড়া, এতো শার্প টার্ন, চকিতে গোলার মত শট নেওয়া, সব গুন ই মজুত।
  • robu | ২১ অক্টোবর ২০১৫ ১০:৫৭646696
  • ব্রাজিল ঃ-)
    তবে ব্রাজিল আর্জেন্টিনার ফিউচার ভাল নয় মনে হচ্ছে। আন্ডার ১৭ এর স্কোরগুলো দেখ, বিশ্বকাপ চলছে। পরেরটা ভারতে। সল্টলেকের খেলাগুলো দেখতে যাব।
  • নেতাই | ২১ অক্টোবর ২০১৫ ১১:০৬646697
  • কাল খেলা দেখে বিস্তর মজা পেয়েছি। ৭০% বল দখলে ছিল বায়ার্নের। আর আর্সেনাল যে কবার হাফ লাইন পেরিয়েছে বায়ার্ন ততবার কেঁপে গেছে।
  • robu | ২১ অক্টোবর ২০১৫ ১১:০৭646698
  • বেলেরিন এর কথা আগেরদিনই বলছিলাম। লা মাসিয়ার ছেলে। গত বছর ডেবুসির ইন্জুরি, চেম্বার্স এর বাজে খেলা আর জেনকিন্সন এর লোনে চলে যাওয়ায় সুযোগ পেয়েছে।
    বার্সেলোনা এল বলে ফেরত নিতে।
    তবে কাল সিজনে প্রথম ডিফেন্সিভলি ভালনারেবল লাগল। তবে কোস্তার এগেইন্সটে সেটা ঠিক আছে।
  • potke | ২১ অক্টোবর ২০১৫ ১১:১৩646699
  • আমারো ভালো লেগেছে, স্পেনের ক্লাবে খেলা উচিৎ
  • potke | ২১ অক্টোবর ২০১৫ ১১:১৫646700
  • রোবু, ওটা ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে সামলে নিয়েছিল।
  • potke | ২১ অক্টোবর ২০১৫ ১১:২১646701
  • ইন ফ্যাক্ট র‌্যামসে বসে যাওয়াতে আমি খুশী, পরের ম্যাচ গুলোয় চেম্বারলিন খেলবে শুরু থেকে।

    ডিফেন্স-মাঝমাঠে ল্যাক অফ স্পিড বেয়ার্নের প্রবলেম, সেটা যে এক্সপোস করবে তার লাভ। সেই জন্য ফির্রতি খেলায় আমি চাই গিব্স খেলুক মনরিয়েলের জায়গায়।
  • robu | ২১ অক্টোবর ২০১৫ ১১:৫১646702
  • না না না। মনরিয়েল আমাদের সবচেয়ে কনসিস্টেন্ট প্লেয়ার।
    আর চেম্বারলিন, গিব্স দুজনেই বড্ড ইন্ডিভিজুয়াল মিস্টেক করে গোল খাওয়ায়। সেটা র‌্যামসে করে না। র‌্যামসে উইঙ্গার নয় ঠিকই, তবে বেলেরিন ওভার্ল্যাপ করে বলে অসুবিধে হয় না।
    ইউরোপে প্রথম দুটো ম্যাচ হারার পেছনে ওস্পিনার সাথে সাথে চেম্বারলিন আর গিব্স এর দোশ আছে। যদিও দুজনেই ভাল প্লেয়ার, ডিসিপ্লিন বাড়াতে হবে।
  • potke | ২১ অক্টোবর ২০১৫ ১১:৫৭646703
  • গিবস কে বেয়ার্ন ম্যাচের জন্য চাই খালি,আর র‌্যামসির মিসটেক পে করতে হচ্ছে না বলে, নইলে মিস পাস আর ভুল ড্রিবল করে করে.........
  • ঊমেশ | ২১ অক্টোবর ২০১৫ ১৮:০৪646705
  • ব্যালেরিনো যা খেলতে শুরু করেছে, তাতে ভয় হচ্ছে, আবার একটা ফ্যাব্রেগাস কেস না হয়ে যায়।

    বার্সা তো মুখিয়ে থাকে ওয়েঙ্গার ওদের জুনিয়ার দের তৈরী করে দেবে প্রথম টিমের জন্যে।

    খারাপ লাগে, নিয়ে তো যায়, কিন্তু ঠিক-ঠাক দাম দেয় না।
    ফ্যাব্রেগাস, অ্যালেক্স সঙ্গ, দুটো-ই যদি আজ আর্সেনালে থাকতো, আজ অনেক বেশী ভালো খেলতো।
  • + | ২২ অক্টোবর ২০১৫ ০৬:৩৭646706
  • টই টার নাম আর্সেনাল টই করে দিতে পারো, সবাই দেখি আর্সেনাল !!!
  • Arpan | ২২ অক্টোবর ২০১৫ ০৯:১৪646707
  • সবাই আর কোথায়? এই তো জনা পাঁচেক। মৈত্রেয়কে ধরে ছয়।
  • skm | ২৩ অক্টোবর ২০১৫ ০৪:০৪646708
  • aamio
  • Robu | ২৩ অক্টোবর ২০১৫ ১০:২০646709
  • ওয়েলকাম ঃ-)
  • + | ২৪ অক্টোবর ২০১৫ ০৬:৫৬646710
  • আই লীগ জেতার পরও মোবার মোটাগুলো স্পনসর খুঁজে পায়না, এদিকে ভোটের সময় পয়সা উড়িয়েছে বিস্তর। মোবার প্র্যাকটিশ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ, ওদিকে ইবে চট্টগ্রামের কাপের সেমিফাইনালে উঠল
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৫ ০৯:০৯646711
  • নতুন নাইজেরিয়ান প্লেয়ারটা নাকি ভালো খেলছে।
  • + | ২৯ অক্টোবর ২০১৫ ১১:৪৮646712
  • ইয়ে মানে ফুটবলের টই হারিয়ে গেল কেন? ইবে তো বিদেশী ট্রফি জিততে চলেছে।

    ক্যাপিটাল ওয়ানে লিভারপুল-ম্যান্সিটি ছাড়া আর কেউ পড়ে রইলনা।
  • ঊমেশ | ২৯ অক্টোবর ২০১৫ ১৩:৪৪646713
  • লিগ কাপে আর্সেনাল-স্পার্স ছাড়া কোনো বড়ো ম্যাচ হয়নি, কিন্তু তাতেও বড়ো দল গুলোর বেড়িয়ে যাওয়া আটকাই নি।

    মিডল্সবরো যে এখনো ম্যানু'র বোগ্যি টিম, সেটা আবার দেখালো।

    গান্ধী কি সাউ'টন/এভার্টন দের একদম ধুর-ছাই করে দিলে?
    সাউ'টন কে ঘরের মাঠে পরের ম্যাচে হারানো খুব সহজ হবে না।

    লিগ কাপ থেকে বেরিয়ে গিয়ে ভালো-ই হয়েছে।
    এদিকে নেক্স ম্যাচ, আমি যাদের কে আর্সেনাল এর বোগ্যি মনে করি, সেই সোয়ান্সি।

    ইবে আবার একটা ইন্টারন্যাশন্যাল টুর্নামেণ্টের ফাইনালে। খুব ভালো লাগার মতো খবর।
  • + | ২৯ অক্টোবর ২০১৫ ১৪:৪৭646714
  • সোটোনকে ধুর-ছাই!! পাগল নাকি, টিমটা হেব্বি পছন্দের। এভার্টনকেও নয়। আমি তথাকথিত (মানে যাদের কথা বারবার হয়) বড় টিমদের কথা বলছি।

    লিভারপুলের ম্যাচ দেখলাম ভোর পৌনে ৫টা থেকে, একদম নতুন টিম খেলালো, কিন্তু দারুন খেলল, ফির্মিনো ফিট হচ্ছে আস্তে আস্তে। লীগ কাপে এদেরকেই খেলাক ( ফির্মিনো-কুটিনো-লালানা ঘুড়িয়ে-ফিরিয়ে)

    ইবে জিতুক, আপত্তি নাই, ভালই লাগবে। মোবার প্র্যাক্টিশ শুরু হয়নি, মোটারা আবার টিম তোলার গল্প শুনিয়েছে একবার।

    এদিকে আইএসেলে ভারতীয় প্লেয়াররা বেশ গোল দিচ্ছে।
  • robu | ২৯ অক্টোবর ২০১৫ ২০:১৭646717
  • চেম্বারলিন ওয়ালকট আহত।
  • Arpan | ২৯ অক্টোবর ২০১৫ ২০:২৪646718
  • প্রতি বছরই এক ছবি। যখনই ভাবি এবার সুদিন ফিরল বলে। ঃ(

    র‌্যামসে, ওস্পিনা, ওয়েলবেক, উইলশেয়ার সবাই বাইরে। ঃ((
  • robu | ২৯ অক্টোবর ২০১৫ ২১:৫১646719
  • আর্তেতা রসিস্কি।
  • + | ৩০ অক্টোবর ২০১৫ ০৬:৫৪646720
  • আর্তেতা তো তাও একদিন নেমেছিল। রসেস্কি মাঠে নামলো কবে? আর আর্সেনালের অফিসিয়াল ক্যাপ্টেন আর্তেতা না?

    কালকের আইএসেলের ম্যাচ দেখেছে কেউ? দেখে থাকলে রেফারিং নিয়ে কি বক্তব্য? দিল্লীর মিনিমাম ২টো রেড কার্ড আরো হত।
  • aranya | ৩০ অক্টোবর ২০১৫ ০৯:৫৩646722
  • এইসময়ের লেখাটা একটু আগেই পড়লাম।

    বড় ক্লাবগুলোর, বিশেষ করে আইএসএল-এর দলগুলোর অ্যাকাডেমি চালান বাধ্যতামূলক হওয়া দরকার
  • robu | ৩০ অক্টোবর ২০১৫ ১১:১৮646723
  • আর্তেতা ক্যাপ্টেন। রসিস্কি তো সিজনের শুরু থেকেই ইন্জিওর্ড, নইলে কাপ টাই গুলো খেলত।
  • + | ৩০ অক্টোবর ২০১৫ ১২:৪৪646724
  • এটিকের অ্যাকাডেমি !! আরেক প্রহসন।

    আমার ভাই (ক্ষুড়তুতো) সেও ট্রায়ালে গেছিল। ১৪-১৫ বছরের ছেলেদের নিয়েছে, যারা অলরেডী কোনো বড় জায়্গায় প্র্যাক্টিশ করে তাদের। ছোট কোচিং থেকে আসা ছেলেদের এমনিই কাটিয়ে দিয়েছিল। নার্সারি লীগের আগে কিছুদিন প্র্যাক্টিশ করে খেলেছে। খাতায় কলমে ওটাই এটিকের অ্যাকাডেমির টিম। কোনো লিংক দিতে পারবনা, ভাইয়ের মুখ থেকে শোনা
  • ঊমেশ | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:৫৩646725
  • ঘরোয়া টুর্নামেন্ট গুলো যে ভাবে বন্ধ হয়ে যাচ্ছে, বেশ চিন্তার বিযয়।
    এখন বলার মতো সর্বভারতীয় কিছু টুর্নামেন্ট কি আছে? সন্তোষ ট্রফি কি চালু?
    আই লিগও ছোটো হতে হতে লিগের বদলে টুর্নামেন্ট এর মতো হতে চলেছে। সারা বছর ফুটবল ছড়িয়ে দেবার বদলে আই-লিগ এক-দুমাসের মধ্যে শেষ করতে চাই।
    কলকাতা লিগ তো এখন একমাসের হয়েই গেছে।

    ট্যালেন্ট কি আকাশ থেকে তৈরী হবে, যদি না ঘরোয়া টুর্নামেন্ট গুলো চালু থাকে ?
  • ঊমেশ | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:০৫646726
  • আজ কি পুরো বাঙালী ব্রিগেড ইস্টবেঙ্গলের পেছনে?
    পুরো বাঙালী বলাটা ঠিক নয়, কারন ম্যাচটাই বাঙালী ভার্সেস বাঙালী। বলছি ঘটিরা কি আজ আমাদের সাপোর্ট করছে?

    আজও ডিডি খেলা দেখাবে কি না জানি না। আগের দিন খেলা দেখাবে বলে ডিডি কথা দিয়েছিল, পরে টেকনিক্যাল ফল্ট বলে না কি আর দেখায় নি।
  • + | ৩১ অক্টোবর ২০১৫ ০৭:০২646728
  • আমি তো সাপোর্ট করেছিলাম

    সন্তোষ চলছে, কিন্তু আই লীগে খেলা প্লেয়াররা খেলতে পারেনা, ফলে কোনো কোচেরই সন্তোষ দেখার কোনো ইচ্ছা নেই, ডিডি স্পোর্ট্সএ খেলাটা দেখায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন