এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২৩ মার্চ ২০১৫ ০২:২৯71237
  • আবার যাদবপুরের র‌্যাংকিং কোত্থেকে এলো। উফ বাবা, এ মানে তাল রাখা ভার। এতক্ষণ ভাবছিলাম সবচেয়ে ইরেলিভেন্ট কথা বলার সম্মান টা রঞ্জন দা আর কল্লোল দাকে দেবো ;-) এর পরে দাদারা আমার প্রতিযোগিতায় পড়ে গেলেন, সুদু এটুকু জেনো আমি তোমাদের ই লোক ঃ-))))))))))))))))

    জোকস অ্যাপার্ট পাই এর এত উত্তর দেওয়ার কি আছে বুঝি না। পাই তো প্রাক্তন ভিসি, বর্তমান রাজ্যপাল, বিশ্ববিদ্যলয়ের ছাত্র বা ছাত্রী, পুলিশ বা রেজিস্ট্রার কোনোটাই না, এমনকি শিক্ষামন্ত্রী বা নিরাপত্তারক্ষী কিংবা ফেস্ট ভলান্টিয়ার কিম্বা দাবী অনুযায়ী নিগৃহীতা ছাত্রীও না। মিনিমাম কোনো যোগাযোগ নাই। সাংবাদিক ও না। ব্যক্তিগত ভাবে হোক কলরব আন্দোলন, যেটা একটা সলিড আন্দোলন, সেটাকে সমর্থন করেছে। তো তাতে এত প্রশ্নের উত্তর কেন দিতে হবে বুঝলাম না। ছাত্রীর বিচার হয় নি, বা কলরবী রা ছাগলামো করেছে, বা বিচার হলে কি হবে ইত্যাদি নিয়ে যার যার প্রশ্ন আছে তারা করবেন, পার্সোনালি এনগেজ করার কি হল বুঝলাম না।
    আর কেসি যা দাবী করেছে সে তো একেবারে যাতা কেস দেখছি। কাল রাতে ঠ্যাংআনি খেয়েছি, সকাল থেকে চেচিয়ে বেশ কয়েক মাস পরে নানা তালে গোলে যে মাল টা পুলিশ ডেকেছিল তাকে তাড়িয়েছি, এবার ইন্টারনেট আইডেন্টিটি, তুইটার হ্যান্ডল, আই পি রহস্য সব কিছুর উত্তর দেওয়ার প্রস্তুতি নিয়ে আন্দোলন করতে হলে গেছি আর কি, এর পরে মাইরি আন্দোলন করতে গেলে লোকে বলবে, দাদা আপনাদের টুইটার টা রাজ্যকমিটি থেকে কে দেখছে, এটা ঠিক না করে আন্দোলন করবেন না প্লিজ, আর দুটো রাত ঠ্যাংআনি খান। মিনিমাম লজিক নাই। খুব ই চাপের।
  • | ২৩ মার্চ ২০১৫ ০২:৩০71238
  • কলরব থেকে বাবার বিয়ে- খুব বড় ক্যানভাস সন্দেহ নাই।
    তবে এইবার থামলে হয় না?
  • h | ২৩ মার্চ ২০১৫ ০২:৩২71239
  • অবশ্যি ভেবে দেখলাম, এ প্রতিযোগিতা য় একক ও ডেলিবারেটলি নাম লিখিয়েছিল ;-)
  • h | ২৩ মার্চ ২০১৫ ০২:৩৩71240
  • ঃ-)))))))))))))))))))))))))))))))))) ও গড ঃ-))))))))))))))))))))))))))))))))))))
  • s | ২৩ মার্চ ২০১৫ ০২:৩৭71109
  • আমার মনে হয় এবার ওদের ব্যাপার ওদেরই মেটাতে দেওয়া হোক।
    এখানে রাষ্ট্রযন্ত্র/পুলিশের দমনপীড়নের গল্প নেই।
    আমাদেরও কাজ অল্প নেই।
    কলরবীদের আভ্যন্তরীণ ক্ষমতার আকচা আকচি নিয়ে মাথা না ঘামালেও চলবে।
    ---


    অন্যদিকে নিগৃহীতা ছাত্রীর পাশে দাঁড়ানোয় তার সহপাঠীদের হোস্টেল ছাড়ার জন্য ইঞ্জিনিয়রিংয়ের ছাত্র সংঘটন ফেটসু হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
    ---
    ফুটকির কথাটা কিন্তু অনেকের মাথায় ফিরে ফিরে আসছে।
  • Abhyu | ২৩ মার্চ ২০১৫ ০২:৪০71241
  • সাহায্যের টইতে একটা আবেদন আছে, যাদবপুরেরই ছাত্র।
  • s | ২৩ মার্চ ২০১৫ ০২:৪৫71110
  • সালিশি সভাও ডাকা হতে পারে।
  • pi | ২৩ মার্চ ২০১৫ ০২:৪৬71242
  • অভিযুক্ত ছাত্রদের খোলা চিঠি। ছাত্রদের নাম উড়িয়েছি।



    অভিযোগকারিণীর ছাত্রীর এরকম কোন খোলা চিঠি পাইনি, পেলে দিয়ে দেব।
  • বোম্বাগড়ের রানি | ২৩ মার্চ ২০১৫ ০২:৫৬71111
  • যদি সত্যি কেউ অপরাধী হয়ে থাকে তাহলে শাস্তি পাক। কিন্তু তদন্তের আগেই কাউকে অপরাধীর তকমা লাগিয়ে দেওয়া যায় কি? আমি যতদূর জানি কেউতো তদন্তের বিপক্ষে কিছু বলেনি। বরং পারস্পরিক অভিযোগের পরেও প্রত্যেকপক্ষই নিরপেক্ষ তদন্ত চেয়েছে।এর সঙ্গে 'হোককলরব' আন্দোলনকে জড়িয়ে ফেলার কী অর্থ? সেখানে তো তদন্তেই নারাজ ছিল বিশ্ববিদ্যালয়। একজন অভিযোগ এনেছেন, এবং অভিযোগের নিরীখে সেটি গুরুতর। তাই কিন্তু অভিযোগ মানেই অপরাধী হয়ে যায় না কেউ। প্রত্যক্ষদর্শীদের বয়ান কী? ওখানে তো আরও অনেকেই উপস্থিত ছিল। সবার সামনে এরকম ঘটল কী করে? উপস্থিত অনান্যরা কেউই কেন অভিযোগকারিনীর হইয়ে কথা বলছেন না? সেই বিষয় কী ভাবার প্রয়োজন নেই? যাদবপুরের আন্দোলনতো এখনও শেষ হয়নি। আগে থেকেই কাউকে অপরাধী বলে দিয়ে একটা সমগ্র আন্দোলনকে এভাবে ক্রিটিসাইজ করা হলে সেটা বোধহয় সবার কাছে ভুল বার্তাই নিয়ে যাবে। অভিযোগকারীনীই একমাত্র সত্যি বলছে, আর সবাই মিথ্যে এটা এখন থেকে ধরে নেওয়ার যৌকিক্ততা কতখানি আছে জানি না। আবারও বলছি, নিরপেক্ষ তদন্ত হতে দেওয়া হক, তারপর না হয় সবার সুচিন্তিত সমালোচনা চলুক।
  • pi | ২৩ মার্চ ২০১৫ ০৩:০০71112
  • 'কয়েকদিন আগেই এই গুরুতেই এরাই যৌন হেনস্থা নিয়ে পাতার পর পাতা লিখেছেন এবং জানিয়েছেন তাদের বাচ্ছাদের কিভাবে বুঝিয়েছেন যে অন্যেরা গায়ে হাত দেওয়া মানেই অপরাধ।'

    এটা আমি লিখে থাকলে একটু দেখাবেন তো।
  • শ্রী সদা | ২৩ মার্চ ২০১৫ ০৩:১০71243
  • সে এর মন্তব্য খুব ফালতু এবং কুরুচিকর লাগলো।
    হোককলরব বিষয়ে পাই দির বক্তব্যের সাথে প্রায় কখনোই একমত হইনি, কিন্তু পাই দি যাদবপুরের অ্যালামনি বলে কোনো আপার হ্যান্ড চাইছে এটা শুধু এই বিষয়ে কেন, কখনোই পড়িনি। হ্যাঁ এটা সত্যি যে এই তথাকথিত এলিট প্রতিষ্ঠানের লোকজনের একটা অংশের (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন) একটু চুলকানি থাকে - নিজেকে বড় হনু ভাবার। সেটা আরো পার্টিকুলারলি বলতে গেলে কোলকাতার কালচার - আমি নিজেও ফেস করেছি। কিন্তু পাই দি বরং ফেবু গুরুতে এই ধরনের এলিটিজমের প্রতিবাদ ই করে থাকে, যদ্দুর দেখেছি।
  • Arpan | ২৩ মার্চ ২০১৫ ০৩:২৯71244
  • এলিটিজম কোথায় থাকে না? আইআইটিয়ানদের নেই? এমেনসিতে চাকরি করলে নেই? রিসার্চের হনু হলে নেই? ইয়েলের অ্যালুমনি হলে নেই? গুরুচন্ডালির নেই?

    এটা সর্বত্র আছে। কোলকাতায় আছে, তার বাইরেও আছে।

    তবে অন্যকে ফালতু হ্যাটা করলে নিজেকেও ছোট করা হয়। সেটা মানি। (এটা কোনভাবেই পাইকে বলা নয় - বোল্ড অ্যান্ড আন্ডারলাইনড)
  • pi | ২৩ মার্চ ২০১৫ ০৩:৩১71245
  • দু'জন ছাত্র গ্রেপ্তার হয়েছিল, জামিন পেয়েছে।
  • শ্রী সদা | ২৩ মার্চ ২০১৫ ০৩:৩২71246
  • নাঃ কোলকাতার প্রসঙ্গ অন্য কারণে তুলেছি। পরে কখনো লিখবো।
    তবে মোটের উপর ক।
  • Ishan | ২৩ মার্চ ২০১৫ ০৩:৪৮71247
  • এইগুলো কি হচ্ছে?

    প্রথমত এইটা কলরবের কোনো আপিশিয়াল পেজ বলে জানিনা। ইন ফ্যাক্ট কলরবের কোথাও কোনো আপিশিয়াল পেজ আছে বলেই জানিনা। ফেবু, গুরু, কোথাওই। কলরবের এইটা একটা চরিত্র, যে, কোনো কেন্দ্র নেই, সেটা ভালো বা মন্দ যাই হোক। কিছু উৎসাহী মানুষজন বানিয়েছিলেন, সর্বত্রই তাই, এখানেও। ফলে যদি কেউ ভেবে থাকেন, যে, কলরব বিষয়ে অপিশিয়াল প্রশ্নোত্তরের এইটাই জায়গা, তিনি ঠিক ভাবছেন না। এখানে সবাই নিজের ব্যক্তিগত সাধ্য ও মত অনুযায়ী বক্তব্য রাখছে/রেখেছে। আমিও। এইটা স্পেসিফিকালি "মেয়েটার কী হল" এই বারবার উচ্চারিত প্রশ্নটি সম্পর্কে বলা। এর উত্তর যে যেমন জানেন দিয়েছেন। সত্যিই "অফিশিয়াল" উত্তর খুঁজতে গেলে "অফিশিয়ালি" চাইতে হবে। পুলিশ কাকে গ্রেপ্তার করল, কেন করল থেকে শুরু করে ছাত্ররা অনশন করছেনা কেন, এর "সঠিক" উত্তর এখানে কারো জানা আছে বলে মনে হয়না।

    দ্বিতীয়ত, কলরব কোনো বিপ্লব নয়। আমরা অনেকেই ভেবেছি অনেক পোটেনশিয়াল আছে বা ছিল। সেসব কলরব ফুলফিল করতে পেরেছে না পারেনি, এ নিয়ে অনেকের নানা মতামত, সমালোচনা আছে। আমারও আছে। তবে গোটা আন্দোলনের পর্বে, বহু কলরবীর সঙ্গে আমার কথা হয়েছে। ব্যক্তিগতভাবে মতের মিল হয়েছে, খ্টিমিটি হয়েছে। ফেবুর পাতায় নানা ব্রান্ডের কলরবীদের মতের যুদ্ধ দেখেছি। পছন্দ অপছন্দ, মিল, অমিল সব মিলে মিশেই আছে। কিন্তু সব মিলিয়ে আন্দোলন যেভাবে পরিচালনা করা হয়েছে, সত্যি বলতে কি, আমি তাতে কোনো দম্ভ ইত্যাদি খুঁজে পাইনি।

    তৃতীয়ত, পাই বা অন্য কেউ কোনোভাবেই এই আন্দোলনের আপিশিয়াল স্পোকসপর্সব নয়। ফলে পার্সোনালি এনগেজ করার কোনো মানে নেই। হনু লিখেছে আমি আর রিপিট করলাম না। মোদ্দা কথা হল, এই পাতাটাকে জবাবদিহি চাওয়া বা ব্যক্তিগত খারপ্রকাশের জায়গা না করে সবাই সবার মত দিয়ে "আপ-অপিশিয়ালি" কথা চালালেই ভালো হয়।
  • DKG | ২৩ মার্চ ২০১৫ ০৪:০১71248
  • @Arpan - একদম ঠিক - আমাদের প্রচুর আছে elitism

    আর আমার যা মনে হয়েছে -

    pi নিক নিয়ে যিনি লেখেন - অনার লেখায় আত্মম্ভরিতা এখনো পড়িনি এত দিনে - অন্য থ্রেডে ওনার কমিটমেন্ট ও ideological consistency তে আমার শ্রদ্ধা জানিয়েছি - ওনার পোস্ট নিয়ে কিছু বলার নেই আমার

    অন্যদিকে সে নিক নিয়ে যিনি লেখেন - আপনি দুরন্ত লেখেন কিন্তু বড় judgmental লাগে মাঝে মাঝে আর ইদানিং বড় Touchy মনে হয় - প্রায় যেন 'মাই ওয়ে or হাইওয়ে' এপ্রোচ - একটু দেখবেন নাকি - আরেকটু সফট করা যায় কিনা পোস্ট গুলো ?
  • cm | ২৩ মার্চ ২০১৫ ০৪:০৩71249
  • কলরব কথাটি অন্তত দুটি অর্থে ব্যবহৃত হচ্ছে। পষ্টো করে লিখে দেওয়া ভাল। ১) যাদবপুরের একটি ঘটনার বিচার চেয়ে আন্দোলন। এ অর্থের ব্যাপ্তি বেশি নয়। ২) কলরব এক ধরণের প্রতিবাদের ভাষা। স্বাধীনতার আগে ট্রাম বাস পোড়ানো হত। ষাটের দশক অব্দি সে চল ছিল। আজ ২০১৫, ও পন্থা অচল, কলরব হল আজকের প্রতিবাদের ভাষা। আমার উৎসাহ মূলত এই দ্বিতীয় অর্থ নিয়ে।
  • DKG | ২৩ মার্চ ২০১৫ ০৪:২০71250
  • আর জদুপুরের Ranking - ৭৫০ নিয়ে ঠাট্টা দেখলাম - কি আর করা যাবে - তা এই ৭৫০ থেকে ছেলেমেয়ে নিতে আমরাই যখন ছুটে ছুটে যাই তখন আর আত্মম্ভরিতার দোষ ওদের দিয়ে কি হবে - আমাদের দিন - কোম্পানিদের :D

    আর ছোট আরেকটা কথা - ৭৫০ই ভারতে বা পৃথিবীতে নাম আর প্রতিষ্ঠা দিতে যথেষ্ট - জদুপুরের গ্লোবাল আইডেন্টিটি নিয়ে ফালতু কথা বাড়িয়ে লাভ নেই

    আমি জদুপুরের নই - কিন্তু ইনস্টিটিউশন হিসেবে প্রচুর শ্রদ্ধা করেই লিখলাম

    আমার চিন্তা ৭৫০ নিয়ে snide remarks এ নয় - আমার চিন্তা এই রিসেন্ট repeated হঠকারিতা (আমার চোখে) এই ফাটাফাটি গ্লোবাল আইডেন্টিটি না কলুষিত করে - ওই তো দুটি তিনটি মাত্র গর্বের জায়গা আমাদের - সেগুলোও গেলে আমরা যারা প্রবাসী তাদের হাতে থাকবে তো শুধুমাত্র পেন্সিল - শুধু সন্দেশ আর মিষ্টি দই করে কি আর প্রতিদিন পাঙ্গা নেওয়া চলে ?
  • h | ২৩ মার্চ ২০১৫ ০৪:২৬71251
  • অভিযোগকারিণীর বা অভিযুক্তের বয়ান না দিলেই ভালো হত, law will take its own course যুক্তিতে। অবশ্য বিচারাধীন এখন ও হয়তো হয় নি অলরেডি, তবে তদন্তাধীন তো বটে।
  • DKG | ২৩ মার্চ ২০১৫ ০৪:৩৩71252
  • আরেকটা কথা ভস্ভসিয়ে উঠলো - না লিখলে ঠিক বদহজম হবে - তাই

    এই যাদের কোনো একটি মেয়ে এবং তার বিচার পাওয়া নিয়ে অনেক প্রশ্ন - তা বাইরের পৃথিবীতে গিয়ে এই প্রশ্নের উত্তর খুজুন না - এখানে একজনের কাছে ঘ্যান ঘ্যান না করে ? ঝপ ঝপ Ranking সার্চ মারতে যেমন, ঠিক তেমনি Google কাকুকে জিগান না - বন্ধু লোকদেরই শুধু ব্যতিব্যস্ত করা কেন ?
  • pi | ২৩ মার্চ ২০১৫ ০৪:৩৭71253
  • এটা ওদের খোলা চিঠি। ক্যাম্পাসেও দেওয়া হয়েছে বলে শুনেছি। আজ আগে এরকম কোন কথা হয়েছিল, তদন্তের বিরোধিতা হচ্ছে।

    যাইহোক, চিঠিটার প্রথম পাতা বাদ গেছিলো।
  • dc | ২৩ মার্চ ২০১৫ ০৪:৪১71254
  • আমার একটা কথা মনে হলো, তবে আগেই বলে নি আমি যাদবপুরের ধারেকাছেও কোনদিন ঘেঁষতে পারিনি। লাস্ট কয়েক বছরে বেশ কয়েকবার যাদবপুরে ছাত্র-ছাত্রী নিগ্রহের খবর শুনলাম। বারবার এরকম হচ্ছে কেন সেটা ছাত্র-ছাত্রী থেকে ইউনিয়ন, কর্তৃপক্ষ সবাই মিলে ভেবে দেখতে পারেননা? অন্যান্য কলেজেও এরকম মাঝে মাঝেই ইনসিডেন্ট হয় কিনা তা অবশ্য জানিনা, যাদবপুরে কিছু হলে সেটা নিয়ে হৈচৈ বেশী হয় তাও হতে পারে।
  • potke | ২৩ মার্চ ২০১৫ ০৪:৫২71255
  • সে'র মন্তব্য ইস ইন প্রেটি ব্যাড টেস্ট। আগেও খেয়াল করে দেখেছি, মতে না মিল হলে উনি বেশ অ্যাগ্রেসিভ পস্চার নেন।

    পাই এর সাথে মতের মিল বেশীর ভাগ সময়ে হয় না, কিন্তু পাই এলিটিস্ট-- হজম হলনা।
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ০৪:৫৪71256
  • ঈশেনকেই বলি,
    এখানে যখন তুমি বা তোমরা কিছু লেখ সেগুলো ব্যক্তিগত নিক থেকে লেখা বলে সেগুলো তোমাদেরই কথা বলে মানা হয়, এর বাইরে গুর্চর থেকে কিছু জানানর হলে গুরুচন্ডালি নিকটাই ইউজ হয়। হোককলরব নিকটাকে আমি এরকমই ভেবেছিলাম। ভুল ভেবেছিলাম বুইতেই পারছি। কেউই যখন দায়ভার নিতে রাজি নয়।
    আর আমার হোককলরবের উপরে তোলা প্রশ্নকে পাই যেভাবে আগ বাড়িয়ে এসে, যা পারেন করে নিন গোছের কথা বলে গেল সেটা একাধারে দাম্ভিকতা ও অসভ্যতা।। ।। এটুকুই
  • একক | ২৩ মার্চ ২০১৫ ০৫:০৩71257
  • পাই এলিটিস্ট হলে এই ঝামেলাগুলোয় পরতই না। যাগ্গে যাক এখানে আর কথা বাড়াতে ইচ্ছে করছেনা।
  • ন্যাড়া | ২৩ মার্চ ২০১৫ ০৫:১৩71113
  • কিন্তু এতসবের মধ্যে কলরবের মূল অ্যাজেন্ডার স্টেটাসটা জানা গেল না। পেন্ডিং কেসটির (প্রথম মোলেস্টটেশনের ফলো-আপ) কী অবস্থা এবং সেটির পেছনে কলরবীরা কোন এফর্ট দিচ্ছে না লিপ সার্ভিস দিয়ে কাটিয়ে দিচ্ছে? কেউ জানলে জানান।
  • DKG | ২৩ মার্চ ২০১৫ ০৫:৩৬71258
  • একটু নরম রাখলে হয় না প্রতিবাদের ভাষাটা - নাকি disappointment টা একটু বেশিই হয়েছে ?
  • se | ২৩ মার্চ ২০১৫ ০৫:৩৮71259
  • জাজমেন্টাল, ব্যাড টেস্ট, এসব তো অন্য পোস্টে দেখেছি। ম্যাডামের পোস্ট লুউব গুড টেস্ট ছিলো কি অন্য কারো কারো জাজমেন্টাল ছিলো না?
  • se | ২৩ মার্চ ২০১৫ ০৫:৪০71260
  • অবশ্য আপনারা ভগোবান ক্ষমতাবান অপনারা যা বলবেন স অ অ ব ঠিক।
  • anirban | ২৩ মার্চ ২০১৫ ০৫:৪২71261
  • Re: হোক আপডেট-কোলকাতা থেকে
    Comment from কেসি on 23 March 2015 14:37:59 IST 47.38.41.128 (*) #
    ভুল বুঝিয়েছে কে? হোককলরবের নামে এখানে সক পাপেটিং চলছে, হোকলরব জানে সেটা? আমি এ নিয়ে হোকলরবকে রিপোর্ট করতে চাই। কোথায় করব? ফেসবুকে?

    এর উত্তরে পাই যা লিখেছে -
    হোক কলরবের কোন পেটেন্ট আছে বলে জানা নেই। এখানে কোথাও লেখা নেই, এটা হোককলরবের 'আপিসিয়াল' ব্লগ। এখানে লেখা অনেক লোকজন অনেকাভাবে পাশে ছিলেন। যে ইস্যুতে যিনি সমর্থন ও জেভাবে যা সমর্থন করবেন ভেবেছিলেন। হোক কলরবের সাথে সরাসরি ও সক্রিয়ভাবে যুক্ত লোকজন এই ব্লগে আর্কাইভিং এর কথা জানেও এবং তাদের অনেকে অনেক সময় লিখেও গেছে বা তাদের লেখা দেওয়া হয়েছে। আপনার যেখানে যাদের কাছে ইচ্ছে আপনি অভিযোগ বা যা ইচ্ছে করতে পারেন কেসিবাবু।

    এর আগে ও পরে কেসি অনেক মন্তব্যই করেছেন - পাই নির্দিষ্ট অভিযোগের নির্দিষ্ট উত্তর দিয়েছে - কিন্তু কোনোভাবেই "যেভাবে আগ বাড়িয়ে এসে, যা পারেন করে নিন" বলেছে বলে মনে আমার মনে হয় নি। ওপরের অনেকের মতো পাইকে কখনও দাম্ভিক বা অসভ্য বলে মনে হয় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন