এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৮০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ৩১ অক্টোবর ২০১৫ ১৫:৩৭646729
  • হালারা হেরে এলো।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৫ ১৫:৪২646730
  • সেকন্ড স্ট্রিং টিম ছিল।
  • + | ০২ নভেম্বর ২০১৫ ০৮:৪৮646731
  • "নাথিং টু সে" শিখে নিয়েছি। কিছু হলেই বলে দেবঃ)
  • robu | ০২ নভেম্বর ২০১৫ ১০:২৫646732
  • ঃ-)
  • ঊমেশ | ০২ নভেম্বর ২০১৫ ১৪:৪৬646734
  • ইবে হেরে গেলো, তবুও সপ্তাহ টা ভালো কেটেছে বলা যায়।

    অ্যাওয়ে ম্যাচে সোয়ান্সি'র কাছে আমাদের টিমের ফুল পয়েন্ট টা বেশ ভালো খবর।
    নরউইচ গোলকিপার শেষ সময়ে ভুল না করলে (সিটি'র ম্যাচে) আমাদের টিম টপে থাকতো।

    গান্ধী'র টিম তো দারুন একটা জিত নিলো।
  • নেতাই | ০৪ নভেম্বর ২০১৫ ০২:০৯646735
  • রোনাল্ডোর দিন শেষ
  • ঊমেশ | ০৪ নভেম্বর ২০১৫ ২১:৪৫646736
  • আজ রাতে বেশ গুরুত্বপুর্ণ ম্যাচ।
    এদিকে ব্যালেরিনো আজ নেই। লাস্ট বেয়ার্ন ম্যাচে দারুন খেলেছিল।
    আজ শুনলাম ক্যাম্পবেল প্রথম ১১ তে থাকছে।
    আগের দিনের ভালো খেলার পুরষ্কার কি?
  • robu | ০৪ নভেম্বর ২০১৫ ২২:৫১646737
  • না হলে খেলবে কে? বাকি সবাই তো হাসপাতালে। ক্যাম্পবেলকে না খেলালে গিব্স কে লেফ্ট উইঙ্গে খেলিয়ে আলেক্সিসকে ডানদিকে খেলাতে হয়। আর না হলে ফ্ল্যামিনি কে সেন্ট্রালে রেখে ক্যাওর্লাকে ডানদিকে। ওয়েঙ্গার বলেছেন দুটো পজিশন চেন্জ করার থেকে একটা চেন্জ করা সুবিধেজনক।
  • + | ০৫ নভেম্বর ২০১৫ ১৪:৩৭646739
  • আর্সেনালের ইপিএল জেতার ভালো সুযোগ, ইউরোপাতে না খেলতে হলে। ৩র্ড হয়ে ইউরোপা খেলার চেয়ে ইপিএলে মনোযোগ দিলেই ভালো। ( আওয়াজ দিইনি কিন্তু, জেনু বলছি)
  • robu | ০৫ নভেম্বর ২০১৫ ১৫:৪৮646740
  • একমত। তবে ইউরোপা না খেললেও ইপিএল জেতা খুব কঠিন।
  • + | ০৬ নভেম্বর ২০১৫ ১৩:৫৬646741
  • ভারতের ফিফা র‌্যাংক ১৭২

    আমি অন্তত এর আগে এতটা নামতে দেখেছি বলে মনে পড়ছেনা
  • cb | ০৬ নভেম্বর ২০১৫ ১৫:৫৩646742
  • ইস্টবেঙ্গলে যখন এমেকা আসে সেই বছর অশোক দাশগুপ্ত (কি ধার ছিল হাতে না পড়লে বিশ্বাস করা যায় না) হিং টিং ছটে একটা লেখা লিখেছিলেন ইস্টবেঙ্গলের কর্তাদের নিয়ে।

    লেখাটার প্রতিপাদ্য ছিল অদাগু যাই জিগান, ওনারা ঘুরে ফিরে সেই এক দাবী, আরে এমেকা আছে তো।

    সুদীপ কে ছেড়ে দিলেন কেন? এমেকা আসছে

    কুলদীপ এর পেছনে দৌড়েও শেষ পর্যন্ত পিছিয়ে এলেন কেন? আরে এমেকা চলে এলে তো লাগবে না

    শেষ হচ্ছে ওনারা ২ টি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন শব্দ দুটি, পুরো কারণটাও বলার প্রয়োজন মনে করছেন না তখন - এমেকা এজুগো

    এই আইএসএলের কুমিরছানা দেখে সেটাই মনে পড়ছে

    দেখি বইটা পাই কিনা, বাবাকে ফোন করতে হবে স্ক্যান করে দেওয়ার জন্য
  • নেতাই | ০৬ নভেম্বর ২০১৫ ১৬:০১646743
  • হিং টিং ছট তো আজকালে পড়তাম আলাদা কলাম বেরোতো অনিয়মিত ভাবে। বই ও বেরিয়েছিল? ৯৪ ওয়ার্ল্ড কাপে মারাদোনা ধরা খাবার শকে (বা শোকে) হিং টিং ছ্ট বন্ধ হয়ে যায়।
  • ঊমেশ | ১১ নভেম্বর ২০১৫ ১৭:৫৫646745
  • কোথায় যেন শুনেছিলাম, হিং টিং ছট এর লেখক বাপুরাম সাপুড়ে না কি আসলে সুরজিৎ সেনগুপ্ত।

    তবে আমার শোনার উৎস টা ভুল হলেও হতে পারে।
  • cb | ১১ নভেম্বর ২০১৫ ১৮:০৬646746
  • নাহ, অদাগু ট্রেডমার্ক

    সু স র পক্ষে ও জিনিষ নামানো মুশকিল
  • ঊমেশ | ১১ নভেম্বর ২০১৫ ১৮:১৯646747
  • আমি তো ডিসক্লেমার আগেই দিয়েছি।
    আমার শোনা কথা, ভুল হতেও পারে।

    তবে যখন শুনেছিলাম, চমক লেগেছিল তো বটেই, সুরজিৎ ভালো খেলার সাথে সাথে এতো ভালো লেখে!!!!!
  • + | ১২ নভেম্বর ২০১৫ ০৬:৫৯646748
  • আর্সেনালের এই ভিডিও টা দেখে হেব্বি ভালো লাগলো।

    ইংল্যান্ডের বাইরে ইপিএলের ক্লাবগুলোর বেশি সমর্থক থাকে ইন্ডিয়া-ইন্দোনেসিয়া-থাইলান্ডে। প্রিসীজন খেলতে থাইল্যান্ড-ইন্দোনেশিয়া যায়, কেন যে ভারতে আসেনাঃ(
  • ঊমেশ | ২০ নভেম্বর ২০১৫ ১৮:৪১646750
  • এমন মজার আত্মঘাতী গোল বোধহয় আগে কেউ দেখো নি।

    http://www.bbc.co.uk/sport/0/football/34873067
  • + | ২২ নভেম্বর ২০১৫ ০০:৪৪646751
  • ক্লপম্যানিয়া
  • robu | ২২ নভেম্বর ২০১৫ ০০:৫২646752
  • কনগ্রা ঃ-) গেগেনপ্রেসিঙ্গ পুরো
  • Arpan | ২২ নভেম্বর ২০১৫ ০০:৫৫646753
  • দুর্দান্ত।
  • কল্লোল | ২২ নভেম্বর ২০১৫ ১২:৪৭646754
  • সুরজিত ভালো লেখে, তবে ওগুলো অশোক দাশগুপ্তের লেখা।
  • + | ০৪ ডিসেম্বর ২০১৫ ০৭:২৮646755
  • সিটিকে ৪টে, চেলস্কি কে ৩টে, সোটনকে ৬টা।

    এই একই টিম নিয়ে রজার্স এত কি'করে ধ্যারাচ্ছিল!! শুধুই মেন্টাল?

    যাই হোক।

    শিশির ঘোষ ক্রীড়াগুরু হল সঞ্জয় সেন পেলনা। কারণ হিসেবের দিদির ফেবারিট প্লেয়ার বিদেশ বোস বলেছেন "ও সেই লেবেলে কোচিং করায়নি এখনও" !!
  • ঊমেশ | ০৪ ডিসেম্বর ২০১৫ ১৩:০২646756
  • ক্লপ পুরো লিভারপুল টিম টাই বদলে দিয়েছে।
    অন্য একটা টিম মনে হচ্ছে।

    ক্রীড়াগুরু নিয়ে খিল্লি তো কালকের পেপারেই ছিল।
  • ঊমেশ | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৩:১২646757
  • গান্ধী কে আবার সঠিক প্রমান করার জন্যে এই টই এ পোস্ট।
    এটা সত্যিই আর্সেনাল-ফুটবল টই।
    লাস্ট দুই সপ্তাহ আমাদের ভরাডুবি চলছিল, তাই কোনো পোস্ট নেই, কিন্তু এই সপ্তাহে ভালো অবস্থা, তাই ফেরত এলাম।

    ইয়ার্ডি'র গোলের জোয়ার থেমে গেলেও লেস্টারের বিজয়রথ এখনো চলেছে।
    অবাক করাচ্ছে সব ফুটবল-পন্ডিত দের।
    এমনকি লেস্টার-বয় লিনেকার পর্যন্ত নতুন ম্যানেজার (র‌্যানিরি) আসাটা ভালো চোখে নেয় নি। সবাই বেশ মজা করেছিল।
    প্রি-সিজন প্রেডিকশনে পন্ডিতরা লেস্টার কে ১৯ নম্বরে রেখেছিল। কিন্তু লেস্টার এখনই যা পয়েন্ট পেয়ে গেছে যে বাকি সব ম্যাচ গুলো হেরে গেলেও ১৯ এ নামতে পারবে না।
  • robu | ০৭ ডিসেম্বর ২০১৫ ২২:৩২646758
  • Dennis Bergkamp at Arsenal,
    Cristiano Ronaldo at Manchester United,
    Andres Iniesta at Barcelona,
    Fernando Torres in EPL,
    Ronaldinho in Europe.
    All have one thing in common. They have lesser goals than Rogerio Ceni, the GK who just announced his retirement.
  • + | ০৮ ডিসেম্বর ২০১৫ ০৬:৫৫646759
  • লোকটা কিছু ভালো ফ্রিকিক নিত। বাচ্ছা রোনাল্ডো (CR7) শিখে আস্তে পারে ওর থেকে।

    এদিকে স্কার্টেল ওদিকে গোটা আর্সেনাল টিম, কার ও্ন গোল বেশি হবে তার কম্পিটিশন লাগিয়েছে। স্কার্টেল এখন ৭টা করে ক্যারাগারের সমান।

    লিস্টার দারুণ কাউন্টার অ্যাটাকে গোল করে যাচ্ছে, মেহরাজ-ভার্ডি-ulloa-ওকাজাকি সবাই দারুণ ফিনিশ করছে।

    আর দুটো টিমের খেলাও খুব ভালো লাগছে স্টোক-ওয়াটফোর্ড। বোজানকে বরাবরই ভালো লাগত, শাকিরিকেও।
  • ঊমেশ | ০৮ ডিসেম্বর ২০১৫ ১৩:৪১646761
  • তবে দর্শনীয় সেম-সাইড করে আমাদের ক্লোসনি।

    সেদিনের জিরু'র একই ম্যাচে দুটো দলের হয়েই দুটো দর্শনীয় গোল করেছে।

    স্পার্স ছাড়া বাকি সবাই এফএ কাপের থার্ড রাউন্ডে সহজ দল পেয়েছে। স্পার্স এর সাথে লেস্টার পড়েছে।

    গান্ধী, বোজান তো বার্সা'র প্লেয়ার, তোমার ভালো লাগার কথা তো নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন