এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ০৮ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৭646762
  • আর্সেনাল এখন আধা হসপিটাল হয়ে গেছে। সান্চেস আর কাজোলা এক সাথে বাইরে, আর্তেতা এখনো পুরো ম্যাচ ফিট নয়। উইলশেয়ার শুনছি খুব তাড়াতাড়ি মাঠ ফিরবে, কিন্তু কবে?
    ভালো খবর, র‌্যামজে পুরো ফর্মের সাথে মাঠে ফিরেছে, চেম্বারলিন আর ওয়ালকট ও ফিট।
  • lcm | ০৮ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৬646763
  • তাই ! আজকালে সুরজিত সেনগুপ্ত-র লেখাগুলো বকলমে অশোক দাশগুপ্ত
  • robu | ০৮ ডিসেম্বর ২০১৫ ১৪:০১646764
  • ককোলানকে বাদ দিলে।
  • ঊমেশ | ০৮ ডিসেম্বর ২০১৫ ১৪:১২646765
  • তাই তো বলি, কেন যেন মনে হচ্ছিল যে আমি কাউকে একটা মিস করছি।

    ককোলান, আমাদের টিমের স্তম্ভ বলা যায়।
    সবথেকে বেশী মিস করছি। ক্যাজোলা আর সান্চেস এর থেকে ওর ফেরা টা বেশী দরকারি। লিড নিয়েও ম্যাচ জেতা যাচ্ছে না।

    আর একজন কে তো মনে হয় সব্বাই ভুলে গেছে, ওয়েলব্যাক।
    অনেক দিন মাঠের বাইরে। শুনেছিলাম জানুয়ারী তে ফিরতে পারে।
  • + | ০৯ ডিসেম্বর ২০১৫ ০৬:৩৩646766
  • বোজান বার্সা তো অবস্যই, কিন্তু কি করা!! দুই পছন্দের প্লেয়ার এখন বার্সায় খেলছে। দুই নয় তিন। সুয়ারেজ-নেইমার-মাস্চারেনো।

    সেমসাইড আর্সেনালও বরাবরই ভালো করে, গিবসকে চিনেছিলাম ই সেমসাইডে দিয়ে।

    আর চোট বিষয়ে একটা খবর, স্টারিজের নাকি আবার চোট হয়েছে।
  • ঊমেশ | ০৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৩৯646767
  • এই ব্যাপারে গান্ধী'র সাথে একমত।
    আর্সেনাল আত্মঘাতী গোল করাতেই শুধু পারদর্শী নয়, সেগুলো যথেষ্ট দর্শনীয় হয়।
    গিব্স, ক্লোসনি দের এক একটা আত্মঘাতী গোল দেখার মতো। প্লেসিং গুলো চমৎকার। দেখে মনেই হয় না নিজেদের গোলের দিকে বল, মনে হয় অন্যের গোল পোস্ট ভেবে প্লেসিং করছে।

    অনেক টিমই সেম-সাইড গোল করে, কিন্তু এতো সুন্দর করে করে না। আগের দিনের জিরু'র গোলটা দেখলেই বোঝা যাবে।
  • Netai | ০৯ ডিসেম্বর ২০১৫ ২২:০০646768
  • ঃ))))
  • robu | ১০ ডিসেম্বর ২০১৫ ০৩:০৮646769
  • ভাবা যায়!!
  • robu | ১০ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৪646770
  • ওদিকে মন্ক স্যাক্ড।
  • + | ১০ ডিসেম্বর ২০১৫ ০৬:৪৬646772
  • লিভারপুলের কোচ হতে হতে স্যাকড। সেই রেডন্যাপের মত।
  • ঊমেশ | ১০ ডিসেম্বর ২০১৫ ১২:৪১646773
  • কাল এতো ভালো ভাবে জিতবো, ভাবি নি।
    সান্চেজ/কাজোলা/কোকলান নেই, বাইরের মাঠে খেলা, মিনিমাম দু গোল করতে হবে, এরকম চাপে বেশ ঠান্ডা মাথায় ম্যাচ বার করে আনলো।
    আমাদের টানা ১৬ বারের রেকর্ড টা চালু রইলো।
    জানি বার্সা বা রিয়েল এর সামনে পড়লে হয়তো পরের রাউন্ডে বেরিয়ে যেতে পারি। কিন্তু সেই ম্যাচ হবে ফেব্রুয়ারী তে। তখন অন্য ইকুয়েশন চলবে।
    ম্যাচটা লাইভ দেখা হলো না, আফসোস। তবে গোল গুলো পরে দেখেছি।
  • ঊমেশ | ১৪ ডিসেম্বর ২০১৫ ১৬:২০646774
  • আর কিছুক্ষন পরেই শুরু হবে চ্যাঃ লিগের লটারী।
    প্রত্যেক বারের মতো এবারেও এই গন্ডিতে আর্সেনাল আটকে যাবে, এটাই আমাদের ভবিতব্য।
  • ঊমেশ | ১৪ ডিসেম্বর ২০১৫ ১৬:৫১646775
  • সেই আবার বার্সা।
    চেয়েছিলাম বার্সা ছাড়া বাকি আর যায় হোক।
    ন্যু ক্যাম্পে কি যে হবে কে জানে।
    জুভেন্টাস-বেয়ার্ন একটা দারুন ম্যাচ হতে চলেছে।
    সিটি বেশ সহজ টিম পেয়েছে, ডায়্নামো কিয়েভ।
    পিএসজি আবার সেই একই
  • + | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৬:৫০646776
  • পিএসজি-চেলসী
    বার্সা-আর্সেনাল

    ধুর, প্রতিবার এক ম্যাচ

    ইউরোপায় লিভারপুল-অগ্সবার্গ
  • Arpan | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৮:৪৮646777
  • ভালো হয়েছে বার্সা পড়ে। তাড়াতাড়ি ফুটে গেলেই ভালো।

    প্রিমিয়ার লিগ এখন পাখির চোখ।
  • ঊমেশ | ১৫ ডিসেম্বর ২০১৫ ১২:৫৩646778
  • কাল রাতের ম্যাচের পর আমাদের লিগ টেবিলের টপ থেকে দু নম্বরে নেমে আসতে হয়েছে, তাও মনটা এতো খুশীতে ভরে আছে যে কি বলবো। আজ মনটা বেশ ফুরফুরে হয়ে আছে।

    সবাই এমন ভাবে বলছে যেন বার্সা এক্কেবারে অপরাজেয়। ম্যাচ আছে সেই ফেব্রু আর মার্চে। তত দিনে আর্সেনাল এর ইন্জ্যুরি সমস্যা অনেকটা মিটে যাবে।
    আর্সেনালের প্রথম সারির লাইন-আপ খুব একটা ফেলনা নয়।

    আমাদের হেরে গেলেও সেটা লজ্জাজনক হবে না, ক্ষতিও হবে না (লিগে পুরো মন দেওয়া যাবে), কিন্তু আমি পুরো আশা রাখবো।
  • + | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৩:৩০646779
  • আর মেসি তো গোল করবেনা, চেক আছে
  • robu | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৩:৪০646780
  • আমি কোনো আশা রাখছি না। ভাল ফাইট করলেই হবে।
  • ঊমেশ | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৪:২৮646781
  • আজকাল দেখছি গান্ধী মহাশয় বার্সা'র ঝোল টানছে। দল বদলালে নাকি?

    কাল থেকেই মিডিয়া থেকে, বোদ্ধা থেকে সাপোর্টাররা সবাই আর্সেনাল কে বাইরে করে দিয়েছে আর বার্সা কে কোঃ ফাইনালে পৌছে দিয়েছে। তাইতো বলছি আমাদের হেরে গেলে খারাপ লাগবে না, লজ্জাজনকও হবে না। কিন্তু আমি আবার আশাবাদী।
    তবে সেকেন্ড রাউন্ডের বেস্ট দুটো খেলা আসেনাল-বার্সা হবে এটা এখনই বলতে পারি।
  • ঊমেশ | ১৫ ডিসেম্বর ২০১৫ ১৫:১৭646783
  • লিনেকারের কালকের টুইট টা এখানে লিখে রাখি।

    YES! If Leicester win the @premierleague I'll do the first MOTD of next season in just my undies.
  • robu | ১৬ ডিসেম্বর ২০১৫ ০০:৫৪646785
  • কারাঘারের লেখাটা বেশ পুরনো। আর নোলিতো একমাসের জন্য বাইরে, গোটা সিজনের জন্য নয়।
  • + | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৬:৪৩646786
  • ধুর দল বদলাবো কেন? মেসি গোল করবেনা বললাম, আর বললাম প্রতিবার এক খেলা ভাল্লাগ্ছেনা। তবে পরেরবার চেলস্কি-পিএসজি আর দেখতে হবেনা।

    ক্লপ আগেরদিন প্রেস মিটে টনি পুলিসকে ঝেড়ে দিয়েছে লং বল নিয়েঃ)
  • ঊমেশ | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:২৭646787
  • Breaking News

    আজ একটা স্পেশাল দিন, স্পেশাল একটা মানুষটার জন্যে।
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১৫ ২১:৫৮646788
  • আহা রে! ঃ)))
  • + | ১৮ ডিসেম্বর ২০১৫ ০৭:০১646789
  • :) :) :) :)
  • + | ২২ ডিসেম্বর ২০১৫ ১০:৫১646791
  • সিদ্ধার্থ কুশায়া বলে একটা ছেলে নাকি আগেরবার লা লিগার ৩র্ড ডিভিশন খেলছিল। সে এবার মোবায় ট্রায়ালে এসেছিল, কিন্তু চান্স পায়নি। নেটেও খুব একটা রিলায়েবল কিছু পেলামনা।

    আলমেরা বড় টিম, চান্স পেলে ভালো। এখন জুনিয়র প্লেয়ারগুলো বাইরে খেলতে যাচ্ছে দেখে ভালো লাগছে। এর আগে মেহতাবরা চান্স পেয়েও যায়নি।

    আর্সেনালের জয়, তাও এই টই-এ কোনো পোস্তো নেই, অবাক কান্ড!!!
  • ঊমেশ | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৪৮646792
  • কাল জেতার পর আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে।
    লিগ পেলেও পেতে পারি।
    কালকের খেলাও বেশ ভালো হয়েছে।

    চেক অল্পের জন্যে কাল রেকর্ড টা করতে পারলো না।
    মাত্র একটা ক্লিন-শিট হলেই প্রিমিয়ার লিগ রেকর্ড হবে।
    তাও তো এখনো কোকলান/কাজোলা/সান্চেজ/ওয়েলব্যাক রা দলে ফেরা বাকি।
    কাল ম্যাচের শুরু তেই দেখলাম, ফ্লেমিনি না কি কখনো এমির‌্যাট্স স্টেডিয়ামে ম্যাচ হারেনি।
  • Arpan | ২২ ডিসেম্বর ২০১৫ ২২:৩২646794
  • স্যাঞ্চেজের জন্য রিয়াল উঠেপড়ে লেগেছে। এক যদি সোয়াপ ডিলে হামেসকে পাওয়া যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন