এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৫২৩৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৭ জুন ২০০৭ ০৪:৩৫693645
  • যা: বাবা, শমীক তো নিয়মিত লেখে।
  • S | ০৭ জুন ২০০৭ ১০:৪৯693648
  • 'দুটো' রোগে ইনিও আক্রান্ত। সব শৈশবই কি এক হয়? দুটো সান আলো দেয়, হাতে কটা আঙুল? দুটো। ইত্যাদি।

    মেয়ের দৌলতে এখন হিন্দি ছড়া শিখছি।

    মছলি জল কি রানী হ্যায়
    জীবন উসকা পানি হ্যায়
    হাত লগাওগে, ডর জায়েগী,
    বাহার নিকালো তো মর জায়েগী
    পানি মে ডালো জী জায়েগী
    সারা পানি পী জায়েগী
    ইত্যাদি ইত্যাদি

    এই ভাবে ছড়ার মাধ্যমে হাতি শেয়াল কুকুর মেকুর বান্দর মায় চেয়ার বেড পর্যন্ত শিখে ফেলছে দ্রুত। বেশ হাত পা নেড়ে নেড়ে নেচে লাফিয়ে বান্দর কুঁদ কুঁদ কুঁদ বলে, প্রায় বাঁদরের মতই লাগে। :-)
  • raatri | ০৭ জুন ২০০৭ ২১:৪১693649
  • আগে নানা বাচ্চার 'কেন'-র ঘায়ে ঘায়েল হয়েছি।কিন্তু আমার ছেলে আরো কড়া পরীক্ষক।সে জিগায় 'কেং কয়ে?'অর্থাৎ কেমন করে।গত তিন-চার মাসে তার কেং কয়ে-র ঠেলায় বাড়ি শুদ্ধু লোক অতিষ্ঠ।যে কোনো কথায় এক-ই reaction!absurd সব প্রশ্ন।'বাতাফাই আচে?'
    'না,বাবা,বাটারফ্লাই নেই তো'
    'কেং কয়ে নেই?'বোঝো!!
    বা ওর দেখা কোনো কার্টুন,যা আমি আদপে দেখিনি তার চরিত্ররা কেং কয়ে কি কয়ে সে সব....দিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কেং কয়ে।ওর বাবা আর পিসিকে পেলে আবার অনন্ত লুপে ফেলে দেয়।'পোকাতা কেং কয়ে দেয়ালে বোছে ছিলো?তুমি কেং কয়ে উয়িয়ে দিলে?ও কেং কয়ে উয়ে গেলো?'সব উত্তর দেয়ার পর আবার 'পোকা কেং কয়ে দেয়ালে বোছে ছিলো?....ইত্যাদি।
  • kd | ০৭ জুন ২০০৭ ২২:০০693650
  • এই 'কেং কয়ে' টা যেন সারাজীবন থাকে। বড় বড় বিজ্ঞানীদের জীবনীতে পড়েছি, তাঁরাও বাবামাকে এমনই জ্বালাতেন - ডিক ফ্যেনময়ান ৫ বছর বয়সে 'কেং কয়ে' ওর plywagonএর ওপরে রাখা বলটা পেছনে গড়িয়ে যায় যখন উনি সামনে টানতেন - ওনার বাবাকে সেই সব উত্তর দিতে হতো। ভাগ্গিস আমার ছেলে বড় বিজ্ঞানী হয় নি, টাকটা অনেক আগেই শুরু হয়ে যেত।
  • tan | ০৭ জুন ২০০৭ ২২:১৯693651
  • ডিকের বাবাও তো ওকে অমন করেই উৎসাহ দিয়ে শেখাতো! বনে বেড়াতে নিয়ে যেতো, মানে হাইকিং আরকি, তখন গাছ চেনাতো, পেরজাপতি চেনাতো, টিরানোর গল্প বলতো যে নাকি দাঁড়ালে পৌঁছে যেতো তিনতলার জানলায়...
  • vikram | ০৭ জুন ২০০৭ ২২:৪২693652
  • হিস্টরি রিপীটস ইটসেল্ফ। আমিও ছোটোবেলায় ঠিক এইভাবে কেং কয়ে বলার জন্য কুখ্যাত ছিলাম।

    বিক্রম
  • tan | ০৭ জুন ২০০৭ ২২:৫৩693653
  • ঈশেনও ছিলো।
    আইজ্যাক নিউটন আর অ্যালবার্ট আইনস্টাইনও।:-)))))
    গ্রেট মেন আর অল অ্যালাইক! :-)))))))))))))))))))))))))))))
  • kd | ০৭ জুন ২০০৭ ২৩:১২693654
  • ভিকিদা, তব্বে! আইরিশ মাতাল জাত হতে পারে, হাঁদার জাত না। ফাল্‌তু তোমায় ডাক্‌তার করে নি। তা, নোবেল পেরাইজের কদ্দুর? তবেই না!
  • Ishan | ০৮ জুন ২০০৭ ০২:৫১693655
  • তিনি কদিন ধরে বাইরে গেলেই আমার কাঁধে চড়ছেন। দরজা দিয়ে ঢোকা-বেরোনোর সময়ে বলেছি মাথা নিচু করতে, যাতে মাথা ঠুকে না যায়।

    কাল থেকে দেখছি, সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তিনি দরজার নিচে দিয়ে গেলেই মাথা নত করছেন। এমনকি হেঁটে গেলেও। আমেরিকার গামা গামা দরজা দিয়ে ঢোকার সময় আমার তিন ফুটিয়া ছেলে মাথা নামিয়ে প্রায় হাঁটুতে লাগিয়ে দিচ্ছেন। হেঁটে যাবার সময় মাথা নিচু করার কি দরকার? জিজ্ঞাসা করলাম। গম্ভীর গলায় উত্তর দিলেন "মাথা ঠুকে যেতে পারে তো'।
  • Ishan | ০৮ জুন ২০০৭ ০৩:০২693657
  • ছেলের প্রবল প্রশ্নবান আমারও একটি বিপদ বিশেষ। আগে আমাদের এইরকম কথোপকথন হত:

    গাড়িটা কি হল?
    বেঁকে গিয়েছিল।
    কোন দিকটা বেঁকেছিল?
    বাঁদিক টা।
    কোন দিকটা বাঁকেনি?
    ডান দিকটা।
    সামনের দিকটা বেঁকেছিল?
    হ্যাঁ।
    কোন দিকটা বাঁকেনি?
    পিছন দিকটা।
    কোন দিকটা বেঁকেছিল?
    উফ্‌ফ।
    ... ইত্যাদি।

    এখন থামানোর জন্য পাল্টা প্রশ্ন করি। (এইটা একটা ভালো টিপস, জনতা টুকে রাখুন) যেমন:

    গাড়িটা কি হল?
    বেঁকেছিল কি?
    বেঁকেছিল। কোন দিকটা?
    বাঁদিকটা কি?
    বাঁ দিকটা। ডানদিকটা বাঁকেনি।

    ব্যস। এই সিরিজ এখানেই শেষ।

    এই করতে গিয়ে কাল একটা কেলো হয়েছে। মাইকেল মুরের একটা ছবি দেখিয়ে ছেলে বলে : কে এটা?
    আমি : এটা কি মাইকেল মুর?
    ছেলে : এটা একটা জেন্টলম্যান।
    আমি: হ্যাঁ, এটা মাইকেল মুর।

    ব্যস। রাস্তা ঘাটে যেকোনো বয়স্ক পুরুষ, সবাইকে দেখিয়ে বলে : এটা একটা মাইকেল মুর।
    আমি : জেন্টলম্যান।
    ছেলে: হ্যাঁ, মাইকেল মুর।
  • kd | ০৮ জুন ২০০৭ ০৩:০৫693658
  • মাইকেল মুর জেন্টেলম্যান? ছেলেকে এই বয়স থেকেই কুশিক্ষা দিচ্ছো? :-)))))
  • raatri | ১০ জুন ২০০৭ ২০:৩৬693659
  • ছেলে জল খেতে খেতে জল শেষ করে হাওয়াও টানতে থাকত,তাতে আমরা প্রবল আপত্তি তুলতাম।আমি তো অনেক বিষয়েই আপত্তি তুলি,এ ব্যাপারটায় ছেলের বাবাও একমত হয়ে আপত্তি তুলে থাকে।আজ যখন দিদিভাই(ঠাকুমা)টুংকাইকে বললো 'তুমি কিছু খেও না-আমরা খাই,তুমি দেখো আর হাওয়া খেয়ে থাকো।'সে গর্জে উঠলো-'পাপালু বব্বে না!'সত্যিই তো!!তব্বে,পাপালু যে দুখ্‌খু কচ্ছিলো তাকে ছেলে মনে রাখে নি!রেতের সব তারাই আছে...
  • raatri | ১০ জুন ২০০৭ ২০:৫১693660
  • পার্কে গেলে টুংকাইএর হাবভাব দেখার মতো।প্রথমদিকে কাউকে কাউকে দেখলে হাঁ করে তাকিয়েই থাকত,বিশেষ করে দুষ্টু বাচ্চা আর বেশ বড়ো দিদিদের দিকে।আজকাল আবার উল্টো।সারাক্ষণ দুষ্টু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে গজগজ চলছে 'দোয়িতা(দড়িটা) কই?বেধে দেবো...মাথাতা ফাতবে এবার...একতা থাপ্পর দেবো' স্বঘোষিত গার্জেন!!ভাগ্যিস কেউ অতো নিচুতে বলা কথা কান পেতে শোনে না বা শুনলেও বোঝে না।আর একটি মেয়েকে নিয়ে ওর বাবা শেষ বেলায় আসেন।দেখি টুংকাই খুব উঁকিঝুকি দিয়ে দেখছে।তারপর বলছে 'দাওয়ান (দারোয়ান) এছে গেচে'।আমারই বাড়ি নিয়ে আসতে সুবিধে।কিন্তু কেলোটা হবে যদি কোনোদিন উনি ওর ভাষা বুঝে যান!!!
    কাল অন্যদিকে খেলতে খেলতে হঠাৎ দোলনার দিকে আঙুল তুলে 'আমাকে তোরতে(চড়তে) দাও তো!'বলেই 'দুউউউর!ভাল্লাগে না!'বলে পার্কের দরজার দিকে হাঁটা।বলার সাথে সাথে তার হুকুম তামিল করতে হবে সবার!!কি দায়!!
  • raatri | ১০ জুন ২০০৭ ২১:৫০693661
  • আমরা ছবির বই দেখছি,ox-এর ছবি দেখিয়ে আমি বলেছি 'জানিস তো,লাল রং দেখলে ox রেগে যায়,তুই যদি লাল ড্রেস পড়ে রাস্তায় হাঁটিস আর ox দেখিস তো সরে যাবি,লুকিয়ে পড়বি,বুঝলি?'সে বললো 'okt দেকলে ছাবদান(সাবধান) হয়ে দাবো'!!
  • m | ১০ জুন ২০০৭ ২৩:৫২693662
  • বাবার বদভ্যাস যাতে মনে কু-প্রভাব না ফেলে সে জন্যে বুঝিয়েছি,ভালো লোকেরা সিগারেট খায় না-ছেলেও বহু প্রশ্নোত্তর চালিয়ে জেনেছে,ভালো ছেলেরা কোনোদিন ও সিগারেট খায় না-

    সেদিন দুপুরে পার্ক থেকে আমি জোর করে টেনে বাড়ি এনেছি,মুখ লাল,কিছু তেই আসবে না-বহু কষ্টে ঘরে ঢুকেই দরজার সামনে জুতো পরে শুয়ে পড়লো,আমি কিছু না বলে সোফায় বসামাত্র তীব্র কন্ঠে--বেবিরা সিগারেট খায়,পেপসিও খায়,কোক ও খায়, আমি তাকানো মাত্র, বেবি প্লেনে চাও খেয়েছে,কফি ও- আমি তিনটে সিগারেট খাবো :))
  • Jay | ১০ জুন ২০০৭ ২৩:৫৭693663
  • সেদিন একটা পুঁচ্‌কু (চন্দ্রবিন্দু লিখতে শিখে গেছি, দ্যাখো আমি বাড়ছি মা) আমাদের ডিপার্টমেন্টে এসেছিলো ওর মায়ের সাথে। কতো হবে, কুল্যে তিন বছর?! আমি ওর ময়ের scan করছিলুম। ১২ হপ্তার dating scan। নতুন ভাই/বোনের ছবি দেখে সে চেঁচিয়ে বলে উঠলো "Oh! Not again Mom!" বোঝা গেলো নতুন আগমন সংবাদে (ং-ও নতুন শেখা) সে মোটেই impressed নয়
  • Jay | ১১ জুন ২০০৭ ০০:১২693664
  • আমাদের সোফিয়া বেশ গুন্ডা হয়েছে। নার্শারিতে বোধহয় অন্যা বাচ্চাদের ঠ্যালাঠেলি করে, বকুনিও খায়, সিওর। সেদিন ওকে আদর করতে গেছি, বলে কিনা Don't touch Sofia, do'nt push Sofia. ভয়ে ভয়ে সরে এলুম। paedophil ভাবলো কিনা কে জানে।
    ঝিধি(৩)তো আরো পাকা। সব এদেশের নার্শারির কুফল। কথায় কথায় বলে That's not funny.
    অন্য একদিন সোফা ভেজা ভেজা ঠেকতে ওর বাবা ওকে সন্দেহ করে। ও তখন বলে I did'nt do it. Granny did it. Granny, do'nt do it again,OK? গ্র্যানি বেচারি এই প্রথম তাঁর incontinence আছে জানলেন।
  • raatri | ১৪ জুন ২০০৭ ২০:৫৬693665
  • ছেলেকে খাওয়াতে এত কথা খরচ করতে হয় যে ক্লান্ত লাগে,কিন্তু যে পুজোর যে উপাচার!সেই ছেলে,আমার সেই ছেলে খেতে খেতে আমায় বলল 'একতু তুপ কয়ো তো!' কি অপমান!কি অপমান!কিন্তু কোথাও কোথাও তো কিল খেয়েও মুখ বুজে থাকতে হয়।না হলে তো ওরই সুবিধে।সুতরাং,লজ্জার মাথা খেয়ে আবার নতুন গপ্পো ফাঁদি।
  • raatri | ১৪ জুন ২০০৭ ২১:০১693666
  • একপিস original টুংকাই:
    গাইছিলাম 'রাখাল ছেলের সংগে ধেনু,চরাব আজ বাজিয়ে বেণু,মাখব গায়ে...কি বলতো টুংকা?' গম্ভীর উত্তর-'সুদল'!!
    (সুদল হোলো বোরোলিনওয়ালাদের তৈরী একটা অ্যান্টিসেপ্টিক লিকুইড,যা মেখে তিনি হিট র‌্যাশে আরাম পেয়েছেন,অতএব...)
  • Arijit | ১৫ জুন ২০০৭ ১৬:০৮693668
  • ঋক কদিন ধরে ঘুম থেকে উঠে পড়ছে রাত্তিরবেলা - আর উঠে পড়ে অদ্ভুত অদ্ভুত ডায়লগ দিচ্ছে -

    একদিন ঘুম থেকে উঠে একটাই কথা বল্ল "মনোরেল' - কেন, কি বৃত্তান্ত কিছুই জানা নেই - বলে আবার ঘুমিয়ে পড়লো।

    আরেকদিন ঘুম থেকে উঠে বাথরুমে যাবার সময় আমাকে বল্ল "বাবা, আই স আ নাইটমেয়ার' - তো বল্লুম "কি দেখলি?' - বল্ল একটা লিজার্ড নাকি বক্সিং গ্লাভস পরে ওকে তাড়া করছিলো।

    কাল হঠাৎ ঘুম ভেঙে বল্ল "বাবা আই টোল্ড ইউ লটস অব টাইমস...' - আবার ঘুম।
  • rimi | ২০ জুন ২০০৭ ০১:৪৭693669
  • সাম্পান টমাস ট্রেনের বেজায় ভক্ত, এতটাই যে সে রং চিনছে নানা রকম ট্রেন ইঞ্জিন দিয়ে। যথা, ওর নীল রংএর জুতো টমাস জুতো, লাল রংএর জামা জেমস জামা, কিম্বা সবুজ মোড়কে মোড়া বিস্কিট পার্সি বিস্কিট।

    এবার গরমের ছুটিতে সাম্পান প্রথমবার মামাবাড়ী বেড়াতে এসেছে, মামার বাড়ীর পাশেই নীল সমুদ্দুর। যথারীতি সাম্পান তার নাম দিয়েছে টমাস জল।

    মামাবাড়ীতে সবকিছুই নতুন। সাম্পান কৌতূহলে ফেটে পড়ছে, কোনটা কি সেসব ভালো করে দেখতে হবে। কিন্তু মামা (মানে সাম্পানের মার বড়দা) বড় রাগী, জিনিস পত্তর নষ্ট হলে রেগে আগুন হবেন। তাই সাম্পানকে মুহুর্মুহু বারণ শুনতে হয় "একদম ধরবে না, ওটা বড়দার।" কিম্বা "ওখানে যেও না, ওখানে বড়দা কাজ করে।" ইত্যাদি। এবারে সমুদ্রের ধারে বেড়াতে যাওয়া হয়েছে। সাম্পানের প্রবল ইচ্ছা "টমাস জল" -এ চান করার। কিন্তু ওর কানে টিউব আছে, তাই ওর মা ওকে বলেছে "তুমি নামবে না।" শুনে সাম্পানের প্রশ্ন- "এটা কি বড়দার টমাস জল?"
  • Suchetana | ২০ জুন ২০০৭ ১০:৪৭693670
  • ঋভুর মাস দুই হল চার বছর পুর্ণ হয়েছে। তো তার বেশ কিছুদিন আগে নিজেই নিজের সুদীর্ঘ জীবনের স্মৃতিচারণ করছিল -- "মাম্মি আমি যখন বেবি ছিলাম, আমি কি বোকা ছিলাম না! তখন আমি শুধু pogo তে teletubbies আর mefi দেখতাম, তারপর বড় হয়ে cartoon Network য়ে Noddy, Thomas, Bob the Builder দেখতাম। এখন আমি অনেক বড় হয়ে গেছি তাই আর pogo, cartoon network এইসব babyদের channel আর দেখি না, এখন Jetix আর Animax য়ে Power Rangers, Galactic Football, WWE এইসব দেখি। যারা খুব বড় হয়, শুধু তারাই jetix দেখতে পারে, babyরা পারে না।"
  • Arijit | ০৫ জুলাই ২০০৭ ১৬:৩৬693671
  • কাল ঋককে আফটার স্কুল ক্লাব থেকে আনতে গেছি - তো জেন (যে দেখাশোনা করে) ঋককে বলছে - "ডিড ইউ টেল ইওর ড্যাড হুম আর ইউ ইন লাভ উইথ?'

    আমি বল্লুম - সে কি রে বাবা - তখন জেন বলে - "ঋক ইজ ইন লাভ উইথ অ্যালিসিয়া' (ঋকের ক্লাসের), আরও বলে - "সেলিনা (এ নার্সারী ক্লাসের) ইজ ইন লাভ উইথ ঋক, বাট ঋক সেইড দ্যাট হি কান্ট বি ইন লাভ উইথ টু পিপল'...

    ঋক, অ্যালিসিয়া - রিসেপশন ক্লাস, বয়স - ৫
    সেলিনা - নার্সারী ক্লাস, বয়স ৪।

    কি কাণ্ড।
  • I | ০৫ জুলাই ২০০৭ ১৬:৫১693672
  • এইসব শেখানো হচ্ছে ছোট বাচ্চাকে !
  • Arijit | ০৫ জুলাই ২০০৭ ১৬:৫৩693673
  • কোত্থেকে শিখলো সেটাই ভাবছি!!!
  • shyamal | ০৫ জুলাই ২০০৭ ১৭:০২693674
  • আরেকটু বড় হলে বলবে, গার্লস! বলে নাক সিঁটকাবে। আরেকটু বড় হলে সেই গার্লদের পেছনে দৌড়াবে।
  • I | ০৫ জুলাই ২০০৭ ১৭:১৮693675
  • কিসুই বলা যায় না। কার পেছনে দৌড়বে!;-)

    কোত্থেকে আবার শিখবে! বাবার কাছ থেকে"!
  • Arijit | ০৫ জুলাই ২০০৭ ১৭:২০693676
  • হে হে - তাইলে তো উল্টো কতা কইতো - জানিস আমাদের বাড়ির ছাতে কাক বসে না?
  • Du | ০৫ জুলাই ২০০৭ ১৯:৩৮693677
  • আমার ছেলের ছিল অ্যালিসন। সে অ্যালিসন সুন্দর শার্ট (প্রিন্স এরিক সাজার জন্য, সাদা) বলেছে বলে একই শার্ট রোজ চাই, তারপরে সেম দেখতে আরো দুটো কিনলাম :-)। লিটল মারমেড খেলা হত তাদের। এখন অবশ্য গার্লস অন্যগ্রহের --সকার খেললেও আলাদা টিম। কি যে মাথামুন্ডু আইডিয়া সব।
  • S | ০৫ জুলাই ২০০৭ ২৩:২৯693679
  • এক মালী দো ফুল।

    এক দিওয়ানা দো হাসিনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন