/\ | unknown.*** | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪১408290
খ | unknown.*** | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:২৬408291
এলেবেলে | unknown.*** | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৩408292
অর্জুন অভিষেক | unknown.*** | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫৫408294
এলেবেলে | unknown.*** | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৫408295
:©) | unknown.*** | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১০408296
/\ | unknown.*** | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩৯408297
অর্জুন অভিষেক | unknown.*** | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৭408298
/\ | unknown.*** | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৯408300
অর্জুন অভিষেক | unknown.*** | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫০408301
অর্জুন অভিষেক | unknown.*** | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫১408302
/\ | unknown.*** | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৯408303
:©) | unknown.*** | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৩408304
/\ | unknown.*** | ২৩ আগস্ট ২০১৯ ০১:১৫408306
এলেবেলে | unknown.*** | ২৩ আগস্ট ২০১৯ ০১:৩২408307
/\ | unknown.*** | ২৫ আগস্ট ২০১৯ ১৭:৪২408308
ভগীরথ নন্দী | 2409:*:*:*:*:*:*:* | ০৩ মার্চ ২০২১ ০৭:৩৬733704কমলকুমার মজুমদারকে নিয়ে আলোচিত বিভিন্ন পত্র-পত্রিকা, গ্রন্থ যাবতিয় তথ্যাদি প্রয়োজন কিভাবে পাব জানালে উপকৃত হব।
আপনাদের সংগ্রহশালা থেকে যদি সাহায্য পাই আমি এক গবেষক ছাত্র হিসেবে ধন্য হব। নমস্কার প্রণাম।
ভগীরথ নন্দী | 2409:*:*:*:*:*:*:* | ০৩ মার্চ ২০২১ ০৭:৩৮733705অনেক উপাদানের সন্ধান পেয়ে উপকৃত হলাম।
Abhyu | 198.*.*.* | ০৩ মার্চ ২০২১ ০৯:২২733706সোমনাথকে প্রশ্ন - এই সব রাশিকৃত জিনিস কোথায় পাওয়া যায়? এগুলো কি রাশিয়ান বইগুলোর মতো স্ক্যান করে কোথাও তোলা হয়েছে? কোথাও ফিজিক্যালি রাখা আছে? যে কেউ চাইলে অ্যাকসেস করতে পারবে?
Abhyu | 47.*.*.* | ০৩ মার্চ ২০২১ ০৯:৫২733707*রাশীকৃত
/\ | 182.*.*.* | ০৩ মার্চ ২০২১ ১৬:৩০733709অনেকটা লিখেছিলাম উড়ে গেল। সব আমার কাছেই আছে।
আপডেট -
পাওয়া গেছে
১) 'কমলকুমার মজুমদার ও অঙ্কভাবনা"
৪) অন্বীক্ষণ শারদ ১৯৬৮ তে ছাপা 'কঙ্কালের টঙ্কার' নাট্যরূপ
৬) এক্ষণ - ১৩৮২ শারদ : সুব্রত চক্রবর্তী // ১৩৮৬ শারদ : কার্তিক লাহিড়ী // ১৩৯১ শীত-বসন্ত : দেবাশিস মুখোপাধ্যায়
৫০টা মত লেখা যোগাড় করা বাকি। একটু কঠিনগুলোর লিস্টি দিলাম। পতাকা কেন এল জানিনা।
অকপট ১৯৮৫ আগস্ট-সেপ্টেম্বর : পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় - সংকট থেকে সংকটে : কমলকুমার মজুমদার
অতন্দ্র ১৯৬৯ –
শান্তনু ঘোষ –
নিম অন্নপূর্ণা বিষয়ক একটি লেখা
উত্তরতরঙ্গ ১৯৬৬ জুন : উদয়ন ঘোষ – কমলকুমার প্রসঙ্গে
এবং ১৯৭৫ এপ্রিল জুন : অস্বাক্ষরিত – আর্ষ প্রয়োগ বা অলাই অলমিংঘা
কবিপত্র ১৯৭৫ শারদ : নীরদ মজুমদার – বাল্য আলেখ্য
কিন্নর কণ্ঠ ১৩৮৫ ১/১-২ : পরমেশ রায় – কমল মজুমদারের গল্প
চিত্রচিন্তা ১৯৮৮ জুন : রবি ঘোষ – আমি ও আমাদের আড্ডা
দর্পণ ১৯৭৩ আগস্ট ১০ : হীতেন ঘোষ – কমলকুমারের গল্প
দিকচিহ্ন ১৩৮৬ আষাঢ় : প্রশান্ত কুমার দাশগুপ্ত – কমলকুমার মজুমদারের লেখা : পাঠকের সমস্যা
নান্দনিক সময় - ? : অদ্রীশ বিশ্বাস – কমলকুমারের ছবি ? (কোলকাতার নান্দনিক, ১৮ সূর্য সেন স্ট্রীট, ফ্রি কপি পাওয়া যাবে)
পরিকথা ১৪১৫ বৈশাখ, মে ২০০৮ : অদ্রীশ বিশ্বাস – কমলকুমার মজুমদারের স্বপ্ন ও সম্পাদনা
পশ্চিমবঙ্গ সংবাদ ১৯৮৭ মার্চ ২ : হিরণ্ময় গঙ্গোপাধ্যায় – পুরস্কার যাঁকে বিড়ম্বিত করেনি
পাহাড়তলী – নামক উত্তরবঙ্গের পত্রিকায় কমলকুমার সম্পর্কে প্রবন্ধ ছাপা হয়েছে
প্রগতি ১৯৮৭ মার্চ : হিরণ্ময় গঙ্গোপাধ্যায় – কমলকুমারের গল্পে গ্রামবাংলা
প্রথমত ২/১ ১৩৯৬ শারদ : হিরণ্ময় গঙ্গোপাধ্যায় – কমলকুমার মজুমদারের সংগীত চিন্তা
প্রমা ১৯৮৮ আগস্ট : মেঘ মুখোপাধ্যায় – অনন্য কমলকুমার
বর্ধমান বিশ্ববিদ্যালয় পত্রিকা ১৯৮৬ : হিরণ্ময় গঙ্গোপাধ্যায় – কমলকুমারের গল্প : দেখা শোনা এবং ......
Vag Artha 1975 April : Nabanita Debsen – The Modish Traditionalizer : A Case Study
ভাবনা ১৯৭৯ ফেব্রু – এপ্রিল : স্বপ্নেন্দু ভৌমিক – কমলকুমার
মুখোশ ১৩৯৬ শারদ : আশিস কুমার ঘোষ – কমলকুমার মজুমদারের স্মৃতি
রৌরব / কৌরব ১৯৭৯ নভেম্বর : শান্তিময় মুখোপাধ্যায় – কমলকুমার মজুমদার
সংবেদ ১৩৯২ বৈশাখ আষাঢ় : মথুরানাথ কুন্ডু – কমলকুমারের কলাবৈভব এবং আমরা
South Asian Digest of Regional Writings vol 3, 1974 : Alok Ranjan Dasgupta - Religeous Attitude in Contemporary Bengali Literatue – Superstitions and taboos, Patriotic convulsions: An anarchronism Kamal Kumar Majumder
শিলাদিত্য ২০১৫ এপ্রিল : প্রশান্ত মাজী সম্পাদিত ইন্দ্রনাথ মজুমদারকে লেখা কমলকুমারের চিঠি
সুন্দর ১৮০৩ শ্রাবণ : শানু লাহিড়ী - কমলকুমার
শুভশ্রী ৪০-৪১ বর্ষ যুগ্ম সংখ্যা, ১৪০৮-৯: অদ্রীশ বিশ্বাস – অন্তর্জলী যাত্রা : গঙ্গা-দর্শন-যাত্রার গল্প
The Statesman 1976 July 23 : Lokenath Bhattacharjee – Literary creation in a tragic City
হীনযান ১৩৮০ বৈশাখ : অলোকরঞ্জন দাশগুপ্ত – বিলুপ্ত পুজাবিধি ও আধুনিকতা
আলোবাতাস ২০১০ : প্রশান্ত মাজী – আলো ক্রমে আসিতেছে
Abhyu | 47.*.*.* | ০৩ মার্চ ২০২১ ১৯:২৭733710বেশ, /\ এগুলো পাবলিকলি অ্যাভেলবল হবে না? মানে তোমার কাছে থাকা মানে তো কোনো এক ব্যক্তিবিশেষের কাছে থাকা যে ইচ্ছে মত কাউকে দেবে বা দেবে না বা যা খুশি করবে। মানে রামকৃষ্ণ মিশন থেকে যেমন বিবেকানন্দকে ক্রিটিসাইজ করা যাবে এমন কিছু বার করা যায় না। বা কেউ ধরো তোমায় দেখতে পারে না তাই তোমার সাথে কনট্যাক্ট করতে চাইবে না। সে সব ক্ষেত্রে কী হবে? জেনের্যাল অ্যাকাডেমিক প্রশ্ন আর কি!
/\ | 103.*.*.* | ০৩ মার্চ ২০২১ ২১:৫৮733711মোটামুটি যেটা লিখেছিলাম,উড়ে গেছিল -
কমলকুমার বিষয়ে একটা গোটা ব্লগ করার ইচ্ছে আছে। বা একটা গোটা হাইপারলিংকড লেখা সেমন পীযূষ ভট্টাচার্যকে নিয়ে করা গেছে। এটা অনেককে নিয়েই করার আছে। একটা লিস্ট এখানে বাঁদিকের কলামে রাখা http://sndg.blogspot.com/
নানান বই, পত্রিকার সমস্ত ডেটা, বিবলিওগ্রাফি অনলাইনে দেওয়া সহজেই যাবে। তবে মূলত এম ফিল বা পি এইচ ডি র ছাত্রছাত্রীদের থিসিসে টুকে দেওয়া ছাড়া সেগুলোর বিশেষ তাৎপর্য নেই। কারণ উৎসাহী পাঠকের তালিকার চেয়েও দরকার মূল লেখাগুলো। মুশকিল হল, সেসবের স্ক্যানড কপি রাখতে গেলে নানান কপিরাইট, অনুমতির ব্যাপার করতে হবে। সোভিয়েত ব্লগের কোনো কনটেন্টই কপিরাইটেড ছিল না, এখানে সমস্তই। সময়, ল্যাদ, ছাতার চাকরি, ডেটা ইনকমপ্লিটনেস, প্রচুর কমিউনিকেশনের প্রয়োজনীয়তা ইত্যাদি নানা কারণে কাজটা শেষ করা হয়নি।
করব বলে এখানেই, এই টইতে প্রথম পাতায় লিখিত ঘোষনা করেছিলাম, "জনতা, একটা কমলকুমার সংক্রান্ত রিপোজিটরি করতে চাই। সফটে এবং /অথবা হার্ডে।"
হার্ড টা হয়ে চলেছে, শেষ হয়নি যদিও। অনেক লেখার খবর পেলেও হদিশ করতে পারিনি। তবে অনুমতি নেওয়ার সময় বিস্তর অসহযোগ না পেলে সফটটাও হবে।
মূল কারণ আমার নিজের হিসেবেই কাজটার অনেকটাই বাকি। যেমন ধরো গোটা ত্রিশেক লেখা একটু নড়ে চড়ে কয়েকটা জায়গায় গেলেই পাওয়া যাওয়া উচিত। কোভিডের কারণে একটা বছর পুরোই ঘরে বসে নষ্ট হল। দ্বিতীয়ত যাদের কাছে সেগুলো নিশ্চতভাবেই আছে, তারা দিতে চায় না। ফলে যে কাজ পাঁচ জায়গায় গেলে হয়ে যাওয়ার কথা সেকাজে কুড়ি জায়গায় একাধিকবার ঘুরতে হবে। সমাজসেবা করার জন্য এতখানি ব্যক্তিগত চাপ নেওয়ার এনথু আস্তে আস্তে কমছে সেটাও বুঝছি। যেমন যাঁরা অলরেডি কমলকুমার কে নিয়ে বিস্তারিত লেখালেখি করেছেন সুতরাং সেসব বিস্তর পড়াশুনো ও করেছে্ন, তাঁদের সংগ্রহ দেখার সুযোগ হলেই বেশ খানিকটা কাজ এগিয়ে যায়। যারা অলরেডি পি এইচ ডি, এম ফিল করেছে, সুতরাং সেকাজে লাইব্রেরি ওয়ার্ক করে অনেকটাই একত্র করেছে তারা সাহায্য করলে একই লাইব্রেরি ওয়ার্ক আবার করতে হয় না। এরকম কয়েকজন বিমুখ করাতে উৎসাহ অনেকটাই কমেছে। তবে হ্যাঁ জেদও বেড়েছে। (খরচপত্র তো ছেড়েই দাও। এই যেমন একটামাত্র লেখার জন্য অনুষ্টুপের লেটেস্ট গাম্বাট সংখ্যাটা কিনতে হবে।)
একটা পত্রিকা বিশেষ সংখ্যা করার কথা হয়েছিল, ভেস্তে গেছে, বিশেষ কেউ লেখা দেয় নি। সম্পাদকও বিশেষ খোঁচাখুঁচি করে লেখা চায় নি। কিছু প্রকাশককে বলেছিলাম বই করার জন্য, কেউ তেমন উৎসাহ দেখায় নি। তাই সফট আর্কাইভই একমাত্র যা নিজের চেষ্টাতেই করে ফেলতে পারব। বিবলিওগ্রাফি অবশ্য এমন লোকজনকে ভালোবেসে দেওয়া আছে, যারা নাম না উল্লেখ করে গোটাটাই কোথাও ছাপিয়ে দেবে শিগগিরিই। উদয়ন ঘোষের ক্ষেত্রে কবিতীর্থ যেমন করল।
হিরণ্ময় গঙ্গোপাধ্যায় | 2409:*:*:*:*:*:*:* | ১৪ নভেম্বর ২০২১ ০১:৩১735121
ভগীরথ নন্দী | 2409:*:*:*:*:*:*:* | ২২ জানুয়ারি ২০২৩ ২১:০২739307
___|___ | 43.*.*.* | ২৩ জানুয়ারি ২০২৩ ১৮:৪৫739308
ভগীরথ নন্দী | 2401:*:*:*:*:*:*:* | ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৩739427
ভগীরথ নন্দী | 2409:*:*:*:*:*:*:* | ০১ মার্চ ২০২৩ ১৩:৩৬739564