এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ৩৯৫২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | ১০ আগস্ট ২০০৯ ১৭:১২414997
  • আর হানুদা ব্ল্যাংকি যত কপি সংগ্রহ করেছে তারমধ্যে এক কপি আমারও আছে। ;)। ব্ল্যাংকির সাথে গ্রীন লেবেলের ডিল হয়েছে।

    এনিওয়ে রাগ কইরেন না। প্লিজ।
  • r | ১০ আগস্ট ২০০৯ ১৭:১৫415000
  • দাম = price
    মূল্য = value
    বিনিময় মূল্য = exchange value
    ব্যবহারিক মূল্য/ উপযোগিতা = use value

    বে থে চিল্লায় ক্যান?
  • san | ১০ আগস্ট ২০০৯ ১৭:১৬415001
  • ভেবেচিন্তে মনে পড়ল লোকাল ট্রেনে যে সব রান্নাবান্নার খুচরো বই বিক্রি হয়, একটাকা, তিনটাকা, পাঁচটাকায় সেগুলোয় দাম না লিখে অনেক সময় বিনিময় মূল্য লেখা থাকে। তাই ভাবছিলাম কোথায় যেন দেখেছি বিনিময় মূল্য কথাটা। এমনি বই তে তো দেখি নি :-)
  • Arijit | ১০ আগস্ট ২০০৯ ১৭:১৮415002
  • মামুরে কইয়া দাও পরের এডিশনে MSRP লিখবে।
  • dipu | ১০ আগস্ট ২০০৯ ১৭:১৯415003
  • ধুস। দশ টাকা ছাড়ুন।
  • r | ১০ আগস্ট ২০০৯ ১৭:২৯415004
  • আরও কয়েকটা প্রশ্ন ছিল। উত্তর না দিলেও ক্ষতি নাই।

    ওমনাথ ব্র্যাকেটে বারাসত লিখল কেন?
    যখন কেউ পোস্টের রেফারেন্স দেয়, যেমন অজ্জিত দিয়েছে, তাতে হাইপারলিঙ্ক ইনসার্ট করা যায়?
    একমত হলে আজ্জোর এত হাসি পায় কেন?

    এটা প্রশ্ন নয়, অবজার্ভেশন। পুরো তর্কে বোধি নিদেনপক্ষে তিনবার বলেছে "ফাইন"।

    এটুকুই বলার ছিল।

    ও কে। ফাইন।
  • h | ১০ আগস্ট ২০০৯ ১৭:৩৩415005
  • :-)))))

    ফাইন, মানে, তর্ক শেষ। শেষ হয়ে হইলো না শেষ হচ্ছিলো তাই তিনবার বল্লাম। মেটাফোরিকালি, এর মানে হল, ফ্লাশ কি এক বারে কাজ করে সব সময় ;-) তোমার তো আবার আমার যে কোনো সিরিয়াস কথা হা: হা: লাগার চান্স ;-)
  • Sags | ১০ আগস্ট ২০০৯ ১৭:৩৫415006
  • একটা স্ক্যানড কপি এখানে রাখলে ভালো লাগতো।
  • h | ১০ আগস্ট ২০০৯ ১৭:৩৭415007
  • এ বাবা, এই বারে কিন্তু স্যাগস বিনি পয়সায় পড়তে চাইছে। আমার কোনো দোষ নাই। পঞ্চভুত সাক্ষী।
  • san | ১০ আগস্ট ২০০৯ ১৭:৩৮415010
  • বোধিদা কাকে চোখ মারল এবং কেন?
  • shrabani | ১০ আগস্ট ২০০৯ ১৭:৩৮415009
  • কোনো কিছু হলেই এই যে শোরগোল শুরু হয়ে যায় এটা কিন্তু বেশ ভাল! আমি ছাপা গুরু চোখে দেখি নাই এখনো তাই তা নিয়ে কিছু লিখবনা। তবে শুনলাম মূল্য পাঁচটাকা।
    শুনে হঠাৎই মনে হল এই মূল্য ধার্য করা হয় কি ভাবে মানে বেস কি!যদি নিয়মরক্ষাও হয় তবুও পাঁচই কেন, দুই কেন নয়, পঁচিশ কেন নয়?
  • r | ১০ আগস্ট ২০০৯ ১৭:৪০415011
  • ফেইনম্যান না বললে আরও একটা বাড়ত।

    কিন্তু তাই বলে আমাকে ভূত বললে?
  • h | ১০ আগস্ট ২০০৯ ১৭:৪১415012
  • চোখ মারিনি, হেসেছি। এদের কথায়।
  • h | ১০ আগস্ট ২০০৯ ১৭:৪৩415013
  • তাও তো 'বর্তমান' কিম্বা ভবিষ্যৎ কিচুই বলিনি। এই আন্তরিক শ্রদ্ধা টা বুঝলা না।
  • Samik | ১০ আগস্ট ২০০৯ ১৭:৫৭415014
  • শান্ত্‌ হো জা গদাধারী ভীম, শান্ত্‌ হো জা।

    আমার হঠাৎ করে ঐ জানে ভি দো য়ারোঁ সিনেমার মহাভারত এপিসোডটা মনে পড়ে গেল।
  • umesh | ১০ আগস্ট ২০০৯ ১৮:০৬415015
  • sags কে সাপোর্ট করছি।
    আমরা যারা কলকাতার বাইরে থাকি, তাদের কি ছাপা গুরু দেখতে ইচ্ছা করে না বুচি?
    কিনতে পারলে তো কিনে নিতাম, উপায় নেয় যখন আমিও চাইছি একটা স্ক্যান কপি তুলে রাখা হোক আমাদের মতো প্রবাসী দের জন্যে।
  • stoic | ১০ আগস্ট ২০০৯ ১৮:১১415016
  • যাক, সবাই যখন সবার সাথে একমত, এবং দ্বিমত বা উত্তপ্ত বাক্যবিনিময়ের কোনো পূর্বাভাস নেই, তখন এই ফাঁকে আসল কথাটা পাড়ি। আমার মত যারা প্রান্তিক লোকজন, অর্থাৎ দেশে বা বিদেশে (নর্থ আমেরিকা) বা বিলেতে (ইউ কে) থাকে না, তারা কি উপায়ে কাগুজে গুরু পেতে পারে একটু জানাবেন। কিভাবে বিনিময়মূল্য দেওয়া যায় সেটাও জানাবেন প্লিজ। টাকা পয়সা পাঠানোর কোন টেকনিক্যাল অসুবিধে থাকলে, পরবর্তী স্বদেশভ্রমণকালে কোন কোন গুরুভাই (বা বোন) এর জন্য কি কি বেভারেজ অব চয়েস নিয়ে যেতে হবে, (এরকম কোন অপশন থাকলে) সেটাও জানাবেন। :)
  • Sags | ১০ আগস্ট ২০০৯ ২০:০৬415017
  • হার্ড কপির জন্যে পয়সা নাও। সাত দিন পরে সফ্‌ট কপি আপলোড করে দাও। বিনি পয়সায়। আমার একটা কোশ্নো আছে - গুরু চলে কার পয়সায়? স্পনসর কে? নাকি কেউ ঘরের খেয়ে বনের মোষ তারাচ্ছে? নাকি CIA বাঙ্গালী যুব সম্প্রদায়কে অকেজো করে দেবার জন্যে এই সাইট-টা চালাচ্ছে? এই রকম একটা কিছু KGB আর Coffe house নিয়ে কোথাও পরেছিলাম।
  • rokeyaa | ১০ আগস্ট ২০০৯ ২১:০২415018
  • ঐ সিয়াইয়ে নিয়ে পোশ্নো টা আমারো। আজিজুল সায়েব কে জিগাবো ভেবেছি। সময় হয় না। আমার না, ওঁর।
  • Ishan | ১০ আগস্ট ২০০৯ ২১:১২415020
  • পাই আজ্জো অপ্পন, এরা শুধু তক্কো করবে। কেউ একটা আপডেট দেবেনা। কি সব লোকজন।

    (কেউ না দিলে আমিই সব প্রশ্নের উত্তর দিয়ে দেব, মানে আমি যদ্দুর জানি :)। তবে একটু সময় লাগবে)
  • dri | ১০ আগস্ট ২০০৯ ২১:১৮415021
  • স্টোয়িকের মত প্রান্তিকদের জন্য আমার প্রোপোজাল। বুলবুলভাজার একটি ফরাসী সংস্করণ বার করতে হবে। 'ল্য ফ্রিৎ দ্য বুলবুল, অ্যাঁ প্রোদুক্‌সিয়ঁ দ্য গুরুশঁদাল'।

    মাল ফর লেখার কনসেপ্টটাও সুন্দর। অনেকটা ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামের মত। কিংবা হয়ত ... মিড ডে মিলের মত?
  • dri | ১০ আগস্ট ২০০৯ ২১:৪০415022
  • গুরু চলে কার পয়সায়? মামার পয়সায়। মামা হলেন পয়সার গাছ। ফেডারাল রিজার্ভের পরেই থাকবে মামার নাম। কিন্তু এটা কি বেশীদিন চলা উচিত? আমার তো মনে হয় গুরুর সাবস্ক্রিপশানের জন্যও আমাদের পয়সা দেওয়া উচিত। এই দেখুন ইভেন রুপার্ট মারডকও বলছেন বিনিপয়সায় ইন্টার্নেটে খবর পড়ার দিন ফুরিয়েছে। http://www.guardian.co.uk/media/2009/aug/06/rupert-murdoch-website-charges

    হো দা টাইম্‌স দে আর আ চেঞ্জিং।
  • arjo | ১০ আগস্ট ২০০৯ ২২:২৩415023
  • ওক্কে, আমি যতদূর জানি দিয়ে দিচ্ছি। তারপর বাকি কিছু থাকলে বাকিরা দিও।
  • arjo | ১০ আগস্ট ২০০৯ ২২:৪৫415024
  • এক, দাম - কলকাতায় ১০ টাকা
    অন্য শহরে ১৫ টাকা
    বিদেশে ৭ ডলার

    এছাড়াও সেমি অ্যানুয়াল মেম্বারশিপ নেওয়ার বন্দোবস্ত থাকবে, সেক্ষেত্রে দাম কম পড়বে। সে সম্বন্ধে কাজ চলছে ফাইনাল হলেই জানিয়ে দেওয়া হবে।

    ক্যালকাটা ওয়েবের থ্রু দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে পত্রিকা কেনা যাবে। এই নিয়েও কাজ চলছে, শেষ হলেই জানিয়ে দেওয়া হবে।

    দুই, দাম কি করে ঠিক করা হল? মূলত প্রচূর ঝগড়াঝাঁটি আর বেশ কিছু এক্সেল শীটে অপিরপক্ক হিসেব নিকেশের মাধ্যমে ব্রেক ইভেন অ্যানালিসিস করা হয়েছে। খরচ সম্বন্ধে যতটুকু ধারণা হয়েছে তার ওপর অনেক অনেক অ্যাজাম্পশন ও সব শেষে এক্সপার্ট অপিনিয়ন মিলিয়ে এই দাম ঠিক হয়েছে। আশা করা হচ্ছে এতে খরচা পাতি উঠে আসবে।

    তিন, যদি খরচা পাতি না উঠে আসে? সেক্ষেত্রে আপাতত বেশ কিছু ভলান্টিয়ার বোনের মোষ তাড়াতে রাজী হয়েছেন। তাঁরা নাম প্রকাশে অনিচ্ছুক। তাঁদের নাম আমাদের মধ্যে একজনই জানেন।

    চার, প্রচূর কাজকম্ম চলছে। ইপি তো মোটামুটি গত কয়েকমাস যাবত ঘুমোয় টুমোয় না (একটুও বাড়িয়ে বলছি না)। এর সাথে বাকীরাও বিভিন্ন ভাবে কাজকম্ম করছে। প্রচূর ভুলভ্রান্তি হচ্ছে আবার তার সাথে অনেক কাজ হচ্ছেও। সব মিলিয়ে টলমল করতে করতে আশা করা যায় একদিন হাঁটতে শিখে যাওয়া যাবে।

    কেননা জলে না নামিলে কেউ সাঁতার শেখে না (ঈশান উবাচ)।

    এবারে অন্যরা।
  • arjo | ১০ আগস্ট ২০০৯ ২৩:৪৭415025
  • যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় তার জন্য স্বভাব বিরুদ্ধ ভাবে বানাম ঠিক করে নিচ্ছি।

    **বনের মোষ।
  • Arpan | ১০ আগস্ট ২০০৯ ২৩:৫৫415026
  • কারো ক্রেডিট কার্ড না থাকলে?

    দুনিয়াব্যপী অশুভ ক্রেডিটবিস্তার গড়ে তোলার এই প্রয়াস দিকে দিকে প্রতিহত করুন।
  • sayan | ১০ আগস্ট ২০০৯ ২৩:৫৯415027
  • ক্রে: কা: না: থা: সো: হো:
  • arjo | ১১ আগস্ট ২০০৯ ০০:০৯415028
  • কারুর ক্রেডিট কার্ড না থাকলে আপাতত কলকাতায় দোকান থেকে কিনতে হবে। অথবা আমাদের বিভিন্ন শহরের কো-অর্ডিনেটরদের সাথে যোগাযোগ করতে হবে। তাদের নাম ও পাতা খুব শীঘ্রই প্রকাশিত হবে। সমস্ত কিছুর মতন এই নিয়েও কাজ চলছে। :)
  • Arpan | ১১ আগস্ট ২০০৯ ০০:১৪415029
  • দুর বাওয়া। কেন ডিডি বা চেক পাঠালে হবে না কেন?
  • Blank | ১১ আগস্ট ২০০৯ ০০:১৮415031
  • ডিডি প্রতি মাসে কোলকেতা এসে সবার জন্য গুরু নিয়ে যাবে !!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন