এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ ৩

    rokeyaa
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০০৯ | ৪৫৮৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৭ নভেম্বর ২০০৯ ২১:৪৮428242
  • যাদের দেশে চেরনোবিল ঘটেছিল তারা উঠে-পড়ে লেগেছে পারমাণবিক-বিদ্যুতের উৎপাদন বাড়ানোর জন্য:

    Floating atomic plant for Russia. http://news.bbc.co.uk/2/hi/europe/5080732.stm
    Russia currently generates up to 17% of its electricity from 31 reactors at 10 sites, and President Vladimir Putin has said he would like to increase the figure to a quarter.


    ইউরোপের অন্যান্য দেশেও আবার পারমাণবিক-বিদ্যুতের উৎপাদন বাড়াতে শুরু করেছে:
    Europe looks to a new generation of atomic energy

    .....France, which takes 78 per cent of its electricity from nuclear power, and Finland, which decided to build a fifth reactor in 2002, ....

    http://www.smh.com.au/news/world/europe-looks-to-a-new-generation-of-a
    tomic-energy/2007/05/18/1178995408907.html

    বাঙালী কি আদতে একটি anti-technology জাতিতে পরিণত হয়েছে (বা বরাবরের চাষা)? নাকি আসলে আমরা Thatcher কথিত chattering class অথবা মনোজ মিত্র বর্ণিত চোখে-আঙুল-দাদা?
  • kallol | ২৭ নভেম্বর ২০০৯ ২২:০৭428243
  • পৃথিবীর সব ""সভ্য"" দেশই পারমানবিক শক্তিকে নানান কাজে লাগাতে চাইবে, সেটাই স্বাভাবিক। কারন ক্ষমতার মাথায় বসে থাকা লোকগুলোর চোদ্দপুরুষে কেউ কোনদিন কোন ইউরেনিয়াম খনির ভিতরে কাজ করেনি/করবে না। তারা বড়োজোর খনির মালিক হতে পারে। তাদের মুনাফার জন্য গরীব গুর্বো মানুষ মরলো কি প্রতিবন্ধী হলো, তাতে কিইই বা আসে যায়।
    কিন্তু যাদের দিয়ে কাজ করানো হয়, তাদের কথা ভাবার কি কোন দরকারই নেই। এরা কিন্তু ""প্রলেতারিয়েৎ""!!!!
    একটু খেটে লিংকগুলো দেখে নিন।
    সব খনি মজুরেরাই খুব খারাপ অবস্থায় থাকে। কিন্তু ইউরেনিয়াম খনির মজুরেরা (বিশেষ করে ভারতে) আসলে মৃত্যুদন্ডাজ্ঞাপ্রাপ্ত মানুষ, যাদের কেউই ১০ বছরের বেশী কাজ করতে পারে না। তারপর মরে যায় বা পঙ্গু হয়ে যায়।
    প্রযুক্তি যখন প্রকৃতির বিরুদ্ধে যায়, তখন সেটা আত্মঘাতী। মানুষ প্রকৃতির অংশ মাত্র।
    খুব ছোট করে দেখলেও মানুষের জন্য প্রযুক্তি, প্রযুক্তির জন্য মানুষ নয়।
  • bitoshok | ২৭ নভেম্বর ২০০৯ ২২:২৫428244
  • পরমাণু বিদারণের তাপশক্তি দিয়ে টারবাইন ঘোরানো, মানুষের উদ্ভাবিত যাবতীয় পদ্ধতির মধ্যে দূষিততম। প্রযুক্তির উন্নতি সত্বেও এটা তাই থাকবে।

    কিন্তু, আগে ইস্যু টা পরিষ্কার হোক। রাজনীতি না বিজ্ঞান।
  • PT | ২৭ নভেম্বর ২০০৯ ২২:৩৭428245
  • ভারতবর্ষে একটা বিশাল সংখ্যক শ্রমিক মরে silicosis রোগে।
    1. In widow village, they die for Rs 200 a day
    2. Contract killings: Silicosis among adivasi migrant workers
    3. Jharkhand plagued by silicosis
    4. Last gasps
    http://www.indiaenvironmentportal.org.in/taxonomy/term/2536

    এমনকি যে লোকগুলো আপনার-আমার জন্যে রাস্তা তৈরির জন্য পাথর ভাঙ্গে তাদের একটা অংশও silicosis-এ মরে। রাস্তা তৈরি বন্ধ করে দেওয়া হোক তবে কি বলেন? silicosis-এ মরা আদিবাসী সহ গরীব ভারতীয়দের নিয়ে খুব একটা লাফালাফি তো কাউকে করতে শুনিনি। নাকি পরমাণু-জনিত মৃত্যু হলে সেন্টু বেশী দেওয়া যায়?
  • Ishan | ২৭ নভেম্বর ২০০৯ ২২:৪২428246
  • সিলিকোসিস নিয়ে খুব হইচই তো হয়েছিল। শখের চলচ্চিত্রকারদের মধ্যে এক-দুজন (যাঁরা এখন অন্য সাবজেক্ট নিয়ে পড়েছেন :)) ) তথ্যচিত্রও বানিয়েছিলেন। বছর দশ আগের কথা। তখন এতো নেট ছিলনা। অ্যাকাডেমির সামনে পর্দা খাটিয়ে দেখানো হয়েছিল মনে হচ্ছে।
  • bitoshok | ২৭ নভেম্বর ২০০৯ ২৩:১৫428248
  • এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সির বা ল মেকিং বডির ইন্সেন্সিটিভিটি। আরেকটা প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিতর্ক।

    দুটোকে মেশালে তো চলবে না। আর প্রথম টা নিয়ে তক্ক করতে চাইলে 'হামবড়া' প্লেয়ার দের দিকেও আঙুল উঠতেই পারে।
  • PT | ২৭ নভেম্বর ২০০৯ ২৩:২৮428249
  • খুব শক্ত ইংরিজি কথা বললেন। পাতি বাংলায় কম মজুরী দিয়ে এবং কাজের safety সংক্রান্ত বিষয়ে কোন খরচা না করে বেশী মুনাফা বানান হচ্ছে আসল উদ্দেশ্য। অর্থাৎ অনিয়ন্ত্রিত বাজার। ভারতবর্ষের এই বাজারী ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার না হয়ে শুধু কাঁথীর উপকুলে পারমাণবিক-বিদ্যুত প্রকল্পকে না হতে দেওয়ার আন্দোলন করাটা কেমন যেন সন্দেহজনক।
  • bitoshok | ২৭ নভেম্বর ২০০৯ ২৩:৫৬428251
  • ১) যারা কাঁথির উপকুলে পরমাণু বিদ্যুত প্রকল্পের বিরুদ্ধে কথা বলছেন, তাঁরা বাজারী ব্যবস্থা সম্পর্কে অজ্ঞ এটা ধরে নেওয়া যায় কিভাবে?

    ২) বাজারী ব্যবস্থার বিরুদ্ধে গলা কাঁপিয়েই যাদের গর্ব ও পরিচিতি, মার্ক্সবাদী 'ভ্যালু আডিশন' করে উচ্ছিষ্টের-উচ্ছিষ্ট যখন তাঁরা বাজারে চালান তখন তাঁদের কি বলা যায়?
  • kallol | ২৮ নভেম্বর ২০০৯ ০০:০৬428252
  • যারা পাথর খাদানে কাজ করেন, কয়লা খনিতে কাজ করেন, তারা প্রত্যেকেই কম বেশী স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে কাজ করেন। তবু যদি ঠিকমত খাবার ও চিকিৎসা পান (যেটা কখনই পান না, কিন্তু পেতে পারেন) তাহলে এই অবস্থা হবে না। কিন্তু ইউরেনিয়াম খনিতে কাজ করা মানুষকে কোনভাবেই সুস্থ রাখা যায় না। যে পোষাক রেডিয়েশনের হাত থেকে বাঁচাতে পারে, তা পরে খনিতে কাজ করা যায় না। আর একবার তার শিকার হলে কি হয়, তার প্রমাণ, যদুগোড়া, হিরোশিমা, নাগাসাকি, চেরনবিল......
  • kallol | ২৮ নভেম্বর ২০০৯ ০০:২১428253
  • ভারতে বিদেশী প্রযুক্তি নির্ভর প্রকল্প করলে যে প্রযুক্তি আমরা গিলতে বাধ্য হই তা যে বিদেশীদের বাতিল হয়ে যাওয়া মাল, সে কথা গলা ফাটিয়ে সবচেয়ে বেশী যারা প্রচার করেছেন, বহু যুক্তি-তথ্য দিয়ে তা প্রমাণ করেছেন, তারাই সেকথা বামফ্রন্টের প:ব:র বেলায় বেমালুম ভুলে যান। এটা মজার।
    উড়িষ্যায় শিল্পের জন্য উচ্ছেদের বিরুদ্ধে, মুম্বাইয়ে প্রোমোটারদের জন্য ঝুপড়ি উচ্ছেদের বিরুদ্ধে লড়াই-টড়াই করে প:ব:তে সেই কাজগুলই করে যাওয়া, লোকজন কি করে অন্য কারুর কাজকরমে সন্দেহ প্রকাশ করেন কে জানে।
  • PT | ২৮ নভেম্বর ২০০৯ ০৮:৩৬428254
  • গলাটা বার করছি একটু-মাপ করবেন আমাকে। পেশাতে রসায়নবিদ হওয়ায়, গত ২০-২৫ বছর ধরে দেশে এবং বিদেশে লিটার লিটার তরল এবং তুলনামুলক পরিমাণে কঠিন ও গ্যাসীয় পদার্থ ব্যবহার করেছি ও করছি। এবং বাল্যকালে DNA-সংক্রান্ত কাজে রেডিওয়্যাকটিভ phosphorous reagent-ও ব্যবহার করেছি।

    এই সমস্ত রাসায়নিকের বেশীর ভাগটাই সাধারন মানুষের ভাষাতে বিষবৎ। কিন্তু প্রত্যেকটি রাসায়নিকের ব্যবহারের নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতি মানবেন কিনা সেটা সম্পুর্ণ সরকারের ও ব্যক্তির ওপর নিরভর্শীল।

    এ নিয়ে বিস্তর লেখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে এদেশে এবং প:বঙ্গে যারা এইসব issue নিয়ে কথা বলেন তাঁদের বেশীরভাগই (মহাশ্বেতাদেবী সহ) আসল ব্যাপারটা কিস্যু বোঝেননা। সারা পৃথিবীর technology-র সঙ্গে সম্পর্কিত মানুষেরা নিরন্তর technology-র inprovement-র জন্য লড়ে যাচ্ছেন। সেই কারণেই চের্নোবিল থেকে শিক্ষা নিয়ে ইউরোপ আবার পরমাণু-বিদ্যুতের দিকে ফিরে যাচ্ছে।

    ভারতের যেকোন জায়গাতে পরমাণু-সম্পর্কিত কিছু হলে সেটি কেন্দ্রের খবরদারির অধীনে থাকবে এবং সেখানে রাজ্য সরকারের ভুমিকা হবে গৌণ। অতএব লড়াই যদি কিছু করতেই হয় সেটা করতে হবে কেন্দ্রের আইন বা তার implementation-এর প্রসঙ্গে। পরমাণু-বিদ্যুত নিয়ে রাজ্যসরকারকে কাঠগড়াতে তোলাটা আমার মতে short-term রাজনৈতিক ধন্দাবাজি।
  • kallol | ২৮ নভেম্বর ২০০৯ ০৯:৩১428255
  • অমি আগা গোড়া যদুগোড়া নিয়ে বলে গেলাম। তাতে কেন যে মনে হলো, রজ্যসরকারকে কাঠগড়ায় তুললাম, কে জানে!!
    হ্যাঁ, প্রযুক্তির ক্রমাগতে উন্নতির চেষ্টা চলছে, কিন্তু সেই উন্নতির ফল কারা ভোগ করে? নিশ্চই ভারতের মতো দেশের খনি শ্রমিকেরা নয়।

    আমি পরমানু বিদ্যুত নিয়ে মোটেও জানি না। সেটা কবুল করতে কোনো কষ্ট নেই। কিন্তু ইউরেনিয়াম আহারণ করতে গিয়ে যে মারাত্মক অবস্থা তৈরী হয়েছে, তার লিংকগুলো আমার দেওয়া হলেও, আমার বা মহাশ্বেতার তৈরী করা নয়।
  • kallol | ২৮ নভেম্বর ২০০৯ ০৯:৩২428256
  • * আহরণ
  • SB | ২৮ নভেম্বর ২০০৯ ০৯:৪১428257
  • technology নিয়ে শ্রমিক সংগঠনগুলোর একটা সময়ে স্ট্যন্ড ছিলো, "অটোমেশন - এণ্টিনেশন" - ষাটের দশক।

    সেই সংগঠনগুলই পরে স্টীল প্ল্যন্ট মডর্নায়িজ করার জন্যে লড়েছে - ৮০ - ৯০ এর দশক।
  • PT | ২৮ নভেম্বর ২০০৯ ০৯:৪৯428258
  • সব লিংকগুলো এখনও পড়ে উঠতে পারিনি, কিন্তু সমস্যা কিছুটা হলেও সমাধানের রাস্তা বাতলানো আছে আপনারই দেওয়া একটি লিংকে:

    .... And suggestions are made to rehabilitate the population out of it to a safe place, which is out of reach of the radiations and the population should not be into the radius of 5 kilometer from this area...
    http://gisdevelopment.net/application/health/planning/mwf09_aditya.htm


    যদুগোড়ার খনিতে কার তত্বাবধানে কাজ হয় এবং এই মানুষগুলোর জীবনের দায়িত্ব তাহলে কার ওপরে বর্তায়?

    যে দেশের অর্থনীতির গতি-প্রকৃতি মনমোহন-চিদাম্বরমের হাতে সে দেশে আমরা কি এই মানুষগুলোর কোন সুব্যবস্থা আশা করতে পারি? দোষটা ইউরেনিয়ামের নয়-সমস্যা হচ্ছে ইউরেনিয়াম ব্যবহারকারি সমাজব্যবস্থার।
  • pinaki | ২৮ নভেম্বর ২০০৯ ১০:১৯428259
  • তাহলে রাজ্যে পরমাণু বিদ্যুৎকেন্দ্র হলে সমাজ ব্যবস্থাটা বদলে যাবে বলছেন?
  • a x | ২৮ নভেম্বর ২০০৯ ১০:৩০428260
  • PT। আপনাকে লিংক পড়তে হবেনা। আপনি এই ছবিগুলো ও এই ডকুটা একটু সময় নিয়ে দেখুন -
    ডকু - http://tinyurl.com/yjnwamh
    ফোটো - http://www.jca.apc.org/~misatoya/jadugoda/english/jadugodavic.html

    ও হ্যাঁ। ডিস ২০০৬ থেকে অগ ২০০৮' - ২০ মাসের মধ্যে ৪টে লিক হয়েছিল যাদুগোড়াতে।
    তো মানুষগুলোর সদগতির ব্যবস্থা দরকার এরকম পরিস্থিতি হলে সদগতি কেন হলনা বলে চিৎকার করার চেয়ে পরিস্থিতিটাই যাতে না হয় সেটা দেখা কেন জানিনা আমার কাছে বেশি ন্যায্য দাবী লাগে। আপনার কাছে মনে হচ্ছে আহা হয়েছে খুব বাজে হয়েছে, কিন্তু হয়েছে বলে তো কাজ বন্ধ থাকবেনা, এরকম হলে এদের যেন সদগতি হয়, এই আরকি।
  • PT | ২৮ নভেম্বর ২০০৯ ১১:০০428262
  • ""হাওড়া বিশ্বমানের রেলওয়ে প্ল্যাটফর্ম হবে"" এই ঢপ দিয়ে একজন কত ভোট পেয়েছেন ভাবুন। এবার তাহলে চাপ যদি উল্টোদিক থেকে দেওয়া যায়- যদুগোড়াতে বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা চালু করে খনি চালালে ওখানকার মানুষ সেই সরকারকে বেশী ভোট দেবে-এইভাবে আন্দোলন করা যায়না? রাজ্যে পরমাণু-বিদ্যুত করতে দেবনা আর বিশ্বমানের নিরাপত্ত ব্যবস্থা লাগু করলে পরমাণু-বিদ্যুত স্বাগত এই দুটো approach-এর মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে।

    একটু রাজনীতিতে ফিরি। সিঙ্গুরে ৪০০ একর ফেরত না দিলে কারখানা করতে দেবনার বদলে যে চাষী ২ লাখ পেয়েছে তাকে ২০ লাখ দিলে কারখানা করতে দেব এই ভাবেও আন্দোলন করা যেত। মমতার ন্যানো না আসতে দেওয়া আর মহাশ্বেতার পরমাণু-বিদ্যুত করতে না দেওয়ার জন্য আদিবাসী ক্ষ্যাপানোর মধ্যে কোথাও একটা অদ্ভুত সাদৃশ্য আছে।
  • PT | ২৮ নভেম্বর ২০০৯ ১১:০৬428263
  • @ a x

    এই খবরটি দেখুন:

    In road accident deaths, India tops southeast Asia: WHO

    "As many as 288,768 people were killed on the roads in the region and almost 73 percent of this burden belongs to India," said Samlee Plianbangchang, WHO Regional Director for Southeast Asia.


    যাঁরা গাড়ী চলেন বা চালান তাঁদের এখনই উচিত গাড়ীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করা, কি বলেন? নাকি গাড়ীর ধাক্কায় মরা তেজস্ক্রিয়তায় মরার থেকে কম যন্ত্রণাদায়ক?
  • bitoshok | ২৮ নভেম্বর ২০০৯ ১১:০৭428264
  • পিটি, মাফ করবেন। রেডিওআকটিভ ফসফরাস হ্যান্ডলিং-এর প্রচার শুনে আমার এমন কুলকুলিয়ে হাসি পেলো! ওসব তো মশাই সবাই বাল্যকালেই শেখে। আর ইয়ে মানে, গোরুর রচনা লেখার রসদ কম পড়লে বলবেন, পাঁড় সিপিএম পন্ডিত লোকের রেফারেন্স বলে দেব।
  • PT | ২৮ নভেম্বর ২০০৯ ১১:২০428266
  • @ bitoshok
    আপনাকে হাসানো আমার উদ্দেশ্য ছিলনা। এই ফোরামে নিজের পিঠ বাজিয়েও খুব একটা লাভ নেই কেননা আমার পুরো নামটাও আমি ব্যবহার করিনা-কাজেই কেউ আমাকে চেনেনা।

    যদি ধরে নিই যে আপনি আমার থেকেও অনেক বেশী পরিমাণে তেজস্ক্রীয় রাসায়নিক ব্যবহার করেছেন, তাহলে আপনিই আমাদের (অরাজনৈতিক ভাবে) জানান যে কি নিরাপত্তা ব্যবস্থা নিলে তেজস্ক্রীয় রাসায়নিক ব্যবহার করা যায়। এবং এটাও জানাতে ভুলবেননা যে অন্যান্য দেশে শ্রমিকেরা কিরকম নিরাপত্তা বলয়ের মধ্যে তেজস্ক্রীয় রাসায়নিক নিয়ে কাজ করেন।
  • Samik | ২৮ নভেম্বর ২০০৯ ১৫:২৩428267
  • অ্যা:, হাওড়া বিশ্বামানের স্টেশন হবেই এ নিয়ে আমার কোনও সন্দেহ নেই। অন্তত যতবার নিউ দিল্লি স্টেশনটা দেখি ততবারই এই বিশ্বাসটা আমার মনের মধ্যে পোক্ত হয়ে বসে যায়। হাওড়া আর নিউ দিল্লি স্টেশন, যেন চাঁদে আর পোঁদে ...
  • rokeyaa | ২৮ নভেম্বর ২০০৯ ১৫:৪৪428268
  • পোতিদিন তো বলছে কোন্নগর স্টেশনটাই বিক্কিরি হয়ে গ্যাছে।
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৯ ১৫:৪৬428269
  • এ মা, দমু কি করে বাড়ি যাবে তালে!
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৯ ১৫:৪৭428270
  • * কী
  • rokeyaa | ২৮ নভেম্বর ২০০৯ ১৫:৫৩428271
  • ডিডিস্যারও তো কখনো কোন্নগর যান্নি! ওনারই বা কি/কী হবে!
  • d | ২৮ নভেম্বর ২০০৯ ১৭:০০428273
  • হুঁ তাই তো দেখলাম। :(((((
    কিন্তু স্টেশানটা রেলের সম্পত্তি না? এমনভাবে বিক্রী হয় কীকরে? আর যারা কিনল তারাই বা কেমন ছাগল? রেললাইন উপড়ে ফেলে দিয়ে তো আর ফেলাট বানানো যায় না। খবরটায় নির্ঘাৎ খানিক লোচা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন