এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯১৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sarathi | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫২696446
  • হবে আবার কি? হাতে থাকবে পেনসিল আর লোকসভা ভোট অব্দি সিঙ্গুর যাত্রাপালাকে জিইয়ে রাখা

    যাকগে সিঙ্গুরের আরেকটি অন্য খবর আপনাকে দি http://www.aajkaal.net/report.php?hidd_report_id=102190
    শুনেছেন বোধহয়
  • bb | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৮696448
  • Ishan নেত্রীকে রিপোর্ট করা দোষের নয়। কিন্তু সরকার যখন তার ঘোষিত নীতি থেকে সরে এসে ৭০ একর কারখানা থেকে দিতে রাজি হয়েছেন এবং বাকিটা বাইরে থেকে কিনতে রাজি হয়েছেন, সেটা কি বাস্তবসম্মত নয়? এতে কিন্তু মমতারও জয় হত এবং সমস্যার সমধান হত বলে মনে হয়। কিন্তু তারা "তোরা যে যা বলিস ভাই আমার ৩০০ একর টাটার থেকে চাই' গোঁ ধরে থাকলে তো সমস্যার সমাধান হয় না,
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৮696447
  • এর সাথে ন্যানো কারখানা তথা প:বঙ্গের সম্পর্ক কী?
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৯696449
  • ** প:বঙ্গের শিল্পায়ন সম্ভাবনার
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৩696450
  • মমতা যে ওই গোঁ-টা ধরে বসে থাকবেন এই নিয়ে আর কারো সন্দেহ থাকলেও আমার বিন্দুমাত্র ছিলো না। সিদিনও বলেছি, লাঞ্চ ব্রেকের পর দ্বিতীয় ইনিংস শুরু হবে।
  • Suvajit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৮696451
  • সবই তো বুঝলাম, কিন্তু এটা তো কেউ স্বীকার করছে না যে সরকার গত রোববার মমতার সংগে যে চুক্তি করেছিলো তাতে ব্যাপক ছড়িয়েছিলো (তা সে চুক্তির বয়ানে হোক কি মৌখিক বোঝাপড়ায় হোক কি যেন তেন প্রকারেন মমতার ধর্নার জ্বালা ঠেকাতে হোক)। তাপ্পর যখন টাটা ফোঁস করলো তখন কাছা সামলাতে গিয়ে শেষমেষ এই লেটেস্ট তাপ্পি।
    সরকার (পড়ুন বুদ্ধবাবু) কিন্তু এখনো ফেইল এন্ড ফিক্স মোডে অপারেট করছে।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৬696452
  • পুরোটাই তো অ্যাডহকভাবে হয়েছে। ইনসিডেন্টালি, এসে থেকে দেখছি - সবকিছুই ওভাবে হয় - সে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ, ইভেন আমার এখনকার কোং-এ কাজ অবধি - সব। হঠাৎ হঠাৎ কারো একখান করে ব্রেইনওয়েভ আসে - তৎক্ষণাৎ সেটা করা হয়, আফটারএফেক্টের কথা বিন্দুমাত্র চিন্তা না করে।
  • d | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৮696453
  • উফ্‌! অজ্জিতের এই কথাটা আমি কবেথেকে বলে আসছি ..... তখন কেবল সবাই বলে "ওটা হয় নি বলে এটাও হবে না' কিম্বা "নতুন কিছু কর্তে গেলেই কেউ মানে না' আর আরও একটু এগোলে পেশা তুলে কটাক্ষ এবং তার পরে গালাগাল।

    এই কথাটাই আমি একটু অন্য ভাষায় বলেছিলাম ইংরাজী শিক্ষে নিয়েও। পদ্ধতি ভাল ছিল কিন্তু আর কিস্যু ছিল না। তো, সেইটে বললেই লোকে বলে "বস্তাপচা কথা'

    সাধে বলি জেন্ডার বায়াস!!
    হুঁ: যত্তসব
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪৮696454
  • সে তো ইংরিজী নিয়ে আম্মো বলি - এখনও - যে পদ্ধতি ঠিক, কনসেপ্ট ঠিক, সদিচ্ছাও ছিলো (বলে মনে করি) - কিন্তু আগেপিছে ভেবে যে একটা জমি তৈরী করতে হয়, সেটাই...

    আবার এর প্রবলেমও আছে - আগে পুরো পরিকাঠামো বানিয়ে কিছু করতে গেলে আরো কত বছর লাগবে আল্লা জানেন - সিঙ্গুর কেসেও এই ব্যাপার আছে - মানে ধরো পুরুলিয়ায় কেন নয় সেই প্রশ্নে।

    যাই হোক - এই নিয়ে বকবো না, টই ঘুরে যাবে।
  • shyamal | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫৬696456
  • অরিজিতের সঙ্গে একদম একমত। দেশে সবকিছু অ্যাড হক। কোন প্রসেস নেই, সিস্টেম নেই, মেট্রিক নেই। যাও প্রসেস আছে, যেমন সরকারী ব্যাঙ্কে, তা একশো বছরের পুরোন।
    প্রসেসের সাথে ব্যুরোক্র্যাসি আসে ঠিকই, কিন্তু সেটা প্রচন্ড দরকার। যদি প্রসেস (মেটা-ওয়ার্ক) ডিফাইন করা থাকে সেটা অনুসরণ করে সকলে একই নিয়মে কাজ করতে পারে। তখন ভুল হওয়ার চান্স অনেক কমে যায়।

    যেমন রাস্তা বানানো। দেশে কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা যখন রাস্তা বানানোর কথা ভাবেন, প্রসেসের মধ্যেই থাকা উচিৎ, ২০, ৫০, ১০০ বছর পরে ট্রাফিক কেমন হবে তা এস্টিমেট করা। কখনো বোধ হয় করা হয়না। কাজেই ১৫ বছর পরেই রাস্তা জ্যামে ভরে যায়।
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৬696457
  • সময় বাকী থাকার কথাটা বুদ্ধদেব মমতাকে বলেছিলেন লাস্ট মিটিং এ, 'কমিটির তো সময় আছে, আরও একটু ভাবুন'। মমতা ভেবেছেন শুধু বাড়ী যাবার সময়টুকু। ঐ কমিটির সময় বাকী থাকা নিয়ে তাদের খুব একটা আগ্রহ ছিল কি? অবশ্য ওনাদের কাছে একটু বেশি আসন জেতা ছাড়া আর বোধহয় কোন প্রত্যাশা নেইও।

    আগের মিটিংএ ঐ লেখাটার মানে নিয়ে সংশ্লিস্ট কারো বা ঐ মিটিং এ থাকা কারো কি সন্দেহ ছিল? হ্যাঁ ইংরিজীটা ধোয়াশায় ভরা। এবং তার দরকারও ছিল বোধ হয় কারও কারও play your base' করার জন্য।

    আর সেই অনেক আশা নিয়ে আসার মিটিং!! প্রাক্তন বিচারপতি কাগজে যা বলছেন সেটা অনেকটা এইরকম - হ্যাঁ অমুক ধারায় এটা বেআইনী বটে তবে ঐ ধারা পরিবর্তন করে ফেললেই এটা আর বেআইনী থাকে না।
    আর সরকার যেন ১১০% দাবী মেনে নেবার জন্যই এতদিন স্রেফ গোঁজ ধরে বসে ছিল। পুরোটাই শুধু স্পিরিট।
  • Suvajit | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৫:৩৩696458
  • আইনশৃঙ্খলা নিয়ে গুরুরা কি বানী দেন, শোনার আশায় রইলাম।
    http://www.anandabazar.com/16raj1.htm
  • shyamal | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৫:৫০696459
  • বিমানবাবু আর কি বলছেন, মমতা হাইওয়ে আটকেছিল, সেটা আমরাও পারি, দেখিয়ে দিলাম। আমার মতে যে কেউ হাইওয়েতে হাঁটাচলা করবে, শুয়ে থাকবে তাদেরকে সি আর পি দিয়ে তুলে দেওয়া উচিৎ। না উঠলে টিয়ার গ্যাস, রাবার বুলেট। প: বঙ্গের আইনশৃংখলা দপ্তর(গৃহমন্ত্রক) যদি কেন্দ্র নিয়ে নেয়, আমি অখুশী হবনা।
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:১০696460
  • বাড়িতে বাবা ইদানিং বহুত খচে গিয়ে ঠিক এইগুলোই বলছে।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:১৩696461
  • যাবাবা এতে এতো খচে যাবার কি হল? মারপিট তো করেনি। একটা মিটিং ই তো করেছে।
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২৩696462
  • না এই রাস্তা বন্ধ করে মিটিং, মমতা এবং বামফ্রন্ট দুদলেরই, তাপ্পর সেই নন্দীগ্রামে শুরু থেকে রাস্তা কেটে রাখা ইত্যাদি - বাবার বক্তব্য হল প্রশাসন "ইমপোটেন্ট'। আর এই শ্যামলের মতনই বলছে - কেন পিটিয়ে তুলে দেয় না:-) ইনসিডেন্টালি, বাড়ির আশেপাশে অনেকের কাছেই এগুলো শুনছি।
  • d | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৩696463
  • হেহেহেহে যখন বলতাম "বনধের অধিকার' খুউউবই মহান সন্দ নাই, কিন্তু যে পরিমাণ অসুবিধে করে প: ব:তে তাতে অন্তত:পক্ষে প: ব: তে উহা কয়েক বৎসরের জন্য সম্পূর্ণ বন্ধ করা উচিৎ, তখন লোকে ........... এই ক'মাস আগে যখন ভারতব্যপী এয়ারপোর্ট স্ট্রাইক শুদ্দু কলকেতায় এয়ারপোর্টকে নরককুন্ড বানিয়ে দিল, তখনও বলে কতকিছুই শুনেছিলাম।

    উফ্‌ হাসতে হাসতে পেটে খিল ধরে গেল গো ও ও।
  • Arijit | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৯696464
  • ইয়ে, আমি এখনও এক জায়গায় আছি। থাকবো। খিলটা জমিয়ে রাখো।
  • Suvajit | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৮696465
  • আম্মো বন্ধের ব্যাপারে এক জায়গায় আছি।

    বন্ধের সঙ্গে এই ধর্না / মিটিং-এর তফাতটা হচ্ছে, প্রথমটাতে তুমি বলছ দাদা এর প্রতিবাদে আমি অমুক দিন কাজ করছি না, আর আপনাকেও একইভাবে কাজ না করে পিতিবাদ করতে বলছি। শেষেরটার ক্ষেত্রে হচ্চে যে না না আমরা কিচ্ছু অবরোধ করি নি, রাস্তা তো খোলাই আছে, মানুষ আমাদের কথা শুনতে এসেছে, তারা যদি রাস্তায় বসে শুয়ে শোনে আমরা কি করতে পারি বলুন, অপনারা মানুষের ওপর দিয়ে গাড়ী চালিয়ে চলে যান তাহলে। এই ভন্ডামিটাই অসহ্য লাগে (মমতা বিমান নির্বিশেষে)।
  • santanu | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০০696467
  • আগের ইচ্ছুক জমিদাতারা কি ৫০% extra টাকা নিতে শুরু করেছেন? আর অনিচ্ছুক জমিদাতাদের কেউ কেউ কি ঐ জমির দাম + ৫০% +১০% নিলেন? এই খবর কোথাও কি ছেপেছে?

    বর্তমান লিখেছে (পুরো গল্প ও হতে পারে):

    - আগের অনিচ্ছুক জমিদাতাদের কেউ সোমবার টাকা নিতে আসেন নি। হাতে রইল ৭ দিন।

    - ইচ্ছুক জমিদাতারা ৫০% এর জন্য লাইন দিয়েছিল, সরকার বলেছে, ইল্লি নাকি, আগে অনিচ্ছুকরা টাকা নিক, টাটা কাজ্‌কর্ম শুরু করুক, তারপরেই ইচ্ছুকদের extra ৫০%
    তবে এটা খুব লজিকাল, জলেই যদি যায়, তাহলে আগের ১০০ কোটি যাক, আবার আহ্লাদ করে ৫০ কোটি জলে দেবার কি দরকার।
  • arjo | ১৬ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৫696468
  • অরিজিত তো আমার পক্ষে হয়ে গেল। :))))
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৪696469
  • সে কি? কবে? কোথায়? কি করে?
  • Riju | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১২696470
  • প্যাকেজ ঘোষণা করে বেশ করেছে। মমতা একা পলিটিকাল মাইলেজ নেবে রাজ্যের স্বার্থ জলে দিয়ে তা তো হয় না, এবার সিঙ্গুর এর পাবলিক টাকার লোভে সিপিএম এর দিকে চলে আসবে। মমতা এই নোংরা খেলা শুরু করেছে এখন এর ঠেলা ও নিজে সামলাক। নাটক অনেক হয়েছে, ধ্যত্তারি
  • kallol | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২২696471
  • ঋজু - একমত। শুধু একটা দ্বিমত। খেলাটা (নোংরা না পবিত্র জানি না) শুরু করেছিলো কিন্তু বাম সরকার - বকলমে সিপিএম। জমি দখলের ঐ রাস্তা না নিলে (যা আজ সরকার প্রকারন্তরে স্বীকার করছে - ভুল ছিলো) এসব হতো না, বা হলেও হালে পানি পেতো না, যেমন কাটোয়ায় কিছু অস্বচ্ছতা সত্যেও পাচ্ছে না।
  • kallol | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৫696472
  • **স্বঙ্কেÄও**
  • Arijit | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১১696473
  • সবাই এখানেই এসে আটকাচ্ছে কেন? এটাই আমার মেইন পয়েন্ট।

    কে প্রথম কাছে এসেছি
    কে প্রথম ভালোবেসেছি
    তুমি, না আমি?

    ধুৎৎৎৎৎ
  • r | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩০696475
  • ভুলের শুরু করেছে সরকার- অবশ্যই। কিন্তু এই একই কথা বারবার আউড়ালে ভীষণ নরেন্দ্র মোদীয় শোনায়- গোধরায় "ওরা" শুরু করল বলেই না......
  • arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩০696474
  • বিষকন্যা, অচ্ছুত বলে একটা লেজিটিমেট দাবী এড়িয়ে যাবার পাল্টা প্রপাগান্ডা চলছে বলে।
  • arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৮696476
  • শুধু শুরু নয় ভুল এড়িয়ে গিয়ে সেই ভুলের উপর ভুল জমা করেছে। এবং সেটা চলেই চলেছে, সরকারকে এখনো দেখে মনে হচ্ছে না সমাধানে পৌঁছনর ইচ্ছে আছে। ভুল করলে বিরোধীকে রাজনৈতিক জমি ছাড়তে হবে সেটা স্বীকার করতে না পারলে এর কোনো সলিউশন নেই। ভোটের জন্য বিরোধীরা সুযোগ খুঁজবে এই নিয়ে কোনো সন্দেহ নেই।
  • r | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫২696478
  • রাজনৈতিক জমি ছাড়া মানা না মানার প্রশ্ন কোথায়? রাজনৈতিক জমি গেছে- পঞ্চায়েতের ভোটের ফলাফলে স্পষ্ট।আরও ভুল করলে আরও যাবে- সেটা মানলেও যাবে, না মানলেও যাবে।

    লেজিটিমেট দাবীটা কি? প্রকল্পের মধ্যে তিনশ একর? এটা নিয়ে আলোচনা করে এক মিনিটও সময় নষ্ট করার মানে নেই।

    পুনর্বাসন? সেই আলোচনায় আদৌ উৎসাহ আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন