এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৫২৩৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৯ জুলাই ২০০৭ ১৭:৩১693680
  • উপকথার সুতো পড়ে মনে পড়ে গেল, তাই এই সুতোয় দিলাম।

    মেয়ে ইস্কুল থেকে রূপকথা শিখে এসেছে। জাঙ্গল মে এক লায়ন থা, এক র‌্যাবিট থা।

    ফির?

    র‌্যাবিট নে লায়ন কো খা লিয়া।

    ফির?

    লায়ন রো রাহা।
  • Tim | ০৯ জুলাই ২০০৭ ২১:৪৩693681
  • শমীক হতভাগা আমায় গাল দিল নাকি? তাও রাষ্ট্রভাষায়? পিতিবাদ।
  • raatri | ২৫ জুলাই ২০০৭ ২১:৫৭693682
  • S,
    বড়-ছোটো বোধ আমারটির-ও নেই।বলে 'তাইগার দাইনোথারকে খেয়ে নেবে...তাইগার বিথাআআল'।

    টিভি-তে দেখে দেখে 'এটা ওর পাপালু?আমার পাপালু আছে না?হ্যাঁ তো,আছে তো...আমার দাদা আছে না' ইত্যাদি চলছিল।এবার বলছে 'আমার বৌ আছে না?হ্যাঁ তো,আছে তো!আমার বেবি আছে না?হ্যাঁ তো,আছে তো!'

    আজব প্রশ্ন-'পাপালুর বাথদে(birthday) কেং কয়ে আসচে?এছে কি বোলবে?'
  • Samik | ০৩ আগস্ট ২০০৭ ২৩:৩৪693683
  • একটি দিল্লি-বেসড অনলাইন ফোটো প্রিন্ট সার্ভিস ওয়েবসাইট সাঁঝের একটা ফোটোকে এই সপ্তাহের জন্য photo of the week করেছে।

    http://www.photobaaz.com
  • Du | ০৩ আগস্ট ২০০৭ ২৩:৩৬693684
  • ভিছোন মিত্তি :-)
  • Blank | ০৩ আগস্ট ২০০৭ ২৩:৪৪693685
  • খুব পুচকু, আর খুব ভাল
  • raatri | ২০ সেপ্টেম্বর ২০০৭ ২০:২৬693686
  • S,
    আমি আজই দেখলাম তোমার আগের পোস্টটা।কিন্তু ঢুকে পুরনো ছবি দেখতে পেলাম না।
  • raatri | ২০ সেপ্টেম্বর ২০০৭ ২০:৩৯693687
  • ইংরিজি ভাষা পচা ভাষা,দুষ্টু ভাষা।টুংকাই-এর প্রথম গোলমাল ঠেকে palm শুনে।বললো 'দুতো পাম'।আমি ভাবলাম বা: বেশ বুদ্ধি।আমাকে ভুল প্রমাণ করে একবার নিজের হাতের পাতা আর একবার জলের পাম্প দেখালো।তারপর ধরা যাক,lake--বললো আমার লেগ আছে না,বলে পা দুলিয়ে দিলো।এবার ছড়া-কবিতারা।chubby cheeks ছড়ায় চাবির ছবি নেই দেখে সে প্রবল উত্তেজিত!বোঝানো হোলো ব্যাপারটা।cheek,chin,eye,hair দেখিয়ে ছড়া বলতে বলতে teacher's pet এলে পেটে হাত দিলেই আবার সবাই বলবে ভুল!!তারপর ধরুন গিয়ে Mary had a little lamb-এ মেরীর ছবি আছে,অথচ Old king Cole was a merry old soul-এ কোনো মেরীর ছবি নেই!! জ্বালা কি এক রকম??
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০০৭ ২০:৫২693688
  • :-))))))))))))))))))))))))
  • Blank | ২০ সেপ্টেম্বর ২০০৭ ২১:১৫693080
  • :) :) :)
    এ বড় হয়ে পিট সীগার হবে নিশ্চই।
    English is crazy
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০০৭ ১০:৩৪693081
  • আত্তির,

    সেই সপ্তাহ তো কবে পেরিয়ে গেছে। যাকগে, সে ছবি আমার পিকাসাতেও আছে। দেখে নিও।

    সাঁঝের এখন মেগা প্রবলেম হয়েছে শিপ / শীপ নিয়ে। ইস্কুলে ব্যা ব্যা ব্ল্যাকশিপ এখন ওর ঠোঁটস্থ। ছবি দেখে আর সত্যিকারের ভেড়া দেখে sheep চিনেও গেছে।

    মুশকিল হচ্চে, টিভিতে যখনই জাহাজ দেখাচ্ছে, আমরা বলছি, ঐ দ্যাখ, শিপ। মেয়ে চোখ বড় বড় করে বলছে, হাঁ, শীপ। ব্যা ব্যা করতা হ্যায় ...
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০০৭ ১০:৫৭693082
  • :-)))
    এই পুচকুগুলো সারাদিন যা যা বলে সেগুলো সব নোট করে এখানে তুলে দেওয়া উচিত, কিচ্ছু বাদ না দিয়ে। অনেক অসুখের ওষুধ বাচ্চাদের এই কথামৃত।
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০০৭ ১১:২৮693083
  • সে আর বলতে! মানে, বলতে শুরু করলে এ সব আর শেষ হবার নয়। দশ মাস বয়েসে প্রথম যখন ডে কেয়ারে ছেড়ে যেতে বাধ্য হই, সেদিন কেবল বসতে পারত। ঝিনুকে করে জল খাওয়ানো হত, গাল টিপে হাঁ করিয়ে সেরেল্যাক খাওয়ানো হত। তখন ২০০৬ এর ফেব্রুয়ারি। আর আজ, সেই একই স্কুলে টকটক নিজে সিঁড়ি ভেঙে ওঠে, বাবা মা কে বাই বাই করে, মিসকে গুডমর্নিং জানায়, সারাদিন হুটোপাটির মধ্যেও কত কী যে শিখে আসে, বড় আনন্দ হয়, আমরা তো এই ছোটবেলা পাই নি।

    মাঝে মাঝেই দুজনকে এক জায়গায় বসিয়ে কোমরে হাত দিয়ে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে ছড়া :

    পাপা ডার্লিং মামা ডার্লিং
    হাউ আর য়ু, হাউ আর য়ু,
    লিতিল বেবি ওয়ান্টস টু ডান্স
    জাস্ট ফর য়ু, জাস্ট ফর য়ু।

    ইদানিং তিনি নাচও শিখে আসছেন। বাবার চেয়ে ভালো বলড্যান্স পার্টনার আর কোথায় পাবে? আমার তর্জনী ধরে মাঝে মাঝেই পাঁইই করে একপাক ঘুরে এসেই আমার বুকে ঝাঁপিয়ে পড়ে, তারপরেই আবার উল্টোপাক ঘুরে দূরে চলে যায়। অবশ্য পুরো নাচটায় আমাকে হাঁটু গেড়ে বসে থাকতে হয় ...
  • Paramita | ২২ সেপ্টেম্বর ২০০৭ ০২:৩১693084
  • রাত্তিরপুত্তুরের ইঙ্গবঙ্গ কনফিউশান পড়ে খুব হাসলাম।

    সুতোটা যখন ভেসে উঠেইছে আমিও দু কথা লিখে যাই।

    মেয়ে(সিনিয়র) প্রায়ই স্মৃতিচারণ করে তার ছোটবেলার। "যখন ছোট ছিলাম আমিও ঘোনুর মতো ডায়াপারে পুপু করতাম।" তারপর দূর থেকে শ্বাস টেনে "ছি ছি গন্দ"। "যখন ছোট ছিলাম আমি গল্পকে গাল্পু বলতাম"। "ছোটবেলায় আমি বোতলে দুদু খেতাম।" ফাইনালি "যখন ছোট ছিলাম আমার একটা সান ছিলো"। [ এখন বড়ো হবার পর তিন চারটে ডটার যোগ হয়েছে। ]

    ছোটবেলায় ওর সানের কোন বাবা ছিল না। ইদানীং দিদা আসাতে দিদাকে বসিয়েছে ওর সানের বাবার পদে।

    ছোট বোনকে যেভাবে আদর করে, সেই আদরেরও দুটো নাম দিয়েছে - "পুটপুট" আর "মটমট"। গালটা স্লাইট চেপে ধরে আদর করার নাম পুটপুট আর বেশ জোরে নাড়িয়ে নেওয়ার নাম মটমট। পুটপুট বা মটমট করতে ওকে বিশেষ অ্যালাও করা হয়না, তাই একদিন তার খেদপ্রকাশ "যখন ছোট ছিলাম আমাকে বিগ পিপলরা পুটপুট আর মটমট করতো"।

    ইটিভির "কখনো মেঘ কখনো বৃষ্টি" সিরিয়ালের টাইটল সং শুরু হলেই মাঝে মাঝে মডিফাই করে গায় "কখনো মেঘ কখনো গুঞ্জা"।

    বোনকে যদি কেউ কোন গিফট দেয়, নিজেই সেটা নিয়ে বলে "ঘোনু এটা আমার সঙ্গে শেয়ার করতে চায়"। বোনের জন্য কেউ দুটো জিনিস আনলে, "একটা ঘোনুর, একটা আমার"। সমদর্শী।
  • Du | ২২ সেপ্টেম্বর ২০০৭ ১৮:৫৩693085
  • :-))))
  • raatri | ২২ সেপ্টেম্বর ২০০৭ ২৩:২৪693086
  • ভালো বাথরুম দেখলে টুংকাই প্রশংসা করবেই করবে।আগেও দেখেছি।দীপংকরদা-মানুদির বাথরুমটা বেশ বড়ো আর ধবধবে সাদা।আর বইএ ভর্তি।ঢুকেই বললো-'বা:!কি ছুন্দর!আবার কতো বই!'আমি বললাম-'জ্যেঠু টয়লেটে বসে পড়ে।'একটু পরে আবার বোধহয় বাথরুম ঘুরে এসে 'মাম্মা!জ্যেঠু কেং কোয়ে বাত্থুমে বই পয়ে?'আমি বললাম-'জ্যেঠুকেই জিগ্যেস করো'।সে আমাদের চমকে দিয়ে জানতে চাইলো 'জ্যেঠু,তুমি কেং কয়ে অ্যা কয়ো?'নিজেই চাপ দেওয়ার অভিনয়সহ উত্তর'অ্যা অ্যা কোয়ে?আর কেং কয়ে বই পয়ো তালে?'
  • d | ২৩ সেপ্টেম্বর ২০০৭ ০৯:০৬693087
  • :))))))))))))))))))))))))))) এইটা আল্টি।
  • Tirthankar | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ০৩:৪৮693088
  • :-)))))))))

    এই টইটা আবার বেজায় আনন্দ দিচ্ছে!
  • Blank | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ২২:১০693089
  • :-D
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ২২:১৪693091
  • ঐ ""কেং কয়ে"" টাই ব্যাপক। এ বড়ো হয়ে কথাশিল্পী হবেই। :-D
  • Blank | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ২৩:৫৩693092
  • বলচি পিট সিগার হবে।
    আর আমি ঐ 'কেং কয়ে' টা শুনতে চাইইইইই
  • pp | ২৫ সেপ্টেম্বর ২০০৭ ০০:০৪693093
  • ব্ল্যাঙ্কি, শুধু ঐ 'কেং কোয়ে' বাণীটাই নয় রে, ঐ মহাপুরুষটি যে কি ছুইত, কি মিত্তি সে বলে বোঝানো যাবে না।
  • vikram | ২৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:১০693094
  • সব বৌমাদের বলছি। কেং কোয়ে টা তে আমার কপিরাইট আছে। ছোটোবেলা থেকে বলে আসছি!

    বিক্রম
  • Samik | ২৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:৩৮693095
  • এ যে কপিলেফটের জায়গা ভিকিদাদা! কপিরাইট চইলবেক নাই!
  • r | ১১ অক্টোবর ২০০৭ ২০:৪৭693096
  • আমার মেয়ে দেবীপক্ষের প্রারম্ভে একটা কঠিন পোশ্নো করেছে- দুর্গার সারনেম কি টেগোর?
  • Du | ১১ অক্টোবর ২০০৭ ২০:৫৩693097
  • :) এটা একটা কনফিউশনের জায়গা। ছেলে দূর্গাটাই আগে চিনেছিল, তো রবিঠাকুরের জন্য তার প্রশ্ন ছিল Is he a God?
  • Ishan | ১১ অক্টোবর ২০০৭ ২০:৫৭693098
  • ছেলে ড্রাইভার কথাটা নতুন শিখেছে। জ্ঞানবিরিক্ষের ফলটা আমরাই খাইয়েছি। যে ড্রাইভ করে, তাকে ড্রাইভার বলে। বাবান কি তাহলে ড্রাইভার? আমি বলেছিলাম, হ্যাঁ।

    ব্যস আর যাবে কোথায়। বাড়ি থেকে বেরিয়ে রোজ চিৎকার করে বলে, ড্রাইভার, ড্রাইভার, গাড়িটা নিয়ে এসো। আমরা যাবো।
  • Ishan | ১১ অক্টোবর ২০০৭ ২১:০২693099
  • এ ছাড়াও, "লোক' কথাটা নতুন শিখেছে। দুনিয়া শুদ্ধু লোককে আগে বলত "দাদা'। অমুকদা, তমুকদা শুনে শুনে ভেবেছিল সব লোকই ওর দাদা। তো, আমরা শেখাতে গেলাম, যে, সব লোকই দাদা নয়। কেউ কেউ লোক। লোক আবার কি? না এই ধর, লম্বা লোক, বেঁটে লোক। কেবল লাগানোর লোক, অফিসের লোক।

    ব্যস আর যাবে কোথায়। এখন বলে, রান্নার লোকটা এখন রান্না করছে। অর্থাৎ মা। গাড়ি চালানোর লোকটা কোথায় গেল? অর্থাৎ বাবা। আর "আমাদের বাড়ির ছোটোলোকটা এখন খেলা করছে'। অর্থাৎ উনি নিজে।
  • r | ১১ অক্টোবর ২০০৭ ২১:০৬693100
  • জীবনের সারমর্ম এই বয়সেই যখন বুঝে ফেলছে তখন বাধা দিও না। :-)

    সেদিন ব-এর ছানা আমাদের বাড়ি এসেছিল। সে হরিণ থেকে ভালুক পর্যন্ত সব কিছু দেখেই বলল "বাবা"। আর আমায় দেখলেই বলে "ভয় পেইতে" মানে "ভয় পেয়েছে"।
  • Paramita | ১১ অক্টোবর ২০০৭ ২১:১০693102
  • হা হা হা হা - আর বাবা-মাকে বড়লোক বলেনি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন