এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৪৬১৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৪ জানুয়ারি ২০১৮ ১৮:৪১372891
  • ঠিক, ঠিক। ঠিক যেমন দশক আগে সিপিএম মুখে কংগ্রেস এর বিরুদ্ধে লড়ছি বলতো আর ভোটের আগে তিনো দের হারানোর জন্য কংগ্রেস এর সঙ্গে সেটিং করে নিতো।
    খবরে দেখলাম একদল বিজেপি কর্মী গোপালন ভবনে গিয়ে করাত কে "বাদাহি"জানিয়ে এসেছে।বিজেপির
    সর্বভারতীয় আইটি সেল এর সম্পাদক টুইটারে বলেছে সঠিক কাজ হয়েছে।
    এমনি করে এস পি ও কংগ্রেস এর সাথে থাকবে না ভাবছে। সিপিএম ও সেই পদাঙ্ক অনুকরণ করেছে।
    খুব ভালো!
  • S | ২৪ জানুয়ারি ২০১৮ ২২:০১372892
  • দ কি এইসময়ের রিপোর্টটা পড়ে দিয়েছেন? নাকি হেডলাইন সর্বস্য।
  • S | ২৪ জানুয়ারি ২০১৮ ২২:০৪372893
  • "কিন্তু বঙ্গের বুজীরা কি বিজেপি প্রসঙ্গে নিদ্রা যাচ্ছে?'

    না তাঁরা গভীর চিন্তায় মগ্ন। ভাবছেন বিজেপি জেতার পরে সেই সর্বনাশের দায় কি করে বামেদের দেওয়া যায়?
  • dd | ২৪ জানুয়ারি ২০১৮ ২২:১৪372894
  • আচ্ছা, আপনেরা অ্যাতো উতলা হচ্ছেন ক্যানো? য্যানো কংরেস আর সিপুএম জোট বাঁধলেই লোকে রে রে করে ভোট দেবে - পায়ের তলায় মুহ্যমান তিনো আর বাঁ হাতে বিজেপির মুন্ডু ঝুলবে।

    কংরেস,সিপিএম,নোটা একত্তর হলেও কিছু হবে না। এই ব্যাপারে আমি কিন্তু CPI(M - Y)পন্থী নই, বরোম CPI(M-K)পন্থী।

    ব্যাস। যাও সব নিজ নিজ ভোটে।
  • কল্লোল | ২৪ জানুয়ারি ২০১৮ ২২:৫০372895
  • পিটি উবাচ - সিপিএমের কং-কে সমর্থন করা না করার ওপরে বিজেপির যাওয়া বা থাকা নির্ভর করছে না।
    ওয়াঁ, তাই নাকি? তবে আবার বিজেপি বিরোধী জোটে কং থাকবে কি থাকবে না তাই নিয়ে এত্তো ল্যাজ নাচানো কেঁও?
    আক তব্বে পিটি ঘুরিয়ে বলেছে কারাত ছাগলস্য ছাগল। ওফ্ফ।
  • | ২৪ জানুয়ারি ২০১৮ ২৩:০৮372896
  • আজ্ঞে আমি না পড়ে কিসু শেয়ার করি না। আর 'পড়তে বলবেন না' টাইপের অ্যালার্জিও নাই।
  • PT | ২৪ জানুয়ারি ২০১৮ ২৩:৫৭372897
  • কিরকম চমৎকার বেছে নেওয়া নীরবতা আর গোল গোল তক্ক!!
    বেশ কারাত না হয় ছাগল। কিন্তু তিনোরা বিজেপিকে মালক্ষ্মীর মত মাথায় তুলে রাখছে আর কল্লোলদার মত বুজীরা সে প্রসঙ্গে সম্পুর্ণ নীরব!!
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০০:২৭372898
  • নৈরাজ্য দা আ আ আ নৈরাজ্যদা গো, তোমাদের সেই বিতর্কিত লেখিকা যে এখন ফটোশপ করে আপ্লোডান !!!!!! চাড্ডিদের আইটি সেলে ঢুকলেন নাকি? ঃ-)
  • S | ২৫ জানুয়ারি ২০১৮ ০০:২৯372274
  • দ, ঃ)
  • কল্লোল | ২৫ জানুয়ারি ২০১৮ ০৭:৪৭372275
  • আতোজ। তা আর কি করা যাবে! প্রথমে সিপিএম পরে তিনো ওনাকে বিজেপির দিকে ঠেলছে। উনিও ঝোপ বুঝে কোপ মারছেন। কোথাও তো টিঁকে থাকতে হবে। কিন্তু তা বলে ওনার মুসলমান মৌলবাদীদের বিরুদ্ধে লড়াইটা মিথ্যে হয়ে যায় না।
    তবে ওনার ব্যাপারে সিপিএম ও তিনো দুদলই মুসলমান মৌলবাদীদের পায়ে মাথা নুইয়েছে।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৭:৫৪372276
  • আহা আহা আহা
    লোকে যে ছড়া কাটবে! "চাড্ডিদাদার কোলে রে / .... দোলে রে"
    ঃ-)
  • PT | ২৫ জানুয়ারি ২০১৮ ০৮:১৬372277
  • প্রথমে কারাত ছাগল পরে লেখিকা চাড্ডিবতী। কিন্তু কি সুন্দর শব্দ চয়নঃ "ওনাকে বিজেপির দিকে ঠেলছে।" কেউ ঠেলল আর তিনিও অবোধ শিশুর মত চল্লেন নরকের দিকে!! আহা এমন করে কি কারাত সম্পর্কেও দু একটা মায়াময় শব্দ চয়ন করা যায়না?
    কিন্তু বঙ্গের বুজিরা যারা কালিঘাটের সবুজ সংকেত না পাওয়ার জন্যে বিজেপিকে মালক্ষ্মী বলে মাথায় তুলে রেখেছে তাদের সম্পর্কে দু-একটি বাণী পাওয়া যাবে?
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৮ ০৮:১৮372278
  • কবি মনে হয় একেই বলতেন, "মায়া, মায়া, বড় মায়া হে" ঃ-)
  • amit | ২৫ জানুয়ারি ২০১৮ ০৮:৩৫372279
  • তিনোদের পুরোহিত সম্মেলন নিয়ে কল্লোল দার কোনো বক্তব্য জানা যাবে কি ?
  • dd | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:০৭372280
  • "কিন্তু কি সুন্দর শব্দ চয়নঃ "ওনাকে বিজেপির দিকে ঠেলছে।" কেউ ঠেলল আর তিনিও অবোধ শিশুর মত চল্লেন নরকের দিকে!! " - PT স্যারের এই উক্তি বাঁধিয়ে রাখার মতন।

    অ্যাদ্দিন তো জানতাম যে পচ্চিম বংগের পুরো জনতাকেই "কল্লোলেরা" বোকা (ছাগোল) বানিয়ে মমতাকে কাঁধে করে রাইটার্সে "বসিয়ে দিয়েছে", এখনো পচ্চিম বংগের জনগন "কল্লোলদের" মায়া থেকে মুক্তি পায় নি।

    তা একটা গোটা রাজ্যকে ঠেলে, টেনে এরকম বোকা বানিয়ে দেওয়া যায় এবং ওরকমই রেখেও দেওয়া যায় বছর ধরে, আর একজন মাত্র মানুষ, তসলিমা- সে স্বেচ্ছায় বা হিপ্নোটাইজড হয়ে যেতে পারে না ?

    আমার তো মনে হয় কল্লোলের এই ব্যাপারেও হাত আছে। দাঁড়াও, তদন্ত কমিশন বসাচ্ছি।
  • PT | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:১২372281
  • ঠাট্টা? ব্রেশ, ব্রেশ......
    কারাতকে গাল দেওয়া যায়, বুদ্ধবাবুর স্ত্রীকেও গাল দেওয়া যায় কিন্তু যারা বিজেপিকে "মালক্ষ্মী" বলে তাদের সম্পর্কে কিছু বলতে কি বেদনা, কি বেদনা......সেকি জান?
    গায়ের পোকা এখন না বাছলে পরে চর্মরোগ হতে পারেঃ এমনটাই জানালেন রুদ্রপ্রসাদ!!
  • sm | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:৩৪372282
  • রুদ্র প্রসাদের আবার কি চর্মরোগ হোলো?
    তবে, কেরালে বিস্তর ঝামেলা!সিপিএম এর বিরাট নেতার ছেলে কি একটা আর্থিক কেলেঙ্কারি তে জড়িয়ে পড়েছে বলে গোলযোগ চলছে। ইয়েচুরি শিবির স্বস্তিতে।
  • dd | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:৫৮372283
  • আরে ঠাট্টা ক্যানো হবে? এ তো সিরিয়াস ব্যাপার। "কল্লোলেরা" এক রাজ্য মানুষকে ছাগোল বানিয়ে দিলো - এটা এয়ার্কির ব্যাপার? শুদু তাই ? মানুষে ক্রমে ক্রমে আরো আরো উন্নততর ছাঘোল হয়ে চলেছে।

    কবি তো কবেই লিখে গ্যাছেন "সাত কোটি পনের লক্ষ জনতাকে, রে পাজী কল্লোল, দিয়েছো ছাগোল করে, বিজেপি করো নি/ একা ননী পাড়ে ছানা আমাগাছে চড়ি/ মহৎ যে হয় তার সাধু ব্যবহার"।

    কল্লোলই কি রজনীকান্ত ? পুলিশের সাহেব ল্যাম্বো নয় তো ?
  • dd | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:০২372285
  • আর কল্লোল বার বার আসামে যায় ক্যানো ? নিশ্চয়ই কামাখ্যা মন্দিরে গিয়ে মানুষকে ভ্যারা বানানোর ওসুদ নিয়ে আসে। তমে ইমিতে পড়েছে তো, তাই সর্বস্বই মাটনময় - ভেরা আর ছাগোলে তফাৎ বোঝে নি।

    লড়াকু মানুষ তাদের শেষ সম্বল টুকু নিয়ে আবাপ গ্রুপের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাছে সাম্প্রদায়িক,সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে।। বিপক্ষে কামাখ্যার রক্তজবা। বলুন তো - কে জিতিবে ?
  • sm | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:১০372286
  • অবশ্যই কামাখ্যার রক্ত জবা! কিন্তু কল্লোল বাবু ইমি!
    বহত না ইন্সাফি! ইমি তে পড়লে চাকরী বাকরী পাওয়ার অসুবিধে, এমন কি চেতন ভগৎ পড়া যায় না।
    একি সে জানে না!
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:২০372287
  • তসলিমা ফটোশপ করে কী আপলোডিয়েছেন?
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:২৩372288
  • 'কিন্তু বঙ্গের বুজিরা যারা কালিঘাটের সবুজ সংকেত না পাওয়ার জন্যে বিজেপিকে মালক্ষ্মী বলে মাথায় তুলে রেখেছে' - এই বুজিদের কয়েকজনের নাম পাওয়া যাবে?

    সুব্রত, যিনি বিজেপি-কে মা লক্ষ্মী বলেছেন, তিনি বোধায় বুজি হিসাবে কোয়ালিফাই করবেন না
  • T | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৩১372290
  • তাহলে দেখা যাচ্ছে যে, পব র জনতা আইদার ছাগোল অথবা ছাগোল নয়। যদি সবাই ছাগোল হয় তবে তসলিমাও তাই। সুতরাং কল্লোলদা একদলকে লিড করেছেন, আর সিপিএম তসলিমাকে। সেক্ষেত্রে কল্লোলদা আক্ষেপ করতে পারেন, সিপিএম ভুল পথে ঠেলে দিলো, তসলিমার দোষ নেই।

    যদি সবাই ছাগোল না হয় তবে তসলিমাও নন। ফলে কল্লোলদাও কাউকে ঠেলে দেননি, তসলিমাও নিজের ইচ্ছেতেই বিজেপিপানা হয়েচেন। সেক্ষেত্রে কল্লোলদার তসলিমা নিয়ে আক্ষেপের জায়গাটুকু চলে যায়। ডিডিদাও ডিফেন কত্তে পারবেন না।

    সকলেই ছাগোল নয় কেউ কেউ ছাগোল এরকম লাইন নেওয়া যেতে পারে। অথবা, সকলেই ছাগোল কিন্তু কেউ কেউ বুদ্ধিজীবী।
  • dc | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৩১372289
  • পাল পাল ছাগোল, পিল পিল করে ছাগোল। আর তাদের আগে আগে বদ বুজি :d
  • sm | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৩৩372291
  • বেশ ভাল বিশ্লেষণ, হাফপ্যান্ট।
  • T | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৩৪372292
  • বিশ্লেষণের সঙ্গে সঙ্গে উদাহরণও চলে এলো। কেয়াবাত।
  • dc | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৩৬372293
  • বুজির রাজ্যে করাত ছাগলময়, সিপিএম যেন পরিত্যক্ত ঘুঁটি :p
  • lcm | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৪২372294
  • পশ্চিমবঙ্গে কিস্যু হবে না, ভেজ নাই কোথাও, ভেজ ছাড়া ভাজপ হয় নাকি।
  • lcm | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৪৪372296
  • *ভাজপা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন