এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ৩৯৫৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১১ আগস্ট ২০০৯ ০০:২২415032
  • অসুবিধা কি। অপ্পন যখন পাঠাবে বলেচে, তখন বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে নিয্যস। :)
  • Paramita | ১১ আগস্ট ২০০৯ ০০:২৪415033
  • জাস্ট ক্ল্যারিফাই করে নিচ্ছি, বিদেশে এক এক সংখ্যার জন্য সাত ডলার?
  • Blank | ১১ আগস্ট ২০০৯ ০০:২৫415034
  • ভালই হয়েচে। মাসে একদিন করে ডিডির সাথে ওপিয়ামে বসা যাবেখন
  • a x | ১১ আগস্ট ২০০৯ ০০:২৮415035
  • পারমিতার প্রশ্নটা আমারও, এবং প্রতি সংখ্যা ৭ ডলার একটু অবাস্তব ঠেকছে আমার।
  • Arpan | ১১ আগস্ট ২০০৯ ০০:২৯415037
  • * অস্ট্রেলিয়া
  • Arpan | ১১ আগস্ট ২০০৯ ০০:২৯415036
  • বিদেশ মানে বোধহয় শুধু তোমাগো দ্যাশ। ইউরোপ অস্ট্রালিয়া নিদেনপক্ষে বাংলাদেশের কী অইবো কেউ জানে না।
  • a x | ১১ আগস্ট ২০০৯ ০০:৩১415038
  • আরেকখান প্রশ্ন। এই ছাপা কপি করার উদ্দেশ্য কি? মানে এমনি ছাপা পত্রিকার জন্যই ছাপা, ফ্রম নস্টালজিয়া অফ নতুন পত্রিকা'স প্রিন্ট স্মেল, নাকি যাদের ইন্টার্নেট ব্যবহারের সুযোগ নেই, তাদের কাছেও পৌঁছন, না দুটোই, না অন্য কিছু?
  • a x | ১১ আগস্ট ২০০৯ ০০:৩৪415039
  • অর্পণ :-))
  • pi | ১১ আগস্ট ২০০৯ ০০:৩৭415040
  • পারমিতাদি, হ্যাঁ।
    এবং এটা এয়ারমেলের খরচ যোগ করে।
    বিদেশ মানে ইউরোপ, অস্ট্রেলিয়া ও তো ছিল। মানে এটার ইক্যুভ্যালেন্ট যা দাঁড়াবে।

    অক্ষ, একটু ধৈর্য ধরো।
    কেন, কি, কী সব বিশদে আসিতেছে।
  • a x | ১১ আগস্ট ২০০৯ ০০:৪০414433
  • সরি, আরো একখান প্রশ্ন। প্রথম লটে কটি পত্রিকা ছাপা হয়েছিল, এবং কটি বিক্রি হয়েছে (বিলি না, বিক্রি), এটা কি জানা যাবে?

    আমার কৌতূহল এই প্রকার - যারা গুরুর নিয়মিত পাঠক/পাঠিকা না, তারা ১০ টাকা দিয়ে কিনে পড়বে কিনা, একটা নতুন পত্রিকা বেরোলে তার রিসেপশন কলকাতায় কেমন হয় ইত্যাদি জানা।
  • Arpan | ১১ আগস্ট ২০০৯ ০০:৪০414432
  • মানে অভীক সরকারের পত্রিকার দামের মাপে তো একই রেখেছে দেখছি। ;-)
  • a x | ১১ আগস্ট ২০০৯ ০০:৪৩414434
  • দেখেছ, প্রশ্ন শেষ হয়না। তারমানে মধ্যমগ্রামে ১৫ টাকা ঐ ১০ টাকার ওপর ডাক খরচ যোগ করে?
  • sayan | ১১ আগস্ট ২০০৯ ০০:৪৪414435
  • যত "আসবে, শিগ্গিরি আসছে' চলছে তত কোশ্ন বুজকুড়ি কেটে উঠছে। ভেরি গুড হচ্ছে ব্যাপারটা।
  • pi | ১১ আগস্ট ২০০৯ ০০:৪৬414436
  • হ্যাঁ, ১৫ টাকাও ডাকখরচ যোগে।
  • Paramita | ১১ আগস্ট ২০০৯ ০০:৪৯414437
  • আমেরিকায় বাংলা সমস্কিতি মূলক বিভিন্ন পণ্য(ইন্টারনেট উপন্যাসের ছাপা ভার্শান কি জলসা কি নাটকের টিকিট)মাঝে মাঝে বিক্রি করার অভিজ্ঞতার সুবাদে বলছি, সাত ডলারের পত্রিকা গুরু কমিউনিটির বাইরে স্কেল করবে না। তোমরা কম্পিটিটিভ অ্যানালিসিস নিশ্চয়ই করেছো। দশ বারো বছর আগে আশি টাকা(রুপি) দিয়ে কলকাতা থেকে দেশ পোস্ট করলে এখানে সাতদিনের মধ্যে এয়ারমেলে চলে আসতো। এখান বেড়ে আর কত হবে? দেড়শো? ন্যাশনাল জিওগ্রাফিকের সারা বছরের দাম পনেরো কুড়ি ডলার হবে। কটা অনুষ্টুপ আর এদেশে বিক্রি হয়? তাও তো শুধু শারদীয়া। উপরোধে একবার দুবার কিনতে পারে কিন্তু রেকারিং গ্রাহক - টাফ। এল সি এম কি বলেন?

    আমি ভুল প্রমাণিত হলে খুশী হব কিন্তু এদেশের বাঙালী পাঠককুলের সম্পর্কে এটাই আমার রিডিং। সাত টাকা দাম করা মানে প্রথমেই একটা বড় সেটকে ঘচাং ফু।
  • a x | ১১ আগস্ট ২০০৯ ০০:৫৪414438
  • হ্যাঁ হাম পামিদি সে একদম একমত। সংগঠনের ক্যালেন্ডার, আবাদভূমি ধরণের সিডি, লিটল ম্যাগ ইত্যাদির গ্রাহক যোগাড়ের নট-সো-সফল অ্যাটেম্পট থেকে এই উপলব্ধি।
  • pi | ১১ আগস্ট ২০০৯ ০০:৫৬414439
  • পারমিতাদি, এখানে সবগুলো দেখো।
    অ্যানুয়াল সাবস্ক্রিপশন রেট গুলো।
    http://www.calcuttaweb.com/cgi-bin/booksrch.php?SRCHCAT=MAGAZINE

    এটাতে আরো কিছু জোড়া হবে অবশ্য।
    বিশেষ সংখ্যার ব্যাপার ইত্যাদি।
  • a x | ১১ আগস্ট ২০০৯ ০১:২৩414441
  • ইয়ে কিন্তু এই পত্রিকা বা বলা ভালো পত্রিকা হাউসটি (আবাপ) -
    ১) প্রফিট মেকিং
    ২) যারা লেখে তাদের ভালো পয়সা কড়ি দেয়

    - এইদুটো কি গুচ হবে বলে মনে করে, অদূর বা সুদূর ভবিষ্যতে?

    ৩) শক অ্যাবসর্বিং ক্ষমতা রাখে, অর্থাৎ বিদেশে ২০ টাকা পত্রিকা পাঠিয়ে ২ টো বিক্রি হলেও খুব ক্ষতি হবেনা, যেখানে হাজারে বিক্রি হচ্ছে।
    ৪) এরা এস্টাব্লিশ্‌ড, অর্থাৎ অচেনা পাঠক, সামনে গুচ পেলে দেশ ফেলে গুচ কিনবে না।

    ৫) এদের সাথে মূল তফাৎ এদের পত্রিকার লেখা ইন্টার্নেটে পাওয়া যাচ্ছেনা। যেহেতু বিদেশ (আম্রিকা ধরে নিয়ে লিখছি) বাজার, সবার ইন্টার্নেট অ্যাক্সেস আছে, কাজেই ইন্টারনেটেই যদি ৮০% কন্টেন্ট পেয়ে যায়, বাকিটার জন্য ৭ ডলার, এগেন অবাস্তব ঠেকছে।

    এই মুহূর্তে হিম্যাল ম্যাগের কথা মনে পড়ছে, যারা ইন্টার্নেটেও আছে, কেনাও যায়, কিন্তু এরা লেখার জন্য পয়সা দেয়।
  • a x | ১১ আগস্ট ২০০৯ ০১:২৪414443
  • বিদেশে ২০টা*
  • pi | ১১ আগস্ট ২০০৯ ০১:২৮414444
  • বিদেশে ২০ টা পাঠিয়ে ২ টো বিক্রি বোলে তো ?
    ২ জন কিনতে চাইলে, ২ জনের কাছে আগে বিক্রি, তারপর পাঠানো তো। বাকি আঠরা কারা ?
  • a x | ১১ আগস্ট ২০০৯ ০১:৩৩414445
  • মানে আবাপ'র মার্কেট সার্ভে অনুযায়ী বিদেশের জন্য কিছু সংখ্যা নির্ধারিত থাকে কি?
  • a x | ১১ আগস্ট ২০০৯ ০১:৪৭414446
  • হ্যাঁ এই হল হিমাল ম্যাগ (কাঠমান্ডু থেকে বেরোয়)'এর রেট -
    http://himalmag.com/page=subscribe

    প্রসঙ্গত, এরা অ্যাড ইনভাইট করে এবং আগেই বলেছি লেখার জন্য পয়সা দেয়।
  • arjo | ১১ আগস্ট ২০০৯ ০১:৫০414447
  • এক, আবাপর এসব করার জন্য নিজেদের কাছে অনেকদিনের ডেটা রয়েছে। গুরুর কাছে ডেটা নেই। অ্যানালিসিস করার উপায়ও নেই।

    দুই, আবাপ বা যেকোন বড় পাবলিশিং হাউস তাদের বড় আকারের জন্য ও পুঁজির জোরের জন্য একটা ইকনমি অফ স্কেল পায়। সেটাও গুরুর নেই।

    তিন, দাম একবার ঠিক হয়েছে বলে এটাই থাকবে তা নয়। কমতে পারে আবার বাড়তেও পারে। ;)

    চার, গুরুর প্লাস পয়েন হল গুরু কমিউনিটির কেউ কেউ অবশ্যই কিনবে। সেই কমিউনিটি অ্যাসিওরেন্সটা অন্য পাবলিশিং হাউসের নেই। আসতে আসতে এই কমিউনিটি বেড়ে উঠবে সেটাই আশা। :D

    আগে তো বের হোক। মাস কয়েক চলুক। একটা বইও এখনো অবধি বিক্রি হয় নি। :(
  • Ishan | ১১ আগস্ট ২০০৯ ০২:৫১414448
  • বড়ো করে পরে লিখব। এখন সংক্ষেপে। অক্ষ বা পারমিতাদি যা বলেছে একদম সত্যি। সাত ডলার কি গুরুর পক্ষে একটু বেশি দাম না? অবশ্যই বেশি দাম। বিশেষ করে প্রায় পুরোটাই যেখানে নেটে পাওয়া যাচ্ছে, তখন তো এই দামটা আরও বেশি। লোকে নেটেই যেখানে সব পেয়ে যাচ্ছে খামোখা কিনবে কেন?

    একটা উপায় হতে পারে, নেট ভার্সানকে অর্থমূল্য দিয়ে দেখতে বাধ্য করানো। কিন্তু সেটা আমাদের ফিলোজফির উল্টোদিকে (করলেও কটা লোক দেখবে তা নিয়ে সন্দেহ আছে:) )। আমরা সবই ফ্রিতে দেবার পক্ষপাতী। নেহাৎই পারা যাবেনা, নইলে ছাপা বইটাও ফ্রিতেই দিতাম।

    তাহলে খামোখা লোকে কিনবে কেন? এর উত্তরে একটিই কথা বলার আছে। স্রেফ অর্থনীতির হিসেবে বড়ো ছোটো কোনো কাগজের সঙ্গে কমপিট করেই আমরা পারবনা। আমরা ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সদ্দার, তেমন প্রচারও নেই, নামীদামী লোকজনও লেখেন টেখেন না, বাজারের হিসেবে আমাদের হেরে যাবারই কথা।

    সেই জন্য, বাজারের হিসেবে আমরা খেলতে নামিনি। লুকোছাপার কিছু নেই, আপাতত: আমরা বই বেচছিনা, সাবসিডি চাইছি। বড়ো ছোটো সব কাগজই সাবসিডি চায়। কোথাও বিজ্ঞাপনদাতারা দেয়, কোথাও পাঠকরা। এখানে আমাদের ধারণা (এবং বিশ্বাস), গুরু কমিউনিটির বেশ কিছু লোক এমনিই নেবেন। স্রেফ ভালোবেসেই। তার উপর দাঁড়িয়ে, বেশ শক্ত হতে পারলে আমরা দাম ইত্যাদি কমিয়ে দিতেই পারি। এমনকি কোনো দিন হয়তো ফ্রি ও দিতে পারি। কিন্তু তার জন্য প্রথম ধাপটা পেরোনো দরকার। সেটা না করলে কিছুই বুঝতে পারবনা।

    মানে, আর্য যেমন লিখেছে আরকি, মার্কেট ইকনমি একটা কমিউনিটির গপ্পোটা ঠিকঠাক বুঝতে পারেনা। আবাপ থাকতে আমরা কেন গুরু পড়ি, মার্কেট ইকনমির কাছে সে এক রহস্য। আমাদের দাবী এই কমিউনিটিকে আমরা দৃঢ় সঙ্ঘবদ্ধ করব এবং বাড়াব। এবং একটা প্যারালাল মিডিয়ার দিকে এগোবো (হাস্‌সবেন না)। পারলে বেচাবেচি ব্যাপারটাই তুলে দেব। ইয়া মোটা বই বার করব, এবং ফ্রিতে দেব( হাসবেন না, আমার সত্যিই এরকম ইচ্ছা)।

    তো, সেইটা হবেই কিনা বলা যাচ্ছেনা। একবার ছড়িয়ে ছিটিয়ে দেখছি আরকি। :)

    ডি: এগুলো সবকটাই যে "নিয়ে ফেলা সিদ্ধান্ত' তা নয়। যা মনে হল লিখলাম। আলোচনায় পাল্টাতেই পারে। এই লেখাটা সেই আলোচনারই অংশ।
  • AB | ১১ আগস্ট ২০০৯ ০৭:২৪414449
  • আচ্ছা এরকম কি করা যায় যে যখন ক্রেডিট কার্ড ইত্যাদি সেটআপ হয়ে যাবে তখন একটা ইমেল পাবো? (মানে অনেকটা ঐ সাবস্ক্রিপসান মেল লিস্ট গোছের আর কি?)

    সম্ভব হলে একটু kindly জানাবেন, অবশ্যই যদি অতিরিক্ত overhead না হয়ে যায়
  • Ishan | ১১ আগস্ট ২০০৯ ১০:৩০414450
  • এটা অতি অবশ্যই করতে হবে। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
  • r | ১১ আগস্ট ২০০৯ ১৩:৫৩414451
  • পোস্টারটা প্রচ্ছদের থেকে ভালো হয়েছে।
  • Somnath | ১১ আগস্ট ২০০৯ ১৩:৫৫414452
  • হাসার কিছু নেই। জন আব্রাহাম এভাবেই ওডেসা কালেকটিভ করেছিলেন। লোকের পয়সা চেয়ে ফিল্ম বানিয়ে তারপর তা মিনিমাগনা শো করেছিলেন। সবাই উইদাউট টিকিট সে সিনেমা দেখতে পেয়েছিল। সে সিনেমার নাম আজো লোকের মুখে মুখে ফেরে - "আম্মা আরিয়ন"।

    ওডেসা কালেকটিভ নিয়ে একটু পড়াশুনো করে নিলে ব্যপারটা সহজই লাগতে পারে।
  • a x | ১২ আগস্ট ২০০৯ ০০:৩৬414454
  • টুকরো খাবার? মানে সর্ষেবাটা, চিতল ইত্যাদি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন