এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ ৩

    rokeyaa
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০০৯ | ৪৫৮৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ২৮ নভেম্বর ২০০৯ ১৭:০৫428274
  • এ সবে খবর্দার কান দেবেন না। সব বিরোধী দের অপোপোচার :-))
  • Mmu | ২৯ নভেম্বর ২০০৯ ০২:০৬428275
  • d কোনো লোচা নেই খবর্টাতে। আসলে প:ব: তে সবই সম্ভব
  • bitoshok | ২৯ নভেম্বর ২০০৯ ০৬:১৩428276
  • পিটি, ল্যাবরেটরি তে ক®¾ট্রালড এনভায়রনমেন্টে এক্সপেরিমেন্ট করা আর মাইনিং পিটে ইউরেনিয়াম ওর খোঁড়া-র প্যারামিটার স্পেস যদি আপনার এক বলে মনে হয়, তাহলে তো মুস্কিল। আর 'বিশ্বমানের নিরাপত্তা'-টাই বা কি বস্তু? দেখুন তো :

    http://www.wise-uranium.org/uhm.html

    কিন্তু, আগে ঠিক করুন কি লইয়া তর্ক করিবেন। যদুগোড়া গুরুত্তপূর্ণ ইস্যু, কিন্ত হরিপুরের সাথে এর বিশেষ সম্পর্ক নাই। মহাশ্বেতা দেবী/পকাবু দের সাথেও নাই।
  • PT | ২৯ নভেম্বর ২০০৯ ১২:২৮428277
  • গবেষণাগার আর যদুগোড়ার মধ্যের পার্থক্যটা আমার অজানা নয়। প:বঙ্গে আমরা অপর্ণা-সুজাতর মত (গাড়ী কারখানা) expert-দের বক্তব্য শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি তাই আমার সঙ্গে বিষাক্ত রাসায়নিকের সরাসরি সম্পর্কটা জানিয়ে দিতে চেয়েছিলাম।

    লিংকগুলোর জন্য বিতোশোক-কে ধন্যবাদ। কিন্তু এগুলোর থেকে শুধু এটাই প্রমাণিত হয় যে তেজস্ক্রিয় পদার্থ নাড়াচারা করতে গেলে তার নিরাপত্তার দিকে অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতে হবে। আজকেরই খবর দেখুন: About 55 employees of the Kaiga Nuclear Power Plant in Uttara Kannada district were exposed to minor nuclear radiation ...খুব খারাপ খবর। কিন্তু কেন এমন হল?... after drinking contaminated water in the plant. এর জন্য তাহলে তেজস্ক্রীয়তা দায়ী নয়? না, যদি খবর সত্যি হয়। Scientists carried out immediate checks for radioactivity at the plant site but no leakage was detected... http://in.news.yahoo.com/242/20091129/1334/tnl-kaiga-nuclear-plant-radiation-leak-l_1.html

    এবার a x-এর দেওয়া লিংকের ছবিগুলো দেখুন। এই ছবিগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের এই অপদার্থ দেশ মানুষের (শিশুদের ছবিগুলো দেখুন) ন্যুনতম প্রাপ্য মর্যাদা পর্যন্ত দেয়না। এর দায় কার? Uranium corporation of India Ltd (UCIL)- কি করছে এই ব্যাপারে? safety- নিয়ে UCIL-এর দাবির বহরটা দেখুন এদের site-এ গিয়ে।

    এবার একটু কূট তর্ক। ক্যান্সার জাতীয় অসুখের ভয়ে এই বিতর্ক? "There are about 7,00,000 new cases of cancers every year in India out of which tobacco related cancers are about 3,00,000...http://oralcancerawareness.org/index.html কি করে এর হাত থেকে বাঁচা যায়? "This can be completely prevented by simple changes in lifestyle and regular screening and even have health benefits that reach beyond cancer."

    যে দেশে তামাক নামক একটি গাছের পাতা এই ধরণের বিপদ দেকে আনে সেদেশে তেজস্ক্রিয় পদার্থের বিষক্রিয়া নিয়ে বিতর্ক আমার কাছে প্রায় সৌখিনতার পর্যায়ে পরে।
  • bitoshok | ৩০ নভেম্বর ২০০৯ ০৮:০২428278
  • অ। পিটির তামাকু সেবনের অপকারিতায় প্রতিতুলনায় পরমাণু বিদ্যুতের ঝুঁকি 'শৌখিনতা' মনে হয়। উত্তম। অতি উত্তম।

    তবে খুঁইজ্যা টুইজ্যা যা দ্যাখলাম, বুঝলেন কিনা, কষ্ট কইর‌্যা টাইপানোর কুনো দরকার নাই। খালি 'পিপলস ডেমোক্রেসি' থিক্যা লিংক পোষ্টাইলেই হইব।

    এখন খালি পিটির অনুমতি পাইলেই হয়।
  • PT | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৩১428279
  • তামাকের কার্ণে ৩ লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হন এটা রসিকতার কার্ন হল?
  • PT | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৩২428280
  • **কারণ
  • PT | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:১৫428281
  • আরে এই টইটা সেঞ্চুরি করতে পারছে না। ৯৮-এ এসে আটকে গ্যাছে। বাঙালী কি রাজনীতিবিমুখ হয়ে গেল নাকি? ওদিকে দিদি আর এদিকে কর্ণেল সব্যসাচি যে বললেন সিপিএমের লোকরা নাকি বিজেপির পতাকা হাতে নিয়ে বাসে আগুন ধরিয়েছে আজকে-এই আপ্তবাক্য কি কোন আলোচনা ছাড়াই হারিয়ে যাবে ইতিহাসের পাতায়?
  • SB | ০১ ডিসেম্বর ২০০৯ ০৯:১৫428282
  • আমার এক বন্ধু কালকে বলছিল যে নিউজ চ্যানেলগুলো নাকি প্রমান করার চেষ্টায় আছে যে কালকের বন্ধটা সিমিএম করিয়েছে, তৃনমূলকে ছোট করতে ;-) সত্যি মাইরি জানতাম না সিপিএমের এত ক্ষমতা!!!

    বিটিডাব্লিউ, পরিবর্তনকামী বুদ্ধিজীবিরা এই সে¾ট্রাল থেকে রাজ্যের ল আর অর্ডার দেখতে আসা আমলাদের ব্যাপারে চুপচাপ, কালো পতাকা বা মোমবাতি কিছুই দেখলাম না। যদিও এটা দিনের আলোর মত স্পষ্ট এসব কাজ অসাংবিধানিক, এমনকি এরা যদি লালগড়েও যেত, তাহলেও অন্য কিছু ভাবার একটা কথা অসতো। এবারে এই আমলারা আরেকটু চাপ খেলে যদি ৩৫৬ এর কথা বলে তাহলেও বোধয় জয়, বিভাস রা চুপ থাকবেন। বোধয় ৩৫৬ হোলেও। তখনই মনে হয়, "প্রতিবাদী কন্ঠগুলো টাকার ব্যাপার ---"
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৭427674
  • এটা প্রমাণ বা অপ্রমাণের দায় প্রশাসনের। যে কটা পাবলিক ভাঙচুড় করেছে তাদের ধরুক - আপসে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। সমস্যাটা হল এটা করতে গেলে প্রশাসনকে সব বন্‌ধে যারা গোলমাল পাকায় তাদের ধরতে হবে - এবং প্রশাসন সেখানেই আটকে যায়।

    আমি আগেও বলেছি - এখনও বলি - ধর্মঘট করা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু সেই ধর্মঘট না মানাও তোমার অধিকারের মধ্যে পড়ে। বন্‌ধের দিন জোর করে লোককে আটকানো - এই ট্র্যাডিশনটা কার আমদানি?
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:১১427675
  • কাঁকড়াদের। :-)
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:১৭427676
  • কাঁকড়াদের। :-)
  • nyara | ০১ ডিসেম্বর ২০০৯ ১১:৩১427677
  • বাইরে থেকে আমলা আসার কেসটা সাংবিধানিক কি না জানিনা। কিন্তু এলে অসুবিধেটা কোথায়। মরুদ্যানে যদি দুটি উটকো উট এসে গলা বাড়ায়ই বা, তাতে কাপড়ে-চোপড়ে করে ফেলার কী হল?
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১১:৫৬427678
  • :-)))
  • Rajdeep | ০১ ডিসেম্বর ২০০৯ ১১:৫৯427679
  • এই কেন্দ্রীয় দল ( ৩৫৫ ধারার সাবক্লজ) আগমন নতুন কিছু না, কোন ব্যাপারই নয়

    জাস্ট হাইকমান্ড নির্দেশিত সংখ্যাগরিষ্ঠতাপ্রসূত ইন্দিরা-সঞ্জয় মার্কা পিওর কংগ্রেসি কালচার
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:০৯427680
  • বাংলা কথাটা বুঝে নেওয়া বেটার - এখন আগের মতন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিন নেই - কাজেই চাইলেও দুমদাম ৩৫৬-র লাঠি ব্যবহার করা যাবে না। জোটের যুগ - সেভাবেই চলতে হবে। কংগ্রেস নেতৃত্ব মমতার চেয়ে অনেক পরিণত। তারা ভালো করেই জানে ৩৫৬ আনলে কি হতে পারে। বেসিক্যালি মমতার বায়না রাখতে এই দল একবার দেখা দিয়ে গেল - নতুন খেলনা পেয়ে মমতা কিছুদিন ব্যস্ত থাকবে। মমতা যদি এই রাজনীতি এখনও না বোঝে তাহলে ওর রাজনীতি ছেড়ে দেওয়াই ভালো।
  • SB | ০১ ডিসেম্বর ২০০৯ ১৩:০৮427681
  • nyara, Arpan, Arijit, আমার প্রবলেমটা একান্তই এই ঘটনার ব্যাপারে পকাবুদের রোল নিয়ে, তারা "গনতন্ত্র ফিরিয়ে" আনছেন কিনা, তাই।
  • SB | ০১ ডিসেম্বর ২০০৯ ১৩:১২427682
  • স্যরি :-)

    আমার একমাত্র বক্তব্য এই ব্যাপারে, এই আমলা অগমনের পরিপ্রেক্ষিতে, তৃ-প-বু-ভূ নিয়ে :-))
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৪:২৯427683
  • শৈবাল, পকাবুদের অত মাথায় তোলার কিছু দেখি না। এঁদের নিয়ে এত আতঙ্কিত হওয়ারও কিছু নাই। ইদানীং মনে হচ্ছে এঁদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রয়োজনের বেশি গুরুত্ব এঁরা পেয়ে আসছেন এবং সেই জন্য সিপিএম কর্মী-সমর্থক ও সরকারপন্থী মিডিয়া বহুলাংশে দায়ী।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ১৪:৪২427685
  • এটার জন্যে অনেকটা দায়ী আমাগো ভারতীয়ত্ব। ইন জেনারেল সমস্ত ভারতীয়ই মনে হয়ে সেলিব্রিটিদের নিয়ে অবসেসড - রজনীকান্ত্‌ বল্ল আর হুলিয়ে তামিল জনতা গিয়ে ডিএমকে-কে ভোট দিয়ে এলো...এই ব্যাপারটা এখানেও ঢুকছে। দুই দিকের মিডিয়াই এদের পাবলিসিটি দিয়েছে/দেয়/দেবে।
  • dukhe | ০১ ডিসেম্বর ২০০৯ ১৫:০৩427686
  • শুধু আমাদের দোষ দিলেই হবে ? রাণীমার দেশে এক্স-যুবরাণীর মৃত্যুতে সারা দেশে কেমন ক্রন্দন অনশন অরন্ধনের ধুম পড়েছিল ভাবুন দিকি ?
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ১৫:০৭427687
  • আমরা তো তাঁহাদিগের ঐতিহ্যই বহন করিয়া চলিয়াছি। যাহাদিগের দেশে জর্ডান সেলিব্রিটি তাহাদিগের ঐতিহ্য বহন করিয়া আমরা পাইয়াছি ইহাদিগকে (এবং রাখী সাওন্তকে) ;-)
  • ranjan roy | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৫427688
  • মনে হয় এই পকাবু-অলাবু- বাতাবিলেবু সুতোর জন্যে অরিজিৎ এর পোষ্টটা লাস্ট পেরেক।:)))))
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:২৯427689
  • মনে হয় না।
    "প্রতিদিন খাওয়ার আগে খালিপেটে একটি'-র মত এ চলতেই থাকবে, গড় গড় গড় গড় ... যতক্ষণ না ধরণীর কিনারে এসে টপাৎ করে মহাশূণ্যে পড়ে না যায়।
  • PT | ০২ ডিসেম্বর ২০০৯ ০৯:০৫427690
  • bitoshok, a x, kallol

    তামাকু সেবনের অপকারিতা নিয়ে ঘরের খবর:
    Nearly 91% of the 25,000 oral cancer cases in the state (WB) are triggered by tobacco use.......More than half of those who die of cancer in the state are tobacco users. http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Cancer-on-the-rise-among-youth/articleshow/5286170.cms

    আপনাদের কারো কাছে যদি তথ্য থাকে তাহলে দয়া করে জানান যে যদুগড়ার বা ভারতের সর্বমোট কত মানুষ তেজস্ক্রিয়তা সংক্রান্ত অসুখে ভুগছেন বা মারা গেছেন।

    তামাকু সেবনের অপকারিতার মত ভয়ঙ্কর একটা issue নিয়ে মহাশ্বেতা দেবীদের কোন আন্দোলন গড়ে তুলতে দেখিনা কেন?
  • nyara | ০২ ডিসেম্বর ২০০৯ ০৯:৩২427691
  • অ্যাকচুয়ালি, প্রথম বিশ্বে তামাকের বিক্কিরি হুহু করে কমছে। ফলে ফিলিপ মরিসের মতন কোম্পানির প্রফিট মেকিং ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে তৃতীয় বিশ্ব, ভারতসহ। আমার মনে হয় সিপিয়েমের তামাকুসেবন ও তামাকু আমদানীর বিরোধীতা করে মনমোহন সরকারের থেকে সমর্থন তুলে নেওয়া উচিত।
  • aka | ০২ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৮427692
  • তামাকু নিয়ে পুরো ব্যপারটাই হিস্টিরিয়ার জায়গায় চলে গেছে। এর পেছনে সিআইএর কালো হাত আমি পোস্কার দেখতে পাই। কিন্তু বলা পলিটিকালি ইনকারেক্ট।
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৯427693
  • পিথিমিতে একটিই সুখ ছেলো - সেখানেও ব্যাগড়া দেয় কেন? শুধু সিয়া নয় - কেজিবি, মোসাদ, র, আইএসআই, স্তাসি - সক্কলের চক্কান্ত।
  • dipu | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:০৩427694
  • র আবার কী করল!
  • ranjan roy | ০২ ডিসেম্বর ২০০৯ ২০:৫৫427696
  • এখানে "র মানে রঙ্গন। ও অনেক কিছু করেছে।
    মাইরি! আমি কোনো ব্যাপারে বিশেষজ্ঞ নই। না ক্যান্সারে, না তামাকে, না প্যার-মোহব্বতে, না ধর্মে, না জিরাফে।
    কিন্তু কলেজ লেভেলের স্ট্যাটিস্টিকস্‌ থেকে যা শিখেছি তা হল দুটো স্যাম্পল এর তুলনা করতে হলে দুটোর রেসপেকটিভ -পপুলেশন কম্প্যারেবল্‌ হতে হবে, তবে তো লেভেল গ্রাউন্ড হবে!
    তামাক সারাভারতের গাঁয়ে গঞ্জে দোকানে, পানঠেলায় পাওয়া যায়। ইউরেনিয়াম পাওয়া যায় কি? তাহলে তেজস্ক্রিয়তায় ক'জন ভুগছেন আর তামাকের জন্যে ক'জন ভুগছেন তা মাত্র সংখ্যা দিয়ে কি করে তুলনা হবে?
    বরং তামাকুসেবনের অপকারিতার প্রতিশত আর ইউরেনিয়ামের খনি বা ফ্যাকটরিতে কাজ করনেওয়ালাদের মধ্যে রোগীদের প্রতিশত কিছুটা তুলনীয় হতে পারে।
    তা PT কি জানেন যে সারা ভারতে কত লোক তামাকুসেবন করেন?
    কই, শ্যামল বা স্ট্যাটিসটিকস্‌ এর অভ্যু কিছু বলুন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন